Category: দেশজুড়ে

  • নেছারাবাদে বেপরোয়া দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো: আব্দুল মান্নান হাওলাদার নামে এক বৃদ্ধের মৃ-ত্যু

    নেছারাবাদে বেপরোয়া দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো: আব্দুল মান্নান হাওলাদার নামে এক বৃদ্ধের মৃ-ত্যু

    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

    নেছারাবাদে বেপরোয়া দ্রুত গতির বৌগাড়ীর ধাক্কায় মো: আব্দুল মান্নান হাওলাদার(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কুনিয়ারি ব্রীজের উত্তর পাশে রাস্তা ক্রসিং এর সময় পেছন থেকে এসে বৌগাড়িটি সজোরে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তার উপর পড়ে গিয়প মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সেই বৌগাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় পথিমধ্যে তিনি মারা যান।

    ২১জুলাই রোজ সোমবার নেছারাবাদ উপজেলার কুনিয়ারিতে, বরিশাল স্বরূপকাঠি মহাসড়কে ঐ দুর্ঘটনা ঘটে। আব্দুল মান্নান ৩নং স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাজেদ মেম্বার এর বড় ভাই ও আসমান আলীর বড় ছেড়ে।

    স্থানীয় এক বাসিন্দা জানান, আব্দুল মান্নান সকাল ১১টার সময় রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে এসে বৌগাড়িটি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে যায় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে সে মারা যায়।

    নিহত আব্দুল মান্নান এর ছেলে সোহাগ জানান, বাবা বাসা থেকে রাস্তায় বের হয়। এমন সময় পিছন থেকে এসে একটি দ্রুতগামির বৌগাড়ী ধাক্কায় দেয়। এতে তার পিতা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, আমি একটু বাহিরে আছি। ড্রাইভার এবং গাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

  • নড়াইল জেলার চার থানায় অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করলেন এসপি

    নড়াইল জেলার চার থানায় অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করলেন এসপি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করেন এসপি এহসানুল কবীর। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২১ জুলাই) বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হবে। নড়াইল সদর থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। এখন থেকে নড়াইল জেলার চার থানায় সাধারণ জনগণ অনলাইনে জিডি করতে পারবে।
    অনলাইন জিডি উদ্বোধন করার ফলে সাধারণ মানুষ এখন খুব সহজেই এই সেবা ব্যবহার করে হুমকি, হারানো, পারিবারিক দ্বন্দসহ এসব বিষয়েও ঘরে বসেই থানায় জিডি করা যাবে বা প্রাপ্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে পুলিশের কাছে তথ্য জানাতে পারবে। অনলাইন জিডি করার জন্য প্রথমে গুগোল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি” নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনে জিডি করা যাবে। এই পদ্ধতিতে জিডি করার ফলে জনগণের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং পুলিশও দ্রুত সেবা প্রদান করতে পারবে এবং জনগনের ভীতি দুর হবে। জিডি এন্ট্রি করার পর জিডির তদন্তকারী অফিসার যিনি হবেন তার নাম ও ফোন নম্বর এসএমএস এর মাধ্যমে সেবা গ্রহনকারীর মোবাইলে জানানো হবে।
    এছাড়াও, এই অনলাইন জিডি সিস্টেমের মাধ্যমে মানুষ তার আবেদন করা জিডির অবস্থা অর্থ্যাৎ ড্রাফট তদন্তাধীন ও নিস্পত্তি কোন অবস্থায় আছে তা জানতে পারবে ঘরে বসেই।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইলের লক্ষ্মীপাশায় প্রায় চারশ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির

    নড়াইলের লক্ষ্মীপাশায় প্রায় চারশ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলের লক্ষ্মীপাশায় প্রাচীন নিদর্শন ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। ইতিহাস আর ঐতিহ্যের ধারক শতাব্দী প্রাচীন লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র লক্ষ্ণীপাশার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির। প্রাচীন নিদর্শন আর ঐতিহ্যের স্মারক হিসেবে সগৌরবে আজও দাঁড়িয়ে রয়েছে স্থাপনাটি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নবগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে প্রায় চারশ বছরের পুরনো এই কালী দেবী ‘ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী’ নামে পূজিত হয়ে আসছেন। প্রতিদিন এ পুণ্যস্থানে পূজা-অর্চনা, নিত্য ভোগরাগ, পাঠাবলিসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি পালিত হয়ে আসছে।
    বাংলা ভাষাভাষি অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী নর-নারী লক্ষ্ণীপাশার এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবীকে নিজেদের ‘ত্রাণকর্ত্রী’ হিসেবে মনে করেন। প্রতিদিন শত শত ভক্তের আগমন ঘটে এই পুণ্যস্থানে। প্রায় ১৮৩ শতক জমির ওপর প্রতিষ্ঠিত মন্দিরটি আজও স্বমহিমায় ভাস্বর। কালের স্বাক্ষী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির অন্যতম প্রাচীনতম নিদর্শন।
    মূল মন্দিরে স্থাপিত শ্বেত পাথরের ফলক, ইতিহাস, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, ইংরেজি ১৬৪৩ সাল, বাংলা আনুমানিক ১০২৫ বঙ্গাব্দে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ঝাঁপা মম্মিননগর গ্রামের রত্নেশ্বর চক্রবর্তীর ছেলে কামদেব চক্রবর্তী সংসার জীবন ছেড়ে তীর্থ ভ্রমণে বের হন। বিভিন্ন তীর্থ ভ্রমণ শেষে জয়পুর পরশমনি মহাশ্মশানে ‘কালী’ সাধনায় ব্রত হন তিনি।
    কামদেব চক্রবর্তী ছিলেন সাধক প্রকৃতির মানুষ। তিনি স্বীয় সাধনাবলে সিদ্ধিলাভ করেন এবং শ্মশানের অপর প্রান্তে নবগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে লক্ষ্ণীপাশা গ্রামে বর্তমান মন্দির প্রাঙ্গণে ছোটো একটি মন্দির নির্মাণ করে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার ‘বিগ্রহ’ বা ‘মূর্তি’তে প্রাণ প্রতিষ্ঠা করে কামদেব মাতৃ পূজায় মগ্ন হন।
    এখানে আজও হরিতকি, বহেরা, আমলকি, তমাল ও বট-পাঁকুড় গাছের সংমিশ্রণে একটি প্রাচীন বেদি রয়েছে যেটি ‘কামনাবৃক্ষ’ বলে পরিচিত। সেখানে ধর্মপ্রাণ মানুষ তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য শিবমূর্তি অঙ্কিত ‘টালি’ (মাটির তৈরি) বেঁধে দেন এবং মনোবাসনা পূর্ণ হলে সেই টালি খুলে নেন।
    ১৮১৮ সালে পাইকপাড়া এস্টেটের ফৌজদার বোলাকি সিংহ দাস নীলকর সাহেবদের পত্তনী হতে মুক্ত করার কাজে লোহাগড়ায় আগমন করে এই মন্দিরে অবস্থান করেন। ১৮৪৪ সালে বোলাকি সিংহ দাস নিজে উদ্যোগী হয়ে স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় বর্তমান পাকা মন্দিরটি নির্মাণ করেন। ইংরেজি ১৯০১ ও বাংলা ১৩০৮ সালে শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা কামদেবের বংশধর শীতল চন্দ্র চক্রবর্তী মূল মন্দিরের পূর্ব পাশে শিব মন্দির নির্মাণ করেন। এরপর তিনি ১৯১৯ সালে মূল মন্দিরের প্রবেশ দ্বারের পশ্চিম পাশে যাত্রী নিবাস ও নবগঙ্গা নদীতে পাকা ঘাট নির্মাণ করেন।
    প্রায় ৪৬ বছর পর ১৯৩৫ সালে মন্দিরটির পুনঃসংস্কার করে তৎকালীন লক্ষ্ণীপাশা গ্রামের কর্মকার বংশধররা মন্দিরের দক্ষিণ প্রান্তে জমি দান করেন। এরপর দানকৃত জমিতে একটি বড় পুকুর খনন করে পাশের কাশিপুর গ্রামের নলিনী মুখার্জি ও রমনী মোহন মুখার্জি নামে দুই ভাইয়ের অর্থায়নে পুকুরের ঘাট পাকা করা হয়।
    নব্বইয়ের দশকে মন্দিরটির পরিচালনা কার্যক্রম পারিবারিক বলয় থেকে বের হয়ে সর্বজনীন রূপ নেয় এবং স্থানীয় ধর্মানুরাগীদের সহযোগিতায় মন্দির পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র ও একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়।
    তিন বছর মেয়াদী পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এলাকাবাসী এবং ভক্তবৃন্দের সহযোগিতায় এই মন্দিরে প্রতিদিনকার নিত্য পূজা-অর্চনার পাশাপাশি বাৎসরিক কালী পূজা, দূর্গাপূজা, মহানামযজ্ঞানুষ্ঠান, জন্মাষ্টমী অনুষ্ঠান, বৈশাখী পূর্ণিমা তিথি উদযাপনসহ অন্যান্য ধর্মীয় পূজার আয়োজন করা হয়।
    ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিচালনা পরিষদের অধীনে নাট মন্দির, শিব মন্দির, বলিঘর সংস্কার, কেন্দ্রীয় রন্ধনশালা এবং সরকারি অর্থায়নে মায়ের ভোগরাগের জন্য একটি ‘ভোগমন্দির’ পুনর্নির্মাণ করা হয়েছে।
    কথা হয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ-সম্পাদক বলেন, এতদাঞ্চলের মানুষের কাছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দিরটি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। এলাকাবাসী ও ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় এই মন্দিরটি আজ অনন্য উচ্চতার আসনে আসীন। প্রাচীন এই মন্দিরের পবিত্রতা, সংরক্ষণ, নিরাপত্তা এবং সার্বিক উন্নয়নের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
    মন্দির পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াদ বলেন, এ অঞ্চলে অনেক প্রাচীন নিদর্শনের মধ্যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির অন্যতম। মন্দিরের সংরক্ষণ ও পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সবার।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • লালমনিরহাটে গাঁ-জাসহ গ্রেফ-তার এক 

    লালমনিরহাটে গাঁ-জাসহ গ্রেফ-তার এক 

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। 

    লালমনিরহাটে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার করছেন গোয়েন্দা পুলিশ। 

    জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম,এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদের, নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ জেলার সদর থানাধীন মোগলহাট ইউপির ছয়মাথা ঘাট বাজার হতে অনুমান ২০০ গজ পূর্বে ছয়মাথা ঘাট যাওয়ার পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা  ও মাদক বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ এক জনকে গ্রেফতার করেন। ঘটনার স্থান থেকে সুকৌসলে এক জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী হলেন  অমল বিশ্বাস (৩৫) ও পলাতক আসামী শান্ত কুমার (২২) গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মোগলহাট ইউপির ছয়মাথা ঘাট বাজারে পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান চালিয়ে ৪কেজি মাদকদ্রব্য গাঁজা  ও মোটরসাইকেল সহ এক জনকে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ। 

    হাসমত উল্লাহ ।।

  • নগর কাঁপাল ‘জুলাই পদযাত্রা”চট্টগ্রামে এনসিপির বর্ণাঢ্য শো-ডাউন,স্লোগানে মুখরিত জনপথ

    নগর কাঁপাল ‘জুলাই পদযাত্রা”চট্টগ্রামে এনসিপির বর্ণাঢ্য শো-ডাউন,স্লোগানে মুখরিত জনপথ

    মোঃ শহিদুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতাঃ

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে রোববার চট্টগ্রাম নগরীতে দেখা গেছে এক ভিন্ন চিত্র।
    নগরীর রাস্তায় রাস্তায় ঢোল, স্লোগান আর ব্যানারে ভরে উঠেছিলো জনতার মিছিল।
    এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিপ্লব উদ্যান থেকে দুই নম্বর গেট পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় অংশ নেয় হাজারো নেতাকর্মী।

    বিপ্লব উদ্যান থেকে দুই নম্বর গেট পর্যন্ত রঙিন ব্যানারে, স্লোগানে মুখর হয়ে ওঠে পথচলা
    রোববার সকালেই চট্টগ্রাম শহরের মোটেল সৈকতে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। শনিবার রাতেই বান্দরবান থেকে চট্টগ্রামে পৌঁছে সকালের এই আনুষ্ঠানিকতা সারেন তারা।
    দুপুরে রাঙামাটির কর্মসূচি শেষে বিকেল ৩টা থেকে বিপ্লব উদ্যানে শুরু হয় মিছিলের জমায়েত।

    স্লোগানে কাঁপে নগরী,,বহদ্দারহাট মোড় থেকে বিকেল সাড়ে ৬টায় শুরু হয় মূল বর্ণাঢ্য পদযাত্রা। স্লোগানে মুখর হয়ে উঠে পুরো পথ:“মুজিববাদ—মুর্দাবাদ”“আপোষ নয়, সংগ্রাম সংগ্রাম”“ক্ষমতা নয়, জনতা জনতা”

    নাহিদ ইসলাম-সহ কেন্দ্রীয় নেতাদের অভিনন্দনে বারবার উত্তাল হয়ে ওঠে মিছিলের সামনের সারি।

    বিভিন্ন সংগঠনের একাত্মতা
    এনসিপির এই কর্মসূচিতে জাতীয় যুব শক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-এর নেতাকর্মীরাও অংশ নেন। বিশেষ করে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়া বিশাল মিছিল চোখে পড়ে সবার।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কাপ্তাই রাস্তার মাথা থেকে দুই নম্বর গেট পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
    প্রস্তুত রাখা হয় গোয়েন্দা ইউনিট ও ডগ স্কোয়াড।
    পুলিশের টহল দল পুরো সময়জুড়ে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে।

    চট্টগ্রাম কর্মসূচি শেষ করে আজ সোমবার সকালে এনসিপি নেতারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে একই কর্মসূচি পালিত হবে।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চট্টগ্রামে এনসিপির এই পদযাত্রা ছিল তাদের সংগঠনের নতুন ধারার জনসম্পৃক্ততা ও সাংগঠনিক শক্তিমত্তার প্রমাণ। এনসিপি’র জনসম্পৃক্ততা ও সুশৃঙ্খল উপস্থিতি রাজনীতির মাঠে তাদের সক্রিয় অবস্থানকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে বলে মনে করছেন অনেকে।

    “চট্টগ্রামে এনসিপির জনসম্পৃক্ত এই আয়োজন একদিকে যেমন নতুন রাজনীতির ইঙ্গিত দেয়, তেমনি জনভিত্তিক রাজনীতির চর্চায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও স্থান করে নিচ্ছে।”

    শেষ হোক শোষণের রাজনীতি, শুরু হোক গণতান্ত্রিক জবাবদিহিতা—এমন প্রত্যাশা নিয়েই পা ফেলেছে জুলাই পদযাত্রা।

  • কালকিনিতে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

    কালকিনিতে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

    মোঃমিজানুর রহমান,
    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

    মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, ডাসার সরকারি মহিলা মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা, সৈয়দ আবুল হোসেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী মিয়া, সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, জামাল হোসেন,শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ, কালকিনি সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ও কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ মিন্টু পালসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

  • চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান 

    চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান 

    জিল্লুর রহমান,
    মাগুরা প্রতিনিধি 

       

    মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর  মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জিনাত সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

    চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব জীবন কুমার মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমারসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান।

    এ সময় এডহক কমিটির সভাপতি জিনাত সুলতানা জানান, অতীতের সব গ্লানি মুছে আমরা ঐক্যবদ্ধভাবে চরমহেশপুর  মাধ্যমিক বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করবো। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইভটিজিং বা কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে থাকবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আশা করছি অতি অল্প সময়েই চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয় শ্রীপুরে মধ্যে একটি মডেল বিদ্যালয়ে পরিনত করবো।

  • তারেক রহমানের বিরু-দ্ধে মি-থ্যাচারের প্রতি-বাদে  মাদারীপুরে শ্রমিকদলের বিক্ষো-ভ

    তারেক রহমানের বিরু-দ্ধে মি-থ্যাচারের প্রতি-বাদে মাদারীপুরে শ্রমিকদলের বিক্ষো-ভ

    আরিফুর রহমান মাদারীপুর: 

    সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা অপপ্রচার ও মিডফোর্ডে পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার যড়যন্ত্রের প্রতিবাদে সোমবার বিকেলে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক দল।

    বিকেলে  এআর হাওলাদার জুট মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর পদক্ষিন শেষে মাদারীপুর সদর থানার সামনে গিয়ে শেষ হয়। 

    পরে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা শ্রমিক দলের কামরুল হাসান বাদল,যুগ্ম সম্পাদক দিপু আহমেদ,দপ্তর সম্পাদক কামাল হোসেন আলতাফ প্রমুখ।

    আরিফুল রহমান,মাদারীপুর।।

     

  • মোরেলগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ীকে কু-পিয়ে জ-খম

    মোরেলগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ীকে কু-পিয়ে জ-খম

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে পাওয়া টাকা চাইতে গিয়ে নাসির হাওলাদার(৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর জখমীকে রবিবার রাত ১০টায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়েছে।
    এ ঘটনায় আহত ব্যবসায়ীর ভাই সোবাহান হাওলাদার বাদি হয়ে কাওসার হাওলাদার ও পারভেজ হাওলাদারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের মৃত. ইমান উদ্দিন হাওলাদারের ছেলে ব্যবসায়ী নাসির হাওলাদার ঘটনার দিন রবিবার রাত ৮টার দিকে একই গ্রামের প্রতিবেশী পারভেজ হাওলাদারের নিকট পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী নাসির উদ্দিনের ওপর এ হামলার ঘটনা ঘটে।

    হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, প্রতিবেশী পারভেজ হাওলাদার দুই মাস পূর্বে তার নিকট থেকে চিংড়ি ঘের করার জন্য দেড় লাখ টাকা ধার বাবদ নেয় পরবর্তীতে টাকা না দিয়ে ঘুরাতে থাকে। রবিবার রাতে টাকা চাইতে গেলে পারভেজ ও তার ভাই কাওসার হাওলাদার আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসনের নিকট ন্যায় বিচার চাই।

    এ বিষয়ে পারভেজ হাওলাদার বলেন, আমার কাছে নাসির হাওলাদার কোন টাকা পাবে না। কথা কাটাকাটির সময়ে দোকানের ঝাপ পড়ে গিয়ে নাসির হাওলাদারের মাথায় আঘাত লেগেছে। আমিও আহত হয়ে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছি।

    এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মতলুবর রহমান বলেন, জিউধরায় মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। #

    ** ছবি সংযুক্ত আছে।

  • বেলনগরের হাসমত আলী শিকদারের ই-ন্তেকাল — আগামী শুক্রবার দো-য়া ও কুল-খানি

    বেলনগরের হাসমত আলী শিকদারের ই-ন্তেকাল — আগামী শুক্রবার দো-য়া ও কুল-খানি

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের সিকদার পরিবারের প্রবীণ সদস্য হাসমত আলী শিকদার আর নেই। গতকাল রাত ১২টায় ঢাকার বিজিবি হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। তিনি ছিলেন গফুর শিকদার ও ফুল জান বেবির চতুর্থ সন্তান।

    হাসমত শিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে সিকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

    তাঁর জীবনে দুই কন্যা, তিন পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।