Category: দেশজুড়ে

  • তালতলীতে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে স-মন্বয় সভা

    তালতলীতে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে স-মন্বয় সভা

    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে উপজেলা পর্যায়ে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে প্রকল্পের কার্যক্রমের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় প্রকল্পের আয়োজনে উপজেলার হাসপাতাল সড়কে অবস্থিত কারিতাস ভবনের কৃষ্ণচূড়া সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মো. জালাল উদ্দীন, প্রকল্প ইন্জিনিয়ার জনাব মো. কায়সার আহমেদ, উপজেলা ফ্যাসিলিটেটর দীপঙ্কর চন্দ্র দাস।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্পভুক্ত ০৪ টি ইউনিয়নের (পচাঁকোড়ালিয়া, বড়বগী, নিশানবাড়িয়া এবং সোনাকাটা) বিভিন্ন ওয়ার্ডের সিআরএফ সহযোগীদের ১৬-২৯ বছর বয়সী ছেলে-মেয়েদের মধ্য থেকে প্রতি ইউনিয়নে ১০ জন করে মোট ৪০ জন যুবসদস্য এবং প্রকল্পে কর্মরত বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরগণ।

    সভায় জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান প্রকল্পের অংশীজন হিসেবে যুবদের করনীয় বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেন। প্রকল্পের আওতায় গঠিত জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতিগুলোকে সকল ধরনের সহোযোগিতা প্রদান করার জন্য যুবদের উদ্বুদ্ধ করেন। এ সময়  তিনি বলেন, ‘আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে, যুব জনগোষ্ঠীকে সম্পদে রুপান্তর করতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে পিছিয়ে পড়া উপকূলীয় অঞ্চলের যুবশক্তিকে কর্ম-উপযোগী করে গড়ে তুলতে হবে।’

    যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, ‘আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়। যুবদের উন্নয়নে আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহোযোগিতা প্রদান করা হবে।’
     
    উলেখ্য উপজেলার ৪টি ইউনিয়নে (পচাঁকোড়ালিয়া, বড়বগী, নিশানবাড়িয়া এবং সোনাকাটা) ২০১৭ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন “লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প” চলমান রয়েছে।

    সভা সঞ্চালনা করেন পচাঁকোড়ালিয়া ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর মো. জাকারিয়া মাহমুদ জাহিদ।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।।

  • মোংলায় বরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিনে দো-য়া মাহফিল

    মোংলায় বরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিনে দো-য়া মাহফিল

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে মোংলায় কেককাটা, আলোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার সন্ধ্যায় মিঠাখালী বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ উপজেলা ও পৌর’র উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুব্রত মজুমদার, বাগেরহাট জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-সভাপতি মহসিন পাটোয়ারী, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি মো. শাহ আলম শেখ, সাধারন সম্পাদক মেহেদি হাসান সবুজ, পৌর সভাপতি মো. সেলিম হাওলাদার, পৌর সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. বাহাদুর মজুমদার, পৌর তাতী দলের সদস্য সচিব মো. সোহাগ, সুন্দরবন ইউনিয়নের সভাপতি শাহ জালাল ফরাজি, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খান জাহান আলী, মিঠাখালী ইউনিয়ন যুবদল নেতা মো. শাহ আলম শিপন, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোড়ল প্রমুখ।
    এসময় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকোর জন্ম হয়েছিল বাংলাদেশের উন্নয়নের জন্য, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য। অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। দুর্ভাগ্য আমাদের এই অত্যন্ত মেধাবী ক্রীড়া সংগঠককে মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকার নির্মমভাবে, অন্যায়ভাবে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ অবস্থায় তিনি মারা গিয়েছেন। গোটা জাতি বিগত ১৭বছর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিল। দেশের মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা হরণ করা হয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের বিদায় হয়েছে।
    কোকো হত্যার বিচার বাংলার মাটিতেই হবে উল্লেখ করে বক্তারা আরো বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল একটি গণতান্ত্রিক সরকারের জন্য। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। দুই সহস্রাধিক শহীদের রক্তে অর্জিত বিপ্লবকে সফল করতে বিএনপি বদ্ধ পরিকর।
    এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কমনায় ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • ১৮ বছর পর মোরেলগঞ্জে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল-রাজনৈতিক মাঠে চা-ঞ্চল্য

    ১৮ বছর পর মোরেলগঞ্জে বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল-রাজনৈতিক মাঠে চা-ঞ্চল্য

    শেখসাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেটানা ১৮ বছর পরে আগামি শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রান চাঞ্চল্য বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। এ কাউন্সিলে গঠন করা হবে উপজেলা বিএনপির কমিটি। এর আগে সর্বশেষ কমিটি গঠন হয়েছিলো ২০০৭ সালে। ওই সময় সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এমপি ড. মিয়া আব্বাস উদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছিলেন শহিদুল হক বাবুল।

    এর পরে আর বিএনপি সাংগঠনিকভাবে সোজা হয়ে দাড়াতে পারেনি। আওয়ামী লীগের যাতাকলে পড়ে দলীয় কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। নেতাকর্মীরা গায়েবী মামলাসহ নানা ধরণের মামলা হামলায় সর্বশান্ত হন। অনেকে বাড়িঘর, সংসার ছেড়ে অন্যত্র চলে গেছেন।

    ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গায়েবী মামলার রূপকার ফ্যাসিষ্ট হাসিনা সরকার পতনের আন্দোলন থেকে শুরু করে পলায়নের পরে স্বশব্দে রাজপথে ফেরে বিএনপি।

    তখন থেকে মোরেলগঞ্জ উপজেলায় দৃশ্যমান সাংগঠনিক কার্যক্রম শুরু হয় দলটির। পর্যায়ক্রমে উপজেলার ১৬টি ইউনিয়ন, ১৪৪ টি ওয়ার্ড ও পৌরসভা বিএনপির কাউন্সিল শেষ করে সকল ইউনিটে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

    এই কমিটিরগুলোর প্রতিটি থেকে (পৌরসভা বাদে) ৫জন করে মোট ১ হাজার ১৩৬ জন ভোটার উপজেলা কাউন্সিলে ভোট দিবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দু’জন সাংগঠনিক সম্পাদক।

    ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য কাউন্সিলকে ঘিরে উপজেলা বিএনপির গ্রুপিং দৃশ্যমান হয়েছে। দুটি প্যানেল ঘোষণা হয়েছে। এর একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন ও অপরটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক উন্মুক্ত বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

    তার সমর্থিত প্যানেলের সভাপতি পদে রয়েছেন অধ্যাপক আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক ফায়জুল হক।

    অপরদিকে কাজী খায়রুজ্জামান শিপন সমর্থন করেছেন সভাপতি পদে শহিদুল হক বাবুল ও সাধারণ সম্পাদক পদে ফকির রাসেল আল ইসলামকে।

    আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে মোট প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল ও যুগ্ম আহ্বায়ক এফ.এম শামীম আহসান।

    সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আফজাল জোমাদ্দার ও হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সদস্য অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ।

    সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ৫ জন। প্রার্থীরা হলেন, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, খেলাফত হোসেন খসরু, অধ্যাপক ফায়জুল হক, ইউনুস আলী আকন, জাহাঙ্গীর হোসেন লাভলু ও তালুকদার ফিরোজ শাহ।

    টানা দেড় যুগ পরে বিএনপির কাউন্সিল ঘিরে গোটা উপজেলায় দলীয় কার্যক্রমে বেশ সাড়া পড়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। বিতরণ করছেন নানা অঙ্গিকার সংবলিত লিফলেট। বিরামহীনভাবে চলছে তাদের পথসভা, উঠান বৈঠক, গ্রুপিং, লবিং ও তদবির। উপজেলা সদরসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় শোভা পাচ্ছে প্রার্থীদের পক্ষে ভোট ও দোয়া চেয়ে শাটানো ব্যানার ফেষ্টুন।

    সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু বলেন, ১৮ বছর পরে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কাউন্সিলকে ঘিরে উৎসবের আমেজ বইছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ আগস্ট বিএনপির মিলন মেলা বসবে।

    কাউন্সিল সফল করতে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। ব্যাপক সাজগোছ, অতিথি নিমন্ত্রণ, মিডিয়াকর্মীদের উপস্থিতি ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলেও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জানান।

  • চারঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে “যুব সমাবেশ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় নন্দনগাছী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

    শলুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সুফেল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চারঘাট উপজেলা নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান মিজান সহ পৌরসভা ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

    উক্ত সমাবেশে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ যুবকদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

    অতিথিবৃন্দ বিশ্ব যুব দিবস উপলক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন।

    প্রধান অতিথি যুব সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং বিশ্ব যুব দিবস পালনের সার্বিক সাফাল্য কামনা করেন।

    মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।।

  • ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের মাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের মাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সর্বমোট ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১২ আগষ্ট ( মঙ্গলবার) সকালে রানীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় |

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজওয়ানুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ হোসেন,মোকাদ্দেস ইবনে সালাম ও আমিনা বেগম সহ প্রধান শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন | মাসিক সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয় |

  • ভাটিয়াপাড়া হাইওয়ে থা-নার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং স-ভা অনুষ্ঠিত

    ভাটিয়াপাড়া হাইওয়ে থা-নার আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি পুলিশিং স-ভা অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

    সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক” এই স্লোগান বাস্তবায়নে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    এই সংক্রান্তে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ।

    এ সময় সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দিবস-২০২৫ পালিত

    গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দিবস-২০২৫ পালিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

    ”প্রযক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

    গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে গোপালগঞ্জ জেলা যুবউন্নয়ন থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০ জনের মধ্যে সনদ ও ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

    এছাড়াও গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

  • গোবিপ্রবিতে ‘কোনটাকে ব-লি সংবা-দ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    গোবিপ্রবিতে ‘কোনটাকে ব-লি সংবা-দ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘কোনটাকে বলি সংবাদ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই সেমিনারের আয়োজন করে জনসংযোগ দপ্তর।
    সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংবাদকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন বরেণ্য সাংবাদিক মোহসীন উল হাকিম।

    জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ক্যাম্পাসে যে ধরনের সাংবাদিকতা হয়, তার অনেক সংবাদ বস্তুনিষ্ঠ হয় না। সংবাদ করতে হলে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। বর্তমান সময়ে অনেক গণমাধ্যম রয়েছে। তবে ফেইসবুক কেন্দ্রিক সাংবাদিকতা করা শোভনীয় নয়। আমি প্রত্যাশা করি, প্রত্যেক সংবাদকর্মী বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশ করবে, যাতে বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে ওঠে। তিনি সেমিনারের সফলতা কামনা করে বলেন, এ ধরনের সেমিনার ভবিষ্যতে আরো করা হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। সাংবাদিকের নীতি নৈতিকতার যে জায়গা, তা অনুধাবন করতে হবে এবং সমাজের ভালো বিষয়গুলো তুলে ধরতে হবে। শিক্ষার্থীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে সেটাই প্রত্যাশা।

    সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
    সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন অর রশিদের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব।

    এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম এবং প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

  • কোটালীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দিবস -২০২৫ উদযাপিত

    কোটালীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যু-ব দিবস -২০২৫ উদযাপিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে।

    এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মোল্লা।

    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ।

    এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন দ্বীন ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, প্রোকৌশলী শফিউল আজম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষিত যুবক ও যুব মহিলা বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ভোলা থেকে আন্তঃজেলা ডা-কাত দলের সদস্য গ্রে-প্তার

    ভোলা থেকে আন্তঃজেলা ডা-কাত দলের সদস্য গ্রে-প্তার

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সদস্য মো. ছগির হাওলাদার (৪১) কে সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তালতলী থানার ইন্সপেক্টর তদন্ত শরিফুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায়  ভোলা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছেন।

    উল্লেখ্য গত ২৬ জুলাই দিবাগত রাতে ৭/৮ জন ডাকাত মাটি খুড়ে ঘরের ভিতরে প্রবেশ করে গৃহবধূ মনিকা বেগম (৪০),তার শ্বশুর-শাশুড়ি ও মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। নগদ টাকা স্বর্ণালঙ্কার মোবাইল ফোন সহ ১১ লাখ ৪২ হাজার ৬৩৭ টাকার মালামাল নিয়ে যায়। 

    তালতলী থানার ওসি মো.শাহজালাল জানান, পুলিশের সিডিএমএস তথ্য অনুযায়ী, গ্রেফতার ছবির হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি, পটুয়াখালী,পিরোজপুর সহ বিভিন্ন জেলায় ডাকাতি,চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলার রেকর্ড রয়েছে।এর মধ্যে কয়েকটিতে চার্জশিট গঠন হয়েছে। তিনি একজন পেশাদার ডাকাত। তদন্তের স্বার্থে আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি