কে এম সোয়েব জুয়েল,
গৌরনদী প্রতিনিধি।।
ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্মএলাকা বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসারের কার্যালয়
প্রশিক্ষণ কক্ষে ( জিবিভি) প্রতিরোধ কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষকগণ এবং স্কুল কমিটির সদস্য ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ। কর্ম পরিকল্পনায় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী যতিন্দ্রনাথ ম্রিস্ত্রি। ব্র্যাক শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা এই প্রকল্পটি ‘ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশালসহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জএবংরাজশাহী) জেলা তেলিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষে এবং অনলাইন প্লাট ফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক মন্ডলী এবং সাংবাদিকসহ ব্র্যাক প্রতিনিধিগণ। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্যবিবাহ, বুলিং- এর মত অপরাধক মানো যায় সে বিষয়ক কর্ম পরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়। উক্ত কর্মপরিকল্পনায় ব্র্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, প্রজেক্ট অফিসারবৃন্দ – কিশোর মিস্ত্রি, মায়িশা খান, অনিক বিশ্বাস এবং ভলান্টিয়ারসহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয়ক মিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।
Category: দেশজুড়ে
-

শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী প্রতি-রোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত
-

বরগুনা জেলার ঈষানা নারী ফাউন্ডেশন নির্বাচন স-ম্পন্ন
বরগুনা প্রতিনিধি।।
বরগুনা জেলার ঈষানা নারী ফাউন্ডেশন নির্বাচন সম্পন্ন হয়েছে ২১ শে জুলাই রোজ সোমবার বিকাল ০৩ ঘটিকার সময় নিজস্ব কার্যালয়ের শ্রী শ্রী রতন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত কমিটির সম্পন্ন হয় সভানেত্রী মিসেস কাসপিয়া তালুকদার এবং সাধারণ সম্পাদিকা মিসেস কল্পনা রানী নির্বাচিত হয়েছেন,অন্যান্য কমিটির সদস্যরা হলেন সহ-সভানেএী মিসেস পূজা বিথী হাওলাদার,যুগ্ম সম্পাদিকা শিরীন সুলতানা, কোষাধ্যক্ষ মিসেস চান্দা ওয়েন ও প্রচার সম্পাদিকা শিমা রানী প্রমূখ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী শ্রী রতন কুমার বিশ্বাস,মো: হুমায়ুন কবির ও মি:সুবাস হাওলাদার। উল্লেখিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আগামী ০৩ বছর দায়িত্ব পালন করিবেন। উক্ত ফাউন্ডেশনে মোট সদস্য সংখ্যা ৩৫ জন।বরগুনা প্রতিনিধি।।
-

ভূঞাপুরে যৌথবাহিনীর অভি-যানে মা-দকসহ আ-টক -১
স্টাপ রিপোটার, টাঙ্গাইল :-
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গাজাসহ গ্রেফতার হয়েছেন মো: সাহেব আলী মণ্ডল (৬৫) নামের একজন।
উপজেলার খানুবাড়ী এলাকায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতেও মো: সাহেব আলী মণ্ডলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ২০০৮ ও ২০১৭ সালে দুটি মামলা ছিলো। সাহেব আরী মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
এই ঘটনার বিষয়ে ভূঞাপুর থানা ওসি একেএম রেজাউল করিম বলেন, মাদকসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।এবিষয়ে ভুঞাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান জানান গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে মোঃ সাহেব মন্ডল (৬০) নামের একজন মাদকসেবিকে আটক করা হয়। গাঁজা সেবনের সরঞ্জামাদি এবং উদ্ধারকৃত ৫ পুরিয়া গাঁজা জব্দ করে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
-

কুমিল্লা কোটবাড়ি র বার্ডে বি-রল প্রজাতির রুটি ফলের স-ন্ধান
কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
রুটি ফলের দৃশ্য দর থেকে দেখে মনে হবে কাঁঠাল, পাতায় চোখ রাখলে মনে হবে সবুজের মধ্যে লুকিয়ে আছে সবুজ রংগ্ঙের কাঁচা পেঁপে। কিন্তু আসলে এটি কোনো কাঁঠাল বা পেঁপে নয়। এর নাম রুটিফল। কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ক্যাম্পাসের সম্মেলন কক্ষের পশ্চিমাংশে দাড়িয়ে আছে বিরল প্রজাতির এই বিদেশি ফলগাছে এবার ব্যাপকভাবে ফল ধরেছে।
ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন বার্ড প্রাঙ্গণেঘুরতে আসলেই তখন চোখ ঘুরিয়ে
সরেজমিনে দেখা যায়, বার্ডের মহাপরিচালক দপ্তরের উত্তর পাশে একটি, ডাকঘর এলাকায় একটি এবং ময়নামতি অডিটরিয়ামের সামনে দুটি রুটিফল গাছ রয়েছে। সবুজ ঘন পাতার মধ্যে শাখার অগ্রভাগে ঝুলছে কাঁঠাল সদৃশ রুটিফল। দর্শনার্থীরা গাছের নিচে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন।
বার্ড সূত্র জানায়, ১৯৮৪ সালে বার্ড ক্যাম্পাসে প্রথম রুটিফল গাছ রোপণ করা হয়। প্রায় তিন দশক ধরে গাছটি ফল দিত। ২০১৭ সালে ঝড়ে গাছটি উপড়ে গেলে ওই বছরই নতুন করে আরও চারটি গাছ লাগানো হয়। এর মধ্যে একটি মরে গেলেও বাকি তিনটিতে এবার প্রচুর ফল ধরেছে।
বার্ডের কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “বড় গাছটি মারা যাওয়ায় আমরা দুঃখ পেয়েছিলাম। পরে নতুন গাছগুলো লাগানো হয়। এবার তিনটিতেই ফল এসেছে, আমরা খুব খুশি।” বার্ডের বাগান শাখার সামছুল হক বলেন, “গাছগুলো ছোটবেলা থেকে আমি পরিচর্যা করেছি। মাসের শেষে ফলগুলো পাড়া হবে।
সাধারণত আমরা সবজি হিসেবে রান্না করে খাই।”
দর্শনার্থী আব্বাস আলী বলেন, “প্রথমে শুনে অবাক হয়েছিলাম যে গাছে রুটি ধরে। ছেলে-মেয়েদের নিয়ে দেখতে এলাম। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও পাতা আরেকদম ভিন্ন।”
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উদ্ভিদবিদ অধ্যাপক মো. মোশাররফ হোসেন জানান, রুটিফলের বৈজ্ঞানিক নাম Artocarpus altilis, ইংরেজিতে এটি ‘ব্রেডফ্রুট’ নামে পরিচিত। স্বাদ আলুর মতো, পাউরুটির মতো কেটে খাওয়া যায়। গাছ ৫০-৭০ ফুট উঁচু হয়। মূলত আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে বেশি জন্মে।
কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, রুটিফলে সুষম খাদ্যের সব উপাদান থাকে। ওষুধি গুণও রয়েছে। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও চর্মরোগের উপশমে ব্যবহৃত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব মাহমুদ বলেন, “ফলটি পুষ্টিগুণে ভরপুর এবং ভেষজ গুণও আছে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে এর চাষ হয়নি। কেউ আগ্রহী হলে কৃষি বিভাগ সহযোগিতা করবে।”
বিরল এই ফল দেখতে আগ্রহী মানুষের ভিড়ে এখন সরগরম বার্ড ক্যাম্পাস। শাখায় ঝুলে থাকা কাঁঠালসদৃশ ফল আর ঘন পাতার সৌন্দর্য যে কারও নজর কাড়বে।
-

মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার ২০ লাখ টাকার আ-ত্মসাতের অভি-যোগে শিক্ষক রাশিদুল আ-টক
আরিফ রব্বানী।।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক ও প্রতিষ্ঠানের স্বাক্ষর জাল করে পরীক্ষক নিয়োগ এবং আর্থিক লেনদেন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ইদ্রিস খান বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক রশিদুল ইসলাম খানের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলাটি আমলে নিয়ে শিক্ষক রশিদুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার শিক্ষক রশিদুল ইসলাম খান (৪৩) নীলফামারী জেলার রামগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তিনি মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। এ সুযোগে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে জালিয়াতির মাধ্যমে নিজের নামে আর্থিক সুবিধা আদায়ের নেপথ্যে জড়িয়ে পড়েন।
অধ্যক্ষ জানান, বেশ কয়েকদিন আগে আরবি প্রভাষক মো. আব্দুর রউফ মৌখিক অভিযোগ করেন যে, তার স্বাক্ষর জাল করে রশিদুল ইসলাম নিজেই তাকে চলতি পরীক্ষার জন্য অবৈধভাবে পরীক্ষক হিসেবে নিয়োগ দেখান। বিষয়টি গুরুত্ব দিয়ে অধ্যক্ষ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রেরিত গোপন নথিপত্র যাচাই করে অভিযোগের সত্যতা মেলে।
নথিপত্র ঘেঁটে দেখা যায়, মো. আব্দুর রউফ, মো. মোফাজ্জল হোসেন, শামসুল আলম, আব্দুল হাফিজ ও হারুনুর রশিদের নামসহ ১০/১২জনের নাম ব্যবহার করে, তাদের অজান্তে স্বাক্ষর জাল করে রশিদুল ইসলাম বিভিন্ন সময় অনৈতিক আর্থিক লেনদেন সম্পন্ন করেন। এসব লেনদেনের মাধ্যমে প্রায় ৫ লাখ ৩২ হাজার টাকার বেশি উত্তোলন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অধ্যক্ষের দাবি, দীর্ঘ ৮-৯ বছর ধরে রশিদুল ইসলাম এমন প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এ সময়ের মধ্যে প্রায় ২০ লাখ টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। অধ্যক্ষের ভাষ্যমতে, ঘটনায় জড়িত থাকার বিষয়ে লিখিত প্রমাণ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষকরা সাক্ষ্য দিতে প্রস্তুত রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, কোতোয়ালী মডেল থানার মামলা নং ৪৮(৭)২০২৫ ধারা -৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। মামলাটি এস আই মাসুদ জামালী তদন্ত করছেন। এই ঘটনায় জড়িত রসিদুল ইসলম খানকে গ্রেপ্তার করা হয়েছে। যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
তবে ময়মনসিংহের সুনাম অর্জনকারী এমন প্রতিষ্ঠানের একজন শিক্ষকের এমন জালিয়াতির খবর এলাকাবাসীদের মধ্যে ঘটনাটি জানাজানি হলে শিক্ষক রশিদুলের এরকম অনিয়মে জেলার সচেতন মহল, অভিভাবক এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
-

মি-থ্যা ও হ-য়রানীরমূলক ধ-র্ষণ মাম-লার প্রতি-বাদে সংবাদ সম্মেলন
এস মশিউর,
হবিগঞ্জ প্রতিনিধি ॥ পেশিশক্তি দেখিয়ে মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাদী ও ভোক্তভোগী পরিবার। আজ রবিবার বিকাল ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন মামলার বাদী মোছাঃ নাসিমা বেগম ও আসামী মুহিবুর রহমান মবু, খসরু মিয়া স্বাক্ষী রহমত আলী।সংবাদ সম্মেলনে মামলার বাদী মৃত কদর আলীর স্ত্রী ও গোজাখাইজর গ্রামের নাসিমা বেগম জানান, নবীগঞ্জ শহরের খালিক মঞ্জিলের মৃনাল চৌধুরী ও দিলাল চৌধুরীর বাসায় আমি কাজ করতাম। এক পর্যায়ে উক্ত বাসার আরেক সদস্য কুহিনুর রহমান আমাকে বাসায় একা পেয়ে ধর্ষন করেন। পরবর্তী মৃনাল চৌধুরী ও দিলাল চৌধুরীর কাছে বিচার প্রার্থী হলে তারা বিভিন্ন ধরণের ছলচাতুরী, মারধর ও পরামর্শে আমি আদালতে একটি মামলা করি। এতে দেখা যায়, প্রকৃত অপরাধীকে মামলার আসামী না করে নিরীহ লোকজনকে মামলার আসামী করেছে। একপর্যায়ে আমি আদালতে প্রকৃত অপরাধীর তথ্য তুলে ধরি এবং আমি এর সুষ্ঠ বিচার চাই।
এসময় মুহিবুর রহমান মবু লিখিত বক্তব্য বলেন- মৃনাল চৌধুরী ও দিলাল চৌধুরীর কথামত কাজ না করায় তারা আমাকে মিথ্যা ধর্র্ষণ মামলা দিয়ে আসামী করেছে। মামলা দায়েরের পর স্বাক্ষী রহমত আলীসহ ৩জন হবিগঞ্জ নোটারী পাবলিক কার্যালয়ে স্ব-শরীরে হাজির হইয়া উক্ত মামলার ঘটনার সাথে আমি ও অন্যান্য আসামীগন জড়িত নহে মর্মে এফিডেভিট প্রদান করেছেন। এছাড়াও ১৬/০৭/২০২৫ ইং তারিখে মামলার বাদীনি হবিগঞ্জ নোটারী পাবলিক কার্যালয়ে হাজির হইয়া মামলার ঘটনার তারিখ ও সময়ে বর্ণিত আসামী আমি মুহিবুর রহমান মবু, ছাও মিয়া, ও খসরু মিয়া দ্বারা ধর্ষিত হয় নাই। এমনকি আমাদেরকে চিনেন না মর্মে এফিডেভিট প্রদান করিয়াছেন। এই অবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
আমিও আমার পরিবারের কোন লোকজনের কোন প্রকার ক্ষতি হলে উক্ত মৃনাল চৌধুরী ও দিলাল চৌধুরী এবং তাদের লোকজন দ্বারা সংঘঠিত হইবে এবং তারাই দ্বায়ী থাকবে।
-

বানারীপাড়া পৌর বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন সভাপতি ইমরান সম্পাদক হাবিব
মোঘল সুমন শাফকাত।। বরিশাল প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বানারীপাড়া পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই রবিবার সকাল ১০ টায় গুঠিয়া সরদার কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে বানারীপাড়া পৌর বিএনপি’র সভাপতি পদে ইমরান হোসেন প্রিন্স,সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান জুয়েল নির্বাচিত হয়েছেন।বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্বে করেন বানারীপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শাহ্ আলম মিঞা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
পৌর বিএনপি’র সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েলের
সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু, বানারীপাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা,হায়দার আলী লেলিন,দুলাল হোসেন ও কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
-

বানারীপাড়া উপজেলা বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন সভাপতি শাহ্ আলম সম্পাদক রিয়াজ মৃধা
মোঘল সুমন শাফকাত।। বরিশাল প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বানারীপাড়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই রবিবার সকাল ১০ টায় গুঠিয়া সরদার কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি পদে শাহ্ আলম মিঞা ও সাধারন সম্পাদক পদে রিয়াজ আহমেদ মৃধা নির্বাচিত হয়েছেন।বানারীপাড়া উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে
সভাপতিত্বে করেন বানারীপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শাহ্ আলম মিঞা।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা’র সঞ্চালনায় সম্নেলন উদ্বোধন করেন বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান,সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু,হায়দার আলী লেলিন,দুলাল হোসেন ও কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
-

আশুলিয়ায় কিশোর গ্যাং মা-দক স-ন্ত্রাসীদের নি-রাপদ আস্তানা-বাড়ছে চু-রি ছিন-তাইসহ অ-পরাধমূলক কর্মকাণ্ড
হেলাল শেখঃ বাংলাদেশের মধ্যে ঢাকার আশুলিয়ায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে, এর কারণে বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, হত্যা চেষ্টা ও হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের অভিযানে কিছু কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী, ছিনতাইকারী ডাকাতসহ অপরাধীদের আটক করা হলেও তারা আদালত থেকে জামিনে এসে আবারও সেই অপরাধমূলক কর্মকাণ্ড করছে। মাদক সন্ত্রাসী ও হত্যা মামলার আসামিদের খোঁজে পায় না পুলিশ।
রবিবার (২০ জুলাই ২০২৫ইং) জানা গেছে, ঢাকার সাভার আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে পৃথক ব্যক্তির লাশ উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ, কিন্তু বেশিরভাগ বড় ধরণের আসামীকে পুলিশ খোঁজে পায় না। আশুলিয়ায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। স্থানীয়রা জানায়, কিশোর গ্যাং মাদক সন্ত্রাস বাহিনীর ১৫-২০ জনের পৃথক পৃথক দল পিস্তল ও চাকু ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে এসে বিভিন্ন শ্রমিকসহ মানুষের উপর হামলা করে, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় সন্ত্রাসীরা। অনেকেই জানান, ভিকটিমের উপর হামলা করে কুপানোর সময় তার ডাক চিৎকারে লোকজন ছুঁটে আসলে তাকে মৃত ভেবে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। এরপর প্রতিবেশীসহ লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয় এরপর আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এমন অনেকেই আহত ও নিহতের ঘটনা ঘটে।
উক্ত আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠের আশপাশে ১৫-২০ জন করে পৃথক ১০-১২টি কিশোর গ্যাং মাদক সন্ত্রাস বাহিনী দেশীয় অস্ত্র চাকু ছুরি ও দা নিয়ে প্রায়ই মহড়া দিতে দেখা যায় বলে অনেকেই জানান, এই কিশোর গ্যাং আতঙ্ক পুরো এলাকাজুড়ে।সূত্রে জানা গেছে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো আনন্দ বাজার, কুন্ডলবাগ এলাকার স্থানীয় বিপ্লব এর ছেলে রাকিব (২২) ও রবিন সরকার (২১) এই দুই গ্রুপের সাথে মাদক সেবন ও মাদক ব্যবসা বিস্তার নিয়ে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। উক্ত এলাকায় প্রায় শতাধিক কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী সক্রিয় ভাবে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ফিটিংবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে বলে অভিযোগ। কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের উপর হামলা ও মারপিট করা হয়।
উক্ত আশুলিয়ায় এখন কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীরা চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে। তারা প্রায়ই বিভিন্ন এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা বিস্তার নিয়ে সংঘর্ষ করছে, এতে আহত ও নিহতের ঘটনা ঘটছে। এ ব্যাপারে কারো কোনো ছাড় দেওয়া যাবেনা, সাংবাদিক, পুলিশ প্রশাসন ও র্যাবের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এর আগে আশুলিয়ার নরসিংহপুর ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবু সামার মার্কেটে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী কতর্ৃক হামলার ঘটনা ঘটে। চাঁদাবাজ, অপহরণকারী কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের সাথে জড়িত কারা? পুলিশ কেন তাদেরকে গ্রেফতার করছেন না বলে সচেতন মহলের প্রশ্ন। কিশোর গ্যাং এর ধারাবাহিক হামলা ও চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে, এতে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে অভিমত প্রকাশ করছেন স্থানীয় ব্যবসায়ীসহ সচেতন মহল।
পুলিশ ও র্যাব জানান, অপরাধী যেইহোক না কেন তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে, কোনো অপরাধীই ছাড় পাবে না। উক্ত ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়া থানা এলাকায় অপরাধ করে কেউ পালিয়ে থাকতে পারবে না। অপরাধী সে যেইহোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।## -

জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সংশোধন করা নিয়ে অনেক সাধারণ মানুষ বিপা-কে
হেলাল শেখঃ বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন ভুল সংশোধন করা নিয়ে বিপাকে দেশের অনেক নাগরিক। বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ করেন ভুক্তভোগীরা। বেশিরভাগ নাগরিক তাদের নিজ ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা নিতে অতিরিক্ত অর্থ দিতে হয় বলে অভিযোগ রয়েছে।
রবিবার (২০ জুলাই ২০২৫ইং) জানা গেছে, বাংলাদেশের নাগরিকদের অনেকেরই জাতীয় পরিচয়পত্রের নাম ও তারিখ এবং বয়স ভুল দিয়ে এগুলো সংশোধন করতে অতিরিক্ত অর্থ দিতে হয়। এখন আবার ২০ জানুয়ারী ২০২৫ইং তারিখ থেকে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়েছে। যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের আগে, কিন্তু তারা ভোটার হন নাই তারাই এখন ভোটার হতে পারবেন। ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: ১। অনলাইন জন্ম সনদ, ২। জেএসসি/এসএসসি পাশের সার্টিফিকেট (থাকলে) ৩। বাবা-মায়ের এনআইডি কার্ডের ফটোকপি, ৪। চেয়ারম্যান কতর্ৃক পরিচয়/ নাগরিকত্ব সনদ, ৫। স্থায়ী ঠিকানার প্রমানস্বরুপ বিদ্যুৎ বিলের কপি, এসব কাগজগুলো থাকলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই নিজে নিজেই নির্ভল ভাবে আবেদন করে ভোটার হতে পারবেন।
জানা যায়,পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সংশোধন করা নিয়ে এখনো বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন। জাতীয় সেবা পেতে জনগণ আর কত হয়রানির শিকার হবেন জাতি জানতে চায়। এ দিকে নতুন সরকার দেশ পরিচালনা করছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন আর পুলিশের নতুন পোশাক তৈরি, আবারও ২০২৫ ইং ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলেও জটিলতা রয়েছে কিন্তু এবার যাতে ভুল না হয় সেইজন্য সচেতন হওয়া জরুরী। জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে সমস্যার কারণে করোনা টিকা নিতে পারেননি অনেকেই।
পাবনা জেলার সুজানগরের এক শত বছরের বৃদ্ধ মানুষ জীবিত থাকলেও নথিপত্রে তাকে মৃত দেখানো হয়েছিলো। তার ভোটার আইডি নং ৭৬১৮৩৭৬৩৩৫৫২৬। নামঃ মোঃ লোকমান হোসেন মন্ডল, তিনি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে। জাতীয় পরিচয়পত্রে ভুল করার কারণে সূত্রমতে, সেসময় তার বয়স্ক ভাতা ৮মাস ধরে বন্ধ থাকে। এ রকম জীবিত মানুষ মৃত, নাম ভুল, বাবার নাম ভুল, মহিলাদের স্বামীর নাম ভুল এবং জন্ম তারিখ ভুলসহ জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নিয়ে হয়রানির শেষ নেই ভুক্তভোগীদের এমন অনেক অভিযোগ রয়েছে।
দেশের প্রতিটি নাগরিকের সরকারি জাতীয় সেবা পাওয়ার অধিকার আছে কিন্তু জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন ভুল সংশোধন করতে গিয়ে অনেক মানুষ হয়রানির শিকার হওয়ার অভিযোগ পাওয়া যায়, এটি জাতীয় সমস্যা। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সহজ ভাবে সংশোধন করার দাবি জানান সচেতন মহল। জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) হারিয়ে ফেলেছেন, ফরম/স্লিপ নেই, আইডি নাম্বার মনে নেই, জন্ম তারিখ মনে নেই। ফেস ভেরিফাই হচ্ছে না, এরকম বিভিন্ন সমস্যার কারণে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন উত্তোলন করতে পারছেন না অনেকেই, এটি জাতীয় সমস্যা। এ নিয়ে সংশোধন করতে গিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে সঠিকভাবে সেবা না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন অনেক নাগরিক।
রাজধানী ঢাকা ও সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদসহ দেশের প্রায় প্রতিটি এলাকায় জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন এর ব্যাপারে জনগণের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে কিছু তথ্যঃ এক কপি ছবি যাহার জন্ম নিবন্ধন তাহার। টিকা কার্ড। মা, বাবার ভোটার আইডি কার্ড এর ফটো কপি। মা, বাবার ডিজিটাল জন্ম সনদ এর ফটো কপি। ০১-০১-২০০১ এর আগে যার জন্ম তাহার মা, বাবার জন্ম সনদ লাগবে না। বিদ্যুৎ বিল ফটো কপি লাগবে। মোবাইল নাম্বারসহ আরও অনেক কিছু লাগবে শিক্ষার্থীদের স্কুল কলেজে ভর্তির সময়। এরকম পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের কদিম মালঞ্চী এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদে জনগণকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নানারকম সমস্যার কথা বলে সেবাদানে অনৈতিক সুবিধা নিয়ে থাকেন।
অনেকেই জানান, জাতীয় সেবা এখন আপনার হাতের নাগালে এটা কথার কথা। জাতীয় পরিচয়পত্র-সমাধান কেন্দ্র নামের একটি সূত্র জানায়, আমরা সকল কাজে অগ্রিম পেমেন্ট নিয়ে থাকি, সেখানে ৪টি নাম্বার দেওয়া হয়েছে, এর মধ্যে একটি ০১৮১১৭৬২৩৬৯। বিশেষ করে নির্বাচন কমিশন জানান, আইডি কার্ড উত্তোলন, সংশোধন, নিবন্ধন, সকল কাজ খুব দ্রুত সময়ে র্নিভুল ভাবে করার জন্য নির্বাচন কমিশন সবসময় চেষ্টা করে আসছেন। মূলতঃ জন্মনিবন্ধন ও ভোটার আইডি কার্ডটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পত্তি। এই বিষয়ে দায়িত্বে থাকা যদি কেউ অনিয়ম করে আর জনগণের সেবা না দিয়ে তাদেরকে হয়রানি করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সংশ্লিষ্ট উপর মহলের প্রশাসনের দাবী। তবে উক্ত ব্যাপারে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর জনসাধারণের হয়রানি কিছুটা কমেছে। অভিযোগ- যেকোনো ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাগরিক এর কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। জানা গেছে, দেশের পোশাক কারখানায় যেসকল শ্রমিক কাজ করছেন অনেক শ্রমিকের ভুল ঠিকানায় চাকুরি নিয়ে কাজ করছেন, বা ঠিকানা সঠিক থাকলেও বয়স বাড়ানো কমানো রয়েছে। জাতি জানতে চায় উক্ত নাগরিক সমস্যা পুরোপুড়ি ভাবে সমাধান হবেতো?।