Author: desk

  • বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি  জাতিকে এক করে যুদ্ধের ময়দানে নেয়া যেত না- ত্রিশালে এমপি আনিছ

    বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতিকে এক করে যুদ্ধের ময়দানে নেয়া যেত না- ত্রিশালে এমপি আনিছ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য,ত্রিশালের সাবেক ছাত্রনেতা,সাবেক যুবলীগ নেতা, ৩বারের নির্বাচিত জনপ্রিয় সাবেক মেয়র, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়ে বঙ্গবন্ধু পরিণত হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে। তার জন্ম না হলে এই জাতিকে এক করে যুদ্ধের ময়দানে নেয়া যেত না। বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনার জন্ম বাস্তবে রূপায়নের সম্ভাবনা তৈরি হয়।

    রবিবার (১৭ই মার্চ) সকালে জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর ভূমিকাকে ছোট করে দেখাতে ইতিহাস বিকৃতির অনেক অপচেষ্টা হয়েছে। কিন্তু, ইতিহাস তার আপন গতিতে উদ্ভাসিত হয়েছে। এজন্য শিশুদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, তাদের গড়তে হবে বঙ্গবন্ধুর আদর্শে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে রাখতে হবে বিতর্কের ঊর্ধ্বে। শিশুদের বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালনের আহ্বান জানিয়ে এমপি বলেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। তোমাদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তোমাদের হাত ধরে বঙ্গবন্ধুর অসমাপ্ত লড়াই সম্পন্ন হবে, গড়ে উঠবে স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা শিশু দিবস পালন করছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিশুবান্ধব বাংলাদেশ গড়তে চাই।

    সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলার আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

  • টাঙ্গাইলের মধুপুরে  নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

    টাঙ্গাইলের মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে এডভোকেট ইয়াকুব আলী এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৬ মার্চ) বিকেলে কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
    নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান,
    উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রওশন আলম,সহ বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধু পাইকগাছা থেকেই সোনার বাংলা গড়ার সূচনা করেছিলেন… এমপি রশীদুজ্জামান

    বঙ্গবন্ধু পাইকগাছা থেকেই সোনার বাংলা গড়ার সূচনা করেছিলেন… এমপি রশীদুজ্জামান

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে শুধুমাত্র পাকিস্তানের ২৩ বছরের দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করেননি। তিনি ২শ বছর আগে পলাশের আম্রকাননে হারিয়ে যাওয়া বাঙালি জাতির ঐতিহ্য ও গৌরবকে ফিরিয়ে এনেছেন। এ মহান নেতা একদিকে যেমন ভারত বর্ষ স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন তেমনি নেতৃত্ব দিয়েছেন ৫২’র মহান ভাষা আন্দোলনে। এরপর পাকিস্তানের ২৩ বছরের দুঃশাসন থেকে বাঙালি জাতিকে চূড়ান্তভাবে মুক্ত করতে ৫২ পরবর্তী প্রতিটি ধাপে ধাপে লড়াই এবং সংগ্রাম করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ উপহার দিয়েছেন। মহান এ নেতার জন্য পাইকগাছার মাটি ও মানুষ ধন্য উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু উপকূলীয় এ জনপদের মাটিতে দুইবার পদধুলি দিয়েছেন। একবার ৭০ এর নির্বাচনে এরপর ১৯৭২ সালে স্বদেশ প্রত্যাবর্তন করেই এ জনপদ থেকেই ওয়াপদার বেড়িবাঁধ নির্মাণ কাজের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধি সোনার বাংলা গড়ার শুভ সূচনা করেছিলেন। ৭৫ সালে ঘাতকরা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা না করলে এ দেশ অনেক আগেই উন্নত দেশে উন্নীত হতো। বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা আজ তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করে চলেছেন। শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে উল্লেখ করেন স্থানীয় এ সংসদ সদস্য। তিনি রোববার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল আলম, শেখ আনিছুর রহমান মুক্ত, আওয়ামী লীগনেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ^াস, জিএম ইকরামুল হক, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কৃষ্ণপদ মন্ডল, আব্দুল ওহাব বাবলু, ময়না বেগম, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥
    পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৩৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা এবং পাইকগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) তুষার দাশ, ওসি (অপারেশন) রঞ্জন গাইন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, শিক্ষার্থী সাজিদুর রহমান, ফারিহা রহমান ও সাঈফ ইমাম। অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

  • নড়াইলে বিনম্র শ্রদ্ধায় স্মরণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

    নড়াইলে বিনম্র শ্রদ্ধায় স্মরণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এবারের প্রতিপাদ্য-
    “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১৭ ই মার্চ) সকালে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণপূর্বক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভায় অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে সকাল ১১ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা পুলিশ লাইনস্ স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল। এ সময় পুলিশ লাইনস্ স্কুলের প্রধান শিক্ষিকা ফেরদৌসী খানম; মোঃ জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক, পুলিশ লাইনস স্কুল; মোঃ শহিদুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক; মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাদের বক্তব্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত সাহসী ছিলেন। কোন অন্যায় তিনি সহ্য করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবতেন। সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করেছেন। আর এজন্য জনগণ শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধি দিয়েছিলেন। পুলিশ সুপার মহোদয় স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বাচ্চাদের সামনে স্বাধীনতার ইতিহাস এবং দেশের প্রতিটি দিবস ও সংস্কৃতির তাৎপর্য তুলে ধরতে হবে। অতঃপর পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
    এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইল সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ লাইনস স্কুলের শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • তানোরে গভীর নলকুপের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ মামলা

    তানোরে গভীর নলকুপের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ মামলা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদমান দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১৪ মার্চ বৃহস্পতিবারের উপজেলা পরিষদ চত্ত্বরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল মজিদ বাদি হয়ে মোস্তাফিজুর রহমান সজিবকে প্রধান আসামি করে মোট ৮ জনের নামে তানোর থানায় মামলা করেছেন। এই মামলায় পুলিশ আব্দুল হান্নান নামের একজনকে আটক ও জেলহাজতে প্রেরণ করেছে।
    এদিকে মামলার ৮ জন আসামির মধ্যে মোস্তাফিজুর রহমান সজিব, রেজাউল ইসলাম, আফরোজ ও মোজাফফর হোসেন ঘটনা স্থলে ছিলেন না। গণমাধ্যম কর্মীদের করা ভিডিও ফুটেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হলে ঘটনার সত্যতা মিলবে। স্থানীয়রা বলছে, পারিবারিক বিরোধের প্রতিশোধ নিতে মামলায় তাদের জড়ানো হয়েছে।
    স্থানীয়রা জানান,, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানোরা মাঠে সাধারণ কৃষকদের জমি জোরপুর্বক ইজারা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এ ঘটনায় স্কীমের কৃষকেরা বাদি হয়ে মজিদুল ও আজিজুলের বিরুদ্ধে রাজশাহী জেলা প্রশাসক(ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
    অভিযোগে বলা হয়েছে, কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৬৫৫ ও ১৮১ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপের বৈধ অপারেটর রেজাউল ইসলাম বাবু।
    কিন্ত্ত ধানোরা সরদার পাড়া গ্রামের মৃত তাহার আলীর পুত্র মজিদুল ও আজিজুল গভীর নলকুপের বৈধ অপারেটর রেজাউল ইসলাম বাবুকে জোরপূর্বক বিতাড়িত করে গভীর নলকুপ জবরদখল করেছে। তারা ভুয়া সমিতি করে কৃষকদের কাছে জমি নিয়ে চাঁদাবাজি করছে। তারা কৃষকের অগোচরে তাদের জমি মৌসুমী আলু চাষিদের কাছে সেচসহ সাড়ে ১৬ হাজার টাকা বিঘা ইজারা দিয়ে কৃষকদের সর্বোচ্চ ১২ হাজার টাকা দিচ্ছেন। এভাবে প্রতি বিঘা জমিতে তারা কৃষকের ৩ থেকে ৪ হাজার টাকা করে আত্মসাৎ করছে।
    স্কীমের কৃষকদের মতামতের ভিত্তিতে সমিতি গঠনের দাবিতে কৃষকেরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নীতিমালা অনুযায়ী অপারেটর গভীর নলকুপ পরিচালনা করবে এবং সমিতি সেচ সুবিধা নিশ্চিত ও আয়-ব্যয়ের হিসেব-নিকেশ দেখভাল করবেন। কিন্ত্ত অপারেটর বা সমিতির সভাপতি কোনো অবস্থাতেই কৃষকের জমি ইজারা দিতে পারবেন না।
    এদিকে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান তার কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বসেন। এসময় কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ উপস্থিত ছিলেন। ইউএনও সাহেব উভয় পক্ষের কথা শোনেন। এবং তিনি নির্দেশনা দেন কৃষকের জমি কৃষকেরা ইজারা দিবেন স্ট্যাম্পে
    লেখা পড়ার মাধ্যমে।কৃষকের জমি সমিতির সভাপতি বা অপারেটর ইজারা দিতে পারবেন না।
    এছাড়াও স্কীমভুক্ত কৃষকেরা মতামতের ভিত্তিতে সমিতি গঠন করবেন, কৃষকেরা চাইলে সেচ কার্ড দিয়ে সেচ নিবেন। কেউ সেচ নিতে বাধা দিতে পারবে না।
    এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের লোকজন ইউএনও অফিস থেকে বেরিয়ে আশার পর। আব্দুল মজিদ প্রতিপক্ষ আব্দুল হান্নানের পিতাকে নিয়ে অশালীন মন্তব্য করে। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে
    তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় আগা খাঁনকেও কিল-ঘুষি দিয়ে ধাওয়া করে। এদিকে সংঘর্ষের আগেই মোস্তাফিজুর রহমান সজিব, মোজাফফর, রেজাউল ও আফরোজ উপজেলা ক্যাম্পাসের বাইরে চলে যায়। গণমাধ্যম কর্মীদের করা ভিডিও ফুটেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করা হলে ঘটনার সত্যতা মিলবে।কিন্ত্ত রহস্যজনক কারণে আব্দুল মজিদের করা মামলায় তাদের আসামি করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ তার বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করে বলেন, মোস্তাফিজুর রহমান সজিবের হুকুমে তার ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং এক জনকে আটক করা হয়েছে, অন্যদের আটকের চেষ্টা চলছে।

  • রাজারহাটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    রাজারহাটে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ ঘটিকায় পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,রাজারহাট থানা পুলিশ,বীর মুক্তিযোদ্ধা,উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

    শ্রদ্ধা নিবেদন শেষে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় নবাগত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী ভুমি কমিশনার এবিএম আরিফুল হক,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মিজানুর রহমান,

    রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সোলায়মান আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডল,উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,

    উপজেলা ছাত্র লীগ সভাপতি সুমন কুমার রায়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। ১৭ই মার্চের উপরে  বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#(ছবি সংযুক্ত)

    এনামুল হক সরকার 
    রাজারহাট কুড়িগ্রাম।।

  • কালীগঞ্জে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার ১

    কালীগঞ্জে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার ১

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে থানা এলাকার ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট নামক স্থানের চারমাথা মোড়ে জনৈক মোঃ মোস্তফা এর মোনালিসা ফার্মেসীর পাকা রাস্তার উপর চেক পোস্ট ডিউটি করাকালীন একটি ব্যাটারী চালিত ভ্যান কাকিনা বাজার হতে রংপুরের দিকে যাওয়ার সময় সন্দেহ হলে উক্ত ভ্যানের চালক জুয়েল হক (২৮), পিতা- আবেদ আলী, সাং- দূরাকুটি ৬নং ওয়ার্ড,থানা ও জেলা- লালমনিরহাট। ভ্যানসহ আটক করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসমীসহ ভ্যানটি তল্লাশীকালে ভ্যানের উপরিভাগে থাকা টিনের প্লেন সীটের নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সের ভিতর সাদা পলিথিনের ভিতর লাল পলিথিন দ্বারা মোড়ানো ২টি পোটলার ভিতর ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,জানান গোপন সংবাদের ভিত্তিতে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ সিরাজুল মার্কেট নামক স্থানের চারমাথা মোড়ে জনৈক মোনালিসা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট ডিউটি করাকালীন সময় পলিথিন দ্বারা মোড়ানো ২টি পোটলার ভিতর ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা ও একটি ব্যাটারী চালিত ভ্যানসহ এক জন কে গ্রেফতার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।

  • শার্শায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে

    শার্শায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে

    আজিজুল ইসলামঃ
    নানা কর্মসূচির মধ্যে দিয়ে যশোরের শার্শায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

    রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে,দিবসটি পালন করা হয়।

    উপজেলা নিবার্হী অফিসার নয়ন কুমার রাজবংশী,র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ।

    বিশেষ অতিথি ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

    অন্যন্যাদের মধ্যে ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) ইঞ্জিনিয়ার এম এম মামুন হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক,উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার,শার্শা থানার তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন

    হবিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন

    হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
    ১৭ মার্চ সকাল ৯টায় জেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নিমতলায় শ্রদ্ধানিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের মাননীয় সাংসদ এডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, ও সরকারি কর্মকর্তা বৃন্ত।
    সকাল সাড়ে ৯টায় র‍্যালি, ও সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়
    আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয়, পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

    প্রধান অতিথি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষীকি বাঙালির এক আপার আনন্দের দিন ১৯২০ সালের এইদিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
    জাতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালবসায় চিরকাল স্মরণ করবে।
    শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি মহোদয় আরও ুউপস্তিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, রাজনৈতিক সামাজিক, সাংবাদিক, ও সাধারণ জনগণ সরকারি কর্মকর্তা বৃন্ত।