Category: দেশজুড়ে

  • ময়মনসিংহে জামায়াতে ইসলামী অমুসলিম শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ-নুষ্ঠিত

    ময়মনসিংহে জামায়াতে ইসলামী অমুসলিম শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ-নুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেনছেন“জামায়াতে ইসলামী কেবল মুসলমানদের দল নয়, বরং এটি একটি কল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। আমরা সব ধর্ম-বর্ণের মানুষের শান্তি, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করি। হিন্দু-মুসলিম সম্প্রীতি এই দেশের ঐতিহ্য, আর এই সম্প্রীতি রক্ষা ও সুসংহত করাই আমাদের মূল লক্ষ্য।তাই তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় নগরীর ছোট বাজার সিটি ব্যাংক সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম (সনাতনধর্মী) ময়মনসিংহ মহানগরী শাখা আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

    সভায় বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহানগর অমুসলিম শাখার সেক্রেটারি, উত্তম ভট্টাচার্য বলেন, “আমরা চাই সমাজে বৈষম্য ও বিভাজন দূর হোক। অমুসলিমদের অধিকার রক্ষায় জামায়াতের ভূমিকা জনগণের মাঝে আস্থা তৈরি করেছে।

    আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম শাখা,ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি
    শোকন বিশ্বাস তার বক্তব্যে বলেন, “একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে রাজনৈতিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সবচেয়ে জরুরি। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে।”

    সভাপতির বক্তব্য জামায়াতে ইসলামী অমুসলিম শাখা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট দেবব্রত নাগ (ভুলু) বলেন, “জামায়াতে ইসলামী অমুসলিম শাখা সব সময় হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে কাজ করে যাচ্ছে। জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ, তাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশ এগিয়ে যাবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের শিল্পীরা অংশগ্রহণ করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় সাধারণ মানুষও এতে যোগ দেন।এ অনুষ্ঠানকে ঘিরে ময়মনসিংহ মহানগরে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

  • আশুলিয়ার জামগড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলো-চনা সভা অনুষ্ঠিত

    আশুলিয়ার জামগড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলো-চনা সভা অনুষ্ঠিত

    হেলাল শেখঃ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫ইং) বিকেল ৩টায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবদুল গফুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন।

    এসময় বিশেষ অতিথি ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু।

    সার্বিক তত্বাবধানে ছিলেন আশুলিয়া থানা তাঁতীদলের সহ-সভাপতি বকুল ভূইয়া। উক্ত আলোচনা সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেল ৩টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাক ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন, এক পর্যায়ে কানায় কানায় মাঠ ভর্তি জনতার ঢল দেখা যায়। এসময় মাঠের সামনের রাস্তায় সমুদ্রে পরিণত হয়।

  • মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে জামায়াতের সাধারণ স-ভা অনুষ্ঠিত

    মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে জামায়াতের সাধারণ স-ভা অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়নের লোহাইড় ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল
    ৫ টায় আয়োজিত এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হামিদ।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা নজরুল ইসলাম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেরিনার্স ফোরাম, ঢাকা -এর আমীর ও বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মোখলেছুর রহমান (লিটন) ঢালী, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আঃ ওহাব মোল্যা, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারী আল-মাসুদ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার আমীর ইমরান সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার সেক্রেটারী অধ্যাপক নাজিবুর রহমান।

    বক্তারা বলেন, বিগত ৫৪ বছরে বিভিন্ন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে লুটপাটে ব্যস্ত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দল থেকেও বিগত দিনে দুইজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অণুবীক্ষণ যন্ত্র দিয়েও তাদের বিরুদ্ধে কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতেও আপনাদের ভোটে জামায়াত জয়ী হয়ে ক্ষমতায় গিয়ে সরকার গঠন করলে ইনশাল্লাহ কোন দুর্নীতিতে জড়াবে না। দেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ সকল মাদ্রাসার শিক্ষকদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে। এখানে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে, এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান হবে, তখন আর মানব পাচারকারীর খপ্পরে পড়ে জীবিকার তাগিদে অবৈধপথে বিদেশে পাড়ি দিতে গিয়ে বেঘোরে প্রাণ হারানো সহ কাউকে সর্বস্বান্ত হতে হবে না। সরকারি-বেসরকারি চাকুরি নিতে আর কাউকে মোটা অংকের ঘুষ দিতে হবে না। দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঠিকাদার প্রতিষ্ঠানকে আর কোন চাঁদা দিতে হবে না, আর চাঁদা না দেওয়া লাগলে উন্নয়ন কর্মকাণ্ড
    যথাযথভাবেই গুণগত মান বজায় রেখে সম্পন্ন হবে। টেকসই ও মজবুত হবে স্থাপনা, যুগের পর যুগ দীর্ঘস্থায়ী হবে। পবিত্র কুরআন হাদিসের আলোকে ইসলামী শাসনতন্ত্র কায়েম করা হলে সমাজে চুরি- ডাকাতি-ছিনতাই, খুন-ধর্ষণ সহ সকল সামাজিক অপরাধের প্রবণতা কমে যাবে, গরিব-অসহায় মানুষ ন্যায়বিচার পাবে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন। তাই আগামী নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধ হয়ে জামায়াতকে বিপুল ভোটে জয়ী করে ইসলামী শাসনতন্ত্র কায়েম করবেন।

    এ সময় ইঞ্জিনিয়ার ফিরোজ মোল্লা, ডাঃ মেহেদী হাসান, কৃষক *নাছিম দরানী, দিগনগর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলী আহম্মেদ, কবি শাহ আলম, ডাঃ
    রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ওলি মোল্লা, আবুল কাশেম মাতুব্বর, অ্যাডভোকেট সাইফুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • গোপালগঞ্জে ছু-রিকাঘাতে ওজোপাডিকো’র এক কর্মচারী গুরুতর আহ-ত, লক্ষাধিক টাকা ছিনি-য়ে নেওয়ার অভিযোগ

    গোপালগঞ্জে ছু-রিকাঘাতে ওজোপাডিকো’র এক কর্মচারী গুরুতর আহ-ত, লক্ষাধিক টাকা ছিনি-য়ে নেওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে ওজোপাডিকো’র এক (পিচ রেইট) কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

    পরে এ সংক্রান্তে ভুক্তভোগীর স্ত্রী সুকুরন বেগম (৪০) গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টায় বাদীর স্বামী ভুক্তভোগী হারুন আর রশিদ, গোপালগঞ্জ ওজোপাডিকো’র একজন (পিচ রেইট) কর্মচারী। মাসিক বিদ্যুৎ বিলের কাগজ গ্রাহকের মাঝে বিতরণের উদ্দেশ্যে আরামবাগ মসজিদের সামনে ব্রিজের উপর পৌঁছালে সেখানে মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ী আরিফ (৩৫) আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে আমার স্বামী প্রতিবাদ জানালে তাকে এলোপাথাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মারে এবং ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং ব্যাংকে জমা দেওয়ার জন্য বাম পকেটে গচ্ছিত ১ লক্ষ ২৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। পরে স্বামীর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এলে এ বিষয়ে অভিযুক্ত আরিফ হুমকি দিয়ে এলাকা ত্যাগ করেন। পরে প্রত্যক্ষদর্শীরা আমার স্বামীকে অজ্ঞাত অটোতে করে গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করান। ছুরিকাঘাতে আমার স্বামীর বাম চোখের উপরে মারাত্মক যখম হয়েছে। জরুরী বিভাগে তাকে ভর্তি করে ক্ষতস্থানে একাধিক সেলাই দেওয়া হয়েছে। আমি গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে কঠিন বিচার চাই।

    এ বিষয়ে অভিযুক্ত আরিফের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাক্ষাৎ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • ক্ষমতা-য় গেলে নারীদের অধি-কার নিশ্চিত করবে জামায়াত:  মাওলানা এমরুল

    ক্ষমতা-য় গেলে নারীদের অধি-কার নিশ্চিত করবে জামায়াত: মাওলানা এমরুল

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীর অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য সদস্য ও ময়মনসিংহ মহানগরের আমির ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল । পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি নির্বাচনী এলাকা ময়মনসিংহ সদরের ভাটি দাপুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দাপুনিয়া সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । এতে শতাধিক মা ও বোনেরা ( পর্দার আড়ালে) সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    দাপুনিয়া সাংগঠনিক থানার আমীর ডা. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর জামায়াতে অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগরীর সভাপতি ও মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দাপুনিয়া ইউনিয়ন এর জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রাণী ওয়ালিউল্লাহ মুজাহিদ, দাপুনিয়া সাংগঠনিক থানার সেক্রেটারি শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এমরুল বলেন, ‘দুর্নীতি দূর করতে হলে দরকার সৎ, আদর্শিক ও জবাবদিহিমূলক নেতৃত্ব। যারা তিনবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা কখনও দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না।’

    ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র গড়ে তোলা হবে। ইসলামই একমাত্র নারীর পূর্ণ মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। জামায়াতে ইসলামী সেই ইসলামী রাষ্ট্রব্যবস্থার পক্ষেই কাজ করে’, যোগ করেন সিনিয়র এ জামায়াত নেতা।

    তিনি আরও বলেন, ‘ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে নয়, রাষ্ট্রের সমান নাগরিক হিসেবে বিবেচনা করা হবে। সকলেই সমান সুযোগ ও মর্যাদা পাবে।’

    দুর্নীতির বিরুদ্ধে জামায়াত সব সময় সোচ্চার উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী নেতা মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অথচ আজও তাদের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগও কেউ প্রমাণ করতে পারেনি।’

    এসময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করা আহবান জানান এবং একই সাথে ময়মনসিংহ সদর এলাকাকে উন্নয়নে এগিয়ে নিতে ও স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত সদর উপজেলা প্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন।

  • বিয়ের দাবি-তে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অ-নশন

    বিয়ের দাবি-তে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অ-নশন

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক আকাশের বাড়িতে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন এক কলেজপড়ুয়া তরুণী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আমিনারের ছেলে আকাশের বাড়িতে উপস্থিত হয়ে ওই তরুণী এ কর্মসূচি শুরু করেন।

     

    তরুণী জানান, স্থানীয় এক মাদরাসায় পড়ালেখার পাশাপাশি দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক হয়ে আসছে। সাত বছর আট মাস ধরে প্রেমিক আকাশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে আকাশ তাকে বিভিন্ন জায়গায় থেকে দেখতে আসা পাত্রের পিঁড়িতে বসতে নিষেধ করেন। বিষয়টি জানাজানি হলে আকাশ যোগাযোগ বন্ধ করে দেন।

     

    তবে আকাশ বাড়িতে না থাকায় বক্তব্য না মিললেও তার বাবা আমিনার রহমান বলেন, ‘আমার ছেলে বাড়িতে নেই। আমার ছেলে কট(বন্ধকনামা) নেওয়া জমির টাকা দিতে গেলে বাড়িতে ফিরে আসেনি সে নাকি বাংলাবান্ধায় গেছেন। তার মোবাইল ফোন বন্ধ যোগাযোগ করতে পারছিনা।’

     

    তরুণীর মা আছমা বেগম বলেন, ‘আমার মেয়ে যে বাড়িতে গেছে তার সঙ্গেই বিয়ে দিতে চাচ্ছি।’

     

    সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আনোয়ারা পারভীন বলেন, সন্ধ্যার দিকে ওই তরুণী যখন ছেলের বাড়িতে অবস্থান করছিলেন। তরুণীকে হেফাজতে রাখতে ছেলের ওখান থেকে তার বাড়িতে নিয়ে যান তিনি। এরপর সেখানেও ওই তরুণী থাকতে না চাওয়ায় পড়ে ছেলের বাড়িতেই অবস্থান নেয়।

     

    ইউপি সদস্য আইবুল হক বলেন, বিকেলের দিকে যখন ওই মেয়ে ছেলের বাড়িতে অবস্থান নেয় তখন মিমাংসা করার উদ্দেশ্যে মেয়েকে বুঝিয়ে তার বাবার কাছে পৌঁছে দেওয়া হয়। পরে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য শিলাইকুঠি বাজারে চা খাওয়ার সময় জানতে পারি আবারো ওই মেয়ে ছেলের বাড়িতে চলে গেছে। রাতে বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় তিনি থানায় অবগত করেন।

     

    ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, ‘তিনি এ বিষয়ে অবগত নন। কেউ তাকে এ বিষয়ে অবগত করেননি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন জানিয়েছেন।’

     

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, ‘ইউপি সদস্য আইবুল হক মিমাংসা হওয়ার কথা জানালেও ওই তরুণীর দাদা জয়নাল আবেদীন ও স্থানীয় এক ব্যক্তি বলেন, ছেলের বাবা মেনে নিচ্ছেননা এখনো মিমাংসা হয়নি।’

  • মাছের সাথে শ-ত্রুতা, দুই লক্ষাধিক টাকার ক্ষ-তি

    মাছের সাথে শ-ত্রুতা, দুই লক্ষাধিক টাকার ক্ষ-তি

    জিল্লুর রহমান,
    মাগুরা প্রতিনিধি।।

    মাগুরার শ্রীপুরে একটি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় সদর ইউনিয়নের চন্দ্রপাড়া বিলের মাঠের একটি পুকুরের এই ঘটনা ঘটে।

    জানা যায়, কে বা কারা রাতের আধারে শত্রুতা বসত পুকুরের পানিতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। পরে শুক্রবার সকালে পুকুরের মালিক মিলন মুন্সি পুকুরে গিয়ে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে। এতে পুকুরের মালিক মিলন এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে হবে দাবি করেন। এ ব্যাপারে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

    মাছ চাষী মিলন মুন্সি বলেন, ‘ ৭০ শতাংশ পুকুর ও ফসলি জমিতে রুই, কাতলা, মৃগেল, ও সিলভার কার্পসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ শুরু করেছিলাম। গত রাতে প্রতিহিংসা করে কে বা কারা আমার পুকুরে গ্যাস ল্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এর আগেও আমার এ পুকুরপাড় থেকে বরশি ও গ্যাস ট্যাবলেটসহ কয়েকজনকে হাতেনাতে ধরেছি। আমার তাদেরকে সন্দেহ হয়। যারাই এ কাজ করুক আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

    এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেও কোন অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • বাবুগঞ্জের কর্মসংস্থান ব্যাংকের স্টাফের উপর হাম-লা- থানায় অভি-যোগ

    বাবুগঞ্জের কর্মসংস্থান ব্যাংকের স্টাফের উপর হাম-লা- থানায় অভি-যোগ

    কে এম সোয়েব জুয়েল,
    বাবুগঞ্জে কর্ম সংস্হান ব্যাংক স্টাফের হামলার স্বীকার হয়ে রক্তাক্ত যখম হয়ে হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ করেছেন চায়ের দোকানদার সাগর।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং সন্ধায় বাবুগঞ্জ উপজেলার পাশ্ববর্তী গৌরনদীর থানার সরিকল ইউনিয়নের সাকোকাঠি বাস- স্টান্ডে।

    চায়ের দোকানদার সাগর- ৩৩ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের আলী হোসেন সরদারের পুত্র ।

    সাগর জানায় ২০১৯ সালে করনা কালীন ভয়াবহ দুর্যোগের সময় তার ব্যাবসা টিকিয়ে রাখার জন্য ৪ লক্ষ টাকা লোন গ্রহন করেন বাবুগঞ্জ শাখার আগরপুর কর্ম সংস্হান ব্যাংক থেকে। এবং তার হিসাব মতে এ যাবৎ কাল পর্যন্ত তিনি (সাগর) ৩ লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ করেছেন বলে জানিয়েছেন তিনি।

    অপরদিকে আগরপুর কর্ম- সংস্থান ব্যাংক কর্তৃপক্ষের হিসাব মতে সাগর দিয়েছেন ২ লক্ষ ষাট হাজার টাকা। এ নিয়ে ভুল বুঝাবুঝির এক পর্যায় সাগরের একই ইউনিয়নের পাশ্ববর্তী গ্রামের তার সম্পর্কের চাচা সাংবাদিক জুয়েলকে নিয়ে হিসাব বুঝে নিতে ২৫ আগষ্ট ২০২৫ ইং কর্মসংস্হান ব্যাংকে যান চায়ের দোকানদার সাগর।

    তারি ধারাবাহিকতায় সাংবাদিক নিয়ে যাওয়ার প্রশ্ন তুলে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সাকোকাঠি মিশুক স্টান্ডে ক্ষিপ্ত হয়ে তর্ক জড়িয়ে পরেন কর্ম সংস্থান ব্যাংকের ম্যানেজার মোসাম্মৎ মমতাজ বেগম ও তার সহ – কর্মী শুভ্রত। সাংবাদিক নিয়ে অফিসে যাওয়া অপরাধ হয়েছে নাকি এমন প্রশ্ন তুলতে ম্যানেজার মমতাজের উপস্থিতিতে সাগরকে মেরে রক্তাক্ত যখম করেন ম্যানেজারের সহকর্মি শুভ্রত।

    এ ঘটনায় সাগরকে রক্তাক্ত অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় গৌরনদী থানায় লেখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক সাগর এমনটাই জানিয়েছেন তিনি। এ ঘটনা জানতে পেরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি সাংবাদিকদের বলেন, লোনের টাকা আদায়ের জন্য সরকারের প্রচালিত আইনি ব্যাবস্হা রয়েছে মারধর ও রক্তাক্ত যখম করে টাকা উত্তোলন সুযোগ নাই এটা যদি হয়ে থাকে তা দুঃখ জনক ব্যাপার বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। অপরদিকে গৌরনদী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্হ্যা নিবেন এমনটি জানিয়েছেন তিনি।

    ভিন্ন দিকে সগরের হাসপাতালে ভর্তির কথা শুনে ঘটনাটি ভিন্নদিকে প্রভাবিত করতে ও নিজদের দায় এড়াতে কর্মসংস্হান ব্যাংকের ম্যানেজার মমতাজ বেগম তার সহকর্মি শুভ্রতকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছেন বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছেন।

  • গ্রাফিতি মু-ছে ফেলা নিয়ে ব্যাখ্যা দিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

    গ্রাফিতি মু-ছে ফেলা নিয়ে ব্যাখ্যা দিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জুলাই অভ্যুত্থান ঘিরে ময়মনসিংহ নগরীর বিভিন্ন দেয়ালের মতো জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সীমানা প্রাচীরেও আঁকা হয়েছিল গ্রাফিতি। তবে সীমানা প্রাচীর সংস্কার কাজের সময় সেসব গ্রাফিতি মুছে ফেলা হলে সমালোচনা শুরু হয় এবং অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, গত ৫ আগস্ট জেলা প্রশাসকের বাংলো, সীমানা প্রাচীর, বাসভবন, ভবনের গেইট এবং পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যায়। ওই বরাদ্দের অর্থ দিয়ে ভবন ও দেয়াল মেরামত, চারপাশে কাঁটাতারের বেড়া বসানোসহ নানা সংস্কার কার্যক্রম চলছে।

    তিনি উল্লেখ করেন, ‘এই জীর্ণশীর্ণ দেয়ালের মধ্যে কিছু গ্রাফিতি ছিল। এগুলো রেখে সংস্কার কাজ করা সম্ভব ছিল না। গণপূর্ত অধিদফতর জানিয়েছে, কাজের সময় দেয়ালে সিমেন্টের আঁচড় পড়ায় গ্রাফিতির কিছু অংশ নষ্ট হয়েছে। এতে কিছুটা বেমানান লাগছিল। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই জানিয়ে তিনি পোস্টে আরও বলা হয়, ভবনের নিরাপত্তার স্বার্থে দেয়াল উঁচু করা হয়েছে এবং কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। কাজ শেষ হওয়ার পর পূর্বের চেয়েও সুন্দরভাবে নতুন গ্রাফিতি আঁকানো হবে বলেও আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

    তিনি স্পষ্ট করে বলেন, ‘এই নির্মাণ ও সংস্কার কার্যক্রম সম্পূর্ণভাবে পরিচালনা করছে গণপূর্ত অধিদফতর, ময়মনসিংহ। ঠিকাদার নিয়োগও করেছে তারা। এতে জেলা প্রশাসকের কোনো সম্পৃক্ততা নেই।’

    জেলা প্রশাসক আরও বলেন, ‘আমি নিজেও ২৪’কে ধারণ করি ও লালন করি। ২৪-এর আদর্শকে সমুন্নত রাখতে চাই। এর পরিপন্থি কোনো কাজ আমার দ্বারা হবে না এ ব্যাপারে সবাইকে আশ্বস্ত করতে চাই।’

    জেলা প্রশাসন সুত্রে জানা যায়- জেলা প্রশাসনের বাংলোর নিরাপত্তা, সৌন্দর্য, এবং কাঠামোগত অখণ্ডতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলোর চারপাশের সীমানা প্রাচীর বা দেয়াল মেরামত করা হয় যেখানে ভাঙা অংশ মেরামত করা, ফুটো ভরাট করা, এবং প্রয়োজন হলে পুনরায় প্লাস্টার বা রঙ করার মতো কাজ অন্তর্ভুক্ত থাকে।সংস্কারের প্রক্রিয়া হিসাবে ১. মূল্যায়ন: প্রাচীরের অবস্থা পরীক্ষা করে দেখতে হয় কোথায় কোথায় ফাটল ধরেছে, ভাঙা অংশ আছে, নাকি প্লাস্টার খসে পড়েছে।২. পরিষ্কার করা: দেয়ালের ভাঙা অংশ বা আলগা প্লাস্টার সরিয়ে একটি পরিষ্কার পৃষ্ঠ তৈরি করা হয়।৩. ফাটল ভরাট: ফাটলগুলো সিমেন্টের মর্টার বা উপযুক্ত ফিলার দিয়ে ভরাট করা হয়।৪. প্লাস্টার ও ফিনিশিং: প্রয়োজন হলে নতুন প্লাস্টার করা হয় এবং দেয়াল মসৃণ করার জন্য ফিনিশিং করা হয়। ৫. রঙ করা: সব কাজ শেষে দেয়ালের সৌন্দর্য বাড়াতে এবং সুরক্ষার জন্য রঙ করা হয়।
    এই সংস্কার বাংলোকে আরও মজবুত এবং আকর্ষণীয় করে তোলে। সেই আকর্ষণ বৃদ্ধির লক্ষেই ময়মনসিংহ জেলা প্রশাসকের বাংলোর প্রাচীরে সংস্কারের কাজ চলমান রয়েছে যা নিয়ে জেলা প্রশাসককে নিয়ে অপপ্রচার করা হচ্ছে।

    তবে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের চেতনা আমরা লালন করি। তারা আমাদের জাতীয় সম্পদ। তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন আমরা যেন তাদের সম্মান সমুন্নত রাখতে পারি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আগামীতে করে যাবো।

  • ভালুকায় এসিল্যান্ডের নেতৃ-ত্বে অভি-যানে ব্যাটারি কারখানাকে নয় লাখ টাকা জরি-মানা

    ভালুকায় এসিল্যান্ডের নেতৃ-ত্বে অভি-যানে ব্যাটারি কারখানাকে নয় লাখ টাকা জরি-মানা

    আরিফ রববানী,ময়মনসিংহ:

    ময়মনসিংহের ভালুকায় ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড(এক্সটেনশন)” নামক ব্যাটারি তৈরির কারখানাকে পরিবেশের ছাড়পত্র না থাকা এবং ইটিপি ছাড়া কারখানা পরিচালনার দায়ে নগদ ৯ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা ও ভালুকা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া সংলগ্ন এলাকায় অবস্থিত কারখানায়
    এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ইকবাল হোসেন।এ সময় পরিবেশ অধিদফতর ময়মনসিংহ জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মাহবুবুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান,দীর্ঘ দিন ধরে কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পুরাতন ব্যাটারী আ’গু’নে জ্বা’লি’য়ে অ’বৈ’ধ সিসা তৈরি আসছিলো। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধিত ২০১০)’ এবং কঠিন ব্যর্জ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক সর্বমোট ০৯,০০,০০০/-(নয় লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে পরিবেশগত ছাড়পত্রের সকল শর্ত বাস্তবায়নের মাধ্যমে কারখানা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগেও কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবারেও অভিযানে ওই কারখানাকে ইটিপি এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।

    তিনি আরো জানান- কারখাটিকে অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলবে বলেও জানান সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন।