Category: দেশজুড়ে

  • তারেক-খালেদা জিয়াকে ক-টূক্তির প্রতি-বাদে ময়মনসিংহ মেডিকেলে ড্যাবে ও ছাত্রদলের বিক্ষো-ভ কর্মসূচি

    তারেক-খালেদা জিয়াকে ক-টূক্তির প্রতি-বাদে ময়মনসিংহ মেডিকেলে ড্যাবে ও ছাত্রদলের বিক্ষো-ভ কর্মসূচি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নেতৃবৃন্দ।

    রবিবার (১৩ জুলাই)সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

    বিক্ষোভ সমাবেশে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে ড্যাব নেতৃবৃন্দ বর্তমান সরকারের দমন-পীড়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন গুপ্তচর সংগঠনের সহায়তায় বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদ জানান। তারা বলেন, সরকারের ইন্ধনে জাতীয় নেতাদের সম্মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও মুক্ত মতপ্রকাশের পরিপন্থী।

    এ সময় নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তা নিশ্চিত করাটা এখন আমাদের অন্যতম কর্তব্য। বর্তমানে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ অপশক্তি কে রুখতে হবে। অন্যদিকে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারো জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ তা সফল হতে দেবে না।

    তারা আরও বলেন, বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যার বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ও তারেক রহমানের জনপ্রিয়তার জন্যই একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে কোনো অপপ্রচারে কাজ হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলে জানিয়ে
    অবিলম্বে এই অপপ্রচার বন্ধ ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ ।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ড্যাব নেতা ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ,মমেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক,জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ড্যাব এর কেন্দ্রীয় নেতা ডাঃ মুহাম্মদ ইসহাক ,সাবেক ছাত্রনেতা এবং ড্যাব নেতা ডাঃ শেখ বশির আহাম্মেদ,সাবেক ছাত্রনেতা ডাঃ আরমান, সহ ড্যাব নেতৃবৃন্দ ডাঃ ইমদাদুল হক শাকিল ,ডাঃ আমিনুল ইসলাম শামীম ,ডাঃ আসাদুজ্জামান রতন ,ডাঃমাহমুদুল হাসান ফারুক , ডাঃ মহসিন উদ্দিন ,সহ মমেক ছাত্রদল নেতা নূর এ জাওয়াত রুতাব, মেহেদী হাসান,আকিফ ,মাইনুল সহ ড্যাব ও ছাত্রদলের নেতা কর্মীসহ কলেজ ও হাসপাতালের সকল জাতীয়তাবাদী বিশ্বাসী ডাক্তার, কর্মচারী, টেকনোলজিস্ট বৃন্দ।

  • নীলফামারী আদালতে ৭টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দায়ের

    নীলফামারী আদালতে ৭টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দায়ের

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ১৩ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, নীলফামারী বরাবর মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
    ০১। মোঃ নিজাম উদ্দিন (৫০), মেসার্স সোহান পিভিসি পাইপস, বিসিক শিল্প নগরী, সৈয়দপুর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৪/২৫,
    ০২। রমজান মামুদ (৩৬), মেসার্স এম আর একতা পাইপ, নাথখানা, গোল মসজিদ, সদর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৫/২৫,
    ০৩। নির্মল চন্দ্র সাহা (৬০), মেসার্স জনতা পিভিসি পাইপ, সওদাগরপাড়া, বিল্লালের মোড়, সদর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৬/২৫,
    ০৪। আব্দুল কুদ্দুস চৌধুরী (৫৯), মেসার্স নকীব পিভিসি পাইপ, পুরাতন গরুহাটি, ফায়ার সার্ভিস, সদর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৭/২৫,
    ০৫। মোঃ আতিকুর রহমান (আতিক) (৩৮), মেসার্স এ কে প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ, ডাঙ্গাপাড়া, কৈমারী রোড, জলঢাকা, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিভিসি-ইউ,ইউজড ফর পটেবল ওয়াটার সাপ্লাই; মামলা নং- ২৮/২৫,
    ০৬। মোঃ মাহফুজুর রহমান (৩০), মেসার্স কল্পনা বেকারী, বড়ঘাট বাজার, জলঢাকা, নীলফামারী; পণ্য- বিস্কুট; মামলা নং- ২৯/২৫,
    ০৭। হাবিবুর রহমান (৫০), মেসার্স ভাই বোন বেকারী, বড়ঘাট, চেয়মারী, জলঢাকা, নীলফামারী; পণ্য- ব্রেড; মামলা নং- ৩০/২৫,

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আশুলিয়ায় অপহ-রণের পর শিশুকে গ-লাকেটে হ-ত্যা ২৪ ঘন্টার মধ্যে হ-ত্যাকারী গ্রে-ফতার

    আশুলিয়ায় অপহ-রণের পর শিশুকে গ-লাকেটে হ-ত্যা ২৪ ঘন্টার মধ্যে হ-ত্যাকারী গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অপহরণের পর জীবন (১২) নামের এক শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক রাব্বানী (১৯) কে গ্রেফতার ও লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি।

    রবিবার (১৩ জুলাই২০২৫ইং) দুপুর দেড়টায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অপস ও ট্রাফিক (উত্তর) আরাফাতুল ইসলাম। এর আগে গত রাতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ ও হত্যায় জড়িত রাব্বানীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে জঙ্গল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জীবন আশুলিয়ার কাঠগড়া এলাকার মজিবর শেখের ছেলে।

    গ্রেফতার রাব্বানী নওগাঁর মান্দা উপজেলার ছুতিপুর এলাকার মিলন মোল্লার ছেলে। সে আশুলিয়ার কাঠগড়া এলাকায় থেকে মাঝে মধ্যে নির্মাণ শ্রমিকের কাজ করতো।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গত (১০ জুলাই ২০২৫ইং) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অপহরণের শিকার হয় মোঃ জীবন শেখ। পরে তার বাবার মুঠোফোনে মুক্তিপণ দাবী করে অপহরণকারী। পরের দিন ১১ জুলাই রাত ১১টার দিকে জীবনের বাবা আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির ব্যবহারসহ গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘাতক রাব্বানীকে গ্রেফতার করা হয়। এর পরে তার দেওয়া তথ্যমতে আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি জঙ্গল থেকে ভিকটিমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এসময় উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন।

    অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, কথা কাটাকাটির জের ধরেই জীবনকে অপহরণ এবং পরে গলাকেটে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেফতারকৃত রাব্বানী।

    সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, অপারেশন (ওসি) সফিকুল ইসলাম সুমনসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

  • ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খ-লা কমিটির সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।”

    রবিবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

    সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি দমন এবং জনসাধারণের নিরাপত্তা জোরদারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

    এসময় জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন-
    জেলাকে এমনভাবে তৈরি করতে হবে যেখানে মানুষ নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এর জন্য প্রয়োজন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা, জনসাধারণের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং সকল প্রকার অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করা।
    একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গড়ে তোলার জন্য
    তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি:সচেতনতা ও শিক্ষা:যুব সমাজের ক্ষমতায়ন:দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি:অপরাধ দমন ও প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। যে কেউ যেন সহজে থানায় গিয়ে অভিযোগ জানাতে পারে এবং অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা নেয়া যায় সেলক্ষ্যে পুলিশের তত্ত্বাবধানে নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আহবান জানান ডিসি মুফিদুল আলম। এসময় তিনি মাদক দ্রব্য, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ কঠোরভাবে দমন করতে হবে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর আহবান জানিয়ে সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বাড়াতে এবং শান্তি ও ঐক্য বজায় রাখার জন্য কাজ করতে হবে বলে জানান। তিনি বলেন- জনগণকে আইনি অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে এবং সমাজের বিভিন্ন স্তরে শান্তি ও নিরাপত্তা বিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করাসহ তরুণ সমাজকে গঠনমূলক কাজে উৎসাহিত করতে হবে এবং তাদের মধ্যে নেতৃত্ব ও দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করলে একটি জেলাকে নিরাপদ ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।

  • কুমিল্লা নগরীর রাজাগঞ্জে ভ্রাম্যমানে ব্যাবসায়ীকে ৫০ হাজার জরি-মানা

    কুমিল্লা নগরীর রাজাগঞ্জে ভ্রাম্যমানে ব্যাবসায়ীকে ৫০ হাজার জরি-মানা

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লা নগরীতে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার (১৩ জুলাই) দুপুরে নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সাহা মেডিকেল হলকে একাধিক অনিয়মের অভিযোগে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

    ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সাহা মেডিকেল হলের বিক্রেতারা নির্ধারিত খুচরা মূল্য (এমআরপি) উপেক্ষা করে রোগীদের কাছে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। এমন কাজ ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন অভিযান পরিচালনাকারীরা।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

    এ সময় অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

    জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ‘এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের নিয়মিত তদারকি চলবে।

  • পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দে’র পদত্যা-গের দাবিতে লিফলেট বিতরণ ও প্রতি-বাদ

    পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দে’র পদত্যা-গের দাবিতে লিফলেট বিতরণ ও প্রতি-বাদ

    মহিউদ্দিন চৌধুরী,
    পটিয়া প্রতিনিধি।।
    পটিয়ার উপজেলার হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে ও স্কুলের এসএসসি ২৫ ইং চরম ফলাফল বিপর্যয়, ১২৯ জন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বঞ্চিত হওয়ায় লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা
    ত্রিপুরা দিঘীর হাটে অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম বাদল, হাঈদগাও স্কুলের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, মুক্তিযোদ্ধা ইসহাক মেম্বার, স্কুল কমিটির সাবেক সভাপতি মাহবুব আলম তালুকদার, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সংগঠক জয়নাল আবেদীন, মোজাম্মেল হক লিটন, আবুল হোসাইন, মাইমুনুল ইসলাম মামুন, অভিভাবক সদস্য নূর মিয়া, হাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসহাক, মো. আলী আকবর, মফজল সও:, জাহাঙ্গীর আলম, আব্দুল মাবুদ, মাহবুবুর রহমান, হারুনুর রশিদ, জসিম উদ্দিন, শামিম, মহিউদ্দীন, আইয়ুব আলী, শফি, সেলিম উদ্দিন, আবদুল মালেক, নুরুল আলম, শফিউল আলম (সুমন) আরিফ মিয়া, নাজিম উদ্দীন, মোহাম্মদ বেলাল, সৈয়দ, জামাল উদ্দিন, রিয়াদ, হাসান, মোরশেদ, সায়েম, আদনান প্রমুখ। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রীড়া সংগঠন নেতৃবৃন্দ সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা বলেন, হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফ্যাসিষ্ট শ্যামল দের পদত্যাগ, স্কুলের এসএসসি ২৫ ইং শিক্ষার্থীদের চরম ফলাফল বিপর্যয় ও স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা না পাওয়া গভীর উদ্বেগ প্রকাশ করেন।

  • বিএনপি নেতার বিরু-দ্ধে দলীয় প্রভাব খাটিয়ে জমি দ-খল, মা-মলা হাম-লার প্রতি-বাদে সংবাদ সম্মেলন

    বিএনপি নেতার বিরু-দ্ধে দলীয় প্রভাব খাটিয়ে জমি দ-খল, মা-মলা হাম-লার প্রতি-বাদে সংবাদ সম্মেলন

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ের সদর উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল করে মামলা দেয়া ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়া পাড়া এলাকায় ভূক্তভোগী পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
    এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, ফিরোজ আলম, শফিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

    এসময় ভূক্তভোগী পরিবারের সদস্যরা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় ভূক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়া পাড়া এলাকায় ভূক্তভোগী জাহাঙ্গীর আলম ও তার বংশীয় লোকজন দীর্ঘ সময় ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। বিনিময় সূত্রে তারা ৭০০-৭৫০ বিঘা জমির মালিক ছিলেন। কিন্তু বিএনপি নেতা ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহানের পিতা বদিউজ্জামান কানুনগো হওয়ার সুবাদে জমির কাগজপত্র জাল করে মালিক বনে যান। ভূক্তভোগীরা বিভিন্ন সরকারী দপ্তরে যোগাযোগ করেও জমির মালিকানা লাভ করতে পারেন নি। তবে ভূক্তভোগী জাহাঙ্গীর আলম ও তার পরিবারের সদস্যরা বর্তমানে ৪০ বিঘা জমি চাষাবাদ করছেন। সে জমিগুলো বিএনপি নেতা শাহজাহান তার দলীয় প্রভাব খাটিয়ে দলীয় নেতাকর্মী দিয়ে ভূক্তভোগীর পরিবারের উপর হামলা করছেন। বাড়ি ঘর জ্বালিয়ে দেয়ার হুমকী দিচ্ছেন। পুলিশ তাদের হয়রানি করছেন। বাসায় থাকতে দেয়া হচ্ছে। এমনক কোথায় কোন বিচার পাচ্ছেন না তারা।

    সংবাদ সম্মেলনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভূক্তভোগীরা।

    সব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান বলেন, আমরা কারো জমি দখল করতে যাইনি। কিংবা কারো উপর হামলা মামলা করিনি। তারাই আমাদের উপর মামলা করেছেন। আমাদের বসার কথা ছিল গত ২৫ জুন কিন্তু তারা আর বসেনি। এখন তারা নানা ঝামেলা তৈরি করছে। কারো কোন কথা মানেনা শোনেনা৷ আমরাও চাই আপনাদের মাধ্যেমে প্রকৃত ঘটনা বের হয়ে আসুক।

  • ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরো-ধে সুষ্ঠ বিচা-র পাওয়ার দাবি-তে সংবাদ সম্মেলন

    ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরো-ধে সুষ্ঠ বিচা-র পাওয়ার দাবি-তে সংবাদ সম্মেলন

    শেখ তৈয়ব আলী, খুলনা।

    মোঃ শওকত আলী খান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা। খানশাহাপুর মৌজার এসএ ৩১৮, ৩৪৯, ৩৬৭, ৩১৯, ১১১৪, ৩০৯, ৩৯০, ২৪৭, ১০৭০, ৮৬, ১৩৪, ১০৩১, ১০০৬, ৮৪৬, ১১০৪, ১১০৫, ২৪৭, ৩৮৬, ৩৭৮, ৯১৬ ও ৩৯২ দাগের মালিক ছিলেন আমার পিতা। আমার মাতা হালিমুন্নেছা আমার পিতার তৃতীয় স্ত্রী ছিলেন। আমার পিতার জীবদ্দশায় ৬৭৯৯/৮৪ দানপত্র দলিলে মোট ৪.৭১ একর জমি আমার ও আমার ভাই মোহাম্মদ আলী খানের নামে হেবা করে দেন। আমার পিতার মৃত্যুর সময় আমার বয়স ছিলো তিন বছর। পিতার মৃত্যুর পর দ্বিতীয় পক্ষের চক্রান্তে আমার মা আমাকে ও তার ভাই মোহাম্মদ আলী খানকে নিয়ে নানার বাড়িতে চলে যায়। সেই থেকে মোহাম্মদ শওকত আলী খান ও আমার ভাই নানা বাড়িতে থেকে অবহেলা আনদরে বেড়ে উঠে। ২০১৬ সালে শওকত আলী খানের পৈত্রিক ভিটায় ফিরে এসে বসবাস করতে থাকে। ২০১৯ সালে দ্বিতীয় পক্ষগণ একটা ভূয়া দলিল দেখিয়ে শওকত আলীকে তার পিতার নিকট হতে দানীয় সূত্রপ্রাপ্ত জমি ছেড়ে দিতে বলেন। তাদের কথায় রাজি না হওয়ায়। দ্বিতীয় পক্ষগণ স্থানীয় ভূমিদস্যুদের সহযোগিতায় শওকত আলী খান ও অন্যান্য ওয়ারেশ ভাই-বোনের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় (দখলকারীরা হলেন শাহাপুর গ্রামের রবিউল ইসলাম খান শান্ত) এনামুল মোড়ল, আশরাফুল আলম খান, আইয়ুব আলী খান, আরাফাত খান, আশিকুজ্জামান খান, আব্দুল মান্নান খান (অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার), খান আসাদুজ্জামান, দেব্রত পাড়ৈ, সালাহ উদ্দিন মোড়ল, পিন্টু বিশ্বাস, প্রকাশ মন্ডল, অমিয় বাছাড়, সাগর মন্ডলসহ আরো অনেকে।

  • আমার দেশ সম্পাদকের মায়ের মাগ-ফিরাত কামনায় দোয়া-মিলাদ

    আমার দেশ সম্পাদকের মায়ের মাগ-ফিরাত কামনায় দোয়া-মিলাদ

    বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
    বরিশালের বাকেরগঞ্জে খানকায়ে মোহেব্বিয়া ছালেহিয়া দারুসসুন্নাত দীনিয়া মাদ্রাসায় আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৩ জুলাই) বাদ জোহর বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দানিসুর রহমান লিমনের আয়োজনে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মাদরাসার ছাত্রদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মহাকাল সম্পাদক আহমেদ কাওসার ক্ষৌনিশ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, দৈনিক নয়া শতাব্দীর মোঃ মাসুদ সিকদার, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, মাই টিভির মোঃ মিজানুর রহমান, মোহনা টিভির সাখাওয়াত হোসেন, দৈনিক ভোরের ডাকের জাহিদুল ইসলাম, দৈনিক দক্ষিণবঙ্গের এইচ এম কামাল মৃধা, তালাশ বিডির মোঃ আশিকুর রহমান প্রমূখ।

    দোয়া-মিলাদের পূর্বে মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমের কর্মময় জীবন তুলে উপস্থিত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। পরে মোনাজাত পরিচালনা করেন বাকেরগঞ্জ খানকায়ে মোহেব্বিয়া ছালেহিয়া দারুসসুন্নাত দীনিয়া মাদরাসার পরিচালক মাওলানা মোঃ আবদুর রহিম।

  • বাকৃবিতে কৃষি অনুষদীয় শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

    বাকৃবিতে কৃষি অনুষদীয় শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৯-২০(সন্মান) ব্যাচের শিক্ষার্থীদের ১ম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(১৩ জুলাই ২০২৫) সকাল ১১.৩০টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। কৃষি অনুষদীয় ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর সিনথিয়া আফসানা খেয়া ও লেকচারার তাওসিফ আল আফ এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মাসুম আহমাদ। এছাড়াও এই প্রোগ্রাম সমাপ্তকারী দুইজন ছাত্র তাদের অনুভুতি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতে কৃষি অনুষদের প্রথম ইন্টার্নশীপ সফলভাবে সমাপ্ত করার জন্য ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি এই প্রোগ্রামের মাধ্যমে ইন্টার্নদের যে অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এইসব বিষয়ের সমন্বয় ইন্টার্নীদের সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেন। তিনি অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা – কর্মচারীসহ যারা এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকরণে নিরলসভাবে কাজ করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান।তিনি বলেন বাকৃবি ভাগ্যবান কারণ এখানকার সকল অনুষদই ইন্টার্নশীপ প্রোগ্রামের আওতায় চলে এসেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ছাত্র-ছাত্রীদের জন্যে প্রশাসনের সর্বোচ্চ মনোযোগ দেয়ার বিষয়টি উল্লেখ করেন এবং গ্রাজুয়েটদেরকে ভবিষ্যতে মাতৃসম এই বিশ্ববিদ্যালয়ের প্রতি সুনজর বজায় রাখতে আহবান জানান। তিনি সকল ছাত্র-ছাত্রীদের সুন্দর, সার্থক ও কল্যাণময় জীবন কামনা করেন।
    পরে তিনি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিনিয়র শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র -ছাত্রীবৃন্দ।

    উল্লেখ্য, দুইমাস মেয়াদি ৫ ক্রেডিটের এই ইন্টার্নশীপ প্রোগ্রামে ২১টি গ্রুপে ৬ জন বিদেশি শিক্ষার্থীসহ সর্বমোট ৩১৫ জন শিক্ষার্থী ইন্টার্নশীপ সম্পন্ন করেছে এবং এ ব্যাপারে কৃষি অনুষদের সাথে সার্বিক সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করেছে।