Category: দেশজুড়ে

  • পটুয়াখালীর সেই ডিসি অ-বশেষে কুষ্টিয়ায় ব-দলি

    পটুয়াখালীর সেই ডিসি অ-বশেষে কুষ্টিয়ায় ব-দলি

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

    ৫’ই আগষ্টের পর পটুয়াখালী নিয়োগ হওয়া ডিসির বিভিন্ন কার্যক্রম একের পর এক সমালোচনার সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, রাজনৈতিক মহল সহ সাধারন জনতার মাজে। এনিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও রাজনৈতিক সংগঠনের মধ্যে পাল্টা পাল্টি কর্মসূচি ও দেয়া হয়। এক পর্যায়ে ডিসির বদলির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। অপরদিকে ডিসিকে নির্দোষ ও স্বচ্ছ দাবি করে মানববন্ধন কর্মসূচীও পালন করা হয়েছে।

    অবশেষে গত সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক নিয়োগ এবং পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

    দেশের ৬টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।

    পটুয়াখালীতে ডিসির বদলিতে বিভিন্ন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা সমালোচনা।

  • রায়গঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফে-রার পথে বিকাশ কর্মী নি-খোঁজ

    রায়গঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফে-রার পথে বিকাশ কর্মী নি-খোঁজ

    অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে নাজমুল হাসান রুবেল নামে এক বিকাশ কর্মী নিখোঁজের ঘটনা ঘটছে। সোমবার সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

    জানাযায়, নিখোঁজ বিকাশ কর্মী নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

    নিখোঁজ রুবেল রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী  বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মত গতকাল (২৪ আগস্ট রবিবার) সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল তার। কিন্তু সন্ধ্যার পরে থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার সহকর্মীগন তাকে নানা জায়গায় খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে রাত আনুমানিক ১২ টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। 

    বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস সুত্রে জানা যায়, নিখোঁজ কালীন সময়ে তার কাছে নগদ ৬ লক্ষ টাকা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল।

    সোমবার (২৫ আগষ্ট) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে রাস্তার পাশে একটি বাগানে মোটরসাইকেল ও হেলমেট পরে থাকতে দেখে। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করে পুলিশ।

    এ বিষয়ে ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় জানান, 

    উদ্ধারকৃত ওই মোটরসাইকেল ও হেলমেট আমাদের সহকর্মী রুবেলের। মোটরসাইকেল ও হেলমেটের সন্ধান পাওয়া গেলেও বিকাশ কর্মী রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।  নিখোঁজের বিষয়ে রায়গঞ্জ থানায় আমাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 

    রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম মাসুদ রানা জানান, বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে গতকাল রাতেই একটি লিখিত অভিযোগ পেয়েছি। সকালে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে। #

  • ‎গৌরনদীতে ডে-ঙ্গু  ও বা-ল্যবিবাহ প্র-তিরোধে সচেতনতা ক্যাম্পেইন

    ‎গৌরনদীতে ডে-ঙ্গু ও বা-ল্যবিবাহ প্র-তিরোধে সচেতনতা ক্যাম্পেইন

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি।
    ‎গৌরনদীতে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও বাল্যবিবাহের কুফল বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীরদর নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎গৌরনদী উপজেলা প্রশাসনের সহায়তায় ক্যাম্পেইনের আয়োজন করেন মানুষ মানুষের জন্য যুব সংগঠন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি। ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি, তিনি তার বক্তব্যে বলেন, “ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা। আমাদের প্রত্যেকের ঘরবাড়ি, আঙিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা জরুরি। সামান্য অসচেতনতাই বড় বিপদের কারণ হতে পারে। ‎অন্যদিকে, বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশব কেড়ে নেয় না, তার শিক্ষাজীবন, শারীরিক স্বাস্থ্য ও ভবিষ্যৎকেও ঝুঁকির মধ্যে ফেলে। এ কুফল থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।” ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ‎তিনি তার বক্তব্যে বলেন “ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষকে সচেতন করার সবচেয়ে বড় মাধ্যম হলো প্রচার-প্রচারণা। গণমাধ্যমের দায়িত্ব হলো সমাজে এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা, আর সাধারণ মানুষকে এগিয়ে এসে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
    ‎‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার গৌরব মজুৃমদার, সাংবাদিক সোলায়মান তুহিন, গৌরনদী ফায়ার সার্ভিস এর সাব অফিসার মো. মাহবুব আলোম প্রমুখ। ‎অনুষ্ঠানের শুরুতে স্বাগতিক বক্তব্য দেন মানুষ মানুষের জন্য যুব সংগঠনের সভাপতি মো. শামিম সরদার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ সরদার, সহ-সভাপতি জাহিদ বেপারীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎এছাড়া অনুষ্ঠানে অংশ নেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মাসুদ করিম। শুরুতে পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠ করা হয়।

  • কেক কেটে উদ্বোধন- মোনাজাতে দোয়া—সিআরএফের নতুন অফিসে প্রাণের সূচনা

    কেক কেটে উদ্বোধন- মোনাজাতে দোয়া—সিআরএফের নতুন অফিসে প্রাণের সূচনা

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নতুন যাত্রায় পা রাখল নিজস্ব অফিস নিয়ে। আন্দরকিল্লার ১২৭ মোমিন রোডস্থ মেহেরুন টাওয়ারের তৃতীয় তলায় কেক কাটা ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন হয় ফোরামের নতুন কার্যালয়ের।

    ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। এ সময় নবীন-প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় জমজমাট হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন হাসান মুকুল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সজল চৌধুরী, মোহন মিন্টু, সাইফুল্লাহ চৌধুরী, ভুপেন দাস, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম পারভেজ, আবুল কাশেম সরোজ, তানভীর আহমেদ, হাসান মুরাদ, এস এম পিন্টু, সরোয়ার আমিন বাবু,মোঃ শহিদুল ইসলাম,রোজী চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, জাকারিয়া হোসেন, আশ্রাফ আহমেদ প্রমুখ।

    সভাপতি কাজী আবুল মনসুর বলেন, “উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে,সাংবাদিকদের মানোন্নয়নই হবে ফোরামের অন্যতম কাজ। মানসম্পন্ন রিপোর্ট তৈরিতে সাংবাদিকরা যে সমস্যার মুখোমুখি হন, তা সমাধানে সিআরএফ কার্যকর ভূমিকা রাখবে।”

    তিনি আরও জানান, সাংবাদিকদের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে তরুণ সাংবাদিকরা পেশায় দৃঢ় হতে পারেন।

    অনুষ্ঠান শেষে কেক কেটে নতুন অফিসের শুভযাত্রা ঘোষণা করা হয়। এরপর মোনাজাতে সাংবাদিক সমাজ ও সংগঠনের অগ্রগতি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কামরুল হুদা।

  • চারঘাটে জেন্ডার স-চেতনতা ও স-হিংসতা প্র-তিরোধ বিষয়ক প্র-শিক্ষণ অনুষ্ঠিত

    চারঘাটে জেন্ডার স-চেতনতা ও স-হিংসতা প্র-তিরোধ বিষয়ক প্র-শিক্ষণ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৫ আগস্ট) সকাল ৯ টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগান ধারণ করে উপজেলার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর সদস্যদের নিয়ে দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ফরহাত আলাউদ্দিন মডেল স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।

    প্রশিক্ষণটি উদ্বোধন করেন চারঘাট  পিএফজি’র অ্যাম্বাসিডর এর সাধারণ সম্পাদক সনি আজাদ।

    প্রশিক্ষক হিসেবে ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের রাজশাহী এরিয়া কো-অর্ডিনেটর শফিকুর রহমান ও ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান আহমেদ।

    প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সচেতনতা, সহনশীলতা, মত প্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

    প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন, শাহাদাতুজ্জামান রিমন, মৌসুমী দাস, পিন্টু আলী, নাহিদ ইসলাম শুভ, আঁখি, বন্যা, বৃষ্টি, সাগর, সজল, মকুল, আকাশ, রোমানা, ফাহিম প্রমুখ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • নলছিটিতে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক-সদস্য সচিবের বিরু-দ্ধে সংবাদ স-ম্মেলন

    নলছিটিতে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক-সদস্য সচিবের বিরু-দ্ধে সংবাদ স-ম্মেলন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর শাখার আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় নেতাকর্মীরা। সোমবার দুপুরে নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সজিব দেওয়ান।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌর স্বেচ্ছাসেবক দলের নয়টি ওয়ার্ডের মধ্যে আটটি কমিটি গঠন করা হলেও দীর্ঘ আড়াই বছরে ১ নম্বর ওয়ার্ডের কমিটি করতে ব্যর্থ হন আহ্বায়ক ও সদস্য সচিব। সর্বশেষ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশে গত ২২ আগস্ট ওই কমিটি ঘোষণা করা হলেও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

    সজিব দেওয়ান অভিযোগ করেন, ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল প্যদা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় জিআর মামলা (নং ১৬/২৯) রয়েছে এবং তিনি পুলিশ কর্তৃক গ্রেপ্তারও হয়েছেন। এছাড়া সদস্য সচিবের পদ নাকি ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে।

    অভিযোগপত্রে আরও বলা হয়, আহ্বায়ক সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল, ঠিকাদারের নির্মাণ সামগ্রী চুরি, এমনকি নদীপথে জাহাজ আটকে মালামাল লুটপাটের মতো অভিযোগ রয়েছে। অন্যদিকে সদস্য সচিব সোহেলের বিরুদ্ধেও নলছিটি পৌরসভার ইঞ্জিনিয়ার আবুল হোসেনকে মারধরের ঘটনায় থানায় মামলা (নং ১৩) রয়েছে।

    সংবাদ সম্মেলনে বক্তারা আরো জানান, আহ্বায়ক ও সদস্য সচিব দায়িত্ব পাওয়ার পর থেকেই সংগঠনে অরাজকতা ও অসংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। দলীয় পদ-পদবি দেওয়ার কথা বলে তারা নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং ভিন্নমত প্রকাশ করলে বহিষ্কারের হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে ইতিমধ্যে ১৬ জন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব লিখিতভাবে জেলা কমিটির কাছে অনাস্থা প্রকাশ করেছেন।

    তারা আরও অভিযোগ করেন, জেলা স্বেচ্ছাসেবক দল এসব বিষয়ে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় তারা সাংবাদিকদের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

    পৌর স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা দাবি করেন, অবিলম্বে ঘোষিত ১ নম্বর ওয়ার্ড কমিটি বাতিল করতে হবে এবং ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। অন্যথায় তারা দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বহিষ্কার দাবি করেন।

  • তানোরে গ-লায় ফাঁ-স দিয়ে এক ব্যক্তির আত্মহ-ত্যা

    তানোরে গ-লায় ফাঁ-স দিয়ে এক ব্যক্তির আত্মহ-ত্যা

    আলিফ হোসেন
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জের ধরে আহাদ আলী (৩০) নামে এক সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত ২৪ আগস্ট রোববার দুপুরে তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত আহাদ আলী একই গ্রামের সাম মোহাম্মদ আলীর পুত্র। নিহতের স্ত্রী ও ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
    এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “আত্মহত্যার সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।#

  • সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের সমা-পনী

    সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের সমা-পনী

    এম এ আলিম রিপন,সুজানগরঃ অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আয়োজন করা হয়।
    উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সরকারি প্রণোদনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে মাছ উৎপাদনে সুজানগরে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এম এ আরিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগর যুবদলের সাবেক সভাপতি হারুন মোল্লার পঞ্চম মৃ-ত্যুবার্ষিকী উপলক্ষে দো-য়া মাহফিল

    সুজানগর যুবদলের সাবেক সভাপতি হারুন মোল্লার পঞ্চম মৃ-ত্যুবার্ষিকী উপলক্ষে দো-য়া মাহফিল

    এম এ আলিম রিপন, সুজানগর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখার সাবেক সফল সভাপতি হারুনর রশিদ (হারুন মোল্লার) পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার বাদ আছর সুজানগরের বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    সুজানগর মডেল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, পৌর বিএনপির ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক বাবু মোল্লা, পৌর যুব দলের আহবায়ক আনোয়ার মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, আব্দুল লতিফ মোল্লা, এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মোহাম্মদ হাসিবুল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ দোয়া মাহফিলের শরিক হন।দোয়া পরিচালনা করেন সুজানগর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ।

    স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান,এই ত্যাগী ও মেধাবী নেতা হারুন মোল্লা ছিলেন পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরডাঙ্গী গ্রামের কৃতি সন্তান। মেধাবী ও সুষ্ঠু রাজনৈতিক গণতন্ত্রের বাহক হিসেবে রাজনীতি করেছেন সুজানগর উপজেলায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য কাজ করে গেছেন নিরলস ভাবে।

    তিনি শুধু ছাত্রদল, যুবদলের নেতা ছিলেন না, তিনি ছিলেন গণ মানুষের নেতা। তিনি খুব সহজেই মানুষের সাথে মিশে যেতেন। কোন অহংকার বা লোভ লালসা তার মাঝে ছিল না। এমন একজন মাটির মানুষ, যার মাঝে কোন লোভ ছিল না। তাই হয়তো তিনি আজো জন্মস্থান প্রিয় চরতারাপুর সহ সুজানগররের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধার মানুষ হিসেবে বিরাজ করছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।

  • র‌্যাব-১২ এর অ-ভিযানে  মূল্য-বান কষ্টি পাথরের তৈরি মূর্তিসহ ২ জন পা-চারকারী গ্রে-ফতার

    র‌্যাব-১২ এর অ-ভিযানে মূল্য-বান কষ্টি পাথরের তৈরি মূর্তিসহ ২ জন পা-চারকারী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে উল্লাপাড়া থানা এলাকা হতে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তিসহ ২ জন পাচারকারী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ,সন্ধ্যা ১৯.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ৩ নং উধুনিয়া ইউপির অন্তর্গত পশ্চিম মহেশপুর সাকিনস্থ পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘরে” একটি অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি যাহার ওজন ৩১.৫৪০ (একত্রিশ দশমিক পাঁচশত চল্লিশ) কেজি, যাহা দৈর্ঘ্য ২৪ (চব্বিশ) ইঞ্চি (মুর্তির পা হতে মাথা পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা) এবং প্রস্থ ১২ (বারো) ইঞ্চি উদ্ধার সহ ০২ জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ শাহিন আলম (৩০), পিতা- মোঃ আলমাছ আলী, সাং- নওগাঁ (মধ্যপাড়া), ২। মোঃ আমিরুল ইসলাম (৪৫), পিতা-মৃত শফিজ উদ্দিন, সাং-শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া), উভয় থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিদ্বয় মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।

    ৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।