Category: দেশজুড়ে

  • ময়মনসিংহে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

    ময়মনসিংহে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    শনিবার (২৬জুলাই) সকাল ১০টায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই শপথ অনুষ্ঠিত হয়েছে।

    ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। শহীদদের আত্মত্যাগের ইতিহাস চিরস্মরণীয়। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সকল শহীদের পরিবারের প্রতি সহযোগিতা থাকবে। পরপারে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে যেন ভালো রাখেন সেই দোয়া কামনা করি। বক্তব্যে প্রধান অতিথি এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

    অনুষ্ঠানে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের ইমাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দন।

  • ময়মনসিংহ সদরে জুলাই বিপ্ল-বকে স্ম-রণীয় করে রাখতে বই মেলার উদ্বোধন

    ময়মনসিংহ সদরে জুলাই বিপ্ল-বকে স্ম-রণীয় করে রাখতে বই মেলার উদ্বোধন

    আরিফ রববানী ময়মনসিংহ
    জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে বই মেলার উদ্বোধন করা হয়েছে। এবারের বইমেলাটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য বহন করছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আয়োজিত হয়েছে।

    শনিবার(২৬ জুলাই) দুপুর ১২ টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন হল রুমে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও আহতদের স্মরণে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জুলাই-আগস্ট মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রণয়নকৃত কর্মসূচির আলোকে ময়মনসিংহ সদর উপজেলায় আগামী ২৬-২৮জুলাই পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী এই বই মেলার উদ্বোধন করেন  জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

    জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ”প্রতিপাদ্য নিয়ে আয়োজিত “এই মেলাটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রাণিত করবে বলে জানিয়ে  বলেন-বইমেলাটি ময়মনসিংহের সর্বস্তরের   জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে এবং একই সাথে গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানার সুযোগ থাকছে।

    তিনি বলেন- এই বছর বইমেলায় “জুলাই চত্বর” নামে একটি বিশেষ স্থানও রাখা হয়েছে, যেখানে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন বই ও সামগ্রী পাওয়া যাবে। এবারের মেলায় জুলাই মাসের গণঅভ্যুত্থানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি আরো বলেন-বইমেলায় “জুলাই চত্বর” নামে একটি স্থান তৈরি করা হয়েছে, যেখানে এই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন বই, যেমন – “৩৬শে জুলাই গণঅভ্যুত্থান”, “রক্তাক্ত জুলাই”, “জুলাইয়ের গল্প” ইত্যাদি পাওয়া যাচ্ছে। এছাড়াও, মেলায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনগুলোতে লেখক, সাংবাদিক, এবং সেই সময়ের গণআন্দোলনে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করছেন।

    একাডেমিক সুপার ভাইজার নারায়ন চন্দ্র দাস এর
    সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালী  ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস,বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক মাজহারুল ইসলাম,শহীদ আব্দুল্লাহ আল মাহিন এর বাবা জামিল হোসেন,শহীদ সাগর এর পিতা আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ।

    মেলায় উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি অফিস,উপজেলা স্বাস্থ্য অফিস,শিশু একাডেমি, জেলা প্রশাসন, চর খরিচা উচ্চ বিদ্যালয়,মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়,বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলসহ ১৭ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম পরে বই মেলায় অংশ গ্রহণকৃত বিভিন্ন  স্টল পরিদর্শন করেন।

  • সুন্দরগঞ্জে আলহাজ্ব আজিজুল হক স্মরণে হাজী সম্মেলন

    সুন্দরগঞ্জে আলহাজ্ব আজিজুল হক স্মরণে হাজী সম্মেলন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৩তম হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    শনিবার সকালে মরুয়াদহ বাগানের ঘাট আদর্শ বালিকা মাদ্রাসা মাঠে মৃত হাজী আজিজুল হকের স্মরণে সুন্দরগঞ্জ জামায়াতের পৌর আমীর একরামুল হকের সভাপতিত্বে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন,থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসা সুপার আব্দুস ছামাদ,  আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, হাজী আজিজুল হক মাস্টার, হাজী আব্দুর রাজ্জাক মহুরি, নূর আলম আজাদী,  হাজী মোফাজ্জল হক, সাবেক মেম্বার গোলাম মোস্তফা প্রমূখ। হাজী সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক গোলজার রহমান। যোহর বাদ হাজীদের আপায়ণের ব্যবস্থা করা হয়।

  • গোপালগঞ্জে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অঃ দাঃ) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ আল আমিন মোল্লা প্রমুখ।

    এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও শাহরিয়ার আহমেদ, গোপালগঞ্জ প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আনিসুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার সুলতানা জাহিদ পারভীন সহ জুলাই যোদ্ধারা ও তাদের পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

    এর আগে অনুষ্ঠানে অংশগ্রহণ করিরা শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সরকারি শিশু পরিবার ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য এবং সংগীত প্রশিক্ষকরা সঙ্গীত, হামদনাত ও আবৃত্তি পরিবেশন করেন।

    এছাড়াও জেলার মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • চারঘাটে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা

    চারঘাটে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান ও থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা

    ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    দেশে প্রথমবারের মতো অনলাইন মাল্টিমিডিয়া আইপি টেলিভিশন ক্যাটাগরিতে ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হলেন চ্যানেল সিএইচডি নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা।

    গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ স্কাই সিটির হল রুমে আয়োজিত এক জমকালো আয়োজনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

    বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, খ্যাতিমান কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও মনির খান, জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এবং ইভেন্ট কমিটির সিইও হাসান ইকরাম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও ‘৭১ মিডিয়া ভিশন’-এর প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ইশা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী সম্পাদক আর কে রিপন।

    অনুষ্ঠানের বিশেষ পর্বে আজীবন সম্মাননা প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান-কে।

    এদিকে মাসুদ রানার এ অর্জনে আনন্দিত তাঁর শুভানুধ্যায়ী, সহকর্মী ও দর্শকরা। তাঁরা মনে করেন, দেশের একমাত্র সরকারি নিবন্ধিত চট্টগ্রামভিত্তিক আইপি টেলিভিশন হিসেবে সিএইচডি টেলিভিশনের এ সম্মাননা অর্জন শুধু মাসুদ রানার নয়, বরং গোটা চট্টগ্রামবাসীর গর্ব।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএইচডি টেলিভিশনের হেড অব নিউজ মোস্তফা জাহেদ, নিউজ টুয়েন্টিফোর সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, আব্দুল আওয়াল মুন্না সহ সিএইচডি টেলিভিশনের একাধিক রিপোর্টার ও স্টাফ। ২০২৫ সালের এই স্বীকৃতি মাসুদ রানার নেতৃত্বে আরও সৃজনশীল ও পেশাদার সংবাদমাধ্যম হিসেবে সিএইচডি টেলিভিশনকে এগিয়ে নিয়ে যাবে —এ প্রত্যাশা সকলের।

  • বিয়ের দাওয়াত খেতে এসে গ্রে-প্তার গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

    বিয়ের দাওয়াত খেতে এসে গ্রে-প্তার গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

    রাসেল শেখ,
    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

    গ্রেপ্তার মো. নাসির উদ্দিন মৃধা জর্জ উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

    বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

    পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার আসামি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্টে বিয়ের দাওয়াত খেতে এসেছেন। এমন খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আদালতে পাঠানো হবে।

  • ফুলবাড়ীয়ায় হাডুডু ফাইনাল খেলায় বিএনপির নেতা ব্রিগেঃ জেনাঃ ডাঃ সাইফুল

    ফুলবাড়ীয়ায় হাডুডু ফাইনাল খেলায় বিএনপির নেতা ব্রিগেঃ জেনাঃ ডাঃ সাইফুল

    সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১১ নং রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামে সরকার বাড়ির মসজিদ সংলগ্ন সৈদারচালা ক্রীড়া যুব সংঘের আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
    শুক্রবার(২৫ জুলাই) বিকেলে উপজেলার পলাশতলী সৈদারচালা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবঃ প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম।
    হাডুডু ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ হযরত আলী।
    এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক অধ্যাপক আনিসুর রহমান,উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন,আব্দুল হাই আর্মি,পৌর বিএনপির সদস্য আজহারুল আলম রিপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে আলম উজ্জ্বল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জনি,আতিকুর রহমান সুজন শিকদার,মনিরুজ্জামান রাসেল,নাজমুল হক,মোজাম্মেল হক,গোলাম ফারুক, দেলোয়ার হোসেন আরিফ তরফদার,আজিজ প্রমুখ।
    আয়োজিত ফাইনাল খেলার ফলাফল বিবাহিত বনাম অবিবাহিত ৩ হাডুডু ।

  • নলছিটির পানিতে প্লা-বিত বিভিন্ন অঞ্চল ত্রাণ নিয়ে হাজির হলেন ছাত্রনেতা রনি

    নলছিটির পানিতে প্লা-বিত বিভিন্ন অঞ্চল ত্রাণ নিয়ে হাজির হলেন ছাত্রনেতা রনি

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    আজ শুক্রবার নলছিটি উপজেলার বিভিন্ন অঞ্চল পানি বন্যায় প্লাবিত হয়েছে। এ সময় গবাদি পশুর সহ অনেকেই নিরাপদ স্থানে ছুটে গিয়েছেন। বিভিন্ন এলাকায় পানি বন্যায় খাদ্য অভাব দেখা দিলে দেখা দিলে নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি তাৎক্ষণিক ত্রাণ নিয়ে ছুটে যায় বন্যার্তদের মাঝে। বিশেষ করে নলছিটি উপজেলার বিষখালি নদীর পার্শ্ববর্তী রানাপাষা ও মোল্লারহাট ইউনিয়নের রাজা বাড়িয়া এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়। স্থানীয়রা জানিয়েছেন বন্যার পানিতে আমরা যখন দিশেহারা আমাদের প্রায় লোকের ঘরের ভাত রান্না করার চুলা পানিতে ডুবে গিয়েছে। সময় মত যদি আমরা এই শুকনো খাবার গুলো না পেতাম তাহলে হয়তো বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হতো। এক বৃদ্ধ জানায়, এভাবে যদি সাইদুল ইসলাম রনি ভাইয়ের মত প্রতিটা নেতায় খেয়াল রাখত এবং সাথে সাথে আমাদের মাঝে আসতো তাহলে হয়তো এই দুঃখ কষ্ট থাকত না। এবং দোয়া করেন বলেন আল্লাহ তাকে দীর্ঘ আয়ু দান করেন।

  • মুরাদনগরের রোয়াচালা পশ্চিম স: প্রাথমিক বিদ্যালয় সরকারী নিয়মের আগেই ছুটি দেওয়া হয়

    মুরাদনগরের রোয়াচালা পশ্চিম স: প্রাথমিক বিদ্যালয় সরকারী নিয়মের আগেই ছুটি দেওয়া হয়

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    নির্ধারিত সময়ের আগেই বন্ধ করা হয়  মুরাদনগর উপজেলার  রোয়াচালা পশ্চিম সরকারী  প্রাথমিক বিদ্যালয়! দেখা মিলেনি শিক্ষক-শিক্ষার্থী কাউকে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। 

    সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকাল ৪: ১৫ মিনিট পর্যন্ত স্কুল  খোলার বিধান থাকলেও প্রায় প্রতিদিনই ২-৩ টার মধ্যে স্কুলটি বন্ধ করা হয় বলে জানিয়েছেন স্হানীয়রা।  

    সরেজমিনে দেখা যায় ,   বিকাল ৩টায়  বিদ্যালয় ভবনে ঝুলছে তালা।  নেই কোনো শিক্ষক ও শিক্ষার্থী।  সকল গেট  তালাবদ্ধ। 

    বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী  আব্দুর রহমান,  ৫ম শ্রেণির ইমরান,  তৃতীয় শ্রেণির সামিয়াকে স্কুলের সামনে খেলাধুলা করতে দেখা যায় ৩টা ৩০ মিনিটে।  তাদের কাছে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, ” প্রতিদিনই আমাদের ২-টা ৩ টায় স্কুল ছুটি হয়ে যায়।  

    স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের  শিক্ষকরা  নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

    নিয়মিত ক্লাস নেওয়া হয় না বলে বহু  শিক্ষার্থী অন্যত্র চলে গেছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অভিভাবকরা। 

    স্কুলের পাশের স্হানীয়  ফয়সাল,,  মো. হাসান, জালাল  সেলিম ও  ডাক্তার মহিউদ্দিনসহ আরো অনেকে জানান ,  কোনোদিন দেখিনি বিদ্যালয়ে ৪টা পর্যন্ত ক্লাস হয়! ২টা বা ৩টার মধ্যে স্কুল বন্ধ করে গেট তালা মেরে শিক্ষকরা চলে যায়। বিদ্যালয়ের শিক্ষকরা নিজের মনমতো আসা-যাওয়া করে। এদের দেখার কেউ নেই৷ কিছু বললে করে রাগারাগি।  ক্ষমতা দেখিয়ে বলে আপনারা পারলে কিছু করেন। 

    এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের  প্রধান শিক্ষক খায়রুন্নাহার  মুঠোফোনে বলেন, “সবসময় নির্ধারিত সময়ের আগে বন্ধ  হয় বললে ভুল হবে,  আবার হয়না বললেও ভুল হবে যেহেতু আমি মুসলমান। সত্যিটা হচ্ছে  মাঝে  মধ্যে সময়ের আগে বন্ধ করা হয়। আসলে এজন্য আমি দুঃখিত।   

    মুরাদনগর উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, নিদিষ্ট সময়ের পূর্বে স্কুল বন্ধ করে চলে যাওয়া কোনো বিধান নেই।  এটি সুস্পষ্ট বিধি লঙ্ঘন। এবিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষককে শোকজ করা হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া  হবে।