Category: দেশজুড়ে

  • ছিলারচর সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে শিক্ষক পরিষদ নির্বাচন স-ম্পন্ন

    ছিলারচর সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে শিক্ষক পরিষদ নির্বাচন স-ম্পন্ন

    আরিফুর রহমান, মাদারীপুর

    ছিলারচর সরকারি ডিগ্রি কলেজের ৪র্থ শিক্ষক পরিষদ নির্বাচন ২০২৫ সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।

    ফলাফল অনুযায়ী—
    সম্পাদক পদে জনাব আতিকুর রহমান বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ৩৩ ভোটে সম্পাদক নির্বাচিত হন। সহ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় জনাব জাহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় জনাব সঞ্জয় কুমার হাওলাদার ২৭ ভোটে জয়লাভ করেছেন।

    ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব জিয়াসমিন আক্তার এবং উপাধ্যক্ষ জনাব নৃপেন্দ্র নাথ হালদার। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা জনাব শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশন জনাব দেলোয়ার হোসেন ও কামরুন্নাহার সাথী।

    নির্বাচনে কলেজের সব প্রভাষক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও নিরপেক্ষ। নির্বাচন উপলক্ষে পুরো কলেজ প্রাঙ্গণে ছিল এক ধরনের উৎসবমুখর পরিবেশ।

    বিজয়ী শিক্ষকরা ফলাফল ঘোষণার পর সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষক সমাজের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    আরিফুর রহমান
    মাদারীপুর জেলা প্রতিনিধি।

  • ভাবখালী ইউনিয়নের সফল ও জনবান্ধব প্রশাসক  আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস

    ভাবখালী ইউনিয়নের সফল ও জনবান্ধব প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস। তিনি একজন সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তা। যিনি বর্তমানে ময়মনসিংহ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে দায়িত্বে থেকে উপজেলায় পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান করে সরকার নির্ধারিত স্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করছেন। তিনি সফলভাবে পরিবার পরিকল্পনা সেবা ও উপকরণ নিশ্চিত করে, মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে সুস্থ ও পরিকল্পিত পরিবার গঠনে অবদান রাখছেন।

    উপজেলায় পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদানে মেধা-দক্ষতা ও সততার সাথে কাজ করার অবদান আছে বিধায় তাকে সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ময়মনসিংহ সদরের চেয়ারম্যান পদ শুন্য ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছে উপজেলা প্রশাসন। আসমা-উল-হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস গত ০৭ নভেম্বর ২০২৪ তারিখে ভাবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক পদে দায়িত্ব পালন করেছেন। ইউনিয়ন পরিষদ এর প্রশাসক হওয়ার পর থেকেই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার এর দিক-নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম ইউনিয়ন ও এলাকার উন্নয়নে সফলভাবে সম্পাদন করে আসছেন।

    জনসেবা প্রদানের মাধ্যমে এলাকায় সফল ও জনবান্ধব প্রশাসক হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও সামাজিক, রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে রয়েছে তার সু সম্পর্ক। তিনি ভাবখালী ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ডকে ইউনিয়নের সকলের সহযোগিতা ও পরামর্শে এগিয়ে নিচ্ছেন।

    স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কাজ করে দলমত নির্বিশেষে তিনি সর্ববৃহৎ এই ইউনিয়ন মধ্যে আস্থা অর্জন করেছেন। এছাড়াও ভাবখালী ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত টিআর, কাবিখা-টাবিখা, কর্মসৃজন প্রকল্প, এলজিএসপি, ওয়ান পারসেন্ট, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেঞ্চ, কমিউনিটি ক্লিনিকে ফ্যান, চেয়ার, আলমারি, অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণে ব্রীজ ও কালভার্ট নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দিয়েছেন।

    উন্নয়ন পাগল, জনগণের আস্থাভাজন পরিশ্রমী বিচক্ষণ প্রশাসক ইউনিয়ন বাসীর সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন। ফলে অনেকে বলছেন দীর্ঘদিন পর স্বচ্ছ ভাবমূর্তি সেবক পেয়েছেন ইউনিয়নবাসী। নাগরিক সেবা ও উন্নয়নে তার প্রশংসা করছেন ইউনিয়নবাসী। তিনি সরকারের সকল সেবা ও উন্নয়ন কর্মকান্ডকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার মাধ্যমে ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছেন।

    জনগণের প্রত্যাশা পূরণে তিনি ইউনিয়নের দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের সকল অসংগতি দূরসহ নাগরিক অধিকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করে চলেছেন। বিশেষ করে কর্মসূচী প্রকল্প, কাবিখা-টাবিখাসহ সকল উন্নয়নমূলক প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করছেন। উন্নয়নমূলক কর্মকান্ডগুলো সবসময় তদারকি করে চলেছেন। তিনি তার সরকারি দপ্তর চালানো পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিয়ে সর্বমহলের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।

    তার সততা ও মেধায় ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন ইউনিয়নে বসবাসকৃত সর্বসাধারণ। তিনি বলেন- আমি যখন যে দায়িত্বেই থাকি, সরকারী কর্মকর্তা হিসাবে চেষ্টা করি মানুষের কল্যাণে ও উন্নয়নে কাজ করতে । সবার সহযোগিতাশ আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চাই।

  • সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বি-তরণ কার্যক্রমের উ-দ্বোধন

    সুজানগরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বি-তরণ কার্যক্রমের উ-দ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগর : সুজানগরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগী কৃষক-কৃষাণির হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।
    ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।
    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন,এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে । উপজেলার ৪৩০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে এ সার ও বীজ দেওয়া হচ্ছে, আর প্রত্যেক কৃষক ৫ কেজি উন্নত জাতের মাসকালাই ফসলের বীজের সাথে ১০ কেজি ডিএপি সার এবং ০৫ কেজি এমওপি সার পাচ্ছেন জানিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান জানান, সরকারের দেওয়া ৫ কেজি মাসকলাই বীজ দিয়ে ১ বিঘা জমিতে চাষ করা সম্ভব। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী বীজ রোপণ করলে কৃষকরা ভালো ফলন পাবেন। তিনি আরও বলেন, মাসকলাই প্রোটিনসমৃদ্ধ ফসল। যারা মাছ-মাংস কম খান, তারা মাসকলাই খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। তাছাড়া মাসকলাই চাষ শেষে একই জমিতে ধান উৎপাদন সম্ভব, যা কৃষকদের জন্য বাড়তি সুবিধা। অল্প খরচে অধিক ফলন পাওয়ায় কৃষকদের কাছে মাসকলাই চাষ অত্যন্ত লাভজনক বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিিিনিধি।

  • নড়াইলের রূপগঞ্জ বাজারে লক্ষ্মী ভাণ্ডরে সেনা অ-ভিযান – দুইজন গ্রে-প্তার

    নড়াইলের রূপগঞ্জ বাজারে লক্ষ্মী ভাণ্ডরে সেনা অ-ভিযান – দুইজন গ্রে-প্তার

    উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে

    নড়াইলে লক্ষ্মী ভাণ্ডরে সেনা অভিযান অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ,
    দুইজন গ্রেপ্তার। নড়াইল শহরের লক্ষ্মী ভাণ্ডরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই অভিযুক্তকে আটক করেছে সেনাবাহিনী।
    উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত শহরের রূপগঞ্জ বাজারে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প। এ সময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে যোগ দেন।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
    আটক ব্যক্তিরা হলেন – নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)।
    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুদি দোকানে ব্যবসার আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ও দেশীয় অস্ত্র কেনা-বেচা করে আসছিলেন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষ্মী ভাণ্ডরের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালায় নড়াইল সেনা ক্যাম্প, সঙ্গে যোগ দেন জেলা পুলিশের একটি দল। তবে সেনাবাহিনীর অভিযানের খবরে স্বত্বাধিকারী পলাশ কুন্ডু পালিয়ে গেলেও হাতেনাতে আটক হয় পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস নামের দুই অভিযুক্ত।
    এ সময় মুদি দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র, ৩টি হকিস্টিক জব্দ করে সেনাবাহিনী। পরে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মা-গফেরাত কাম-নায় দোয়ার মাহফিল

    ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মা-গফেরাত কাম-নায় দোয়ার মাহফিল

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার দুপুরে এক মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই দোয়ার মাহফিলে ক্লাব সদস্যরা ছাড়াও প্রতিবেশিরা অংশগ্রহন করেন।মিলাদ ও দোয়ার মাহফিল পুর্ব এক আলোচনা সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, নিজাম জোয়ারদার বাবলু, এম রায়হান, মাহমুদ হাসান টিপু ও আজাদ রহমান অংশ নেন। মিলাদ মাহফিল শেষে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা হাসান মাহমুদ।

    ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে মিলাদ ও দোয়ার মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, একাত্তর রাজিব হাসান, মানবকন্ঠের শাহজাহান আলী বিপাশ, বাসস প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের আহসান কবীর ও প্রয়াত পরিবারের সদস্য বায়োজিদসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্প্রতি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকু কিছুদিন আগে ইন্তেকাল কেরেন। এর আগে সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার শেখ মিজানুর রহমান, দি ইনডিপেনডেন্ট পত্রিকার এম এ আনসারী, বাংলাদেশ বেতারের নুরুজ্জামান মন্টু, ভয়েস অব আমেরিকার এমবি জামান সিদ্দিকী, সংবাদের কমল কৃষ্ণ সাহা, অবজারভারের কালী কিংকর মন্টু, ইনকিলাবের আব্দুর রকিব, বাংলার বানী পত্রিকার তৈয়ব আলী জোয়ারদার, অধ্যাপক মিহির গোস্বামী, অধ্যাপক আমীর আলী, শেখ হাবীবুর রহমান, কেবি আল মামুন ও হাফিজুর রহমানসহ একাধিক সদস্য মারা যান।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • বানারীপাড়ায় শারদীয় দূর্গ উৎসব উৎযা-পন উপলক্ষে প্রস্তু-তি সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় শারদীয় দূর্গ উৎসব উৎযা-পন উপলক্ষে প্রস্তু-তি সভা অনুষ্ঠিত

    সাব্বির হোসেন,বানারীপাড়া//
    আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২৫ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বানারীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বানারীপাড়া উপজেলায় এই বছর ৫৭ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
    সভায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন – নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া,সহ-সভাপতি গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার), সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা,ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন,জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা মোকাম্মেল হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল, যুবদলের আহ্বায়ক সুমন হাওলাদার,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম,ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, উপজেলা পূজা উৎযাপন পরিষদ সভাপতি দেবাশীষ দাস, সম্পাদক গৌতম সমদ্দার, সাংবাদিক সহ স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ।

    সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমানের শারদীয় দূর্গাপূজায় মণ্ডপগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

    এছাড়াও তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর থাকবে বলে জানান। প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন করা হবে। কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।”

    ‎এই সময় অতিথিরা বলেন, “শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দূর্গাপূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা অপরিহার্য।পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,ছাত্র প্রতিনিধি, সাংবাদিক এবং সর্বোপরি এলাকার সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

  • রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে মা-দকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত

    রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে মা-দকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী :
    রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে কারা প্রশিক্ষণের সামনের সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে।

    এরপর বন্দিদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া কারাগরে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা দর্শনার্থীদের নিয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবার এবং সমাজের ওপর মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়।

    এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, উপতত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ, জেল সুপার তারেক কামাল এবং জেলার আমানুল্লাহসহ কারারক্ষি ও বন্দিরা।

    একজন মাদক ব্যাবসায়ী ১ হাজার পরিবার নষ্ট করে নিজে বাড়ী, গাড়ী, কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলবে একদিন তার পরিবার ধ্বংশ হতে বাধ্য। তাই সবাইকে সচেতন করার লক্ষ্যে
    রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাসব্যাপি মাদকবিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। মাদকদ্রব্যের কুফল সম্পর্কে কারাগারের কর্মকর্তা-কর্মচারী, কারারক্ষি, বন্দি এবং দর্শনার্থীদের সচেতন করা হচ্ছে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী,

  • মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন: বিপুল ভো-টে জয়ী মো. রেজাউল করিম

    মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন: বিপুল ভো-টে জয়ী মো. রেজাউল করিম

    শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটেরমোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার গভর্ণিং বডির অভিভাবক সদস্যনির্বাচন সম্পন্ন হয়েছে। (১৮ সেপ্টেম্বর ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ভোট শুরু হয়ে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়। অভিভাবক সদস্য পদে বিপুল ভোটেজামাত সমর্থিত প্রার্থী মোঃ রেজাউল করিম ১২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন ।

    অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত প্রার্থী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন।বিএনপি সমর্থিত প্রার্থী এইচ এম মইনুল ইসলাম ৪৪ভোট পেয়েছেন।। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

    তিনি বলেন নির্বাচনে ৪৪৬ জন ভোটারের মধ্যে ২১২ টি ভোট কাস্ট হয়। এর মধ্যেমোঃ রেজাউল করিম ১২১ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন।এদিকে ভোটকে কেন্দ্র করে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় দিনভর বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোটাররা ভোট দিতে আসেন এদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর আগে ৮ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন জমা দেন তার মধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।আলিম,ফাজিল ওকামিল স্তরে অভিভাবক সদস্য পদেবিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান ও আবু হানিফ নির্বাচিত হন ।

    অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জামাত সমর্থিত প্রার্থী মোঃ রেজাউল করিম বলেন মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো ইনশাআল্লাহ।

  • ময়মনসিংহে মে-ধা অন্বেষণ প্রতি-যোগিতা দিয়ে মেধা-বী শিক্ষার্থীদের খুজছে ইউএনও

    ময়মনসিংহে মে-ধা অন্বেষণ প্রতি-যোগিতা দিয়ে মেধা-বী শিক্ষার্থীদের খুজছে ইউএনও

    আরিফ রববানী ময়মনসিংহ।।

    ময়মনসিংহ সদরে এই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের খুজে বের করতে বিদ্যালয়গুলোতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে

     ইউএনও’র পদক্ষেপে মেধা অন্বেষণ- ২০২৫ প্রতিযোগিতা -২০২৫”অনুষ্ঠিত হয়েছে। 

    ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলার ১১টি ইউনিয়ন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

    প্রতিযোগিতা উপলক্ষে উপজেলার ০৯টি ক্লাস্টারে উৎসবমুখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।

    এবারের প্রতিযোগিতা ৯টি ক্লাস্টারে আয়োজন করা হয়। প্রতিটি ক্লাস্টারে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর উপজেলা প্রাঙ্গণে দ্বিতীয় ধাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওইদিন সেরা মেধাবীদের খুঁজে বের করে তাদের মধ্যে সনদপত্র প্রদান করা হবে।

    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মনিকা পারভীন   বলেন “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক চেতনায় গড়ে উঠবে।”

     উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, “আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।”

    এই কাজে উপজেলার দপ্তর প্রধানগণ ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করে উদ্যোগটি সফলভাবে সম্পন্ন করেছেন। এজন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

    আসন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে NAPE-এর মহাপরিচালক ও ময়মনসিংহ জেলা প্রশাসক মোহদয়কে আমন্ত্রন জানানো হবে।

    উপজেলা প্রশাসন সুত্র জানিয়েছে-উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের বের করতে শিক্ষানুরাগী উপজেলা নির্বাহী অফিসার  আরিফুল ইসলাম প্রিন্স এর উদ্যোগে প্রতিযোগিতার প্রস্তাব প্রথমে উপজেলা শিক্ষা কমিটি ও মাসিক সভায় উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এ উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অপরদিকে  ময়মনসিংহ সদর উপজেলায়,উপজেলা প্রশাসনের  উদ্যোগে ও তত্ত্বাবধানে  এর আয়োজিত  এই মেধা অন্বেষণ প্রতিযোগিতাটি এক অসাধারণ ও যুগান্তকারী পদক্ষেপ যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্তমান প্রেক্ষাপটে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে তাদেরকে শিক্ষালাভের প্রতি আরো যত্নশীল ও মনোযোগী করে ভবিষ্যৎ স্বপ্নদর্শনে উৎসাহী করে তুলবে বলে মনে মনে করে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক এমন পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অভিভাবকসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। 

    ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আরিফুল ইসলাম প্রিন্স সদরে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নানারকম পদক্ষেপ গ্রহণ করেছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শন করছেন। সদরের শিক্ষার মানোন্নয়নে ইউএনও-দের গৃহীত পদক্ষেপসমূহের মাঝে রয়েছে-(১)শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও তদারকি: যে পক্রিয়াতে ইউএনও- নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও মেধার বিকাশ পর্যবেক্ষণ করেন।(২)মেধা অন্বেষণমূলক কার্যক্রম পরিচালনা: তিনি বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থাকা মেধা খুঁজে বের করতে এবং তাদের বিকাশে সহায়তা করেন যার মধ্যে মেধা অন্বেষণমূলক বিভিন্ন কার্যক্রম অন্যতম।( ৩)শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনের মধ্যে সমন্বয়:

    মেধা বিকাশের জন্য শিক্ষক, অভিভাবক, এবং প্রশাসনের মধ্যে সমন্বিত কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনও- আরিফুল ইসলাম  এ সমন্বয় নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।(৪) শিক্ষাগত অবকাঠামো ও প্রশিক্ষণের উন্নয়ন: তিনি সরকারি ও বেসরকারিভাবে শিক্ষাগত অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলার উপর জোর দিয়েছেন।(৫)বিশেষ সহায়তা প্রদান: মেধাবী শিক্ষার্থীরা যেন ঝড়ে না পড়েন সেলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার হতদরিদ্র, প্রতিবন্ধী, ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের সরকারি সুযোগ-সুবিধার আওতায় এনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকেন।।

  • নলছিটিতে দূর্নী-তি বিরো-ধী বিত-র্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নলছিটিতে দূর্নী-তি বিরো-ধী বিত-র্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় সরকারী নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    দুদক,জেলা সমন্বিত কার্যালয় পিরোজপুর ও নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি থেকে বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।

    নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সামছুল আলম বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, মাওলানা আবদুল কুদ্দুস, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, মানবেন্দ্র মুখার্জি, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মো.খায়রুল বাশার,শিক্ষক একরামুল করিম মিঠু, স্বেচ্ছাসেবক শাহাদাত ফকির প্রমুখ।

    প্রতিযোগীতায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বিজ্ঞ বিচারকগন সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ী ঘোষণা করেন। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহিয়া আক্তার।