Author: desk

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪’তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন-আইয়ুব আলী ফাহিম

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪’তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন-আইয়ুব আলী ফাহিম

    পূবাইল গাজীপুর প্রতিনিধি:

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪’তম জন্মবার্ষিকী ও শিশু দিবসে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম।

    বঙ্গবন্ধুর ১০৪’তম জন্মবার্ষিকী ও শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে আইয়ুব আলী ফাহিম বলেন।১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। তাঁর বাবা শেখ লুত্ফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন, দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বাঙালির বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সুদূরপ্রসারী বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামের নতুন একটি জাতিরাষ্ট্র।আগামীকাল ১৭/০৩/২০২৪ইং০৩’ই চৈত্র ১৪২৮ বাংলা ১৩’ই শা’বান ১৪৩৩ হিজরি বৃহস্পতিবার, সেই মহানায়কের ১০৪’তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

    আইয়ুব আলী ফাহিম আরও বলেন, শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার চিরায়ত গ্রামীণসমাজের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি শিশুকাল থেকে গভীরভাবে প্রত্যক্ষ করেছেন। গ্রামের মাঁটি আর মানুষ তাঁকে প্রবলভাবে আকর্ষণ করত। শৈশব থেকে তৎকালীন সমাজ জীবনে তিনি জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার, শোষণ ও প্রজাপীড়ন দেখে চরমভাবে ব্যথিত হতেন। গ্রামের হিন্দু, মুসলমানদের সম্মিলিত সম্প্রীতির সামাজিক আবহে তিনি দীক্ষা পান অসাম্প্রদায়িক চেতনার। কিশোর বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। এরপর থেকে শুরু হয় বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামী জীবনের অভিযাত্রা। তিনি সারাজীবন এ দেশের মাঁটি ও মানুষের অধিকার আদায় এবং কল্যাণের জন্য সংগ্রাম করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধপ্রকোষ্ঠে বন্দি থেকেছেন, দুইবার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথানত করেননি, পরাজয় মানেননি। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয়দফা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান পেরিয়ে ৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। বঙ্গবন্ধুর সাহসী, দৃঢ়চেতা, আপসহীন নেতৃত্ব ও বীরত্বপূর্ণ সংগ্রামে অনুপ্রাণিত হয়ে জেগে ওঠে শত বছরের নির্যাতিত-নিপীড়িত পরাধীন বাঙালি জাতি। মুক্তির অদম্য স্পৃহায় উদ্বুদ্ধ করে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামে ঐক্যবদ্ধ করে তোলেন।

    আইয়ুব আলী ফাহিম আরও বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর দেশজুড়ে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের আত্মদান ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্ব মানচিত্রে অভ্যুদ্বয় ঘটে, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের।
    ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে বিশ্বাসঘাতকদের নির্মম বুলেটে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ ফজিলাতুন্নেছা মুজিব শিশু শেখ রাসেল সহ, সেদিন সপরিবারে নিহত হন।

  • পাকদি নবিন যুব সংঘের উদ্যো প্রবাসীদের সহায়তায় ইফতার সামগ্রী বিতরন

    পাকদি নবিন যুব সংঘের উদ্যো প্রবাসীদের সহায়তায় ইফতার সামগ্রী বিতরন

    আরিফুর রহমান মাদারীপুর:
    মাদারীপুর জেলার বৃহত্তম সেচ্চাসেবী সংগঠন পাকদি নবীন যুব সংঘের উদ্যোগে ১২০ জন হত দরিদ্র মানুষের মাঝে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় মাদারীপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পাকদি এলাকায় এ অনুষ্ঠানের আযয়োজন করা হয়।
    পাকদি নবীন যুব সংঘের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় সাব্বির হক ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা নিরপাদ চিকিৎসা চাই সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে ভারচুয়াল বক্তব্য রাখেন সংঘঠনের উপদেষ্টা সাইদুল হক ফরাজী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ,সাংবাদিক আরিফুর রহমান, উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম নয়ন, জাহিদ ফরাজী,সমাজ সেবক সাইফুল ইসলাম,আয়ুব আলী ফরাজি,জসিম সহ অত্র সংঘঠনের সদস্য।

    আরিফুর রহমান,মাদারীপুরঃ

  • নলছিটির নাচনমহল ইউনিয়নে ইসলামি ছাত্র আন্দোলন এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

    নলছিটির নাচনমহল ইউনিয়নে ইসলামি ছাত্র আন্দোলন এর সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলায় নাচন মহল ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলন এর সম্মেলন অনুষ্ঠিত হয় ১৬ ই মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকায় ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ ইসা আল – মারুফ এবং প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সহ- সভাপতি মোহাম্মাদ মাসুম বিল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের এবং মুহাম্মদ সুলতান হাওলাদার মুহাম্মদ রেজাউল করিম মোল্লা মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক এবং হাফেজ সাব্বির আহম্মেদ মুহাম্মদ আবু সুফিয়ান মুহাম্মদ মুজাহার বেপারী

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র আন্দোলন নাচন মহল ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ সোহান হাওলাদার এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন এর নাচন মহল ইউনিয়ন শাখার সহ – সভাপতি রাকিব হোসাইন আমির

    ইসলামী ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ ইসা – আল মারুফের বক্তব্যে নাচন মহল ইউনিয়ন এর কমিটি ঘোষনা করেন এতে সভাপতি হলেন মোহাম্মদ রাকিব হোসাইন আমির এবং সহ- সভাপতি হলেন হাফেজ মোহাম্মদ সোহাগ বিন হাবিব এবং সাধারণ সম্পাদক হলেন হাফেজ মোহাম্মদ শাকিল হাওলাদার

    অনুষ্ঠান শেষে ইফতার দোয়া ও মাহাফিল অনুষ্ঠিত হয় ইফতার দোয়া ও ফাহাফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম।

  • কুড়িগ্রামের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন

    কুড়িগ্রামের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষা জেলা ও উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা এবং কেন্দ্র সচিবসহ দায়িত্বরত সরকারী কর্মকর্তাদের প্রচেষ্ঠায় পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

    কুড়িগ্রাম জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯হাজার ৯৩৭জনের মধ্যে অংশগ্রহণ করেছে ২৫হাজার ৪২১জন। উপস্থিতির হার ৯৮দশমিক ৭ভাগ। জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম এবং জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।

    অপরদিকে নাগেশ্বরী ডিএম একাডেমী ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রগুলোতে নিয়ম-আইনশৃংখলা বজায় রেখে পরীক্ষা নেয়া হয়েছে পরীক্ষার্থীদের। সরকারী বিধি মোতাবেক শেষ হয়েছে পরীক্ষা। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর জন্য শিক্ষার্থী ও অভিভবকের মাঝে যে হতাশার সৃষ্টি হয়েছিল মূলত পরীক্ষা কেন্দ্রের সু-নাম ক্ষুন্ন করতে একটি স্বার্থনেশী মহল তাদের প্রতিষ্ঠানিক ব্যবসা সফল করার লক্ষে সড়যন্ত্র মূলক গোপনে প্রশ্নফাঁসের অপপ্রচার চালিয়েছে বলে একাধিক পরীক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন। নিউ প্রতিশ্রুতি বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে একটি মহল দীর্ঘদিন থেকে মিথ্যাচার করে আসছে। এদিকে উপজেলা কেন্দ্রসচিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনও স্পষ্ট জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রে বাহিরের কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। বিধি মোতাবেক পরীক্ষা সুষ্ঠভাবে শেষ হয়েছে। প্রশ্নফাঁসের যে গুজব ছড়ানো হয়েছে তা সম্পুর্ন ভিত্তিহীন অসত্য।

    পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আশা করছেন ভালো ফলাফলের। প্রশ্নফাঁসের গুজব সম্পুর্ন ভিত্তিহীন।

    অভিভাবক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, এমদাদুল হক বলেন, নিউ প্রতিশ্রুতি বিদ্যালয় একটি সুনামধারী প্রতিষ্ঠান। একটি মহল দীর্ঘদিন থেকে এ স্কুলের সু-নাম ক্ষুন্ন করতে পায়তারা করছেন। একটি স্বার্থনেশী চক্র প্রতিষ্ঠানিক ব্যবসা সফল করার লক্ষে সড়যন্ত্র মূলক গোপনে প্রশ্নফাঁসের অপপ্রচার চালিয়েছে।

    নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মোশারফ হোসেন এবং নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আনিছুর রহমান বলেন, প্রশ্নফাঁসের গুজব ভিত্তিহীন। নিউ প্রতিশ্রুতি বিদ্যালয় ও পরীক্ষা কেন্দ্রের সু-নাম ক্ষুন্ন করতে একটি স্বার্থনেশী মহল তাদের প্রতিষ্ঠানিক ব্যবসা সফল করতে সড়যন্ত্র মূলক প্রশ্নফাঁসের অপপ্রচার চালিয়েছেন।

    নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট বলেন, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা অনেক সুষ্ঠ ও সুন্দরভাবে শেষ হয়েছে। প্রশ্নফাঁসের কোন ঘটনাই ঘটেনি। ভিত্তিহীন একটি গুজব ছড়ানো হয়েছে।

    নাগেশ্বরী উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে বাহিরের কোন ব্যাক্তি কে প্রবেশ করতে দেয়া হয়নি। বিধি মোতাবেক পরীক্ষা সুষ্ঠ পরিবেশে শেষ হয়েছে। প্রশ্নফাঁসের নামে যে গুজব ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন। প্রশ্নফাঁসের কোন প্রমান পাওয়া যায়নি। গোপনে অপপ্রচার চালানো ব্যাক্তিদের তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

    এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, চলতি এসএসসি ও দাখিল, সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ন হয়েছে। কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি।

  • ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি আর নেই

    ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি আর নেই

    ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
    ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হাই এমপি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)। শনিবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার সময় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। থাইল্যান্ড থেকে মৃত্যুর খবরটি নিশ্চত করেন তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সাবেক প্রতিমন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল হাই ১৯৫২ সালে শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে জন্মগ্রহন করেন। পিতা ফয়জুদ্দিন মোল্লা ও মাতার ছকিরন নেছা দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। তার শিক্ষাজীবন শুরু পার্শবর্তী মির্জাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজে। সেখান থেকে কৃতিত্বের সাথে বিএ পাশ করেন। স্কুল জীবনে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় তিনি রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৮ সালে তৎকালীন মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি। বিপদে-আপনে ছুটে যান কর্মীদের পাশে। সেই থেকে তার জনপ্রিয়তা শুরু। ১৯৬৯ সালে সরকারি কেসি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। একই বছর তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে বঙ্গবন্ধুর আহŸানে ঝাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। সেখানেও তিনি নেতৃত্বের স্বাক্ষর রাখেন। স্বাধীনতা বিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে জীবন বাজি রেখে তিনিই ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। দেশ স্বাধীনের পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহবায়ক ও ১৯৭৩ সালে যুবলীগের মহকুমা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। ১৯৮৭ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। সেই নির্বাচনে সারাদেশে মাত্র ৫৮টি আসনে বিজয় লাভ করে আওয়ামী লীগের প্রার্থী। এর মধ্যে উল্লেখযোগ্য আসন ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের শৈলকুপা আসন। স্বাধীনতার টানা ৩০ বছর পর তিনি শৈলকুপা আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে ভুমিকা পালন করেন। তিনি ২০০১ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আহবায়ক নির্বাচিত হন। ২০০৫ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হন আব্দুল হাই এমপি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালের কাউন্সিলে দ্বিতীয় বারের মতো ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তৃতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। এদিকে আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবরে শৈলকুপার নেতাকর্মীরা শোকে মুহ্যমান। মৃত্যুর খবর শোনা মাত্রই ঝিনাইদহ শহরের আরাপপুর তার বাসায় নেতাকর্মীরা ছুটে আসেন। এদিকে আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ। তার জানাযা ও দাফনের বিষয়টি পরিবার থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৯তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব-অনুষ্ঠান

    নড়াইলে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৯তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব-অনুষ্ঠান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৯ তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব এ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৫ মার্চ) অনুষ্ঠানের শুরুতেই আয়োজক কমিটির পক্ষ হতে পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন এই অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করবো। পৃথিবীতে সব ধর্মে রয়েছে মানব ধর্ম। যদি আমরা মানুষের সেবা করি তবে সেটাই হবে প্রকৃত ধর্ম।
    এ সময় মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; এ্যাড. সুবাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল ও সভাপতি, রামকৃষ্ণ মিশন; স্বামী কৃষ্ণনাথনন্দ মহারাজ, সম্পাদক, মাসিক উদ্বোধন, বাগবাজার, কলকাতা; ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহা, প্রাক্তন সুপারিনটেনডেন্ট, জেলা হাসপাতাল সহ জেলার অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে মোটরসাইকেল চোর গ্রেপ্তার

    নড়াইলে মোটরসাইকেল চোর গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন গ্রেপ্তার। গত (১৭ জানুয়ারি) রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভার সরদারপাড়া সাকিনে কাজী আব্দুল আলীম (৪৫) এর ভাড়া বাসার তালা ভেঙে চোর দল মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে গত (১৮ জানুয়ারি’) লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এরপর শুরু হয় পর্যায়ক্রমে অন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তারের অভিযান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত (১৪ ও ১৫ মার্চ) পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য মতে শনিবার (১৬ মার্চ) সকাল সময় নড়াইল জেলার লোহাগড়া থানায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩)কে তার নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখ ওরফে ওয়াদুদ শেখের ছেলে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) এর নামে মোটরসাইকেল চুরির ঘটনায় মোট এগারোটা মামলা রয়েছে। এর মধ্যে সাতটি ডিএমপি, একটি সিএমপি, একটি কেএমপি, একটি খুলনা, ও একটি নড়াইল জেলায় মামলা রয়েছে।

  • দীর্ঘ ১৫বছর ময়লা ট্যাংকির উপর বসবস মেলেনি সরকার থেকে বরাদ্দকৃত কোন ঘর

    দীর্ঘ ১৫বছর ময়লা ট্যাংকির উপর বসবস মেলেনি সরকার থেকে বরাদ্দকৃত কোন ঘর

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি//

    পরিত্যক্ত ইউনিয়ন পরিষদের ময়লা ট্যাংকির উপর দীর্ঘ ১৫বছর ধরে বসবাস করছেন পিয়ারা বেগম। সরকরি ঘরের জন্য একাধিকবার আবেদন করেও মিলেনি একটি ঘর। স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি বাজারে দোকানে দোকনে পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন পিয়ারা বেগম। বৃদ্ধ মা এবং একমাত্র ছোট্ট ছেলে ইয়াসিনকে নিয়ে কষ্টে আছেন স্বামী পরিতোক্তা এই পিয়ারা বেগম। বৃদ্ধ মা পেটের দায়ে এই বয়সে এখনো বাসায় বাসায় কাজ করে বেড়ান।জরাজীর্ণ পরিত্যাক্ত এই ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনটি শীগ্রই ভেঙে ফেলা হবে। এই টেনসনে দিন কাটছে পিয়ারা বেগম ও তার বৃদ্ধ মায়ের। তাই একটি ঘরের জন্য আকুতি পিয়ারা বেগমের।

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি বাজারে পরিত্যাক্ত ইউনিয়ন পরিষদ ভবনের ময়লা ট্যাংকির উপর বৃদ্ধ মা এবং ছেলেকে নিয়ে বাস করেন স্বামী পরিত্যাক্তা পিয়ারা বেগম (৩০)।

    সরজমিনে গেলে পিয়ারা বেগম জানান, আমি আমার মায়ের সাথে ১৫বছর থেকে এই খানে বসবাস করছি। বাজারে দোকানে দোকান পানি দিয়ে খাই। মা বৃদ্ধ মানুষ বাসায় বাসায় এখনো কাজ করে। স্বামী ত্যাগ করে চলে গেছেন সেই দশবছর হয়।সেই থেকে মায়ের কাছে আছি। শুনেছি এই ভবনটি রমজানের পড়ে ভেঙে ফেলা হবে। তখন আমি ছেলে আর বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাবো কুলকিনারা খুজে পাচ্ছিনা। তাই সরকার যাদি আমাকে একটি ঘরের ব্যাবস্থা করে দিতো খুব ভালো হইতো।

    এ বিষয়ে সংশ্লিষ্ট ৬নং ওয়ার্ড মেম্বার মেজবাহুল ইসলাম বুলবুল বলেন, আমার ওয়ার্ডে ৪টি ঘর বরাদ্দ পেয়েছিলাম কিন্তু আমার আরো ঘরের প্রয়োজন। পিয়ারা বেগম খুবই মানবেতর জীবনযাপন করছে। তার জন্য একটা ঘরের খুবই দরকার। এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করব।

    এ বিষয়ে সবেক কাউন্সিলর বিপ্লব বলেন, এইরকম ময়লা ট্যাংকির উপর কোন মানুষ বসবাস করতে পারে না। আমি কাউন্সিলর থাকা কালিন এই ধরনের ঘরের বরাদ্দ ছিলোনা থাকলে অবশ্যই তাকে একটা ঘরের ব্যবস্থা করে দিতাম।

    এ বিষয়ে নেছারাবাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,আমি এই উপজেলায় নতুন এসেছি। ইউএনও স্যারের সাথে বিষয়টি নিয়ে আলাপ করে দেখুন যদি কোন কোন ঘর থেকে থাকে অবশ্যই পিয়ারা বেগমকে দেয়া হবে।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা একজন লোকও ভুমিহীন থাকবেনা সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। এখন পৌর সভার মধ্যে কোন বরাদ্দ নাই পিয়ারা বেগমকে একটা আবেদন করতে বলেন, প্রয়োজন ডিসি স্যারের সাথে আলাপ করে উর্ধতন কতৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়ে তার জন্য একটা ঘরের ব্যাবস্থা করে দেয়া হবে।

  • কালীগঞ্জে কাভার্ড ভ্যান ৪৫০ফেনসিডিলসহ সাইফুল গ্রেফতার

    কালীগঞ্জে কাভার্ড ভ্যান ৪৫০ফেনসিডিলসহ সাইফুল গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)মাসুদ রানা’র নেতৃত্বে পুলিশের একটি টিম ৪নং দলগ্রাম ইউনিয়নের ধনসড়া মৌজাস্থ জনৈক গণেশচন্দ্র সিংহ এর বসতবাড়ীর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে কালীগঞ্জ হইতে চামটাগামী পাকা রাস্তার উপর হতে একটি কার্গো ভ্যান (ট্রাক) থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে কার্গো ভ্যানের চালক সাইফুল ইসলাম (২৮),পিতা- মৃত নুর ইসলাম,সাং- গোয়াইতলা,থানা- পালং মডেল থানা,জেলা-শরিয়তপুর,বর্তমান সাং- কুমার পাড়া,থানা- আড়াই হাজার, জেলা- নারায়ণগঞ্জ কে আটক করে এবং কার্গো ভ্যানের পিছনে বসা ২ জন পালিয়ে যায়। আটককৃত আসামীসহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে কার্গো ভ্যানটি তল্লাশীকালে ভ্যানের কেবিনের পিছনে ও কাভার্ড এর সামনে উভয়ের মধ্য স্থানে বিশেষ কায়দায় তৈরি বক্সের ভিতর ৪৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও কার্গো ভ্যানটিসহ উদ্ধার করে থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী সহ উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,জানান গোপন সংবাদের ভিত্তিতে ৪নং দলগ্রাম ইউনিয়নের ধনসড়া মৌজা হতে ৪৫০ পিস মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি কাভার্ড ভ্যানসহ এক জন কে গ্রেফতার করেন।

    হাসমত উল্লাহ ।।

  • মুকসুদ পু‌রে দুই‌দিন ব‌্যাপী মাতা শ্রীম‌তি গোলাপী তি‌রোধান উৎসব সমাপ্ত

    মুকসুদ পু‌রে দুই‌দিন ব‌্যাপী মাতা শ্রীম‌তি গোলাপী তি‌রোধান উৎসব সমাপ্ত

    ‌মোঃ মিজানুর রহমান,মুকসুদপুর থে‌কে ফি‌রে/ গোপালগ‌ঞ্জের মুকসুদপুর উপ‌জেলার দুর্বাশুর উত্তর পাড়া গ্রা‌মে শ্রী শ্রী হ‌রিচা‌দের ভক্ত শ্রীম‌তি গোলাপী তি‌রোধান ১ম উৎসব ২০২৪ গতকাল শুক্রবার মন্ডল প‌রিবা‌রে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।এ‌তে বি‌শিষ্ট সমাজ সেবক শ্রী হারাধন মজুমদা‌রের সভাপ‌তি‌ত্বে সঞ্জিত সরকা‌রের সঞ্চালনায় শুভ উ‌দ্ভোধক ছি‌লেন বাংলা‌দেশ মতুয়া মাতা মহা সং‌ঘের সংঘা‌ধিপ‌তি মতুয়া মাতা শ্রীম‌তি সীমা‌বেী ঠাকুর,প্রধান অ‌তিথী ছি‌লেন অবসর প্রাপ্ত স‌নিয়র শিক্ষক শ্রী তারাপদ বিশ্বাস,অনুষ্ঠা‌নে মুখ‌্য আলোচক ছি‌লেন,বাংলা‌দেশ কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্ত‌রের মহা প‌রিচালক কৃ‌ষি‌বিদ শ্রী বাদল চন্দ্র বিশ্বাস,স্বাগত বক্তব‌্য রা‌খেন,বাংলা‌দেশ ব‌্যাংকের যুগ্ন প‌রিচালক ও শ্রীম‌তি গোলাপী সুন্দরীর বড় না‌তি পলাশ মন্ডল,বি‌শেষ অ‌তিথীর ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন,মুকসুদপুর উপ‌জেলা শাখা সনাতন ধ‌র্মের সাধারন সম্পাদক শ্রী গি‌রিশ বৈরাগী,অনুষ্ঠা‌নে শ্রী গীতা পাঠ ক‌রেন,বি‌শিষ্ট ভগবত আ‌লোচক শিব প্রসাদ বিশ্বাস,মঙ্গল প্র‌দিপ প্রজ্জালন ক‌রেন পূর্ণব্রম্ম শ্রী হ‌রিচাঁদ ঠাকু‌রের শ্রদ্ধাভজন ষষ্ঠ উত্তর সুরী মতুয়াচার্য শ্রী অ‌শিত ঠাকুর,শ্রী দেবব্রুত ঠাকুর,শ্রী সুব্রত ঠাকুর ও সুপ‌তি ঠাকুর,অনুষ্ঠা‌নের ম‌ধ্যে ছিল,মাতৃ পূজা,আ‌লোচনা ও দুপুর থে‌কে অন‌্য প্রসাদ,বি‌কেল থে‌কে ধর্ম সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের অ‌ধিবাস কীর্ত‌নের পূর্ণাহু‌তির মাধ‌্যমে শ‌নিবার উষা ল‌গ্নে গোলাপী সমা‌ধি পা‌ঠে তি‌রোধান উৎস‌বের সমা‌প্তি ঘ‌টে।এ‌তে প্রয় চৌদ্দ প‌নের হাজার নারী পুরু‌ষের সমাগম ঘ‌টে।তি‌রোধান অনুষ্ঠা‌নের আ‌য়ো‌যোগ সহ‌দেব মন্ডল ব‌লেন সৃ‌ষ্টি কর্তার অ‌শেস কৃপার গু‌নে আমার মা‌য়ের অনুষ্ঠানটি কর‌তে পে‌রে এলাকার সর্ব স্ত‌রের মানু‌ষের কা‌ছে সবার পক্ষ থে‌কে কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি।