Category: দেশজুড়ে

  • ৫ দফা দাবিতে চারঘাট উপজেলা জামায়াতের বিক্ষো-ভ মিছিল ও সমা-বেশ অনুষ্ঠিত

    ৫ দফা দাবিতে চারঘাট উপজেলা জামায়াতের বিক্ষো-ভ মিছিল ও সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর চারঘাট উপজেলার উদ্যেগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চারঘাট মডেল মসজিদ  হতে সরদহ বাজার হয়ে একাডেমী মসজিদ পর্যন্ত হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল ভাবে শেষ হয়।

    চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা  জামায়াতের  সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মো শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মোঃ রুবেল আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল  ইসলাম, চারঘাট উপজেলা শিবিরের সভাপতি নাহিদ হাসান শুভ।

    আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ, মোঃ শেরে আলম সহ উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন সমূহের আমীর, সভাপতি ও সেক্রেটারি গণ সহ উপজেলা জামায়াত ও শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

    উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বলেন, ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন, ২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয় করনে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেই। আগামীতে আর যেনো কোন ফ্যাসিবাদ ও স্বৈরচার না আসতে পারে এজন্য আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃত, চৌদ্দ দল নিষিদ্ধ, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী, বিগত ফ্যাসিষ্টদের বিচার নিশ্চিত করা সহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

    সম্মানিত প্রধান অতিথি জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।

  • পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে মোরেলগঞ্জ জামায়াত ইসলামীর বিক্ষো-ভ ও সমাবেশ

    পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে মোরেলগঞ্জ জামায়াত ইসলামীর বিক্ষো-ভ ও সমাবেশ

    শেখ সাইফুল ইসলাম কবির :
    অন্তরবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনমতে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার,ও বিভিন্ন সংস্কারের কমিশন গুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের ১৬৬ টিপ্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় ৮৪টি প্রস্তাব এর সিদ্ধান্ত মতে সারাদেশের ন্যায় উপজেলা ও পৌর জমায়াত ইসলামী’র আয়োজনে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় সমার্থক নেতা ও কর্মীদের উপস্থিতিতে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বাজার কাপুডিয়া পট্টির প্রধান সড়কে উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।
    অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াত আমির মো.রফিকুল ইসলাম, উপজেলা নায়েবি আমীর মাস্টার মো.মনিরুজ্জামান মনির, উপজেলা সেক্রেটারি মো.মাকসুদ খানসহ উপজেলা যুব বিভাগ ও ছাত্রশিবির এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    অপরদিকে পি আর পদ্ধতি জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে। পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এইচএম সাইফুল ইসলাম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুরা সদস্য ইসলামী আন্দোলন প্রিন্সিপাল মাওলানা আব্দুল জাহিদ দা.বি., প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • পিআর নির্বাচন সহ ৫ দফা দাবিতে ফুলবাড়ীয়ায় জামায়াতের বিক্ষো-ভ জ-নসমুদ্রে পরিনত

    পিআর নির্বাচন সহ ৫ দফা দাবিতে ফুলবাড়ীয়ায় জামায়াতের বিক্ষো-ভ জ-নসমুদ্রে পরিনত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলে ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীদের আগমনে জনসমুদ্রে পরিনত হয় ফুলবাড়ীয়ার রাজপথ। মিছিলটি শহরের চত্বর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান এসে শেষ হয়। এসময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত গোটা ফুলবাড়ীয়া।

    এর আগে চত্বর প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন সহ অন্যান্য নেতারা।

    বক্তারা বলেন, জনগণের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। এই পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে, এবং ছোট বড় সকল রাজনৈতিক দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
    তারা আরো বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একতরফা নির্বাচন পদ্ধতি দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। জনগণের মতামত প্রতিফলিত করার জন্য অনুপাতভিত্তিক নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। বক্তারা অভিযোগ করেন, বিদ্যমান একক ভোট পদ্ধতিতে অনেক ভোটের কোনো প্রতিফলন থাকে না। তারা দাবি জানান, দ্রুত সংবিধান সংশোধন করে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালুর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এসময় তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুশিয়ারী প্রদান করেন।

  • নলছিটিতে গৃহবধূকে শ্বা-সরোধ করে হ-ত্যা

    নলছিটিতে গৃহবধূকে শ্বা-সরোধ করে হ-ত্যা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে সুখি বেগম( ৫০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) ভোর রাত চারটার সময় উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবদুস সালাম।

    নিহত সুখি বেগম ওই এলাকার মনির হাওলাদারের স্ত্রী। ঘটনার সময় সুখি বেগম তার বসতঘরে একা ছিলেন। তাকে হত্যার পরে বসতঘরের থাকা নগদ টাকা নিয়ে গেছে হত্যাকারীরা বলে অভিযোগ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

    পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, সকাল দশটার দিকে তার প্রতিবেশীরা সুখি বেগমের কোন সাড়াশব্দ না হওয়ায় তাকে ডাকাডাকি করেন। এসময় ঘড়ের ভিতর থেকে কোন উত্তর না পাওয়ায় জানালা দিয়ে নাক মুখে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

    নিহত সুখি বেগমের স্বামী মনির হাওলাদার পেশায় একজন মাংস ব্যবসায়ী। শুক্রবার ভোর রাত তিনটার দিকে গরু জবেহ করে বিক্রির জন্য জিরোপয়েন্ট এলাকায় অবস্থান করেছিলেন।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

  • ময়মনসিংহে পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষো-ভ মি-ছিল- সমাবেশ

    ময়মনসিংহে পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষো-ভ মি-ছিল- সমাবেশ

    আরিফ রববানী-ময়মনসিংহ
    আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন, নির্বাচন সংস্কার, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সদর উপজেলা শাখা।

    শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর) বিকালে নগরীর বড় মসজিদ চত্বরে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

    মিছিল পুর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর ৪ আসনের প্রার্থী বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন ৷
    তিনি তার বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নিরসনে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটাধিকারকে নিশ্চিহ্ন করেছে। এজন্য নির্বাচন সংস্কার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

    তিনি আরও বলেন, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্রের অংশ। এই দলগুলোর রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের পক্ষে কথা বলে এসেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

    এসময় তিনি ঘোষণা দেন, পাঁচ দফা দাবিতে যদি সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

    সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ মহানগরের সেক্রেটারী আলহাজ্ব মো: আনোয়ার হোসেন,
    পেশাজীবী অধিকার পরিষদ এর ময়মনসিংহ জেলার সভাপতি অধ্যক্ষ ডাঃ একেএম সিদ্দিকুর রহমান,সদর উপজেলার সভাপতি মোর্শেদ রানা,সাধারণ সম্পাদক আল আমিন,সহ সভাপতি হাফেজ হাবিবুল্লাহ ও মাওঃ মামুনুর রশীদ সিদ্দিকী, মাওলানা ফজলুল করীম।

    এছাড়াও আরও বক্তব্য রাখেন আই.এ.বি. জেলা উত্তর, দক্ষিণ ও নগর নেতৃবৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ।

  • সলঙ্গায় ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষো-ভ মি-ছিল

    সলঙ্গায় ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষো-ভ মি-ছিল

    সিরাজগঞ্জ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ সলঙ্গা থানা শাখার আয়োজনে ৫ দফার দাবীতে সলঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পি.আর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে এ বিক্ষোভ মিছিল হয়েছে বলে সংশ্লিষ্টসুত্রে জানা যায়। বিক্ষোভ মিছিলটি আজ শুক্রবার বাদ আছর সলঙ্গা থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সলঙ্গা থানা শাখার সভাপতি মাও: আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা আসনের এমপি প্রার্থী নলকার এরান্দহ গ্রামের কৃতি সন্তান,বীর মুক্তিযোদ্ধা আয়নুল হক।
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি প্রার্থী মুফতী আব্দুর রহমানসহ আরও অনেকে।
    বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার,পিআর পদ্ধতিতে নির্বাচন,লেভেল প্লেয়িং ফিল্ড,গণ হত্যার সুষ্ঠ বিচার,জুলাই সনদের আইনি ভিত্তি এবং পি. আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান।

  • গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন কান্ডে সকল মহল হতবাক

    গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন কান্ডে সকল মহল হতবাক

    কে এম সাইফুর রহমান।
    গোপালগঞ্জ প্রতিনিধি :

    গোপালগঞ্জ সদর উপজেলার ২০৮ নং কেকানিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন মজুমদার গত ১৭ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে বিনা ছুটিতে অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।

    সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে সহকারী শিক্ষকদের সাথে আলাপ করে জানা গেছে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন শূণ্য থাকায় তুহিন মজুমদার ওই দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৬ সেপ্টেম্বর তারিখে তিনি সহকারী শিক্ষকদের জানান যে পার্শ্ববর্তী সুলতানশাহী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছেন। তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে ১৭ সেপ্টেম্বর তারিখ থেকে ২০৮ নং কেকানিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর আসবেন না। কথা মতো তুহিন মজুমদার ওই বিদ্যালয়ে আর আসেননি। নতুন কর্মস্থলে যোগদান করেছেন কিনা তাও কেউ জানেন না। তার এহেন দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডে শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী বা সচেতন মহল হতবাক হয়ে পড়েছে।

    সহকারী শিক্ষক সোনিয়া, শিল্পী, ফিরোজা বলেন, আমাদের কারো কাছে বিদ্যালয়ের আয়-ব্যয় সহ কোনো প্রকার দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাননি বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন মজুমদার । তিনি আমাদের কাছে বদলী বা রিলিজ অর্ডারের কোনো কপিও রেখে যাননি। এমতাবস্থায় আমরা খুবই অস্বস্তিকর পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছি।

    এ বিষয়ে জানার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন মজুমদারের সাথে আলাপ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। সাংবাদিকদের সাথে তিনি সাক্ষাতে বা মোবাইল ফোনে কথা বলতে আগ্রহী নন বলে সহকারী শিক্ষক শিল্পী বিশ্বাসকে জানিয়েছেন।
    বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায়ের সাথে আলাপ করা হলে তিনি বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুহিন মজুমদারকে বদলী করা হয়েছে বলে আমার জানা নেই। তিনি নিজে বা অন্য কোন শিক্ষক আমাকে এ ব্যাপারে কিছু জানাননি। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালার সাথে কথা বলে শিক্ষক তুহিন মজুমদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

  • গৌরনদীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্র-তিযোগীতা  ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

    গৌরনদীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্র-তিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি ।।
    ‎বরিশালের গৌরনদীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫। সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহযোগিতায় গতকাল বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ‎অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। তিনি তার বক্তব্যে বলেন,‎“ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা কেবল শিক্ষার্থীদের প্রতিভা বিকাশেই নয়, বরং একটি সুস্থ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে”। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। তিনি বলেন “মাদক আজকের সমাজের জন্য এক মহামারি। খেলাধুলা হলো সেই শক্তিশালী হাতিয়ার, যা যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন তৈরি হয়”। ‎অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, গাউছিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক হাসান, নলচিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আজম। ‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তি ও ক্রীড়া প্রেমীরা। ‎দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদেরকে ক্রীড়ার মাধ্যমে সুস্থ জীবন গঠন ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

  • গোদাগাড়ীর মানবিক ইউএনওর হাটাৎ বদলী, মা-দক ও পুকুর সি-ন্ডিকেটের বিজয়

    গোদাগাড়ীর মানবিক ইউএনওর হাটাৎ বদলী, মা-দক ও পুকুর সি-ন্ডিকেটের বিজয়

    হায়দার আলী,
    নিজস্ব রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার, মানবিক ফয়সাল আহমদের হটাৎ বদলীতে গোদাগাড়ী পৌরসভা ও উপজেলাবাসী হতাশ। খাসপুকুর, মাদক, ভেজাল সিন্ডিকেটদের বিশাল বিজয়।

    মাত্র সাত মাসে গোদাগাড়ীর গরীব, দুস্থ, বিধবা, মুক্তিযুদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্রসমাজ, নির্যাতিত মানুষ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, যুবসমাজের আস্থার প্রতীক হয়ে উঠা মানবিক ইউএনওর এমন বদলী কোনভাবেই সাধারণ জনগণ মেনে নিতে পারছেন না। তারা গোদাগাড়ীর গনমানুষের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনের জন্য সরকারের উদ্ধর্তন কতৃপক্ষের নিকট দাবী করছেন আরও কয়েক মাস উপজেলা নিবাহী অফিসার ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিয়ে সাড়ে ৪৫০ খাসপুকুর ইজারা দিয়ে সরকারের কোটি কোটি রাজস্ব আয় করার ব্যবস্থা করা। মাদকের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার।

    বদলিতে বিষন্নতা নেমে এসেছে সাধারন মানুষের মাঝে। তার অফিসে কারো অনুমতি নেয়ার প্রয়োজন হয় নি। বিধবা, স্বামী পরিত্যক্তা, গরীব, দুস্থ মহিলা, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, আদিবাসী সবাই অফিসে যেতেন ইউএনও ফয়সাল আহমেদ মনোযোগ সহকারী সবার কথা শুনতেন। সমাধান দিতেন। বাল্য বিয়ে, যৌতুক, মাদক,
    দখলবাজী, চাঁদাবাজী, চুরি, ছিনতাই অনেক অংশে কমে এসেছিল। ভেজাল বিরোধী অভিযানে তিনি শতভাগ সফল। তিনি একজন প্রশাসক হিসেবে নয়, সামাজসেবক, গোদাগাড়ীবাসীর কামলা হিসেবে পরিচিতি পেয়েছিলেন, সাপ্তাহিক ছুটি শুক্রবার, শনিবারও অফিসে কাজ করতেন, দিন রাত পরিশ্রম করতেন, ভেজাল, মাদক, বাল্যবিয়ে, অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেন।

    নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য নিয়েছেন বিভিন্ন রকম প্রশিক্ষণ, সেলাই, মালি, মুচিদের প্রশিক্ষণের ব্যবস্থা।
    চর আষাড়িয়াদহ ইউনিয়ন বাসীর জন্য করেছেন স্পিড বোর্ডের ব্যবস্থা যেখানে চর থেকে পার হতে সময় লাগতো প্রায় ১ ঘন্টা সেখানে ১০/১৫ মিনিট জরুরী সেবার ব্যবস্থা করেছেন

    আইনশৃঙ্খলা রক্ষার্থে পৌর সদর সহ গোল চত্তরে করেন সিসি ক্যামেরায় স্থাপন। যুবকদের মাদক থেকে সরিয়ে আনতে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে ২ পৌরসভা, ৯ ইউনিয়নে ৯৯ টি ক্লাব গঠন, খেলধুার সামগ্রী বিতরণ করেছেন। প্রতিটি ইউনিয়ন, প্রতিটি পৌরসভায় শিশুদের বিনোদনের মিনি শিশুপার্ক তৈরী করছেন। তিনি গোদাগাড়ী উপজেলায় যোগদানের পর থেকে ছুটে গিয়েছেন গোদাগাড়ীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

    নিজ কার্যালয়ে বসে গণশুনানি করে মিটিয়েছেন অনেক বড় বড় বিরোধ। বৃহস্পতিবার সন্ধ্যার পরে ইউএনওর বদলির আদেশটি ছড়িয়ে পড়লে অনেকেই হতাশা প্রকাশ করে বলেন, গোদাগাড়ীবাসী হারালেন একজন যোগ্য প্রশাসক ও অভিভাবক।

    সাধারণ গোদাগাড়ীবাসী বলছেন আরও কয়েক মাস সময় ইউএনও ফয়সাল আহমেদ সুযোগ পেলে উন্নয়ন কসর্মকাণ্ডগুলোর সুফল পেত, আসার আলো দেখত গোদাগাড়ীবাসী।

    তিনি মাদকপ্রবন এলাকা গোদাগাড়ীতে এসে প্রথমেই শুরু করেন মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান,বাল্য বিবাহ প্রতিরোধ, ভেজাল খাদ্য, ভেজাল তেল, নমেয়াদ উত্তীর্ণ ঔষধ, পুকুর খনন, রাস্তা চলাচলে প্রতিবন্ধকতাসৃষ্টকরীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে গোদাগাড়ীর আইকনে পরিনত হয়েছন। গোদাগাড়ীর শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করা।
    গোদাগাড়ী পৌরসভার জন্মলগ্নে শিক্ষাবৃত্তি চিল না। চালুকরে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    ইউএনওর বদলীতে দারুিনভাবে হতাশ মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী রাইসা ও মাফিয়া বলেন, আমরা পৌরসভা চিনতাম না, অনেকের অবস্থা একই। ১৫০০ টাকার বৃত্তি, দুটি বই, গাছ দারুন খুশি হয়েছিলাম। স্যারের বদলী কথা শুনে খুব কষ্ট পেলাম। স্যার এতসুন্দর গান পারেন আমরা জানতাম না। গোদাগাড়ীর সার্বিক উন্নয়নে আরও কয়েক মাস প্রয়োজন ছিল। উনার মহৎ কাজগুলি সারা জীবণ মনে থাকবে। উনি যেখানে যান আমাদের বিশ্বাস ভাল থাকবেন দোয়া ভালবাসা রইল।

    তবে বদলির বিষয়ে কথা হয় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এর সাথে তিনি বলেন, আমরা সরকারি কর্মকর্তা দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে সরকার যেখানে চাইবে এখানেই আমাদের যেতে হবে তবে গোদাগাড়ীবাসীর ভালোবাসার কথা সারাজীন মনে থাকবে। আমি আপনাদের প্রশাসক হিসেবে নয় কামলার মত কাজ করেছি। দিন যতদিন এখানে রিজিক ছিল ছিলাম, ভালকাজ করার চেষ্টা করেছি।

    এব্যাপরে গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুম বলেন, উনি অনেক ভালো মনের মানুষ। আল্লাহ তাকে হেফাজত করুন।
    সেলাই প্রশিক্ষনের মাষ্টার ট্রেনার শাহানারা বিশ্বাস শাহিনুর বলেন, গতকাল ফয়সাল আহমেদ স্যারের বদলীর আমাদের সাবার
    মনখারাপ হয়েছে। যেন কোন কাজে@ মন বসেনি।
    সবাই আরও কয়েক মাস চেয়েছিলাম। উনার মাধ্যমে প্রশিক্ষনের সমাপ্তিটা ঘটবে। সবাই সেলাই প্রশিক্ষণ স্বপ্ন দেখতো, স্যার প্রশিক্ষণ শেষে মিনি গার্মেন্টসে করার জন্য টুলস, মেশিন কিনে দেয়ার ব্যবস্থার আশ্বাস দিয়েছিন যেন সবকিছু এলোমেল হয়ে গেল।
    গোদাগাড়ী সার্বিক উন্নয়নে কারো সাথে তুলনা করা যাবে না। সাত মাসে উনি যা করেছেন ১৭ বছরে তা করতে পরেন নি।

    বিধবা সুরভী বলেন, দেড় বছর আগে স্বামী মারা গেছেন, দুইটি ছেলে নিয়ে কষ্ট করে সংসার চালাই। অনেক আশাভরসা নিয়ে সেলাই প্রশিক্ষনে অংশ গ্রহন করেছিলাম স্যারের বদলীতে সবশেষ।

    কুলসুম বেওয়া জানান, স্বামী ঢাকায় কাজ করতে গিয়ে দুর্ঘটনা মারা যান।
    ১ ছেলে ও ১ মেয়ে কষ্ট করে হাঁস – মুরগী পুষে ( পালন করে) ডিম বিক্রি করে সংসার চালাই। বাড়ীতে সেলাই মেশিন নেই। কেনার সামর্থ নেই। মাষ্টার ট্রেনার শাহানারা বিশ্বাস শাহিনুর ম্যাডাম যে কাজ দেন সেই কাজ সুঁই সুতা ব্যবহার করে করি। ফয়সাল আহমেদ স্যারের বদলীতে সব স্বপ্ন ভঙ্গ হলো।আল্লাহের প্রার্থানা করি স্যার যেন গোদাগাড়ীতে থাকেন।

    প্রতিবন্ধী কামরুল ইসলাম ও ঝর্না বলেন, আমি কাজ জানি, কিন্তু শিখার শেষ নেই। তাই তো উচ্চতর সেলাই প্রশিক্ষণে অংশ গ্রহন করেছি। ইউএনও মহোদয়ের বদলীতে আমরা ব্যাপক ক্ষতির মুখে। আমাদের সেলাই প্রশিক্ষনের ভবিষ্যৎ শেষ। স্যারের

  • সুন্নত নামাজ না পড়ার অ-ভিযোগে মুখে টুপি চে-পে ছাত্রকে বেধ-রক মা-রপিট হুজুরের

    সুন্নত নামাজ না পড়ার অ-ভিযোগে মুখে টুপি চে-পে ছাত্রকে বেধ-রক মা-রপিট হুজুরের

     

    বাবুল হোসেন।
    পঞ্চগড় প্রতিনিধি :

    যোহরের নামাজে ফরজ শেষে সুন্নত না পড়ার অভিযোগে এক মাদরাসা ছাত্রকে মুখে টুপি গুজে করা হয়েছে বেধরক মারধর। এসময় লাঠি দিয়ে মুখে চেপে দেয়া টুপি গলায় ঢুকিয়ে দেয়ার চেষ্টা করেন ওই মাদরাসা শিক্ষক। এতে মাদরাসা ছাত্রের মুখের তালু কয়েক স্থানে ছিলে যায়। তবুও ক্ষান্ত না হয়ে কয়েকজন ছাত্র ভূক্তভোগীর দুই হাত ধরে থাকেন আর হুজুর দুই হাত, ঘাড়, গলা সহ কোমরের নিচে করেন বেধরক মারধর। কোনমতে পালিয়ে বাঁচতে চাইলেও আবারো ভূক্তভোগীকে মারধরের জন্য হুজুরের সামনে এনে দেয়া হয়। শিক্ষকের নির্মম মারধরের শিকার নাসির বর্তমানে হাসপাতালের বেডে মারধরের যন্ত্রনায় কাতরাচ্ছে। শিশুটির পুরো শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন রয়েছে। গেল বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলা শহরের লিচুতলা এলাকার আত-তাক্বওয়া ওয়াস্সুন্নাহ হিফজ্ মাদ্রাসায়। মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর থানায় আসাদুজ্জামান আসাদসহ তিন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলার অভিযোগ জমা দিয়েছেন ওই মাদরাসা ছাত্রের বাবা বেলাল হোসেন।

    এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মাদরাসা শিক্ষক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ভূক্তভোগী শিক্ষার্থীর নাম সাব্বির হোসেন নাসির (১২)। তার বাড়ি সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া এলাকায়। স্বর্ণকার বেলাল হোসেন ও গৃহিনী ইয়াসমিন আক্তারের একমাত্র ছেলে নাসির। সে মাদরাসাটিতে হেফজ বিভাগে পড়াশোনা করছে।

    জানা গেছে, গত তিন মাস আগে মাদরাসাটিতে হেফজ বিভাগে ভর্তি হয় নাসির। ভর্তির কিছুদিন পরেই একবার মারধরের শিকার হয় সে। সেসময় বাড়িতে চলে গেলেও ছেলেকে কোরআনের হাফেজ বানাতে হবে এমন দৃঢ়চিত্তে আবারো মাদরাসাতে ফিরিয়ে দিয়ে যায় পরিবার। তবে এবারের মারধর যে অন্য সময়কে ছাড়িয়ে গেছে।

    ভূক্তভোগী মাদরাসা ছাত্র সাব্বির হোসেন নাসির জানায়, আমি সুন্নত নামাজ না পড়ায় আসাদ হুজুর আমাকে মারধর শুরু করে। আমি চিৎকার করলে আমার মুখে টুপি গুজে দিয়ে মারতে থাকে। কয়েকজন ছাত্র হাত ধরে থাকে আর তিনি আমার শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকেন। যেভাবে আমার মুখে টুপি গুজে দিয়েছে আরেকটু হলে আমি মরেই যেতাম। আমার গলা দিয়ে রক্ত বের হয়ে গেছে।

    বাবা বেলাল হোসেন বলেন, আমার ছেলেকে এর আগেও নির্যাতন করা হয়েছে। ওইদিন যেভাবে মুখে টুপি গুজে দিয়ে মারধর করা হয়েছে তা বর্ণনা করার মতো নয়। কোন সুস্থ মানুষ একটা শিশুটিকে এভাবে মারধর করতে পারে না। আমার ছেলেকে তারা মেরে ফেলতে চেয়েছিল। ও কোনমতে পালিয়ে বেঁচে গেছে। এখন আবার আসাদ হুজুর আমাদের দেখে নেয়ার হুমকি দিচ্ছে। আমরা ন্যায় বিচার চাই।

    এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হন নি।

    পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) রহিমুল ইসলাম বলেন, শিশুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে সে হাসপাতালেই ভর্তি আছে। আমরা তার প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।

    পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, শিশু নির্যাতনের অভিযোগে তার বাবা থানায় অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।