Category: দেশজুড়ে

  • নলছিটিতে স্কুল ছাত্রীর ঝু-লন্ত লা-শ উদ্ধা-র

    নলছিটিতে স্কুল ছাত্রীর ঝু-লন্ত লা-শ উদ্ধা-র

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মণি আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। একই দিন (শুক্রবার)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনি তাদের বসত ঘরের দোতলার পাটাতনের ওপর আড়ার সঙ্গে সাইড ব্যাগের কালো রংয়ের ফিতা দিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যদের দাবি। সে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল বলেও দাবি তাদের। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।

    মণি ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে খুলনা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে। 

    নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, স্কুলছাত্রী মনি তাদের বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এব্যাপারে একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।

  • পটুয়াখালীতে সাগর জলে ভাসতে থাকা অজ্ঞা-ত ব্যাক্তির লা-শ উ-দ্ধার

    পটুয়াখালীতে সাগর জলে ভাসতে থাকা অজ্ঞা-ত ব্যাক্তির লা-শ উ-দ্ধার

    রফিকুল ইসলাম,
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার সকাল ১০ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন নদীতে মাছ শিকারি জেলেরা লাশটি ভাসমান দেখে জাতীয় জরুরী সেবা-৯৯৯ কল করে জানালে চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি একটি দল গিয়ে উদ্ধার করে।
    প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, উদ্ধার হওয়া লাশটি বৈরী আবহাওয়া ট্রলার ডুবির কোন জেলে।

    চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) আসলাম জানান, “স্থানীয় জেলেরা প্রথমে লাশটি দেখতে পেয়ে জরুরি সেবা-৯৯৯ এ কল দেয়। এরপরই নির্দেশনা মোতাবেক আমরা সোনার চর সংলগ্ন সাগর মোহনায় লাশটি দুপুর ১টার দিকে খুজে পাই। মরদেহটি ৩০-৪০ বছর বয়সী একজন পুরুষের বলে ধারনা করছি। লাশ নিয়ে আমরা এখন ফাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • বাগেরহাটে ৪ টি আসন বহালের দা-বীতে ৩ দিনের হর-তাল ডাকলো বিএনপি-জামায়াতসহ স-র্বদলীয় কমিটি

    বাগেরহাটে ৪ টি আসন বহালের দা-বীতে ৩ দিনের হর-তাল ডাকলো বিএনপি-জামায়াতসহ স-র্বদলীয় কমিটি

    এস.এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি।

    বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি। যার মধ্যে ৮, ১০ ও ১১ সেপ্টেম্বর তিনদিনের হরতাল কর্মসূচী রয়েছে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে এক জরুরী সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

    ঘোষিত কর্মসূচী অনুযায়ী, আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বাগেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। সোমবার (৮ সেপ্টেম্বর) বাগেরহাটে হরতাল ও অবরোধ, নির্বাচন কমিশন অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান। ৯ তারিখ বিক্ষোভ মিছিল এবং ১০ ও ১১ সেপ্টেম্বর আবারও হরতাল।

    এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, এ্যাড. ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান বিএনপি নেতা এম এ সালাম।

    এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি সম্মিলিত কমিটির কো-কনভেনর এমএ সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, যুব বিভাগের প্রধান মনজুরুল হক রাহাত, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দীপু, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, কামরুল ইসলাম, শমসের আলী মোহন, খাদেম নেয়ামুল নাছির আলাপ, হাফিজুর রহমান, ফকির তরিকুল ইসলাম ফকির তারিকুল ইসলাম, নাসির আহমেদ মালেক সহ সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। তার বিপরীতে গেল ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

  • চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শলুয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

    শলুয়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মোঃ দুরুল হুদা সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট-বাঘা-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চারঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মরিয়ম খানম, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলী, উপজেলা সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুফেল রানা।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ মহিলাদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

    সম্মানিত অতিথিবৃন্দ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন। সম্মানিত প্রধান অতিথি মহিলা সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং মহিলা সমাবেশের সার্বিক সাফাল্য কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক ০০৬
    চারঘাট, রাজশাহী ।

  • তও-হীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মু-ক্ত আলোচনা’ শী-র্ষক আ-লোচনা

    তও-হীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মু-ক্ত আলোচনা’ শী-র্ষক আ-লোচনা

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপরে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ এর উদ্যোগে কুমিল্লা জেলার কর্মরত সাংবাদিকের সাথে কান্দিড়পাড় গোল্ডেন স্পুনের সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সংগঠনটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান রাষ্ট্রের সংকট ও প্রচলিত ব্যবস্থার ত্রুটি উল্লেখ করে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা স্পষ্ট করেন।

    গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. ওমর ফারুক। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় আমির মাহবুব আলম, কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. সাইফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, চট্টগ্রাম বিভাগীয় নারী নেত্রী জোবেদা আক্তার বেবী, কুমিল্লা অঞ্চলের নারী নেত্রী আসমা আক্তার এবং জেলা নারী নেত্রী সেলিনা আক্তার ইতি প্রমুখ।

    আলোচনার শেষাংশে উপস্থিত বিভিন্ন অধ্যাপক, বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, প্রবীণ রাজনীতিবিদ ও প্রথিতযশা সাংবাদিকেরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা বিষয়ে সুচিন্তিত মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।

  • কুমিল্লায় পূর্ব শ-ত্রুতার জে-র ধরে প-তিপক্ষের পুকুরে বি-ষ প্রয়োগে ৭ লাখ টাকার মাছ নি-ধন

    কুমিল্লায় পূর্ব শ-ত্রুতার জে-র ধরে প-তিপক্ষের পুকুরে বি-ষ প্রয়োগে ৭ লাখ টাকার মাছ নি-ধন

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে পতিপক্ষের পুকুরে বিষ প্রয়োগে মাছ চাষীর প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যপাড়া এলাকায়।

    এবিষয়ে ভুক্তভোগী মাছ চাষী মো. টুটুল জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুকুরপাড়ে আসেন। এসে দেখেন পুকুরে প্রচুর মাছ ভেসে উঠছে এবং চারপাশে কীটনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে তিনি হতভম্ব হয়ে পড়েছেন এবং কান্নাকাটি করেন।

    তিনি কান্নারত অবস্থায় জানান, তিন বছরের জন্য সাড়ে চার লাখ টাকায় পুকুরটি লিজ নিয়েছেন তিনি। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউসহ নানা প্রজাতির মাছ ছাড়াও মাছের পোনা ও খাবারে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন।
    এখন পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

    টুটুল মিয়া সরাসরি অভিযোগ করে বলেন, গত ২৫ আগস্ট পুকুরের পাশে নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা কিছু লোকজন ভাঙচুর করে। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ধারণা, প্রতিহিংসার জের ধরেই একই পক্ষ এই বিষপ্রয়োগের ঘটনা ঘটিয়েছে।

    ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় শুধু একজন মাছ চাষীই নয়, পুরো এলাকার মানুষেরও ক্ষতি হচ্ছে।

    মাছ চাষী টুটুল মিয়া প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাছ চাষি কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • র‌্যাব-১২ এর অভি-যানে ২০ কেজি গাঁ-জাসহ ১ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ এর অভি-যানে ২০ কেজি গাঁ-জাসহ ১ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, ভোর ০৫.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার মধ্যভদ্রঘাট সাকিনস্থ কাশেম এর মোড়ের অনুমান ৫০০ গজ পশ্চিম দিকে ঢাকা-রাজশাহীগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- চকমথুর, ইউপি- মথুরাপুর, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করিয়া আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • গোদাগাড়ীতে এবার বর্ষায় কৃষকের আমন চাষে কো-টি টা-কা সাশ্রয়-আমনের সবুজ পাতায় দুল-ছে কৃ-ষকের স্বপ্ন

    গোদাগাড়ীতে এবার বর্ষায় কৃষকের আমন চাষে কো-টি টা-কা সাশ্রয়-আমনের সবুজ পাতায় দুল-ছে কৃ-ষকের স্বপ্ন

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ীর বরেন্দ্র অঞ্চলে আমনের ভরা মৌসুম চলছে। সবুজ সতেজে ভরে উঠেছে আমনের মাঠ। যতদুর চোখ যায় শুধু সবুজ আর সবুজ প্রান্ত। কখনো রোদের ঝাপটা আবার কখনো নেমে আসছে মসুলধারে বৃষ্টি। প্রকৃতির এমন রুপে ক্ষেতে সবুজ আমন ধানের পাতাও যেন গাছাড়া দিয়ে বেড়ে উঠছে। আমনের বেড়ে উঠা দেখে সোনালী স্বপ্নে ভরছে কৃষকের মন প্রান।

    মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন ধানের সবুজপাতা, সে সাথে আনন্দে দুলছে কৃষকদের মন। কৃষকের মনে উঁকি দিচ্ছে এক ভিন্ন আমেজ। সবুজ ঘেরা রোপা আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক, থমকে দাঁড়ায় পথিক। আর কিছু দিনের মধ্যেই সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শূন্য কুঠি ও গোলা। পাশাপাশি কৃষকের মুখে ফুটে উঠবে হাসি।

    জানা যায়, এবারে উপজেলার ৯ ইউনিয়নে ২ টি পৌর সভায় ২৪ হাজার ৯৭৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে বেশী পরিমান জমিতে আমন ধানের চাষ করা হয়েছে।

    এসব এলাকার মাঠগুলোতে চাষকৃত আমন ধানের মধ্যে গুটি স্বর্ণা, লাল স্বর্ণা, সুমন স্বর্ণা, পাইজাম, ব্রি ধান ৫১, ব্রি-২৯সহ উচ্চ ফলনশীল অনেক জাতের হাইব্রিড ধানেরও চাষ হয়ে থাকে। এর সাথে গত কয়েক বছর থেকে যোগ হয়েছে সু-ঘ্র্যাণের চিনিআতপ ধানের চাষ।

    উঁচুনিচু সিড়ির মত ঢেও খেলানো বরেন্দ্র অঞ্চলে ভূমি। এ অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর দিনে দিনে অনেক নিচে নেমে যাচ্ছে। ৪০ ভাগ জমি সেচ নির্ভর হলেও বাকি ৬০ ভাগই বর্ষা পানির উপর নির্ভরে আমন চাষাবাদ হতে থাকে এ অঞ্চলে।

    তবে অন্যান্য বছরের চেয়ে এবার সেচ ছাড়াই শতভাগ জমিতে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে আমন চাষ করতে পেরেছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। তাতে কয়েক কোটি টাকা সেচ খরচ বেচেছেন কৃষকেরা।

    কৃষকেরা বলছেন, অন্যবছর গুলোতে আষাড় মাস শেষ হতে গেলেও বৃষ্টি দেখা মেলে ভার। বীজতলা বীজ বয়স হয়ে নষ্ট হয়ে যায় সময়ের মধ্যে আমন চাষ করতে বরেন্দ্রর গভীর নলকূপ, মিনি ডিপ সার্বমাসেবল পাম্প সহ খাল বিল পুকুর হতে সেলো মেশিন দিয়ে সেচ দিতে হতো। যা আমন উৎপাদনের অর্ধেক খরচ সেচে লেগে যেত।

    এবার বাস্তবতা ভিন্ন। এ বছর আষাড়ের শুরু থেকে শ্রাবন মাস পুরো দুইমাস যাবত প্রায় প্রতিদিনই বৃষ্টি ঝরছে। ভাদ্র মাস পরেও একের পর এক নিম্ম চাপে কারণে সকাল সন্ধা অঝরে বৃষ্টি নামছে। তাতেই বরেন্দ্র অঞ্চলে উঁচু হিসাবে পরিচিত রাজশাহীর গোদাগাড়ী, তানোর চাঁপাইনবাবগঞ্জে নাচোল, রহনপুর নওগাঁর পোরশা নিয়ামতপুর ও সাপাহার উপজেলার প্রায় চার লাখ হেক্টর জমিতে এবার সেচ ছাড়াই শুধু বৃষ্টির পানিতে আমন চাষ হচ্ছে। এতে করে দেশের বিদুৎ সাশ্রয় ও জালানি তেলের খরচ কম লেগেছে। আর কৃষকের সেচ খরচ বেছেছে কয়েক কোটি টাকা।

    মাঠ পর্যায়ের উপ-সহকারী কর্মকর্তারা এবার বর্ষাকে কৃষকের জন্য আর্শিবাদ হিসেবে

    দেখছেন। তারা বলছেন, বরেন্দ্র অঞ্চল দেশে উচু অঞ্চল হিসাবে পরিচিতি। এখানে সেচ ছাড়া শতভাগ জমিতে আমন চাষ করা যায়না। এ সেচ খরচ সর্বনিম্ম বিঘাপ্রতি পাঁচশত টাকা খরচ হতো কৃষকের। এবার সেচ ছাড়া শতভাগ জমিতে আমন রোপন করতে পেরেছেন কৃষকেরা। সে খরচ আষাড়ের বৃষ্টিপানি বাঁচিয়ে দিয়েছে কৃষকের।

    উপজেলার মাটিকাটা ইউনিয়েনের হাবাসপুর এলাকার আব্দুল সাত্তার বলেন, চলতি বছর দুই বিঘা জমিতে আমন চাষ করেছি। প্রতিবিন বৃষ্টি হওয়ার কারণে সেচের জন্য কোন খরচ হয় নি। যেখানে সেচ খরচ প্রায় দেড় হাজার টাকা লেগে যায়। কিন্ত এবছর আকাশে বৃষ্টিতেই তার দুই বিঘা জমিতে আমন রোপন করেছেন।

    শুধু আব্দুর সাত্তার নয়,পুরো বরেন্দ্র অঞ্চলে কৃষকেরা এবার গভীর নলকূপ, মিনি ডিপটিউবল, এলএলএম, পাম্প ও খাল বিল পুকুর হতে কেউ আমন রোপনে সেচ দেওয়া লাগেনি।

    রাজশাহী জেলা কৃষি সম্প্রাসরণের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, বরেন্দ্রে এবার শতভাগ জমিতে আমন চাষ হয়েছে আষাড়ের বৃষ্টিতেই। সেচ খরচ বেচে যাওয়াই কৃষকদের উৎপাদন খরচ কমবে। ফলনও ভাল হবে। কৃষকেরা এবার লাভবান হবে । তবে নিম্ন অঞ্চলে অতি বৃষ্টিতে সবজি চাষীদের কিছুটা ক্ষতি হয়েছে।

    উপসহকারী কৃষি কর্তকর্তা অতনু সরকার বলেন, এবার এ অঞ্চলে প্রচুর বৃষ্টি হওয়ায় কৃষক বৃষ্টির পানিতে ধান রোপন করেছেন, এখন পর্যন্ত সেচের জন্য কোন অর্থ ব্যয় করতে হয় নি। অতিবৃষ্টির কারণে শাক সবজির বেশ ক্ষতি হয়েছে বলে জানান মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী রাজশাহী।

  • নেছারাবাদে মা-নষিক ভা-রসাম্যহীন গৃহবধূ নিজের গায়ে  আ-গুন দিয়ে আত্মহ-ত্যা করার অভি-যোগ

    নেছারাবাদে মা-নষিক ভা-রসাম্যহীন গৃহবধূ নিজের গায়ে আ-গুন দিয়ে আত্মহ-ত্যা করার অভি-যোগ

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    নেছারাবাদে মানষিক ভারসাম্যহীন গৃহবধূর নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা খবর পাওয়া গেছে। উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়নের বাঁশতলা গ্রামের ০৭ নং ওয়ার্ডে ঐ ঘটনা ঘটে। এ বিষয়ে নেছারাবাদ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

    ৪সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় মলিনা হালদার নিজ ঘরের পাশে একটি কাঠের বক্সের ভিতর কেরসিন তৈল ঢালে সবার অগোচরে বক্সের ভেতর মলিনা হালদার ঢুকে পড়ে এবং নিজেই কাঁঠের বাক্সে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছে এলাকাবাসী সূত্রে এ তথ্য জানা যায়।

    তার পরিবার সূত্রে জানা যায়, মলিনা অনেক দিন পর্যন্ত মানষিক ভারসাম্যহীনতায় ভুগতে ছিলেন। বাড়ীর পাশেই পানের বড়জে কাজ করেত ছিলেন মলিনার দেবর সুজন হালদার প্রতিবেশী নিখিল মন্ডল তারা দেখতে পায় পাকের ঘরের কাছে আগুন জলছে। তারা ছুটে এসে দেখতে পায় আগুন জলছে এবং বক্সের ভিতর চিৎকারের শব্দ শুনতে পায়। তখন দ্রুত পানি দিয়ে আগুন নিভান । আগুনে পোড়া কাঠের বাক্সের ভিতর থেকে মলিনাকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে নেছরাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে মলিনাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য রেফার করেন, সেখানে ভিকটিমের অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসক জন্য রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে প্রেরন করেন। মলিনাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুর জেলার ভাংঙ্গা নামক স্থানে এ্যামবুলেন্সের ভিতর মৃত বরন করেন।

    এ বিষয়ে মলিনার আপন ভাই সুবাস কির্তনিয়ার সাথে কথা বলে জানা যায় তার বোন কিছুটা মানুষিক ভারসম্যহীন ছিল, গত মাসেও সে ভিকটিমকে ফরিদপুর হাসপাতালে নিয়ে মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা দিয়ে এনেছে। মানুসিক ভারষম্যহীন হওয়ার কারনে মলিনা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে।

    এবিষয়ে ৭নং ওয়ার্ড মেম্বার প্রবির জানান, চার পাঁচ বছর আগে থেকেই মাথায় সমস্যা ছিলো। এমন কি মলিনার স্বামী কাজ করে এসেও ভাত রান্না করে স্ত্রীকে খাইয়ে দিতো। তবে মলিনার ভাইর রেফারেন্স দিয়ে বলেন, মলিনা বেড়াতে গিয়ে মাঝে মাঝে বলতো তাকে কে বা কারা মেরে ফেলবে এমন কথা ভাইদের সাথে শেয়ার করতো। মলিনার এক ছেলে এক মেয়ে।

    এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান, ঘটনা স্থলে অফিসার গিয়ে ছিলো তদন্ত চলমান রয়েছে লাশ পোস্ট করার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।

    আনোয়ার হোসেন ।

  • বাবুগঞ্জে মাধবপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন নে-তৃত্ব নি-র্বাচিত

    বাবুগঞ্জে মাধবপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন নে-তৃত্ব নি-র্বাচিত

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা ।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নং মাধবপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব অহিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব সালাউদ্দিন তালুকদার মিন্টু।

    সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।