Author: desk

  • ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার

    ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন।

    রবিবার (১৭ মার্চ ২০২৪ইং) ডিবি পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানান। ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে, এসআই (নিঃ) শুভ মন্ডল, এস আই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম ১৬/০৩/২৪ ইং তারিখ রাত ২২.৩০ ঘটিকায় সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা হইতে আসামী ১। মোসাঃ নাসরিন সুলতানা (১৯), পিতা-মৃত সুলতান আলাউদ্দিন, মাতা-মোসাঃ আম্বিয়া বেগম, স্বামী-মোঃ সাব্বির আহমেদ, সাং-আমিনবাজার, বড়দেশী পশ্চিমপাাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা এর নিকট হইতে সর্বমোট ২০ (বিশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।

    উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান, ঢাকা জেলা (উত্তর) ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। তিনি বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • নলছিটিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    নলছিটিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
    উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদে,রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক, ছাত্র ছাত্রীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সকাল সারে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বহী অফিসার মোহম্মদ নজরুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, সহকারি কমিশনার ভূমি সমাপ্তি রায়,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন, অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী,মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, অ্যাডভোকেট এম আলম খান কামাল, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাশার রানা,মাহবুবুর রহমান সেন্টু প্রমুখ

  • শিশুদের ভাল বাসায় সিক্ত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু

    শিশুদের ভাল বাসায় সিক্ত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা)প্রতিনিধি

    প্রতিবছরের মতো এবারেও বরগুনার বেতাগীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট-বড় সব শিশুদের ভাল বাসায় সিক্ত হয়েছেন। শিশু সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ) ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটি’র আয়োজনে রবিবার (১৭ মার্চ) দিনবর বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি, কবিতা আবৃতি ও চিত্র অংকন, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

    সকাল ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্না’র সভাপতিত্বে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ এ প্রতিপাদ্যে শিশুদের ভালবাসায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাহমুদা খানম।

    উপজেলা এনসিটিএফ এর সাধারন সাধারন তাকওয়া তারিন নুপুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু,বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সাধারণ সম্পাদক মোঃ মহাসিন খান।

    এসময় বক্তব্য রাখেন উপজেলা এনসিটিএফ এর সহ সভাপতি মাহমুদ হাসান, শিশু সাংসদ সদস্য সাইফুল ইসলাম রিয়াজ ও রাইসা সিকদার, শিশু সাংবাদিক মাহি বুরহান সিয়াম প্রমুখ।

    এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে শিশুরা প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে এইদিনে শিশু সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ) ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস সোসাইটির পক্ষ থেকে পৌর শহরের বঙ্গবন্ধু স্মৃতি স্কোয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

    অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

  • আগৈলঝাড়ায় জাতির পিতার ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    আগৈলঝাড়ায় জাতির পিতার ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পৃথকভাবে পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ চত্তরে প্রশাসনের কর্মকর্তাগন। পরে আওয়ামী লীগের উদ্যোগে জন্মদিনের বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারী,বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার ও ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগন,জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাদ যোহর জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের দুই দিন ব্যাপি কর্মসূচিতে রবিবার সকালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, শিশু কিশোরদের শোভাযাত্রা শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদসহ অনেকে।দিবসটি পালন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

  • ফুলবাড়ীয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    ফুলবাড়ীয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    মো. সেলিম মিয়া ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
    অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল।
    এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলহাজ¦ আব্দুল মালেক সরকার এমপি, শরাফ উদ্দিন শর ভারপ্রাপ্ত চেয়াম্যান উপজেলা পরিষদ, সেলিনা আক্তার সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান,মুক্তিযুদ্ধো মাহতাব উদ্দিন । সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশর, শিক্ষাজীবন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে তার আপোষহীন নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। জাতির পিতার আদর্শ ধারণ করে দেশ সেবার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন এই দিবসটিকে জাতীয় শিশুদিবস হিসাবেও ঘোষণা করা হয়েছে তাই শিশুদের প্রতি সকল প্রকার নির্যাতন ও সহিংসতা বন্ধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং শিশুদের জন্য আমাদের বিবেককে সদাজাগ্রত রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান।

  • জাতির পিতার সমাধিতে স্হানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতির শ্রদ্ধা নিবেদন

    জাতির পিতার সমাধিতে স্হানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতির শ্রদ্ধা নিবেদন

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম এমপি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন।

    বাংলাদেশ জাতীয় সংসদের স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির
    মাননীয় সভাপতির একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম এমপি ১৭ই মার্চ রবিবার দুপুরে জাতির পিতার সমাধি সৌধে ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিয়োগান্তক ঘটনায় বঙ্গবন্ধুসহ শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

    তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

  • গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

    রবিবার (১৭ই মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে শিশু দিবসের আলোচনা সভায় উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা,উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    সভাপতির স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম শিশুদের উদ্দেশ্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমাদের জানতে হবে। একটি শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকার কিভাবে আদায় করতে হয়। তা জানতে হলে বঙ্গ বন্ধুর আত্মা জীবনীগ্রন্থ পড়তে হবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্টানে লাইব্রেরি আবশ্যক। এতে মুক্তিযুদ্ধের বিভিন্ন বই এবং বঙ্গ বন্ধু কে, নিয়ে লেখা রাখতে হবে। এই সহযোগিতায় আমি পাশে থাকব। পরে তিনি শিশুদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি উপহার হিসেবে তুলে দেন।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

    এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভার শেষে দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এরপরে শিক্ষার্থী শিশুদের নিয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

  • ডাসারে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

    ডাসারে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

    রতন দে,কালকিনি প্রতিনিধিঃ
    বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনব হাসি সবার ঘরে, এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
    দিবসটি উপলক্ষে আজ ১৭ ই মার্চ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পনের মধ্যেদিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।
    পরে ডাসার উপজেলা পরিষদ চত্তর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে ডাসার উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) কানিজ আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু, ডাসার থানার ভারপ্রাপ্ত(ওসি) মোঃ এস এম শফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারসহ বীর মুক্তিযোদ্ধা গন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম,আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আতিকুর রহমান আজাদসহ উপজেলা পরিষদের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী
    পরে প্রাথমিক পযার্য়ের শিশুদের মধ্যে চিত্রাঙ্কন ও মাধ্যমিক পর্যায়ে দেয়ালিকা প্রদর্শন প্রতিযোগিতায় অংশ গ্রহন শিক্ষথর্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • মোরেলগঞ্জে  বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২৪ পালিত

    মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২৪ পালিত

    এস এম সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ১৭ মার্চ ২০২৪ রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
    উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামিলীগ সিনিয়র সহ-সভাপতি এ্যাড- শাহ-ই আলম বাচ্চু,বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, ৭১ এর যুদ্ধকালীন কমান্ডার লিয়াকত আলী খান,পৌর কাউন্সিলরবৃন্দ,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সরকারি,বেসরকারি শিক্ষা প্রতিস্টানের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।

    এ ছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন,ইফতার অনুস্টানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

  • পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত

    পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালিত

    মিঠুন সাহা,পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি

    বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ মার্চ ( রবিবার) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯টার সময় পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

    এই সময় উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিল্যান্ড আহমেদ হাছান, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ শফিউল আজম, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব।

    এই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার এক সম্ভান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে।