Author: desk

  • পাইকগাছায় সরকারি জায়গায় পোল্ট্রি ফার্ম নির্মাণ,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অভিযোগ

    পাইকগাছায় সরকারি জায়গায় পোল্ট্রি ফার্ম নির্মাণ,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অভিযোগ

    পাইকগাছা( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সরকারী খাস খাল উপর অবৈধভাবে দখল করে ঘনবসতিপূর্ণ এলাকায় পোল্ট্রি ফার্ম তৈরি করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রবীন কুমার মন্ডলের বিরুদ্ধে পোল্ট্রি ঘর তৈরি করলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার আশংকায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ করেছে এলাকাবাসী ।
    অভিযোগে জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডের শিবেরবাটী এলাকার মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রবীন কুমার মন্ডল পৌর সভার সরল মৌজার মধ্যে সরকারি খাস খালের মধ্যে সিমেন্টের পিলার ও বাঁশের খুটি দিয়ে পোল্ট্রি ফার্ম তৈরি করিতেছে। এতে এলাকার পরিবেশ নষ্ট সহ এলাকা বাসীর বসবাসের অনুপযোগী হয়ে পড়ার আশংকায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণ সাক্ষরিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বিষ্ণু পদ বিশ্বাসকে অভিযোগের তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
    অভিযোগের বিষয়ে রবীন মন্ডল বলেন আমার পিতার নামে সরকারি বন্দোবস্ত প্রাপ্ত হয়ে ভোগ দখলে আছি। আমি সেখানে পোল্ট্রি ফার্মঘর তৈরির কাজ করতেছি। উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছেন। অভিযোগ কারীদের মধ্যে আতিয়ার রহমান বলেন,রবীনদের বন্দোবস্ত কৃত জমি অন্য লোকের কাছে হস্তান্তর করে দিয়েছে। এখন সরকারি খাস খাল আবারো জবরদখলের পায়তারা করছে।জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম করলে পরিবেশ দুশিত হবে।উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বিষ্ণু পদ বিশ্বাস বলেন,অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যায় এবং দেখি খালের মধ্যে বড় ঘর তৈরি করছে।আমি কাজ বন্ধ করে দিয়ে এসেছি। এটা সরকারী খাল কিনা আমি জানিনা।আমি ওদের কাগজ পত্র নিয়ে অফিসে আসতে বলেছি কাগজপত্র পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • উজিরপুরে ঘের নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে গভীর রাতে তাণ্ডব ও অগ্নিসংযোগ কোটি টাকার ক্ষয়ক্ষতি-বিক্ষোভ

    উজিরপুরে ঘের নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে গভীর রাতে তাণ্ডব ও অগ্নিসংযোগ কোটি টাকার ক্ষয়ক্ষতি-বিক্ষোভ

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে ঘের নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গভীর রাতের তাণ্ডব চালিয়ে ছয়টি পানির সেচ পাম্প, ট্রলারে সংযোগ, মুরগির খামারে পানির সংযোগ বিছিন্ন,কয়েক হাজার মিটার প্লাস্টিকের পাইপ ও ঘরবাড়ি ভাংচুর সহ কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আসাদ হাওলাদার ও তার ভাই বিএনপি নেতা ইলিয়াস ও কিবরিয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল ১৭ আগস্ট রাত ৩ টার দিকে রুবেল বালি, ইদ্রিস হাওলাদার ও মাহফুজ বালীর মাছ ও মুরগির প্রজেক্টে তান্ডব চালিয়ে ছয়টি সেচ পাম্প ও একটি ইঞ্জিন চালিত ট্রলার , পাইপ, টিউবওয়েল সহ প্রায় কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় ভাড়াটি সন্ত্রাসীরা মাইক্রবাস যোগে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে আটক করে পুলিশে সোপর্দ করে । ঘের মালিক রুবেল বালি জানান , পশ্চিম সাতলা মৌজা হইতে পাকা রাস্তা পর্যন্ত স্থানীয় জনগণ ও খামার মালিকদের মুরগি ও মাছের খাদ্য আনার জন্য ব্যক্তি উদ্যোগে রাস্তা তৈরির কাজ শুরু হয় গত এক মাস যাবত এতে ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলাদার বাধা প্রদান করেন ।এরই ধারাবাহিকতায় গত কাল গভীর রাতে আসাদ , ইলিয়াস , কিবরিয়া, রাসেল, জুয়েল, সোহেল, মশিউর বালী, রায়হান, শামীম সহ ৪০-৫০ জনের সশস্ত্র একদল সন্ত্রাসী ট্রলার যোগে আমার প্রজেক্টে ঢুকে আমার খামারের গুদাম লুট করে মাছ ও মুরগির খাবার নিয়ে যায়। শেচ পাম্পের পাইপ কুপিয়ে খন্ড বিখন্ড করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। এ বিষয়ে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খাইরুল বাসার লিটন মিয়া জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার পর থেকে শুধুমাত্র ঘেরটি দখলে রাখার উদ্দেশ্যে জনস্বার্থে ব্যক্তি উদ্যোগে নির্মিত রাস্তাটি না হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। একই সাথে তার ইন্ধনে সন্ত্রাসী আসাদ বাহিনী দিয়ে রাতে এই তাণ্ডব ঘটিয়েছেন । এই বাহিনীর অত্যাচার থেকে হিন্দুরা ও রক্ষা পায়নী। উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফয়জুল হক বালী ফারাহীন বলেন, ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার অবৈধভাবে ঘেরটি দখল করার উদ্দেশ্যে জনস্বার্থে নিজ জমিতে নিজস্ব অর্থায়নে নির্মিত রাস্তাটি বন্ধ করার অপচেষ্টা করছেন। যাতে রাস্তাটি হতে না পারে সে কারণে রাতে তাণ্ডব চালিয়ে সেচ পাম্প ও পাইপে অগ্নিসংযোগ করেন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন বালী জানান শাহিন চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী আসাদ ও তার ভাই বিএনপি নেতা ইলিয়াস সহ একটি সন্ত্রাসী দল এলাকায় মূর্তিমান আতংক ।এই হামলার কঠিন বিচার হওয়া উচিত । রাতের তাণ্ডবের বিষয় অভিযুক্ত মোঃ আসাদ হালদার কে বারবার ফোন দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। এ বিষয় ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীনের হাওলাদার সাংবাদিকদের কে বলেন অগ্নি সংযোগ ও তাণ্ডবের বিষয়ে আমি জড়িত না। মূল বিষয় হলো ঘেরটি জোর দখল করে বিগত বছর গুলোতে কৃষকদের ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, পরে কৃষকদের নিয়ে ঘেরটি আমরা গত বছর মাছ চাষ শুরু করলে কৃষকরা লাভবান হয়। এতে সভাপতি মহোদয়ের গ্রুপ ঈর্ষান্বিত হয়ে ঘেরের মাঝ থেকে পরিকল্পিতভাবে রাস্তার নাম করে ঘের দখলের চেষ্টা চালাচ্ছ।
    গভীর রাতের তান্ডবের বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহম্মেদ বলেন, আমি ঘটনার স্থল পরিদর্শন করেছি , আলামত হিসেবে একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে । এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি , অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে জেলা পুলিশ নীলফামারীর শ্রদ্ধাঞ্জলি

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে জেলা পুলিশ নীলফামারীর শ্রদ্ধাঞ্জলি

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ১৭ মার্চ ২০২৪ রোজ রোববার সকাল ৯টা ৩০মিনিট স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন গোলাম সবুর পিপিএম-সেবা পুলিশ সুপার, নীলফামারী।
    এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল ফারুক, কমান্ড্যান্ট, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী; আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, নীলফামারী; মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্, নীলফামারী; এ এইচ এম মাহফুজুর রহমান,অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার,সিআইডি, নীলফামারীসহ নীলফামারী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পানছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার, বিরিয়ানি, বই ও শিক্ষা শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক মিঠুন সাহা

    পানছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার, বিরিয়ানি, বই ও শিক্ষা শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক মিঠুন সাহা

    খাগড়াছড়ি সংবাদদাতা ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়িতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গাইড, শিক্ষাসামগ্রী ও রোজাদার মুসলিম পরিবারের মাঝে ইফতার ও বিরিয়ানি বিতরণ করেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মিঠুন সাহা।

    রবিবার (১৭ মার্চ) বিকাল ৩ টার সময় তালুকদার পাড়ায় তার নিজ বাড়ি থেকে ৩০ পরিবারের মাঝে এই সেবা কার্যক্রম করেন তিনি।

    এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ও পল্লি চিকিৎসক ডা. মতিউর রহমান।

    প্রধান অতিথির বক্তব্যে ডা. মতিউর রহমান জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে রোজাদার মুসলিম পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গাইড, শিক্ষা সামগ্রী বিতরণ এর মতো এই মহতি ও মানবসেবা মূলক কাজের জন্য সাংবাদিক মিঠুন সাহাকে ধন্যবাদ জানান তিনি।

    তিনি আরও জানান,সাংবাদিক মিঠুন সাহা অত্যন্ত ভালো ও মহৎ মনের মানুষ। তিনি সবসময় অসহায়, দুঃখী ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।

    সাংবাদিক মিঠুন সাহা বলেন,বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জন্মগ্রহণ এর মধ্য দিয়ে এই বাংলাদেশের জন্ম হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার ডাকে সাড়া দিয়ে ছাত্র,কৃষক, বুদ্ধিজীবী সহ লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এবং নয় মাসের যুদ্ধে এই দেশ বিজয় লাভ করে। তার জন্মদিন উপলক্ষে এই মহতী কাজ করতে পেরে খুবই ভালো লাগছে।

    তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

  • রাজশাহী-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচার জনমনে ক্ষোভ

    রাজশাহী-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচার জনমনে ক্ষোভ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সাংসদ ও সাবেক মেয়র জননন্দিত রাজনৈতিক নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কতিপয় নেতার নেপথ্যে মদদে নৌকা বিরোধী একটি চক্র এমপি কালামের বিরুদ্ধে অসত্য, মানহানিকর ও কুরুচিপূর্ণ অপপ্রচার শুরু করেছে।এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ এসব অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। স্থানীয়রা বলছে, এমপি কালামকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, প্রতিপক্ষ এসব ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। রাজনৈতিকভাবে এখন তারা এতোটা দেউলিয়া যে তাদের গোপণে ষড়যন্ত্রের আশ্রয় নিতে হচ্ছে।
    জানা গেছে, বিগত ২০২৪ সালের ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে একটি শক্তিশালী নৌকা বিরোধী সিন্ডিকেট চক্র কাঁচি দিয়ে নৌকা কাটার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।নৌকার বিপক্ষে কাঁচি’র পক্ষে সক্রিয় ভূমিকায় থেকে বিভিন্ন মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচনকে বির্তকিত করার নান অপচেষ্টা করেও এমপি কালামের জনপ্রিয়তার কাছে পরাজিত হয়েছে।। কিন্ত্ত তারা এখানো হাল ছাড়েননি, অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিপুল ভোটে জয়ী হন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অপতৎপরতা চালিয়ে সদ্য নির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে সমালোচিত করতে একের পর এক মানহানিকর কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে চক্রটি। এরই ধারাবাহিকতায় একটি অডিও বিকৃত করে তার বরাত দিয়ে ইতোমধ্যে এমপি কালামের বিরুদ্ধে চক্রটির প্রধান প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
    এদিকে বাগমারা আওয়ামী লীগের তৃণমুল বলছেন, নির্বাচনে পরাজিত হয়ে একজন নৌকা বিরোধী দলীয় পদের অধিকারী বিভিন্ন বিতর্কের জন্ম দিচ্ছেন। তারা নির্বাচিত এক সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা গঠনতন্ত্র ও দলীয় প্রধানসহ হাইকমান্ডের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিচ্ছেন। এটা বাগমারাবাসী মেনে নিবে না। তারা এমন অপতৎপরতা রুখে দিতেও বদ্ধপরিকর।
    বাগমারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন, গত ১৩ মার্চ বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদ্য নির্বাচিত এমপি আবুল কালাম আজাদ। ওই সভায় কোনো প্রকার বেফাঁস কথা বার্তা হয়নি। সেখানকার অডিও সুপার এডিট করে বাজারে ছাড়া হচ্ছে। এসব চক্রান্ত করে লাভ নাই বলেও হুশিয়ারি দেন তাঁরা। উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় ওই সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জাকিরুল ইসলাম সান্টুসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নেতারা বলেন যে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে সেটা ঠিক না। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
    এবিষয়ে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল বলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগ এখন সুসংগঠিত ও সংঘবদ্ধ। দু- একজন যারা নির্বাচনেও নৌকার বিপক্ষে ছিলেন তারাই বর্তমানে নির্বাচিত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। তাঁর প্রতিটি প্রোগ্রামে আমিও থাকি, কোথাও কোনো জায়গায় তিনি দলের বিরুদ্ধে কথা বা বেফাঁস মন্তব্য করেন না। এটা অপপ্রচার মাত্র। আমরা বাগমারাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনায় উপজেলার একজন কাঁচি প্রতীকের ভোট করা নৌকা বিরোধী নেতা জড়িত আছেন বলে আমরা মনে করছি। বিষয়টি আমরা সাংগঠনিকভাবে দেখবো। গুরুত্বপূর্ণ পদে থেকে
    প্রোপাগাণ্ডে মদত দেওয়া ওই ব্যক্তির উচিত নয় বলে তিনি মনে করেন।
    এবিষয়ে রাজশাহী জেলা আওয়ামী শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান বলেন, যারা গত জাতীয় নির্বাচনে নৌকার বিরুদ্ধে কাজ করেছেন তারাই এখন অপপ্রচারে লিপ্ত হয়েছেন। এসব অপপ্রচার করে লাভ নাই। বাগমারাবাসীসহ দলীয় নেতৃবৃন্দ জানেন সব। আমরা এসব অপপ্রচার নিয়ে চিন্তিত না। বরং এসব অপপ্রচার কারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এবিষয়ে
    কথা বলতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#

  • তানোরে বাঁশ লুটের মামলায় আটক ১

    তানোরে বাঁশ লুটের মামলায় আটক ১

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের বাঁশ ঝাড়ের বাঁশ লুটের মামলায় পুলিশ এক জনকে আটক করেছে। আটককৃতের আল-আমিন (২২) সে তানোর পৌরসভার সিন্দুকাই গাইনপাড়া মহল্লার জামাল উদ্দিনের পুত্র। গত শনিবার থানা মোড় থেকে আল-আমিনকে পুলিশ আটক করে ও পরদিন রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
    জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারী শনিবার তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সিন্দুকাই গাইনপাড়া মহল্লায় এমাজ উদ্দিন মন্ডলের জায়গার বাঁশঝাড় থেকে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় প্রায় ৪০টি কেটে নেয়। একই মহল্লার জামাল উদ্দিন ও তার লোকজন। এ ঘটনায় ৪ ফেব্রুয়ারী রোববার ভুক্তভোগী এমদাদুল হক বাদী হয়ে জামালসহ ৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জামাল, কামাল ও রফিকুলের নেতৃত্বে অজ্ঞাতনামা প্রায় ১২ থেকে ১৫ জন সংঘবদ্ধ ব্যক্তি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এমাজ উদ্দীনের ভোগদখলীয় বাঁশ ঝাড় প্রায় ৪০টি বাঁশ কেটে লুট করে। এ সময় তারা এমাজ উদ্দিনের পরিবারকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এমনকি বাঁশ কাঁটতে কেউ বাধা দিতে আসলে তাদেরও কেটে ফেলা হবে বলে হুমকি-ধমকি দেন।
    এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, বাঁশ কাঁটার ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেন, আসামিদের মধ্যে এক জনকে আটক করা হয়েছে এবং বাঁকিদের আটকের চেষ্টা চলছে। #

  • সুজানগর পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

    সুজানগর পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুজানগর পৌরসভার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে সুজানগর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র রেজাউল করিম রেজা কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। পরে পৌরসভার হলরুমে পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জাকির হোসেন,আব্দুল্লাহ আল মামুন,জায়দুল হক জনি, আব্দুর রহিম ও পাশু সরদার প্রমুখ। আলোচনা সভায় সুজানগর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

    সুজানগরে শ্রদ্ধা ও ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

    এম,এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালবাসায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শাহিনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা ও থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় আ.লীগ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন।।

  • মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে–প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি

    মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে–প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি :

    ‘মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে, যাতে করে আজকের শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে। ” ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি উপরোক্ত কথাগুলো বলেন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এম.পি ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, স্বাস্থ্য কমপ্লেক্সে, পল্লী বিদ্যুৎ অফিস, ধামইরহাট চকময়রাম সরকারি, সফিয়া পাইলট ও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেস ক্লাব, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান পুষ্পুস্তবক অর্পন করেন। পরে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সঞ্চালক যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য, কিরআত পাঠ, চিত্রাংকন, হাতের লেখাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুুরস্কার বিতরণ করা হয়।

    আবুল বয়ান।

  • আশুলিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণে জাল ডলার উদ্ধার, তিনজন গ্রেফতার

    আশুলিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণে জাল ডলার উদ্ধার, তিনজন গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ডলারসহ তিন প্রতারককে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে ৫ ডলার ও ১০ ডলার মূল্যের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।

    শনিবার (১৬ মার্চ) রাতে আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকার মুক্তা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার মত নবাব আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫), একই থানার চানতারা এলাকার মৃত কাদের আলী শেখের ছেলে মজিবর রহমান (৩৫) ও ছোট মহারাজপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৪০)। তারা সবাই আশুলিয়ার কলতাসুতি এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

    রবিবার (১৭মার্চ ২০২৪ইং)পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় কিছু জাল ডলার কারবারি জাল ডলার দিয়ে প্রতারণার উদ্দেশ্যে আশুলিয়ার শ্রীপুর মুক্তা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ডলারসহ ৩জনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা একটি কালো রঙের সাইড ব্যাগ থেকে ১০ ডলার মূল্যের ২২৯ টি জাল নোট ও ৫ ডলার মূল্যের ২৩৩ টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়াও এ সময় ১০ ডলার ও ৫ ডলার মূল্যের আরও ৫টি বান্ডিল উদ্ধার করা হয়। যার উপরে নিচে একটি করে জাল নোট ও ভিতরে ৯৮টি করে সাদা কাগজ ছিল,পুলিশ আরও জানায়, আটককৃতরা সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে প্রতারনার মূলকভাবে নকল ইউএস ডলার দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করতো।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।