Author: desk

  • ধামইরহাটে ভোক্তা অধিকার দিবস উদযাপন

    ধামইরহাটে ভোক্তা অধিকার দিবস উদযাপন

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে ১৫ মার্চ ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, স্যানিটারী ইন্সপেক্টর মো. আনিসুর রহমান, ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতিনিধি গোলাম সরফরাজ রাঙ্গা, ধামইরহাট কেজি স্কুলের অধ্যক্ষ আব্দুল বারিক, সাংবাদিক এম এ মালেক, আবু মুছা স্বপন প্রমুখ। বাজারে রাস্তার পাশে খোলা ইফতারি সামগ্রী বিক্রয় নিয়ন্ত্রণ, উচ্চ মূল্যে খেজুর, আপেল, মাল্টা, পচা মাছ, কেমিক্যাল বা রং মিশ্রিত জিলাপি, বিস্কুট, চানাচুর, কেমিক্যাল যুক্ত আচার, ঘরে তৈরি অস্বাস্থ্যকর জুস ইত্যাদি খাদ্যপণ্য বাজারজাত নিয়ন্ত্রণ ও প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা সিদ্ধান্ত গৃহীত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আকতার অঙ্গীকার করেন- ‘ভোক্তা অধিকার সুরক্ষায় শতভাগ দায়িত্ব পালন করব।’ এছাড়াও তিনি জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ভূমিকা পালনের অনুরোধ জানান।

    আবুল বয়ান।

  • পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শুক্রবার সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ” স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল বাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সমবায় পরিদর্শক তোরাব আলী, জি এম জাকারিয়া, প্রভাষক মোমিন উদ্দিন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রভাষক বজলুর রহমান, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিঠু, জীবন কিশোর দে, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন, মোশাররফ হোসেন, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ ও রেজাউল ইসলাম।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • বানারীপাড়ায় ব্রাকের “প্রবাস বন্ধু ফোরাম” এর কমিটি গঠন।। সভাপতি মোঃ সিদ্দিক সম্পাদক এস মিজান

    বানারীপাড়ায় ব্রাকের “প্রবাস বন্ধু ফোরাম” এর কমিটি গঠন।। সভাপতি মোঃ সিদ্দিক সম্পাদক এস মিজান

    বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা।। বৃহস্পতিবার ১৪ মার্চ বেলা ১১ টায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম, ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেশন(প্রত্যাশা-২) প্রকল্পের “প্রবাস বন্ধু ফোরাম” এর সভা চাখার ব্রাক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    এসময় অনুষ্ঠানে বিদেশ ফেরত বিভিন্ন অসহায় ব্যক্তির সহায়তার বিষয়ে আলোচনা করেন, ব্রাকের দেবানন্দ মন্ডল এম.আর.এস.সি কো-অর্ডিনেটর, মো: তানভীর আহমেদ, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন, এম আর এস সি, মো: শোভন খান প্রোগ্রাম অর্গানাইজার, বানারীপাড়া, এস মিজানুল ইসলাম, মোঃ শাজাহান, নাজমীন জাহান পলি প্রমূখ।
    আলোচনা শেষে বানারীপাড়া “প্রবাস বন্ধু ফোরাম” এর কমিটি গঠন করা হয়। ফোরামের সভাপতি বাকপুর ইউপি চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি নারীনেত্রী নাজমিন জাহান পলি, সাধারণ সম্পাদক বানারীপাড়া এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক কলেজ শিক্ষক মোঃ শাজাহান, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম বেলাল, সদস্য এমআরএসসি(ব্রাক) দেবানন্দ মন্ডল প্রমূখ সহ ১৫ সদসের কার্যকরী কমিটি গঠন করা হয়। #

  • প্রতিষ্ঠাতা’দের সাথে নব-নির্বাচিত কার্যকরি পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    প্রতিষ্ঠাতা’দের সাথে নব-নির্বাচিত কার্যকরি পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার।।
    দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন ABETS এর সম্মানিত প্রতিষ্ঠাতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ABETS এর নব-নির্বাচিত কার্যকরি পরিষদ ২৪-২৫সেশনের নেতৃবৃন্দ।এই সময় প্রতিষ্ঠাতাগণ অতীতের মত আগামীতেও সকল কর্মাকান্ডে তাঁদের অংশগ্রহণ মূলক সহযোগিতা বজায় রাখবেন বলে আস্বস্ত করেন।এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন বাবু,প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এম. ইদ্রিচ চৌধুরী অপু,প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাইফু,ট্রাস্ট’র সম্মানিত আহবায়ক সোহেল মাহমুদ সাগর,নব-নির্বাচিত সভাপতি হাশেম বাদুল,সহ-সভাপতি এমরান হোসেন জীবন,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়,সাংগঠনিক সম্পাদক আজিজুল হক,দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম নিলয়,প্রচার সম্পাদক – রায়হান চৌধুরী,ক্রীড়া সম্পাদক – জাহাঙ্গীর আলম,সাংস্কৃতিক সম্পাদক – শহিদুল আলম,উন্নয়ন সম্পাদক – আনছারুল হক,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ ইয়াছিন,ত্রাণ ও দূর্যোগ সম্পাদক – ইমাম উদ্দিন জিসান,ধর্ম বিষয়ক সম্পাদক – এইচ এম বেলাল উদ্দীন চৌধুরী,শিক্ষা বিষয়ক সম্পাদক – নাঈম উদ্দিন বাবু,আইন বিষয়ক সম্পাদক – মিনহাজুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – ইফতেখার ইসলাম সায়েম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – রায়হান ইসলাম জুবায়ের(বাবু) প্রমূখ।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তাদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার”এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ই মার্চ-২০২৪ শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সভা কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার আব্দুল্লা আল রিফাত,স্যানিটারী ইন্সপেক্টর,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান প্রমুখ।

    উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,পীরগঞ্জ রিপোর্টাস ক্লাবের সভাপতি এএইচ লিটন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জে পপুলার জেনারেল হাসপাতালের পরিচালক তারেক আজিজ খানকে জেল জরিমানা

    হবিগঞ্জে পপুলার জেনারেল হাসপাতালের পরিচালক তারেক আজিজ খানকে জেল জরিমানা

    হবিগঞ্জ প্রতিনিধি।।

    হবিগঞ্জে চিকিৎসক ছাড়াই নার্স দিয়ে সিজারিয়ান অপারেশন করা এবং নিবন্ধন না থাকায় পপুলার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি নিবন্ধন না থাকায় অ্যাপোলো হাসপাতাল বন্ধ করে দেয়া হয়।

    সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ আসাদুল হক, এসময় তারা দেখতে পান, কোনো চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক গৃহবধূর সিজারিয়ান অপারেশন চলছে। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে অপারেশন সম্পন্ন করান সিভিল সার্জন। বিকেলে নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অপারেশনের দায়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তারেক আজিজ খানকে পৃথক দুই ধারায় সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

    অপরদিকে নিবন্ধন না থাকায় আ্যপোলো হাসপাতালকে তালাবদ্ধ করা হযেছে। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

  • নির্দেশনা না থাকলেও সেহেরীর জাগ্রত কাফেলা বন্ধ করে দিল ওসি

    নির্দেশনা না থাকলেও সেহেরীর জাগ্রত কাফেলা বন্ধ করে দিল ওসি

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৫ মার্চ-২৪ইং।
    কুড়িগ্রামের রাজারহাটে সেহেরীর কাফেলায় বাঁধা প্রদান করলেন ওসি। বাঁধা উপেক্ষা করে সেহেরীতে রোজাদারদের মাইকিং করে জাগ্রত করলে মাইক এবং প্রচারের কাজে ব্যবহৃত পরিবহন জব্দের হুমকিও দিয়েছেন তিনি। যদিওবা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এমন নির্দেশনা না থাকলেও ওসির এমন জনবিদ্বেষী কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছে ধর্মভীরু মুসলমানরা।তবে রাজারহাট থানা পুলিশ বলছে পরিবেশ দূষণ রোধে মাইকিং বন্ধ করে দিয়েছেন তারা।জানা গেছে, ১৩ মার্চ বুধবার রাত ৩টায় রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামে কাফেলার উদ্যোক্তা যুবক মোহাম্মদ রনি ও তার সহকর্মীরা প্রতি বছরের ন্যায় সেহেরীর সময় রোজাদারদের জাগাতে কাফেলা বের করে। এ সময় রাজারহাট থানার এসআই নিরঞ্জনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ওই যুবকদের কাফেলা বন্ধ করে দেয়। এতে মানসিক কষ্ট পান যুবক রনি ও তার সহকর্মীরা।
    কাফেলার উদ্যোক্তা যুবক মোহাম্মদ রনি বলেন, ‘কি কারণে আপনারা কাফেলা বন্ধ দিচ্ছেন আমি পুলিশকে এমন প্রশ্ন করলে এসআই নিরঞ্জন বলেন- এটি ওসি স্যারের নির্দেশ। আপনারা যেদিক দিয়ে এসেছেন সেদিক দিয়ে চলে যান। আর কোনদিন মাইকিং করবেন না। যদি মাইকিং বের করেন তাহলে গাড়ি এবং মাইক থানায় নিয়ে যাওয়া হবে-েমন হুমকি দেন পুলিশ।
    চাকিরপশার ইউনিয়ন দফাদার রশিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।স্থানীয় কাদের আলী, আব্দুল বাতেন এবং মন্তাজ আলী বলেন, ‘যুবক রনি ও তার সহকর্মীরা প্রতি রমজান মাসে মাইকিং করে রোজাদারদের জাগিয়ে তোলে। তারা দীর্ঘ ১০-১৫ থেকে এভাবে কাফেলা বের করে। এতে দোষের কি আছে। এটা আমাদের ঐতিহ্য। তাছাড়া কোন পুলিশ অফিসার রাজারহাটের ইতিহাসে কোন বার কাফেলা বের করতে বাঁধা দেয়নি। এই ওসি সর্বপ্রথম রাজারহাটে সেহেরীর কাফেলা বন্ধ করে দিল। বিষয়টিতে আমরা ব্যাথিত।
    রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এসএসসির পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কাফেলার মাইকিং বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রমজান মাসে উচ্চ শব্দে মাইকিং করায় পরিবেশ দূষণ এবং অসুস্থ রোগীদের সমস্যার কারণে মাইকিং বন্ধ করে দিয়েছি।এ  ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এরকম কোন নির্দেশনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন-এজাতীয় কোন নির্দেশনা নেই। আমি বিষয়টি দেখতেছি।#

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • আশুলিয়ায় স্টারলিং স্টাইলস লিঃ পোশাক কারখানা খোলে দেয়ার দাবীতে শ্রমিকদের মানববন্ধন

    আশুলিয়ায় স্টারলিং স্টাইলস লিঃ পোশাক কারখানা খোলে দেয়ার দাবীতে শ্রমিকদের মানববন্ধন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় স্টারলিং স্টাইলস লিঃ পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থল কারখানাটি খোলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছেন।

    শুক্রবার (১৫ মার্চ ২০২৪ইং) সকাল ১০টার দিকে স্টারলিং স্টাইলস লিঃ কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ঈদের আগে তাদের কর্মস্থলে যোগদান করার ইচ্ছা পোষণ করে কারখানা খোলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছেন। এসময় মোছাঃ রাজিয়া বেগম নামের এক শ্রমিক বলেন, কিছু দুষ্কৃতিকারী কারখানার ভেতরে মারামারি করেছে, দোষীদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অপরাধের শাস্তি হোক, আর ঈদের আগে আমরা চাই না কারখানা বন্ধ থাক, দ্রুত কারখানাটি খোলে শ্রমিকদের কাজে যোগদান করার জন্য কারখানার মালিকের হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে আরো একাধিক শ্রমিক বলেন, গত ৭ মার্চ কিছু দুষ্কৃতকারী স্টাফদের লাঞ্চিত করাসহ মারপিট ও কারখানা ভাংচুর করে, এর কারণে আমাদের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, গত ৭ তারিখ থেকে শুক্রবার ১৫ মার্চ পর্যন্ত বন্ধ। সামনে ঈদ তাই মালিক পক্ষকে আমরা অনুরোধ করছি, আগামীকাল শনিবার থেকে কারখানাটি খোলে দেয়া হোক, তা নাহলে আমরা রাস্তায় বের হয়ে আন্দোলন করবো। গত ৭ মার্চ কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কারণে শ্রমিক অসন্তুষ্ট হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে এমত অবস্থায় কোম্পানির সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া।

    মালিক পক্ষের কর্মকর্তারা বলেন, সকালে আমরা দেখতে পেলাম ফ্যাক্টির সামনে কিছু সংখ্যক শ্রমিক একত্রিত হয়ে মানববন্ধন পালন করতেছে কোম্পানির প্রদত্ত সুবিধাদি মেনে আমরা কাজ করতে ইচ্ছুক , তারা বলছে, অনতিবিলম্বে আমাদের ফ্যাক্টরি খুলে দেওয়া হোক, আমরা কাজ করতে আগ্রহী আমরা চাই না আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকোক, যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

    স্টারলিং স্টাইলস লিঃ এর কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সিনিয়র প্রোডাকশন ম্যানেজার বলেন, উপস্থিত শ্রমিকদেরকে আশ্বস্ত করলাম আমি আমার সিনিয়র ম্যানেজমেন্টের সাথে পরামর্শ করে ফ্যাক্টরি খোলার ব্যবস্থা নেব, এই বলে আমি আমার শ্রমিকদেরকে আশ্বস্ত করায় তারা মানববন্ধন থেকে শান্তিপূর্ণভাবে কারখানার সামনে থেকে সরে যান। তিনি জানান, হয়তো আগামীকাল কারখানা খোলে দেয়া হতে পারে। এ বিষয়ে মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে ইনশাআল্লাহ।

  • ঠাকুরগাঁও জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায়

    ঠাকুরগাঁও জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায়

    প্রেস বিজ্ঞপ্তি
    ঠাকুরগাঁও জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ২ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা।

    অদ্য ১৩.০৩.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

    উক্ত ভ্রাম্যমান আদালতে- মেসার্স ইয়াকুব ফুড ইন্ডাস্ট্রিজ, হরিহরপুর, রহিমানপুর, সদর, ঠাকুরগাঁও কে সিএম লাইসেন্স গ্রহণ না করে মানহীন লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রির দায়ে ২৫ হাজার টাকা এবং মেসার্স আনন্দ বেকারী, শহীদ মোহাম্মদ আলী সড়ক, সদর, ঠাকুরগাঁও কে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে পণ্য বিক্র‍য় বা পরিবেশন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান তাহসিন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আহসান হাবীব এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি,

    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১২ মার্চ’) বিকালে এনআই এক্টের মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬,০০,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ সম্রাট মোল্লাকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ সম্রাট মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার বয়রা গ্রামের মশিয়ার মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) বাচ্চু শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।