Author: desk

  • নলছিটিতে কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃষকদের মাঝে বীজ বিতরণ

    নলছিটিতে কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃষকদের মাঝে বীজ বিতরণ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা ও বীজ বিতরণ করা হয়।

    এ উপলক্ষে শনিবার(০২ মার্চ) বিকেল তিনটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সম্মানিত অতিথি ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, সহকারী অধ্যাপক(অব:) সামসুল আলম খান বাহার।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম রেজাউল করিম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান। এসময় উপজেলার ৫০ জন কৃষককে বিভিন্ন ফসলের বীজ ও ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

  • শিক্ষক ও শিক্ষার্থীর সু সম্পর্ক বদলে দিতে পারে শিক্ষা ব্যাবস্থা–রাশেদ খান মেনন

    শিক্ষক ও শিক্ষার্থীর সু সম্পর্ক বদলে দিতে পারে শিক্ষা ব্যাবস্থা–রাশেদ খান মেনন

     
    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ 
    ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশের শিক্ষা ব্যাবস্থাকে এগিয়ে নিতে হবে, সে ক্ষেত্রে একজন শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সু সম্পর্ক প্রয়োজন।সেই সু সম্পর্কই বদলে দিতে পারবে শিক্ষা ব্যাবস্থা। একজন শিক্ষক অতিরিক্ত সময় থেকে একটু সময়  ছাত্র – ছাত্রীর সাথে কাটালে শিক্ষার্থীরা মনোযোগী হয়ে শিক্ষা ব্যাবস্থার পরিবর্তন করতে পারবে । তিনি ২ মার্চ শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলার উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পুরুস্কার বিতারন অনুষ্ঠানের প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন স্মাট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই।বিএন খান কলেজ বরিশাল জেলার সেরা বিদ্যালয়ে পরিনত করতে শিক্ষকদের প্রতি আহব্বান জানান কলেজ উন্নয়নে তিনি সহয়াতা করার ঘোষনা দেন। উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালি ফারাহীন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক কালা চাদ সাহা।  এছাড়াও রাশেদ খান মেনন সকালে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে হাসপাতালে ব্যাবস্থা কমিটির সভায় যোগদান করেন পরে উজিরপুর মহিলা কলেজের একাডেমিক ভবনের নির্মান কাজ উদ্ভোধন করেন।

  • ঝালকাঠিতে উদ্বোধন হলো কওমী মাদরাসা ও এতিমখানা

    ঝালকাঠিতে উদ্বোধন হলো কওমী মাদরাসা ও এতিমখানা

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ইমাম সম্মেলনের মাধ্যমে উদ্বোধন হলো জামিয়া মোহাম্মাদীয়া জয়নাল আবেদন কওমী মাদরাসা ও এতিমখানা ।

    শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১২ টায় পৌরসভার সূর্য্যপাশা এলাকায় মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.নজরুল ইসলাম।

    মাদরাসা উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ইমাম সম্মেলন ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন জামিয়া মোহাম্মদীয়া জয়নাল আবেদীন কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম।

    আরও বক্তব্য রাখেন,নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী,মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, গাজীপুর জামিয়া মোহাম্মদীয়া এমদাদুল উলূম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ খান।

    এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বরিশাল পলিটেকনিক কলেজের খতিব মুফতি রুহুল আমিন,নলছিটি থানা মসজিদের খতিব মাওলানা বাহাউদ্দীন, পোলেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহজালাল হোসেন জিহাদি,উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

  • ফুলবাড়ীয়ায় তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

    ফুলবাড়ীয়ায় তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

    মো. সেলিম মিয়া ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের মেইন রোডের ইসলাম এন্ড ব্রাদার্স নামক ডিজেল ও পেট্রোলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
    গতকাল শনিবার দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের লেলিহান শিখায় আশপাশের প্রায় পাঁচটি দোকান মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করলে বাজারের ব্যবসায়িদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকান ও বাসা বাড়ির মালামাল দ্রুত সরিয়ে নিতে গিয়ে ক্ষয়ক্ষতির সম্মূখিন হয়েছে অনেকেই। কোন আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
    ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, মের্সাস ইসলাম এন্ড ব্রাদার্স নামক ডিজেল ও পেট্রোলের দোকানের একটি ড্রাম থেকে আরেকটি ড্রামে পেট্রোল সরানোর সময় আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে সম্পূর্ন ভুষ্মিভুত হয় ইসলাম এন্ড ব্রাদার্স নামক দোকান ও একটি জোড়া বক মার্কা সরিষার তেলের মিল। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়দের ধারণা আগুনে পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
    ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, পৌর মেয়র গোলাম কিবরিয়া।
    দোকানের মালিক নুরুল ইসলাম বলেন, দোকানের ছেলে ও কর্মচারী ছিল, শুনেছি পেট্রোল এক ড্রাম থেকে আরেক ড্রামে স্থানান্তর করার সময় আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো বলতে পারবো না।
    ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. মাসুদ সরদার বলেন, ইসলাম এন্ড ব্রাদার্স দোকানে ডিজেল, পেট্রোল ও সরিষার তেল বিক্রি করে, দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানটিসহ একটি সরিষার তেলের মিল সম্পূর্ণ ভুষ্মিভুত, এছাড়াও আশপাশের কয়েকটি দোকান আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। ৬ টি ইউনিট প্রায় দুই ঘন্টায় চেষ্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাযায়নি।

  • পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির সমাবেশে বক্তারা_হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে

    পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির সমাবেশে বক্তারা_হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :- চট্টগ্রামের পটিয়ায় অটো টেম্পো পরিবহন শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধায় সালাম আর্কেডিয়া কমিউনিটি সেন্টারে টেম্পো সমিতির সভাপতি জামশেদুল হক এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খোরশেদুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, , প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি.এম. জমির উদ্দিন।

    বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা ওহিদুল্লাহ কালু, পৌর চাএলীগ সাবেক সভাপতি সোহেল ইমরান।

    আরো বক্তব্য রাখেন টেম্পো সমিতির সহ সভাপতি মো: ইলিয়াছ, অর্থ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো: হারুন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য মোস্তাফা কামাল, মোহাম্মদ করিম, পৌর শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, মোহাম্মদ মাসুদ, মো: আলমগীর, আলী আকবর, উপজেলা যুবলীগ নেতা মো: আরিফ, মোহাম্মদ বেলাল হোসেন, আবদুল খালেক প্রমুখ।

    এসময় পটিয়া অটো টেম্পো সমবায় সমিতির সভাপতি জামশেদুল হক বলেন, পটিয়ার শিকলবাহা হাইওয়ে ক্রসিং পুলিশ নানাভাবে মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজি করে যাচ্ছে।

    আমরা আনোয়ার কর্ণফুলী আসনের সাবেক ভুমি মন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপি ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি পটিয়ার এমপি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী ও কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সম্পাদক বদিউল আলম সহ চট্টগ্রাম পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করছি।

    প্রধান অতিথি’র বক্তব্যে বদিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের পরিবহন শ্রমীকরা হয়রানী হয়ে আসছে। শ্রমীকরা নিজেদের মাথার ঘাম পায়ে পেলে শত কষ্ট সহ্য করেও আমাদের নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। তাদের হয়রানী বন্ধ করতে শ্রমীকদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার শ্রমীক ভাইয়েরা যখন যেখানে ডাকবে আমি ঝড় তুফান উপেক্ষা করে আপনাদের পাশে এসে দাঁড়াব।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ২ মার্চ শনিবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবো,এই প্রতিপাদ্য কে সামনে রেখে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ অনুষ্ঠানে উপজেলা উপজেলা নির্বাচন কার্যালয়ের চত্বর হতে র‍্যালী বের হয়ে পীরগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ও উপজেলা নির্বচন চত্বরে এসে র‍্যালী শেষ হয়।এবং র‍্যালী শেষে পীরগঞ্জ উপজেলা নির্বাচন চত্বরে দাঁড়িয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তবে র‍্যালীতে ভুক্তভোগীর সংখ্যা কমছিল এবং জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত মূল্য বান বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃরমিজ আলম,পীরগঞ্জ পৌর মেয়র মোঃইকরামুল হক,পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাচন অফিসার মোঃআসাদুজ্জামান প্রমুখ।

    সে সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গীতি গমন চন্দ্র রায় গীতি,সাংবাদিক এএইচ লিটন, সাংবাদিক মোঃ মোশারফ হোসেন,এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ঝিলবুনিয়া দরবারে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু ৭ মার্চ

    ঝিলবুনিয়া দরবারে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু ৭ মার্চ

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়ায় হযরত পীর সাহেবের নিজ বাড়ীতে বার্ষিক ঈছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল শুরু হবে আগামী ৭মার্চ বৃহস্পতিবার। তিন দিনব্যাপী এই বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে ৯মার্চ শনিবার সকালে। মোনাজাতে দোয়া করবেন বাংলাদেশের বিশিষ্ট আধ্যাত্মিক প্রাণপুরুষ, জ্ঞানতাপস, সাধক ও ঝিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর।

    ঝিলবুনিয়া দরবার শরীফ সূত্রে জানা গেছে, এই ঈছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ধানীসাফা ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা নুর মুহাম্মদ সাহেব। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন পিরোজপুর জেলার নাংগুলী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দল মতিন (দাঃ)। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অতিরিক্ত মোহাদ্দিস হযরত মাওলানা কবি নুরুল আমীন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করবেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুর সিদ্দিকীয়া নেছারিয়া ছালেহিয়া কুরবানিয়া রহমানিয়া খানকা শরীফের পরিচালক ও বিশিষ্ট তরিকত গবেষক এবং তরিকত তালিম দাতা হযরত মাওলানা মাহমুদুল মুরসালীন সাহেব।

    এছাড়াও ঝিলবুনিয়া দরবারে অনুষ্ঠিত এই মাহফিলে দরবারের ওলামা, খেলাফা, তালিমদাতা ও পীরভাইগণ ওয়াজ নসিহত করবেন। ৯মার্চ শনিবার সকালে হযরত পীর সাহেব হুজুর কেবলা আখেরী মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন বলে জানা গেছে।

  • রমজান কে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে পৌর মেয়র শেখ আ: রহমান

    রমজান কে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে পৌর মেয়র শেখ আ: রহমান

    বায়জিদ হোসেন, মোংলা।
    আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মোংলা পোর্ট পৌরসভার কর্মকর্তদের নিয়ে মোংলা বাজারে দ্রব্যমূল্য পরিদর্শন করেছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ. রহমান। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় মেয়র শেখ আ. রহমান বাজারের দোকানসমূহের পণ্যসমূহ বিশেষ করে চাল, ডাল, রসুন, পেঁয়াজ, ছোলা, চিনি, ডিম, তেল, সবজি, মুরগী ইত্যাদির মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে কিনা এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কিনা তা যাচাই করেন। এছাড়াও ক্রেতাবৃন্দের সাথে কথা বলে তাদের মতামত জানেন মেয়র। বাজার পরিদর্শন শেষে মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল দেখা গেছে। আমরা বাজারের দিকে নিয়মিত দৃষ্টি রাখছি। কেউ ক্রেতাদের ভোগান্তির কারণ ঘটালে এবং কারসাজি করে দ্রব্যমূল্য বেশি রাখতে কঠোরভাবে তা দমন করা হবে।

  • সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ছড়া,কবিতা-গল্প উৎসব -২০২৪ অনুষ্ঠিত

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ছড়া,কবিতা-গল্প উৎসব -২০২৪ অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    গাইবাবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালার আলীবাবা থীম পার্কে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ছড়া,কবিতা-গল্প উৎসব -২০২৪ অনুষ্ঠিত। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট লেখক ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীবাবা থীম পার্কের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ইয়ার আলী।
    আলোচনা, ছড়া,কবিতা-গল্প বলেন যথাক্রমে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, নির্বাহী সভাপতি ডা.নাজিরা পারভীন, শিক্ষা কর্মকর্তা লেখক গীতিকার সুরকার শরিফ আহমাদ, লেখক এটিএম মোর্শেদ,কবি আহসানুল হাবিব মন্ডল, লেখক সাংবাদিক আমিরুল ইসলাম কবির, লেখক সঙ্গীত শিল্পী সুফি জাহিদ হোসেন, লেখক আক্তারুজ্জামান সুলতান, লেখক অহিদুল ইসলাম, নাজমুন নাহার,আরিফা আলম,মোর্শেদা বেগম,রেহেনা আক্তার, আতাউর রহমান, আআুল কালাম আজাদ, সেলিমুর রহমান, মকবুলা আনজুম, মোস্তাক শাহরিয়ার প্লাবন, আখতারুল ইসলাম, আলী মোহাম্মদ জাহাঙ্গীর, আরিফা বেগম, আলিফ,আরিফ,মোস্তাকিন,ধ্রবক রাজ,লিটন রায়,আনিসা তাহসিন ইতুমনি, সাজেদা বেগম, ফারহানা আক্তার, আহসানুল হক,শাফিউন হক, জুলফিকার আরাফাত পরশ,জান্নাতুল ফেরদৌস, মনিরা বেগম, কবি সীমান্ত খন্দকার,লেখক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।

  • মাদক কারবারী ও সন্ত্রাসী,কোন অপরাধীকেই  ছাড় দেওয়া হবে না- ওসি মাইন উদ্দিন

    মাদক কারবারী ও সন্ত্রাসী,কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না- ওসি মাইন উদ্দিন

    আরিফ রববানী , ময়মনসিংহ ||
    মাদক কারবারী,ছিনতাইকারী ও সন্ত্রাসী কোন অপরাধীকেই কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন।তিনি বলেন-যতবড় ক্ষমতাশীন ব্যক্তিই হউক, কোন লাভ নেই,যদি মনে করে বড় ধরণের কোন শক্তি দিয়ে টেলিফোন করিয়ে ওসিকে নত করাবেন সেটা হবেনা,কোন শক্তির কাছে নত স্বীকার করে অপরাধীদের ছাড় দেওয়ার ওসি আমি নয়। আমি কারো ভয়ে অপরাধীকে ছাড় দিবো না।

    শনিবার (৩মার্চ) বিকালে উপজেলার ভাবখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আউলিয়ার বাজারে কোতোয়ালি মডেল থানার উদ্যোগে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভাবখালী ইউনিয়ন বিট অফিসার কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর খন্দকার কাকন মিয়া ও সহকারী বিটি অফিসার ও থানার এএসআই মাসুম মিয়ার সার্বিক ব্যবস্থাপনায়
    ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এ প্রতিপাদ্যে কোতোয়ালি মডেল থানা পুলিশ ওপেন হাউজ ডের এই সমাবেশের আয়োজন করে।

    ওসি বলেন, কোনো পুলিশ সদস্য লোভের বশীভূত হয়ে অপরাধমূলক পথে পা দিলে তাকেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

    তিনি আরো বলেন, অপরাধীদের তথ্য জানানোর জন্য জেলা পুলিশের বিশেষ সেল রয়েছে। এই বিশেষ সেলে সব অপরাধীদের তথ্য দিতে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক কারবারীদের সঙ্গে কোনো ধরনের সম্পর্কে জড়াবেন না। এসময় তিনি ওয়ারেন্টভূক্ত মাদক মামলার পলাতক আসামীদের আটকে সবাই সহায়তা করতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে ওসি মাইন উদ্দিন বলেন, কোতোয়ালি মডেল থানায় টাউট-বাটপার আর দালালদের স্থান হবে না। থানায় সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে। থানায় ওসির সাথে দেখা করতে কোনো ধরনের লোক ধরা লাগবে না।

    ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেলের সভাপতিত্বে ও দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার ষ্টাফ রিপোর্টর ও বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাাখার সিনিয়র সহসভাপতি আরিফ রববানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনিযুক্ত বিট অফিসার কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর খন্দকার কাকন মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-কোতোয়ালী মডেল থানার ইন্টেলিজেন্স অফিসার রাজন চন্দ্র পাল, ইউনিয়ন পরিষদের মেম্বার ইয়াকুব আলী, আজিজুল হক, রুনা বেগম আদুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক নৈমদ্দীন মিয়া,সাংগঠনিক সম্পাদক শাহজাহান সরকার, কৃষক লীগের সাধারণ সম্পাদক শ্রী তপন চদ্র ঘোষ,আব্দুল মতিন সরকার,আউলিয়ার বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, বাজার বণিক সমিতির সভাপতি খোকন সরকার,আব্দুল লতিফ, নওশের আলী ফকিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।