Author: desk

  • বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

    বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি
    কুড়িগ্রাম জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উপজেলা প্রশাসন, রাজিবপুর, কুড়িগ্রাম এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রাজিবপুর উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
    উক্ত ভ্রাম্যমান আদালতে-
    ০১। মেসার্স ভাই ভাই ট্রেডার্স, থানা মোড়, চর রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিষ্ঠানটি ডিজেল পণ্য পরিমাপে প্রতি ১০ লিটারে ১০০ মি.লি. কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৪,০০০/- (চার হাজার) টাকা জরিমানা করা হয়।
    ০২। মেসার্স ভাই ভাই ট্রেডার্স, থানা মোড়, চর রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিষ্ঠানটি ডিজেল পণ্য পরিমাপে প্রতি ১০ লিটারে ১০০ মি.লি. কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৪,০০০/- (চার হাজার) টাকা জরিমানা করা হয়।
    ০৩। মেসার্স মোস্তফা ট্রেডার্স, বটতলা, চর রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিষ্ঠানটি ডিজেল ও অকটেন পণ্য পরিমাপে প্রতি ১০ লিটারে ১২০ মি.লি. কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৪,০০০/- (চার হাজার) টাকা জরিমানা করা হয়।

    জনাব তানভীর আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চর রাজিবপুর, কুড়িগ্রাম-এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) ও প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

    ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্টের পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমীতে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়’র সভাপতিত্বে এক আলেঅচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আজিম-উল আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও মুক্তিযোদ্ধা কমান্ডার মসির উদ্দিন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন বাংলার মানুষকে উজ্জীবিত করেছিল।

  • নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

    নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশন। নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পরে নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। নড়াইল ব্যতিক্রমী এই আয়োজন করে।
    এ সময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা মনোরম হিউম্যান চেইনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তোলে। মাঠের একপ্রান্তে বিশালাকার বাংলাদেশের পতাকার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী বিভিন্ন সময়ের ছবি মাঠের চারপাশে শোভা পাচ্ছিল। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
    অনুষ্ঠানস্থলে ৬০ফুট/৩৬ফুট জাতীয় পতাকা টাঙানো হয়। এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের চিত্রসহ ১৯৭১ সালের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ যুদ্ধের চিত্র প্রদর্শন করা হয়।
    জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জুলিয়া সুকায়না। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান।
    সভায় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিত ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এমএম আরাফাত হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শেখ আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মুক্তিযোদ্ধা নজীর আহম্মেদ, নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
    অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া দিনটি উপলক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাংকন, বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

  • নেছারাবাদে বিদ্যালয়ের এক কোটি ৩৬ লাখ টাকার কাজ ফেলে চলে গেলেন ঠিকাদার

    নেছারাবাদে বিদ্যালয়ের এক কোটি ৩৬ লাখ টাকার কাজ ফেলে চলে গেলেন ঠিকাদার

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//

    ঠিকাদারের গাফলাতিতে নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিন বছরেও শুরু হয়নি ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যায়ের একতলা নতুন ভবনের নির্মান কাজ।কার্যাদেশ পাওয়ার তিন বছরে কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান একটি মাত্র বেইজমেন্ট পিলার গেথে কিছু নির্মান সামগ্রী ফেলে রেখে আর কাজ করেননি ভবন নির্মানের। পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছেন, একাধিকবার চিঠি দিয়ে কাজের তাগিদ দিলেও আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান আমিরন এন্টার প্রাইজ।

    সরেজমিনে জানাগেছে, ১৯৫৬ সালে নির্মিত হয় গুয়ারেখা ভরতকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অত্র বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান সহ সুনাম রয়েছে পরীক্ষার ফলাফলে।
    একতলা একটি টিনশেড দালান ও দুইটি কাঠের ঘরের মধ্য চলে বিদ্যালয়ের পাঠদান । ওই তিনটি ঘরের মধ্য একটি ঘরে ছাত্রীদের আবাসিক থাকার জায়গা এবং ওয়াশরুম।
    একটি ঘরে প্রশাসনিক ভবন আসবাবপত্র বাকি একটি কাঠের ঘরে চলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাশ।

    বর্তমানে দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে ওই বিদ্যালয়ে। প্রতিষ্ঠার লগ্ন থেকে সত্তর বছরে কোন সরকারি অনুদান আসেনি ওই বিদ্যালয়ে। অতিব পুরাতন ওই বিদ্যালয়টি এখন জড়াজীর্ন হয়ে পড়েছে। তার ভিতরে ঠাসাঠাসি করে বসে চলে বিদ্যালয়ের পাঠদান ।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হালিম শেখ বলেন, তাদের বিদ্যালয় প্রতিষ্ঠার সত্তর বছরে কোন সরকারি বরাদ্দ আসেনি। অসহায় অবস্থায় এ স্কুলটি। এখানে রয়েছে ছাত্রীদের আবাসিক থাকার জায়গা। সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ,ম রেজাউল করিমের চেষ্টায় বিদ্যালয়ে চারতলা ফাউন্ডেশনের একটি একতলা ভবন বরাদ্দ হয়েছে।

    পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলি মো: জহিরুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ের টেন্ডার হয়েছে। তবে টেন্ডারের ওই কাজের দেখভাল করেন অফিসের উপ-সহকারি প্রকৌশলি মো: জিয়াউল হাসান। তাই এ বিষয়ে তিনি ভাল বলতে পারবেন।

    আমিরন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজের ঠিকাদার মো. রফিক গাজী বলেন, কাজের টেন্ডারের পরপরই নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেছে। তা ছাড়া আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় কাজ করতে পারিনি।

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি ।

  • তানোরে যথাযথ মর্যাদায় ৭ই মার্চ উদযাপন

    তানোরে যথাযথ মর্যাদায় ৭ই মার্চ উদযাপন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায়
    ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৪ উদযাপন করা হয়েছে। এদিন দিনের শুরুতেই উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা
    হয়েছে।
    জানা গেছে, ৭ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদ এবং প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব আবিদা সিফাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলঘরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম,উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা টিএইচও বার্নাবাস হাসদাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এটিএম কাওসার আলী, তানোর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (ডিজিএম) জহুরুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনপ্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, সরকারি কলেজ, স্ব্যস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পণ করেছেন।
    জানা গেছে, ৭ই মার্চ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন। তৎকালীন ঢাকা রমনার রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণ বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়। বিগত ১৯৭১ সালে বঙ্গবন্ধু সমবেত লাখো মানুষকে সামনে রেখে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ মাত্র ১৮ মিনিটের ভাষণে সেদিন বঙ্গবন্ধু যেমন বাঙালির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পটভূমি তুলে ধরেছেন, তেমনি দেশবাসীর করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। এককথায় বলা যায়, এটি ছিল মুক্তিযুদ্ধের রণকৌশল।#

  • নেছারাবাদে জমিজমা বিরোধ নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি যখম ছোট ভাই

    নেছারাবাদে জমিজমা বিরোধ নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি যখম ছোট ভাই

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ (পিরোজপুর)প্রতিনিধি /

    জমিজমা নিয়ে চলমান বিরোধের জের ধরে জালে জালে কথা কাটাকাটি।তুচ্ছ ঘটনা নিয়ে বাবা কামাল মোল্লার গায়ে তুলছে মেজ ছেলে জাহারুল। বাবাকে মারতে দেখে বড় রুহুল আমিন দৌড়ে এসে বাবাকে বাঁচাতে যায়। এক পর্যায়ে মেজবৌ নাছরিন বেগম ঘর থেকে বটি এনে কোপ দিলে সেই কোপ গিয়ে লাগে ছোট ভাই অলিউল্লার মাথায়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে অলিউল্লাহ। তাকে উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। অলিউল্লার মা বেলন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

    নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মোল্লা বাড়িতে মঙ্গলবার রাত ৮টার সময় এ ঘটনা ঘটে। আহত ছোট ভাই অলিউল্লাহ বলেন আমার মাথায় ৮টি শেলাই লেগেছে আমি চিক পাক শুনে দৌড়ে গিয়ে দেখি মেজভাই আর ভাবি মিলে মাটিতে ফেলে আব্বাকে এবং বড় ভাইকে মারছে। আমি ছাড়াতে গেলে ভাবি পেছন থেকে এসে বটি দিয়ে কোপদিলে সেই কোপ এসে আমার মাথায় লাগে।

    এ বিষয়ে বাবা কালাম মোল্লা এবং মা নরুন্নাহার বলেন যাদের সাথে জমি নিয়ে বিরোধ মামলা চলে তাদের সাথে মিসে বাবা মা ভাইদের সাথে ঝগড়া করে। আমাকে কোপ দিলে সেই কোপ গিয়ে ছোট ছেলে অলিউল্লার মাথায় পড়ে।

    সরজমিনে গেলে মোল্লা পরিবারের মেজ ছেলে জাহারুলের ঘরে তার মেয়ে ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। জাহিরুল এর মেয়ে বলে, বাবা ডাক্তারের কাছে গেছে। ওরা আমার আব্বু আম্মুকে ওরা মেরেছে। ছোট চাচা বটি দিয়ে নিজের মাথায় কোপ দিয়ে আব্বুর নাম বলছে।

    এ বিষয়ে নেছারাবাদ থানায় ওসি তদন্ত এইচ এম শাহিন জানান,ওরা রক্তাক্ত অবস্থায় থানায় এসেছিলো তাদের মুখে ঘটনা শুনে ছবি তুলে রেখেছি। এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি লিখিত অভিযোগ এখনো দেয়নি পেলে ব্যাবস্থা নিবো।

  • বানারীপাড়ার শিয়ালকাঠী – বিশারকান্দি সড়কের ব্রিজের বেহাল দশায় পরিবহন চলাচলে বিঘ্ন

    বানারীপাড়ার শিয়ালকাঠী – বিশারকান্দি সড়কের ব্রিজের বেহাল দশায় পরিবহন চলাচলে বিঘ্ন

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি- বিশারকান্দির ব্যস্ততম সড়কের মরিচবুনিয়ার ব্রিজেল বেহাল দশায় পরিবহনসহ জন চলাচলে বিপদ জনক অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা শহরের দূর্গম এলাকা বিশারকান্দি যাওয়ার একমাত্র সড়ক এটি। ওই এলাকার লোকজন নৌকা ছাড়া চলাচল করতে পারতো না। ওই সড়কের শিয়ালকাঠী থেকে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক ভাল। মরিচবুনিয়া থেকে বিশারকান্দির চৌমহনা বাজার পর্যন্ত ৫ কিমি সড়ক ব্রিকসোলিন থাকায় পরিবহন ও যাত্রীদের চলাচলে দারুন বিঘ্ন ঘটছে। প্রায়ই মারাত্মক দূর্ঘটনা ঘটে। এর উপর রয়েছে ব্রিজের করুন অবস্থা।

    এ ব্যপারে উপজেলা এলজিইডি’র প্রোকৌশলী মোঃ হুমায়ুন কবীর জানান, ওই ব্রিজটির যে সমস্যা হয়েছে সেটির সমাধানের জন্য ইতিমধ্যে আমারা কাজ করছি। জন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।#

  • চেয়ারম্যান প্রার্থী  সৈয়দ আবুল বাশার

    চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আবুল বাশার

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করবে ডাসার ইউনিয়নের কৃতি সন্তান মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার। মাদারীপুর জেলার নবগঠিত ডসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিভিন্ন এলাকার গণসংযোগ করছেন সৈয়দ আবুল বাশার। উপজেলাকে দুর্নীতি মুক্ত রেখে এবং জীবনের বাকি সময়টুকু জনসেবায় কাটতে চান সৈয়দ আবুল বাশার। তিনি ছাত্র জীবন থেকেই অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে জনসেবা মুলক কাজ করে আসছেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও ন্যায়ের পক্ষে যোদ্ধা হিসাবে কাজ করে আসছে নিজ অর্থে অসংখ্য অসহায় পরিবারের ছেলে-মেয়ের বিয়ে,বিভিন্ন মসজিদ,মন্দির ও গীর্জা প্রতিষ্ঠান করেছেন।
    ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আবুল বাশার বলেন, আমি ছাত্র জীবন থেকে জনসেবা মুলক কাজ করে আসছি, মাদারীপুর জেলা আওয়ামীলীগের রাজনীতিতে আমার সবসময় সক্রিয় ভূমিকা রেখেছি। আমি রাজনীতি করি জাতির পিতার আর্দশকে লালন করে। আমি ডাসার বাসীর দৈনন্দিন জীবনের উন্নয়ন ঘটানোর জন্য কাজ করতে চাই এবং সকলকে সাথে নিয়ে ডাসার উপজেলার উন্নয়ন করার জন্য কাজ করব।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ মার্চ ২০২৪ ইং সোমবার সকালে পীরগঞ্জ উপজেলা সভা কক্ষে ঐতিহাসিক ৭ ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃরমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর মেয়র মোঃইকরামুল হক,পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃরেওয়ানুল হক বিপ্লব,৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশহিদুল্লাহ,মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের মোঃনুরনবী চঞ্চল,বীরমুক্তি যোদ্ধা নুরুজ্জামান প্রমুখ।

    উক্ত অনুষ্ঠান পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীত, রিপোর্টাস প্রেসক্লাবের সভাপতি এএইচ লিটন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।

  • সুন্দরগঞ্জে ঐতিহাসিক ৭মার্চের আলোচনা সভা

    সুন্দরগঞ্জে ঐতিহাসিক ৭মার্চের আলোচনা সভা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭মার্চ বিশ্ব ঐতিহ্যের অ-মূল্য দলিল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম হলে ইউএনও মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী আব্দুল মোন্নাফ, প্রাণী সম্পদ অফিসার সুমনা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, মুক্তিযুদ্ধ সন্তান কমাণ্ডার বাবলু মিয়া প্রমূখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাংস্কৃতিক কল্যাণ সমিতির সভাপতি জয়ন্ত সরকার।