Category: দেশজুড়ে

  • জীবননগরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

    জীবননগরে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

    আল আমিন মোল্লা,
    জীবননগর চুয়াডাঙ্গা।

    চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূর আলম এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা।

    কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন নাঈমুর রহমান, পল্লব হোসেন ও মুক্তা খাতুন। বক্তারা বলেন,

    তাঁরা জানান, গ্লোবাল গ্যাপের আদলে বাংলাদেশ গ্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, পুষ্টিমানসম্পন্ন ও টেকসই কৃষিপণ্যের উৎপাদন, পরিবেশ সহনশীল চাষাবাদ, কৃষিকর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা যাবে। একইসঙ্গে মানসম্পন্ন উচ্চমূল্যের ফসলের উৎপাদন ও রপ্তানিও বৃদ্ধি পাবে।

  • সবাইকে ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রোমান ভুঁইয়া

    সবাইকে ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রোমান ভুঁইয়া

    হেলাল শেখঃ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮বার সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভুঁইয়া।

    দেশের সুনামধন্য ব্যবসায়ীদের মধ্যে একজন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া, ঢাকা জেলার পরপর ৮বার সেরা (শ্রেষ্ঠ) করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা পুরস্কার পেয়েছেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং তাঁর প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

    বিশিষ্ট ব্যবসায়ী মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, আমার বার্তা ঈদুল আজহা হলো ত্যাগের মহিমা, এই ঈদে দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই “ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি” ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। সকল প্রতিবেশী, ভাই বন্ধুদের সাথে সুসম্পর্ক রেখে নিজ পরিবার নিয়ে আনন্দঘণ মুহুর্তে ঈদ উদযাপন করাই স্বার্থকতা। সকল দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, হিংসা বিবাদ ভুলে ঈদের দিন প্রিয়জনদেরকে উপহার দিন, শান্তি শৃঙ্খার লক্ষ্যে সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি। তিনি আরো বলেন, আমি ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সেরা সম্মাননা স্মারক পেয়েছি তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তিনি আরো বলেন, আমি ব্যবসায়ী হিসেবে কখনো করফাঁকি দেইনি, আমি সততার সাথে ব্যবসা করি, আমার ব্যবসার শুরু থেকে পর্যায়ক্রমে যখন থেকে ব্যবসা বড় হচ্ছে-তখন থেকেই কখনো করফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি নিজে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরো বলেন, আমার ব্যবসা যতো এগিয়েছে, কর দেওয়া ততটাই বাড়িয়েছি। তিনি আরো বলেন, আমি ২০১৬ সালে প্রথমবার ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ এবং ২০২৩ সালে বিজয়ের মাসে আবারও ৮ম বারের মতো ঢাকা জেলা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সমস্যার কারণে এ বছর নতুন সরকার। আর নির্বাচিত সরকার আসলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে বলে আমরা আশাবাদী। আমি মনে করি আমাদের কাউকে কখনোই রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করা উচিৎ না। আল্লাহ যেন আমাদের সবাইকে সততার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমিন। আমি আবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি-“ঈদ মোবারক”।

    বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভুঁইয়া ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের (জামগড়া ভুঁইয়া বাড়ির মোঃ ছফিল উদ্দিন ভুঁইয়া ও মাতা মৃত তছিমন্নেছা দম্পতির আদরের তৃতীয় ছোট ছেলে), তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের পিতা। তিনি একজন ভালো মনের মানুষ, তিনি সবসময় সবার সাথে হাসিমুখে কথা বলেন, তাঁর ভেতরে কোনো অহংকার নেই। এই মানুষটি অনেক কষ্টে সততার সাথে ব্যবসা করে এখন প্রতিষ্ঠিত শিল্পপতি। (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী) এবং আরো বিভিন্ন বৈধ ব্যবসা রয়েছে তাঁর। এলাকাবাসী জানায়, তানভীর আহমেদ রোমান ভুঁইয়া একজন ভালো মনের মানুষ, তার মধ্যে কোনো হিংসা বা অহংকার নাই, তিনি দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন। তিনি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন “ঈদ মোবারক”।

  • আশুলিয়ায় বৈ-ষম্যবিরো-ধী ছাত্র-জনতার হ-ত্যা মা-মলায় পবিত্র দাসকে গ্রে-ফতার করেছে পুলিশ

    আশুলিয়ায় বৈ-ষম্যবিরো-ধী ছাত্র-জনতার হ-ত্যা মা-মলায় পবিত্র দাসকে গ্রে-ফতার করেছে পুলিশ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলায় পবিত্র দাস (৩৮) নামের এক যুবলীগ নেতাকে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    মঙ্গলবার (৩ জুন ২০২৫ইং) রাত সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পবিত্র দাস আশুলিয়ার তৈয়বপুরের সূর্য মোহন দাসের ছেলে। তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

    আশুলিয়া থানার সিনিয়র (এসআই) মাসুদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তৈয়বপুরের রাস্তা থেকে রাতে অভিযান পরিচালনা করে পবিত্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হবে।

  • ঈদ উপলক্ষে গোদাগাড়ীতে ২১ হাজার ২শ ৬১টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

    ঈদ উপলক্ষে গোদাগাড়ীতে ২১ হাজার ২শ ৬১টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলার দুটি পৌরসভা নয়টি ইউনিয়নে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল)

    ২১ হাজার ২ শ ৬১ টি পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থূের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের ঈদ উপহারের চাল পেয়ে দারুন খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।

    সোমবার ও মঙ্গলবার (২ জুন) ও ৩ জুন সকাল ১০ টা থেকে গোদাগাড়ী, পৌরসভা, কাঁকনহাট পৌরসভা এবং উপজেলার ৮ টি ইউনিয়নে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরন করা হয়েছে। চর আষাড়িয়াদহ ইউনিয়ন ৪ জুন বিতরণ করবেন বলে জানা গেছে।

    গোদাগাড়ী পৌরসভায় ৪ হাজার ৬ শ ও কাঁকন হাট পৌরসভার ৪ হাজার ৬ শ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বরাদ্ধ করা হয়েছে।
    এছাড়া ৯ টি ইউনিয়নে ১২ হাজার ৬১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বরাদ্ধ দেয়া হয়েছে।

    গোদাগাড়ী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতার চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। এসময় বিশেষভাবে তদারকি করছেন বিভিন্ন নিয়োগকৃত ট্যাগ অফিসার গন।

    এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ফয়সাল আহমেদ বলেন, এ পৌরসভায় ৪ হাজার ৬ শ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
    এখানে এসে যদি কোন ব্যক্তি চাউল না পায় তবে খালি হাতে ফিরে যাবে না। আমার ছোট ছেলের মাটির ব্যাংক ভেঙ্গে ৫০/১০০ টাকা করে দিয়ে ইদের আনন্দ ভাগাভাগি করে নিব ইনশাল্লাহ। ঈদের দিন গোদাগাড়ীর ইয়াতিম ছেলে মেয়েদের সাথে ঈদ পালন করবেন, সকাল ও দুপুরে এক সাথে খাবেন বলে জানান এই কর্মকর্তা। ইমাম, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীদের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান তিনি।

    গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী মহল্লার প্রতিবন্ধি ফজর আলী বলেন, আমরা গরীব মানুষ। ঠিকভাবে ইনকাম করতে পারি না। দিনে যে আয় করে তা দিয়ে আমাদের সংসার চালায়। ঈদ উপলক্ষে বিনামূল্যে চাল পেয়ে আমি খুশি। আজকে প্রথম দেখলাম চাল বিতরণ ইউএনও স্যার নিজে বিতরণ। আমার খুবই ভাল লেগেছে। একই মন্তব্য করেন, বাসেদ।
    বিভিন্ন সময় চাল বিতরণ তদারকি করতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ ।

    রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান টিটু বলেন, আমাদের ইউনিয়নে এবারে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করেছি। ইউএনও স্যার গোদাগাড়ীর উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছন। ভিজিএফ এর তালিকা তৈরী ভালভাবে তদারকী করেছেন। প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করেছেন। তারা সার্বিকভাবে নির্দেশনা প্রদান করছেন।
    আমি তদারকি অফিসার, থানা পুলিশ সহ সকল ইউপি সদস্যদের উপস্থিতে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে চাল বিতরণ করেছি।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একে এম মোমিনুল হক বলেন, ২ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নে ২১ হাজার ২ শ ৬১ পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বরাদ্ধ হয়েছে ও প্রতিটি পৌরসভা ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হচ্ছে।

    মোঃ হায়দার আলী,
    রাজশাহী।।

  • যশোরের ঝিকরগাছায় কবরস্থানের জমি দ-খল করে স্থাপনা তৈরীর প্রতি-বাদে মানববন্ধন 

    যশোরের ঝিকরগাছায় কবরস্থানের জমি দ-খল করে স্থাপনা তৈরীর প্রতি-বাদে মানববন্ধন 

    নিজস্ব প্রতিনিধি,যশোরঃ যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া তেতুলতলা কবরস্থানের জমি জবর দখল করে স্থাপনা নির্মান করার প্রতিবাদে শংকরপুর ইউনিয়ন পরিষদের সামনে মানব বন্ধন করেছেন নায়ড়া গ্রামবাসি। মানববন্ধনে তারা কবরস্থানের জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। 

    মঙ্গলবার  বিকালে নায়ড়া গ্রামবাসীর পক্ষ থেকে মানব বন্ধন করা হয়। তারা দাবি করেন বাপ দাদার আমল থেকে নায়ড়া তেঁতুল তলা কবরস্থানে গ্রামবাসি মৃত ব্যাক্তিদের দাফন করে আসছেন। কিন্তু সম্প্রতি ফয়জুর মাষ্টার নামে এক ব্যাক্তি তার স্ত্রী তানজিলা খাতুনের নামে কবরস্থানের অংশিদার জহির উদ্দীনের কাছ থেকে ৫ শতক জমি দানপত্র করে নেন। এবং সেটা জাল বলে দাবি করেন গ্রামবাসিরা। এখন সেখানে ফয়জুর মাষ্টার গায়ের জোরে স্থাপনা নির্মান করেছেন। রাতে সেখানে অনেকে ধুমপান করা সহ গানবাজনা করেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসি। স্থাপনা নির্মানের সময় বাঁধা দেয়ায় ভাড়াটিয়া দিয়ে গ্রামবাসিদের ওপর হামলা করা হয়। এব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।  যার মামলা নম্বর জি-আর (২৪০/২৪)।

    গ্রামবাসি কবর স্থানটি পুনরুদ্ধারের জন্য যশোর জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • মোংলা বাসীদের পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মাদ মনিরুজ্জামান

    মোংলা বাসীদের পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মাদ মনিরুজ্জামান

    মোংলা প্রতিনিধি।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোংলাবাসী দের শুভেচ্ছা জানিয়েছেন।

    মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
    সরকারের এ সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন,
    ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল-আযহা। ঈদুল-আযহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভু প্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।
    কোরবানী ঈদ বিশ্ববাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। উৎসব সকল ভেদরেখা অতিক্রম করে মানুষকে পারস্পরিক শুভেচ্ছাবোধে উদ্বুদ্ধ করে। মানুষের মধ্যে সৃষ্টি হয় ভ্রাতৃত্বের নিবিড় বন্ধন। সকল দ্বেষ, পরশ্রীকাতরতা, প্রতিহিংসার বিষকে দুরীভুত করে সম্প্রীতির এক স্বর্গীয় অনুভুতি মানুষের মধ্যে জেগে ওঠে।
    ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।

  • মোংলাবাসীদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মান্নান হাওলাদার

    মোংলাবাসীদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মান্নান হাওলাদার

    মোংলা প্রতিনিধি।
    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোংলা উপজেলাবাসী দের শুভেচ্ছা জানিয়েছেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার। কোরবানির ত্যাগ আমাদের মাঝে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।
    সুবিধাবঞ্চিত মানুষের কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন
    আব্দুল মান্নান হাওলাদার বলেন, আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে বছর ঘুরে আবারো এলো পবিত্র ঈদুল আযহা।
    ত্যাগের উৎসব হলো ঈদুল আযহা। ঈদুল আযহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানী। কুরবানী হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার ঐতিহ্যের ধারা বেয়েই কোরবানী মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে। ঈদুল আযহার ত্যাগের চেতনা সমাজে ঐক্য, সংহতি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে। কোরবানীর যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হই তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারবো। বিশ্বাসীদের সে চেষ্টায় আত্মনিবেদিত থাকতে হবে। কোরবানী ঈদ বিশ্ববাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। উৎসব হলো সর্বজনীন, এর প্রাঙ্গণে সব মানুষের ঠাঁই। মানুষকে পরস্পরের সাথে শুভেচ্ছাবোধে উদ্বুদ্ধ করে।
    ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ—শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।

  • নেছারাবাদে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের এর উদ্বোধন

    নেছারাবাদে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের এর উদ্বোধন

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।।

    নেছারাবাদে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার ৪৭নং পশ্চিম কামারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শাফিকুল ইসলাম ফরিদ, ৫নং জলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মেহেদী সরোয়ার, জলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহেল রানা প্রমুখ।
    আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টে মোট ২০টি দল অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় এনএস ফাইটার বনাম মিনি কিংস অংশ নেয়। খেলা শেষে এনএস ফাইটার ৩-০ গোলে মিনি কিংসকে পরাজিত করে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন মো. হাসিব আহম্মেদ, মোঃ তানভীর ও মোঃ রাকিব।

  • প্রতিকারের দাবীতে সংবাদ সম্মেলন ঝিনাইদহে নি-ষিদ্ধ ছাত্রলীগের সাইবার দুর্বৃ-ত্তদের রোষানলে অভিজাত পরিবার

    প্রতিকারের দাবীতে সংবাদ সম্মেলন ঝিনাইদহে নি-ষিদ্ধ ছাত্রলীগের সাইবার দুর্বৃ-ত্তদের রোষানলে অভিজাত পরিবার

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ফেসবুকে ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগ সাইবার দুর্বৃত্তদের ক্রমাগত মিথ্যারে একটি অভিজাত ও সম্মানী পরিবার ওষ্ঠাগত হয়ে উঠেছে। সাইবার দুর্বৃত্তদের দাবীকৃত চাঁদার অর্থ প্রদান না করায় ফেসবুকে ফেক আইডি খুলে মাদক ব্যবসার মতো অনৈতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করে সম্মানী পরিবারের বিরুদ্ধে প্রপাগন্ডা চালানো হয়েছে। সাইবার দুর্বৃত্ত জনৈক সৈয়দ আশিকুজ্জামান জনি ও সাবিদ কাওসাকে গ্রেফতার করে শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন কেরেছে এমন এক ক্ষতিগ্রস্ত পরিবার।

    মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের অডিটোরিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে সাঈদ হাসান মনিরুল। এ সময় পরিবারটির সদস্য রাজিয়া খাতুন, মমতাজ বেগম, সুমন আহম্মেদ, ফরহাদ, মাহাবুল আলম ও আল-আমিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৬ মে ও ২ জুন অগ্রযাত্রা এক্সক্লুসিভ নামে একটি ফেসবুক পেজে “ঝিনাইদহসহ চার জেলার গডফাদার মনিরুলের জমজমাট মাদক কারবার” হেডলাইন দিয়ে ভুয়া, মিথ্যা ও অসত্য প্রচার চালানো হয়। এই খবরে তার প্রবাসী ভাই এবং অসুস্থ মাকে জড়িয়ে মিথ্যাচার করা হয়। তার ভাই উজ্জল ১৮ বছর ধরে প্রবাসে থাকলেও তিনি ক্সবাজারে থেকে মাদকের চালান পরিচালনা করছেন বলে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করা হয়।

    সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের প্রভাব প্রতিপত্তি ও আভিজাত্য সর্বশেষ ইউপি নির্বাচন করার ঘোষনায় এলাকার কিছু কুচক্রি মহল ঈর্ষানিত হয়ে সৈয়দ আশিকুজ্জামান জনি ও সাবিদ কাওসার নামে দুই সাইবার দুর্বৃত্ত দিয়ে এমন অসত্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

    সংবাদ সম্মেলনে সাঈদ হাসান মনিরুল লিখিত বক্তব্যে আরো জানান, গত প্রায় ছয় বছর আগে তার পিতা অসুস্থ থাকার কারণে এলাকার আব্দুল মালেক মন্ডল নামে এক সুদে কারবারির কাছ থেকে শর্ত সাপেক্ষে দুই লাখ পয়ত্রিশ হাজার টাকা গ্রহণ করেন। টাকা গ্রহনের পর জামানত স্বরুপ মালেক মন্ডল তার কাছ থেকে সোনালী ব্যাংক, মধুপুর বাজার শাখা, ঝিনাইদহের চারটি চেক নিয়ে রাখে।

    আব্দুল মালেক মন্ডলের প্রায় সব টাকা পরিশোধ করার পরও জমা রাখা চেক দিয়ে আদালতে দুই কোটি ১৮ লাখ ৬০ টাকার মামলা করেন, যার কোন ভিত্তি নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, তারা বিএনপি পরিবারের সদস্য। আগামী ইউপি পরিষদ নির্বাচনে তার এক ভাই স্থানীয় পোড়াহাটী ইউনিয়নের নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মিথ্যাচারের মাধ্যমে ফেসবুকে নানা রকম বিভ্রান্তিকর তথ্য প্রচার করতে থাকে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, তারা বিএনপি পরিবারের সদস্য হিসেবে ১৬ বছর নির্যাতিত। ঝিনাইদহবাসি জানেন আশিকুজ্জামান জনি ও সাবিদ কাওসার ছাত্রলীগের চিহ্নিত সাইবার দুর্বত্ত। ঢাকায় পড়ালেখা করার সুবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ও মাদক ব্যবসায়ী ছিল। এরমধ্যে জনি মাগুরা ও ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়ে জেলও খেটেছে। এখন সেই সম্মানিত একটি পরিবারকে মাদক ব্যবসায়ী বানিয়ে ফেসবুকে প্রচার চালাচ্ছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • রাজশাহীর জেলগেটেই শেষবার মায়ের মুখ দেখলেন সাবেক এমপি আসাদ

    রাজশাহীর জেলগেটেই শেষবার মায়ের মুখ দেখলেন সাবেক এমপি আসাদ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : মায়ের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। তবে অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটকেই অ্যাম্বুলেন্সে আনা হয় মায়ের লাশ।

    দূর থেকেই শেষবারের মতো মায়ের মুখ দেখেন তিনি। সোমবার রাত সোয়া ৮টার দিকে এ দৃশ্য দেখা যায় জেলগেট এলাকায়। আসাদুজ্জামান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হন এবং বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি।

    সোমবার বিকেলে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন আসাদুজ্জামানের মা সালেহা বেগম। তাঁর মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানানো হয়। তবে নিরাপত্তা বিবেচনায় সেই আবেদন নাকচ করে কারা কর্তৃপক্ষ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।