Category: দেশজুড়ে

  • ময়মনসিংহে এক কেজি গাঁ-জাসহ মাদ-ক ব্যব-সায়ী গ্রে-প্তার

    ময়মনসিংহে এক কেজি গাঁ-জাসহ মাদ-ক ব্যব-সায়ী গ্রে-প্তার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক পেশাদার এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. খোকা মিয়া সে চুড়খাই এলাকার
    আব্দুল খালেক মিয়ার পুত্র।

    ১৬ আগস্ট (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, কোতোয়ালি থানার অফিসার মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে তাকে গাজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

    এই সফল অভিযানে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, চুড়খাই এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী মিয়াকে এক কেজি গাঁজাসহ খোকা মিয়াকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বরগুনার তালতলীতে বিএনপির সদস্য ফরম বিত-রণ ও নবায়-ন কর্মসূচির উদ্বোধন

    বরগুনার তালতলীতে বিএনপির সদস্য ফরম বিত-রণ ও নবায়-ন কর্মসূচির উদ্বোধন

    মংচিন থান তালতলী প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় তালতলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য বাছাই টিমের সদস্য সাইফুল ইসলাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও জেলার সদস্য যাচাই বাছাই টিমের সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন,কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ খান,বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অসীম প্রমূখ।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুন।

    বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। এজন্য নতুন সদস্য ভর্তি ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি ।

  • গোপালগঞ্জে ট্রেইনি রিক্রু-ট কনস্টেবল পদে নিয়োগ-২০২৫ সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

    গোপালগঞ্জে ট্রেইনি রিক্রু-ট কনস্টেবল পদে নিয়োগ-২০২৫ সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৫ সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ।

    পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সম্পাদনের লক্ষে তিনি নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে। বিধায় তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে,এ বিষয়ে সর্তক থাকা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।

    আয়োজিত ব্রিফিং প্যারেডে এসময় জেলা পুলিশ গোপালগঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগণ’সহ আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।

  • ওসি আব্দুল হান্নান আশুলিয়া থানায় যোগদানের পর এক মাসের অভি-যানে শতাধিক অ-পরাধীকে গ্রে-ফতার

    ওসি আব্দুল হান্নান আশুলিয়া থানায় যোগদানের পর এক মাসের অভি-যানে শতাধিক অ-পরাধীকে গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন। মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী মুন্না শেখকে অস্ত্রসহ গ্রেফতার ও আশুলিয়ার জামগড়ার মাদক কারবারি ছাত্র জনতা হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করাসহ গত এক মাসে শতাধিক অপরাধীকে গ্রেফতার করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

    জানা গেছে, গত এক মাসে তিনি ও তার নেতৃত্বাধীন পুলিশ টিম হত্যা মামলার আসামিসহ শতাধিক অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এতে এলাকায় চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম অনেকাংশে কমে এসেছে বলে সাধারণ মানুষ জানিয়েছেন। স্থানীয়রা জানান, ওসি হান্নানের এই উদ্যোগে আশুলিয়ায় নিরাপত্তার পরিবেশ তৈরি হয়েছে।

    আইনশৃঙ্খলা রক্ষায় ওসি হান্নান আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার এই সাফল্যে আশুলিয়ার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসা দেখা গেছে।

    শনিবার (১৬ আগষ্ট ২০২৫ইং) তারিখ আশুলিয়া থানার গেটে ওসি আব্দুল হান্নান সাংবাদিকদেরকে আহ্বান জানান যে, পুলিশ ও সাংবাদিক মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য, তিনি দাবি করেন যে, পুলিশ ও সাংবাদিক এক সাথে মিলেমিশে কাজ করলে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত হবে এবং অপরাধ দমন হবে ইনশাআল্লাহ।

  • সুজানগর পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

    সুজানগর পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

    এম এ আলিম রিপন, সুজানগর: সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
    সাবেক এই প্রধানমন্ত্রীর ৮১তম জন্মদিন উপলক্ষে পৌর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সুজানগর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।
    বিশেষ অতিথি ছিলেন সুজানগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল সরদার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ। দোয়া মাহফিলে পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব, দপ্তর সম্পাদক হযরত আলী, সমবায় বিষয়ক সম্পাদক বাবু মোল্লা, বিএনপি নেতা মোশারফ হোসেন বাদশা, শফিক বিশ্বাস, রহমান শেখ, শরিফুল আলম মিন্টু, শফি বিশ্বাস, আব্দুল হাকিম, এস্কেন প্রামাণিক, আব্দুল হাই, রেজা বিশ্বাস, কুতুবউদ্দিন ও জেলা ছাত্রদলের নেতা এস এম পাপ্পু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাজেদ বিশ্বাস সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দোয়া মাহফিলে শরিক হন । দোয়া পরিচালনা করেন পৌর বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনসুর।

    সুজানগর প্রতিনিধি।।

  • খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

    খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগর উপজেলা বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মণ্ডলের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি নেতা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা তোরাপ আলী, ইয়াকুব আলী, মোশারফ হোসেন বাদশা, সাফা, মনিরুজ্জামান মান্নান, মুক্তার শেখসহ উপজেলা বিএনপি ওঅঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন কুটিপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশিকুর রহমান।
    উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধ্বংসে যারা ৫ আগস্টের পর দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করছে তারা বিএনপির কেউ নয়। বিএনপির নেতাকর্মীরা সবসময় শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছে। এ সময় তিনি সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।

  • সুজানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

    সুজানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পাবনার সুজানগরে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
    এ উপলক্ষে শনিবার উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনেএক বর্ণাঢ্য জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দিতা সিনেমা হল রোডের হরিবাসর মন্দির চত্বরে গিয়ে শেষ হয়।
    পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সভাপতি শ্রী সুবোধ কুমার নাটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহার সঞ্চালনায় মন্দিরে অনুষ্ঠিত ধর্ম সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সুজানগর পৌর সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, সেক্রেটারি বিদ্যুৎ কুমার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর পৌর শাখার সভাপতি বিজন কুমার পাল, হরিবাসর মন্দির কমিটি সভাপতি অজিত কুমার বিশ্বাস, স্বপন বিশ্বাস ও অচিন্ত্য সাহা প্রমূখ ।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে  মান্নার গাঁও ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দো-য়া

    দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মান্নার গাঁও ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দো-য়া

    হারুন অর রশিদ,

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার দোয়ারা সুনামগঞ্জ সড়কের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

    দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একলাছুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মান্নার গাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মান্নার গাঁও ইউনিয়ন বিএনপির সদস্য তারেক আজিজ, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন,আলাউদ্দিন, আব্দুল গফুর খান, আবুল খয়ের, আবু বক্কর, কৃষক দলের সভাপতি খোকন আহমেদ, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মছব্বির আলী, যুবদলের নেতা রেজাউল হক, সবুজ, সাকিল আহমেদ, আব্দুল ছোবান, জবর আলী, সালে আহমদ, আফাজ উদ্দিন প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। আজকের এই দিনটি শুধু একটি জন্মদিন নয়, বরং এটি গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে।দোয়া মাহফিলে দেশনেত্রীর রোগমুক্তি কামনা করেন।

  • নড়াইলে বি-দ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকারের মৃ-ত্যু

    নড়াইলে বি-দ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকারের মৃ-ত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের মাইজপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকারের মৃত্যু। নড়াইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে বিজয় কর্মকার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    বিজয় কর্মকার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসু কর্মকারের ছেলে। তিনি স্থানীয় মাইজপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
    স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া এলাকায় শুক্রবার বিকেল ৫টার দিকে বিজয় কর্মকার নামে ওই কলেজ শিক্ষার্থী পাশের বাড়ির তিনতলার ছাদে শুকাতে দেওয়া কয়লা আনতে যায়। এসময় অসাবধানতাবশত বাড়িটির পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারপর সে প্রথমে পাশের বাড়ির একটি টিনসেড ঘরের চালার ওপর এবং পরবর্তীতে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহেলী জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- জয়পুরহাটে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- জয়পুরহাটে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।

    “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান বৃক্ষ রোপণের অংশ হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের, রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক মোছাঃ আফরোজা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনসার-ভিডিপি’র জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ পারভেজ। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির রাজশাহী রেঞ্জ পরিচালক ড. লুৎফর রহমান। প্রধান অতিথি আশীষ কুমার ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বৃক্ষ আমাদের পরম উপকারী। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন এবং গাছের পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, “দেশের পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের বৃক্ষ রোপণে অংশ গ্রহণ করা প্রয়োজন। আনসার ভিডিপির সদস্যরা তাঁদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা. আফরোজা আক্তার চৌধুরী। তিনি বলেন, “সবুজায়নের মাধ্যমে জলবায়ু সহনশীল একটি বাংলাদেশ গড়ে তুলতে হলে পরিকল্পিত বনায়নের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশ গ্রহণ প্রয়োজন।”উল্লেখ্য, এ সময় চলমান ভিডিপি এডভান্স ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন রেঞ্জ কমান্ডার। তিনি সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বাস্তবধর্মী পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

    অনুষ্ঠান শেষে আনসার ভিডিপি কার্যালয় চত্বরে একাধিক বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান, সার্কেল এডজুটেন্ট রেদোয়ান আহমেদ, আনসার ভিডিপির উর্ধতন কর্মকর্তা, কর্মচারী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষিকা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, সাধারণ সদস্য, প্রশিক্ষনার্থী সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।