Category: দেশজুড়ে

  • কুমিল্লায় তু-চ্ছ ঘটনাকে কেন্দ্র করে সং-ঘর্ষে ৪ জন গু-লিবিদ্ধ

    কুমিল্লায় তু-চ্ছ ঘটনাকে কেন্দ্র করে সং-ঘর্ষে ৪ জন গু-লিবিদ্ধ

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গরু ছুটে গিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

    শুক্রবার (২৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে গুলিবিদ্ধরা হলেন- রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০), জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০), বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    লাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার শিমা মজুমদার জানান, জুম্মার নামাজের পর তিন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম বলেন, বেলা সারে ১১ টার দিকে দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের লোকজন এসে আমাদের গুলি করে। এতে আমিসহ অনেকেই গুলিবিদ্ধ হয়েছি।

    অভিযুক্ত শেখ ফরিদের মোবাইলে সাংবাদিকরা ফোনে একাধিকবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

    নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক জানান, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ হওয়ার খবর পাইনি। পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় দের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সংগঠিত করছে যারা তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক । কেননা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণ বিষয় টি স্থানীয় জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

  • নেছারাবাদে ইউপি সদস্য ক্ষম-তাবলে সরকারি খাল দ-খল করে দোকান ঘর নির্মানের অ-ভিযোগ

    নেছারাবাদে ইউপি সদস্য ক্ষম-তাবলে সরকারি খাল দ-খল করে দোকান ঘর নির্মানের অ-ভিযোগ

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

    আটঘর কুড়িয়ানা ইউপি সদস্যের নেতৃত্বে আন্দাকুল গ্রামে একটি বাণিজ্যিক খালের মোহনা ও পর্যটনকেন্দ্রের খাল দখল করে দুটি দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

    অভিযুক্ত সবুজ মজুমদার নেছারাবাদ উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

    জানা গেছে, উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন দক্ষিণাঞ্চলের বাংলার আপেলখ্যাত পেয়ারা এবং বিখ্যাত আমড়ার রাজ্য হিসেবে পরিচিত। এ কারণে ওই ইউনিয়নটি একটি অঘোষিত পর্যটন এলাকা হিসেবে পরিচিত। গ্রামের ভেতর থেকে বয়ে যাওয়া প্রধান খালের সঙ্গে সংযুক্ত ওইসব খাল। খাল দিয়ে চাষিরা নৌকা করে পেয়ারা বেচাকেনা করেন এবং দেশি-বিদেশি পর্যটকরা ট্রলার ও নৌকায় এই খালটি চলাচলের জন্য ব্যবহার করে থাকেন।

    এমনকি যাতায়াতের জন্য নৌকা ও ট্রলারে করে আদমকাঠি, ভীমরুলি, সহ সাত আটটি গ্রামের মানুষ ঐ খালটি ব্যবহার করে । পেয়ারা ও আমড়া মৌসুমে ওই খাল দিয়ে নৌকা এবং পর্যটকদের ট্রলার চলাচল করে। খালের দুই পাড় দখল করে দোকানঘর নির্মাণে অস্তিত্ব হারানোর মুখে পড়বে খাল ও পর্যটনকেন্দ্রটি।

    এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সবুজ মজুমদার বলছেন, তার জমিতে সরকার খাল কেটেছে। তাই খাল সরকারি হলেও জমি তার। এখন জায়গাটি দরকার হচ্ছে বলে দুজন গরিব মানুষকে ওই দোকানঘর তুলতে দেওয়া হয়েছে।

    স্থানীয়রা বলছেন, আন্দাকুল ও জিন্দাকাঠি গ্রামের সংযোগকৃত ওই খাল আমাদের অতি দরকারি। খাল দিয়ে পেয়ারা ও আমড়া মৌসুমে শত শত নৌকা এবং ব্যবসায়ী ও পর্যটকদের ট্রলার চলাচল করে। এভাবে খালের মুখ আটকে দখল করলে খালটি শিগগির অস্তিত্ব হারাবে। ভোগান্তিতে পড়বে হাজার হাজার মানুষ। তারা বলেন, ইউপি সদস্য ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান সবুজ মজুমদার ক্ষমতাবলে তার নেতৃত্বে ওই দোকানঘর নির্মাণ করছেন।

    সরেজমিন বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে দেখা গেছে, খালের একপাশে একটি দোকানঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য একপাশ দিয়ে নতুন আরও একটি দোকানঘর তৈরি হচ্ছে। স্থানীয় সমরেশ মজুমদার ও শ্যামল মজুমদার নামে দুজন লোক ওই দোকানঘর তুলছেন।

    এ বিষয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. খালেদ হোসেন সাউথ বাংলা নিউজকে জানান, বিষয়টি আমি জানি না। অভিযোগের সত্যতা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

  • মসজিদে টানা ২০০ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

    মসজিদে টানা ২০০ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পেলো ৫ শিক্ষার্থী

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহে ২০০ ওয়াক্ত নামাজ টানা মসজিদে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন ৫ শিক্ষার্থী। সদর উপজেলার বংকিরা গ্রামের সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
    শুক্রবার (২৫ জুলাই) ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে এসব বাইসাইকেল উপহার হিসেবে বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশু কিশোরদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এবং নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেয় মসজিদ কমিটি। দেশের প্রতিটি এলাকায় এ ধরনের উদ্যোগ নেওয়া হলে শিশু-কিশোরদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটবে বলেও জানান এলাকাবাসী। মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পাওয়ায় খুশি ক্ষুদে শিক্ষার্থীরা।

    সায়াদাতিয়া বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, শিশু কিশোররা মোবাইল ফোন ও মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আমরা এলাকার কিশোরদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে এ উদ্যোগ নিই। অনেক শিক্ষার্থী উপহার পেয়েছেন। তারা খুশি। শিশু কিশোরদের ধর্মীয় নৈতিক শিক্ষায় আগ্রহী করা গেলে সমাজটা সুন্দর ভাবে গড়ে তোলা যাবে। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও ১০ জন কিশোর ও বয়স্ক মুসল্লির মাঝে জায়নামাজ, টুপি ও মেসওয়াক উপহার দেওয়া হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • জয়পুরহাটে সেনা সদস্য পরিচয়ে বিয়ে করতে এসে বর ঘটক আ-টক

    জয়পুরহাটে সেনা সদস্য পরিচয়ে বিয়ে করতে এসে বর ঘটক আ-টক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের ক্ষেতলালে ভুয়া সেনা সদস্য বর ছদরুল ইসলাম (৪১) প্রতারণা করে বিয়ে করতে এসে ঘটক আব্দুর রহিমসহ (৫৫) দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার পাঠানপাড়া হোপ গ্রামে এ ঘটনা ঘটেছে। আটক ছদরুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিশপুকুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং ঘটক আব্দুর রহিম জালাল উদ্দীনের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামে ভুয়া ওই সেনা সদস্য ঘটককে সাথে নিয়ে বিয়ে করতে আসে। এসময় বরের কথাবার্তায় কনের পরিবারের লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে এলাকাবাসীরা বরের খোঁজ খবর নিয়ে জানতে পারে বর ছদরুল ইসলাম একজন বিবাহিত ও সেনা বাহিনীতে চাকুরি করে না। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা ভুযা সেনা সদস্য ছদরুল ও ঘটক আব্দুর রহিমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তিনি সেনা সদস্য পরিচয়ে একাধিক বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়া তার কৌশল ছিল। জানা গেছে, এর আগে জয়পুরহাটের পাচবিবি উপজেলার ছাতিনআলী গ্রামে এবং কালাই উপজেলার শাইলগুন গ্রামেও তার প্রতারণার শিকার হয়েছে একাধিক পরিবার।

    ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, সেনা সদস্য পরিচয়ে প্রতারণা করে বিয়ে করতে এসে জনতার হাতে ঘটকসহ দুজন আটক হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণের অভিযোগে মামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরে সেনা সদস্য পরিচয়ে বিয়ে ও অর্থ আত্মসাতের মাধ্যমে প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

  • আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে বি-মানের ফি-টনেস থাকেনা – নাহিদ ইসলাম

    আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে বি-মানের ফি-টনেস থাকেনা – নাহিদ ইসলাম

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    বিচার, সংস্কার ও দেশ পূর্ণ গঠনের লক্ষ্যে এবং নতুন দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র সুনামগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় শেষে ,সেখান থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার উদ্দিন (ট্রাফিক পয়েন্ট) এসে সমাবেশে মিলিত হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
    এসময় সমাবেশে বক্তব্য রাখেন
    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চল কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম,দক্ষিণ অঞ্চল কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন , কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিনাঞ্চলের যুগ্ম আহব্বায়ক অনিক রায়, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাঠোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, এনসিপি’র জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরীসহ আরো অনেকে।
    সমাবেশে নাহিদ ইসলাম বলেন ৫ই আগস্ট গণভবনে গিয়েছিলাম, যে লক্ষে মার্চ টু ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, আমরা বিপ্লব ও গণঅভ্যূথানের মধ্যে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম, আমরা এখন গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরও বলেন আমরা ফিটনেস বিহীন রাষ্টে বসবাস করি , যে দেশে মানুষের ফিটনেস নেই, গাড়ির ফিটনেস নেই, বিমানের ফিটনেস নেই,রাষ্ট্রের ফিটনেস নেই, আমরা ফিটনেস বিহীন রাষ্ট্রের ফিটনেস ঠিক করতেই বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। আগামীতে এদেশকে সংস্কার করে একটি সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগনের সাথে কাজ করে যাবে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন এবং আগামী নির্বাচনে এদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টিকে ক্ষমতা বসাবে বলে ও আশাবাদ ব্যক্ত করেন।##

  • মানিকছড়িতে বালতির পানিতে ডু-বে শিশুর মৃ-ত্যু

    মানিকছড়িতে বালতির পানিতে ডু-বে শিশুর মৃ-ত্যু

    রামগড় প্রতিনিধি ।।।

    খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এঘটনা ঘটে। নিহত আনাস বাটনাতলীর বাসিন্দা আবু আহম্মেদের একমাত্র পুত্র।

    পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশু আনাসের মা আনাসকে বাড়ির উঠানে রেখে গৃহস্থালির কাজ করছিল। এমন সময় সকলের আড়ালে হটাৎ আনাস পানিভর্তি বালতিতে পড়ে ডুবে যায়, যা তার মা ও অন্যান্যরা খেয়াল করেনি। কিছুক্ষণ পর তাকে দেখতে পেয়ে বালতি থেকে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন।

    মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সুন্দরগঞ্জে কেউ শুনছে না অস-হায় কেতাব উদ্দিনের আকু-তি

    সুন্দরগঞ্জে কেউ শুনছে না অস-হায় কেতাব উদ্দিনের আকু-তি

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কেতাব উদ্দিনের কাকুতি মিনতি কেউ কানেই তুলছে না।

    জানা গেছে, কেতাব উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামের মৃত হাছিম উদ্দিনের ছেলে। সে পেশায় একজন দিন মজুর। কেতাব উদ্দিন দীর্ঘদিন থেকে তার বাবার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য অসহায় কেতাব উদ্দিনের কথা কেউই কানেই তুলছে না। তার বর্ণনা মতে সিএস ও এসএ খতিয়ান অনুযায়ী তার বাবা মৃত হাছিম উদ্দিন  ৪ একর ৮৮ শতক জমি রেখে মারা যান। কিন্তু পরবর্তীতে তার ভাগি শরীক বশিরের ছেলেরা ও হাকিমের ছেলেরা বর্তমান হাল খতিয়ান সৃজন করে ওইসব জমি ভোগ দখল করে আসছে। কেতাব উদ্দিন একাধিকবার গ্রাম শালিশ ডেকে পেপারস দেখতে চাইলে বশীর ও হাকিমের ছেলেরা কোন সাড়া দেয় নি।  অপরদিকে হাকিমের বড় ছেলে আব্দুল জব্বারকেও পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি জব্বারের ছেলে মুজাফফরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে। কেতাব উদ্দিন তার পৈতৃক সম্পতি উদ্ধারের জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন।কিন্তু দুঃখের বিষয় হল অসহায় কেতাব উদ্দিন এর কথা কেউই শুনছে না। তাই তিনি এই প্রতিনিধিকে জানান, আমি দীর্ঘদিন থেকে আমার বাবার সম্পত্তি বশির ও হাকিমের ছেলেরা কোন সূত্রে ভোগ দখল করে খাচ্ছে। তারা কোন প্রকার পেপার দেখাচ্ছে না। খালি বলে তারা জমি কিনছে। এ নিয়ে আদালতে মামলা করা হলে কাগজ দেখাতে তারা ব্যর্থ হয়েছে। যার মামলাননং-১১৫/৯৮। বশিরের ছেলে মনসুর চেয়ারম্যান হওয়ায় বিষয়টি সকলে এড়িয়ে যান।  এ নিয়ে কেতাব উদ্দিন শান্তিরাম ইউনিয়নের গঙ্গসারহাট বাজারে গত ১৯/৭/২৫ইং তারিখে সকাল ১০ ঘটিকার সময় একটি সালিস ডাকেন পেপারস উপস্থিত করার জন্য। কিন্তু প্রতিবারের মত এবারও তারা মিটিংয়ে উপস্থিত হয় নাই।এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি উদ্ধতন মহলের নিকট খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কেতাব উদ্দিন।

  • স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী  প্র-তিরোধে গৌরনদীতে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

    স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী প্র-তিরোধে গৌরনদীতে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি।
    ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্মএলাকা বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে ( জিবিভি) প্রতিরোধ কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষকগণ এবং স্কুল কমিটির সদস্য ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ। কর্ম পরিকল্পনায় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদীর পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রায়। । ব্র্যাক শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা এই প্রকল্পটি ‘ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশালসহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জএবংরাজশাহী) জেলা তেলিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষে এবং অনলাইন প্লাট ফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক মন্ডলী এবং সাংবাদিকসহ ব্র্যাক প্রতিনিধিগণ। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্যবিবাহ, বুলিং- এর মত অপরাধক মানো যায় সে বিষয়ক কর্ম পরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়। উক্ত কর্মপরিকল্পনায় ব্র্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, প্রজেক্ট অফিসারবৃন্দ – কিশোর মিস্ত্রি, মায়িশা খান, অনিক বিশ্বাস এবং ভলান্টিয়ারসহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয়ক মিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।

  • রাজারহাটে মাং-স বিক্রেতার কর্মশালা অনুষ্ঠিত 

    রাজারহাটে মাং-স বিক্রেতার কর্মশালা অনুষ্ঠিত 

    এলামুল হক,রাজারহাট প্রতিনিধি।
    রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত মাংস বিক্রেতাগণ এর অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন বাজারে মাংস বিক্রেতা অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: রহমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আব্দুল লতিফ, রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: সাইফুন্নাহার সাথী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আসাদুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী প্রমুখ।

  • জুলাই বি-প্লবকে স্মর-ণীয় করে রাখতে ভালুকায়  ফুটবল ম্যাচে মু-খোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

    জুলাই বি-প্লবকে স্মর-ণীয় করে রাখতে ভালুকায় ফুটবল ম্যাচে মু-খোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

    আরিফ রববানী ময়মনসিংহ
    জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী খেলা—”জুলাই স্মৃতি” প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ২৯ জুলাই (সোমবার) দুপুর ৩টা ৩০ মিনিটে ভালুকা সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে।

    স্থানীয় ফুটবল খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই ম্যাচে দুই জনপ্রিয় আন্তর্জাতিক দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা নামে দুই পক্ষ ভাগ হয়ে মাঠে নামবে। ম্যাচটির সভাপতিত্ব করবেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    এ প্রসঙ্গে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন—”জুলাই আন্দোলনের স্মৃতি ধারণ করেই আমরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি। তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভালুকার ক্রীড়াঙ্গনকে আরো প্রাণবন্ত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে।”

    উপজেলা ক্রীড়া সংস্থা আশা প্রকাশ করেছে, খেলাটি শুধু বিনোদন নয়, বরং সামাজিক সংহতি, সৌহার্দ্য এবং খেলাধুলার প্রতি যুবসমাজকে উৎসাহিত করবে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও ক্রীড়া অনুরাগীদের উপস্থিতিতে মাঠটি রঙিন হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

    উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ভালুকার খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনার কথা ব্যক্ত করেন। এছাড়াও জুলাই বিপ্লব আমাদের জীবনে একটা নতুন দোয়ার খুলে দিয়েছেন সেটাকে কীভাবে কাজে লাগিয়ে ক্রীড়াকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কথা বলেন তিনি।