আতিকুল ইসলাম টুটুল।
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের ৬ উপজেলায় সাবরেজিষ্ট্রার আছে মাত্র দুইজন। এই দুইজন সাবরেজিষ্ট্রার সামলাচ্ছেন গোটা জেলা। ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দাতা গ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন। আগে যেখানে প্রতিমাসে ৫ হাজার দলিল হতো, এখন হচ্ছে দুই হাজার। সাবরেজিষ্ট্রার না থাকায় জনভোগান্তি চরম পর্যায়ে পৌচেছে। শৈলকুপা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের আওতায় ২৮৯ টি গ্রামে প্রায় ৪ লাখ মানুষের বসবাস করেন। এই উপজেলার সাব-রেজিষ্ট্রার বদলি হওয়ার কারণে বিভিন্ন গ্রামের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ২০ থেকে ২৫ কিলোমিটার দুর থেকে এসেও ফিরে যেতে হচ্ছে মানুষকে। প্রায় চার মাস সাব রেজিস্ট্রার না থাকার কারণে জমি রেজিস্ট্রি হচ্ছে না ঠিক মত। একই অবস্থায় জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার। ওই তিন উপজেলাতেও সাব-রেজিস্টার না থাকার কারণে সেখানেও ঠিক মত জমি রেজিস্ট্রি হচ্ছে না। ২ জন সাব-রেজিস্টারকে পালাক্রমে ৬ উপজেলার দ্বায়িত্ব দেওয়া হলেও তারা যাচ্ছেন না ঠিক মত। গেলেও কোন মাসে একবার আবার কোন মাসে একবারও যাচ্ছে না। ফলে চরম দুর্ভোগে সেবাপ্রত্যাশীরাা। রেজিস্ট্রি না হওয়ায় শত শত জমি ক্রেতা-বিক্রেতা ও জরুরি কাজে দলিল উত্তোলনকারীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পাশাপাশি সরকার প্রতি মাসে দুই কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এদিকে রমজান মাসে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত সরকারি অফিস চলার কথা থাকলেও নিয়ম মানছেন না হরিণাকুন্ডরু সাব-রেজিস্ট্রার মেহেদী আল ইসলাম। নিজের ইচ্ছেমত তিনি অফিসে যান, চলেন নিজের খেয়াল খুশিমত। জেলায় সাব রেজিষ্টার সংকটের মৃহৃর্তে হরিণাকুন্ডরু সাব-রেজিস্ট্রার মেহেদী আল ইসলামকে মহেশপুর উপজেলার অতিরিক্তি দায়িত্ব দেওয়া হয়েছে। সেই হিসেবে গত মঙ্গলবার মহেশপুর উপজেলায় জমি রেজিস্ট্রির দ্বায়িত্ব পান তিনি। সেবা প্রত্যাশীদের অভিযোগ সকাল ৯ টার সময় অফিস চালু হওয়ার কথা থাকলেও তিনি মহেশপুরে গেছেন বেলা ১১ টায়। অফিসে পৌছে মাত্র দুই ঘন্টা অফিস করে আবার তিনি বাড়ি চলে আসেন। অথচ ঘটনার দিন অফিসের সামনে অন্তত দেড়’শ দলিল ক্রেতা-বিক্রেতা অপেক্ষা করছিলেন। তাদের রেজিষ্ট্রির কাজ সমাধান না করেই তিনি বাড়ির পথ ধরেন। মহেশপুর উপজেলার বাউলী গ্রামে হাসান আলী বলেন, তিনি তিন সপ্তাহ ধরে অপেক্ষা করছেন জমি রেজিষ্ট্রির জন্য। গত মঙ্গলবার তার জমি রেজিষ্ট্রির দিন ছিল। অফিসে এসে দেখি সাব-রেজিস্ট্রার আসেনি। আবার পরে শুনলাম তিনি এসে কিছুক্ষন পরে চলে গেছেন। ষাটোর্ধ বৃদ্ধা কহিনুর খাতুন বলেন, তিনি দুই সপ্তাহ ধরে ঘুরছেন। রোজায় থেকে সকাল থেকে অপেক্ষা করেন। ঘটনার দিন সাব-রেজিষ্ট্রিার দলিল রেজিস্ট্রি না করেই কর্মস্থল ত্যাগ করলেন। মহেশপুরের বেশির ভাগ দলিল লেখক বলেন, সাব রেজিস্ট্রার মেহেদী আল ইসলামের আচার ব্যবহার খুব খারাপ। তিনি ইচ্ছা মত অফিস করেন। যখন ইচ্ছে আসেন। যখন ইচ্ছে চলে যান। অভিযোগের ব্যাপারে মেহেদী আল ইসলাম বলেন, ওই দিন আমি ৮০টা দলিল করে এসেছি। দাতা গ্রহীতারা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। এ কারণে নিরাপত্তার কারণে আমি চলে এসেছি। তিনি বলেন, আমি যদি রাত ১২ টা পর্যন্ত ওই অফিস করি তারপরও দলিল শেষ হবে না। নতুন কর্মকর্তা পদায়নের ব্যাপারে জেলা রেজিষ্ট্রার সাব্বির আহম্মেদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। হয়তো দ্রুত সমাধান হবে।
Author: desk
-

ঝিনাইদহের চার উপজেলায় সাব-রেজিষ্ট্রার নেই জনভোগান্তি চরমে
-

একটি ফুট ব্রীজের অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার
আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি :
একটি ফুট ব্রিজের অভাবে কৃষকের দূর্ভোগ থামছে না। যোগাযোগ খাতকে রাষ্টীয়ভাবে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় এবং কৃষি থেকে সর্বাধিক জিডিপি আহরণ হলেও কৃষি পণ্য পরিবহনের সংশ্লিষ্ট এলাকার কৃষকগণ সুবিধা বঞ্চিত-অবহেলিত। উপজেলার নেউটা, সেননগর ও আশপাশের গ্রামের সুবিধা বঞ্চিত কৃষকরা বিদ্বেশ্বরীঘাটে ফুট ব্রিজ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। আমজনতা, অসহায় কৃষকরা জনস্বার্থে ক্ষুদ্র একটি ফুট ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। নেউটা গ্রামের কৃষক শাহাদাত হোসেন জানান, খরা মৌসুমে ঝুকি মুক্ত হলেও বর্ষাকালে তারুণ্যে ভরা নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় কৃষকদের অর্থায়নে ও সহযোগিতায় সম্মিলিতভাবে ১নং ধামইরহাট ইউনিয়নের অধীন ওই স্থানটিতে বাঁশের সাঁকো নির্মাণ করলেও প্রতিবছর এটি মেরামতের জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে হয়। তাও সেটি দীর্ঘস্থায়ী হয় না, বর্ষাকালে স্রোতের দাপটে ছিন্ন-ভিন্ন হয়ে যায় সাঁকো। বর্ষাকালে পারাপারের সময় বানের স্রোতে কখনও কখনও কৃষিপণ্য ভেসে যায়। ফলে ঝুঁকি আর দূর্ভোগ মিলে একাকার হয়ে যায়। নদীর ওপারে হাল চাষের জন্য পাওয়ার ট্রলি প্রায় ৫-৬ কিলোমিটার ঘুরিয়ে নদীর অপর প্রান্তে আনতে হয়। তাতে ব্যয় বৃদ্ধি এবং সময়ের অপচয় দুটোই হয়। ফলে কৃষি পণ্য উৎপাদনে ব্যয় মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলেই জনস্বার্থে একটি ফুট ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ দূর করা সম্ভব বলে এলাকাবাসী মনে করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম জানান, বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা করে বিদ্বেশ্বরীঘাটে ফুট ব্রিজ নির্মানের উদ্যোগ গ্রহণ করা হবে।আবুল বয়ান।।।
-

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারকে
মঙ্গলবার (১৯ মার্চ’) চুরি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ রাজু শেখকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারকৃত আসামি মোঃ রাজু শেখ নড়াইলের লোহাগড়া থানার শিয়রবর গ্রামের মোঃ ফুল মিয়া ওরফে পাচু শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাহফুর রহমান এএসআই (নিঃ) সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। -

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের আলোচনা সভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে আলোচনা সভা হয়েছে ।
বুধবার দুপুরে উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট আর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে হেকস্ ইপারের সহযোগিতায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে এ সভা করা হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে ও ইএসডিও’র ইকোনমিক ডেভেলপমেন্ট কর্মকর্তা রওশন জামান চৌধুরী স ালনায় সভায় বক্তব্য দেন, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী কাজী মোঃ সিরাজুল সালেকিন, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্রশীল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মামুনুর রশিদ মিন্টু, মুনছুর আহম্মেদ, বাদল হোসেন, আবু তারেক বাঁধন, আদিবাসী প্রতিনিধি শুভ হেমরন, টুডু মারডি ও ললিত প্রমুখ।
এ সময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। -

পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠেয় দু’টি সভায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এলাকার উন্নয়ন কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি মো. ওবাইদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার। উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক কর্মকর্তা মো. শাহজাহান আলী শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পিআইও ইমরুল কায়েস, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ডিজিএম ছিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কেএম আরিফুজ্জামান তুহিন, আ. মান্নান গাজী, আ. কালাম আজাদ, শাহাজাদা আবু ইলিয়াস ও আ.ছালাম কেরু, প্রভাষক মোমিন উদ্দীন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও শহীদুল ইসলাম, সুরাইয়া বানু, শেখ আনিছুর রহমান মুক্ত, কবিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা। -

পঞ্চগড়ে মোবাইল কোর্টে দুই ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা
মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযানকালে অবৈধভাবে চালিত দুই ইটভাটার কাছ থেকে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২০ মার্চ) পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসন পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, মেসার্স বি*বি ব্রিকস নামক ইটভাটার কাছ থেকে ৫০ হাজার টাকা ও মেসার্স পিডিপি ব্রিকস নামক ইটভাটার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান পূর্বক আদায় করা হয়।
অভিযানকালে জেলা পুলিশ, পঞ্চগড় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দেবীগঞ্জ এর একদল সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।
মুহম্মদ তরিকুল ইসলাম।।
-

আশুলিয়ার জামগড়ায় ফারজানা হত্যা মামলার আসামি শহিদুল ইসলাম মীর গ্রেফতার
হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া এলাকার চাঞ্চল্যকর শিমু আক্তার ফারজানা (৩১) হত্যা মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম মীর (৩৫)’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
বুধবার র্যাব-৪ জানায়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ২০ মার্চ ২০২৪ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া দরগাপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার জামগড়া এলাকার চাঞ্চল্যকর শিমু আক্তার ফারজানা (৩১) হত্যা মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম মীর (৩৫) জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামী শহিদুল ইসলাম মীর (৩৫) এর সাথে গত ১৫ বছর পূর্বে ভিকটিম শিমু আক্তার ফারজানা (৩১) এর পারিবারিকভাবে বিবাহ হয় এবং বৈবাহিক জীবনে তাদের ০৮ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। জানা গেছে, বিবাহের পর হতে ভিকটিমের কাছে যৌতুক হিসেবে মোটা অংকের টাকা দাবী করে আসছিলো। বিভিন্ন সময় ধৃত আসামীর চাহিদা মোতাবেক ভিকটিম তার পরিবারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তার স্বামী ধৃত আসামীকে দিয়ে আসছিলো।
এক পর্যায়ে ভিকটিম তার চাহিদা মোতাবেক যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৫ বছর পূর্বে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে উভয় আত্মীয় স্বজনের সহযোগিতায় ধৃত আসামী শহিদুল ইসলাম মীর এর সাথে ভিকটিম শিমু আক্তার ফারজানা পুনরায় সংসার করা শুরু করে। এর কিছু দিন পর হতে ধৃত আসামী শহিদুল ইসলাম মীর পুনরায় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে ও ভিকটিমকে মারধর করতো। এরই প্রেক্ষিতে গত ১৯ মার্চ ২০২৪ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকার সময় ভিকটিমকে যৌতুকের টাকা নিয়ে তাদের মাঝে বাক বিতান্ডা সৃষ্টি হয়। বাক-বিতান্ডার এক পর্যায়ে ধৃত আসামী শহিদুল ইসলাম মীর ভিকটিমকে এলোপাথারি লাঠি দিয়ে আঘাত করে। এতে ভিকটিম অচেতন হয়ে পড়লে ধৃত আসামী তাৎক্ষনিক নিকটতম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনার সংবাদ প্রকাশ হলে তাৎক্ষনিক র্যাব ঘটনাস্থলে গমন করে আসামী গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে এবং র্যাব-৪ এর একটি আভিযানিক বিশেষ দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলাম মীর (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ভিকটিম শিমু আক্তার ফারজানা’কে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-

আজ সাংবাদিক নিরেন দাসের স্নেহের ভাগিনা ছাত্রলীগ নেতা নির্ঝর এর শুভ জন্মদিন
নিজস্ব প্রতিবেদক:-
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাংবাদিক নিরেন দাসের স্নেহের ভাগিনা,জয়পুরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি,যমুনা প্রতিদিন পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি,ডাঃ হায়াত মাহমুদ নির্ঝর এর ২৯ তম শুভ জন্মদিন।
আপনারা সকলেই হায়াত মাহমুদ নির্ঝর এর শুভ জন্মদিনে তার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া ও আশির্বাদ করবেন।
-

রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন, সাংবাদিক’র সাথে কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ জয়ী মিথিলার সৌজন্য সাক্ষাৎ
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ইন্টারন্যাশনাল কারাতে গোল্ড মেডেলিস্ট নলছিটির কৃতি সন্তান মিথিলা আহমেদ মৌ উপজেলা পরিষদ চেয়ারম্যান, নলছিটির সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট, নলছিটি থানার অফিসার ইনচার্জ এবং দৈনিক গাউছিয়া’র বার্তা সম্পাদক’র সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।
২০ মার্চ বুধবার তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ও নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী এবং দৈনিক গাউছয়া’র বার্ত সম্পাদক মিলন কান্তি দাস’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তার সাথে ছিলেন তার মা শাপলা আক্তার,পূজা উদযাপন পরিষদ সম্পাদক তপন কুমার দাস, সংবাদকর্মী অরবিন্দ পোদ্দার তপু।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান মিথিলার সার্বিক সফলতা কামনা করেন। এবং আগামীদিনে তার যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা বলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় মিথিলার কাছে তার বাস্তব অভিজ্ঞতার কথা শোনেন। মিথিলা তাকে বলেন এদেশের বেশিরভাগই মেয়েরাই নিরাপত্তাহীনতায় ভোগে। প্রতিদিনই নারীদের ওপর সহিংসতার ঘটনার কথা শোনা যায়। এ পরিস্থিতিতে নারীদের সচেতনতা বাড়ানো ও আত্মরক্ষার কৌশল শেখাটা অত্যন্ত জরুরি। সে বলে কারাতে হতে পারে নারীর সুরক্ষার একটি অন্যতম হাতিয়ার।
তার অনুভূতির কথা শুনে নির্বাহী মেজিস্ট্রেট বলেন, তুমি একদিন মেয়েদের আইকন হবে। তোমাকে দেখে অন্য মেয়েরাও নিজেদের সুরক্ষার জন্য কারাতে শিখবে।
তোমার আন্তর্জাতিক পর্যায়ে কারাতে গোল্ড মেডেল অর্জন নলছিটি উপজেলার মানুষদের সম্মানিত করেছে। মিথিলা তুমি একদিন বাংলাদেশের হয়ে বিশ্বজয় করে দেশের নাম উজ্জ্বল করবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী বলেন তোমার অর্জন নলছিটির সম্মান অনেক বৃদ্ধি করছে। আগামী দিনে আরও সফল হও। তোমার সফলতা আমাদের গর্বিত করবে।
দৈনিক গাউছয়া’র বার্ত সম্পাদক’র সাথে সাক্ষাতের সময় তার কারাতে শেখার কথা বলেন। মায়ের অনুপ্রেরণা আর বাবার স্বপ্ন পুরন করতেই কৃরাতে শেখা শুরু। মেয়ে হিসেবে কিছু প্রতিবন্ধকতা থাকলে মায়ের হাত ধরেই এগিয়ে চলছে। সে বলে তার সফলতার সবটুকু অবদান তার মায়ের। আগামী দিনে তার ইচ্ছের কথা জানতে চাইলে বলেন মায়ের ইচ্ছে পুরণ, অসুস্থ বাবার পাশে দাঁড়ানো, ছোট্ট ভাইটিকে মানুষ করার পাশাপাশি দেশের জন্য কিছু করা।
খোঁজ গিয়ে জানা গেছে মিথিলা আহমেদ মৌ
২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। এরপর একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস্ কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ভিখারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও তার ঝুলিতে আছে ২টা ব্রোঞ্জ ও ৩টা সিলভার মেডেল। সে সর্বশেষ আন্তর্জাতিক শিটো-রিউ কারাতে সেমিনার ২০২৪ সমাপ্ত করেছেন।
এখন নলছিটির এই আলোকিত সন্তানটির লক্ষ্য অলিম্পিকে বাংলাদেশের হয়ে স্বর্ণ জয় করা। সে সকলের দোয়া ও তার কামনা করেছেন। -

কুড়িগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:নাগেশ্বরীর নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নঈম কুড়িগ্রাম বিজ্ঞ আদালত কতৃক নিয়োগের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ কে নিয়োগের দায়িত্ব দেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সুপার গত ২জানুয়ারি ২০১৯খ্রিঃ অবসরে গেলে সহকারী সুপার মাওলানা শাহজাহান আলী বিধি মোতাবেক ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করে আসছেন। নায়কেরহাট এলাকার মোস্তাফিজুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই মেতে ওঠেন নিয়োগ বাণিজ্য নিয়ে। মাদরাসার সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী পদ শূন্য থাকায় নায়কেরহাট এলাকার মোজাম্মেল হকের পুত্র আলমগীর হোসেনকে নিরাপত্তা কর্মী ও বাবু মিয়ার সহধর্মিনীকে আয়া পদে অতি গোপনে নিয়োগ দেয়ার প্রতিশ্রুতি মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় সভাপতি। নিয়োগ বাণিজ্যর নামে অর্থ হাতানোর বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। অতপর সভাপতি মোস্তাফিজুর রহমান মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলীকে শূন্যপদে গোপন নিয়োগ দিতে সকল কার্যক্রম প্রস্তুত করতে বলেন। ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী গোপন নিয়োগ দিয়ে অস্বীকৃতি জানালে সভাপতি তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে গত ২৬মার্চ ২৩খ্রিঃ বিধি বহির্ভূতভাবে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী কে অব্যাহতি দিয়ে জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমান কে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয়। উপায়ন্ত না পেয়ে ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ সহকারী জজ আদালতে ১৫০/২৩খ্রিঃ মামলা করে এবং গত ১৬মে ২০২৩খ্রিঃ আদালত তাকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালনে রায় প্রকাশ করে। এদিকে সভাপতি মোস্তাফিজুর রহমান আদালতের রায় অমান্য করে তার মনোনীত জুনিয়র শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার করে শূন্য তিন পদে গোপনে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন। অবৈধ নিয়োগের বিরুদ্ধে ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে ১৪/২৪খ্রিঃ মামলা করে এবং বিজ্ঞ বিচারক গত ৭মার্চ ২৪খ্রিঃ উক্ত নিয়োগের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করার পরেও সভাপতি মোস্তাফিজুর রহমান অতি-গোপনে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নঈম স্বাক্ষারিত গত ২৯ফ্রেবুয়ারী ২৪খ্রিঃ নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ দায়িত্ব প্রদান করেন। ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী সাক্ষাতকার নিয়োগ বোর্ড গঠনের বিরুদ্ধে গত ৫মার্চ ২৪খ্রিঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কুড়িগ্রাম জেলা প্রশাসক এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এদিকে নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) বেনজীর আহমেদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা সহ ভয়ভীতির অভিযোগ করেন ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী।
নায়কেরহাট এলাকার সফিকুল ইসলাম, মনছুর, আদম আলী, ছামছুল হকসহ অনেক বলেন, মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান ক্ষমতার দাপটে মাওলানা শাহজাহান আলীকে ভারপ্রাপ্ত সুপার থেকে অব্যাহতি দিয়ে তার মনোনীত জুনিয়র শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার করে কুড়িগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা করছেন।
ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী বলেন, মোস্তাফিজুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে অতি গোপনে সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়ার জন্য সকল কার্যক্রম প্রস্তুত করতে বলেন। আমি গোপন নিয়োগ দিতে অস্বীকৃতি জানালে সভাপতি আমাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বিধিমালা অমান্য করে আমাকে অব্যাহতি দিয়ে জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দেয়। বাধ্য হয়ে সভাপতি মোস্তাফিজুর রহমানকে বিবাদী করে আদালতে মামলা করে রায় পাই। নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) বেনজীর আহমেদ এবং সভাপতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা করছেন।নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ও শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমান জানান, সভাপতির সঙ্গে কথা বলেন। সভাপতি যেভাবে বলবে আমি সেভাবে কাজ করবো।
নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। আদালত নিষেধাজ্ঞা দিয়েছে তো কি হয়েছে। নিয়োগ দেয়া হবে।
নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট বলেন, নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসায় দীর্ঘদিন থেকে দুই পক্ষের বিরোধ ও মামলা চলে আসছে। লিখিত অভিযোগ এবং আদালতের নিষেধাজ্ঞার কপি পেয়েছি। আইনের উদ্ধে কেউ না। নিয়োগ হবে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) ও নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি বেনজীর আহমেদ বলেন, আদালতের নিষেধাজ্ঞার কপি পেয়েছি অপাদত নিয়োগ পরীক্ষা হচ্ছে না।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের কোন সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।