Category: দেশজুড়ে

  • আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দো-য়া মাহফিল অনুষ্ঠিত

    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দো-য়া মাহফিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় জালাল প্লাজা (২য় তলা) অবস্থিত ফুট ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫ইং) রাত ৮টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আশুলিয়া থানা কমিটির ১নং সহ-সভাপতি, ব্যবসায়ী ও সমাজসেবক জনাব বকুল ভুঁইয়া। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন)। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, আশুলিয়া থানা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক খন্দকার মোঃ তোফাজ্জল হোসেন।

    এছাড়াও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য দাউদুল ইসলাম (নয়ন), পলাশ হাওলাদার, মোকাম্মেল মোল্লা সাগরসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

    আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মোঃ সাদেক হোসাইন। নিহত সাংবাদিক ও জুলাই আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা শেষে আমন্ত্রিত অতিথিদেরকে রাতের খাবারের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বকুল ভুঁইয়া বলেন, সবার কাছে অনুরোধ কেউই এমন কোনো কাজ করবেন না যে বিএনপির বদনাম হয়, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি দিয়ে আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের নামে অপপ্রচার চালাচ্ছে সৈরাচারমুক্ত সুবিধাবাদ বিরোধী এক্সপ্রেস আপনারা ভালো হয়ে যান, অপপ্রচার বন্ধ করুন, সাংবাদিকরা যেকোন ব্যক্তির সাথে ছবি তুলতে পারেন, সবখানেই তারা প্রবেশ করতে পারেন। মেম্বার চেয়ারম্যান ও এমপি মন্ত্রীর সাথে সাংবাদিকদের ছবি থাকা দোষের নয়। সবশেষে এলাকার উন্নয়নমূলক কাজগুলো করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন বকুল ভুঁইয়া।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নলছিটিতে বর্ণাঢ্য গণসমা-বেশ ও মিছিল

    ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নলছিটিতে বর্ণাঢ্য গণসমা-বেশ ও মিছিল

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ আসর এক বিশাল বর্ণাঢ্য গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নলছিটি বাসস্ট্যান্ড শহীদ সেলিম চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও শহীদ সেলিম চত্ত্বরেই শেষ হয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। তাদের প্রধান দাবি— প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন।

    সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা ডা. মোঃ সিরাজুল ইসলাম সিরাজী বলেন, “পুরনো পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা। আগে রাষ্ট্র সংস্কার, তারপর নির্বাচন—এই মূলমন্ত্র অনুসরণ করতে হবে।” তিনি আরও যোগ করেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্র বিপন্ন হবে।

    সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মোঃ শাহাজালাল হোসাইন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মল্লিক। এছাড়াও বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস হাওলাদার, মাওলানা মোঃ জাকির হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির মৃধা, মোহাম্মদ মুসা সরদারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • দৈনিক প্র-লয় সাফল্যের এক বছর, নতুন পথে অগ্রযাত্রা

    দৈনিক প্র-লয় সাফল্যের এক বছর, নতুন পথে অগ্রযাত্রা

    নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক বছরের পথচলা শেষে আজ এক অনন্য অর্জনের দিগন্তে পৌঁছেছে দৈনিক প্রলয় । প্রতিষ্ঠার শুরু থেকে পাঠকের আস্থা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যে দেশের পাঠকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ মুহূর্তে আমরা ফিরে দেখি আমাদের সাফল্যের গল্প, পাঠকের ভালোবাসা এবং আগামী দিনের স্বপ্ন।

    দৈনিক প্রলয় পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৫ ঘটিকার সময় পত্রিকাটির হল রুমে কেক কাটার মধ্যে দিয়ে পত্রিকাটির সফলতা কামলনার উদ্দেশ্য এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    দৈনিক প্রলয় পত্রিকাটির প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন দৈনিক রূপছায়ার ভারপ্রাপ্ত সম্পাদক, মোঃ মেহেদী হাসান, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপদেষ্টা মন্ডলের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মোল্লা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম সভাপতি, আহমেদ আবু জাফর, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক, মোহম্মদ মাসুদ, দৈনিক আমাদের কন্ঠ নির্বাহী সম্পাদক, মিয়াজী সেলিম আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক নির্বাহী সদস্য, এইচ এম আল আমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, মোঃ ফখরুল ইসলাম , সিনিয়র সাংবাদিক বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়নের পরিষদের সভাপতি, রেজাউল ওয়াদুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, এনামুল ইসলাম তুহিন, দৈনিক রূপছায়া নির্বাহী সম্পাদক, আরিফুল ইসলাম, দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক, শহিদুল ইসলাম, দৈনিক প্রলয় পত্রিকার যুগ্ন সম্পাদক, মোঃ আনিসুর রহমান, দৈনিক প্রলয় ব্যবস্থাপনা সম্পাদক, আতিকুর রহমান শিপন, দৈনিক প্রলয়র ময়মনসিংহ ব্যুরো প্রদান, সুমন ভট্টাচার্য, রেজাউল ওয়াদুদ প্রমুখ।

    গত এক বছরে দেশ ও জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দৈনিক প্রলয় সর্বদা ছিল নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। গ্রামীণ জনপদের সমস্যা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনের বড় ঘটনা—সবকিছুই নিরপেক্ষ ও সাহসী ভঙ্গিতে তুলে ধরেছে এ পত্রিকা। দুর্নীতি, অনিয়ম, সামাজিক বৈষম্য ও জনগণের ন্যায়বিচারের বিষয়গুলোতে নিরলসভাবে সোচ্চার থেকেছে দৈনিক প্রলয় । পাশাপাশি সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া ও তরুণ প্রজন্মের ইতিবাচক কর্মকাণ্ডের চিত্রও সমান গুরুত্বের সাথে প্রকাশ করেছে।

    এক বছরের এই যাত্রায় পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা আমাদের প্রাপ্তি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে গেছি, পেয়েছি সাধারণ মানুষের আস্থা। সমালোচনা ও পরামর্শকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করে আমরা প্রতিনিয়ত নিজেদের উন্নত করতে সচেষ্ট থেকেছি।

    প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে শুধু উৎসব নয়—এটি নতুন অঙ্গীকার, নতুন দায়িত্ব ও নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে আরও শক্তিশালী, আধুনিক ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশ ও জাতির পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। পাঠকের চাহিদা অনুযায়ী প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা, গবেষণাধর্মী প্রতিবেদন এবং জনসচেতনতামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।
    আমরা বিশ্বাস করি—পাঠকের ভালোবাসা ও আস্থাই আমাদের মূল শক্তি। আগামী দিনের পথচলায় এই আস্থা নিয়েই দৈনিক প্রলয় এগিয়ে যাবে নতুন আলোর পথে, নতুন অঙ্গীকারে।

  • পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে সুজানগরে জামায়াতের বিক্ষো-ভ মি-ছিল

    পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে সুজানগরে জামায়াতের বিক্ষো-ভ মি-ছিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পিআর পদ্ধতিসহ ৫দফা দাবিতে সুজানগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে,এম,হেসাব উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই-আযম, উপজেলা জামায়াতের সেক্রেটারী (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর আমীর রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারী মকবুল হোসেন বকুল মাস্টার, উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, উপজেলা ওলামা মাশায়েক বিভাগের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কলাণ ফেডারেশনের সভাপতি রস্তম আলী মোল্লা, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ মাস্টার, উপজেলা ইসলামী ছাত্রশিবির নেতা আব্দুল মমিন ও হোসাইন প্রমুখ।
    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। কেননা প্রত্যেকটি ভোটের মূল্যায়নের একমাত্র পন্থা হলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি নিয়ে গড়িমসি না করে প্রয়োজনে গণভোট দিয়ে পক্ষেবিপক্ষে জনমত যাচাই করুন। জুলাই সনদ বাস্তবায়নের পরেই নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট ও দোসরদের বিচার নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
    তিনি বলেন, জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক। কিন্তু দেখা যাচ্ছে, একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা দাবি করছি, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে।
    অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দ্যেশে জামায়াত নেতা অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে আপনারা নির্বাচন অনুষ্ঠান করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আবারও ফ্যাসিজমের জন্ম হবে, আরেকটি হাসিনা সরকারের জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কে-টে হ-ত্যা

    নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কে-টে হ-ত্যা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ইজিবাইক চালককে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা। নড়াইল সদর উপজেলায় আকবার মুন্সি নামে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যার অভিযোগ উঠেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    এ সময় লাশটি গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষো-ভ মি-ছিল ও সমা-বেশ অনুষ্ঠিত

    ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষো-ভ মি-ছিল ও সমা-বেশ অনুষ্ঠিত

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে জামায়াতে ইসলামীর ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ধামইরহাট ফুটবল মাঠ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আমাইতাড়া বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা কামরুজ্জামান জুয়েল। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলার নায়েবে আমীর, ধামইরহাট-পত্নীতলা এলাকার এমপি প্রার্থী ইঞ্জিঃ এনামুল হক। আরও বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি, নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি ও ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ, নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা আমানুল্লাহ, নায়েবে আমীর আঃ আজিজ, উপজেলা সেক্রেটারি রেজোয়ান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সালেহ মুসা মুন্না, ছাত্রশিবির ধামইরহাট উপজেলা সভাপতি আব্দুল্লা আল মামুন, হেরার কাফেলা সাহিত্য-সাংকৃতিক সংসদের প্রধান শিল্পি আঃ মুমিন। বক্তাগণ কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী ৫ দফা দাবি তুলে ধরেন এবং দাবির পক্ষে কঠোর হুসিয়ারি উচ্চারণ করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

  • বাবুগঞ্জে নবনিযুক্ত ওসি’র সাথে জা-মায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    বাবুগঞ্জে নবনিযুক্ত ওসি’র সাথে জা-মায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে বিমানবন্দর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর সৈয়দ আলতাফ হোসেন, মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপাশা ইউনিয়নের সভাপতি হানিফ তালুকদার, ছাত্রশিবির বাবুগঞ্জ উপজেলার বাইতুলমাল সম্পাদক কামাল হোসেন মোল্লা, আমিনুল ইসলাম ও আবু তালেব।

    নবনিযুক্ত ওসি মহোদয় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

  • গোপালগঞ্জে জামায়াতের বিক্ষো-ভ মি-ছিল

    গোপালগঞ্জে জামায়াতের বিক্ষো-ভ মি-ছিল

    কে এম সাইফুর রহমান, 
    নিজস্ব প্রতিনিধিঃ 

    জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গুপ্ত হামলা, অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলায় জামায়াতের উদ্যোগে ছাত্র–জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    ৫ দফা দাবিতে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে জেলার সর্বস্তরের মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করে। শান্তিপূর্ণভাবে সফলভাবে সম্পন্ন হয় এ কর্মসূচি।

    এ সময় উপস্থিত ছিলেন—
    সাবেক টানা ২৬ বছরের জেলা আমির ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন সরদার,
    বর্তমান জেলা আমির অধ্যাপক রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খান সহ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • পঞ্চগড়ে জামায়াত’র বিক্ষো-ভ মিছিল ও স-মাবেশ

    পঞ্চগড়ে জামায়াত’র বিক্ষো-ভ মিছিল ও স-মাবেশ

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয়। সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবীতে পঞ্চগড়ে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় দলটির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের মিঠাপুকুর এলাকার মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
    বিক্ষোভ মিছিলে দলীয় দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়। পরে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় পৌর শাখার সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায়  পঞ্চগড় জেলা শাখার সভাপতি ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন,  সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামের ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
    এসময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে তারই ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আর সেই নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। আজকে যারা বলে পিআর খায়না মাথায় দেয় তারাতো তত্বাবধায়ক সরকারও বুঝতোনা। জণগণের দাবিতে ও আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়। পরে সেই দাবিতে নির্বাচনের জন্য তারাই আন্দোলন করেছিল। তারা যদি পিআর বুঝতো তাহলে ডাকসু, জাকসুতে তাদের এই করুণ পরিণতি হতোনা।
    বক্তারা আরো বলেন,  সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 
    ৫ দফা দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিঁয়ারী দেন বক্তারা।

  • ৫ দফা দাবিতে চারঘাট উপজেলা জামায়াতের বিক্ষো-ভ মিছিল ও সমা-বেশ অনুষ্ঠিত

    ৫ দফা দাবিতে চারঘাট উপজেলা জামায়াতের বিক্ষো-ভ মিছিল ও সমা-বেশ অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর চারঘাট উপজেলার উদ্যেগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চারঘাট মডেল মসজিদ  হতে সরদহ বাজার হয়ে একাডেমী মসজিদ পর্যন্ত হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল ভাবে শেষ হয়।

    চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা  জামায়াতের  সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মো শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মোঃ রুবেল আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল  ইসলাম, চারঘাট উপজেলা শিবিরের সভাপতি নাহিদ হাসান শুভ।

    আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ, মোঃ শেরে আলম সহ উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন সমূহের আমীর, সভাপতি ও সেক্রেটারি গণ সহ উপজেলা জামায়াত ও শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

    উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বলেন, ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন, ২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয় করনে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেই। আগামীতে আর যেনো কোন ফ্যাসিবাদ ও স্বৈরচার না আসতে পারে এজন্য আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃত, চৌদ্দ দল নিষিদ্ধ, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী, বিগত ফ্যাসিষ্টদের বিচার নিশ্চিত করা সহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

    সম্মানিত প্রধান অতিথি জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।