Author: desk

  • নলছিটিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত

    নলছিটিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

    আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী, সহকারী কমিশনার(ভুমি) সমাপ্তি রায়, কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, সিরাজুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

    এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি পালন উপলক্ষে আরও রয়েছে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

  • শার্শা উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

    শার্শা উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৪ পালিত হয়েছে।পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল ৯টার সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

    এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ শেখ মনিরুজ্জামান, ডাক্তার আবু তাহের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনে, শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার এম এম মামুন হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান- ই-গুলশান ও উপজেলা আইসিটি কর্মকর্তা শুভেন্দু হালদার প্রমুখ। #

  • বোররচরে ইউপি চেয়ারম্যান সাব্বিরের হাতে সম্মাননা স্মারক পেয়ে খুশী আলেমসমাজ

    বোররচরে ইউপি চেয়ারম্যান সাব্বিরের হাতে সম্মাননা স্মারক পেয়ে খুশী আলেমসমাজ

    আরিফ রববানী, ময়মনসিংহঃ
    সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ থেকে সমাজের সর্বস্তরের জনগণকে বাঁচাতে আলেমদের সহযোগীতা চেয়ে বোররচর ইউনিয়নের সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেবগনের সাথে মতবিনিময় করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম সাব্বির।

    মতবিনিময়ে বোররচরের পবিত্র কোরআন সুন্নাহ এবং দ্বীনি শিক্ষায় বিশেষ অবদানের জন্য ০৬ জন বিশিষ্ট উলামায়ে কেরামদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন তিনি।

    বুধবার (০৬ মার্চ) বোররচর ইউনিয়ন পরিষদের আয়োজনে বোররচর ইউনিয়ন পরিষদের সচিব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৩নং বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম সাব্বির। এ সময় বোররচর ইউনিয়নের সকল জামে মসজিদের ইমাম সাহেবগণ ও ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যগণ সহ ইউনিয়নের সকল গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এসময় তিনি বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে বলেন- আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিজেও আলেমদের সম্মান দেন,বিগত করোনাতে দেশের প্রতিটি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহযোগিতা দিয়েছেন। গত ১৪ বছরে দেশে যত মসজিদ, মাদরাসা নির্মাণ হয়েছে, তা বিগত দিনে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় প্রতিষ্ঠানে যত অনুদান দিয়েছেন, যা কোনো সরকার করেনি। বিগত ৫০ বছর মিলেও তা হবে না। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদরাসা বোর্ড ও মাদরাসা শিক্ষা প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

    চেয়ারম্যান সাব্বির বলেন, আমার ইউনিয়নের যে কোন ধরণের বিচারিক গ্রাম্য শালিসি বৈঠক মসজিদ কেন্দ্রিক অনুষ্ঠিত হবে। এ গ্রাম্য শালিসি বৈঠকে প্রধান ভুমিকা পালন করবে ইমাম সাহেবগণ।

    তিনি সমাজের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ থেকে সমাজকে বাঁচাতে হলে ইমাম সাহেবদের সর্বোচ্চ ভুমিকা পালন করার আহবান জানান। মসজিদে জুমার বয়ানে কুরআন হাদীসের আলোকে মুসল্লীদের উদ্দেশ্যে অপরাধ থেকে মুক্ত রাখতে সঠিক দ্বীনি খোলামেলা আলোচনা করার পরামর্শ প্রদান করেন চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির।

    চেয়ারম্যান সাব্বির বলেন, আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ আমার পিতা চেয়ারম্যান মরহুম শওকত আলী (বুধু)’র রেখে যাওয়া আমানত রক্ষা করে চলছি। আমার বাবা আলেম সমাজদের ভালবাসতেন। আলেমদের সব সময় মূল্যায়ন করতেন। যা আমিও করবো। আমি ইচ্ছে করছি আমার ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমাম সাহেবদের মাধ্যম হয়ে বিচারিক গ্রাম্য শালিসি বৈঠক হবে।

    ইমাম সাহেবদের সাথে থেকে ইউনিয়নের সকলকে দ্বীনি আলোচনার মাধ্যমে অপরাধ নির্মূল করা হবে। সকল শ্রেণি-পেশার মানুষজনের সাথে প্রতিটি বিষয়বস্তু নিয়ে খোলামেলা আলোচনা করা হবে। মক্তব প্রতিষ্ঠা করা হবে। যে মক্তব এর নেতৃত্ব সহ পাঠদান করাবেন ইমাম সাহেবগণ। এ মক্তব গুলিতে ছোট বড় বয়স্কগণ সহি ভাবে কুরআন শিখবে। নামায সহ কিছু মাছলা মাছায়িল শিখবে যারা দ্বারা দুনিয়া ও আখেরাতে কামিয়াবি আসিল হবে।

    এ সময় চেয়ারম্যান সাব্বির ইমাম সাহেবদের মধ্য হতে পরামর্শ চাইলে ইমাম সাহেবদের মধ্য হতে প্রবীন আলেম সহ অনেকই যার যার থেকে বক্তব্য সহ পরামর্শ প্রদান করেন। এ সময় ইমামদের থেকে একজন বলেন চেয়ারম্যান মরহুম শওকত আলী (বুধু) সাহেব এর সুযোগ্য সন্তান আপনি। আপনার পাশে থাকবো আমরা। আমরা আপানার সকল কার্যক্রম সঠিক ভাবে হোক এই প্রত্যাশা করি। মহান আল্লাহ তায়ালার দরবারে আপনার নেক হায়াত কামনা করি। আবার আপনাকেই চেয়ারম্যান হিসেবে দেখবো বলে আশা করি।

    বিশিষ্ট উলামায়ে কেরামদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম সাব্বির। অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে দোয়ার মাধ্যমে শেষ করা হয়। সম্মাননা স্মারক যারা পেলেন…আলহাজ্ব হযরত মাওলানা ছাবেত আলী দাঃবাঃ, আলহাজ্ব হযরত মাওলানা আঃ লতিফ দাঃবাঃ, আলহাজ্ব হযরত মাওলানা আবুল মনসুর দাঃবাঃ, হযরত মাওলানা আঃ মোমিন দাঃবাঃ, হযরত মাওলানা আবু তাহের দাঃবাঃ, হযরত মাওলানা ফরিদ আহমেদ দাঃবাঃ। বোররচরে এই প্রথম আলেম-উলামদের সম্মানে তাদের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়ায় চেয়ারম্যানের এই মহৎ উদ্যোগের প্রশংসা করছেন ইউনিয়নের আলেমসমাজ।

  • জয়পুরহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    জয়পুরহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ’ দ্বিতীয় বারের মতো জাতীয় দিবস হিসেবে বিভিন্ন কর্মসচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আজ বৃহস্পতিবার পালন করা হচ্ছে জয়পুরহাটে।
    সকাল ৮ টায় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদুর পক্ষে প্রতিনিধি, জেলা বিচার বিভাগ, পুলিশ সুপার এর নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেটের নেতৃত্বে জেলা আওয়ামীলীগসহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

  • সাতক্ষীরায় চাচীকে নিয়ে উধাও হওয়া ভাতিজা গ্রেফতার

    সাতক্ষীরায় চাচীকে নিয়ে উধাও হওয়া ভাতিজা গ্রেফতার

     

    মো:আজিজুল ইসলাম(ইমরান) 

    সাতক্ষীরায় চাচীকে নিয়ে উধাও হওয়া ভাতিজাকে ঘটনার ১৫ দিন পর আটক করেছে পুলিশ। এরপর তার বিরুদ্ধে থানায় অপহরণ মামলা হলেও সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে চাচীকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    পরকীয়া প্রেমে মজে ঘর বাধার উদ্দেশ্যে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল বলে গুঞ্জন রয়েছে এলাকায়।

    অভিযুক্ত ভাতিজা হলো- সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভারশা গ্রামের নূর ইসলাম সরদারের ছেলে মতিউর রহমান। বুধবার দুপুরে পাটকেলঘাটা থানা পুলিশের একটি চৌকস দল তাকে ভারশা গ্রাম থেকে আটক করে।

    পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন,  বেশ কিছুদিন আগে মতিউর তার চাচীকে নিয়ে উধাও হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় একটি জিডি করেন। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত হয়। পরে তাদের  আটক করে থানায় আনা হয়।

    এদিকে চাচীর স্বীকারোক্ত অনুযায়ী মতিউরের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে । তিনি আরও আসামিকে  আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ভিক্টিমকে তার বাড়িতে পাঠানো হয়েছে।

  • তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

    তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরে তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বর, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ , উপজেলা আওয়ামীলীগ, থানা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।

    পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন , উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিন্নাতুল ইসলাম , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ,শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী প্রমুখ ।

  • রাজশাহীর চারঘাটে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

    রাজশাহীর চারঘাটে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশের মত রাজশাহীর চারঘাটেও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।

    দিবসের কর্মসূচি মোতাবেক উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।

    বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে “স্বাধীনতা জীয়নকাঠি শীর্ষক” আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

    এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ, চারঘাট মডেল থানার (ওসি) এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, চারঘাট এম এ হাদী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ সাহাজ উদ্দিন, সরদহ সরকারি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মাজদার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক ব্রজহরি দাস, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু সহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

    সবশেষে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • তারাগঞ্জ বিজয় হত্যা মামলার আসামী পারুল রাণী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

    তারাগঞ্জ বিজয় হত্যা মামলার আসামী পারুল রাণী চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগঞ্জে আলোচিত বিজয় বাসফর (২০) হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামী টিকটকার পারুল রাণী (২৭) আটক হয়েছে । চুয়াডাঙ্গার বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ । পারুল রাণী বিজয় হত্যার প্রধান আসামী মানিক বাসফরের (৩০) স্ত্রী ও বিশ্বনাথ বাসফরের মেয়ে।

    পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৩ তারিখ রাত ১১.১৫ মিনিটে তারাগঞ্জ বাজার হরিজন কলোনীর বাসিন্দা জগদীশ বাসফরের ছেলে মানিক বাসফর (৩০) তারই আপন চাচাত ভাই বিজয়ের গলায় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা বিজয়কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরের দিন রবিবার (২২ অক্টোবর) বিজয়ের বাবা মালুয়া রাম বাসফর তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পূর্ব শত্রুতার জের দেখিয়ে হত্যার ১ নং আসামি করা হয় মানিক বাসফরকে। হুকুমদাতা হিসেবে ২ নং আসামি করা হয় মানিকের স্ত্রী পারুল রাণীকে । মামলার পর থেকেই আসামীরা গা ঢাকা দেয় দেশের বিভিন্ন জায়গায় । র‌্যাব ১৩ গত ২৬ এপ্রিল সকাল ৮ টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ওই দিন রাত সাড়ে ৮ টায় তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। তারাগঞ্জ থানা পুলিশ শুক্রবার ২৭ অক্টোবর দুপুর ১২ টায় ঘাতক মানিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে । কিন্তু হত্যা মামলার ২য় আসামী টিকটকার পারুল রাণী দীর্ঘ ৫ মাস থেকে নানা জায়গায় আত্মগোপনে ছিল । গতকাল ৬ মার্চ সন্ধ্যায় এস আই লতিফ ও সঙ্গীয় ফোর্স পলাতক টিকটকার পারুল রাণীকে তার বাবার বাসা থেকে আটক করে তারাগঞ্জ থানায় নিয়ে আসে ।

    বিজয়ের বাবা মালুয়া রাম বাসফর জানায়, আমার ছেলে বিজয়ের হত্যাকারী দুইজন আসামী গ্রেফতার হয়েছে । আমার ছেলে বিজয়কে মানিক ও তার বউ পারুল মিলে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছে । আমার ভাই জগদীশ বাসফর মামলা তুলে নিতে আমাকে ২০ লক্ষ টাকা দিতে চাইলেও আমি প্রত্যাখ্যান করেছি । টাকা কি আমার সন্তানকে ফেরত দিতে পারবে ? আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই ।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লতিফ জানান, সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ও সোর্সিং করে পারুল রাণীকে আটক করতে সক্ষম হই । পারুল রাণীকে বৃহস্পতিবার (৭ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে।

    তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম জানান, আলোচিত বিজয় হত্যা মামলার সব আসামিকেই পুলিশ আটক করেছে । আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি । অপরাধী যেই হোক , সঠিক আইন প্রয়োগ করতে আমরা বদ্ধপরিকর ।

  • সুন্দরগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উঠান বৈঠক

    সুন্দরগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উঠান বৈঠক

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের শামচুল হকের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার সরোয়ার হোসেন, উপ-সহকারী ( উদ্ভিদ সংরক্ষণ) কৃষি অফিসার সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার হারুন অর রশিদ, মিজানুর রহমান, মুশফিকুর রহমান, কৃষক সাদেকুল ইসলাম, জেসমিন বেগম প্রমূখ। এসময় পারিবারিক পুষ্টি বাগান তৈরি করে বিষ মুক্ত সুষম খাদ্য উৎপাদনে কৃষকদের ব্যাপক উৎসাহ দেয়া হয়। পরে কৃষকদের মাঝে ফলের গাছ ও বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।

  • নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর হামলা

    নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর হামলা

    ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠির নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(৭ মার্চ) সকালে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

    কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু জানান, ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভায় যোগদানের জন্য আমার ড্রাইভার মো. সহিদুল ইসলামকে নিয়ে অনুষ্ঠানে আসি। অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় মু: মনিরুজ্জামান মনির নামের একজন সন্ত্রাসী তার দলবল নিয়ে আমার ড্রাইভারের উপর হামলা করে। এসময় উপস্থিত লোকজন একজনকে ধরে পুলিশে সোপর্দ করে এবং মনির পালিয়ে যায়।

    এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, ঘটনা শুনেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।