Category: দেশজুড়ে

  • গোদাগাড়ীতে স-র্বনাশা পদ্মা নদীর ভ-য়াবহ ভাঙ্গনের শি-কার  ৩ শত পরিবার

    গোদাগাড়ীতে স-র্বনাশা পদ্মা নদীর ভ-য়াবহ ভাঙ্গনের শি-কার ৩ শত পরিবার

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে শুরু করি এ কূল ভাঙে ও কূল গড়ে, এই তো নদীর খেলা সকাল বেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা॥ সেই নদীর ধারে কোন ভরসায় (ওরে বেভুল) বাঁধলি বাসা সুখর আশায়, যখন ধরল ভাঙন পেলিনে তুই
    পারে যাবার ভেলা॥
    এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ,
    যে কুমোর গড়ে সেই দেহ – তার খোঁজ নিল না কেহ। রাতে রাজা সাজে নাট-মহলে
    দিনে ভিক্ষা মেগে পথে চলে
    শেষে শ্মশান-ঘাটে গিয়ে দেখে
    সবই মাটির ঢেলা।
    এই তো বিধির খেলা রে ভাই
    ভব-নদীর খেলা॥ কবির কথা গুলি যেন সবই সত্য হয়ে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের জন্য।

    সর্বনাশা পদ্মাই যেন কাল হলো শতাধিক পরিবারের ভাগ্যে । পদ্মার ভাঙ্গনে সর্বশেষ মাথা গুজার আশ্রয়স্থল, ঘরবাড়ী নদী গ্রাস করে নিয়েছে। আশ্রয়স্থল হারিয়ে চার পুরুষের ভিটে মাটি ত্যাগ করে চলে যাচ্ছে অন্যত্রে। এপারে কেউ আত্নীয়স্বজনের কাছে কেউ রাস্তারধারে খাস জমিতে কেউ বরেন্দ্র এলাকার নিজস্ব জমিতে কোন উপায়ে থাকার ব্যবস্থা করছেন।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মানদীর ওইপার চর আষাড়িয়াদহ ইউনিয়নে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে পদ্মার ভাঙন। গত এক সপ্তাহে ইউনিয়নের অন্তত চারটি গ্রামের নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিন শতাধিক পরিবারের ঘরবাড়ি।

    সংশ্লিষ্ট ইউপি সদস্য উজ্জল হোসেন বলেন, আবার বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। গত দুই যুগে নদী ভাঙ্গনের এমন ভয়াবহরুপ দেখিনি। তিন শতাধিক পরিবার নদী ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে উপায়হীনভাবে অন্যত্রে চলে গেছে। অনেকে যাওয়ার জন্য জিনিসপত্র বাঁধাবাধি করছে। তিনি আরো বলেন, জামাইপাড়া গ্রামের সাইদুর রহমান “পদ্মার ভাঙনে দুইবার বাড়ি সরিয়েছে। এবার চরে থাকার জায়গা না থাকায় ভাইয়ের বাড়িতে ওপারে চলে গেছেন।”

    গত কয়েক বছরে হাজার হাজার বিঘা ফসলী জমি, আম ও মেহগুনী, শিশুবাগান, ৫ শতাধিক বসতবাড়ি, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভাট, রাস্তা নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়া হুমর্কীর মুখে পেড়েছে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাজার একর ফসলী জমি, রাস্তা, সরকারী গবাদিপশু উন্নয়ন খামার, ছাগল উন্নয়ন খামার, আঞ্চলিক হাঁসমুরগী, কয়েকটি বিজিপি ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

    এদিকে জানা যায়, চর আষাড়িয়াদহ ইউনিয়নটির আয়তন প্রায় ৩৬ বর্গকিলোমিটার। পদ্মার বিশাল জলরাশির ওপারে অবস্থিত এই চরাঞ্চলটি। চরাঞ্চলটি ঘেঁষে ভারতীয় সীমান্ত। প্রতিবছরই নদীভাঙনের শিকার হয়ে চরের জমির পরিমাণ বেশ কমছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে একসময় পুরো ইউনিয়নই মানচিত্র থেকে হারিয়ে যাবে।

    মঙ্গলবার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সরেজমিনে দেখা যায় হঠাৎপাড়া, চর বয়ারমারি, কামারপাড়া, জামাইপাড়া, চর নওশেরা, হবুপাড়া, ও আমতলা খাসমহল গ্রামের মানুষ, অনেকেই ঘরবাড়ি ভেঙে নৌকায় মালামাল তুলছেন। কারও বাড়ির অর্ধেক ভাঙনের কবলে পড়েছে, কেউ আবার সবকিছু সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। এমনকি নদী ভাঙ্গনে নদীতে তলিয়ে গেছে ১নং ওয়ার্ডের সম্পুর্ন এলাকা।

    হঠাৎপাড়া গ্রামের মোঃ আশরাফুল হক জানান, ১৫ বছর আগে একবার ভাঙনে বাড়ি সরাইছিলাম। এবার আর থাকার জায়গা নাই। বাইপাস মোড়ে দুই কাঠা জমি কিনছি, সেখানেই যাচ্ছি।

    নৌকায় মালামাল নিয়ে পার হচ্ছিলেন বয়ারমারি গ্রামের গৃহবধূ রোজিনা বেগম। তিনি বলেন, ছয় বছর আগে একবার বাড়ি ভাঙ্গায়াছিল। জন্মের পর থেকে চরে থাকতেছি, কিন্তু এবার আর থাকা হলো না। ভাসুরের বাড়িতে উঠমু, পরে জমি কিনে আবার ঘর করমু।

    চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, নদীর পানি নামার সঙ্গে সঙ্গে ভাঙন বেড়েছে। অন্তত ৩০০ পরিবার চরের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। আমরা শুধু ১০ কেজি করে চাল দিতে পেরেছি। যাদের সবকিছু নদীতে গেছে, তাদের কাছে এটা কিছুই না। সরকারকে দ্রুত পাশে দাঁড়াতে হবে।

    গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “আমাদের তথ্যমতে এখন পর্যন্ত ১১০ পরিবার ক্ষতিগ্রস্ত। তালিকা প্রক্রিয়া চলছে। পুনর্বাসনের জন্য ঢেউটিন দেওয়া হবে।

    রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানায়, রাজশাহী শহরসংলগ্ন পদ্মার বিপৎসীমা ১৮.০৫ মিটার। গত সপ্তাহে পানির সর্বোচ্চ উচ্চতা রেকর্ড করা হয়েছিল ১৭.৪৯ মিটার। সোমবার পানি নেমে ১৬.৮৫ মিটারে দাঁড়ালেও চরের বিস্তীর্ণ এলাকা এখনও তলিয়ে আছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন আরও তীব্র হচ্ছে।

    সচেতন মহল মনে করছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে গোটা চর আষাড়িয়াদহ একসময় পদ্মায় বিলীন হয়ে যাবে। এতে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবাহিত হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে, যা বড় ধরনের ভৌগোলিক সমস্যার কারণ হবে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • দোয়ারাবাজারে বয়স্ক, বিধবা ও প্র-তিবন্ধী ভাতার ২৬৭টি বই বিত-রণ

    দোয়ারাবাজারে বয়স্ক, বিধবা ও প্র-তিবন্ধী ভাতার ২৬৭টি বই বিত-রণ

    হারুন অর রশিদ।
    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে সমাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলাসহ বিভিন্ন ক্যাটাগরির ভাতাভোগীদের মধ্যে ভাতা পরিশোধের বই বিতরণ করা হয়।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহের উপস্থিতিতে ২৬৭ জন ভাতাভোগীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য-সদস্যাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, সরকার দেশ ও জাতির কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। জীবন জীবিকার তাগিদে দেশের কোনো মানুষই যেনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। সেই আলোকে দেশের অসচ্ছল নারী-পুরুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভাতা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • পাইকগাছায় গলায় ও-ড়না পেঁ-চিয়ে এক কিশোরীর আত্মহ-ত্যা

    পাইকগাছায় গলায় ও-ড়না পেঁ-চিয়ে এক কিশোরীর আত্মহ-ত্যা

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

    পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী এলাকায় ময়না খাতুন (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পরিবারের সবার অগোচরে সে নিজ বসতঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার মৃত ঘোষণা করেন।

    এদিকে স্থানীয়রা জানান, ময়না খাতুন কি কারণে এমন চরম পথ বেছে নিল নিশ্চিত করে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টি গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

    প্রেরক,
    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা

  • শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন প-দ হারালেন

    শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন প-দ হারালেন

    সাইফুল ইসলাম জয়ঃ গাজীপুরের “শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের স্বনামধন্য সাধারণ সম্পাদককে অবৈধভাবে বহিষ্কারের প্রতিবাদে সংগঠনের সকল সদস্য আজ সোমবার এক জরুরি মিটিং ডাকেন।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫ইং) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই মিটিংয়ে সভাপতি মোবারক হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ উঠে আসে।

    আলোচনায় জানা যায়, সাধারণ সম্পাদককে বহিষ্কারের নোটিশে সংগঠনের সদস্যদের জাল স্বাক্ষর ব্যবহার করা হয় এবং অনেককে ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছিল। এছাড়া বহিষ্কারের পত্রটি শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের অফিসিয়াল প্যাডে লেখা হয়নি, বরং ভিন্ন একটি প্যাড ব্যবহার করা হয়। ওই বহিষ্কারের নোটিশে সভাপতির স্বেচ্ছাচারিতা, সদস্যদের সাথে খারাপ আচরণ এবং সাধারণ সম্পাদকের সম্মানহানির প্রমাণ মিলে।

    এই অন্যায় ও স্বেচ্ছাচারিতার জন্য সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের কাছে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘোষণা দেওয়া হয় যে তিনি তার সাধারণ সম্পাদক পদে বহাল থাকবেন।

    পরবর্তীতে সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ ফকিরের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম নাহিদের পরিচালনায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতভাবে সভাপতি মোবারক হোসেনকে তার পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত সিদ্ধান্ত সাধারণ সম্পাদক সদস্যদের সামনে পাঠ করেন এবং সভায় উপস্থিত সাংবাদিক ও সদস্যরা তা অনুমোদন দেন।

    সভায় সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে মোবারক হোসেনকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের জবাব দিতে হবে। অন্যথায় তার সদস্যপদও বাতিল করা হবে।

    এই সময় সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আশুলিয়ায় গু-লিবিদ্ধ অ-জ্ঞাত এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ

    আশুলিয়ায় গু-লিবিদ্ধ অ-জ্ঞাত এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ

    হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর২০২৫ইং) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে দ্রুত আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নিহত যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও গুলি করে হত্যা করার পর তাকে পলাশবাড়ি এলাকায় ফেলে রেখে গেছে।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, ‘পলাশবাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় ও হত্যার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

    স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ করে একটি গুলির শব্দ শুনতে পান তারা। কিছুক্ষণ পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশুলিয়ায় আবারও সক্রিয় হচ্ছে খুনি সন্ত্রাসীরা, এর কারণে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে বলে সচেতন মহল জানান।

    পুলিশ এই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

  • নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘু-ষের রা-জত্ব

    নলছিটি সেটেলমেন্ট অফিসে ঘু-ষের রা-জত্ব

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি সেটেলমেন্ট অফিসের খারিজ সহকারী আব্দুল লতিফ (অতিরিক্ত দায়িত্ব রেকর্ড কিপার) ঘুষ লেনদেনে জড়িয়ে পড়েছেন—এমন প্রমাণ গোপন ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ষাটোর্ধ গ্রহীতা পকেট থেকে ৫০০ টাকার একটি নোট বের করে দেন। আব্দুল লতিফ সরাসরি হাতে না নিয়ে ড্রয়ার খুলে দিলে গ্রহীতা টাকাটি সেখানে রেখে দেন। এভাবে ঘুষ নেওয়ার অভিনব কৌশল চালু করেছেন তিনি।

    সরেজমিনে জানা যায়, ওই বৃদ্ধ ব্যক্তি পর্চা তুলতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ২০২১ সালে নলছিটিতে যোগদানের পর থেকেই আব্দুল লতিফ অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন। নানা অজুহাতে সেবা গ্রহিতাদের হয়রানি করে তিনি নিয়মিত ঘুষ গ্রহণ করে আসছেন। তার ঘুষ গ্রহণ এখন যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে।

    ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী সেবাগ্রহীতারা মুখ খুলতে শুরু করেছেন। তারা অভিযোগ করে বলেন, “অফিসে কোনো কাজই ঘুষ ছাড়া হয় না। আব্দুল লতিফ এমন এক ঘুষের সাম্রাজ্য গড়ে তুলেছেন, যেখানে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।”

    এ বিষয়ে অভিযুক্ত আব্দুল লতিফ সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

    জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ মজিদুল ইসলাম বলেন, “আমরা কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

    অন্যদিকে, উপজেলার ভুক্তভোগী বাসিন্দারা আব্দুল লতিফের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কেউ সাধারণ মানুষের সঙ্গে এমন হয়রানি ও ঘুষের রাজত্ব চালাতে না পারে।

  • কালকিনি ফারিয়ার কমিটি ঘোষণা।  সভাপতি-মিজান,সম্পাদক-শহীদুল, যুগ্ম -সম্পাদক -রতন দে।

    কালকিনি ফারিয়ার কমিটি ঘোষণা। সভাপতি-মিজান,সম্পাদক-শহীদুল, যুগ্ম -সম্পাদক -রতন দে।

    মোঃমিজানুরর রহমান ,কালকিনি, ডাসার প্রতিনিধিঃ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন, ফারিয়ার কমিটি ঘোষণা করা হয়েছে, আজ ভুরঘাটা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি কালকিনি ফারিয়ার কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে সাংবাদিক মেঃমিজানুর রহমান, সহ-সভাপতি,মিজানুর রহমান, রেজাউল ইসলাম,সাধারণ সম্পাদক-শহীদুল ইসলাম,যুগ্ম-সাধারন সম্পাদক-রতন দে,সাংগঠনিক সম্পাদক – মামুন সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
    কালকিনি ফারিয়ার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার সভাপতিত্ব করেন,মিজানুর রহমান-সভাপতি,কালকিনি ফারিয়া, সঞ্চালনা করেন, শহীদুল ইসলাম -সাধারণ সম্পাদক, কালকিনি ফারিয়া। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শফিক রহমান-সভাপতি,বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্জয় ফরাজী- সিনিয়র সহ-সভাপতি,বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া, সহদেব মন্ডল-উপদেষ্টা,বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া, আনিসুর রহমান-উপদেষ্টা,কালকিনি ফারিয়া, তরিকুল ইসলাম -সভাপতি,গোপালগঞ্জ জেলা ফারিয়া, আরিফ বেপারী-সভাপতি,গৌরনদী ফারিয়া, বজলুর রশিদ -সভাপতি, আগৈলঝারা ফারিয়া, ইমরান-উর-রহমান-সভাপতি,কোটালিপাড়া ফারিয়া, আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার সকল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্ন্টেটিভ এ্যাসোসিয়শন ফারিয়ার সকল প্রতিনিধি গন।

  • সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উ-দ্বোধন

    সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উ-দ্বোধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা।

    গাইবান্ধা সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে কলেজ কক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকারের সভাপতিতে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক আলী জাফর ইজাজ,আবু সোলায়মান সরকার সাজা, মোঃ মশিউর রহমান সরকার, মোঃ দেলওয়ার হোসেন প্রামাণিক, মোঃ মোস্তাফিজুর রহমান, শাফিউল হাসান, মমতাজ বেগম প্রমূখ। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। 

    পরে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রভাষক কৃষ্ণা রানী সরকার ও আব্দুর রউফ।

  • পটিয়য় বিএনপি কর্মী মোঃ কাশেম সড়ক দূ-র্ঘটনায় আ-হত হওয়ায় তাঁকে দেখতে ছুটে যান পলাশ ধর

    পটিয়য় বিএনপি কর্মী মোঃ কাশেম সড়ক দূ-র্ঘটনায় আ-হত হওয়ায় তাঁকে দেখতে ছুটে যান পলাশ ধর

    পটিয়া প্রতিনিধি।। পটিয়া উপজেলা মেহেরাটি গ্রামের বিএনপি কর্মী মোঃ কাশেম সড়ক দূর্ঘটনায় আহত হওয়ায় তাঁকে দেখতে ছুটে যান তরুণ সমাজসেবক পিস পএিকার বার্তা সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের আজীবন সদস্য
    শ্রী পলাশ ধর। এসময় সাথে ছিলেন শেখ আহমদ,মেহের আলী,ফাহিম,পারভেজসহ অন্যারা। এসময় পলাশ ধর বলেন,বাংলাদেশে সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। হতাহত হচ্ছে। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল।
    এমন কোনো দিন নেই সড়কে প্রাণ ঝরছে না। সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা, সমালোচনা, প্রতিবাদ ও বিক্ষোভ, সভা-সমাবেশ হলেও তাতে বাস্তবধর্মী কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রত্যেক বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ নিহত হলে ও দুর্ঘটনা রোধে সরকারি কোনো কার্যকরী উদ্যোগ নেই। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পারিবারিক, সামজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বড় ধরনের ক্ষয় ক্ষতি হচ্ছে। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন ও সম্পদের। একটি দুর্ঘটনায় সারা জীবনের গ্লানি বয়ে বেড়ায় ভুক্তভোগী পরিবার। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পাশাপাশি অসংখ্য মানুষ সারাজীবনের জন্য পঙ্গুত্ববরন করছে। স্বজন হারিয়ে বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন স্বজনরা। এসময় তিনি বিএনপি নেতা মোঃ কাশেমের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
    চিকিৎসা বাবদ কয়েক লাখ টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারটির পক্ষে বহন করা সম্ভব নয়।
    কোনো সহৃদয় ব্যক্তি যদি কাসেমের চিকিৎসায় সাহায্য সহযোগিতা করতে চান, তবে তার পারিবারিক দেওয়া নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য আহবান জানান।

    বিকাশ নাম্বার:রহিমা বেগম
    বিকাশ ও নগদ নাম্বার – 01810991492

  • ভালুকায় গ্রামীন কাঠামো উন্নয়ন বিষয়ে ম-তবিনিময় সভা

    ভালুকায় গ্রামীন কাঠামো উন্নয়ন বিষয়ে ম-তবিনিময় সভা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে উপজেলার প্রকল্প বাস্তবায়নে গ্রামীন অবকাঠামো উন্নয়ন চলতি বছরের কাজের বিষয়ে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা-কাবিখা) এবং গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি.আর) ১ম,২য় এবং ৩য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্পাদকগণের সাথে প্রকল্পের কাজের অগ্রগতি ও সার্বিক কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ভালুকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর
    সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন প্রকল্পের সভাপতি ও সম্পাদকগণ।

    ইউনিয়ন পরিষদ সচিব স্বপন সাহার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গ্রামীন অবকাঠামো উন্নয়নে শতভাগ কাজ করতে হবে। এই প্রকল্পে টাকা জনগনের। জনগনের টাকায়, জনগনের জন্য চলাচলের ও নাগরকি সুবিধার জন্য এ সকল কাজ করা হচ্ছে। যদি কোন প্রকল্পের বরাদ্দের টাকার কম কাজ করা হয় তাহলে যত টুকু কাজ করা হবে ততটুকু বিল পরিশোধ করা হবে। প্রকল্পের সভাপতি বা সম্পাদকের কাছে কোন ব্যক্তি চাঁদা দাবী করলে চাঁদা দিবেন না। আপনারা তাৎক্ষনিক ভাবে প্রশাসনকে জানাবেন। প্রয়োজনে ওই প্রকল্পের কাজ বন্ধ করে প্রকল্পের টাকা ফেরৎ পাঠানো হবে।

    তিনি আরো জানান-গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বর্তমান অবস্থা পর্যালোচনা, উন্নয়ন কাজের অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সুপারিশ প্রদানসহ ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে উন্নয়ন কর্মকান্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়াই প্রশাসনের লক্ষ ও উদ্দেশ্য

    এছাড়াও সভায় গ্রামীণ রাস্তাঘাট, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা, এবং সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ, এবং অংশীজনরা অংশগ্রহণ করে তাদের মতামত পোষণ করেন।