Category: দেশজুড়ে

  • দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূর-ণ করছে-ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

    দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূর-ণ করছে-ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) এর উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (১৮ আগস্ট) ময়মনসিংহে নানা আয়োজনে
    এই উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

    র‌্যালি শেষে ময়মনসিংহে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

    বিভাগীয় কমিশনার বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ উপমাটি বাঙালি জাতিসত্তার অভিন্ন অনুষঙ্গ। প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসের প্রধান উপাদান মাছ। মাছ স্বাস্থ্যগতভাবে সবচেয়ে নিরাপদ খাবারগুলোর মধ্যে একটি। মাছের চর্বি শরীরের জন্য নিরাপদ। দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূরণ করছে। দেখা গেছে, মাছের খাবারের সাথে ধাতব উপাদান পাওয়া যাচ্ছে, যা মানবশরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাছকে দেয়া খাবারের তালিকা থেকে এ ধরনের বিষাক্ত উপাদান বর্জন করতে হবে।

    তিনি বলেন, ময়মনসিংহ বিভাগে প্রায় দুই লাখের উপর মৎস্যচাষী আছে। এই বিভাগে মৎস্যচাষ এবং মাছচাষীদের প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। ময়মনসিংহে চাষকৃত মাছকে দেশের পাশাপাশি কিভাবে বিদেশে রপ্তানি করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেবল মৎস্য সপ্তাহকে ঘিরে নয়, মৎস্যসম্পদকে রক্ষায় সারাবছরই পদক্ষেপ থাকতে হবে এবং মাছের জন্য আরও অভয়াশ্রম সৃষ্টিতে কাজ করতে হবে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতি. পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহের মৎস্যচাষি, মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহিদ পিতা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • সুুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধ-ন

    সুুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধ-ন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্য নিয়ে ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সুজানগরে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
    নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য দিনব্যাপি এ সকল কর্মসূচি পালন করা হয়।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এদিন সকালে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন মৎস্য চাষি আনিসুর রহমান খোকন ও ফারুক শেখ।উপস্থাপনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার সাইফুল ইসলাম । অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয় ।এবারে সফল পাঙ্গাস মাছ চাষি হিসেবে পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, সফল পোনা মাছ চাষি হিসেবে ফারুক শেখ, সফল তেলাপিয়া চাষী হিসেবে মামুন বিশ্বাস ও সফল পোনা মাছ চাষে সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ উপজেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • নড়াইলে বি-ষধর সাপের দং-শনে ইজিবাইক চালকের মৃ-ত্যু

    নড়াইলে বি-ষধর সাপের দং-শনে ইজিবাইক চালকের মৃ-ত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের গোয়ালবাথান গ্রামে সাপের কামড়ে
    ইজিবাইক চালকের মৃত্যু। নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ২টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে।
    নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    মৃত টিপু মুন্সি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মুন্সি হাবিবুর রহমান ওরফে শাম মুন্সির ছেলে।
    পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের টিপু মুন্সী রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যয় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান। এসময় বিষধর সাপে তাকে দংশন করে। পরে স্বজনরা টিপুকে প্রথমে পাশ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নেয়। কিন্তু ঝাড়ফুঁক করে তিনি সাপের বিষ নামাতে ব্যর্থ হন এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে টিপুকে নড়াইল জেলা হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
    চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোস্তফা কামাল জানান, টিপু মুন্সী দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পীরগঞ্জে জাতীয মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আ-লোচনা সভা

    পীরগঞ্জে জাতীয মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আ-লোচনা সভা

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছ দেশ ভরি” এই প্রতিপাদ্য রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয মৎস্য ২০২৫ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচী থাকছে ১৮আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত।
    আলোচনা সভায় খালেদ মোশারফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, উপজেলা কমিউনিষ্ট পার্টি সভাপতি প্রভাত সমীর শাহাজাহান আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, মৎস্য চাষী খলিলুর রহমান ও ফজলুল করিম প্রমুখ।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, জুলাই যোদ্ধা আবু সালেহ মোহাম্মদ সিয়াব, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, মৎস্য চাষী ও বিভিন্ন পেশার মানুষ।

  • ১৩ এনজিও কর্মীদের কি-স্তির অক-থ্য নি-র্যাতন স-হ্য করতে না পেরে আত্মহ-ত্যা করলেন কৃষক

    ১৩ এনজিও কর্মীদের কি-স্তির অক-থ্য নি-র্যাতন স-হ্য করতে না পেরে আত্মহ-ত্যা করলেন কৃষক

    নিজস্ব প্রতিবদেক, রাজশাহীঃ রাজশাহী পবাতে খাওয়ার অভাব ও এনজিওর ঋণের কিস্তির দিতে না পেরে আত্নহত্যা করেছেন কৃষক
    মিনারুল ইসলাম (৩৫)। তিনি স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। এনজিওর এক্ষত না শুকাতে ি

    জেলার মোহনপুরে ঋণগ্রস্থ হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে বাড়ির পাশের একটি পান বরজ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম আকবর আলী শাহ (৫৫)। তিনি মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামের লুকমানের ছেলে।

    নিহতের বড় ছেলে সুমন হোসেন শাহ জানান, প্রতিদিনের মত তার বাবা পান বরজ দেখাশোনার জন্য খুব ভোরে বাড়ি থেকে বেড়িয়ে যান। সকাল সাড়ে ৬টার দিকে ছয়জন শ্রমিক নিয়ে তিনিও পান বরজে যান। সেখানে গিয়ে তার বাবাকে দেখতে পাননি। খোজাখুজি পর পাশের আরেকটি পান বরজে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার বাবাকে দেখতে পায়। পরে শ্রমিকদের সহযোগীতায় মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়াও পুলিশ ঘটনাস্থলও পরিদর্শন করেন।

    মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, আকবর আলী ও তার স্ত্রী সেলিনা বেগম বিভিন্ন এনজিওর সাথে জড়িত। সেগুলো থেকে তিনি ঋণ নিয়ে ছিলেন। তার বাড়ি থেকে ১৩টি এনজিও পাস বই পাওয়া গেছে। এ সব এনজিও থেকে নেওয়া প্রায় ৭ লাখ টাকা ঋণ বেধে যায়। ঋণ নিয়ে এনজিওগুলোর চাপে ছিলেন তিনি। পানের দাম কমে যাওয়ায় ঋণের কিস্তি দিতে পালছিলেন না তিনি। এ নিয়ে তিনি মানুষিক চাপে ছিলেন।

    যে সব এনজিওর সাথে যুক্ত ছিলেন আকবর আলী ও তার স্ত্রী সেলিনা বেগম সেগুলো হলো- প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, গ্রামীণ প্রচেষ্টা, ব্র্যাক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে), সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ), আশা, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), ডাম ফাউন্ডেশন ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানইজেশন ( ইএসডিও), ভিলেজ এডূকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)।

    রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামে অভাব-অনটন ও ঋণের চাপে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম (৩৫) নামে এক কৃষক। শুক্রবার সকালে তাঁর বাড়ির দুটি কক্ষ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মিনারুল ইসলাম, তাঁর স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৪) এবং মেয়ে মিথিলা (৩)।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেতক,
    রাজশাহী।

  • ঝিনাইদহে মহেশপুরে দত্তনগর বীজ উৎপাদন খামারের শ্রমিকদের কর্মবি-রতি

    ঝিনাইদহে মহেশপুরে দত্তনগর বীজ উৎপাদন খামারের শ্রমিকদের কর্মবি-রতি

    মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

    ঝিনাইদহের মহেশপুরে এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদন খামার দত্তনগরের শ্রমিক নিয়োগ সংক্রান্ত নীতিমালা বাতিলের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রার (১৫ আগষ্ট) বিকেলে দত্তনগর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে দত্তনগরের করিঞ্চা, গোকুলনগর, কুশাডাঙ্গা, পাথিলা ও মথুরা বীজ উৎপাদন খামারের শ্রমিকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

    শ্রমিকেরা জানান, চলতি বছরের ১৫ এপ্রিল ২০২৫ গৃহীত ‘দত্তনগর দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করে ২০১৭ সালের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ অবিলম্বে কার্যকর করতে হবে। একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন চার মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে দুটি উৎসবভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমি শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা।

    সমাবেশে বক্তব্য দেন বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মো. জোনায়েদ, কেন্দ্রীয় সমন্বয়ক রুহুল আমিন, ওয়াসিম আকরাম, সবুজ মিয়া, সোহেল রানা ও রিপন সরদার। সে সময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তাঁরা তাদের ন্যায্য সুবিধা পাচ্ছে না। তাঁদের ভাষায় ‘আমাদের দাবি অবিলম্বে না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

    শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকে।।

  • গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য-দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপন 

    গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য-দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদযাপন 

    কে এম সাইফুর রহমান, 
    নিজস্ব প্রতিনিধিঃ 

    সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ পালিত হয়েছে।

    মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদের পদ্ম পুকুরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সকলকে সাথে নিয়ে বিভিন্ন দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেন। 

    পরে “অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

    এরপর জেলা মৎস্য কর্মকর্তার  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

    জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সারোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী প্রমূখ।

    এ‌ সময় জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমেশ কুমার পাল, জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রতন কুমার সাহা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার মোঃ মফিজুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইয়্যেদুল ইসলাম ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কুড়িগ্রামে অসু-স্থ মায়ের সেবা করায় স্বামীর বিরু-দ্ধে স্ত্রীর যৌ-তুক মা-মলা

    কুড়িগ্রামে অসু-স্থ মায়ের সেবা করায় স্বামীর বিরু-দ্ধে স্ত্রীর যৌ-তুক মা-মলা

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধ:
    কুড়িগ্রামে অসুস্থ মায়ের সেবা করায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা। পৃথিবীর সবচেয়ে আপনজন ও নিরাপদ আশ্রয়স্থল মা। আমাদের সমাজে বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় আর বৃদ্ধাশ্রমে ফেলে রাখার নিষ্ঠুরতাও নিত্য শিরোনাম। এর বিপরীতে এ সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের ভারায় অটো-চালক ও হতদরিদ্র মা পাগল সাইফুল ইসলাম।

    সরজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর খামার আন্ধারীঝার গ্রামের দিনমজুর আব্দুল লতিফ মন্ডল ও ছকিনা বেগমের একমাত্র সন্তান সাইফুল ইসলাম। পার্শ্ববর্তী রামখানার আজমাথা গ্রামের শামসুল আলমের কন্যা মিষ্টি খাতুন কে ২০১৬সালে বিয়ে করে এবং আড়াই বছরের কন্যা সন্তান সামিয়া কে নিয়ে সংসার ভালোই চলছিল। আড়াই বছর আগে সাইফুলের মা ছকিনা বেগম ডাইবেটিস সহ বিভিন্ন রোগে শয্যাশায়ী। ছাইফুল তার মায়ের চিকিৎসায় আর্থিক ব্যয় করায় স্ত্রী মিষ্টি ও তার বাবা মা চিকিৎসা সেবায় বাধা সৃষ্টি করা সহ তাদের বাড়িতে ঘর জামাই থাকতে বলেন। উন্নত চিকিৎসার অভাবে সাইফুলের মায়ের ডান পায়ে পচন ধরে। মা পাগল সাইফুল ভারায় অটোরিকশা চালিয়ে মায়ের চিকিৎসা সেবা এবং সংসারের বোঝা টেনে আসছেন। সাইফুল তার শয্যাশায়ী মায়ের চিকিৎসার কারণে গত ১এপ্রিল ২০২৪সালে মিষ্টি তার স্বামীর বাড়ী থেকে বাবার বাড়িতে পালিয়ে যায়। আন্ধারীঝার এলাকার সামিউল হক খোকা মুহুরী, মিজু মাস্টার, বাদল হোসেন, আজাহারুল ইসলাম স্থানীয়ভাবে কয়েকবার সালিশি বৈঠকে মিষ্টি ও তার পরিবার জানায়, সাইফুলের শেষ সম্বল ৩শত বসতবাড়ি লিখে দেয়া সহ ঘরজামাই থাকতে হবে। অন্যথায় ঘর-সংসার সম্ভব না। সাইফুল জানায় তার শয্যাশায়ী মাকে বুকে আগলে রাখবেন। এতে ক্ষিপ্ত হয়ে শামসুর আলম তার কন্যা মিষ্টি কে দিয়ে সাইফুল ও তার বাবা আব্দুল লতিফকে বিবাদী করে মনগড়া একটি যৌতুক মামলা করেন। চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

    স্থানীয় বাদল হোসেন, সাইফুর ইসলাম, আব্দুল আলিম বলেন, সাইফুল তার মায়ের সেবার কারণে স্ত্রী চলে যায়। কুড়িগ্রামে মিথ্যা যৌতুক মামলা করে হয়রানি করছে। ছোটকাল থেকে সাইফুল অনেক দুঃখ-কষ্টে মানুষ হয়েছে। যে পরিবারে বিয়ে করেছেন সে পরিবার অত্যন্ত লোভী।

    সাইফুল ইসলামের নানী সাহেরা বেগম আমার মেয়ের ডাইবেটিস রোগে পায়ে ঘা হয়েছে। আমার নাতি ভুরুঙ্গামারী থেকে রংপুর পর্যন্ত সাইফুল মায়ের চিকিৎসা করায় স্ত্রী মিষ্টি বেগম বলছে হয় মায়ের সংসার করো নয়তো আমার সংসার করো। সাইফুল ইসলামের বাবা আব্দুল লতিফ মন্ডল বলেন, আমার ছেলের বউ আমার স্ত্রীর সেবা করে না। বসতবাড়ি ৩শতক জমিও তার নামে লিখে চায়। মায়ের সেবা করার কারণে মিষ্টি বাদী হয়ে আদালতে আমার এবং আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করে। সাইফুল ইসলামের মা ছকিনা বেগম এবং সাইফুল ইসলাম বলেন, ছেলেকে ওদের বাড়ি যেতে বলে। আমার চিকিৎসা করতে না বলে আমি মরে যামু গা। আমার সেবার কারণে আমার সাইফুল এখন মিথ্যা যৌতুক মামলার আসামি। আমার মা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ডান পা পৌছে গেছে। মায়ের চিকিৎসা সেবার কারণে আমার স্ত্রী মিষ্টি বেগম তার বাবা মায়ের ও পরামর্শে বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমার এবং আমার বাবার নামে মিথ্যা যৌতুক মামলা করে।

    মিষ্টি খাতুনের বাবা শামসুল আলম বলেন, আমার মেয়ে জামাই সাইফুল তার সব টাকা-পয়সা খরচ করে তার অসুস্থ মায়ের চিকিৎসা করছে। টাকা শেষ করলে আমার মেয়ে কি খাবে। সাইফুল তার অসুস্থ মায়ের চিকিৎসা করার জন্য আমার মেয়ে কে সংসার করতে দেবো না। তাই আদালতে যৌতুক মামলা করেছি। যেমনে পারি সাইফুলকে একটা শিক্ষা দেব।

    স্থানীয় প্রধান সামিউল হক খোকা মুহুরী, মিজু মাস্টার, আজাহারুল ইসলাম জানায়, ২/৩বার সংসার গড়তে সালিশ হয়েছে। মিষ্টি বেগম ও তার বাবা-মায়ের কথা অসুস্থ মাকে ফেলে দিয়ে ঘর জামাই হয়ে সাইফুলকে থাকতে হবে। সাইফুল তার মায়ের চিকিৎসা করার কারণে তারা মিথ্যা যৌতুক মামলায় আসামি হয়েছেন। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা।

  • জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গৌরনদীতে র‍্যালি , পোনা অব-মুক্ত ও আলোচনা স-ভা অনুষ্ঠিত

    জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গৌরনদীতে র‍্যালি , পোনা অব-মুক্ত ও আলোচনা স-ভা অনুষ্ঠিত

    ‎ গৌরনদী প্রতিনিধি
    জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য র্যা লী, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা এবং সেরা মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
    ‎‎”অভয় আশ্রম গড়ে তুলি—দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী দিনে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক বর্ণাঢ্য র্যা লী বের করা হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। ‎র্যা লী শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ। ‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ । ‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গঠন এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ অত্যন্ত জরুরি। দেশীয় মাছের বিলুপ্তি ঠেকাতে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মৎস্য আইন বাস্তবায়ন ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। ‎সভা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গৌরনদী উপজেলার বেশ কয়েকজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। ‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন “মৎস্য সম্পদ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ খাত। অভয়াশ্রম গঠন, পোনা অবমুক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় মাছ সংরক্ষণে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। মৎস্যচাষিকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে।”‎সারা দেশে একযোগে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত। এরই অংশ হিসেবে গৌরনদী উপজেলার এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

  • মৎস্য চাষে বিশেষ অব-দানের জন্য বাগআঁচড়া জনতা ফিসকে সম্মা-ননা প্রদান

    মৎস্য চাষে বিশেষ অব-দানের জন্য বাগআঁচড়া জনতা ফিসকে সম্মা-ননা প্রদান

    আজিজুল ইসলাম,যশোরঃ যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।  সোমবার সকাল ১০ টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,  উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার সাহা ও প্রাণী সম্পাদ কর্মকর্তা তপু কুমার সাহা।

     

    অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় বাগআঁচড়া জনতা ফিস এর স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসকে সন্মাননা পদক প্রদান করে মৎস্য অধিদপ্তর।

    এসময় মৎস্য চাষী ও তরুন উদ্দোক্তা ইসরাফিল হোসেন, সোনাদীয়া বাওড়ের মৎস্য চাষী বীর মুক্তিযোদ্ধা আনসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।