Category: দেশজুড়ে

  • বিএনপির ৩১ দফা বা-স্তবায়নে সাতবাড়িয়ায় রাশেদ খানের নেতৃ-ত্বে লি-ফলেট বিতরণ

    বিএনপির ৩১ দফা বা-স্তবায়নে সাতবাড়িয়ায় রাশেদ খানের নেতৃ-ত্বে লি-ফলেট বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ, কে, এম সেলিম হাবিবের নির্দেশনা মোতাবেক পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর,ভাটপাড়া, গুপিনপুরসহ বিভিন্ন এলাকা, স্থানীয় হাট-বাজারসহ বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদ খানের নেতৃত্বে বুধবার এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের পাশাপাশি এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয় ভোটারদের কাছে। লিফলেট বিতরণকালে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ, কে, এম সেলিম হাবিবের নির্দেশনা মোতাবেক সেই দাবি সবার কাছে পৌঁছে দেবার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছি। এ সময় তিনি আরো বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা প্রতিনিধি।

  • জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নি-র্বাচিত হলেন সোলাইমান

    জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নি-র্বাচিত হলেন সোলাইমান

    আলিফ হোসেন,তানোরঃ
    বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডে নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম পাথরঘাটাস্থ সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আদর্শ মাছ চাষি সোলাইমান নির্বাচিত হয়েছেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য ছিলেন। সভাপতি পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে সোলাইমান ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকিদের মধ্যে কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য শামছুল আলম ১৩ ভোট এবং গোপালগঞ্জ কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিত্বকারী সদস্য অশোক কুমার বিশ্বাস পেয়েছেন ১ ভোট। মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতির একটি ও সদস্য পদের দুটি পদে বৈধ প্রার্থী না থাকায় এসব পদ শূন্য ঘোষণা করা হয়। তাছাড়া সদস্য এলাকা ২ সদস্য এ শরীফ উল্লাহ সরকার, সদস্য এলাকা ৩ এ আমিনুল হক মোল্লা, সদস্য এলাকা ৪ এ শহিদুল ইসলাম এবং সদস্য এলাকা ৫ এ রবিন মণ্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন জ্ঞানেন্দু বিকাশ চাকমা (উপনিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রাম)। কমিশনের সদস্য ছিলেন, শফিউল আলম (উপজেলা সমবায় অফিসার, পটিয়া, চট্টগ্রাম) ও কানিজ ফাতেমা (উপ-নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয় চট্টগ্রাম)। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কমিশন জানায়, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচিতরা সমবায়ীদের স্বার্থে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
    বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে সোলাইমান নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী মহানগর প্রেসক্লাব, রাজশাহী মৎস্যজীবী সমিতি এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগর। তারা এক বিবৃতিতে বলেন, সোলাইমানের এই বিজয় মৎস্যজীবীদের অধিকার রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তিনি সমবায় খাতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।#

  • ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উ-দ্বোধন

    ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উ-দ্বোধন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় পৌরসভার নিমতলী মোড়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির এবং ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির, সাবেক ইউপি চেয়ারম্যান এবং ধামইরহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আতাউর রহমান, পৌর মেয়র প্রার্থী আবু সাইদ সিদ্দীকী, ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আঃ কাহার সিদ্দিকী মনিপুরি প্রমূখ। এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক বলেন,” কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী সারাদেশের ন্যায় আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম চালাচ্ছি। এবং সকল ধর্মের মানুষের জন্য সদস্য হওয়ার সুযোগ উন্মুক্ত। ”

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।

  • ১৪৪ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা- পাইকগাছায় চলছে শেষ মুহূ-র্তের প্র-স্তুতি

    ১৪৪ টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা- পাইকগাছায় চলছে শেষ মুহূ-র্তের প্র-স্তুতি

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এখন চলছে সর্বাত্মক প্রস্তুতি। নগর থেকে গ্রাম সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রতিমা তৈরি শেষে এখন সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছে আয়োজক কমিটি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং দুই অক্টোবর পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।এ উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে নান সাজসজ্জা। মৃৎশিল্পীরাও দিন-রাত প্রতিমাসাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রং-তুলি আর অলঙ্করণে প্রতিমার সূক্ষ্ম শিল্পকর্মে ফুটে উঠছে দেবী দুর্গার অপরূপ রূপ।আয়োজকরা জানিয়েছেন,উপজেলায় ১৪৪টি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিদ্যুৎ, আলো ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পাইকগাছা এলাকায় পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।উপজেলার গদাইপুর ইউনিয়ানের ভোলানাথ সুখদা সুন্দরি সর্বজনীন পুজা মন্দিরে প্রতিমা তৈরি করছেন কারিগর সাধন সরকার। তিনি বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এখন সাজসজ্জার কাজ চলছে।পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল জানান, পাইকগাছার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৪৪টি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৬টি, হরিঢালীতে ১৭টি, কপিলমুনিতে ১৭টি, লতায় ১২টি, দেলুটিতে ১৩টি, সোলাদানায় ১০টি, লস্করে ১৭টি, গদাইপুরে ৭টি, রাডুলীতে ১৯টি, চাঁদখালীতে ১৫টি ও গড়ইখালীতে ১১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এবছর দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা, সার্বক্ষণিক আনসারসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে।

    ইমদাদুল হক
    পাইকগাছা খুলনা।

  • র‌্যাব-১২ এর অ-ভিযানে ৪৯৭০ পিস ই-য়াবা ট্যাবলেটসহ ১ জন মা-দক ব্য-বসায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ এর অ-ভিযানে ৪৯৭০ পিস ই-য়াবা ট্যাবলেটসহ ১ জন মা-দক ব্য-বসায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে কামারখন্দ থানা এলাকা হতে ৪৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় গত ২৩ মেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ,দুপুর ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভারাঙ্গা সাকিনস্থ জনৈক মৃত কামরুল ইসলাম এর বাড়ীর সামনে কড্ডা টু জামতৈল পাঁকা রাস্তার ভ্যানের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ-৫৬৮০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আব্দুর রহিম @ সুইট (৩৭), পিতা- মোঃ কামরুজ্জামান, সাং-কানসোনা, পোস্ট-সলপ, থানা-উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • রংপুরে দো-ষীদের গ্রে-প্তারের দা-বিতে পুলিশ কমিশনারের কার্যালয় ঘে-রাও করে সাংবাদিকদের বিক্ষো-ভ

    রংপুরে দো-ষীদের গ্রে-প্তারের দা-বিতে পুলিশ কমিশনারের কার্যালয় ঘে-রাও করে সাংবাদিকদের বিক্ষো-ভ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
    সংবাদ প্রকাশের জেরে রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে প্রতিবাদ জানাতে যাওয়া গণমাধ্যমকর্মীদের হেনস্তা করার জন্য রংপুর সিটি করপোরেশনের (রসিক) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

    এ সময় সাংবাদিক নেতারা ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে এই আলটিমেটাম দেন তাঁরা। পরে বেলা দেড়টার দিকে বিক্ষোভ শেষে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হয়।

    বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, রংপুর সিটি করপোরেশনের অটোরিকশা লাইসেন্স-বাণিজ্যে পাঁচ কোটি টাকার দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিক বাদল হামলার শিকার হয়েছেন। ওই প্রতিবেদন প্রকাশের পর লাইসেন্স বিতরণ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র গত রোববার (২২ সেপ্টেম্বর) নগরীর কাচারি কোর্ট মসজিদের সামনে থেকে অস্ত্রের মুখে বাদলকে তুলে নিয়ে যায় এবং মারধর করে। তারা তাঁকে হত্যাচেষ্টাও চালায় এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহীর কক্ষে আটকে রেখে ক্ষমা চাওয়ার জন্য চাপ দেয়। এ হামলায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে রকি নামের এক যুবকের নেতৃত্বে ২০-২৫ জন অংশ নেয়।
    অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় গত রোববার রাতে সাংবাদিক বাদল বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ১৪ জনের নাম উল্লেখ করে ও ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

    পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি রতন মিয়াকে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাপলা চত্বর থেকে গ্রেপ্তার করে। এরপর গতকাল মঙ্গলবার ছয় নম্বর আসামি রকিবুল হাসান সাগরকে গ্রেপ্তার করে।

    সাংবাদিক লিয়াকত আলী বাদল অভিযোগ করেন, পুলিশ মূল হোতাদের গ্রেপ্তার করছে না। তিনি বলেন, ‘সাংবাদিকেরা খবর পেয়ে আমাকে উদ্ধার না করলে হয়তো আমাকে অন্য কোথাও নিয়ে হত্যা করা হতো। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ শুধু পাঁচ ও ছয় নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে। আমি চাই, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’

    সাংবাদিক নেতারা জানান, হামলাকারীরা উল্টো থানায় গিয়ে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে। এজাহারভুক্ত আসামিরা সিটি করপোরেশনে প্রকাশ্যে ঘোরাফেরা করছে, ফেসবুকে লাইভ করছে এবং মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের নামে বিষোদগার করছে ও হুমকি দিচ্ছে। এতে সাংবাদিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

    রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি পালন করে স্মারকলিপি দিয়েছি। আগামী তিন দিনের মধ্যে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। যদি মূল আসামিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব।’
    রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী বলেন, ‘ঘটনার তিন দিন পরও আসামিরা গ্রেপ্তার হয়নি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের গ্রেপ্তার করা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে।’

    রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ‘লিয়াকত আলী বাদল উত্তরবঙ্গের নির্ভীক ও সাহসী সাংবাদিক। ১৭ সেপ্টেম্বর তিনি একটি রিপোর্ট করেছিলেন। তাঁকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে, সেই অফিসের কর্তৃপক্ষের উচিত ছিল তাঁকে জিজ্ঞাসাবাদ করা। কিন্তু যা করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক।’

    পুলিশ কমিশনার আরও বলেন, ‘সাংবাদিক যদি সংবাদ পরিবেশনের কারণে সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হন, তাহলে জনগণ কীভাবে খবর পাবে? এ ঘটনায় ফৌজদারি মামলা হয়েছে। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। অন্য যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। খুব অল্প সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

    পুলিশ কমিশনার অটোরিকশার লাইসেন্স দুর্নীতি প্রসঙ্গে বলেন, ‘যেখানে ৫ হাজার অটোরিকশার ধারণক্ষমতা, সেখানে ৫০ হাজার অটোরিকশা চলে। লিয়াকত আলী বাদল যে সংবাদটি করেছেন, তিনি তো আমার কথাই বলেছেন। এর পেছনে যদি কোনো আর্থিক লেনদেন হয়ে থাকে, তাহলে সেই অফিস কর্তৃপক্ষের উচিত ছিল সংবাদটি প্রকাশের পর অনুসন্ধান করা। তাহলে এত দূর পর্যন্ত ঘটনা আসত না।’

    রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

  • ময়মনসিংহে মা-দকের বিরু-দ্ধে জ-নসচেতনতা বৃ-দ্ধির লক্ষ্যে গ-ণশুনানি

    ময়মনসিংহে মা-দকের বিরু-দ্ধে জ-নসচেতনতা বৃ-দ্ধির লক্ষ্যে গ-ণশুনানি

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি,মাদক নিয়ন্ত্রণের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সহযোগিতা নিশ্চিত করণ,শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে মাদক প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে এক গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর নতুন বাজারস্থ গার্ডেন সিটি ট্রিপল টি কনফারেন্স হলে
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ. এফ. এম. এহতেশামুল হক।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল এর সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। তিনি ও অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবধর্মী দিকনির্দেশনা তুলে ধরেন।

    প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএফএম এহতেশামুল হক মাদক নির্মুলে বিভিন্ন
    দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন একই সাথে
    তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন এবং মাদকবিরোধী কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের পারস্পরিক সমন্বয় জোরদার করার আহ্বান জানানো হয়।

    গণশুনানিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম তাঁর অভিজ্ঞতা থেকে মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ প্রশাসনের ভূমিকা ও জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

    অনুষ্ঠানে জামালপুর, নেত্রকোণা এবং ময়মনসিংহ জেলাসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টেকহোল্ডার, লাইসেন্সধারী প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    গণশুনানিতে অংশগ্রহণকারীরা মাদক নিয়ন্ত্রণে করণীয়, সামাজিক সচেতনতা, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় অতিথিরা মাদক নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

  • ‎রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিস ঘে-রাও, রংপুর-৩ আসনের পুনর্বি-ন্যাসে প্র-তিবাদ

    ‎রংপুরে আঞ্চলিক নির্বাচন অফিস ঘে-রাও, রংপুর-৩ আসনের পুনর্বি-ন্যাসে প্র-তিবাদ


    খলিলুর রহমান খলিল, ‎নিজস্ব প্রতিনিধি:

    ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনের সীট বিন্যাস নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংসদীয় আসন রক্ষা কমিটি রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসের ফটকে ঘেরাও বিক্ষোভ ও সমাবেশ করেছে। তারা বিনা গণশুনানি ও পরামর্শ ছাড়াই আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ জানান।

    ‎বুধবার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে শতাধিক মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান ও প্ল্যাকার্ড বহন করেন, যাতে স্পষ্টভাবে তাদের চাওয়া প্রকাশ পায়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে রংপুর-৩ আসনের সঙ্গে সংযুক্ত সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডকে রংপুর-১ আসনের সাথে যুক্ত করা হয়েছে, যা স্থানীয়দের জন্য বিরূপ প্রভাব ফেলবে।বক্তারা বলেন, রংপুর-৩ আসনের বর্তমান ভোটাররা অনিশ্চয়তায় পড়বে। জনগণের মতামত বা গণশুনানি না নিয়েই এই পরিবর্তন করা হয়েছে।এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নাগরিকদের দূর্ভোগ রোধ করতে হবে। সমাবেশে আন্দোলনকারীরা পুনরায় ৯ নং ওয়ার্ডকে রংপুর-৩ আসনের সঙ্গে যুক্ত করার দাবি জানান।

    ‎বিক্ষোভের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোস্তাফিজার রহমান মোস্তফা, কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র। তিনি বলেন, নাগরিকদের মতামত না নিয়ে এমন আসন পুনর্বিন্যাস করা কখনো গ্রহণযোগ্য নয়। রংপুর-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে পরিচিত। তাদের ভোটার অধিকার ও সাংসদ নির্বাচনের স্বাধীনতা রক্ষার জন্য এই ৯ নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ আসনের সঙ্গে যুক্ত করতে হবে। আমরা এই পুনর্বিন্যাসের ফলে ভোটের অধিকার হারাবো না, এমন আশ্বাস চাই। প্রশাসন যদি জনগণের কথা না শোনে, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। স্থানীয়রা মনে করছেন, ৯ নং ওয়ার্ডের ভোটাররা রংপুর-৩ আসনের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত। এই সংযুক্তি তাদের ভোটাধিকারে প্রভাব ফেলতে পারে। ফলে সমাবেশে দাবি করা হয়, প্রশাসন দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক, যাতে জনগণকে দূর্ভোগে পড়তে না হয়।

    ‎বিক্ষোভ ও সমাবেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়। আন্দোলনকারীরা জানান, যদি এই আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত অবিলম্বে সংশোধন না হয়, তারা আরও বৃহৎ কর্মসূচি এবং ধারাবাহিক আন্দোলনে নামবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী আসন পুনর্বিন্যাস সংক্রান্ত এই ধরনের সিদ্ধান্তে যদি জনগণের মতামত না নেয়া হয়, তাহলে তা স্থানীয় রাজনৈতিক অস্থিরতা ও অসন্তোষের কারণ হয়ে দাঁড়াতে পারে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল মনে করছেন, রংপুর-৩ আসনের ভোটারদের অধিকারের প্রতি শ্রদ্ধা ও গণশুনানি ছাড়াই নেওয়া এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক অস্থিরতা বাড়াবে। তাই জনগণ আশা করছে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।

  • তারাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার সদস্যদের ব্রিফিং প্যা-রেড অ-নুষ্ঠিত

    তারাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার সদস্যদের ব্রিফিং প্যা-রেড অ-নুষ্ঠিত

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:

    রংপুরের তারাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এ ফারুক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমান, উপজেলা প্রশিক্ষক শফিউর রহমান সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

  • কুমিল্লায় সড়ক দূ-র্ঘটনায় প্রবাসীর  দ্বিখ-ণ্ডিত, লা-শ উ-দ্ধার, 

    কুমিল্লায় সড়ক দূ-র্ঘটনায় প্রবাসীর দ্বিখ-ণ্ডিত, লা-শ উ-দ্ধার, 

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা জেলা দঃ,

    বুধবার ২৪ সেপ্টেম্বর  সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে মোটর সাইকেল আরোহীকে অজ্ঞাত এক গাড়ি চাপা দিয়ে দেহ দ্বিখণ্ডিত করায় ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

     নিহত  প্রবাসী যুবক কামরুল হাসান রানা (২৫) ডুবাই থেকে দেশে ফিরেছে, কিছু দিনের মধ্যে ইউরোপের  ফিজিতে যাওয়ার জন্য ভিশা এসেছিল।

    নিহতের চাচাত ভাই মাসুম ভূইয়া  জানান জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ কামাল হাসান রানা (২৫) কয়েক মাস পূর্বে ডুবাই থেকে বাংলাদেশে এসেছে। তিনি দেশে এসে কুমিল্লা আলেখারচর বিশ্ব রোড কুমিল্লা হাইওয়ে ইন হোটেলে চাকুরী নেয়। 

    ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় কুমিল্লা – সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে সকাল ৭ টায় অজ্ঞাত গাড়ির চাপায় তার দেহ দ্বিখণ্ডিত করে পালিয়ে যায়। এদিকে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি হোটেলে চাকুরির পাশাপাশি ফিজি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন এবং ভিসা এসেছিল কিছুদিনের মধ্যেই চলে যাওয়ার কথা ছিল। তার ফিজি যাওয়া আর হল না। এদিকে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোঃ ইকবাল বাহার বলেন  সকাল ৭ টায় অজ্ঞাত গাড়ির চাপায় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মারা যায়।দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়ার চলমান আর ঘাতক অজ্ঞাত গাড়িটি সনাক্তের চেষ্টা অব্যহৃত রয়েছে।