Author: desk

  • তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলে আইনের আওতায় আনা হবে:ডিএমপি কমিশনার-হাবিব

    তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলে আইনের আওতায় আনা হবে:ডিএমপি কমিশনার-হাবিব

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    তৃতীয় লিঙ্গের কেউ যদি বাসা-বাড়িতে, সড়কে ও যানবাহনে চাঁদাবাজি করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইকন নামে পরিচিত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব।

    তিনি বলেন, সম্প্রতি শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ঘটনায় তৃতীয় লিঙ্গের একজনের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে নানান ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ সকল অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    গতকাল শনিবার (২৩ শে মার্চ) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

    ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব বলেন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে থানায় আগত সেবা প্রার্থীদের দ্রুততম সময়ে ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে। মানুষ পুলিশের সেবা পেতে প্রথমে থানায় আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় কতটা আন্তরিক তা দ্রুততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে সম্মানিত নগরবাসীকে বোঝাতে হবে।

    তিনি আরও বলেন,রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও বেগবান করতে হবে। রাষ্ট্র আমাদের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। পেশাদারত্ব ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

    কমিশার হাবিবুর রহমান হাবিব আরও বলেন, পবিত্র মাহে রমজানে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার ওপর বিশেষ নজর দিতে হবে। এখন পর্যন্ত রমজানে ট্রাফিক ব্যবস্থা বেশ ভালো অবস্থায় আছে। এটা আমাদের ধরে রাখতে হবে। ইতোমধ্যে ট্রাফিক বিভাগের অফিসারদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাফিকের সিনিয়র অফিসারদের পাশাপাশি ক্রাইম বিভাগের অফিসারদেরও রাস্তায় থেকে দায়িত্ব পালন করতে হবে।

    এমনকি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ডিএমপি সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও গ্রেপ্তারী পরোয়ানা জারি, চুরি মামলা, ছিনতাই মামলা, মামলা তদন্ত, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও মূলতবি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্ব দিয়ে কাজ করার কথাও তিনি তার বক্তব্যে বলেন।

    নিরেন দাস,জয়পুরহাট

  • পরিবেশ সনদ নেই প্রশাসনকে ম্যানেজ করে কাঠ পোড়ানোর অভিযোগ

    পরিবেশ সনদ নেই প্রশাসনকে ম্যানেজ করে কাঠ পোড়ানোর অভিযোগ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ১৮টি ইটভাটা অবৈধ। তাদের না আছে পরিবেশ অধিদপ্তরের সনদ, না আছে প্রশাসনিক অনুমোদন। ঘাটে ঘাটে অর্থ দিয়ে এ সব ইটভাটা বছরের পর বছর চলে আসলেও নীরব জেলা প্রশাসন। তবে মাঝেমধ্যে লোক দেখানো অভিযান চালিয়ে ঘুষের রেট বৃদ্ধি করা হয় এমন অভিযোগ অহরহ। ইটভাটা গুলো অবৈধ হওয়ার পরও কিভাবে চলছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠলেও মাথা ব্যাথা নেই জেলা কিংবা হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের। তবে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর বলছে, হরিণাকুন্ডু উপজেলায় এ পর্যন্ত মোট ৮টি ভাটায় অভিযান চালিয়ে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তারা ানেকটা গায়ের জোরে ইটভাটা পরিচালনা করছে। সরজমিন দেখা গেছে, হরিণাকুন্ডু উপজেলায় মোট ১৮ টি ইটভাটা রয়েছে। যার মধ্যে ৮ নং চাঁদপুর ইউনিয়নে এক কিলোমিটার দূরত্বের মধ্যে গড়ে উঠেছে ৫টি অবৈধ ইটভাটা। সড়কের পাশে বাড়িঘর ও ফসলী জমির মধ্যে এমএসবি ব্রিকস, বাবুল হোসেন খানের আরএসবি ব্রিকস, আলমগীর হোসেনের আনিশা এন্ড তানিশা বিক্রস, শিতলীপাড়া হাকিমপুর এলাকায় মিলন এন্ড জান্নাত ব্রিকস ও পারমথুরাপুর এলাকায় এ.জে.বি ব্রিকস নামে ইটভাটা রয়েছে। এছাড়া হরিণাকুন্ডু পৌর মেয়রসহ অনেক প্রভাবশালী ব্যক্তির ইট ভাটা চলছে অভেধ ভাবে। যেগুলোর অধিকাংশরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ জেলা প্রশাসনের লাইসেন্স। ইটভাটা ঘুরে দেখা যায়, আম, জাম, রেইনট্রি, কদম, কাঁঠাল, খেঁজুর ও নারকেলসহ সবুজ বনায়ন ধ্বংস করে শত শত মন বিভিন্ন ফলজ ও বনজ গাছের কাঠ মজুদ করা হয়েছে। কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে চুল্লি থেকে অনবরত বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। এছাড়াও ফসলি জমির টপসয়েল কেটে স্তুপ করা হয়েছে। স্থানীয় কৃষক মুকুল জোয়ারদার জানান, ক্ষেতের পাশে ইট ভাটা গড়ে ওঠায় ধুলোবালিতে ফসলি জমির ক্ষতি হচ্ছে। ফসলের উৎপাদন কমে যাচ্ছে। এছাড়াও ইটভাটার নিজস্ব মাটিভর্তি ট্রাক্টর চলাচলের কারণে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সামান্য বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত হয়ে প্রায়ই ঘটছে নানান দুর্ঘটনা। চাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাক জানান, এই ইটভাটায় দিন-রাত চব্বিশ ঘণ্টা গাছের কাঠ পোড়ানো হচ্ছে। কালো ধোঁয়ার কারণে আমার বৃদ্ধ মা শ্বাসকষ্টে ভুগছে। আক্কাস আলী নামের আরেক বাসিন্দা বলেন, এই সকল অবৈধ ইটভাটা উচ্ছেদ না করলে পরিবেশ বিপন্ন হবে। এ সব বিষয় নিয়ে হরিণাকুন্ডু ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, শুধু ঝিনাইদহে না সারা দেশেই অবৈধ উপায়ে ইটভাটা পরিচালিত হচ্ছে। ফলে তার ইটভাটারও কোন বৈধ কাগজ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভাটা মালিক জানান, পদে পদে আমাদের টাকা দিতে হচ্ছে। প্রথমে ভাটা প্রতি ২০ হাজার ও পরে আড়াই লাখ টাকা করে চাঁদা ধরা হয়। এই টাকা কার পকেটে উঠছে তা জানেন না সাধারণ ইটভাটা মালিকরা। অবৈধ ইটভাটা পরিচালনার বিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, হরিণাকুন্ডু উপজেলায় এ পর্যন্ত মোট ৮টি ভাটায় ২১ লাখ টাকা জরিমানা করেছি। হরিণাকুন্ডুতে ১৮টি ইট ভাটা রয়েছে, যাদের কারোরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। তিনি বলেন, ম্যাজিষ্ট্রেট চেয়ে অভিযান পরিচালিত করতে হয় বলে বিলম্ব হচ্ছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে দুলাল মল্লিক হত্যাকান্ডের ২ জন পলাতক আসামি গ্রেফতার

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে দুলাল মল্লিক হত্যাকান্ডের ২ জন পলাতক আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে দুলাল মল্লিক হত্যাকান্ডের এজাহারনামীয় ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২২ মার্চ ২০২৪ খ্রি. ০৩.০০ এবং ০৪.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ‘‘ঢাকা জেলার পল্লবী থানাধীন আলবদীরটেক পশ্চিমপাড়া এবং সাভার থানাধীন বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায়’’ পৃথক অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের দুলাল মল্লিক হত্যাকান্ডের ঘটনার এজাহারনামীয় ০২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ রহিম শেখ (৫৫), পিতা- মৃত মকছেদ শেখ, ২। মোঃ রাশেদুল হাসান (২৩), পিতা- মোঃ রহিম শেখ, উভয় সাং- পূর্ব চর কৈজুরী, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

    ৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিদ্বয়সহ আরও অন্যান্য আসামিগণের সাথে বাদী মোঃ হোসেন মল্লিক এর পরিবারের সাথে পারিবারিক এবং জমি সংক্রান্ত কলহ ছিল। সেই শত্রæতার জেরে গত ০২ মার্চ ২০২৪ খ্রি. তারিখে আসামিদ্বয়সহ আরও অন্যান্য আসামিগণ পূর্বপরিকল্পিতভাবে মোঃ হোসেন মল্লিক এর পিতা মৃত দুলাল মল্লিককে তার জমি থেকে বাড়ি ফেরার পথে ধারালো হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রড, সাবল প্রভৃতি দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ভিকটিমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম দুলাল মল্লিককে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০৫, তারিখ ০৩ মার্চ ২০২৪ ধারাঃ- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৩০২/৩৫৪/৩৭৯/৪২৭/১১৪/ ৫০৬(২) পেনাল কোড ১৮৬০।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

    তথ্য দিন…

    মোহাম্মদ ইলিয়াস খান

    স্কোয়াড্রন লীডার

    কোম্পানি কমান্ডার

    র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

  • পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

    পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ও আহতদের সূত্রে জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের পূর্ব দীঘা গ্রামের শশাঙ্ক শেখর সানার সাথে প্রতিবেশী মনোরঞ্জন সানার ছেলে জয় প্রকাশ সানা ও মৃত ভোলানাথ সানার ছেলে তারক সানা’র সাথে বসতবাড়ীর জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে জয় প্রকাশ ও তারক সানা গংরা শুক্রবার দুপুরে শশাঙ্ক শেখরের বসতবাড়ীর ঘেরা বেড়া তুলে দেয়। এরপর শশাঙ্ক’র পরিবার বিকালে পুনরায় ঘেরা দিয়ে দেয়। এর পরপরই প্রতিপক্ষরা পুনরায় ঘেরা বেড়া ভাংচুর করার চেষ্টা করলে বাঁধা দিতে গেলে জয় প্রকাশ ও তারক গংরা শশাঙ্কের পরিবারের উপর হামলা ও মারপিট করে। এতে শশাঙ্কের স্ত্রী কবিতা সানা (৪৫) ও ছেলে সৌরভ সানা (২৮) গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শশাঙ্কের ভাইপো অনিমেশ কুমার সানা বাদী হয়ে প্রতিপক্ষ জয়প্রকাশ, তারক ও জীবনানন্দ সানাকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে ওসি তদন্ত তুষার কান্তি দাশ বলেন, বিষয়টি জায়গা-জমি বিরোধ সংক্রান্ত, এনিয়ে প্রতিবেশী দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নবাগত ইউএনও’র সাথে পিসি রায় স্মৃতি সংসদের শুভেচ্ছা ও মতবিনিময়

    নবাগত ইউএনও’র সাথে পিসি রায় স্মৃতি সংসদের শুভেচ্ছা ও মতবিনিময়

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ¦ মুহাঃ কওসার আলী গাজী। তিনি শনিবার সকালে বিজ্ঞানী স্যার পিসি রায় স্মৃতি সংসদ ও নূরজাহান মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে স্মৃতি সংসদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপজেলায় নির্মাণাধীন কৃষি কলেজ জগদ্বীখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন, বিজ্ঞানীর বসতবাড়ী সংরক্ষণ পূর্বক রেস্ট হাউজ, সংগ্রহশালা, মিউজিয়াম ও পর্যটন কেন্দ্র করা, বিজ্ঞানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তভর্‚ক্ত করা, বিজ্ঞানীর প্রতিষ্ঠিত আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট ও দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভ‚বন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয়করণ এবং বোয়ালিয়া কপোতাক্ষ নদের উপর নির্মিত ব্রীজ এবং সড়ক বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ করার দাবী জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।

  • পাইকগাছায় নবাগত ইউএনও’র কুচকাওয়াজ মাঠ পরিদর্শন

    পাইকগাছায় নবাগত ইউএনও’র কুচকাওয়াজ মাঠ পরিদর্শন

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ এর প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পরিদর্শন করেছেন পাইকগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি উপ-কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করে নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, আব্দুল মাজেদ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, কলেজ রোভার স্কাউটস এর সাধারণ সম্পাদক প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, ভ‚মি অফিসের প্রধান সহকারী আব্দুল বারি, উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল, নিসচা সহ-সভাপতি ইলিয়াস হোসেন, দীপংকর প্রসাদ মল্লিক, রোভার স্কাউটস নয়ন মনি বিশ^াস, সুজয় কুমার সাহা, উজ্জ্বল পাল, মাসুদ সরদার, বিমল সরদার, গার্লস ইন রোভার পম্পা চক্রবর্তী, ত্রিপর্ণা মন্ডল ও পূজা কর্মকার।

  • নড়াইলে ফায়ার সার্ভিস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর একটি অংশ-এসপি মেহেদী হাসান

    নড়াইলে ফায়ার সার্ভিস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর একটি অংশ-এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে ফায়ার সার্ভিস জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর একটি অংশ-এসপি মেহেদী হাসান।
    নড়াইল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে জেলা পুলিশ লাইনস্ মাঠে জরুরি মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল রপ্ত করার মহড়া অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ মহড়ায় নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন। নড়াইল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মাসুদ রানা প্রথমে পুলিশ সদস্যদের উদ্দেশে আগুন নেভানোর বিভিন্ন কলা-কৌশল বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে জনাব মাসুদ রানা ও তার টিম আগুন নিভানো, আগুনে আটকে পড়া ভিকটিমকে উদ্ধার পূর্বক প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে প্রেরণ, লিফটে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করার যন্ত্র, বিল্ডিং এর নিচে চাপা পড়লে উদ্ধার করার যন্ত্রসহ আধুনিক যন্ত্রাদি প্রদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সদস্যরা নিজ হাতে আগুন নেভানো কাজে অংশগ্রহণ করেন। জেলার সকল ইউনিটের পুলিশ সদস্যদের সাথে নিয়ে পুলিশ সুপার ফায়ার সার্ভিস টিম কর্তৃক প্রদর্শিত আগুন নেভানোর প্রতিটি মহড়া উপভোগ করেন। মহড়া শেষে পুলিশ সুপার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ পুলিশের সাথে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করে মানুষের জীবন বাঁচায়। দেশের জন্য তাদের অবদান অসীম। সাম্প্রতিক সময়ে ঢাকায় বড় বড় দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্যদের আন্তরিকতায় অনেক মানুষ জীবন ফিরে পেয়েছে।রাস্তায় ফায়ার সার্ভিস গাড়ি দেখলে অবশ্যই তাদের আগে যাওয়ার সুযোগ দিতে হবে।
    এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • নড়াইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর টয়োটা পুঁড়ে ছাই! অল্পের জন্য বেঁচে গেল ৫টি প্রান

    নড়াইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর টয়োটা পুঁড়ে ছাই! অল্পের জন্য বেঁচে গেল ৫টি প্রান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঔসোনা ইউনিয়নের পূর্ব রামপুর গ্রামে রাস্তায় শুকাতে দেওয়া রবি শষ্য চাকায় পেঁচিয়ে আগুন ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রিন্স এর টয়োটা স্কয়ার প্রাইভেট কার ভস্মিভূত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৩ মার্চ) দুপুর ১ টার দিকে ওই গ্রামের আলফু শেখের ছেলে রফিক শেখের বাড়ী সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ীতে থাকা সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস,এম নাজমুল হক প্রিন্সসহ ৫ জন স্বজন অল্পের জন্য প্রানে বেঁচে যান। স্থাণীয়রা বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হলে কালিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।
    স্থাণীয়রা জানান, রাস্তার পাশে এভাবে রবি শষ্য শুকানোর কারণে প্রতি বছর যানবাহন দুর্ঘটনায় অনেক প্রান অকালে ঝরে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ বলে তারা মনে করেন।
    নড়াগাতী থানা ছাত্র লীগের সভাপতি মঞ্জুর চৌধুরী বলেন, তার বাড়ীর কাছেই এ দুর্ঘটনাটা ঘটেছে। গাড়ীর চাকায় কলাইয়ের গাছ বা কাকচা পেঁচিয়ে সাইলেন্সারের সাথে মিশে আগুন লেগে যায় বলে তিনি জানান। অতঃপর তারা আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা নিয়ন্ত্রনে আনে। জেলা ও উপজেলা প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।
    ওই গাড়ীতে থাকা চেয়ারম্যান প্রার্থীর চাচাত ভাই শিকদার ওবায়দুর রহমান বলেন, রামপুর মতি খার বাড়ীর কাছ থেকে উচু করে কলাই নেড়ে দেওয়ায় চাকায় পেঁচিয়ে যায়। অতঃপর ঘটনাস্থলে আসলে গাড়ী সম্পূর্ণ জ্যাম হয়ে আগুর লেগে যায়। দ্রুত লক খুলে আমরা বেরিয়ে আসি। অল্পের জন্য মহান আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন।

    কালিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মোঃ জাকির হোসেন বলেন, দুপুর ১২:৫০ মিনিটে আমরা পূর্ব রামপুরায় আগুন লেগেছে মর্মে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। সড়কে শুকাতে দেওয়া কলাই থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ দুর্ঘটনায় একটি টয়োটা স্কয়ার গাড়ী পুঁড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয় ক্ষতির প্রকৃত হিসাব জানা যাবে বলে তিনি জানান।

  • নড়াইলের লোহাগড়ায় স্বাধীনতা দিবসের নামে নির্বাহী কর্মকর্তার চিঠি ইস্যু করে চাঁদাবাজি

    নড়াইলের লোহাগড়ায় স্বাধীনতা দিবসের নামে নির্বাহী কর্মকর্তার চিঠি ইস্যু করে চাঁদাবাজি

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে চিঠি ইস্যু করে মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ২০২৪ উপলক্ষে লোহাগড়া-লক্ষীপাশা বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টান্ন ভান্ডার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সাবেক (সদ্য বদলি হওয়া) উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস এর নামে চিঠি বিতরণ করে বাধ্যতামূলক ৪/৫ হাজার টাকা করে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি মো. শরিফুল ইসলাম বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার ও হোটেলে গিয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের এর নামে ইস্যু করা একটি চিঠি দিয়ে বিভিন্ন পরিমানে চাঁদা দাবি করছেন।
    ব্যবসায়ীরা আরো বলছেন, এরকম চাঁদা নিতে আমরা আগে পরে কখনো কোনদিন দেখিনি। কিন্তু এবছর স্বাধীনতা দিবসের কথা বলে আমাদের কাছ থেকে বাধ্যতামূলক চাঁদা দাবি করা হচ্ছে। যা আমাদের সাধ্যের বাইরে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাই, এটা কি সরকারি নির্দেশনা আছে?
    লক্ষ্মীপাশা বাজারের সুস্বাদু হোটেলের মালিক, সনাতন কুমার কুন্ডু, রোউফ মিষ্টান্ন ভান্ডরের মালিক নিজাম উদ্দিন শেখ , মোল্লা সুইটসের মালিক মোহাম্মদ মনির আহমেদ ও মুসলিম সুইটসে্র মালিক, মো. মফিদুল ইসলাম বলেন, এখন রমজান মাস। এমনিতেই আমাদের বেচাকেনা কম। উপজেলা নির্বাহী অফিস থেকে আমাদেরকে একটা চিঠি দিয়ে জোরপূর্ব টাকা দাবি করা হচ্ছে। আমরা ব্যবসা করি বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত মোবাইল কোট’ পরিচালনা করে আমাদেরকে জরিমানা করেন। এ সমস্ত ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে আমরা অনেক সময় বাধ্য হয় টাকা দিতে। অথচ এরকম কোন নিয়ম সরকার থেকে নেই বলে আমাদের ধারণা। কিন্তু তিনারা কি জন্য এটা করছেন আমাদের জানা নেই।
    এ বিষয়ে অফিস সহকারী মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রতিবছরই আমাদের ২৬ মার্চ বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় চিঠির মাধ্যমে দাওয়াত করতে হয়। সেই দাওয়াতের অংশ ছিল এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোই। কিন্তু কোন দোকানে বাধ্যতামূলক টাকার কথা বলা হয়নি। তবে খুশী হয়ে কেউ টাকা দিলে সেটা আমরা নিচ্ছি। বিষয়টি বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান অবগত আছেন।
    এ বিষয়ে লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ইবাদত শিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এভাবে চিঠি দিয়ে টাকা নেওয়ার কোন নিয়ম নেই। প্রতিবছর স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় আমরা নিজেদের মতো পালন করে থাকি। যদি নির্বাহী অফিসের কেউ এরকম করে থাকে, সেটা আইন বহির্ভূতভাবে করেছে। আমরা বাজারের যত দোকানদাররা আছে সবাইকে বলে দিব জোরপূর্বক কেউ টাকা নিতে আসলে যেন টাকা না দেয়া হয়।
    এ ব্যাপারে লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের চিঠির ব্যাপারে আমার জানা নেই। এরকম কোন নির্দেশনাও দেওয়া হয়নি। আমি বিষয়টি আমাদের অফিসের অফিস সহকারি শরিফুলের সাথে কথা বলে দেখছি।

  • সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফ পর্যায়ে বৈঠক

    সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফ পর্যায়ে বৈঠক

    আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি:

    নওগাঁর পত্নীতলা’র ১৪ বিজিবি কর্তৃক বিএসএফ এর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সীমান্ত, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত আইন লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধসহ বিজিবি-বিএসএফ বাহিনীর মধ্যে সুসমন্বয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারে ১৬৪ শীতল মাঠ ক্যাম্প এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
    ১৪ বিজিবি সূত্র জানায়, ২৩ মার্চ সকাল সাড়ে ১০ টায় পতœীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৪ এমপি হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকী নামক স্থানে বিজিবি’র আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্ডারগার্ড বাংলাদেশের পক্ষে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১৪ বিজিরি অধিনায়ক লে. কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি।
    অপরদিকে ৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটানিয়নের কমান্ড্যাট শ্রী সঞ্জয় কুমার মিশ্রা। বর্ণিত সৌজন্য সাক্ষাৎ এ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ-সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পত্নীতলা’র ব্যাটালিয়ন (১৪বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে সু-সমন্বয় ও দ্বি প্রাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত ২বছরে সীমান্তে কোন ধরনের অনাকাংক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে, সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।
    উল্লেখ্য ১৪ বিজিবির বর্তমান অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি এই ব্যটালিয়নে যোগদানের পর থেকে সীমান্ত অপরাধ দমনে জোরালো ভূমিকা রাখায় বর্তমানে সীমান্ত এলাকা অনেকটা শান্ত পরিবেশ বিরাজ করছে বলে সীমান্তে বসবাস কারীরা জানান এবং বিজির উল্লেখযোগ্য অভিযানের কারণে সীমান্তে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব অনেকটাই কমে যাওয়ায় উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বিজিবির ভূয়সী প্রশংসা করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ সুধীমহল।

    আবুল বয়ান