Category: দেশজুড়ে

  • পুঠিয়ায় গ-ণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলো-চনা সভা ও আনন্দ মিছিলের  

    পুঠিয়ায় গ-ণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলো-চনা সভা ও আনন্দ মিছিলের  

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

     পুঠিয়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। পুঠিয়া উপজেলা চত্ত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার মহাসড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রী কমিটির অন্যতম সদস্য বুবক্কর সিদ্দিক সভাপতিত্বে বক্তব্য  রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু হায়াত, উপজেলা বিএনপির সদস্য সচিব এনতাজুল ইসলাম বাবু, কৃষক দলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, সেচ্ছাসেবক দলের  ওয়াসিম আলী, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন, যুবদলের মাসুদ রানা, ছাত্রদলের হুমায়ন কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, রাকিব চেয়ারম্যান। 

    এছাড়াও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী।

  • কালকিনিতে জুলাই গ-ণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র স-মাবেশ

    কালকিনিতে জুলাই গ-ণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র স-মাবেশ

    রতন দে,মাদারীপুরপ্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বেলা ১২ টায় উপজেলার ডাকবাংলা মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। মঞ্চে বিশেষ বক্তব্য রাখেন গণঅভ্যুত্থানের নিহত শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সদস্য সচিব মাহবুব মুন্সী সহ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতা তালুকদার খোকন এর নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বের করা হয়। এ সময় র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এসে শেষ হয়।

  • সলঙ্গায় গ-ণঅভ্যুথান দিবস পালিত

    সলঙ্গায় গ-ণঅভ্যুথান দিবস পালিত

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    জুলাই গণঅভ্যুথানে নিহতদের কবরে শ্রদ্ধাঞ্জলী,গণমিছিল,বিজয় মিছিল,আলোচনা সভা,দোয়াসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আজ মঙ্গলবার সলঙ্গায় গণঅভ্যুথান দিবস পালিত হয়।এ উপলক্ষ্যে সলঙ্গা থানা জামায়াত,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে কর্মসুচী পালন করেন।সলঙ্গা থানা শাখা জামায়তের উদ্যোগে সলঙ্গা ডিগ্রী কলেজ  জামে মসজিদ হতে বাদ আছর গণমিছিল বের করা হয়।সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের দোয়া,আলোচনা সভা ছাড়াও উৎসব মুখর পরিবেশে নানা কর্মসুচী পালিত হয়।অনুরুপ ভাবে সলঙ্গা ডিগ্রী কলেজ,সলঙ্গা ফাজিল মাদ্রাসা,সলঙ্গা মহিলা কলেজ,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,সলঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়,দাদপুর জি.আর ডিগ্রী কলেজ,ফুলজোড় ডিগ্রী কলেজসহ থানার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গণঅভ্যুথান দিবস পালন করেন।এ ছাড়াও জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সলঙ্গা থানা শাখার আয়োজনে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সুন্দরগঞ্জে  ডাক্তার দেখা-নোর কথা বলে  বাবাকে নিয়ে গিয়ে ২ মেয়ে লি-খে নি-লেন ৫ বিঘা জমি

    সুন্দরগঞ্জে  ডাক্তার দেখা-নোর কথা বলে বাবাকে নিয়ে গিয়ে ২ মেয়ে লি-খে নি-লেন ৫ বিঘা জমি

    আনিসুর রহমান আগুন।।

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাবাকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে এসে ২ মেয়ে দলিল করে নিলেন ৫ বিঘা জমি।

    পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় গ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে বৃদ্ধ আবুল হোসেন (৮০)কে তারই দুই মেয়ে পারুল বেগম ও জবা বেগম গত মাসের ৩/০৭/২৫ইং তারিখে স্বামীর বাড়ি হতে এসে ডাক্তার দেখানো কথা বলে সুন্দরগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে যায়। পরে মেয়ে পারুল বেগম তার স্বামী হায়দার আলী ও মেয়ে জবা বেগম তার স্বামী মঞ্জু মিয়ার সহায়তায় সুকৌশলে পিতা আবুল হোসেনের নিকট দুটি দলিল করে নেন। যার প্রথম দলিল নং ৪৮৯৫, তারিখ- ০৩/০৭/২৫ ইং, জমির  ৮৪ শতক। দ্বিতীয় দলিল নং- ৪৮৯৬, তারিখ- ০৩/০৭/২৫ ইং, জমির পরিমাণ-১০২ শতক। এদিকে বৃদ্ধ আবুল হোসেনের একমাত্র ছেলে ৫ জন কন্যা সন্তান রেখে মারা যান। ছেলের অনুপস্থিতিতে দাদা আবুল হোসেন ৫ নাতনির যাবতীয় দায়িত্ব নেন। বয়সের ভারে আবুল হোসেন খুবই ক্লান্ত ও অসুস্থ। এই অসুস্থতাকে কাজে লাগিয়েই মেয়ে জামাইরা সব জমিজমা লেখা নিয়ে তাকে বৃদ্ধ বয়সে নিঃস্ব করে ফেলেছে।  এনিয়ে ভুক্তভোগী আবুল হোসেনের সাথে কথা বলতে গেলে তিনি কিছুই জানেন না ছাড়া আর কোন কথা বলতে পারেন না। এব্যাপারে তার ২ নাতনি কেঁদে কেঁদে বলেন, আমাদের বাবার অনুপস্থিতিতে দাদাই আমাদের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আজকে ফুফিফুফারা দাদার অক্ষম বয়সে বাড়িভিটেসহ সব জমি লিখে নিয়েছে। এখন আমাদের কি হবে? এখনও আমাদের বিয়েও হয়নি। আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে এখন আমরা কোথায় যাব? কি হবে আমাদের ভবিষ্যৎ। এছাড়া আবুল হোসেনের আরও মৃত মেয়ের ঐশী নামে এক কন্যা সন্তান আছে। তারও ভবিষ্যৎ অন্ধকার। বিষয়টি নিয়ে আদালতে দলিল রদের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। আবুল হোসেনের ছেলের ৫ কন্যা ও মৃত মেয়ের ১ কন্যা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমির দলিল ফেরতের জন্য সহযোগিতা কামনা করছেন।

  • কুমিল্লায় জুলাই গ-নঅভ্যুত্থান দিবস পা-লন

    কুমিল্লায় জুলাই গ-নঅভ্যুত্থান দিবস পা-লন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন, 

    জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।

    আলোচনা সভা, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয় র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচিতে মুখর ছিল পুরো জেলা।

    মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নগরীর উত্তর রামপুর এলাকায় ২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।

    জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সভাপতি আবু রায়হান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, “২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা ন্যায় ও অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি।”

    অনুষ্ঠান শেষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

    এদিকে বিকালে অলোচনা ও বিজয় র‌্যালীর আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন ও ছাত্র শিবিরের পক্ষ থেকে। 

    জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচিতেও দিনব্যাপী কুমিল্লা ছিল উদ্দীপ্ত ও উৎসবমুখর।

  • চারঘাট জামায়াতের উদ্যোগে গ-নঅভ্যুথানের প্রথম বার্ষিকী উপলক্ষে গ-ণমিছিল অনুষ্ঠিত

    চারঘাট জামায়াতের উদ্যোগে গ-নঅভ্যুথানের প্রথম বার্ষিকী উপলক্ষে গ-ণমিছিল অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর চারঘাট উপজেলার উদ্যোগে জুলাই-আগষ্ট গনঅভ্যুথানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় সরদহ সরকারী কলেজ মাঠ হতে -চারঘাট বাজার হয়ে উপজেলা গেট পর্যন্ত হাজার হাজার বিভিন্ন শ্রেণী-পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক গণমিছিল সফল ভাবে শেষ হয়।

    চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মোঃ তরিকুল ইসলাম।

    আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন সমূহের আমীর, সভাপতি ও সেক্রেটারি গণ সহ উপজেলা জামায়াত ও শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণ।

    উক্ত গণমিছিলে প্রধান অতিথি সহ অতিথিবৃদ্ধ বলেন, ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচারব্যবস্থা, প্রশাসন, আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয় করনে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেই।

    অতিথিবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার তার গদি টিকিয়ে রাখার জন্য যে অমানবিক নির্যাতন করেছে আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জুলাই-আগস্টে শহীদদের সর্বোচ্চ ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান রবের নিকটে তাদের শাহাদাত কবুলিয়াত কামনা করার পাশাপাশি এই গনঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্যে দোয়া করেন।

    প্রধান অতিথি জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট,রাজশাহী।

  • জুলাই গ-নঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    জুলাই গ-নঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
    জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলায় অংশ নেন প্রাক্তন ফুটবলার, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
    জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রীতি ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল,
    এডহক কমিটির সদস্য আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, খালেদ সাইফুল্লাহ, মাহির তাজওয়ার ওহি।
    প্রীতি ফুটবল ম্যাচে লাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সবুজ দলের অধিনায়ক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। কাকভেজা বৃষ্টিতে খেলায় মেতে উঠেন বিভিন্ন পেশার এ মানুষেরা।

  • শার্শার রুদ্রপুর ৫ ই আগষ্ট গ-নঅভ্যুত্থান দি-বস পালন

    শার্শার রুদ্রপুর ৫ ই আগষ্ট গ-নঅভ্যুত্থান দি-বস পালন

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫ ই আগষ্ট গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের সুচনা করা হয়।

    পরে সাবেক সেনা সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেন মন্টু, কায়বা ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সদস্য ইনছান আলী, হাসান সর্দার, নাসির উদ্দীন মিন্টু,, আলী হোসেন, রবিউল হোসেন, আসাদুজ্জামান খোকা সহকারী শিক্ষক ফিরোজা খাতুন, উঞ্জিলা খাতুন ও আব্দুর রব প্রমুখ।

    সব শেষে রাষ্ট্র্রের কল্যানে ও শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয়।

  • কালকিনিতে জুলাই গ-ণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র সমা-বেশ

    কালকিনিতে জুলাই গ-ণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র সমা-বেশ

    কালকিনি মাদারীপুর প্রতিনিধি ।।

    মাদারীপুরের কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বেলা ১২ টায় উপজেলার ডাকবাংলা মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। মঞ্চে বিশেষ বক্তব্য রাখেন গণঅভ্যুত্থানের নিহত শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সদস্য সচিব মাহবুব মুন্সী সহ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতা তালুকদার খোকন এর নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বের করা হয়। এ সময় র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এসে শেষ হয়।

  • কালকিনি অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন করেছে দৃষ্টিকোণ চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ

    কালকিনি অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন করেছে দৃষ্টিকোণ চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ

    মোঃমিজানুর রহমান, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।।

    মাদারীপুরের কালকিনিতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কালকিনি দৃষ্টিকোণ চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বিকেলে উপজেলার কালকিনি দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের হলরুমে লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ নজরুল ইসলাম শামীম। এসময় তিনি বলেন, আমাদের এই চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সহিত রোগীদের উন্নতমানের চিকিৎসা দিয়ে আসছেন। গত জুন মাসের ১ তারিখে মাসুম হাওলাদার নামের এক ব্যক্তির চোখের অপারেশন করেন ডাঃ শাহজাহান সিরাজ এম বি বি এস। অথচ মাসুম হাওলাদার আমাদের হাসপাতাল সহ আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।