Category: দেশজুড়ে

  • মাইলস্টোনে নিহ-তদের স্মরণে,বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র  উদ্যোগে-দোয়া মাহফিল

    মাইলস্টোনে নিহ-তদের স্মরণে,বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র উদ্যোগে-দোয়া মাহফিল

    বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম

    ঢাকার উত্তরার একটি স্কুলের পাশেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)।

    এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশায় বিজেসি’র উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ দোয়া ও মোনাজাত মাহফিল।
    ২২ জুলাই ২০২৫, সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরের বন্দরটিলা অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

    দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিজেসি’র সম্মানিত চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান,সঞ্চালনায় ছিলেন ক্লাবের মহাসচিব এম. নজরুল ইসলাম খান।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,,মোসলেহ উদ্দিন বাহার, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের মানব সময়,মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক ঘোষণা,,প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আবু হানিফ মুজাহিদ
    মোঃ মনির তালুকদার, মোঃ নাছির মোল্লা, মোঃ ওমর ফারুক মোঃ বেলাল হোসেন, মোঃ নূরনবী, মোহাম্মদ রুবেল, মোঃ ফারুক আহমেদ ঢালী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রিপন প্রমুখ।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সম্মানিত আলেম মাওলানা মুহাম্মদ আবু হানিফ, তিনি বলেন,“আল্লাহ যেন শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আহতদের পূর্ণ সুস্থতা দান করেন।”

    অনুষ্ঠানে বক্তারা বলেন—জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এই শোকের সময় একাত্মতা প্রকাশ করে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার জানাচ্ছেন।”

    এই আয়োজনের মাধ্যমে বিজেসি আবারও প্রমাণ করেছে, তারা শুধু সাংবাদিকতার কল্যাণে নয়— জাতীয় দুর্যোগ, শোক ও মানবিক সংকটে পাশে দাঁড়ানোরও প্রতীক।

  • জুলাই চেতনার বাস্তবায়নে মাদারীপুরে ইসলামী যুব আ-ন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী

    জুলাই চেতনার বাস্তবায়নে মাদারীপুরে ইসলামী যুব আ-ন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী

    আরিফুর রহমান, মাদারীপুর।।

    জাতীয় স্বার্থে ‘জুলাই চেতনা’র বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ার দাবিতে মাদারীপুরে পালিত হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী।

    সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে মাদারীপুরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে এ উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “এই দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ ইনসাফভিত্তিক ইসলামী শাসন প্রতিষ্ঠা। জনগণের অধিকার রক্ষায় ইসলামী যুব আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে। সবাইকে দেখে ফেলেছেন—আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—সবাইকে দেখা শেষ, এবার একবার ইসলামকে বিজয়ী করে দেখুন। ইসলামী শক্তির বিজয় হলে এই দেশের সকল ধর্মের মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করব ইনশাআল্লাহ।

    সব মার্কা দেখা শেষ। আগামী নির্বাচন হবে ইসলামের বাংলাদেশ। দেশের আজ চাঁদাবাজি আর লুটতরাজ বেড়ে গেছে। একমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়ন হলেই এইসব বন্ধ হবে। ইসলামই পারে শান্তি ও মুক্তির পথ দেখাতে। তাই একবার ইসলামকে ক্ষমতায় এনে দেখুন—আপনাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে আগামীতে আমরা ভোটের পরীক্ষায় অংশই নেব না।”

    এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আরো উপস্থিত ছিলেন—

    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ

    কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী

    কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী রেজাউল করীম আবরার

    কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এস. এম. আজিজুল হক

    ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম

    জাতীয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ক্বারী মুহাম্মাদ ইব্রাহীম খলীল

    ইসলামী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলার সভাপতি হাফেজ মুহাম্মাদ জাহিদুল ইসলাম

    ইসলামী শ্রমিক আন্দোলন, মাদারীপুর জেলার সভাপতি মুহাম্মাদ বশির উদ্দিন

    ইসলামী যুব আন্দোলন, মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হুসাইন

    বক্তারা বলেন, একটি কল্যাণমূলক, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়তে হলে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনকে আরও গতিশীল করে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধ নিয়ে জনতার সামনে হাজির হওয়ার আহ্বান জানান নেতারা।

    আরিফুর রহমান
    জেলা প্রতিনিধি, মাদারীপুর।।

  • গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনের বিরু-দ্ধে চাঁ-দাবাজির মা-মলা

    গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনের বিরু-দ্ধে চাঁ-দাবাজির মা-মলা

    রাসেল শেখ,

    গাজীপুর প্রতিনিধি:
    গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় অটোরিকশা শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    গত রবিবার (২০ জুলাই) বিকেলে বানিয়ারচালা গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৪৭) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুছ আলী ওরফে নছ মিয়া (৪০), যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওরফে জসিম তাজ (৩৫), রাকিব সরকার (২৩), দেলোয়ার হোসেন (৪২) ও তরিকুল ইসলাম হৃদয় (১৯)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

    জোসনা বেগমের অভিযোগ, তার স্বামী শাহজাহান আলী এবং প্রতিবেশী মিয়ার উদ্দিন দীর্ঘদিন ধরে বাঘেরবাজার থেকে সাফারি পার্ক রুটে অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিলেন। এরই জেরে গত ১১ জুলাই দুপুরে অভিযুক্তরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং প্রাণনাশের হুমকি দেয়।

    একই দিন বিকেল ৪টার দিকে শাহজাহান আলী ও মিয়ার উদ্দিন বাড়ি ফেরার পথে বানিয়ারচালা এলাকার নূর উদ্দিন মাস্টারের বাড়ির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

    এ সময় শাহজাহান, মিয়ার উদ্দিন, শহীদুল ইসলাম এবং মিয়ার ছেলে সুমন মিয়া গুরুতর আহত হন। সুমনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়। শহীদুল ইসলামকে লাথি ও রড দিয়ে পায়ে আঘাত করে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়। হামলার সময় তরিকুল ইসলাম হৃদয় মিয়ার উদ্দিনের লুঙ্গির কোঁচ থেকে ১৮ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত সুমন মিয়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

    এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিনয়কাঠিতে ছি-নতাইয়ের অভি-যোগে জনগনের হাতে আ-টক ২ পুলিশে সোপর্দ 

    বিনয়কাঠিতে ছি-নতাইয়ের অভি-যোগে জনগনের হাতে আ-টক ২ পুলিশে সোপর্দ 

    রিপোর্ট : ইমাম বিমান 

    ঝালকাঠিতে শশুরবাড়ী বাড়ী বেড়াতে এসে স্থানীয়  ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গত কয়েকদিন আগে পিরোজপুর জেলার নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের ইদ্রিস শেখের ছেলে রবিউল শেখ ঝালকাঠি সদর উপজেলাধীন বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামে শশুর বাড়ীতে বেড়াতে আসেন। মিষ্টি কেনার ফাঁদে ফেলে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

    এ বিষয় রবিউল শেখ জানান, দাদা শশুর অসুস্থ হওয়ায় তাকে দেখতে যাওয়ার জন্য গত ২০ জুলাই শশুর বাড়ীর পাশের বাড়ীর শফিকুলকে সাথে শফিকুলের পরিচিত মটর সাইকেল চালক জসীমের মটর সাইকেল যোগে মিষ্টি কিনতে বিনয়কাঠি বাজারে যান। বিনয়কাঠি বাজারে মিষ্টি না পেলে শফিকুল রবিউলকে নিয়ে কড়াপুর ইউনিয়নের বৌসেরহাট বাজারে মিষ্টি কিনতে যান।  যাওয়ার পথে পপুলার-বৌসেরহাট সড়কের মাঝ পথে (পূর্ব পরিকল্পিত ভাবে) বিনয়কাঠির বালকদিয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে গোলাম রাব্বি মটর সাইকেল থামাতে বলে। তাদের পূর্ব পরিকল্পিত ভাবে চালক জসিম রাব্বিকে দেখে মটর সাইকেল থামিয়ে দেয়। পরে রবিউলকে মটর সাইকেল থেকে নামিয়ে মারধর করে একই মাদক (ইয়াবা)  দিয়ে ধরিয়ে দেয়ার কথা বলে ভয় দেখিয়ে তার কাছে থাকা ৩০০০/= টাকা ও তার ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। একই সাথে এ বিষয় কাউকে কিছু বললে রবিউলকে মেরে ফেলার হুমকি দেয় রাব্বি। সেখান থেকে ফিরে এসে বিষয়টি রবিউল তার শশুর বাড়ীর লোকজনের কাছে বললে লোকজন শফিকুলের মায়ের কাছে গেলে শফিকুলের মা রবিউলকে দুই হাজার টাকা ফেরৎ দেয়। মোবাইল ফোন ফেরৎ চাইলে তারা দিতে পারবে না জানালে শফিকুলের স্ত্রী আজ বিনয়কাঠি ইউনিয়ন যুবদল এক নেতার কাছে জানালে তিনি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে সাথে নিয়ে রাব্বিকে ধরে জিজ্ঞাসা করলে রাব্বি বিষয়টি অকপটে শিকার করে। পরে রাব্বিকে ঝালকাঠি সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হলে পুলিশ রাব্বিকে নিয়ে শফিকুলের বাড়ী গিয়ে শফিকুল আটক করতে সক্ষম হয়। 

    এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, রাব্বি ও শফিকুল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। আওয়ামিলীগ ক্ষমতায় থাকা কালীন সময় ছাত্রলীগের ব্যানারে রাব্বি মাদক ব্যবসা সহ একজন মাদকসেবি ছিলো। তাকে কয়েকবার পুলিশ ধাওয়া করেছিলো। ছাত্রলীগ দল করায় তাকে এলাকায় কেউ কিছু বলতে সাহস পেতো না।

  • আটোয়ারীতে ভেজা-ল জ্বা-লানী তেলে সয়লাব

    আটোয়ারীতে ভেজা-ল জ্বা-লানী তেলে সয়লাব

    পঞ্চগড় প্রতিনিধি
    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভেজাল জ্বালানী তেলে সয়লাব হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে ওই এলাকায় প্রতিষ্ঠিত মাহি প্রেট্রোল পাম্প থেকে এসব ভেজাল জ্বালানী তেল সরবরাহ করা হচ্ছে। স্থানীয়রা বলছেন দীর্ঘ এক যুগ থেকে এই পাম্প থেকে ভেজাল তেলের রমরমা ব্যবসা পরিচালনা করা হচ্ছে। প্রেট্রোল, ডিজেল থেকে দুর্গন্ধ বের হয়। এই তেল ব্যবহার করে অনেকের যানবাহন অল্প সময়ে বিকল হয়ে গেছে। অনেকে বলছেন জ্বালানী তেল মাপেও কম দেয়া হয়। বিগত সরকারের ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের ছত্রছায়ায় এই পাম্পে অবৈধভাবে পরিচালিত হতো। ৫ আগষ্টের পরে এই পাম্পে ভেজাল তেলের অভিযোগে স্থানীয়রা তাদেরকে সংশোধন হওয়ার তাগাদা দেয়। গত জুন মাসে ভেজাল তেল বিক্রীর অভিযোগে ভোক্তা অধিকারও পাম্মটিকে জরিমানা করে। কিন্তু তারপরও ভেজাল জ্বালানী তেল বিক্রী বন্ধ হয়নি। পাম্পটির বিস্ফোরক ছার পত্রও নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছারপত্র। পাম্প কতৃপক্ষ বলছেন তারা পদ্মা ওয়েল কোম্পানীর পার্বতিপুর ডিপো থেকে স্যাম্পল সহ ভেজাল মুক্ত জ্বালানী তেল ক্রয় করেন। পরে তা আটোয়ারী এলাকার বিভিন্ন যানবাহন এবং খুচরা বিক্রেতাদের কাছে বিক্রী করেন। শুক্রবারে তেল কেনার নিয়ম না থাকলেও গভীর রাতে পাম্পের রিজার্ভ ট্যাংকে তেল ভরানো হয়। সরেজমিনে দেখা যায় মাহি পাম্পে পদ্মা ওয়েলের কোন স্যাম্পল পাম্পে নেই। পাম্প স্থাপনের অধিকাংশ শর্ত পুরন না করেই পাম্পটি স্থাপন করা হয়েছে। এ ব্যাপারে পদ্মা ওয়েল কোম্পানীর এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডিএমও আবু সাকিল জানান, পদ্মাওয়েলের কাছে জ্বালানী ক্রয় করার সময় কাঁচের বোতলে স্যাম্পল দেয়া হয় এবং তা পাম্পে রাখার নির্দেশনাও দেয়া হয়। যাতে কোন ভাবে পদ্মা ওয়েলের সুনাম নষ্ট না হয়। শুক্রবারে ডিপো থেকে কোন জ্বালানী তেল সরবরাহ করা হয়না। স্থানীয় কাঠ ব্যবসায়ি রফিকুল ইসলাম জানান, আর কোন পাম্প না থাকায় সব সময় এই পাম্প থেকে জ্বালানী তেল নিতে হয়। দীর্ঘদিন থেকে এই পাম্পে অবৈধভাবে ভেজাল জ্বালানী তেল বিক্রী হয়। গাড়ি খুব তাড়াতাড়ি বিকল হয়ে যায়। প্রেট্রোল, ডিজেল, অকটেন থেকে দুর্গন্ধ বের হয়। এই পাম্পের ভেজাল তেলে বাজার সয়লাব হয়ে উঠেছে। তেল নিতে আসা মোটরসাইকেল চালক মির্জাপুর এলাকার আব্দুল জব্বার জানান, তেলে অত্যন্ত দুর্গন্ধ। প্রেট্রোলে তো প্রেট্রোলের গন্ধ থাকার কথা । এগুলে ভেজাল তেল। পুরাতন আটোয়ারী এলাকার গোপাল চন্দ্র সরকার একই অভিযোগ করেন।
    পাম্পের ম্যানেজার আল আমিন জানান,একই মালিকানার আরেকটি পাম্প ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় রয়েছে। আলি ফিলিং স্টেশন নামের ওই পাম্প থেকে এই পাম্পে তেল পাঠানো হয়। দুুটি পাম্পের মালিকই আওয়ামীলীগ নেতা দবিরুল এমপির ছোট ভাই মোহম্মদ আলী। সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার ছেলে কারাগারে রয়েছে। ভাই মোহম্মদ আলীর নামেও একাধিক মামলা রয়েছে। তিনি পলাতক রয়েছেন। মোহম্মদ আলীর মেয়ে রুনা আক্তার বর্তমানে পাম্প দুটি দেখা শোনা করছেন। তার স্বামী একজন পুলিশ কর্মকর্তা। রুনা আক্তার জানান, ৫ আগষ্টের পর আমার পাম্পগুলি ভাংচুর হয়েছে। তেল লুটপাট করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতা শাহাজাহান আলী আমার মামা। আমি মাসে একবার পাম্পে যাই। বালিয়াডাঙ্গিতে আমাদের আরেকটি পাম্প আছে। সেখানে সকল কাগজ পত্র আছে। ভেজাল তেল বিক্রী করা হয়না। যারা অভিযোগ করেছেন তারা মিথ্যা বলেছেন।

    উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান শাহজাহান আলী জানান ওই পাম্পের ব্যাপারে আমি কিছু জানিনা। তবে ভেজাল জ্বালানী তেলে আটোয়ারী উপজেলা সয়লাব হয়ে উঠেছে।
    উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান বলেন, পাম্পটির ব্যাপারে আমরা তদন্ত করবো। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • বাংলাদেশ কোস্ট গার্ডের অভি-যানে ২৬৪ ক্যান বিদেশি বি-য়ার জ-ব্দ

    বাংলাদেশ কোস্ট গার্ডের অভি-যানে ২৬৪ ক্যান বিদেশি বি-য়ার জ-ব্দ

    শেখ তৈয়ব , খুলনা।

    মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ২৬৪ ক্যান বিদেশি বিয়ার জব্দ।

    মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলা পোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ারিং ভবনের সম্মুখে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত টাকা মূল্যের ২ শত ৬৪ ক্যান বিদেশি বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ সময় মাদক পাচারকারী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত বিয়ার ক্যানের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    তিনি আরও বলেন, মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • ময়মনসিংহ  বিভাগীয়  আই-নশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ বিভাগীয় আই-নশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলার ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২২জুলাই) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। এছাড়াও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, চার জেলার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন এর সঞ্চালনায় সভায় দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং ময়মনসিংহ থেকে জামালপুর বাস চালু করা যায় কি না, মাদক অপরাধ প্রতিরোধ, কিশোর অপরাধ প্রতিরোধ, যৌন হয়রানি ও ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি বলেন, যে বিষয়টাগুলো আলোচনা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতা নিয়ে ময়মনসিংহ বিভাগকে আমরা একটা আদর্শ নগরে পরিণত করতে চাই।

    এছাড়াও শম্ভুগঞ্জ ব্রীজের টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয় প্রেরিত আলোচনা সভার প্রস্তাব বিষয়ে উপস্থিত সকলেই টোল প্লাজা চালুর বিরোধিতা করেন। আলোচকরা বলেন, পুনরায় এটি চালু করা হলে বর্তমান সরকারের উপর জনগণের অনাস্থা তৈরি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে।

    ময়মনসিংহ বিভাগীয় পুলিশের ডিআইজি বলেন, পুলিশ জনগণের আস্থার জায়গা, পুলিশকে সহায়তা করুন। কথা কম বলে কাজ বেশি করাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। এছাড়াও ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের বয়ানে সচেতনতামূলক উপদেশ দেওয়ার অনুরোধ জানান তিনি।

    ২৪ এর জুলাই আন্দোলনে শহীদ ও আহত হওয়ার স্থানে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ, জুলাই অভ্যুত্থানের স্মৃতি উৎযাপন করা হবে বলে জানান সভাপতি। তিনি বলেন, আমরা খুবই আশান্বিত যে আপনারা দল-মত নির্বিশেষে সুসংহত থাকলে ময়মনসিংহ একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি

  • মাইলস্টোন স্কুলে বিমান বিধ্ব-স্তে নিহ-তদের জন্য গোবিপ্রবিতে দো-য়া মাহফিল

    মাইলস্টোন স্কুলে বিমান বিধ্ব-স্তে নিহ-তদের জন্য গোবিপ্রবিতে দো-য়া মাহফিল

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    এছাড়াও বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
    এর আগে মর্মান্তিক এ দুর্ঘটনায় সোমবার গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: সোহেল হাসান পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

  • বীরগঞ্জে এনসিপি নেতা ও সাবেক ইউপি সদস্য সহ ১০ জনের বিরু-দ্ধে আদালতে মাম-লা

    বীরগঞ্জে এনসিপি নেতা ও সাবেক ইউপি সদস্য সহ ১০ জনের বিরু-দ্ধে আদালতে মাম-লা

    এন আই মিলন,
    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজী ও রাস্তার গাছ কাটার অপরাধের সাবেক ইউপি সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (NCP) বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে কুমোরপুর জনসংগঠন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, বীরগঞ্জ পৌর শহরের পার্শ্ববর্তী সুজালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কুমোরপুর গ্রামের বাসিন্দারা কুমোরপুর জনসংগঠন সমিতি নামে একটি সংগঠন করে ২০১২ সালে ২০৮ জন সদস্যকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদের সাথে ২০ বছর মেয়াদে লিখিত চুক্তি করে গ্রামের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও নিজেদের সুবিধার জন্য বিভিন্ন রাস্তায় গাছ লাগায়। যার মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত রয়েছে। চুক্তি নামায় প্রথম পক্ষ ইউনিয়ন পরিষদ ও দ্বিতীয় পক্ষ কুমোরপুর জনসংগঠন সমিতি। ২০ বছর পর গাছ বিক্রির মুনাফা চুক্তিনামা অনুযায়ী ইউনিয়ন পরিষদ ২০%, ভূমির মালিক ৫% ও উপকারভোগীরা ৭৫% পাবেন। সংগঠনের পক্ষে কুমোরপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান গাছগুলি দেখাশোনার দায়িত্ব রয়েছেন। দাবি কৃত চাঁদা না পেয়ে ক্ষমতার অপব্যবহার করে কুমোরপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম, স্বাধীন রায়ের পুত্র জাতীয় নাগরিক পার্টি (NCP) বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ান রায় ও মাহাতাব আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক সংগঠনের কাউকে অথবা ইউনিয়ন পরিষদের অনুমোদন না নিয়ে গত ১ জুলাই হতে ৩ কিস্তিতে গ্রামীণ সড়কের ৫৩ টি ইউকিলিপটাস গাছ অবৈধভাবে কেটে বিক্রয় করেন। যাহার মুল্য ৩.৫৫.০০০ (৩ লক্ষ ৫৫ হাজার) টাকা। মামলার অপর আসামীরা হলেন গাছ ক্রেতা ৩ জন মানিক মিয়া, বরকত আলী, গনি মিয়া, তারা বানু, বিলকিছ বেগম, মোঃ আলম ও অব্দুল জব্বার।

    বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বীরগঞ্জ, দিনাজপুর আদালতে এ মামলা টি হয়। যাহার নং ৩১৩/২৫। তারিখ- ১৪-০৭-২০২৫ ইং।

    আদালতে মামলার বাদী কুমোরপুর জনসংগঠন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ২২ জুলাই জানায়, সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ছাত্র সমন্বয়ক জেমিয়ান রায় গাছগুলির বাবদ তাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা ক্ষমতার অপব্যবহার করে গাছগুলি কেটে নেয়। তিনি বিভিন্ন হুমকি ধমকির পরেও গত ১০ জুলাই বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করলেও কোন সুস্থ সমাধান পাননি। তিনি আরো বলেন, ১ নং আসামী সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম পূর্বে ২০২০ সালেও ঐ রাস্তার ৪টি গাছ কাটার অপরাধে আদালতে ফৌজদারী মামলা হয়েছিলো। যার মামলা নং- সি.আর- ২১২/২০২০।

    অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাজেদুল ইসলাম বলেন, প্রশাসনের কোন সহযোগিতা ও সুষ্ঠ সমাধান না পেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। উপকারভোগীরা গাছ কাটার বাধা ও বিচার দেওয়ার পরেও তারা গাছ কাটার পায়তারা শুরু করলে তার প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-পঞ্চগড়কেও অবোরধ করে। পরে পুলিশ প্রশাসনে আশ্বাসের প্রেক্ষতে অবোরধ তুলে নেয়।

    সুজালপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ মহিবুল ইসলাম বাবু বলেন, গাছ কাটার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গাছ সাময়িক আটক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।

    বন বিভাগের রেন্জ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রথম দিন গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক জেমিয়ান রায়কে সেখানে পাই। গাছ কাটা বন্দ করে ঘটনাটি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি।

    অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম বলেন, রাস্তাটি রেকর্ডিও নয়। পূর্বের মামলাটি আপোষ হয়েছে। বর্তমানে গাছ কাটার ব্যাপারে তিনি কিছুই যানেন না।

    বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, ঘটনাটি নিষ্পত্তি করার জন্য ১৬ জুলাই উভয় পক্ষকে বীরগঞ্জ পৌর কার্যালয়ে আসার জন্য বলা হয়। কিন্তু আসামী পক্ষরা উপস্থিত হয় নাই।

    সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম জানান, ২০১২ সালে আমার আমলেই চুক্তির মাধ্যমে গাছগুলি লাগিয়েছিলো কুমোরপুর জনসংগঠন সমিতির সদস্যরা। অনেক আগের থেকে চলাচলের রাস্তাটি পূর্বের রেকর্ড না থাকলেও সরকারি সকল কার্যক্রমের সহযোগিতা ওই রাস্তায় দেওয়া হয়েছে এবং ২০০৬ সালের সর্বশেষ জরিপে রাস্তাটি রেকর্ড হয়েছে। আমি উভয় পক্ষকে ডেকে ইউনিয়ন পরিষদের স্বার্থ রক্ষা করে দুই পক্ষের আপস মীমাংসা করার চেষ্টা করেছিলাম। কিন্তু গাছ কাটা পক্ষের কোন সহযোগিতা পাইনি।

    বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, গাছ কাটার সংবাদ পেয়েছিলাম। সংস্লিষ্ঠ দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • মাইলস্টোন স্কুলে বিমান বি-ধ্বস্তের ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের শো-ক

    মাইলস্টোন স্কুলে বিমান বি-ধ্বস্তের ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের শো-ক

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    এক শোক বার্তায় তিনি, মর্মান্তিক এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।