Author: desk

  • মোংলার চাঁদপাই মেলায় পিডিএম ফাউন্ডেশনের একাধীক সিসি ক্যামেরা স্থাপন

    মোংলার চাঁদপাই মেলায় পিডিএম ফাউন্ডেশনের একাধীক সিসি ক্যামেরা স্থাপন

    মোংলা প্রতিনিধি।
    মোংলার ঐতিহ্যবাহী চাঁদপাই পীর মেছেরসাহ্ (রঃ) দরবার শরীফে বাৎসরিক উরস মেলার নতুন করে সংযোজন হয়েছে আরো ৫ টি সিটি ক্যামেরা। মোংলার অন্যতম সেবা মূলক সংগঠন পি,ডি,এম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা দীপু’র নিজেস্ব অর্থায়নে এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এর আগে ২০১৩ সালের বাৎসরিক (উরস) মেলায় দীপু মৃধা ৪ টি সিসি ক্যামেরা হযরত পীর মেছেরসাহ (রঃ) এর মাজার কমিটির নিকট হস্তান্তর করেন।
    মোট ৯ টি সিসি ক্যামেরায় এবার অপরাধ দমনে কার্যকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। তাছাড়া সিসি ক্যামেরা স্থাপনের ফলে এবার মেলায় অপরাধ মূলক কর্মকান্ড যেমন কিশোরগ্যাং’র ততপরতা, ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধ দমনে সর্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে কন্টল রুম থেকে। দিপু মৃধাকে ধন্যবান ও কৃতঞ্জতা জানিয়ে চাঁদপাই ইউপি চেয়ারম্যান ও মেলা আয়োজক কমিটির সভাপতি মোল্লা মোঃ তারিকুল ইসলাম জানান,
    সিসি ক্যামেরা লাগানোর ফলে অপরাধ কমেছে এবং আস্তে অস্তে আরও কমবে। মেলায় কিশোর গ্যাং, বখাটেদের ভিড় সিসি ক্যামেরা লাগানোর পর তাদের ততপরতা দেখা যাচ্ছে না বলে চলে। কেউ কোনো অপরাধ ঘটালে তা সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরায় ধরা পড়ছে। মেলার মাঠের গুরুত্বপূর্ন পয়েন্টগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হহেছে। পুরো বিষয়টি নজরদারিতে রাখছেন কর্মকর্তারা। এর পাশাপাশি প্রশাসনের সাদা পোশাকেও নজরদারি চলছে।

  • মধুপুরে  আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মধুপুরে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে এডভোকেট ইয়াকুব আলী এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১৮ মার্চ) বিকেলে আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুর রহমান শিবাস এর সভাপতিত্বে আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
    নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, সহ সভাপতি আবুসাইদ তালুকদার দুলাল, পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নৃতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • গাইবান্ধা জেলায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

    গাইবান্ধা জেলায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি
    গাইবান্ধা জেলায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ১টি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা।

    আজ বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, গাইবান্ধা এর উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে নিম্নোক্ত প্রতিষ্ঠানে জরিমানা করা হয়:
    ১. মেসার্স নিবর ডিপার্টমেন্টাল স্টোর, হকার্স মার্কেট, গাইবান্ধাকে বিএসটিআই এর অনুমোদনবিহীন পণ্য রাখায় এবং মূল্য তালিকা না থাকায় ১০০০/- টাকা জরিমানা করা হয়।

    উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন গাইবান্ধা ডিসি অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তাপস চক্রবর্তী তুষার। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং হিসাবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ: জুনায়েদ আহমেদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ: মোঃ আহসান হাবীব।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বিশেষজ্ঞ ডাক্তাররা সপ্তাহে ১দিন ডিউটি করায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত রোগিরা

    বিশেষজ্ঞ ডাক্তাররা সপ্তাহে ১দিন ডিউটি করায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত রোগিরা

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    কর্মস্থলে নিয়মিত না এসে বেতন তুলে নিচ্ছেন
    নেছারাবাদ উপজেলা হাসপাতালে কর্মরত তিনজন বিশেষজ্ঞ ডাক্তার। তাদের বিরুদ্ধে সপ্তাহে একদিন কর্মস্থলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে পছন্দের ক্লিনিক, প্রাইভেট হাসপাতালে চেম্বার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।ওই বিশেষজ্ঞ ডাক্তাররা হলেন গাইনি কনসাল্টেট ডা: ইন্দ্রানী কর, নাক,কান গলা (ই,এন,টি) ডা: শরীফুল ইসলাম, সার্জারি ডাক্তার মো: মশিউর রহমান।
    তারা সবাই নেছারাবাদ উপজেলা হাসপাতালে পৃথক পৃথক বিশেষজ্ঞ পদে চাকরি করছেন।

    স্থানীয়দের অভিযোগ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার থাকা স্বত্ত্বেও রোগীদের ভিবিন্ন ক্লিনিক প্রাইভেট হাসপাতালে গিয়ে মোটা টাকার ফি দিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে। তারা নিয়মিত হাসপাতালে না আসায় গরীব রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

    হাসপাতাল সূত্রে জানাগেছে, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশজন বিশেষজ্ঞ ডাক্তারের পদ রয়েছে। এরমধ্য সাতজনের পোষ্ট খালি রয়েছে এক যুগেরও বেশি সময় ধরে। বাকি তিনজনের পোষ্ট এখানে থাকলেও তারা মাসে তিন থেকে চার দিনের বেশি আসেনা হাসপাতালে। তারা নিয়মিত কর্মস্থলে না আসায় রোগীরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

    নাম না প্রকাশ শর্তে হাসপাতালের এক সিনিয়র নার্স জানান, এখানে বিশেষজ্ঞ তিনজন ডাক্তারের কেউ নিয়মিত কর্মস্থলে আসেনা। গাইনি বিভাগের ডাক্তার ইন্দ্রানী কর প্রতি সপ্তাহের রবিবার আসেন হাসপাতালে। রবিবার দুপুরে এসেই চলে যান উপজেলার আবেদআলী প্রাইভেট হাসপাতালে। শুক্রবার চেম্বার করেন উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়স্থ জাহানারা ক্লিনিকে। বাকি দিনগুলো কোথায় বসেন তা কারো জানা নেই।

    নাক কান গলা (ই,এন,টি) ডাক্তার শফিকুল ইসলাম রুমেন আসেন সপ্তাহের প্রতি বুধবার। বাকি দিনগুলো তিনি হাসপাতালে আসেননা। এছাড়া সর্জারি ডাক্তার মশিউর রহমান তিনি হাসপাতালে আসেন প্রতি মঙ্গলবার। বাকি ছয়দিন কোথায় বসেন তা হাসপাতালের কারো জানা নেই।

    নেছারাবাদ উপজেলা হাসপাতালে কর্মস্থল থাকা স্বত্ত্বেও সপ্তাহে একদিন হাসপাতালে এসে অফিস করার কারন জানতে চাইলে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার শফিকুল ইসলাম রুমেন বলেন, আমি যে মাপের ডাক্তার তাতে এখানে আমার পোষায়না। তারপরও একদিন এসে অনেক রোগী দেখি। আমি বদলি নিয়ে বরিশাল শহরে যাওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতালে গিয়েও কর্মরত বাকি দুইজন বিশেষজ্ঞ ডাক্তারের সাক্ষাৎ মেলেনি। এক পর্যায়ে গাইনি কনসালটেন্ট ডাক্তার ইন্দ্রানী করের ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

    নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া জানান, তাদের কর্মস্থল এখানে থাকা স্বত্ত্বেও তাদের তিনজনের সবাই সপ্তাহের একদিন অফিস করেন। বাকি দিনগুলো তারা কোথায় থাকেন তা জানেননা ডা: ফিরোজ কিবরিয়া। তিনি আরো বলেন, তাদের নিয়মিত অফিস করার জন্য তাগিদ দিলেও আমলে নিচ্ছেননা তিন জনের কেহই।

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল ডিবি পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার।
    মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জিহাদ মোল্লা (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জিহাদ মোল্লা (২৪) নড়াইল জেলার সদর থানাধীন শলুয়া গ্রামের মোঃ নজরুল মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৮ মার্চ) রাতে নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভার অন্তর্গত গোচর সাকিনে নড়াইল সদর সাব-রেজিস্টার কার্যালয়ের পশ্চিম পাশে নড়াইল টু মাগুরাগামী পিচের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জিহাদ মোল্লা (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • তেঁতুলিয়ায় সরকারি অফিসে বসেই উপজেলা প্রকৌশলীর প্রকাশ্যে ধূমপান

    তেঁতুলিয়ায় সরকারি অফিসে বসেই উপজেলা প্রকৌশলীর প্রকাশ্যে ধূমপান

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা এলজিইডি অফিসে বসেই প্রকাশ্যে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী রমজান আলী। সম্প্রতি তার অফিসে গেলে প্রকাশ্যে ধূমপানের চিত্র চোখে পড়ে।

    গত (৬ মার্চ) বিকালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে গিয়ে সরেজমিনে ধূমপানের চিত্র লক্ষ্য করা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, শুধু অফিস কক্ষেই নয় অফিসে উপস্থিত লোকজনের সামনেও প্রকাশ্যে ধূমপান করেন তিনি। অফিসে প্রকাশ্যে ধূমপানের কারণে সাধারণ মানুষ তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

    ২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ ২৪ ধরনের স্থানকে পাবলিক প্লেস ঘোষণা দিয়ে সেসব জায়গায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অথচ এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে নিজ কক্ষে বসে ধূমপান করেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রমজান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এ ব্যাপারে এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানকে মুঠোফোনে কল করলে তিনি বলেন, সরকারি অফিসে বসে সেবাগ্রহীতাদের সামনে ধূমপানের কোনো সুযোগ নেই। এটা আপনিও জানেন আমিও জানি। আপনি এ বিষয়ে কি ব্যবস্থা গ্রহন করবেন জানতে চাইলে বলেন, আপনার কাছ থেকে জনতে পারলাম তাকে (উপজেলা প্রকৌশলীকে) সতর্ক করা হবে। তবে আইন ভঙ্গ করার প্রেক্ষিতে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানা যায়নি।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • সুজানগরের দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

    সুজানগরের দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে এ টিউবওয়েল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ প্রকৌশলী মনিরুল ইসলাম,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচ-নিচু বে , প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    সুজানগরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার হুইল চেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ প্রকৌশলী মনিরুল ইসলাম,যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচ-নিচু বে , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সুজানগরে ডাক্তার পদবি ব্যবহার করায় পল্লী চিকিৎসককে জরিমানা

    সুজানগরে ডাক্তার পদবি ব্যবহার করায় পল্লী চিকিৎসককে জরিমানা

    এম এ আলিম রিপনঃ এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে পাবনার সুজানগর পৌর বাজারের শ্রী সুবোধ চন্দ্র নামের এক পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ ছাড়াও মুদি দোকানে ঔষধ বিক্রয় করায় মেসার্স সৌমিক ঔষধের দোকান মালিক জালাল উদ্দিন শেখ কে ২০ হাজার টাকা,ইচ্ছামত দামে তরমুজ বিক্রি করায় আনিছুর রহমান নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং এরাদ নামে অপর ব্যবসায়ীকে ২ হাজার টাকা,মাংসের দোকানে মূল্য তালিকা না রাখায় হাশেম গোস্ত ভান্ডারকে ২ হাজার টাকা,ইচ্ছামত খেজুরের দাম রাখা এবং অন্যান্য ফল বেশি দামে বিক্রি করা ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করার অপরাধে শামসুল ফল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বিকালে সুজানগর পৌর বাজার এলাকায় এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসক,পাবনার নির্দেশনায় পরিচালিত এই বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: সোমবার বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে “হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি”র সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বরিশাল -০২ আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্ক পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সভায় হাসপাতালে ডাক্তার স্বল্পতা, পরিত্যক্ত ভবন স্থাপন, বর্তমান ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নিতকরনের জন্য প্রস্তাব নেয়া হয়। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বানারীপাড়া ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ড, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদ। আলোচনার পূর্বে প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন প্রদর্শন করা হয়।#

    এস মিজানুল ইসলাম ।।