Author: desk

  • সমৃদ্ধ ও আধুনিক নগরী গড়তে ‘টেবিল ঘড়ি’ প্রতিকে টিটুর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন শিবলু

    সমৃদ্ধ ও আধুনিক নগরী গড়তে ‘টেবিল ঘড়ি’ প্রতিকে টিটুর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন শিবলু

    ময়মনসিংহ প্রতিবেদক:

    আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতিকের প্রার্থী সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দিন-রাত নগরীর ২৯নং ওয়ার্ডের সর্বত্র ও সর্বজনের সাথে বিভিন্ন মতবিনিময় সভা ও গণসংযোগ এবং প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগ এর আহবায়ক শিবলু মাহমুদ এর নেতৃত্ব ওয়ার্ডের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

    এসময় বিভিন্ন পাড়া মহল্লায় মতবিনিময়কালে শিবলু মাহমুদ বলেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু ভাই নগরবাসীর সেবারমান নিশ্চিতে পরামর্শকের মতামতের ভিত্তিতে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কাজ করেছেন। নগরীর যানজট নিরসনে রাস্তাগুলো প্রসস্ত করা, গুরুত্বপূর্ন পয়েন্টের মোড়গুলো প্রসস্ত করা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে একটি টেকসই ব্যবস্থা গ্রহণ করা, স্বাস্থ্যসেবা সুনিশ্চিতের জন্য ব্যবস্থা করা, নলকূপ স্থাপন ও সুপেয় পানির ব্যবস্থা সহ শিশু বিনোদনের জন্য পার্ক নির্মাণ করা এবং বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠান, কবর স্থান ও শ্মশাণ ঘাটের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

    তিনি বলেন- টিটু ভাই দায়িত্ব নেয়ার পুর্বে নগরের অধিকাংশ রাস্তাই ছিল জরাজির্ন, কোন ড্রেনেজ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। অল্প বৃষ্টিতেই পানি জমে থাকত প্রধান প্রধান সড়কে। কোন বাতির ব্যবস্থা ছিল না এবং ধর্মীয় প্রতিষ্ঠান, কবর স্থান গুলোর অবস্থাও তেমন ভালো ছিল না। এই আবস্থা থেকে বর্তমানে তার দক্ষ নেতৃত্বে আজকে অনেক প্রতিবন্ধকতা পার করে অনেক কাজ বাস্তবায়ন করে সিটি এলাকাকে দৃশ্যমান হিসাবে গড়ে তুলেছেন। আপনাদের দোয়া আর্শিবাদে আগামীতে নির্বাচিত হলে নগর বাসীর জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। তাই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৯মার্চ ইকরামুল হক টিটু কে ঘড়ি মার্কায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

    গণসংযোগে তার সাথে মুনসুর মাহমুদ,আব্দুল গফুর,ইমরান হাসান,রাসেল মিয়া,নওশাদ হোসেন নিরব,মোহাম্মদ শাহিন মিয়া,মুন্না খান প্রমুখ নেতৃবৃন্দগণ দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন।

  • কাউন্সিলর প্রার্থী বিল্লালের কাটা চামচের মিছিলে জনতার ঢল

    কাউন্সিলর প্রার্থী বিল্লালের কাটা চামচের মিছিলে জনতার ঢল

    ষ্টাফ রিপোর্টারঃ
    প্রচারণার শেষের দিকে জমে উঠেছে ময়মনসিংহ সিটি করপোরেশন এর নির্বাচন। সিটি করপোরেশন এলাকার ২নং ওয়ার্ডেও একই চিত্র। শেষ পর্যায়ের প্রচার প্রচারণায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশ তৈরী হয়েছে। বুধবার বিকালে নগরীর কালিঝুলি স্টেডিয়াম গেইট এলাকায় সরে জমিনে গেলে দেখা যায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা সাব্বির হোসেন বিল্লাল এর কাটা চামচ প্রতীকের পথসভা ও মিছিলে হাজারো জনতার সমাগম হয়েছে।

    বুধবার বিকেল ৪টায় নির্বাচনী পথসভা ও মিছিলে ২ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে ওয়ার্ডের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

    সভায় তারা বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। আমরা চাই নির্বাচন সুষ্ঠু হউক, আর সুষ্ঠু নির্বাচন হলে কাটা চামচ প্রতীক নিয়ে বিল্লাল বিপুল ভোটে নির্বাচিত হবেন।

    কাউন্সিলর প্রার্থী সাব্বির হোসেন বিল্লাল তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ” জনগণ আমার সাথে আছে। সুষ্টু নির্বাচন হলে অবশ্যই বিজয়ী হবো। আমার পক্ষে জনতার ঢল দেকে অনেকের ঘুম হারাম হয়েছে। তিনি আরো বলেন- আপনারা সকলে আগামী ৯নার্চ সিটি করপোরেশন নির্বাচনে কাটা চামচ প্রতীকে ভোট দিলে উন্নত সমৃদ্ধ ২নং ওয়ার্ড গড়বো । ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড উন্নয়নের মহাসড়কে কিন্তু সেই তুলনায় আমাদের এই ওয়ার্ড অনেকটাই পিছিয়ে, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নেতৃত্ব তৈরি করছেন বর্তমান সরকার । আমাদের ২নং ওয়ার্ডে দলীয় নেতৃবৃন্দের অনৈক্য পরিলক্ষিত হচ্ছে, এই সমস্যার জন্য যে কোন নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত সময়ে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। আসন্ন নির্বাচনে আমি আপনাদের ভোট ও দোয়া চাই, যদি আমাকে যোগ্য মনে করেন তা হলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ওয়ার্ডের উন্নয়নে ও আপনাদের সেবায় সর্বদায় পাশে থাকবো কথা দিলাম।

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে আ”লীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল

    গাইবান্ধার সুন্দরগঞ্জে আ”লীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল

    গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আ”লীগ নেতা লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সহ-সভাপতি সাজেদুল ইসলামকে লাঞ্চিতের প্রতিবাদে উপজেলা আ”লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
    এতে উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এরশাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বিকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশেকুজ্জামান তুহিনসহ ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    উল্লেখ্য- ২৭/০২/২০২৪ ইং রাতে স্থানীয় কিছু দূর্বৃত্ত দ্বারা ওই আ”লীগ নেতা লাঞ্ছিত হন। এ ঘটনায় লাঞ্ছিতের শিকার আ”লীগ নেতা সাজেদুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি সঠিক ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার (৬ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    “বঙ্গবন্ধুর সোনার দেশ”স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ”আর এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে।
    উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির,জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী প্রমুখ। সে সময় বক্তারা বলেন যে,পাট আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আর এই পাটের প্রধান শত্রু পলিথিন।চারিদিকে পলিথিনের অতিরিক্ত ব্যবহার আমাদের পরিবেশ হুমকি স্বরূপ।বিভিন্ন উদ্যোগ নিয়ে পলিথিনের ব্যবহার বাদ দিয়ে পাটজাতদ্রব্যের ব্যবহার করতে হবে। পাট বাংলাদেশের সোনালী ফসল।পাট ফসলের আবাদ বৃদ্ধিতে যাবতীয় আলোচনা এবং পাট শিল্পের বৃদ্ধিতে সহায়ক পদ্ধতি ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে হবে।তা না করতে পারলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বেশি হতে থাকবে।অন্যদিকে চাষীরা পাট চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।প্রতিকুল আবহাওয়া,আঁশ ছড়ানোর জন্য জলাবদ্ধতার অভাব,উৎপাদনের তুলনায় বিক্রয়লাভ কম হওয়া সহ নানান সমস্যার সমাধান করার জন্য আলোচনা করেন।
    অন্যান্যের মধ্যে এ সভায় উপস্থিত ছিলেন,বিসিক শিল্প নগরীর উপ ব্যবস্থাপক নুরেল হক, ট্রেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সুপারিনটেনডেন্ট শাহরিয়ার রায়হান,জুনিয়র ইন্সট্রাক্টর (কারিগরি) আলীমুজ্জামান,সুপ্রিয় জুট মিলের এজিএম মেহেদী হাসান,বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাসহ পাট চাষী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা কর্তৃক ডিএসবি, নীলফামারী অফিস বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত

    বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা কর্তৃক ডিএসবি, নীলফামারী অফিস বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ বুধবার ৬ মার্চ/২০২৪ ফারুক হোসেন, অতিরিক্ত ডিআইজি, কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স উইং, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা ডিএসবি, নীলফামারী অফিস বার্ষিক পরিদর্শন করেন।
    এসময় মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয় ডিএসবি নীলফামারীর নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন কার্যক্রম শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। অতঃপর ডিএসবিতে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
    এসময় উপস্থিত ছিলেন গোলাম সবুর, পিপিএম-সেবা পুলিশ সুপার নীলফামারী আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; আঃ রাজ্জাক, ডিআইও-(০১) ডিএসবি, নীলফামারী; জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাগন ও ডিএসবি নীলফামারীতে কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁও’র ২৫ টি অবৈধ ক্লে ব্রিকসে্ মামলা

    ঠাকুরগাঁও’র ২৫ টি অবৈধ ক্লে ব্রিকসে্ মামলা

    প্রেস বিজ্ঞপ্তি
    বিজ্ঞ চীফ জুডিসিয়াল আদালত, ঠাকুরগাঁও এ ৫টি উপজেলার ২৫ টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    আজ বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর আদালতে ঠাকুরগাঁও জেলার ২৫টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানগুলি হচ্ছে-
    এস বি এস ব্রিকস্ ফিল্ড (ঝইঝ), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এস বি ব্রিকস্ ফিল্ড (ঝ*ই), ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    ডি আর ব্রিকস্ (গউজ), গুয়াগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এম এ আর ব্রিকস্ (গঅজ), নোহালী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এস বি এস ব্রিকস্ ফিল্ড-১ (ঝইঝ), গোদাগাড়ী,সিন্দুরনা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এম এন এস ব্রিকস্ (গঘঝ), দস্তমপুর,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    জে আর ব্রিকস্ ফিল্ড (ঔ*জ), সিন্দুরনা,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    এস বি ব্রিকস্ ফিল্ড (ঝ*ই), নানুহার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    বি এস বি ব্রিকস্ (ই.ঝ.ই),দৌলতপুর,গোয়ালপাড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
    আর বি ব্রিকস্ (জইই), রাজোর কাতিহার হাট, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    লিপা ব্রিকস্ -১ (খওচঅ), আরাজি গোপিনাথপুর,বাংলাগড়, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    এস এ বি ব্রিকস্ (ঝঅই), সখের টাউন বাজার, রানীশংকৈল,ঠাকুরগাঁও
    এম এ বি ব্রিকস্ (গঅই), সখের টাউন বাজার, প্রয়াগপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    সোনালী ব্রিকস্ (ঝঝঊ), ঘনশ্যামপুর, পূর্বকালুগাঁও, মীমডাঙ্গী, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    এস এস ই ব্রিকস্ (ঝঝঊ), দুর্লভপুর, নেকমরদ, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    আয়মান ব্রিকস্ (গগঅ), বিরাশি, মমরেজপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    মাহি ব্রিকস্ (গগই), আমজুয়ান, রানীশংকৈল, ঠাকুরগাঁও
    এম এইচ ব্রিকস্ (গঐই), সন্ধ্যারই, রানীশংকৈল,ঠাকুরগাঁও
    জোহানা ব্রিকস্ (জোহানা), নেংটিহারা, ঝোলঝোলি, ভানোর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও
    জনতা ব্রিকস্ ফিল্ড (ঔঐই),মহিষমারী, বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও
    সোনালী ব্রিকস ফিল্ড (ঝ*ই), ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও
    শুভ ব্রিকস ফিল্ড (ঝই), ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও
    এস এম ব্রিকস্ (ঝগই), ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
    একতা ব্রিকস্ ফিল্ড-২ (একতা), আরাজী, মোলানী, ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
    কে এস ব্রিকস্ (কঝই), আরাজী, মোলানী,ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
    উক্ত প্রতিষ্ঠানসমূহে অভিযান পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান। অভিযানে সহায়তা প্রদান করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।
    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • নড়াইল জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইল জেলা তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে নারী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মন্গবার (৪ মার্চ) উক্ত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী রাণী মজুমদার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইল; নাপিছা খানম পায়েল, ইউপি সদস্য, লক্ষীপাশা, লোহাগড়া, নড়াইল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: রোস্তম আলী, তথ্য অফিসার, নড়াইল। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, গুজব ও মাদক প্রতিরোধসহ দেশের উন্নয়ন নিয়ে সরকারের ভাবনাগুলো উপস্থাপন করেন এবং পাশাপাশি দেশের চলমান উন্নয়নের অগ্রগতি সম্পর্কেও আলোচনা ও মতবিনিময় করেন।

  • ইউবিআইইএমও’র সিনিয়র সহ-সভাপতি এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে শোক প্রকাশ 

    ইউবিআইইএমও’র সিনিয়র সহ-সভাপতি এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে শোক প্রকাশ 

    নিজস্ব প্রতিনিধিঃ

    হাকিকুল ইসলাম খোকন : আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউএসএ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইলেকশন মনিটরিং অরগানাইজেশান (ইউবিআইইএমও)’র সিনিয়র সহ-সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক গনবাংলার সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য, কুলাউড়ার কৃতি সন্তান, রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে কফি খেতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে তার প্রয়াণ হয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আতাউর রহমান শামীম বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন। তিনি ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

    দেশ এবং প্রবাসের সবার সুপরিচিত মুখ এডভোকেট আতাউর রহমান শামীম(৬৩) গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার রাত সাঁড়ে ৯টায় ঢাকা বেইলী রোডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে— রাজিউন)। খবর বাপসনিউজ।

    তিনি মৃত্যুকালে স্ত্রী, একমাত্র কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটস কাছে বসবাসরত তার স্ত্রী ও একমাত্র কন্যা কিছুদিন আগে বাংলাদেশে এসে ঢাকার বাসায় অবস্থান করছেন।এডভোকেট আতাউর রহমান শামীমের প্রয়াণে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউএসএ-বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইলেকশন মনিটরিং অরগানাইজেশান (ইউবিআইইএমও)’র পক্ষ থেকে সভাপতি এমএ সালাম, সহ সভাপতি ও সিইও হাকিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মিলন, সহ-সভাপতি মোঃ নাসির, সহ-সভাপতি এবিএম সালেহঊদদীন, সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি সৈয়দ হেলাল ঊদ্দিন মাহমুদ, সহ-সভাপতি গিয়াসঊদদীন আহমেদ, সহ-সভাপতি দেলওয়ার মানিক, সহ-সভাপতি সুহাস বডুয়া, সহ-সভাপতি, বিশ্বজিৎ সাহা, সহ-সভাপতি মোঃ সুমন সরদার, সহ সভাপতি সালেহ কাজল, সহ সভাপতি মীর্জা গালিব উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর দিনার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদনক ফিরোজ আহমেদ কল্লোল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন খান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়েশা আত্তার রুবি, দপ্তর সম্পাদক নাদিরা সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা পারভীন, আইন বিষয়ক সম্পাদকএডভোকেট এসডি দুর্জয়, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আকিবুজ্জামিন, কার্য নির্বাহী সদস্য মো: আনিছুর রহমান, মো: মোহন, আল আমিন বাবু, শামীম আহমেদ, জহিরুল ইসলাম, সাফায়েত খান, মনির হোসেন প্রমুখ এডভোকেট আতাউর রহমানের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।

    ভয়াবহ এই আগুনের ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জনের মরদেহ এরইমধ্যে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাপসনিউজকে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

    বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

  • পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীবিদ ইমদাদুল হকের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভা কক্ষে এলাকাবাসী এ দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি বুলবুল আহম্মেদ, উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদীন, সাবেক সহ সভাপতি শহরাব আলী, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, ফজলুল কবির, পীরগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম শেখ লিয়ন, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান আলী, সাবেক সহ সভাপতি রাকিব, সাবেক যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাধন, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাপ্পী, হাজিপুর ইউনিয় ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আবু সুফিয়ান, সাংবাদিক সাইদুর রহমান মানিক, নুর নবী রানা, ফাইদুল ইসলাম, লিমন সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাবেক এমপি ইমদাদুল অসুস্থ্য হয়ে রাজধানী ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • নেছারাবাদে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

    নেছারাবাদে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি //

    নান্দুহার দারুচ্ছুন্নাৎ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সহকারি সুপার জাহাঙ্গীর হোসেনের নিয়োগের সময় ৫ লাখ টাকা অগ্রিম ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে। পুনরায় সুপার আরো টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে টাকা না দিলে মাদ্রাসায় শিক্ষকতা করতে দিবেনা এই মর্মে হুমকী প্রদান করে। বর্তমানে আরো ২ লাখ টাকা ঘুষ দাবি করে। যার ভিতরে ঋণগ্রস্ত হয়ে একলক্ষ টাকা পরিশোধ করে। পরবর্তীতে ব্যাংকের স্বাক্ষরিত অলিখিত একটি চেকের পাতা জোর পূর্বক জমা নেয়। এর পরেও তাকে বিভিন্ন ভাবে অপদস্ত করে এবং মাদ্রাসায় ক্লাস নিতে বাধা প্রদান করে। গত কয়েকদিন যাবত হাজিরা খাতা লুকিয়ে রাখে যাহাতে হাজিরা খাতায় হাজিরা দিতে না পারে। এমন অভিযোগ এনে মাদরাসার সহকারী সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন ইউএনও সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।এ বিষয় নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,
    অভিযোগ আমি এখনো হাতে পাইনি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

    এ বিষয়ে মাদ্রাসার সভাপতি বলেন,অনেক কষ্ট করে মাদ্রাসাটি দাড় করিয়েছি। মাদ্রাসার বিষয়ে কোন অনিয়ম আমি মেনে নিবো না।যদি সুপারের সাথে টাকা পয়সা লেনদেন করেও থাকে সেটা আমি সভাপতি থাকাকালীন নয় সেটা সুপারের বিষয়।

    এ বিষয়ে মাদ্রাসার সুপারের মোবাইলে কল দিলে বলে আমি পরীক্ষার হলে বিজি আছি পরে কথা বলি। পুনরায় বিকাল সাড়ে তিনটার দিকে কল দিলে বলে আমি ব্যাস্ত আছি অফিস থেকে স্যারেরা এসেছেন পরে কথা বলি এবং এই নিউজ লেখা পর্যম্ত তাকে কল দিলে কল রিসিভ করেনি।

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।