মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক জাহিদ কামাল জাহিদের পিতা পল্লী চিকিৎসক মমতাজ আলী(৭৮) রবিবার দিবাগত-রাত ১২টার সময় ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহে ওয়া…….রাজেউন।)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সোমবার বাদ জোহর বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজারে তার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, এ মান্নান আকন্দ, বামনডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজমুল হুদা, মরহুমের বড়ছেলে প্রমূখ।
পরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত নামাজে জানাযায় উপজেলার সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীগণ অংশ গ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Author: desk
-

সুন্দরগঞ্জে সাংবাদিক জাহিদের পিতার ইন্তেকাল
-

মোংলায় নিরাপদ পানি বিষয়ে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি ও ক্লাইমেট একশন গ্রুপের স্টল প্রদর্শন
মোংলা প্রতিনিধি।
পরিবেশের সাথে মানিয়ে নিতে ব্র্যাক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জলবায়ুসহিষ্ণু ও নিরাপদ পানি সংরক্ষন তার ই ধারাবাহিকতায় মোংলার চাঁদপাই মেছেরসাহ্ (র:) দরবার শরিফে বাৎসরিক উরস মেলায় জলবায়ু সহিষ্ণু নিরাপদ পানি প্রযুক্তি প্রদর্শন শুরু হয়েছে।
মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের হযরত মেছেরসাহ্ (রঃ) এর প্রাঙ্গনে আয়োজিত মেলায় আগামী ১৪ মার্চ থেকে শুরু হয় এ প্রদর্শনী। মেলায় আয়োজিত এ প্রদর্শনীতে এসে নিজেদের অনুভূতি জানান ব্র্যাকের সুবিধাভোগীরা।
তারা বলেন, মোংলা ও সুন্দরবন সংলগ্ন এলাকায় লবণ পানির জন্য মানুষ পানিবাহিতসহ বিভিন্ন কঠিন রোগে রোগাক্রান্ত হচ্ছে। নারীরা জরায়ু সংক্রান্ত রোগে ভুগছে, রেহাই পাচ্ছে না শিশুরাও। তাই এ প্রদর্শনীর মাধ্যমে মানুষ কিছুটা হলেও সুফল ভোগ করবে। খাবার ও সংসারের কাজে ব্যবহারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করা যাবে।জলবায়ু পরিবর্তন কর্মসূচি, ব্র্যাক এর সহযোগীতায় এবং ক্লাইমেট অ্যাকশন গ্রুপ এর আয়োজনে মেলায় চলছে এ প্রদর্শনী। এ স্টলে আয়োজিত এ প্রদর্শনীতে বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার এর একটি ব্যয়সাশ্রয়ী সমাধান। ব্র্যাক ২০১৯ সাল থেকে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা। বৃষ্টির পানি বিশুদ্ধ ও নিরাপদভাবে সংরক্ষণ করতে আধুনিক মানের ফিল্টারও যুক্ত করা হয় পানির ট্যাংকের সাথে। এই ফিল্টারে তৈরি পুনঃ ব্যবহারযোগ্য ছাঁকনি ব্যবহার করা হয় যা অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়াকেও আটকাতে সক্ষম। যাদের টিনের চালের ঘর নেই তাদের জন্য রয়েছে বাঁশের খুঁটির ওপরে ত্রিপলের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণের স্থানীয় ব্যবস্থাপনা, ইত্যাদি। ক্লাইমেট আ্যাকশন গ্রুপ এর উপজেলার চাঁদপাই জোন এর সভাপতি শেখ আফজাল হোসেন, এবং সাধারণ সম্পাদক মো: শাহ আলম জানান, এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ আরো জানতে পারবে পানি ব্যাবহারের সহজ পদ্ধতি। তাছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা দীর্ঘদিনের পানির সংকট থেকে মুক্তি পেয়ে খুশি উপকূলীয় এ এলাকার সাধারণ মানুষ। দিন যতই বাড়ছে সুন্দরবনসহ মোংলা উপকূলীয় এলাকায় ততই লবণাক্ততার হার বৃদ্ধি পাচ্ছে। ফলে মিষ্টি পানির অভাবে দিনকে দিন দিশেহারা হয়ে পড়েছে মোংলা উপজেলার সাধারণ মানুষ। তাই সঠিক ভাবে বৃষ্টির পানি সংরক্ষণ, খাওয়া ও সাংসারিক কাজে ব্যবহারে জন্য এ প্রদর্শনী।
-

সুন্দরগঞ্জে ১৭ জন দুরারোগ্য রোগিকে ৫০ হাজার করে টাকার চেক তুলে দিলেন এমপি নাহিদ নিগার
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত ভাবে হৃদরোগ ও থ্যালাসিমিয়ার রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব আর্থিক সহায়তার চেক বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খাঁন প্রমুখ।পরে বিভিন্ন রোগে আক্রান্ত ১৭ জন দুরারোগ্য রোগীর হাতে একে একে ৫০ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়। এতে মোট সাড়ে ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই বিতরণ কর্মসূচি চলমান থাকবে।
-

জেলার শ্রেষ্ট ওসি হলেন কোতোয়ালি মডেল থানার মাইন উদ্দিন
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইন চার্জ (ওসি) হলেন কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন।সোমবার (১৮মার্চ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করে তার হাতে শ্রেষ্ঠত্বের পদক তুলে দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা।
জানা যায়, জেলার কোতোয়ালি থানা অফিসার
ইনচার্জ মোঃ মাইন উদ্দিনের পেশাদারিত্ব এবং সার্বিক বিষয়ের উপর বিবেচনা করে তাকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। ওসি মো মাইন উদ্দিন এর আগে জেলার ত্রিশাল থানায় কর্মরত ছিলেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে কোতোয়ালি মডেল থানায় বদলী করা হয়।কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর তেকে সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।
-

নলছিটিতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার( ১৮ মার্চ) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সমাপ্তি রায় ।
জরিমানা প্রাপ্তরা হলেন,নলছিটি পুরাতন পোস্ট অফিস সড়কে অবস্থিত বৃহস্পতি গিনি হাউজের স্বত্বাধিকারী মিঠুন চন্দ্রকে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার ও পৌর সড়কে অবস্থিত ফল ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে মূল্যতালিকা না থাকা ও ফুটপাত দখল করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিভিন্ন সড়কের পাশের ব্যবসায়ীদের ফুটপাত দখল করে পন্য সাজিয়ে রাখতে নিষেধ করা হয়। এরপরেও যারা এই কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এরপর কাঁচা বাজার পরিদর্শন করে বিভিন্ন পন্যের মূল্য যাচাই করেন। মোবাইল কোর্ট থাকাকালীন সময়ে পন্যের দাম কম থাকলেও তারা চলে যাওয়ার পরেই বাড়তি দামে পন্য বিক্রির অভিযোগ করেন একাধিক ভোক্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান,বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
-

উজিরপুরের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
জুনায়েদ খান সিয়াম,
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মাটি কাটা বাধা দিলে জমির মালিকের পায়ের আঙ্গুল ভেঙ্গে দেয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় হামলার প্রতিবাদ করলে গুরুতর আহত হন তার স্ত্রী।
আহত দের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনার উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়, ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৮মার্চ সোমবার সকাল ৯ টায় উত্তর ধামুরা গ্রামের সালাম সরকারের পুত্র আরিফ সরদার (২০) , সবজে আলী সরদার পুত্র সালাম সরদার(৪৫) ও তার ভাই কালাম সরকার (৪০) এ নেতৃত্বে মৃত আফছের আলী সরদারের পুত্র পিকআপ চালক গোলাম মোস্তফার(৫০) শেচকৃত পুকুর থেকে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে এতে গোলাম মোস্তফা বাধা প্রদান করলে প্রতিপক্ষের বখাটে আরিফ এর নেতৃত্বে, আব্দুস সালাম সরদার কালাম সরদার সহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালিয়ে পিকআপ চালাকের পায়ের আঙ্গুল ভেঙে দেয়।এ সময় হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হন নাসিমা আক্তার বেবি (৩৫) ।
এ বিষয়ে অভিযুক্ত সালাম সরদার জানান, আমি আমার জায়গায় মাটিকাটা শুরু করি, গোলাম মোস্তফা এসে আমার মাটিকাটায় বাধা দিয়ে আমাকে এবং আমার ছেলেকে মারধর করে এ সময় সে পড়েগিয়ে তার পায়ের আঙুল ভেঙেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানা, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -

রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারি প্রধানগণের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীতে নতুন কারিকুলামের উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকরি প্রধানদের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ থেকে ২০ মার্চ তিন দিন ব্যপি রাজশাহী সরকারি টি.টি কলেজের অডিটারিয়ামে সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওয়াধীন ডিসেমেনিশন অফ নিউ কারিকুলাম স্কিমের অধীনে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগণ ও সহকারী প্রধানগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটারিং ও মেন্টরিং বিষয়ক ৩ দিন ব্যপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রাজশাহী জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা অফিসার
মোহাঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে
উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি টিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী খান।রাজশাহীর এ প্রশিক্ষণ কোর্সে রাজশাহী জেলার সকল উপজেলার ৪টি ব্যাচে ১হাজার ৩ শ ৩৬জন প্রতিষ্ঠান প্রধানগণ, সহকারি প্রধানগন অংশ গ্রহন করবেন। ৩ দিনব্যপি রাজশাহী টিটি কলেজের বিভিন্ন শ্রেণি কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে স্কুল, কলেজ, মাদ্রসার প্রধান প্রধান, সহকারি প্রধানগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ২০২২ বিস্তরণ ও নতুন করিকুলাম মাঠ পর্যায়ে বাস্তবায়নই এ প্রশিক্ষণের মূল উদ্দোশ্য বলে জানান, মাষ্টার ট্রেনারগন।
এর আগে জেলার সকল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক, শিক্ষকদের নতুন করিকুলামের উপর প্রশিক্ষন দেয়া হয়। ৬ষ্ঠ ও ৭ম. ৮ ম. ও ৯ম. শ্রেনিতে নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা হয়েছে এবং সে অনুযায়ী পাঠদান কার্যক্রম চলছে।
রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন বলেন, ১হাজার ৩ শ ৩৬ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারি প্রধানগণ প্রশিক্ষণ সফলভাবে শেষ করা হবে। প্রশিক্ষণ শেষে প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ইন হাউস প্রশিক্ষনের ব্যবস্থা করবেন। সকল শ্রেনির সকল শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সমাবেশ করতে হবে। নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা বই ও টিজি নিয়ে পাঠদান করাতে হবে। বিষয়ভিক্তিক শিক্ষক নিয়ে উপজেলায় এ কারিকুলামের উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে। নতুন কারিকুলামের বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মনিটারিং, মেন্টরিং জোরদার করা হবে। সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে হবে। না হলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, সিরাজগজ, জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষক শিক্ষিকাগণকে সোকজ দেয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্ব- শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে। তাই এব্যপারে সর্তক থাকতে হবে।
এ প্রশিক্ষণে অংশ গ্রহন করে করেন গোগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোগ্রাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারি, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী,
আলকাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুজ্জামানসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী -

ত্রিশালে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ , বিচার দাবীতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে গোপন নিয়োগে বাণিজ্য ও প্রতিষ্ঠানে অনিয়মিত হাজিরাসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি করার অভিযোগ উঠেছে উপজেলার কাঁঠাল ইউনিয়নের দড়ি কাঁঠাল দাখিল মাদ্রাসা সুপার নুরুল আমিনের বিরুদ্ধে। এলাকায় শিক্ষার আলো ছড়াতে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় একমাত্র ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দড়ি কাঁঠাল দাখিল মাদ্রাসা। যার বর্তমান শিক্ষক সংখ্যা ১৩ জন ও প্রায় ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত মাদ্রাসাটিতে এখনো খাতা কলমে শিক্ষক -শিক্ষার্থী থাকলেও বাস্তবে মাদ্রাসায় গিয়ে ২জন শিক্ষক ছাড়া আর কোন শিক্ষক- শিক্ষার্থীদের পাওয়া যায়নি।জানা গেছে,- মাদ্রাসা সুপার নুরুল আমিনের স্বেচ্ছাচারিতা,ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, দূর্নীতি, মাদ্রাসার জমি,পুরাতন টিনসেড ঘর বিক্রি করে অর্থ লোপাট করে নেয়াসহ বিভিন্ন অপকর্মের কারণে চরম বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মাদ্রাসাটিতে। যে কারণে মাদ্রাসাটির কোন উন্নয়ন নেই,পর্যাপ্ত শিক্ষার্থী নেই। সুপার ও অন্যান্য সহকারী শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের উপস্থিতি আগ্রহ কমে গেছে বলে অভিযোগ অন্যান্য শিক্ষকদের।সম্প্রতি মাদ্রাসায় একজন সহকারী সুপার,একজন নিরাপত্তা কর্মী, ১জন আয়া পদে নিয়োগে মাদ্রাসা নিয়োগ ভেন্যু পরিবর্তন করে অতি গোপনে নিয়োগ দিয়ে প্রার্থীদের নিকট থেকে প্রায় ৪০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকার মানুষ আরো বিক্ষুব্ধ হয়ে উঠেছে।তারা এই অনিয়ম দুর্ণীতি নিয়োগ বন্ধ সহ সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবীতে ১৮মার্চ সোমবার সকালে মাদ্রাসার সামনে মানববন্ধন করেছেন স্থানীয় গণ্যমান্য ও অভিভাবকরা। মানববন্ধনে বক্তারা সুপারের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুসারে শাস্তির দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন-মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রহমান এর ভাতিজা ও ম্যানেজিং কমিটির ৫বারের সাবেক সভাপতি আবুল হোসেন ফকির, নাতি শফিকুল ইসলাম, আব্দুস সালাম আজির আলী,মজিবর রহমান ফকির, জিয়াউল হক প্রমুখ।এসময় তারা বলেন- সুপার নুরুল আমিন মাদ্রাসায় আসেনা,নিয়মিত না আসার কারণ মাদ্রাসা শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। নিয়মিত ক্লাস হয়না,মাদ্রাসার পুরাতন ৪টা টিনসেড ঘর ও মাদ্রাসার জমি বিক্রি করে অর্থ লোপাট করে নিয়েছে। সর্বশেষ আমাদের কাউকে না জানিয়ে গোপনে ৩টা নিয়োগে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।অথচ এই মাদ্রাসার যে কোন সমস্যায় আমরা সবসময় এগিয়ে আসি। নিরাপত্তা কর্মী পদে আগ্রহী আব্দুল আল রোমান ও মাজহারুল ইসলাম জানায় সুপার তাদেরকে নিয়োগের ব্যাপারে প্রথমে আশ্বাস দিলেও মুল নিয়োগ পক্রিয়া সম্পন্নের আবেদনের সময় তাদেরকে জানানো হয়নি।
এছাড়াও মাদ্রাসার তহবিলের টাকা তিনি আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুপারের বিভিন্ন দূর্নীতির বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতিসহ এলাকার গণ্যমান্যরা ঐক্য হয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট পৃথকভাবে অভিযোগ দাখিল করেন।
জানা গেছে-মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে ডাঃ কবির রায়হান সভাপতি,তার বাসার এক কাজের লোককে সদস্য করা হয়েছে। ম্যানেজিং কমিটির বেশীরভাগ সদস্যই অশিক্ষিত, কেউ টিপসহি দেন আবার কেহ কোন রকম নিজের নামটা লিখতে জানেন। এইসব লোক দিয়ে কমিটি সাজিয়ে মাদ্রাসায় নিয়োগ দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই প্রতিষ্ঠানের সাধারণ অভিভাবকগণ। সেই সাথে ব্যাহত হয়ে পড়েছে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম। উদ্ভুত পরিস্থিতি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ ব্যাপারে সুপার নুরুল আমিনের সাথে সাক্ষাত করে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে মাদ্রাসায় গিয়ে সহকারী মৌলভী আব্দুল কাদের ছিদ্দিকী,সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ দুজন সহকারী শিক্ষক ও দপ্তরী সাইফুল ইসলামকে পাওয়া যায়। এছাড়া মাদ্রাসার আর কোন শিক্ষক ও শিক্ষার্থীকেও পাওয়া যায়নি, সেখানে জানাগেলো শিক্ষক প্রতিনিধি জয়নাল আবেদীন মাদ্রাসায় থাকলেও সাংবাদিক উপস্থিতির কথা জেনে তিনি পালিয়েছেন। পরে সহকারী মৌলভী আব্দুল কাদের ছিদ্দিকী,সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সাথে কথা বলে জানা গেলো মাদ্রাসা সুপার সহ অন্যান্য শিক্ষকরা অনিয়মিত হওয়ায় তারা দুজনে মিলে ১৩ জনের দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার্থীদের ঠিকমত ক্লাস নিতে হিমশিম খাওয়ার কারণে মাদ্রাসায় শিক্ষার্থীরা অনুপস্থিত থাকেন। নিয়োগের ব্যাপারে তারা অবগত নন বলে দাবী করেন।
পরে সুপার নুরুল আমিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।
-

টেকনাফে র্যাবের পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার, পরোয়ানাভূক্ত আসমীসহ গ্রেফতার-৪
কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধিকক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী এবং একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভী পাড়ার নবী হোসেনের দুই ছেলে আয়াছ উদ্দিন (২৫) ও জয়নাল আবেদীন (২৯),নবী হোসেনের মেয়ে এবং মৃত সলিম উল্লাহর স্ত্রী বদুজ্জামান (৩৮)। এছাড়া গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী মৌলভী পাড়ার মৃত কবিরের ছেলে ইসমাঈল (৩০)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,রবিবার (১৭ মার্চ) ভোরে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের কতিপয় মাদক কারবারী টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মৌলভীপাড়া এলাকার জনৈক নবী হোসেনের সেমিপাকা বসতঘরে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত ব্যক্তির বসতঘরের সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নাম-ঠিকানা প্রকাশসহ তাদের বসত ঘরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ আছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের দেহ এবং বসতঘর তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত ইয়াবা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে অত্যন্ত কৌশলে স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।অপরদিকে একইদিনে টেকনাফ থানার মামলা নং ৬০, তাং ১৩/০৫/২০২১, ধারা-৩৭৯ পেনাল কোড মোতাবেক গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী ইসমাইলকে র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতাকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল এবং গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
-

বিশেষ সম্মাননা পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি ফারুক হোসেন
ময়মনসিংহ জেলা পুলিশের পুরস্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৪ সালের ফেব্রুয়ারী মাসে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ ভূমিকা পালন করায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেনকে বিশেষ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত অপরাধসভায় পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা তার হাতে বিশেষ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অপরাধসভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপারগনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ।
অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, তার বিশেষ পুরস্কারের এই অর্জন জেলা গোয়েন্দা শাখার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি বিশেষ পুরস্কারের এই অর্জন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।