Category: দেশজুড়ে

  • পাইকগাছায় যৌ-ন নি-পিড়ন মাম-লায় গ্রাম ডাক্তার গ্রেফতার

    পাইকগাছায় যৌ-ন নি-পিড়ন মাম-লায় গ্রাম ডাক্তার গ্রেফতার

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছায় ৫ বছরের শিশুর যৌন নিপিড়নের অভিযোগে মহানন্দ মহলদার(৫৬) নামে এক গ্রাম ডাক্তারকে পুলিশ গ্রেফতার করেছে। ওই ঘটনায় শনিবার রাতে শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, গ্রাম ডাক্তারের প্রায় সময় শিশুর পিতার বাড়িতে যাতায়াত ছিল। গত ২ জুলাই শিশুর পিতা রাস্তার দিকে গেলে গ্রাম ডাক্তার মহানন্দ মহলদার মোবাইল দেখার প্রলোভন দেখিয়ে শিশুটিকে কাছে টেনে নেয়। পরে তার গায়ে ও গোপন অঙ্গে হাত দেয়ার সময় তার মা দেখতে পায়। এ সময় শিশুর পিতা বাড়ি আসলে শিশুটির মা সব খুলে বলে। তখন তার পিতা থানায় অভিযোগ করে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় থানা পুলিশ তা লিখিত অভিযোগ হিসাবে গ্রহণ করে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার করা হয় ওই গ্রাম ডাক্তারকে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ঈদ্রিসুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা নম্বর ৮ । আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।

  • পাইকগাছা কয়রায় শামছুর রহমান ফাউন্ডেশনের এক লাখ গাছের চারা বিতরণ

    পাইকগাছা কয়রায় শামছুর রহমান ফাউন্ডেশনের এক লাখ গাছের চারা বিতরণ

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।

    পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাইকগাছা কয়রায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির এক লাখ গাছের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে । যার মধ্যে কয়রা উপজেলায় ৭০ হাজার এবং পাইকগাছা উপজেলায় ৩০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা। রোববার দুপুরে আল আমিন ট্রাস্টে সামাজিক এ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শামছুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মেসবাহুল ইসলাম। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান এর সভাপতিত্বে ও পৌর নায়েবে আমীর মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার ,শামসুর রহমান ফাউন্ডেশন এর সদস্য সচিব ইকবাল হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, প্রভাষক আব্দুল মোমিন সানা, কাজী তমজিদ আলম, ছাত্র শিবিরের দক্ষিণ জেলা সভাপতি আবুজার গিফারী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জি এম বুলবুল আহম্মেদ , সেক্রেটারি আলতাফ হোসেন, সাংবাদিক কলোনিস্ট ও ব্যাংক কর্মকর্তা জি এম হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওঃ নূরে আলম সিদ্দিকী , শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, রুহুল কুদ্দুস, জামায়াতের পৌর আমীর ডাঃ আসাদুল হক সহকারী সেক্রেটারি মোহাম্মদ শফিয়ার রহমান, সালাম,আখতারুজ্জামান খোকন ,সিরাজুল ইসলাম,মাস্টার আনিসুর রহমান ,শামসুর রহমান , ফাউন্ডেশনের উপজেলা সভাপতি,তামিম রায়হান সেক্রেটারি আল মামুন ও সোহেল আহম্মেদ।

  • সাভারে শীর্ষ সন্ত্রা-সী টুটুল ৭ রাউন্ড গু-লি ও পিস্ত-লসহ গ্রেফতার!

    সাভারে শীর্ষ সন্ত্রা-সী টুটুল ৭ রাউন্ড গু-লি ও পিস্ত-লসহ গ্রেফতার!

    হেলাল শেখঃ ঢাকার সাভারে শীর্ষ সন্ত্রাসী মোঃ টুটুল মিয়া(৩৪)’কে পিস্তল ও ৭রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছেন সাভার মডেল থানার পুলিশ।

    রোববার (৬ই জুলাই ২০২৫ইং) দিবা গত রাতে সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত টুটুল মিয়া (৩৪) ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে।

    সোমবার(৭ই জুলাই ২০২৫ইং) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে রিক্সায় থাকা অস্ত্র বহনকারী টুটুলের দেহ তল্লাশী করে, এ সময় তল্লাশিকালে তার কাছ থেকে একটি পিস্তল,৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার-কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এছাড়াও তার আরও দুই সহযোগীর তথ্য পাওয়া গেছে, গ্রেপ্তার মোহাম্মদ টুটুলসহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর টুটুলকে আদালতে সোপর্দ করে বাকি দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

  • কেশবপুর হাসপাতালে  জলা-তঙ্ক রোগের ভ্যা-কসিন প্রদান করলেন ইউএনও

    কেশবপুর হাসপাতালে জলা-তঙ্ক রোগের ভ্যা-কসিন প্রদান করলেন ইউএনও

    কেশবপুর প্রতিনিধিঃ
    কেশবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক রেবিক্স ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এখন থেকে হনুমান,কুকুর ও বিড়ালে কামড় দিলে বিনামূল্যে হাসপাতাল থেকে ভ্যাকসিন দেয়া যাবে।
    ৭জুলাই সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ৩০০ পিচ অ্যান্টি রেবিক্স ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের নিকট হস্তান্তর করেন।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, গত নভেম্বর মাস থেকে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি রেবিক্স ভ্যাকসিন ছিলো না। যে কারণে বিভিন্ন প্রাণির কামড়ে আক্রান্তরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে বাইরে থেকে অ্যান্টি রেবিক্স ভ্যাকসিন কিনতে হয়েছে। কবে নাগাদ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি রেবাক্স ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হবে, তা তিনি বলতে পারেননি।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, হাসপাতালে অ্যান্টি রেবিক্স ভ্যাকসিন না থাকার বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে ৩০০ পিচ অ্যান্টি র‌েবিক্ম ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা ৪০০ জনকে দেওয়া যাবে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে ৫ হাজার মাস্ক প্রদান করা হয়েছে।

  • পরিবেশ ঠিক রাখতে সবাইকে কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করতে হবে- জামাযাত নেতা মাওলানা এমরুল

    পরিবেশ ঠিক রাখতে সবাইকে কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করতে হবে- জামাযাত নেতা মাওলানা এমরুল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে
    বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
    ৬ জুলাই ২০২৫ রবিবার এই কর্মসূচির উদ্বোধন করেন
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগরী আমীর,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
    মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিয়ে বলেন, পরিবেশকে ঠিক রাখার জন্য আমাদের সবাইকে কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করতে হবে।
    তিনি বলেন, কার্বন নিঃসরণে উন্নত বিশ্বকে আরো সচেতন হতে হবে, পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিশ্বের পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে দ্বিচারিতা পরিহার করতে হবে। পতিত জমি, স্কুল, কলেজ মাঠ ও ছাদে বৃক্ষরোপণ করতে মহানগরী ও সদরের সকল নাগরিক সহ যুব বিভাগের জনশক্তিদেরকে আহবান জানান।
    মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ন গড়ে তোলা হবে।
    এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অফিস সম্পাদক প্রভাষক খন্দকার আবু হানিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: আজিজুর রহমান, মোমেনশাহী ইসলামী একাডেমী এন্ড কলেজের প্রিন্সিপাল আবু দাউদ, ঘাগড়া থানা আমীর মাওলানা মনিরুজ্জামান, আকুয়া সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাওলানা একেএম ফরহাদ হোসাইন,সেক্রেটারি মাহফুুজ, মহানগর শ্রমিক কল্যাণের সেক্রেটারি আল আমিন, আকুয়া থানার শিবির নেতৃবৃন্দসহ যুব বিভাগের বিভিন্ন থানার নেতা ও কর্মীবৃন্দ।

  • ভাবির সঙ্গে পর-কিয়া, যৌতু-কের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী 

    ভাবির সঙ্গে পর-কিয়া, যৌতু-কের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী 

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ভাবির সঙ্গে অনৈতিক সম্পর্ক, যৌতুকের দাবি এবং মারধরের ঘটনায় পাঁচ বছরের শিশু সন্তানসহ ঘরছাড়া হয়েছেন এক গৃহবধূ। নির্যাতনের শিকার ওই নারী, ঝালকাঠির নলছিটি উপজেলার গোহালকাঠী গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তিনি স্বামী মো. সোহেল হাওলাদার ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনেছেন।

    সোমবার (৭ জুলাই) সোমবার সকাল সাড়ে ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুমাইয়া আক্তার অভিযোগ করেন, তার স্বামী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠী এলাকার বাসিন্দা মো. সোহেল হাওলাদার একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে ঘরছাড়া করেন।

    সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন “বিয়ের পর কয়েক বছর ভালোই কেটেছে। কিন্তু পরে স্বামী কাতারপ্রবাসী বড় ভাই মাছুদ হাওলাদারের স্ত্রী হেপী বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। আমি প্রতিবাদ করলে আমার ওপর অমানুষিক নির্যাতন নেমে আসে। বড় জা হেপী, ভাসুরের ছেলে ইব্রাহিমসহ শ্বশুরবাড়ির সবাই মিলে আমাকে মারধর করে পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

    তিনি আরও অভিযোগ করে বলেন, প্রথম সম্পর্কের বিষয়টি গোপন রাখলেও পরে আবার ছোট ভাই সোহাগ হাওলাদারের স্ত্রী সারমিন বেগমের সঙ্গেও পরকীয়ায় জড়িয়ে পড়েন সোহেল। স্থানীয়ভাবে ধরা পড়ার পর সালিশ হলেও কিছুদিন পর সোহেল সারমিনকে নিয়ে পালিয়ে যান। পরে বাড়িতে ফিরে এসে আমার ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয়, এমনকি আমার ভোটার আইডি, সন্তানের জন্মসনদ, সার্টিফিকেট আটকে রাখে। এসব কাগজপত্র ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফোনে তাকে, তার সন্তান ও বাবাকে হত্যার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তার।

    তিনি আরও জানান, তার স্বামী ৮ লাখ টাকা যৌতুক দাবি করেন। এর মধ্যে বাবার বাড়ি থেকে ৩ লাখ টাকা দিতে বাধ্য হন তিনি। এখন আরও ৫ লাখ টাকা দাবি করছেন সোহেল। যৌতুক না দিলে ঘরে তুলবেন না বলে হুমকি দেন।

    এ অবস্থায় গত ২৮ এপ্রিল সুমাইয়া নলছিটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। পরদিন তার মা ফরিদা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা দায়ের করেন ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।

    সংবাদ সম্মেলনে সুমাইয়ার মা ফরিদা বেগম বলেন, সোহেল বিভিন্ন নম্বর থেকে ফোন করে গালিগালাজ করে, প্রাণনাশের হুমকি দেয়। এখন আর কোনো শান্তি নেই।

    সুমাইয়া আক্তার বর্তমানে পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

     এবিষয়ে অভিযুক্ত সোহেল হাওলাদার কে একাদিকবার ফোন দিলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আমাদের কাছে কোন ওয়ারেন্ট আদালত থেকে এসে পৌছায়নি।

  • পলাশবাড়ীর কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ নতুন উপ-কমিটি বা-তিলের প্রতি-বাদে সংবাদ সম্মেলন

    পলাশবাড়ীর কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ নতুন উপ-কমিটি বা-তিলের প্রতি-বাদে সংবাদ সম্মেলন

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলা ট্রাক,ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদ (রেজিঃ নংঃ ব-৩৪) অন্তর্ভুক্ত পলাশবাড়ীর কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি বাতিলের প্রতিবাদে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি আয়োজিত সোমবার (৭ই জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ প্রেস ক্লব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অত্র উপ-কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তার লিখিত বক্তব্যে পাঠ করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন,গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী,কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদ কর্তৃক কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি গঠনের লক্ষ্যে গত ২০২২ সালে ২৬ জন শ্রমিককে ভর্তি করে নেয়। পরবর্তীতে ওই শ্রমিকদের নিকট হতে ভর্তির ফরম পূরণ বাবদ ২শ’ টাকা এবং কার্ড প্রদান বাবদ ৩ হাজার টাকা নেয় অত্র সংগঠনের প্রধান কার্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক। এরই প্রেক্ষিতে গত ২৭/০৫/২০২২খ্রি. তারিখে ২৬ জন শ্রমিকের মধ্য হতে মো. শামছুল হককে সভাপতি এবং মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি গঠন করা হয়। ওই কমিটি গঠনের নামে উপ-কমিটির ২৬ জন শ্রমিকের নিকট হতে কমিটি গঠন খরচ বাবদ ৭ হাজার করে মোট ১ লাখ ৮২ হাজার টাকা নেও
    য়া হয়।

    এরই ধারাবাহিকতায় কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটিকে কোন প্রকার নোটিশ ছাড়াই গোপনে বিপুল অর্থের বিনিময়ে ওই এলাকার ৮১ জন অশ্রমিককে অত্র উপ-কমিটির কার্ড প্রদান করেন প্রধান কার্যালয়। যাহা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী ও বৈআইনী। উপ-কমিটিকে না জানিয়ে সদস্য পদ এবং কার্ড প্রদান করা সম্পূর্ণ অবৈধ।
    কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নিয়মনীতি মেনে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে উপ-কমিটির কার্যক্রম চলতে থাকে। সম্প্রতি প্রধান কার্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈধ কার্যক্রমকে অবৈধ ভাবে বাঁধা প্রদান করে মিথ্যা নীল নকশা সাজিয়ে পরপর তিনবার নোটিশ প্রদানের নাটকীয়তা করে। এরপর গত ১৪/০৬/২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটির বৈধ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। এদিকে,উক্ত উপ-কমিটিকে না জানিয়ে গোপন ভর্তিকৃত ৮১ জন অশ্রমিকদের সমন্বয়ে গত ৩০/০৬/২০২৫খ্রি. তারিখে প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটির ৫ সদস্য বিশিষ্ট একটি নতুন আহবায়ক কমিটি গঠন ঘোষনা দেন।

    বর্তমানে অশ্রমিক দ্বারা গঠিত ওই অবৈধ কমিটি কাশিয়াবাড়ীতে তাদের অনুসারীদের সাথে নিয়ে জোর জবরদস্তি পূর্বক চাঁদা উত্তোলন করে আসছে। এতে পূর্বের বৈধ কমিটির সাধারণ শ্রমিকরা বাঁধা প্রদান করতে গেলে তাদেরকে সন্ত্রাসী কায়দায় হুমকি-ধামকি প্রদান করা হচ্ছে। এমতাবস্থায় সংগঠনের নামে চালান বহির মাধ্যমে চাঁদা আদায় বন্ধ এবং নতুন আহবায়ক কমিটি বাতিল সহ স্থানীয় প্রশাসনের জরুরী হস্তপেক্ষ কামনা করছি।

    সংবাদ সম্মেলনে কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটির সভাপতি শামছুল হক,
    সহ-সভাপতি ইয়াছিন আলী, কোষাধ্যক্ষ হাসিনুর রহমান,সদস্য আঃ রাজ্জাক,আবু হোসেন, জয়নাল আবেদীন,আতোয়ার রহমান,নজরুল ইসলাম,লুৎফর রহমান,জসিম উদ্দিন,বেলাল হোসেন,মোজাফ্ফর হোসেন, ফজর উদ্দিন,সুলতান মিয়া ও লিটন মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।।

  • সলঙ্গায় সবজির দাম চড়া

    সলঙ্গায় সবজির দাম চড়া

    সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় হঠাৎ করে সবজির দাম চড়া।একটানা বৃষ্টি,সরবরাহে ঘাটতি, পরিবহনে খরচ বেশিসহ নানামুখী সমস্যা দেখাচ্ছেন বিক্রেতারা।আজ সোমবার (৭ জুলাই) সাপ্তাহিক বড় হাট সলঙ্গার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।জানা গেছে,৫০ টাকার বেগুন ৮০ টাকা,২০ টাকার পোটল ২৫ টাকা,১০ টাকার কাচকলা ২০ টাকা,৫০ টাকার কাঁচা মরিচ ১২০ টাকা,৪০ টাকার মুখী ৬০ টাকা,২০ টাকার পোল্লা ৪০ টাকা,২০ টাকার পেঁপে ৪০ টাকা,৯০ টাকার রশুন ১১০ টাকা,২০ টাকার কুমড়া পিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান,বিভিন্ন অজুহাতে গত কয়েকদিন ধরে সবজির বাজার বেড়েই চলেছে।কেউ কেউ বলছেন সবজির বাজারে এসেই এখন পকেট খালি।অনেক বিক্রেতা বলছেন,সবজির মোকামেই দাম উর্ধ্বমুখী।আবার অনেক দোকানী বলছেন কিছু কিছু সবজির মৌসুম প্রায় শেষ,তাই দাম বৃদ্ধি।নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কিছুটা বাড়তেই থাকবে।তবে ক্রেতারা বলছেন,এবারে আলু, পেয়াজ,ব্রয়লার ও ডিমে অনেকটাই স্বস্থি।দাম নাগালের মধ্যেই কেনা যাচ্ছে।অপরদিকে মুদি দোকানের তেল, চিনি,ডাল,আটা-ময়দাসহ নিত্যপণ্যগুলো আগের দামেই কেনা যাচ্ছে।ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না করায় সবজির বাজার ওঠা নামা করছে। ভোক্তাদের দাবী, সলঙ্গার বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভ্রাম্যমান অভিযান অতীব জরুরি।

  • দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান মোংলায় কৃষিবিদ শামীম

    দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান মোংলায় কৃষিবিদ শামীম

    শেখ সাইফুল ইসলাম কবির
    বিশেষ প্রতিনিধি

    “সাংবাদিকরা যদি টাকার কাছে মাথা নত না করে সত্য প্রকাশে অবিচল থাকে, তাহলে এ দেশ একদিন সত্য ও ন্যায়ের উপর দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবে”
    মোংলায় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন।

    রবিবার (৬ জুলাই) দুপুরে মোংলার সার্বিক উন্নয়ন ও সাংবাদিকতার মান উন্নয়ন নিয়ে মোংলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। সাংবাদিকদের এ যাত্রায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

    সভায় কৃষিবিদ শামীম সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মোংলা প্রেসক্লাবকে আধুনিকায়নের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নেবো। আপনারা সত্য ও বোস্টনিষ্ঠু সংবাদ উপস্থাপন করুন, আমি আপনাদের পাশে আছি এবং আমৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।”

    অনুষ্ঠানে মোংলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবীব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের মোংলা প্রতিনিধি মোঃ আমির হোসেন আমু, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক অধ্যাপক কোহিনুর সরদার, সময় টেলিভিশনের মোংলা প্রতিনিধি মাহমুদ হাসান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, আমার দেশের মোংলা উপজেলা প্রতিনিধি খান আশিকুজ্জামান সহ মোংলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

    উক্ত মতবিনিময় সভাটি সাংবাদিকদের মধ্যে উৎসাহ ও দায়িত্ববোধের নতুন এক অধ্যায় তৈরি করেছে। সভার শেষে কৃষিবিদ শামীম প্রেসক্লাব প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং উন্নয়ন প্রকল্পের বিভিন্ন সম্ভাবনা পর্যালোচনা করেন। পরে তিনি প্রেস ক্লাবের উন্নয়ন এর জন্য নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

  • বদরগঞ্জে নদীতে ডু-বে তিন শিক্ষার্থীর মৃ-ত্যু, “জীবিত ১ শিক্ষার্থী  পুলিশ হেফা-জতে

    বদরগঞ্জে নদীতে ডু-বে তিন শিক্ষার্থীর মৃ-ত্যু, “জীবিত ১ শিক্ষার্থী পুলিশ হেফা-জতে

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
    রংপুরের বদরগঞ্জে পৃথক দুটি ঘটনায় নদীতে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) যমুনেশ্বরী নদী ও চিকলি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
    জানা গেছে, পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার তিন ছাত্রমেহেদী হাসান সিয়াম (১৩), আলীফ হোসেন (১২) ও আল হুসাইন (১৩) সকালে বাথরুমের জানালা টপকে পালিয়ে যান। পরে তারা গোসল করতে নামে যমুনেশ্বরী নদীতে।
    দুপুরে স্থানীয়রা বদরগঞ্জের পাকেরমাতা এলাকার ব্রিজের নিচে নদী থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এরপর বিকেল ৫টার দিকে একই নদী থেকে উদ্ধার করা হয় আলীফ হোসেনের মরদেহ। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়া শিক্ষার্থী আল হুসাইন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

    মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, তিন শিক্ষার্থী একসঙ্গে পালিয়ে নদীতে গোসল করতে গিয়ে দুইজন পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানার পর স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন।
    অপরদিকে, একই দিন দুপুর ১টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাই ঘাট এলাকায় চিকলি নদীতে গোসল করতে গিয়ে মারা যায় তাসিম (১০) নামে এক স্কুলছাত্র। সে রাধানগর ইউনিয়নের দিলালপুর মাদারগঞ্জ গ্রামের জিয়াউল ইসলামের ছেলে এবং দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
    বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, “যমুনেশ্বরী নদী ও চিকলি নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রতিটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।”
    নিহত শিক্ষার্থীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।