Author: desk

  • ১৩ বছর পর সুলতান মিয়া পেলো একটা মাথা গোজার ঠাই

    ১৩ বছর পর সুলতান মিয়া পেলো একটা মাথা গোজার ঠাই

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি//

    দাফনের কাপড় নিয়া নৌকায় তেরটি বছর বসবাস। নেই মাথা গোঁজার ঠাঁই। শিরোনাম নামে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে সুলতান মিয়াকে তাৎক্ষণিক ঘরের ব্যবস্থা করে দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জান।

    নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ছিলো যে একজন লোকও ভূমিহীন থাকবেনা। আমরা সেটাই বাস্তবায়ন করেছি। আমাদের জানা ছিলোনা ওনি নৌকায় বসবাস করতেন।আমরা জানা মাত্রই যেটুকু সুযোগ ছিল তাতে সাথে সাথে ব্যাবস্থা নিতে পেরেছি। তার পরেও যদি আমাদের খালি ঘর নাও থাকতো আপাতত একটা ব্যাবস্থা করে ওনার জন্য প্রস্তাব পাঠিয়ে বরাদ্দ এনে ঘর করে দিতাম।

    মঙ্গলবার সকাল দশটায় সময় সুটিয়াকাঠি ইউপির বালিহারি গ্রামে ডুবি বাজার সংলগ্ন এলাকায় ঘরের ব্যাবস্থা করেন। ঘর দেয়ার সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি তাপস পাল,সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,রুহুল আমীন অসীম এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসারগন। অসহায় সুলতান মিয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে একটু মাথা গোজার ঠাই একটি ঘর পেয়ে আবেগে উৎফুল্ল হয়ে যায়।

    প্রতিবন্ধী সুলতান মিয়া নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের সামনে নৌকায় বসবাস করতেন এবং ভিক্ষা করে বেড়াতো। নৌকার সামনে বড় প্লেকার্ডে লেখা তার জীবন কাহিনী, ছোট্ট খালের পাশে জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়েই হাঁটলে চোখে পড়বে তার মনের আকুতি দিয়ে লেখা জীবনের কাহিনী। দীর্ঘ ১৩টি বছর অপেক্ষা করেও নজর পরেনি স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের।

    একটি ঘরের আশায় ওই ইউনিয়ন পরিষদের সামনেই তার অবস্থান যাহাতে একটু জনপ্রতিনিধিদের সুদৃষ্টির আশায়। প্রতিবন্ধী কার্ড মিললেও গরিব অসহায় সুলতান মিয়ার কাছে প্রতিবন্ধী ভাতা বাবদ নগদ অর্থ দাবি করায় মিলছিলোনা না কোন সরকারি সুযোগ সুবিধা।তাই মৃত্যুর পরে মাটি দেয়ার জায়গা না থাকায় নৌকায় কিনে রেখে দিয়েছে দাফনের কাফন।

    উল্লেখ্য নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে জন্ম সুলতান মিয়ার।১৩বছর পূর্বে কাঠ কাটতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হয়ে পড়লে তার পরিবার তাকে রাস্তায় ছুড়ে দেয়। সেই থেকে ১৩টি বছর ধরে নৌকায় নৌকায় বসবাস করেন।

  • অসহায়দের পাশে দাঁড়ানো সকলের  নৈতিক দায়িত্ব – ময়মনসিংহে টিটু

    অসহায়দের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব – ময়মনসিংহে টিটু

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডে ফকিরাকান্দায় আল্পনা প্রতিবন্ধী উন্নয়ন ও কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে স্বাস্থ্যসেবা ও বস্ত্র বিতরণসহ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৩ ফেব্রুয়ারী) সংস্থাটির প্রতিষ্ঠাতা মোঃ হুমায়ুন কবির মন্ডল ও এ.কে.এম সাইদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিএফআরআই’র এ.কে.এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ.বি. সিদ্দিক।

    মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুমন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা সকলেই মানুষ,মহান আল্লাহ তায়ালা কাকে কোন অবস্থায় রাখেন সেটা তার ইচ্ছা। শারিরীক ভারসাম্যহীন,গরীব অসহায়রাও মানুষ। তাদেরকে অবহেলা করা যাবেনা, সমাজের গরীব অসহায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নিজ নিজ এলাকার বিত্তশালীরা ও সামাজিক সংগঠনগুলো অসহায়দের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করলে সবার হাতে আমরা খাদ্য, অন্ন, বস্ত্র তুলে দিতে পারব। এসময় তিনি

    এসময় তিনি ফকিরাকান্দা আল্পনা প্রতিবন্ধী উন্নয়ন ও কল্যাণ সংস্থার উদ্যোগে ভারসাম্যহীন প্রতিবন্ধী ওসমাজের অসহায় শারিরীক ভারসাম্যহীনদের পরিবারকে স্বাস্থ্যসেবাসহ বস্ত্র দিয়ে সহযোগিতা করায় সংস্থাটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।

    অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • রমজানে দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণে মসিকের মতবিনিময় সভা

    রমজানে দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণে মসিকের মতবিনিময় সভা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রমজান ও ঈদ-উল-ফিতরে ঘরমুখী মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় রাখার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৫মার্চ) বেলা ০৩ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। সভায় দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মতামত প্রকাশ করেন।

    সভায় চাল, ডাল, ছোলা, চিনি, পেঁয়াজ, খেজুর, মাংস সহ বিভিন্ন পণ্যের মূল্য পরিস্থিতি, সরবরাহ ও মজুদ বিষয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া, যানজট নিয়ন্ত্রণে দিনের বেলা শহরে পণ্যাবাহী ট্রাক ঢোকা বন্ধ করা, নির্ধারিত তারিখে নির্ধারিত রঙের অটোবাইক চলাচল নিশ্চিত করা সহ ইতোপূর্বে যানজট নিরসনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আরও কঠোর হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    সভার সভাপতি মসিক প্রধান নির্বাহী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত মূল্য রাখা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এছাড়াও তিনি ইফতারিতে রং না মিশানো, ফুটপাতে ইফতারি বিক্রি না করার জন্য অনুরোধ জানান এবং ইফতার, সেহেরী এবং তারাবির নামাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অনুরোধ করেন।

    এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা পণ্য সঠিক মূল্যে বিক্রি নিশ্চিত ও যানজটকে সহনীয় করতে সকলের সহযোগিতা কামনা করেন।

    সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও এস এম মাজহারুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিএসটিআই এর সহকারী পরিচালক মোঃ রফিকুল হাসান, বিপিডিবির সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ সাহা, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ সদর সার্কেলের পুলিশ পরিদর্শক মোঃ আবুল খায়ের সহ ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি,ময়মনসিংহ জেলা অটোবাইক চালক শ্রমিক ইউনিয়ন, ময়মনসিংহ মহানগর অটো বাইক শ্রমিক লীগ, ময়মনসিংহ মিষ্টি ও বেকারী মালিক সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • নড়াইলে অপারেশন থিয়েটার সিলগালা! ৬ প্রতিষ্ঠানকে জরিমানা এক লক্ষ ৪৩ হাজার

    নড়াইলে অপারেশন থিয়েটার সিলগালা! ৬ প্রতিষ্ঠানকে জরিমানা এক লক্ষ ৪৩ হাজার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে একটি বেসরকারি সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরও ৫টি প্রতিষ্ঠানকে ৯৩ হাজার টাকা জরিমানা ও একটি ওষুধ ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।

    ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে কালিয়া উপজেলার সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় অপারেশন থিয়েটার সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে রুমের পরিবেশ না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ১৫ হাজার টাকা, একই কারণে আসমা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার, বিশ্বাস ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, মুক্তিযোদ্ধা ক্লিনিককে ৩ হাজার, জনসেবা প্যাথলজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মা মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসির লাইসেন্স না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের অবৈধ ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার, প্যাথলজিসহ স্বাস্থ্য বিভাগের সকল অনিয়ম দূর করতে যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে।

  • পাইকগাছায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে ৪ জনের কারাদণ্ড

    পাইকগাছায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানে ৪ জনের কারাদণ্ড

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) ।।
    খুলনার পাইকগাছায় সরকারি খাস জমি দখল বন্ধে কঠোর অবস্থানে আছেন উপজেলা প্রশাসন।
    সোমবার সন্ধ্যায় পাইকগাছার দেলুটী ইউনিয়নে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
    অভিযানে নদীর চরভরাটি সরকারি জমিতে স্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে জমি দখলের সময় ৪ জনকে হাতেনাতে আটক করেন তিনি।
    পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেলুটীর জিরবুনিয়া গ্রামের রঞ্জন কুমার মণ্ডলের ছেলে ইলাবন্ত মন্ডল (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া নড়াইলের কালিয়া উপজেলার খানজাহান আলী শিকদারের ছেলে ইনামুল শিকদার (২২), মোরফুদুল সরদারের ছেলে মোঃ আরাফাত সরদার (২২) ও মোঃ হারুন শেখের ছেলে মোঃ মিজানুর শেখ (২৫) কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পিসি মোঃ রাহাজুল ইসলাম, আনসার সদস্য মিহির, কামরুল, প্রসেনজিৎ, পেশকার ইবরাহীম এবং প্রধান সহকারী মোঃ আব্দুল বারী।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারী নির্যাতন ৫ জন আটক

    মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারী নির্যাতন ৫ জন আটক

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে অমানসিক নির্যাতন করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার খোশালপুর গ্রাম থেকে নির্যাতনকারী ওই ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো-খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মুহিত তরফদার, তার ছেলে রাব্বি তরফদার, নুরুল আমিনের ছেলে তারিখ মনোয়ার, সানোয়ার হোসেনের ছেলে উসমান আলী ও নেপা গ্রামের খায়রুল ইসলামের ছেলে নাজমুল হোসেন। মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সোমবার বিকেলে ওই এলাকার কাপড় ব্যবসায়ী মহির উদ্দিনের দোকানের সামনে শুয়ে ছিলো ৪৫ বছর বয়সী এক নারী প্রতিবন্ধী। দুপুর ৩ টার দিকে মহির উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ওই নারীকে দোকানের সামনে থেকে চলে যেতে বলে। ওই নারী চলে না গেলে তাকে লাঠি দিয়ে গুতা দেয় রাব্বি হোসেন। সেসময় ওই নারী রাব্বীর দিকে ছুটে যায়। পরে দোকান খোলার পর মানসিক প্রতিবন্ধী ওই নারী দোকানে ঝোলানো তালা খুলে ফেলে। এতেই ক্ষিপ্ত মহির উদ্দিন, তার ছেলে রাব্বি, পাশের দোকানি নাজমুল ওই নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। দোকানের সামনে ফেলে মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় একটি ভিডিও স্থানীয় এক যুবক ধারণ করে। বিষয়টি জানাজানি হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করা হয়। মানসিক প্রতিবন্ধীর নারীর পরিচয় না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আল আমিন (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত আল আমিন খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ভোরে হাটগোপালপুর এলাকার ছয়াইল রোডে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। সেসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় খাগড়াছড়ির মুসিলমপাড়া গ্রামের আল আমিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

  • করমজল পরিদর্শনে ২৭ সদস্যের এনডিসি’র প্রতিনিধি দল

    করমজল পরিদর্শনে ২৭ সদস্যের এনডিসি’র প্রতিনিধি দল

    প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

    ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’র ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল সুন্দরবন পরিদর্শন করছেন। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে এনডিসি’র ২৭ সদস্যের প্রতিনিধি দল পূর্ব সুন্দরবন বিভাগের করমজলে এসে পৌঁছান।
    পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করমজল পৌঁছে তারা এখানকার বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ এ কেন্দ্রের নানা স্থাপনা ও সুন্দরনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। এছাড়াও অভয়াশ্রম ও দেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র হিসেবে করমজল এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সুন্দরবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় বাংলাদেশ সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ছাড়াও বিদেশী অনেক সামরিক কর্মকর্তাগণও সাথে ছিলেন। সুন্দরবন পরিদর্শন শেষে দুপুরেই তাদের গন্তব্যস্থলে ফিরেছেন বলে জানিয়েছেন বন কর্মকর্তা মো. আজাদ কবির।

  • কালকিনিতে রমজানপুরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল খেলা উপ‌ভোগ করতে হে‌লিকপ্টা‌রে শ‌হিদুল ইসলাম ও ফাইজুল বাবু

    কালকিনিতে রমজানপুরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল খেলা উপ‌ভোগ করতে হে‌লিকপ্টা‌রে শ‌হিদুল ইসলাম ও ফাইজুল বাবু

    মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি থে‌কে
    মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে বিশিষ্ট সমাজ সেবক প্রবাসি ফাইজুল ইসলাম বাবুর আয়োজনে উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আকাশ পথে হেলিকপ্টার যোগে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ নান্নু ফকির ও প্রবাসী ফাইজুল ইসলাম বাবু,ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি রু‌বেল হাওলাদার, যুবলী‌গের প্রস্তা‌বিত সাধারণ সম্পাদক নয়ন হো‌সেনসহ আন‌ন্দিত দর্শকবৃন্দ।

  • যশোরের শার্শার নাভারণে ৩৪ টি চোরাই মোবাইলসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

    যশোরের শার্শার নাভারণে ৩৪ টি চোরাই মোবাইলসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

    আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
    যশোরের শার্শায় দুটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৪টি চোরাই মোবাইল সেট জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশ। এ সময় চোরাই মোবাইল বেচাকেনায় জড়িত থাকার অপরাধে দু’জনকে আটক করা হয়েছে।

    সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় শার্শার নাভারন কাজিরবেড়ে অবস্থিত ইমরান টেলিকম ও ব্যাংক মার্কেট এলাকায় অবস্থিত প্রাইম টেলিকম এ্যান্ড ইলেকট্রনিক নামক দুটি দোকানে এ অভিযান চালানো হয়।

    আটকরা হলেন- শার্শা উপজেলার করিম আলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৭), ও নাভারন বুরুজবাগান গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত আল মুবিন সিয়াম (২০)।

    মঙ্গলবার দুপুরে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, শার্শার নাভারন বাজারের দুটি দোকানে নিয়মিত চোরাই মোবাইল বিক্রি চলছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার যশোর জেলা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালায়। এসময় নাভারন কাজিরবেড় নামক স্থানে অবস্থিত ইমরান টেলিকম ও ব্যাংক মার্কেট এলাকায় অবস্থিত প্রাইম টেলিকম এ্যান্ড ইলেকট্রনিক দোকান থেকে নানা ব্র্যান্ডের ৩৪টি চোরাই মোবাইল সেট জব্দ করে। এ সময় চোরাই মোবাইল বেচাকেনার অপরাধে দু’জনকে আটক করা হয়।

    এ সক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের হয়েছে বলে তিনি জানান।