Category: দেশজুড়ে

  • কুর-বানির মাং-স নিতে এসে হঠাৎ বৃদ্ধের মৃ-ত্যু  ছুটে গেলেন ইউএনও ফয়সাল আহমেদ

    কুর-বানির মাং-স নিতে এসে হঠাৎ বৃদ্ধের মৃ-ত্যু ছুটে গেলেন ইউএনও ফয়সাল আহমেদ

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী। গোদাগাড়ীতে কোরবানির গোশতের সাহায্য নিতে এসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

    ঈদের দিন অর্থাৎ ৭ জুন দৈনিক ইনকিলাবের অনলাইনসহ কয়েকটি অনলাইন পত্রিকায় গোদাগাড়ীতে কোরবানীর মাংশ নিতে এসে হঠাৎ বৃদ্ধের মৃত্যু শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ দৈনিক ইনকিলাবের গোদাগাড়ী উপজেলা সংবাদদাতা মোঃ হায়দার আলীর সাথে মোবাইলে ম্যাসেজ করে লোকেশন জেনে ঈদের সকল আনন্দ ত্যাগ করে ছেটে যান
    মরহুম আফজাল হোসেনের মহদেহ এক নজর দেখার জন্য। তিনি ওই রাতে রান্না করা কুরবানির মাংশ, ৩০ কেজি চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বলে জানা গেছে। মুরহুমের ছেলে মেয়েদের শান্তনা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে এসেছেন।

    শনিবার (৭ জুন) দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ডোমকুলী গ্রামের আব্দুল হালিম এর বাড়ির পার্শ্বে মাধবপুর গ্রামের আফজাল হোসেন (৬৫) কোরবানির মাংশ সাহায্য নিতে এসে হটাৎ করে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    খোঁজ নিয়ে জানা যায় বার্ধক্যজনিত কারণ ছাড়াও তিনি অসুস্থ্য ছিলেন। তার দুই পক্ষ মিলে ৭ ছেলে ও ১ মেয়ে। মেয়েটি বৈবাহিক জীবনে বিচ্ছেদ হওয়ার পর পিতার বাড়ীতেই অবস্থান করছেন। মরহুম আফজাল হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিশপুর থেকে এসে মাধবপুর নামক গ্রামে প্রায় ৫ বছর আগে বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিলেন। মরহুমের নামাযে জানাযা রাত ১১টার দিকে মাধবপুর গোরস্থানে অনুষ্ঠিত হয়েছে।

    গোদাগাড়ী উপজেলা নির্বাহী ফয়সাল আহমেদ জানান, আমি জরুরীভাবে সেখানে উপস্থিত হয়েছিলাম, আমার ক্যাম্পসে ইয়াতিম, গরীব শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য খাদ্য ও মাংশ রান্না করেছিলাম। সেখান থেকে রান্না করা মাংশ, ৩০ কেজি, নগদ অর্থ সহায়তা দিয়ে এসেছি। ছেলেরা তার দেখা শুনা করতেন না। তার ছেলে মেয়েদের বুঝিয়ে এসেছি। কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে বলেছি বলে ওই রাতে এ প্রতিবেদককে জানান, উপজেলার শীর্ষ কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।।

  • আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই-জামায়াতের মুজিবুর রহমান

    আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই-জামায়াতের মুজিবুর রহমান

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ গত বছর ৫ আগষ্টের পর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারলেও এদেশে আল্লাহর দেয়া বিধান এখনও চালু হয়নি। তাই আমাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি। শোষণমুক্ত, দূর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে নির্বাচিত করার জন্য জনশক্তিকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ ৮ জুন ২০২৫, রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী পৌরসভা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

    গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আয়োজনে এ অনুষ্ঠানে পৌর আমীর আনারুল ইসলামের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।

    গোদাগাড়ী পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওঃ শওকত আলীর সঞ্চালনা আরও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান,
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডঃ ওবায়দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোদাগাড়ী সদর আদর্শ থানা শাখার সভাপতি নাজমুস সাকিব নূর প্রমূখ।

    অর্থসহ কুরআন তেলাওয়াত ও বরেন্দ্র শিল্পীগোষ্ঠী পরিবেশিত সংগীত পরিবেশনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • দোয়ারাবাজারে লন্ডন প্রবাসী সুলতান আহমদের উদ্যোগে এতি-মদের মাঝে নগদ টাকা বিতরণ

    দোয়ারাবাজারে লন্ডন প্রবাসী সুলতান আহমদের উদ্যোগে এতি-মদের মাঝে নগদ টাকা বিতরণ

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামে প্রবাসী কমিউনিটি লিডার সুলতান আহমদের উদ্যোগে এতিম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

    ৮ জুন ২০২৫, রোববার বিকাল ৩টায় তার নিজ বাড়ির প্রাঙ্গণে এই মহৎ আয়োজন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সুলতান আহমদ নিজেই অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য, আগামীতে ছাতক – দোয়ারা আসনে জামায়াতের নমিনী বিশিষ্ট আলেম ও জননেতা প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম আল মাদানী। তিনি বলেন,“এতিমদের মুখে ঈদের হাসি ফোটানো একটি মহান কাজ। যারা প্রবাসে থেকেও দেশের মানুষের দুঃখ-কষ্টে সাড়া দেন, তারা সত্যিই মানবিক ও দায়িত্ববান মানুষ।যারা এতিমদের ভরনপোষণ করে স্বয়ং রাসুল( স.) তাদের প্রসংশা করেছেন ”।
    দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা.হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত সুনামগঞ্জ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য,সিলেট বারের আইনজীবী এডভোকেট রেজাউল করিম তালুকদার, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাস্টার কামাল উদ্দিন, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম।

    অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক সুলতান আহমদ বলেন, “আমি সবসময় মনে করি, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও অনাথ শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রবাসে থেকেও আমি দেশের মানুষের কথা ভুলিনি। ঈদে তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।আমি সবাইকে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি”।
    জামায়াত উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সমাজকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে এতিম শিশুদের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজেরও আয়োজন করা হয়।

  • থানচিতে সাংবাদিক হিমংপ্রুয়ের মা মৃ-ত্যু, শো-ক প্রকাশ প্রেসক্লাব

    থানচিতে সাংবাদিক হিমংপ্রুয়ের মা মৃ-ত্যু, শো-ক প্রকাশ প্রেসক্লাব

    থানচি (বান্দরবান) প্রতিনিধিঃমথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচি উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক হিমংপ্রু মারমা এর মা মেওয়াইচিং মারমা পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ ও মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থানচি উপজেলা প্রেসক্লাব।

    রবিবার (৮ জুন) সকালে থানচির বলিপাড়া ইউনিয়নের বলিপাড়ায় নিজ বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছেন সাংবাদিক হিমংপ্রু মারমা। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ বহু সম্পদ রেখে গেছেন।

    সাংবাদিক হিমংপ্রু মারমা বলেন, বহুদিন ধরে তার মা বার্ধক্যজনিত প্যারালাইসিস রোগের আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ রবিবার সকালে নিজ বাড়িতে তার মা মারা যান।

    প্রয়াত মেওয়াইচিং মারমা শেষকৃত্যানুষ্ঠান আগামীকাল সোমবার বিকালে বলিপাড়া শ্মশানে সম্পন্ন করার কথা রয়েছেন। মায়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন সাংবাদিক হিমংপ্রু মারমা।

  • শ-হীদ বাবার কাঁধে নয়, স্মৃতির ভারে ঈদ—গণতন্ত্রের শহী-দদের পাশে পঞ্চগড় জেলা বিএনপি

    শ-হীদ বাবার কাঁধে নয়, স্মৃতির ভারে ঈদ—গণতন্ত্রের শহী-দদের পাশে পঞ্চগড় জেলা বিএনপি

    মোহাম্মদ বাবুল হোসেন , পঞ্চগড়

    গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদ ও আহতদের পরিবারের মুখে এবার ঈদের হাসি নয়, ছিলো স্মৃতির ভার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাঁদের পাশে দাঁড়ানোর মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পঞ্চগড় জেলা বিএনপি।

    রোববার (৮ জুন) বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ম্যানাগ্রামে আয়োজিত ঈদ উৎসবটি যেন হয়ে উঠেছিল এক আবেগঘন মিলনমেলা—যেখানে রাজনীতি ছাপিয়ে উঠে এসেছে মানুষের পাশে দাঁড়ানোর দায়।

    শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন। আমার ছোট ছেলেটি আজ ঈদের নামাজে বাবার হাত ধরে যেতে পারেনি। যে স্বৈরাচারী শক্তি আমার ছেলেকে এতটুকু বয়সে পিতৃহারা করেছে, আমি সেই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

    তিনি আরও বলেন, “আমার ছেলের বাবা নেই। সে কাকে বাবা বলে ডাকবে? এই শোক কোনো ঈদে মুছে যাবে না। তারেক রহমানের কাছে আমার একটাই আবেদন—যে মানুষগুলো আমাদের এত কষ্ট দিয়েছে, তাদের যেন দেশের জনগণের সামনে বিচার হয়।”

    শহীদ সাগর ইসলামের পিতা রবিউল ইসলাম বলেন, “আমার ছেলে ঢাকার বাড্ডায় নির্মমভাবে গুলি খেয়ে মারা গেছে। আমি শুধু তার হত্যাকারীদের ফাঁসি চাই। আজকের এই অনুষ্ঠানে এসে মনে হচ্ছে, আমরা একা নই। ফরহাদ হোসেন আজাদ ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই আমাদের বড় প্রাপ্তি।”

    শহীদ মো. সুমনের পিতা আব্দুল হামিদ বলেন, “আমার ছেলে বলেছিল—‘বাবা, তোমাকে আর কাজ করতে হবে না। আমি উপার্জন করে খাওয়াবো।’ কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনে আমি ছেলেকে হারিয়েছি। আমি তার বিচার চাই।”

    জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, “গণতন্ত্রের জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগ শুধু মনে রাখলেই চলবে না, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

    তিনি আরও বলেন, “এই ঈদ উৎসব শুধুই আনুষ্ঠানিকতা নয়, এটি একটি প্রতিশ্রুতি—যে শহীদদের রক্ত বৃথা যাবে না। তাঁদের স্মৃতি ও পরিবারের প্রতি ভালোবাসাই আমাদের সংগঠনের শক্তি।”

    জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. আদম সুফি বলেন, “এই আয়োজন শুধু রাজনৈতিক নয়, এটি এক মানবিক বার্তা বহন করে। রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, এটি মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর সুযোগ।”

    তিনি আরো বলেন, “রাজনীতিতে সহানুভূতি ও দায়িত্ববোধ এখন খুবই দুর্লভ বিষয়। কিন্তু পঞ্চগড় জেলা বিএনপির এই আয়োজন দেখিয়ে দিয়েছে—শুধু পতাকা নয়, ভালোবাসাও হতে পারে নেতৃত্বের প্রতীক। শহীদ বাবার ছেলেরা হয়তো আজ বাবার কাঁধে উঠে ঈদের নামাজে যেতে পারেনি, তবে তাঁদের হৃদয়ে ছিল পুরো জাতির শ্রদ্ধা ও ভালোবাসা।

    অনুষ্ঠান শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন নেতৃবৃন্দ। তাঁদের সঙ্গে সময় কাটান, খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন। পুরো আয়োজন জুড়ে ছিলো আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা ও সাহসিকতার এক অনন্য সম্মিলন।

  • সেনবাগের দক্ষিণ বালিয়াকান্দী তে ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    সেনবাগের দক্ষিণ বালিয়াকান্দী তে ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে রেঁনেসা ক্রীড়া ও যুব উন্নয়ন কেন্দ্রের উদ্দ্যোগে ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৮ জুন রবিবার বিকেলে উপজেলার বালিয়াকান্দী সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ এর অংশগ্রহণে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। রেনেসাঁ সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও রেনেসাঁ ক্রীড়া ও যুব উন্নয়ন কেন্দ্রের সভাপতি এনামুল হক এনামের সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজ্বী আবু তাহের কোম্পানির সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনোয়ার হোসেন কোম্পানি।উক্ত খেলার উদ্বোধক ছিলেন রেনেসাঁ সামাজিক সংঘের সভাপতি তাজুল ইসলাম বাচ্ছু।
    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহআলম বিএসসি, খোরশেদ আলম টিপু,আনোয়ার হোসেন, এয়াকুব বাচ্ছু,জহিরুল ইসলাম রাসেল,কামরুল ইসলাম সাকিব, আনোয়ার হোসেন সুমন মেম্বার,বাহারপাটোয়ারী,মোতাহের হোসেন পাটোয়ারী সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন, মো: হাছান,ইমাম উদ্দিন রাহিম,শাহাদাত হোসেন অন্তর,আশ্রাফুল ইসলাম ফয়সাল,মো: শাওন। উক্ত খেলাটি কুয়েত প্রবাসী মামুন ভু্ঁইয়া ও ওমান প্রবাসী শাহাদাত হোসেন রাজু’র সৌজন্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিবাহিত একাদশ ১ – ০ গোলে অবিবাহিত একাদশকে হারিয়ে শিরোপা বিজয়ী হয়।

  • কু-রবানির  মাংশ নিতে এসে হঠাৎ বৃদ্ধার মৃ-ত্যু

    কু-রবানির মাংশ নিতে এসে হঠাৎ বৃদ্ধার মৃ-ত্যু

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ডোমকুলী গ্রামের আব্দুল হালিম এর বাড়ির পার্শ্বে কুরবানির মাংশ নিতে অজ্ঞাতনামা ব্যক্তি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ৩ টা ২০ মিনিটের এ হৃদয়বিদারক দৃশ্যে এলাকাবাসী হতবাক হয়েছেন।

    কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির ছবি দেখে শনাক্ত করতে পারেন তাহলে অবশ্যই তার পরিবারকে খবরটুকু জানাবেন যেন পরিবারের কাছে লাশটি পৌঁছাতে সহযোগিতা করবেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • রাজশাহীর পুঠিয়ায় নি-খোঁজ আয়েশা সিদ্দিকার লা-শ উ-দ্ধার হয়েছে

    রাজশাহীর পুঠিয়ায় নি-খোঁজ আয়েশা সিদ্দিকার লা-শ উ-দ্ধার হয়েছে

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    দীর্ঘ ৯৭ ঘন্টা পর রাজশাহীর পুঠিয়ায় নিখোজ হওয়া আয়েশা সিদ্দিকার লাশ মিললো বাড়ি থেকে ৩০০ মিটার দূরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটি হাউজে। রাত পোহালেই ঈদ উল আযহা। পরিবারটিতে এখন নেমে এসেছে শোকের ছায়া। 

     রাজশাহীর পুঠিয়ায় আয়েশা সিদ্দিকা(৪) নামের এক শিশু নিখোঁজ হয় আয়েশা। সে বানেশ্বর দীঘলকান্দি প্রামানিক পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে মসজিদের সামনে থেকে খেলার সময় সে নিখোঁজ হয়েছিলো। আয়েশার বাবা জিয়ারুল ইসলাম জানিয়েছিলো, মঙ্গলবার বিকালে তার মেয়ে তাদের বাড়ির পাশে মসজিদের সামনেই খেলা করছিল। কিন্তু হঠাৎ করে তাকে না পেয়ে বাড়ির চারপাশে এবং প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করি। আজ বুধবার পর্যন্ত তাকে খুঁজে কোথাও পাওয়া যায়নি। আয়েশার ভবিষ্যৎ মেয়ে আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন রয়েছি। 

    শুক্রবার (৬জুন) তার লাশ মিললো পরিত্যক্ত একটি হাউজে। পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, লাশ পাওয়া গেছে, ঘটনা স্থলেই আছি। পরে বিস্তারিত জানানো হবে৷#

    মাজেদুর রহমান( মাজদার)পুঠিয়া রাজশাহী। 

  • রূপকথা জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কায়েম খান

    রূপকথা জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কায়েম খান

    হেলাল শেখঃ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছন আমিনপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কায়েম খান। তিনি বলেন, দেশবাসী সবাই ভালো আছেন এরজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

    তিনি আরো বলেন, আমার বার্তা হলো, দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহা’র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই “ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি” ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। সকল প্রতিবেশী, ভাই বন্ধুদের সাথে সুসম্পর্ক রেখে নিজ পরিবার নিয়ে আনন্দঘণ মুহুর্তে ঈদ উদযাপন করাই স্বার্থকতা। সকল দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, হিংসা বিবাদ ভুলে গিয়ে ঈদের দিন আপনজনদেরকে উপহার দিন, শান্তি শৃঙ্খার লক্ষ্যে সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সততার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমিন। আমি আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি-“ঈদ মোবারক”।

  • ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন  বিএনপি’র নেতা হেলাল উদ্দিন

    ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপি’র নেতা হেলাল উদ্দিন

    হেলাল শেখঃ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন। তিনি বলেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও দেশবাসী সবাই ভালো আছেন এরজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

    বিএনপি নেতা হেলাল উদ্দিন বলেন, আমার বার্তা হলো, দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল আজহা’র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই “ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি” ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। সকল প্রতিবেশী, ভাই বন্ধুদের সাথে সুসম্পর্ক রেখে নিজ পরিবার নিয়ে আনন্দঘণ মুহুর্তে ঈদ উদযাপন করাই স্বার্থকতা। সকল দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, হিংসা বিবাদ ভুলে ঈদের দিন আপনজনদেরকে উপহার দিন, শান্তি শৃঙ্খার লক্ষ্যে সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সততার সাথে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করেন, আমিন। আমি আবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি-“ঈদ মোবারক”।