Category: দেশজুড়ে

  • আগামী সংসদ নির্বাচনে জামায়াত কে বিজয়ী করতে যুবকদের আ-হবান – অধ্যক্ষ নাজমুল হক

    আগামী সংসদ নির্বাচনে জামায়াত কে বিজয়ী করতে যুবকদের আ-হবান – অধ্যক্ষ নাজমুল হক

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে “যুব সমাবেশ – ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় বাকড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

    ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এবং ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আনারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট-বাঘা-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ মোঃ শফিকুল ইসলাম, মাষ্টার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ এজারুল ইসলাম, ভায়ালক্ষীপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ কামরুজ্জামান রায়হান।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ যুবকদের ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

    অতিথিবৃন্দ যুবক দের আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন।

    প্রধান অতিথি যুব সমাবেশে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং যুবকদের নেতৃত্বে জামায়াতকে আগামীদিনে বিজয়ী  করতে আহবান জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • ‎বাহুবলে চীনা নাগরিকের আ-ত্মগোপনে রহ-স্য ঘ-নিভুত।। তথ্য নিয়ে মীমের পিতার লু-কোচুরি

    ‎বাহুবলে চীনা নাগরিকের আ-ত্মগোপনে রহ-স্য ঘ-নিভুত।। তথ্য নিয়ে মীমের পিতার লু-কোচুরি


    ‎হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলে কথিত প্রেমিকার বাড়িতে চীনা যুবকের আগমনের পর হঠাৎ আত্মগোপনে রহস্য আরও ঘনিভুত হচ্ছে। তাই ইয়ং (৩৭) নামের চীনা যুবক চিচুয়ান প্রদেশের নাগরিক। তার পিতার নাম তা ইন চুং। সে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের খিলবামৈ গ্রামের দিনমজুর মোহাম্মদ আলীর বাড়িতে আসে।

    ‎বাহুবলের পল্লীতে চীনা নাগরিকের আগমনে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য । আশপাশের লোকজনের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশের গোচরে আসে। লোক মারফত খবর জানতে পেরে খিলবামৈ গ্রামের ওই বাড়িতে যান সংবাদ কর্মীরা। এ সময় দিনমজুর মোহাম্মদ আলীর মেয়ে সাদিয়া সুলতানা মীম (১৯) জানায়, তার সাথে অনলাইনে পরিচয়ের সূত্র ধরে তাই ইয়ং তাদের এখানে এসেছে এবং  বিয়ে করে সাথে নিয়ে যেতে চায় চীনে দেশে । অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া সাদিয়া সুলতানা মীমও জানায়, গুগল ট্রান্সলেশনের মাধ্যমে কথোপকথন হয় তাই ইয়ং ও মীমের। স্থানীয় ভাষা ছাড়া ইংরেজি সহ অন্য কোন ভাষাও বুঝতে পারে না চীনা যুবক।
    ‎পুলিশ অবগত হওয়ার পরও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। পরদিন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় বাহুবলে চীনা নাগরিকের আগমনের খবর প্রকাশ হওয়ার পর দুইজন পুলিশ মীমের পিত্রালয়ে যান বলে স্থানীয়রা জানান। কিন্তু ২৫ সেপ্টেম্বর মধ্য রাতেই ওই বাড়ি ছাড়েন চীনা নাগরিক। সাথে নিয়ে যান মীমসহ তার মাকে। নোহা গাড়িযোগে গোপনে চলে যেতে সহযোগিতা করেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে অটো চালক রাজু মিয়া।
    ‎শনিবার বিকেলে মোহাম্মদ আলীর বাড়িতে গেলে দেখা যায় দরজায় তালা। ফোনে যোগাযোগ করলে মোহাম্মদ আলী জানান তিনি চুনারুঘাটে। চীনা নাগরিক তাই ইয়ং এবং মীম সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন সে চলে গেছে তার দেশে। মীম ও তা মা কোথায় এর উত্তর দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।
    ‎স্থনাীয় একাধিক সূত্র জানায়, চীনা এ যুবক মাস খানেক আগেও এ বাড়িতে এসে গেছে। প্রথম বিষয়টি এভাবে সারা পড়েনি। এবার স্থানীয়দের কানাঘুষা ও মিডিয়ার লোকদের জেনে যাওয়ায় মীমের পরিবার সতর্কতা হিসেবে চলে গেছে আত্মগোপনে। তারা নাকি বর্তমানে অবস্থান করছে ঢাকার পল্লবী থানার মিরপুর কালাপানি এলাকায়। সরকারি একাধিক সংস্থাও অনুসন্ধান শুরু করেছে এ ব্যাপারে। একটি গোয়েন্দা সূত্র জানায়, বেশ কিছু দিন আগে বিদেশি প্রতারক চক্র সম্পর্কে সরকারিভাবে সতর্কতা জারী করা হয়। এতে বলা হয়, বিদেশি এ চক্রটি প্রেম অথবা লোভনীয় অফারের মাধ্যমে বাংলাদেশের সুন্দরী নারীদের বিয়ের ফাঁদে ফেলে মাফিয়া চক্রের হাতে তুলে দেয়। এধরনের ঘটনা দেশের একাধিক স্থানে সংঘটিত হয়েছে বলে সতর্ক বার্তায় বলা হয়।

    ‎এ ধরনের আশঙ্কার কথা বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামও জানান।




  • পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির পক্ষ থেকে সিসি ক্যামেরার প্রদান

    পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির পক্ষ থেকে সিসি ক্যামেরার প্রদান

    ইমদাদুল হক ,পাইকগাছা (খুলনা)।।

    পাইকগাছায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা ও পৌরসভার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। খুলনা -৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রদান করেন।
    শনিবার সকালে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের বাসভবনে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। যুগ্ম আহ্বায়ক তুষার কান্তি মন্ডলের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাব্লু , পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ এম এ রাজ্জাক। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা,প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, মাষ্টার বাবর আলী গোলদার,আবু মুসা, আছাদুজ্জামান খোকন, আঃ মজিদ গোলদার, শেখ আনারুল ইসলাম,মেছের আলী সানা,প্রণব কান্তি মন্ডল, মাষ্টার মুজিবুর রহমান,সায়েদ আলী বাবলা,অধীর মন্ডল, বাবুরাম মন্ডল,মোনহর সানা, মিজান জোয়ার্দার, দিপংকর সিকদার, সুরঞ্জন চক্রবর্তী ও বিভাসেন্দু সরকার, হুরায়রা বাদশা, মোঃ আরিফ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রায়হান পারভেজ টিপুসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • মাদারীপুরের খোয়াজপুরে ফ্রি চি-কিৎসা ও বিনামূল্যে ওষুধ বি-তরণ

    মাদারীপুরের খোয়াজপুরে ফ্রি চি-কিৎসা ও বিনামূল্যে ওষুধ বি-তরণ

    আরিফুর রহমান, মাদারীপুর:
    মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার এ কর্মসূচির আয়োজন করে আল্লামা নূর মোহাম্মাদ সমাজ কল্যাণ পরিষদ এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।

    দিনব্যাপী এ আয়োজনে শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস. এম. সম্রাট রোমান, মো. আলমগীর ফকির, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ (সভাপতি, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা), বায়েজিদ মিয়া (প্রতিষ্ঠাতা ও সভাপতি, পাশে আছে মাদারীপুর), এইচ. এম. রেজাউল হক (উপদেষ্টা, তারুণ্য পরিবার মাদারীপুর), জি. এম. পলাশ (যুগ্ম সাধারণ সম্পাদক, মানবকল্যাণ সংগঠন মাদারীপুর) এবং সোহাগ হাসান (প্রতিষ্ঠাতা, তারুণ্য পরিবার মাদারীপুর)। মোঃ রঞ্জু মুন্সি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    আরিফুর রহমান মাদারীপুর।

  • দোয়ারাবাজারে ডোমখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের দা-বিতে মা-নববন্ধন

    দোয়ারাবাজারে ডোমখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের দা-বিতে মা-নববন্ধন

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ডুম-খালী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোজাউড়া গ্রামে বরকতনগর, রাখালকান্দি, রামনগরসহ সুরমা, বোগলাবাজার ও সদর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানববন্ধনে বক্তারা বলেন, ডুম-খালী নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ভোগান্তি সীমাহীন। প্রায়ই দুর্ঘটনা ঘটে হতাহতের ঘটনা ঘটছে।

    সাবেক ইউপি সদস্য আলতাব হোসেন বলেন, ‘তিন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষসহ শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে। এখানে দ্রুত ব্রিজ নির্মাণ করা জরুরি।’

    মাস্টার ফয়সল আহমদ বলেন, ‘গোজাউড়া অংশে ব্রিজ না থাকায় দুই পাড়ের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন। প্রতিনিয়ত শিশু ও শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা দ্রুত সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি।’
    মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— মফিজ আলী, ডালিম মিয়া, করম আলী, আবু বকর, নুর মিয়া, মখলিছ মুল্লা, ছাতির আলী, শুক্কুর আলী, আপ্তাব মিয়া, আকবর আলী, আমির আলী, আখলুছ আলী, রুহুল আমিন, আলতাব আলী, আব্দুল করিম, আবু তাহের প্রমুখ।

  • রাজশাহীর গোদাগাড়ীতে ম-রদেহ স-মাহিত করতে আর একজনের মৃ-ত্যু, দুজন নি-খোঁজ

    রাজশাহীর গোদাগাড়ীতে ম-রদেহ স-মাহিত করতে আর একজনের মৃ-ত্যু, দুজন নি-খোঁজ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুজন এখনও নিখোঁজ রয়েছে।

    শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০) এবং তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।

    এ সংবাদ শুনার পর আত্নীয় স্বজন, এলাকাবাসী পদ্মানদীর ধারে ব্যাপক লোকজন ভীড় জমাচ্ছেন। শেষ খবর পর্যন্ত তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়ে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

    স্থানীয়রা জানান, আজ সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তাঁর মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে। ২০-২৫ জন ওই নৌকায় করে নদী পার হচ্ছিলেন। তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

    মৃত্যু ব্যক্তির মরদেহ সমাহিত করার জন্য এসে আর মানুষের মৃত্যুর ঘটনায় এলাকায় হৃদয় বিদারক ঘটনায় আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে, কে কাকে শান্তনা দিবে যেন সবাই ভাষা হারিয়ে ফেলেছেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী ।

  • ঝিনাইদহে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডু-বে দুই শিশুর ম-র্মান্তিক মৃ-ত্যু

    ঝিনাইদহে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডু-বে দুই শিশুর ম-র্মান্তিক মৃ-ত্যু

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোগাছি গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হোসেন (৫) এবং পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)। তারা মামাতো-ফুফাতো ভাই। স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু ছিপ নিয়ে খালে মাছ ধরতে যায়। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায় এবং তীব্র স্রোতে ভেসে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।” বিকেলে পারিবারিকভাবে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ছোট্ট দুই প্রাণের অকাল মৃত্যুর ঘটনায় দোগাছি ও আশপাশের গ্রামগুলোতেশোকের ছায়া নেমে এসেছে ।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • পীরগঞ্জ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

    পীরগঞ্জ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ আয়োজনে ইনুয়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পেইন হয়।

    পীরগঞ্জ গুডনেইবারস সিডিপি ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পেইনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, পীরগঞ্জ হাসাপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামাল আহমেদ,
    সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, সংস্থার ডাক্তার মোঃ ফাইজুর রহমান ফাহাদ প্রমুখ।

    স্বাস্থ্য ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজের হাসপাতালের প্রফেসর ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস কে সাদেক আলী, দিনাজপুর মেডিকেল কলেজের কনসালটেন্ট, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রামিম ইসলাম ইবনে নূর এবং একই হাসপাতাল চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল আলম রেজা ১শত ৬৫ জন জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

    অপরদিকে সংস্থাটি স্বাস্থ্য ও পুষ্টি খাদ্য উপকরণ হাউজিং সামগ্রী স্বল্পমূল্যে বিতরণ করেন।

  • পাইকগাছায় শারদীয় দূর্গাপূজা সফল করার লক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃ-বৃন্দের সাথে ম-তবিনিময় সভা

    পাইকগাছায় শারদীয় দূর্গাপূজা সফল করার লক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃ-বৃন্দের সাথে ম-তবিনিময় সভা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।

    খুলনার পাইকগাছায় শারদীয় দূর্গাপূজা সফল করা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে খুলনা-৬ আসনের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে উপজেলার সরল কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুরঞ্জন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রতাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক। মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট দিপংকর সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, উজ্জ্বল বিশ্বাস, গোলক চন্দ্র সরকার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, ইদ্রিস শেখ ও তেজেন্দ্র নাথ মন্ডল।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় পুলিশের অ-ভিযানে ৪৭ পিচ ইয়া-বাসহ গ্রে-প্তার এক

    পাইকগাছায় পুলিশের অ-ভিযানে ৪৭ পিচ ইয়া-বাসহ গ্রে-প্তার এক

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি ।।

    খুলনার পাইকগাছা কপিলমুনি ফাঁড়ি পুলিশের অভিযানে ৪৭ পিচ ইয়াবাসহ এক জনকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির এএসআই শাহিনুর রহমান ও পুলিশ সদস্য মো. জুয়েল রানা দুর্গাপূজা উপলক্ষে টহলের সময় কপিলমুনি ইউপির উত্তর নাজিরপুর গ্রামের রশিদ ফকিরের ছেলে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল ফকির (২০) কে ৪৭ পিচ ইয়াবাসহ আটক করে।

    এএসআই শাহিনুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে থানা ওসি মো. রিয়াদ মাহমুদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। তার ই অংশ হিসেবে সন্দেহজনক ঘোরাঘুরির সময় ফয়সাল ফকিরকে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে লুকিয়ে রাখা ৪৭ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

    কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজগর হোসেন জানান, আটককৃতকে থানায় পাঠানো হয়েছে।