খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে সয়ার ইউনিয়নে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন, সয়ার ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মদন আলীর ছেলে শাহজালাল (২৯)।
পুলিশ জানায়, ৯ আগস্ট রাতে মিঠাপুকুরের ছড়ান বালুয়া এলাকা থেকে প্রদীপ লাল ও রুপলাল ভ্যান নিয়ে তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামে রুপলালের বাড়িতে আসছিল। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌছালে তাদেরকে সন্দেহ করে ওই এলাকার লোকজন তাদের ভ্যান দাঁড় করায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুপলাল ও প্রদীপের সঙ্গে থাকা ব্যাগ তল্লাসি করে স্পেড ক্যানের বোতলে দুর্গন্ধ যুক্ত পানীয় ও কিছু ওষুধ পায়।
মামলাতে ভারতী রানীর বরাতে উল্লেখ্য করা হয়, আমার স্বামী রূপলাল এবং জামাই প্রদীপের সঙ্গে থাকা ব্যাগের ভেতরে স্পিড ক্যানের বোতল খুললে মেহেদী হাসানসহ তাৎক্ষণিক কয়েকজন অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা স্বামী রুপলাল ও জামাই প্রদীপকে রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে গিয়ে অজ্ঞাতনামা অনুমান ৫০০/৭০০ জন উত্তেজিত জনতা রুপলাল ও প্রদীপ লালকে লাঠি-সোটা, লোহার রড, দ্বারা গণপিটুনী দিতে থাকে। গণপিটুনীর একপর্যায়ে রুপপাল ও প্রদীপ লাল গুরুতর জখম হয়ে দুই কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। তাদের আশঙ্কাজন অবস্থা দেখে স্থানীয় লোকজনের সহায়তায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্মরত চিকিৎসক রুপলালকে মৃত্যু ঘোষণা করেন এবং প্রদীপকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে সেখানে ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় ১০ আগস্ট রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় ৭০০জন অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ওই দিন দিবাগত রাতে ঘটনার সময়ের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পূর্বে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সয়ার ইউনিয়নের বালাপুর এলাকার এবাদত হোসেন (২৭), বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩) ও রহিমাপুরের মিজানুর রহমান (২২)। ওই মামলায় অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বলেন, তথ্যপ্রযুক্তি, ভিডিও বিশ্লেষণ ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মিলিয়ে ঘটনাটির সঙ্গে জড়িত শাহজালালকে রাতে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
Category: দেশজুড়ে
-

জামাই-শ্বশুরকে গণপি-টুনি দিয়ে হ-ত্যার ঘটনায় আরও একজন গ্রে-প্তার
-

রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে এক ক-য়েদির মৃ-ত্যু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাজেদুল ইসলাম ওরফে ইজদার (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাজেদুল ইসলামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা এলাকায়।
কারা কর্তৃপক্ষ জানায়, ২৩ আগস্ট রাতে সাজেদুল ইসলামের বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এ সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাজেদুল ইসলামের ভাই রবিউল ইসলাম জানান, সাজেদুল আম ও কাঠের ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদের ওপর ঋণ নিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্প জমা দেন। কিন্তু ব্যবসায় বিপুল লোকসান হওয়ায় ঋণ শোধ করতে পারেননি।
পরবর্তী সময় চেক প্রতারণার চারটি মামলায় তিনি দণ্ডিত হন। এর মধ্যে এক মামলায় এক বছর, আরও একটিতে ছয় মাস, তৃতীয়টিতে চার মাস ও চতুর্থ মামলায় পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, সাজেদুল হৃদ্রোগে, ডায়বেটিক, আক্রান্ত ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারা বিধি অনুযায়ী মঙ্গলবার সকালে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০২৩ সালের ২৭ আগস্ট তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। আগামী ২৬ নভেম্বর তাঁর সাজার মেয়াদ শেষ হতো।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী
রাজশাহী -

শিমুল বিশ্বাসের সু-স্থতা কামনা করে সুজানগর উপজেলা শ্রমিকদলের আয়োজনে দো-য়া
এম এ আলিম রিপন,সুজানগরঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা শ্রমিকদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে ও জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মিয়া, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম,ভঁায়না ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন শেখ,সাধারণ সম্পাদক লিটন হোসেন, নাজিরগঞ্জ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হাফিজুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, শ্রমিকদল নেতা বিপ্লব হোসেন ও রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ শরীক হন। দোয়া পরিচালনা করেন গোয়ারিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জহুরুল ইসলাম। জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মোল্লা জানান, শিমুল বিশ্বাসের অসুস্থতার খবর শোনার পর থেকেই উদ্বিগ্ন সুজানগর উপজেলা শ্রমিকদলের প্রতিটি নেতাকর্মীসহ পাবনার আপামর মানুষ। জনমানুষের জন্য নিয়োজিত পাবনার এই কৃতিসন্তানের সুস্থতা কামনা করে তাই এই দোয়ার আয়োজন করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু মোল্লা জানান, নিরলসভাবে জনমানুষের উপকারে নিয়োজিত প্রিয় মানুষ শিমুল বিশ্বাসের উপজেলা শ্রমিকদলের পক্ষ থেকে দ্রুত আরোগ্য কামনা করছি। দোয়া করি, মহান আল্লাহ তাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।। -

ঝিনাইদহে নী-তিমালা ভ-ঙ্গ করে অ-র্থের বি-নিময়ে টিসিবি’র ডিলার নিয়োগে আ.লীগের নাম
ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহে নীতিমালা ভঙ্গ করে অর্থের বিনিময়ে ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে চলছে টিসিবি’র কার্যক্রম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া ডিলার নিয়োগে ছিল ব্যাপক অনিয়ম। ২০২৪ এর ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার পতন হলেও অসাধু কর্মকর্তাদের অর্থ বাণিজ্যের কারণে বদলায়নি টিসিবি’র কার্যক্রম। সূত্র বলছে, নীতিমালা অনুযায়ী মুদি দোকান ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকলেও বিভিন্ন দলের নেতাদের চাপে ও অর্থের বিনিময়ে অনেক ডিলারই তদন্ত প্রক্রিয়ায় টিকে যাচ্ছে। প্রকৃত মুদি ব্যবসায়ী না হয়েও অন্যের দোকানে সাইনবোর্ড টানিয়ে ছবি তুলে জমা দিয়েছেন এসব ডিলাররা। আবার কোথাও কোথাও অর্থনৈতিক সুবিধা নেয়ার কারণে অনিয়ম খতিয়ে দেখেন না সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। ঝিনাইদহে নীতিমালা ভঙ্গ করে এমপিওভুক্ত দাখিল মাদ্রাসার শিক্ষক হয়েছেন টিসিবি’র ডিলার, একই পরিবারের পিতা ও ছেলে হয়েছেন টিসিবি ডিলার। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ পৌর শাখার সভাপতি মো. খাইরুলের নামে ও সাবেক এমপি হাই সাহেবের পিএস রিয়াদ হোসেনের নামে টিসিবি’র ডিলারশিপ বহাল রাখা হয়েছে। অথচ রিয়াদের নিজস্ব কোনো মুদি দোকান নাই। নিজের বাসাতেই টিসিবি পণ্য বিতরণ করে থাকে। আর খাইরুল প্রতি মাসে ১৫ হাজার টাকায় ডিলারশিপ ভাড়া দিয়ে রেখেছে। সরজমিন দেখা যায়, চলতি আগস্ট মাসের এমপিওভুক্ত শিক্ষক হয়েও মেসার্স আলাউদ্দিন ট্রেডার্সের মালিক মো. আলাউদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার টিসিবি ডিলারশিপ পেয়েছেন। এ ছাড়া তার ছেলে মো. মাহবুবুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স মাহবুবুর ট্রেডার্স নামেও রয়েছে টিসিবি ডিলার। টিসিবি’র নীতি মালায় রয়েছে একজন ব্যক্তির নামে সরকারের দুইটি প্রতিষ্ঠানের ডিলারশিপ থাকতে পারবে না। কিন্তু সততা ট্রেডার্সের মালিক মিরাজ জামান রাজের নামে ওএমএস এবং টিসিবি দুটি ডিলারশিপই আছে।
চলতি মাসে ডিলারদের মধ্যে জেলা জুড়ে মোট উপকারভোগীর সংখ্যা ৬৫ হাজার ১২০ জন। এর কার্ড নির্ধারণেও হয়েছে ব্যাপক বৈষম্য আর অনিয়ম। আগস্ট ২০২৫ মাসের টিসিবি’র ডিলার প্রতি উপকারভোগীর সংখ্যা নির্ধারণপূর্বক তালিকায় দেখা যায় কালীগঞ্জ উপজেলার মেসার্স মো. শাহাবুদ্দিন ট্রেডার্স একাই কার্ড পেয়েছেন ২১১৯টি, কালীগঞ্জ এর সেতু ট্রেডার্সের নামে হয়েছে ১৬৭১টি কার্ড, ঝিনাইদহের রঙ্গীলা স্টোর কার্ড পেয়েছেন ১৬৩০টি, মহেশপুরের আহমদ আলী পেয়েছেন ২২৪৬টি কার্ড, মেসার্স মামুন স্টোরের নামে হয়েছে ১৯৩১টি কার্ড। কোনো কোনো ডিলার একাই টিসিবি’র মালামাল দিচ্ছেন জেলার ৪ জায়গায়। অন্যদিকে ঝিনাইদহের সততা ট্রেডার্স পেয়েছেন মাত্র ৫৮০টি কার্ড, ঝিনাইদহের আরেক ডিলার রাসেল ট্রেডার্স পেয়েছেন ৫৮০টি কার্ড। অথচ ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নে মণ্ডল ট্রেড পেয়েছেন ১২৪৪টি কার্ড। এ বিষয়ে মেসার্স শাহাবুদ্দিন ট্রেডার্সের মালিক জানান, এসব খবর তারা বলতে পারবেন না। বিষয়টি জেলা প্রশাসকের অফিস থেকে দেখভাল করা হয়। এ বিষয়ে ঝিনাইদহের টিসিবি’র ক্যাম্প অফিসের উপ-পরিচালক মো. আকরাম হোসেন জানান, কোনো ডিলারের অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া ঝিনাইদহে নতুন ও পুরাতন ডিলারদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারবো। টিসিবি’র অনিয়মের বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আমরা তদন্ত করে বেশ কিছু ডিলার বাদ দিয়েছি। এখনো তদন্ত চলছে। নতুন ডিলার এবং পুরাতন ডিলারদের নিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ হলে দ্রুতই এ সমস্যার সমাধান হবে।আতিকুর রহমান
ঝিনাইদহ। -

টুঙ্গিপাড়া থানাকে মা-দক মু-ক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্য-য় নবাগত ওসি জাহিদুল ইসলামের
কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃগোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাকে মাদক মুক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল ইসলাম।
গত বুধবার (২০ আগস্ট ২০২৫) তারিখে তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানায় যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন। দায়িত্ব গ্রহণের পরদিনই তিনি টুঙ্গিপাড়ায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
উক্ত মতবিনিময় সভায় ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “আমি আজ থেকে টুঙ্গিপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম।” তিনি বলেন, “সমাজে যত অপরাধ রয়েছে, তার মূল উৎস হচ্ছে মাদক ও ধূমপান। ধূমপানের মাধ্যমেই কিশোর ও তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়।”
তিনি আরো উল্লেখ করেন, “গবেষণায় দেখা গেছে, ৯৫% শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যার প্রধান কারণ পরিবারের বা আশ নেপাশের লোকদের প্রকাশ্যে ধূমপান। তাই এখন থেকে প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
ওসি জাহিদুল ইসলাম বলেন, “আমি যদি দেড় বছর এই থানায় দায়িত্ব পালন করতে পারি, তাহলে তিন ধাপে টুঙ্গিপাড়াকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত ও আদর্শ থানা হিসেবে গড়ে তুলবো।”
তিনি ধাপভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরে বলেন:
প্রথম ৬ মাস: সচেতনতা, তালিকা প্রণয়ন ও প্রথম ধাপের অভিযান।- এক বছর মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও আইনী ব্যবস্থা।
দেড় বছর শেষে টুঙ্গিপাড়া হবে একটি মডেল মাদকমুক্ত থানা যা দেশের অন্যান্য থানার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।এ সময় তিনি টুঙ্গিপাড়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। গণমাধ্যমের সহায়তা পেলে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।”
টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
ওসি জাহিদুল ইসলামের এই বক্তব্য ও পরিকল্পনা টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় জনগণ তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এবার হয়তো সত্যিই মাদকমুক্ত টুঙ্গিপাড়া বাস্তবায়ন সম্ভব হবে।
-

গোবিপ্রবি ও ইন্দোনেশিয়ার সুরাকার্তা ইউনিভার্সিটির মধ্যে স-মঝোতা স্মারক স্বাক্ষর
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সুরাকার্তার পক্ষে স্বাক্ষর করেন রেক্টর প্রফেসর ড. হারুন জোকো প্রায়িতনো।
এই সমঝোতার আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শিক্ষা ও গবেষণা প্রকল্প পরিচালনা; শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়; সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স ও একাডেমিক সভা আয়োজন করা হবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে পারবেন।সমঝোতা স্মারক স্বাক্ষরকালে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালী উপস্থিত ছিলেন।
-

ঝালকাঠিতে কিশোর গ্যা-ং এর হা-মলায় মৃ-ত্যুর সাথে পা-ঞ্জা ল-ড়ছে এইচএসসি পরীক্ষার্থী রমজান
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ রমজান তালুকদারের উপর হামলার প্রতিবাদে নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। ২৬ আগষ্ট সকাল ১১টায় বরিশাল-নবগ্রাম সড়কের নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এ বিষয় আহত রমজান তালুকদারের বাবা বলেন, আমার ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা খুবই খারাপ। আমার ছেলের উপরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করব।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, আমরা মানববন্ধন করব এ খবর শুনে অধ্যক্ষ মোঃ আকতার হোসেন আমাদের মানববন্ধন না করার জন্য বাধা প্রদান করেন।
এ বিষয়ে অধ্যক্ষ আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আহত শিক্ষার্থীর বিষয় সভাপতিদের সাথে আলাপ করেছি তিনি দু একদিন পরে আসবে এবং বিষয়টি দেখবেন। মানববন্ধনের বাধার বিষয় তিনি বলেন, এগুলো মিথ্যা এরকম কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইননীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানাযায়, পূর্বের সত্রুতার জেরে গত ২৪ আগষ্ট রবিবার রমজান ও তার কলেজ পড়ুয়া বন্ধুরা মিলে বেতরা এলাকায় ঘুরতে যায়। এবং তারা ঘোরাঘুরির মাঝে সবাই মিলে ছবি তুলছিলো। বিষয়টি বেতরা এলাকার সিফাত দেখতে পেয়ে তার ভাই মাইনুল ও আত্মীয় সহ আরো ১৫/২০জন মিলে দেশীয় অস্ত্র দা, শাবল, জিআইপাইপ, বাঁশ নিয়ে ধাওয়া করে মারধর করে। রমজানের সাথে থাকা আমি সহ আমাদের বন্ধুরা সবাই কমবেশি আহত হলেও রমজান গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী রমজানকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার করে। আহত রমজান নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের আলাউদ্দিন তালুকদারের ছেলে ।
-

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন স্ম-রণে দোয়া মাহফিল অ-নুষ্ঠিত
তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ২৬ শে অগাস্ট মঙ্গলবার বিকালে,
কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি চিন্তা বিদ নাগাইশ দরবার শরিফের পীর মাওলানা মোশতাক ফয়েজী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাতের আমির কাজী দীন মোহাম্মদ,সিঃ সাংবাদিক সাপ্তাহিক অভিবাদনের সম্পাদক আবুল হাসনাত বাবুল,জামাতের
নায়েবে আমির এমদাদুল হক মামুন,এসিস্ট্যান্ট সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক,
সিটিভি নিউজের সম্পাদক ওমরফারুকী তাপস,শহিদুল্লা মিয়াজি, দৈনিক বাংলার কুমিল্লা দঃ জেলা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম তরুন, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার সাংবাদিক বৃন্দ। -

ময়মনসিংহে জো-রপূর্বক স-ম্পত্তি বেদ–খলের অ-ভিযোগে সংবাদ সম্মেলন
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে মৃত এডভোকেট মোহাম্মদ আলীর ওয়ারিশানগণের সম্পত্তি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ভাই মজিবুর রহমান ও বোন সাহারা বানু।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সদর উপজেলার চুড়খাই বড়বিলার পাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বলেন, আমার বড় ভাই এডভোকেট মোহাম্মদ আলী ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার কোন ছেলে সন্তান না থাকায় মুসলিম পারিবারিক আইনে তার সম্পত্তিতে আমি অংশীদার হই। কিন্তু তার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি জবরদখলে নিতে গত পাঁচ বছর যাবত বড় ভাই মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রীর প্রভাবশালী আত্মীয় স্বজনরা আমার ও আমার ছোট বোন সাহারা বানু, মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী ও বড় মেয়ের বিভিন্ন হুমকি ধমকি ও অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রথম স্ত্রী ও তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করাসহ আমাদের উপর বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রীর প্রভাবশালী দুই ভাই খন্দকার মাহবুব ও তার ছোট ভাই আবু কায়সার টিটু সম্পত্তি লিখে দেওয়ার জন্য বিগত পাঁচ বছর যাবত বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, তৎকালীন ওসি শাহ কামাল আকন্দ থাকাকালীন সময়ে অভিযোগ বিহীন আমি ও আমার দুই ছেলেকে প্রভাবশালীদের নির্দেশে থানায় আটকে রেখে সম্পত্তি লিখে নেওয়ার জন্যও চাপ প্রয়োগ করে। বিভিন্ন সময়ে তাদের নির্যাতনের শিকার হয়ে আমি ও আমার বড় ভাতিজি থানায় জিডি ও অভিযোগ করলেও কোন প্রতিকার পায়নি।
মোহামদ আলীর প্রথম স্ত্রী ও তার এক মেয়ে থাকলেও তাদেরকেও সম্পত্তি থেকে বঞ্চিত করতে তারা তাদের নিজেদের নামে লিখে নিতে বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে সাহারা বানু বলেন, প্রভাবশালী খন্দকার মাহবুব ও টিটুর প্রভাবে কয়েক কোটি টাকার সম্পত্তি ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে টিটুর বড় বোন, ভাগনী ও তার ভগ্নিপতির নামে নাম খারিজ করে নেয়। এ ব্যাপারে ভূমি অফিসে একাধিক আবেদন করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
অবৈধ ভাবে জমি লিখে নিতে দ্বিতীয় স্ত্রী ও তার দুই ভাই আবু কায়দার টিটুর লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী তাদের বিভিন্ন ভাবে ভয় ভিত্তি হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তার লেলিয়ে দেয়া লাঠিয়াল বাহিনী জসিম, শামছুল, বিল্লাল গং এর অত্যাচারে সার্বক্ষণিক আতংকে দিনাতিপাত করছি। বেশ কয়েক মাস পূর্বে টিটুর নির্দেশনায় জসিম, শামছুল, বিল্লাল গংরা বসত বাড়ীতে জোর পূর্বক তালা ভেঙ্গে দখল করে নেয় যা এখন পর্যন্ত তাদের দখলে রয়েছে এবং বাড়িতে অবৈধভাবে বসবাস করছে। এ ব্যাপারে তারা উর্ধ্বতন কতৃর্পক্ষের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন।
-

বাগেহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বি-রুদ্ধে ষ-ড়যন্ত্রের প্র-তিবাদে সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান
শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর ‘প্রকৌশলী অধিকার’ ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাজীবীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সাত দফা দাবির প্রেক্ষিতে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ।আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রেরিত হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান আলী খান,বাগেরহাট আইডিবি জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. মারুফ উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার কাজী মাহমুদুল কবির, প্রকৌশলী মোহাম্মদ নাঈম হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোঃ সুমন, অশোক কুমার রায়, রবিউল ইসলাম মুসা, মোঃ রিয়াদ হাসানসহ আরও অনেকে।
সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা স্বাধীনতা যুদ্ধসহ দেশের প্রতিটি সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের অবদানকে খাটো করার চেষ্টা একধরনের বৈষম্য ও অন্যায়।” বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে মিথ্যাচার ও অযৌক্তিক দাবির প্রতিবাদ জানান এবং এসব বন্ধে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।