Author: desk

  • পটিয়ায় ১০ হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে কেডিএস গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

    পটিয়ায় ১০ হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে কেডিএস গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী।।
    চট্টগ্রামের পটিয়ায় ১০ হাজার হত দরিদ্র নারী–পুরুষ পেল পোশাক রপ্তানিকারক কেডিএস গ্রুপের ইফতার সামগ্রী। উপজেলার সাইদাঁইর, জিরি, কুসুমপুরা, কাশিয়াইশ, আশিয়া ও বড়লিয়া ইউনিয়নে ইফতার সামগ্রী প্রদান করা হয়।

    গতকাল সকালে জিরি ইউনিয়নের সাইদাঁইর গাউসিয়া তৈয়বীয়া দিলোয়ারা জাহান ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান ও গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সেলিম রহমানের পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ
    করেন। গতকাল সকালে গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এর পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাসেম মেম্বার ও সমাজকর্মী শওকত আকবর মেম্বার সহ অন্যারা।
    এ সময় নেতৃবৃন্দুরা বলেন, কেডিএস গ্রুপ প্রতিবছর মাহে রমজানে হাজারো দরিদ্র নারী–পুরুষের মাঝে ইফতার সামগ্রী, বস্ত্র বিতরণ ও যাকাত প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। শুধু তাই নয়, প্রতিবছর হাজারো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের মাঝে বিভিন্ন খাদ্য সহায়তা দিয়ে থাকে।

  • ইসলামাবাদে মহিলা পদপ্রার্থী আয়েশা ছিদ্দিকা জনপ্রিয়তার শীর্ষে

    ইসলামাবাদে মহিলা পদপ্রার্থী আয়েশা ছিদ্দিকা জনপ্রিয়তার শীর্ষে

    ঈদগাঁও প্রতিনিধিঃ
    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ইসলামাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের
    জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মহিলা মেম্বার প্রার্থী আয়েশা ছিদ্দিকা।

    জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণী সমাজসেবক হিসেবেও প্রশংসায় ভাসছেন।

    জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষদের। করোনার এই মহা দুর্যোগে তিনি শুরু থেকে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন।
    তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
    স্থানীয় সাধারণ জনগণ বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসছেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।

    আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবহেলিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে তরুণী সমাজ সেবক আয়েশা ছিদ্দিকা কে মহিলা মেম্বার হিসেবে দেখতে চাই।

    আয়েশা ছিদ্দিকা বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের মানুষের সেবা করে যাচ্ছি। আমি আপনাদের সেবার দায়িত্ব নিয়েছি। যতদিন বেঁচে থাকব, এই সেবা করে যাব। ওয়াদা থেকে আমি কখনও পেছনে যাব না।

    আমরা ছোট একটি ইউনিয়নে বসবাস করি। একে অপরকে চিনি। ভালো-মন্দ নিয়েই আমাদের এ ইউনিয়ন। সব পেশায়ই ভালো-মন্দ রয়েছে। তবে সবকিছুর মালিক আল্লাহ। তিনি বলেন, কেউ ভালো উদ্দেশ্য নিয়ে সৎপথে কাজ করলে তার রেজাল্ট পায়। আর খারাপ কাজ করলে তার শাস্তিও পায়।

    মানুষের জন্য সবকিছুর আয়োজন করা আল্লাহরই দায়িত্ব। ভাগ্য নির্ধারণ করেন একমাত্র আল্লাহ। আর মানুষের দায়িত্ব হল কাজ করে যাওয়া। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কাউকে ঠকিয়ে বা কারও সঙ্গে প্রতারণা করে পৃথিবীতে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি। ইতিহাস বলে, কাউকে ঠকিয়ে কিছু সময়ের জন্য আনন্দে থাকা যায়। কিন্তু অন্যায়ভাবে কাউকে ঠকানো হলে তার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আর এই বিষয়টি মনে রেখেই সকাল থেকে রাত পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি।

    আমরা পৃথিবীতে সবাই এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে। কিন্তু যদি ভালো কাজ করি, মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। সারা জীবন প্রশংসা করবে। অপরদিকে খারাপ কাজ করলে তাকে গালিই দেবে। সবাইকে ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন কাজ করি, জনগণের জন্য কাজ করি। সবাই মিলে ইসলামাবাদ ইউনিয়ন কে গড়ে তুলি।

    এলাকাবাসীর পাশে থেকে কাজ করাই আমার কর্তব্য। এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। জীবনের অনেক স্মৃতি আজও মনে পড়ে। তাই আমার এলাকার মানুষের জন্য যে কোনো ভালো কাজে আমি সর্বদা সহযোগিতা করব। আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। এখন মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের জন্য কাজের মধ্যে আমি তৃপ্তি খুঁজে পাই।

    ১নং ওয়ার্ডের টেকপাড়া, ২ নং ওয়ার্ডের পাঁহাশিয়াখালী, সিকদার পাড়া, ৩নং ওয়ার্ডের হিন্দু পাড়াসহ এলাকার প্রায় মুরব্বি, যুবসমাজ ও মহিলাদের মুখে আয়েশা ছিদ্দিকার বিকল্প নেই। অনেকের দাবী, সুস্থ নির্বাচন হলে ৮০% ভোট পেয়ে আয়েশা ছিদ্দিকা নির্বাচিত হতে পারে।

  • বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনায় – মেয়র শেখ আ. রহমান

    বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনায় – মেয়র শেখ আ. রহমান

    বায়জিদ হোসেন, (মোংলা) বাগেরহাট।

    বঙ্গবন্ধু একটি সংগ্রামের নাম, একটি শক্তির নাম, উন্নয়নের নাম, প্রেরণার নাম, স্বপ্নের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রোববার (১৭ মার্চ) সকালে মোংলা পোর্ট পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে পৌর মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান এসব কথা বলেন। মেয়র বলেন, বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের শাসন আমলে অসাধ্য সাধন করেছেন। এই অসাধ্য সাধনকে মলিন করে দেয়ার জন্য স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের কোন উন্নয়ন হয়নি। জিয়া, খালেদা জিয়ারা বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে বিভিন্ন কালিমা লেপন করার চেষ্টা করে। বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দেয়নি। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা হলেও তাকে ও তার পরিবারকে রাজনৈতিকভাবে হত্যা না করলে তাদের রাজনৈতিক সফলতা আসবেনা।

    এ স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা নয়। তিনি প্রকৃত স্বাধীনতার জন্য ছয় দফা দিয়েছিলেন। পাকিস্তানের পক্ষে সেটি মানা সম্ভব ছিল না। বিভিন্ন স্থানে, রেসকোর্স ময়দানে বক্তৃতা দিয়ে বাংলার মানুষকে তিনি সম্পৃক্ত করেছেন। মানুষ মনে করেছে বঙ্গবন্ধু প্রকৃত নেতা, তিনি আমাদের নেতৃত্ব দিতে পারবেন। বঙ্গবন্ধুর নির্দেশে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। জনগণ বঙ্গবন্ধু একাত্ম হয়ে গিয়েছিল।

    এরআগে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান’র নেতৃত্বে পৌরসভা কার্যালয় থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শিশু পার্ক চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পৌর পরিষদ পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পৌর কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন সহ পৌর কাউন্সিলর ও পৌর কর্মচারীগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় অসহায়-দুস্থ ও বন্দর শ্রমিক-কর্মচারীদের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় অসহায়-দুস্থ ও বন্দর শ্রমিক-কর্মচারীদের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ

    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় অসহায়-দুস্থ ও শ্রমিক-কর্মচারীদের মাঝে উন্নতমানের ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (১৭মার্চ) বিকেলে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের কার্যালয়ে ১৫০০ শ্রমিক-কর্মচারীদের মধ্যে উন্নতমানের ইফতার সামগ্রী তুলে দেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী এস,এম মোস্তাক মিঠু, এইচ, এম দুলাল, মশউর রহমান ও মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু সহ অন্যান্যরা।

  • আজমিরীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন

    আজমিরীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন

    আজমিরীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।।
    আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
    ১৭ মার্চ সকাল ৯টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আজমিরীগঞ্জ বানিয়াচং সাংসদ এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুহেল।
    এরপর র‍্যালি, শেষে উপজেলা মিলনায়তনে
    আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভেীমিক এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ সাংসদ এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল, বিশেষ উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার ,সহকারী কমিশনার (ভুমি) মোঃ শফিকুল ইসলাম । আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহম্মদ এবং উপজেলা বিভিন্ন কর্মকতর্তাবৃন্দগন। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক শিহাব উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।

  • জাতির পিতা ও মনুষ্যত্বের বিকাশ  সামছুল আলম দুদু-এমপি

    জাতির পিতা ও মনুষ্যত্বের বিকাশ সামছুল আলম দুদু-এমপি

    নিরেন দাস।।

    জাতির পিতা ও মনুষ্যত্বের বিকাশ
    ১৯২০ সালের ১৭ মার্চ আমাদের জাতীয় জীবনের জন্যে একটি গৌরবময় দিন। এ দিনটিতেই তদানীন্তন ব্রিটিশ-ভারতের গোপালগঞ্জ মহকুমায় আবির্ভাব ঘটেছিল একজন মহামানুষের। গোপালগঞ্জের বাইগার নদীটি খুব বেশি বড় ছিল না। সেই নদীর কূল ঘেঁষে সুজলা-সুফলা শস্যশ্যামলা সাজানো-গোছানো ছবির মতো একটি গ্রাম টুঙ্গিপাড়া। বাইগার নদী মধুমতীতে মিশে যায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামটি যেন মহাকালের সাক্ষী হয়ে পৃথিবীর মানচিত্রে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে। কেননা এ গ্রামটিতেই জন্মেছিলেন ইতিহাসের মহানায়ক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাল্য নাম খোকার জন্মের মধ্য দিয়েই এ উপমহাদেশে ঘটেছিল মনুষ্যত্বের বিকাশ। যিনি ধীরে ধীরে বড় হয়ে রূপান্তরিত হয়েছিলেন ছায়াদানকারী বটবৃক্ষে। সে জন্য এটি জন্ম নয়, আবির্ভাব নির্ঘণ্ট। একটা জাতির রূপকার, একটি দেশের আধার। তিনি এসেছিলেন কর্মকুশলী হয়ে অঘটনঘটনপটীয়সী হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এমন মানুষের জন্ম বা আবির্ভাব ঘটে যুগ-যুগান্তর পরে।

    আজ আমরা যে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ কিংবা গর্বিত সেটি কেবলই বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্যে। শতাব্দীর পর শতাব্দী যে জাতি শোষিত হয়ে আসছিল, বঞ্চিত হয়ে আসছিল পরাধীনতার গ্লানি ভোগ করছিল সেই জাতিকে মুক্তি দিয়ে রাজনৈতিক অধিকার পাইয়ে দিয়েছিলেন। সেই কীর্তিমান মহাপুরুষ শেখ মুজিবুর রহমান। জীবনে যিনি এতটুকু কোনো ভণিতা নয়, একেবারে বাস্তবতার আলোকে উদ্ভাসিত করেছিল একটা জাতিকে। সীমাহীন ত্যাগী পুরুষ ছিলেন আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান। বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের উল্লেখযোগ্য সময়টুকু কাটিয়েছেন জেলখানার চৌহদ্দিতে। আপসকামী হলে, কিংবা ইচ্ছা করলে ভোগবিলাসে মেতে থাকতে পারতেন, কিন্তু তিনি সেটি না করে একটি বঞ্চিত জাতির জন্য লড়াই করেছেন, সংগ্রাম গড়ে তুলেছেন। অধিকার সচেতন করতে ঐক্যবদ্ধ জাতি গঠন করেছিলেন।

    বঙ্গবন্ধুর ছোটবেলা কেমন কেটেছে, কীভাবে তিনি পড়াশোনা করেছেন, কতটুকু মানবিক ছিলেন তা তার জীবনীতে উল্লেখ আছে। তিনি যে সত্যি গবেষণার বস্তু তা প্রতি বছর তার জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত লেখা পড়লেই উপলব্ধি করা যায়। আমার দৃষ্টিতে বঙ্গবন্ধুর জীবনটাই একটা গবেষণাগার। তিনি কালপুরুষ হিসেবে গোটা বাঙালি মানসে দেদীপ্যমান। অন্যদিকে বিশ্ব দরবারে মহত্ত্বের গৌরবে গৌরবান্বিত। মানব জাতি হিসেবে তিনি মনুষত্ব বিকাশে অনন্য অবদান রেখেছেন। একটি জাতির পিতা হিসেবে যেমন বাঙালির গর্বের ধন তেমনি বিশ্ব মানব সমাজে মনুষ্যত্বের অবয়ব। শোষিতের পক্ষে সুস্পষ্ট অবস্থানের কারণেই পরাধীন দেশের মহানায়ক পৃথিবীতে বাঁচতে পারেননি বেশিদিন। কিন্তু জগতের সব মানুষের মানসপটে শেখ মুজিব সমুজ্জ্বল।

    ব্রিটিশ-ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালে। তরুণ শেখ মুজিব বুঝে গিয়েছিলেন ব্রিটিশ শাসনের অবসান ঘটলেও স্বাধীন পাকিস্তানের বৃহত্ জনগোষ্ঠী বাঙালি জাতি পরাধীনই থেকে যাবে। তিনি একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশের স্বপ্ন দেখেছিলেন। ব্রিটিশ রাজের শাসনের পতন ঘটলেও পাকিস্তানের একটি অংশ পূর্ব পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ওপর অপশাসন প্রবর্তিত হয়। একটা জাতির প্রতি বৈষম্যমূলক আচরণ হয়। সেই আচরণের বিরুদ্ধে তরুণ শেখ মুজিবই প্রতিবাদী হয়ে উঠেন। পাকিস্তানের উষালগ্ন থেকেই শেখ মুজিব বাঙালি জাতির ন্যায্য অধিকারের জন্য সাংগঠনিকভাবে আন্দোলন গড়ে তোলেন। তিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। সেই প্রতিবাদ একদিন মনুষ্যত্ব বিকাশে ভূমিকা রাখে। গণতন্ত্রমনা শেখ মুজিব কখনো প্রতিহিংসার রাজনীতি করতেন না। তার রাজনৈতিক মতাদর্শের বিরোধিতাকারীদেরও তিনি সম্মান দিয়ে কথা বলতেন, মর্যাদা দিতেন। শুধু অপরাধ অন্যায়কে তিনি সমর্থন করতেন না। এখানেই তার মহত্ত্ব তার বীরত্ব। মূলত তার বীরত্বেই বাঙালির বীরত্বগাথা ইতিহাস তৈরি হয়েছে। তিনি জন্মেছিলেন বলেই একটি সার্বভৌম দেশ ও স্বাধীন জাতি পৃথিবীর মানচিত্রে সুবর্ণ রেখায় দণ্ডায়মান। যে সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে তিনি সীমাহীন কষ্ট করেছেন। তার কষ্টের ফল আজ গোটা বাঙালি ভোগ করছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের শাসনকর্তা হিসেবে অধিষ্ঠিত ছিলেন মাত্র সাড়ে তিন বছর। ঘাতকের বুলেটে তিনি সপরিবারে নিহত হলেও বেঁচে যাওয়া কন্যাদ্বয়ের একাগ্র সাধনায় মুজিব আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। ঘাতকরা তাকে হত্যা করে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিলীন করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ এতটাই শক্তিশালী যে, শত ষড়যন্ত্রেও শেষ করতে পারেনি।

    আজ শিশু-কিশোরের কচি হূদয়েও বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি জ্বলজ্বল করে। আর তাই ১৭ মার্চ শিশু দিবস হিসেবে পালিত হয়ে থাকে। বঙ্গবন্ধু শিশুদের প্রচণ্ড ভালোবাসতেন। তার হূদয়ও ছিল শিশুদের মতো কোমল। প্রচণ্ড বিশ্বাসী ও আত্ম-প্রত্যয়ী মহান মানুষটির জীবনাবসান যেভাবেই ঘটুক না কেন, তিনি তার কর্ম ও আদর্শের মধ্যে বেঁচে থাকবেন যতকাল পৃথিবী থাকবে। ফুলের সৌরভে ১৭ মার্চ পালিত হয় অনন্য গৌরবে। স্বপ্ন-সাধের বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। মনুষ্যত্বের বিকাশে বাংলার স্থান হবে সবার শীর্ষে। তার জন্মদিনে এ প্রত্যাশা রেখেই গভীর শ্রদ্ধা জানাই মহান নেতাকে।

    লেখক: রাজনীতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

  • আশুলিয়ায় ৫ মাসের অন্তঃসত্তা কিশোরী-প্রতিবেশী যুবক গ্রেফতার

    আশুলিয়ায় ৫ মাসের অন্তঃসত্তা কিশোরী-প্রতিবেশী যুবক গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বেশ কয়েকদিন ধরে কিশোরী মেয়ের অসুস্থতা ও উঁচু তলপেট দেখে সন্দেহ হয় বাবা মায়ের। পরে মেয়েকে জিজ্ঞাসা করতেই প্রতিবেশী যুবকের সাথে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে ভিকটিম মেয়ে।

    জানা যায়, বিয়ের আশ্বাসে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিল সেই যুবক। হাসপাতালে নিয়ে পরীক্ষা করতেই দেখা গেল মেয়ে ৫ মাসের অন্তঃসত্তা। পরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

    রবিবার (১৭ মার্চ) দুপুরে গ্রেপ্তার যুবককে আদালতে পাঠায় থানা পুলিশ। এর আগে গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত হলেন- কুষ্টিয়া ভেড়ামারা থানার তমজেদ আলীড় ছেলে এবাদত আলী (২১)। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকায় ভুক্তভোগী পরিবারের পাশের বাড়িতেই বসবাস করতেন।

    এজাহার থেকে জানা যায়, প্রতিবেশী যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। বেশ কয়েক বার নিজের বাসায় কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে অভিযুক্ত যুবক। সর্বশেষ ০৫ ডিসেম্বর কিশোরীকে ধর্ষণ করেছে অভিযুক্ত যুবক। পরেই অন্তঃসত্তা হয়ে পড়ে সেই কিশোরী। শারীরিক অবস্থার অবনতি হলে মেয়েকে জিজ্ঞাসা করে ঘটনা জানতে পারে মেয়ের পরিবার।

    ধর্ষণের শিকার কিশোরীর (১৫) বৃদ্ধ বাবা বাসাতেই থাকেন আর মা মানুষের বাসায় কাজ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

    আশুলিয়া থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

  • ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিন  ও শিশু দিবস পালিত

    ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। রোববার সকাল ৯টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে। পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • শোক ও বেদনাবিধূর পরিবেশে চিরবিদায়  নিলেন আব্দুল হাই এমপি

    শোক ও বেদনাবিধূর পরিবেশে চিরবিদায় নিলেন আব্দুল হাই এমপি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    শোক ও বেদনাবিধূর পরিবেশে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র রাষ্ট্রীয় মার্যাদায় জানাযা শেষে দাফন করা হয়েছে। রোববার সকাল ৮ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার এ্যাম্বুলেন্স যোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে মরদেহ আনা হয়। সেখান থেকে সড়ক পথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের ২য় জানাযা ও গার্ড অব অনার প্রদাণ করা হয়। ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতাকর্মীরা জানাযায় অংশ নেয়। বাদ আছর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে ৩য় জানাযা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকুপার মোহাম্মদপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠানে ঝিনাইদহের অন্যান্য আসনের সংসদ সদস্যগন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিষ্টার জিসান হাই জানাজা পুর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উল্লেখ্য শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় এমপি আব্দুল হাই মৃত্যুবরণ করেন।

  • তেঁতুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    তেঁতুলিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    মুহম্মদ তরিকুর ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) উপজেলার সকল সরকারি, আধাসরকারি স্বায়ত্বশাসিত ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি কর্মকর্তাদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

    শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও পুরুস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

    এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হাসান, তেঁতুলিয়া মডেল থানার ভারপাপ্ত ওসি আরমান আলী, তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, উপজেলা ইসলামী ফাউন্ডেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।