Author: desk

  • সদর উপজেলার মানুষের সেবা করতে ভাইস চেয়ারম্যান হতে চান মোতালেব হোসেন

    সদর উপজেলার মানুষের সেবা করতে ভাইস চেয়ারম্যান হতে চান মোতালেব হোসেন

    আরিফ রববানী ময়মনসিংহ। ময়মনসিংহে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণায় ইতিমধ্যে উৎসব মোখর হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা আর আলোচনার সমারোহ। কে হতে পারেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের আগামীদিনের যোগ্যতম জনগণের পছন্দের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান।

    এবার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ ও যুব সমাজকে আপন করে সকল স্তরের মানুষের আস্থার যায়গা সৃষ্টি করতে নিরলস প্রচার প্রচারণায় প্রতিশ্রুতি দিয়ে মাঠে ময়দানে ছুটে চলছে তরুণ প্রজন্মের উদীয়মান যুবলীগ নেতা সাবেক ছাত্রনেতা মোতালেব হোসেন। তিনি একজন তরুণ জনবান্ধব যুবনেতা ও সমাজ সেবক।সদরের মানুষের সেবা করার জন্যই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি

    মোতালেব হোসেন বলেন, আমি অতীতে অসহায় মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করেছি যা সম্পর্কে আপনারা অনেকটাই অবগত আছেন বর্তমানে সদরের মানুষের কাছে থেকে আমি মানুষকে সহযোগিতা করতে চাই। কারণ আমি এই এলাকারই সন্তান তাই এই এলাকার মানুষের সুখ দুঃখ নিজের করে ভাগাভাগি করে নিতে চাই,তিনি আরো বলেন বর্তমান সরকারের অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক বরাদ্দ আছে,যার সুষম বন্টনের জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন।

    তরুণ এই যুবনেতা তার প্রচার প্রচারণায় মানুষের মাঝে তুলে ধরছেন তার অবস্থান ও আগামীদিনের পরিকল্পনা। তিনি বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে এখন আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমার ব্যক্তিগত ভাবে এখন একটাই চাওয়া মানুষের জন্য কিছু করা, মৃত্যুর পরে মানুষের মাঝে কর্মদিয়ে বেঁচে থাকা, সেই চিন্তা চেতনায় মসজিদ, মক্তব,মাদ্রাসা ও সামাজিক সংঘটনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সময় সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করে আসছি আমি চাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে সেই ক্ষেত্রে জনগণ যদি তাদের ভোটের মাধ্যমে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। আমি তরুণ ছাত্র ও যুব যুবসমাজকে সাথে নিয়ে মাদক মুক্ত আদর্শিক সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিয়ে গরীব অসহায় মানুষের সহায়ক হয়ে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

  • সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬ মার্চ ও জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন

    সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬ মার্চ ও জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

    মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে ৩১ বার তোপধ্বনি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা ও পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, মুক্তিযোদ্ধা সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাবলু মিয়া প্রমূখ। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড বাবলু মিয়া ও স্বাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আ”লীগ নেতা সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, খয়বর হোসেন মওলা প্রমূখ।

  • সেনবাগে ৪ শতাধিক পরিবারের মাঝে কাবিলমিয়া ফাউন্ডেশনের ইফতার ও ঈদ উপহার বিতরন

    সেনবাগে ৪ শতাধিক পরিবারের মাঝে কাবিলমিয়া ফাউন্ডেশনের ইফতার ও ঈদ উপহার বিতরন

    রফিকুল ইসলাম সুমন
    (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে কাবিলমিয়া ফাউন্ডেশনের উদ্দ্যোগে সেবামূলক কার্যক্রমের
    ধারাবাহিক অংশ হিসেবে, পবিত্র মাহে রমজান উপলক্ষে
    সুবিধাবঞ্চিত অসহায় ৪(চার) শতাধিক নারী-পুরুষের মাঝে
    ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন, ফাউন্ডেশনের নেতৃবৃন্দগন।২৬ শে মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ শাহাপুর কাবিলমিয়ার বাড়ী প্রাঙ্গণে উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।ফাউন্ডেশনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোয়াজ্জেম হাছান কাজলের
    পৃষ্ঠপোষকতায়,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার। ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক নুরুল হাছান সবুজ ও নজরুল হাছান বুলুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিটিভি কর্মকর্তা সামছল হক,আওয়ামীলীগ নেতা জিএস মোশারফ হোসেন,বিএনপি নেতা আইয়ুব আলী স্বপন,যুবদল নেতা সোহাগ আহাম্মেদ সহ অনেকেই।উপহার সামগ্রীর মধ্যে ছিল শেমাই,চিনি,দুধ,মুড়ি, চিঁড়া,আলু,ছোলাবুট, সয়াবিন তৈল,পেঁয়াজ সহ অনান্য ভোজ্য পণ্য। এছাড়া ও ঈদুল ফিতর পূর্ববর্তী সময়ে এলাকার হতদরিদ্রদের মাঝে অতীতের ন্যায় এবারও নগদ অর্থ, শাড়ী ও লুঙ্গি বিতরণ করবেন বলে গণমাধ্যম কে জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দগন।উল্লেখ্য, কাবিলমিয়া ফাউন্ডেশন বিগত অর্ধযুগের ও বেশি সময় ধরে ঐ এলাকায় অসহায় মানুষদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে।

  • উজিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    উজিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ
    বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ।

    এ উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে সকাল ৯ টায় উপজেলা চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন , উপজেলা আওয়ামীলীগ , বীর মুক্তিযোদ্ধা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন।
    পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বিজয় মিছিল নিয়ে প্রশাসনের কর্মসূচিতে যোগদান করেন। বেলা ১০ সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনিষ্টিটিউশন মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আহমেদ।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে
    বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। আরো বক্তৃতা করেন সহকারী কমিশনার( ভুমি ) কে এম ইসমাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার , আয়নাল হোসেন ,আক্রাম হোসেন হাওলাদার সহ আরো অনেকে।

    মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী , বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

  • মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    আবদুল্লাহ কাদের মালদ্বীপ :-

    যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপ কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) ২০২৪ উদযাপন করা হয়। সকালে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। অতঃপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। অত:পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম।
    এরপর দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রী প্রেরিত বানী পাঠ করেন যথাক্রমে, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ ,মিজ শিরিন ফারজানা, প্রশাসনিক কর্মকর্তা ও ময়নাল হোসেন, কনস্যুলার সহকারী। আলোচনা পর্বে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম রিন্টু এবং মাসুদুর রহমান, সিইও, ন্যাশনাল ব্যাংক বক্তব্য প্রদান করেন। তারা স্বাধীনতা আন্দোলন এর বিভিন্ন পর্যায় ও দেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অতঃপর মহান স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
    উল্লেখ্য প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা শ্রদ্ধার্ঘ্য চিত্তে স্মরণ করেন । তিনি জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধিতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি স্বাধীনতার সপক্ষে বন্ধুরাষ্ট্র ও তৎকালীন প্রবাসীদের জনমত গঠনের বিষয় স্মরণ করেন। মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশীদের তিনি মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। সবশেষে তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে ও ২০৪১ সালে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
    অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী ব্যক্তিবর্গ ও হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

  • মহান স্বাধীনতা  দিবস  উপলক্ষে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত

    আজিজুল ইসলামঃ
    যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর বেনাপোল আইসিপির নৌম্যানসল্যানডে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

    বিজিবি প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সুবেদার মোঃ মিজানুর রহমান এবং বিএসএফ পক্ষে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সাব ইন্সপেক্টর সাদমির সিং ।

    বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন
    খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, যশোর রিজিয়নের অপারেশন অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাজহার পিএসসি,এসি, পিবিজিএম, যশোর (৪৯বিজিবি) এর অধিনায়ক,লেঃ কর্নেল আহম্মেদ হাসান জামিল, ও সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।
    বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ডিআইজি শ্রী তারনি কুমার বিএসএফ কলকাতা,
    স্টাফ অফিসার অজয় ​​কুমার শর্মা,অবিনাশ কুমার,
    ১৪৫/উপ অধিনায়ক শ্রী অলক কুমার।
    প্যারেড শেষে বিজিবি ও বিএসএফের অফিসাররা প্যারেড কমান্ডারদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

  • ঈদুল ফিতরে দুই হাজার গরীব দুস্থ পরিবারকে ঈদ উপহার দিবেন অষ্টধার ইউপি চেয়ারম্যান

    ঈদুল ফিতরে দুই হাজার গরীব দুস্থ পরিবারকে ঈদ উপহার দিবেন অষ্টধার ইউপি চেয়ারম্যান

    আরিফ রববানী ময়মনসিংহ। : ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ২০০০(দুই হাজার) গরীব দুস্ত পরিবারেরকে ঈদ উপহার দিবেন বলে জানিয়েছেন। তিনি পারিবারিকভাবে তার ব্যক্তিগতউদ্যোগে এই ঈদ উপহার দিবেন বলে জানান এবং সে লক্ষে প্রস্তুতি নিচ্ছেন।

    এবিষয়ে চেয়ারম্যান এমদাদুল হক আরমানের কাছে জানতে চাইলে তিনি জানান- আমারা দীর্ঘদিন যাবৎ এলাকার গরীব দুস্ত পরিবারগুলোকে বিভিন্ন সময়ে সার্বিক সহযোগিতা করে আসছি এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে যেনো কেউ বঞ্চিত না হয় এবং আমার অষ্টধার ইউনিয়নের সকলেই আনন্দঘন পরিবেশে পালন করতে পারে সে লক্ষে এমন উদ্যোগ।

    সুত্র জানিয়েছে-প্রতিটি দুর্যোগকালীন সময়েই চেয়ারম্যান এমদাদুল হক তার ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ান। বিগত করোনা পরবর্তী সময়ে পবিত্র ঈদুল ফিতরের সময় ইউনিয়নের ৪০০০(চার হাজার) পরিবারকে নতুন শাড়ী লুঙ্গি ঈদ উপহার দিয়েছিলেন।সদাহাস্যউজ্বল, সদালাপী, উইনিয়নে গরীব হৈতসী ও দানবীর হিসেবে ক্ষ্যত এমদাদুল হক আরমানের কাছে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন – বঙ্গবন্ধু কণ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দারিদ্র্য মূক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ফলসূতি হিবে অষ্টধার ইউনিয়নে ক্ষুধা, দারিদ্র্য, দূর্নীতি, সন্ত্রাস, মাদক, চুরি-ছিনতাই মুক্ত ইউনিয়ন গড়ার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ইউনিয়ন বাসীর সচেতন মহলের সহযোগিতায় অনেকাংশে সফল হয়েছি।

    তিনি আরো বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে, দেশের মানুষ ভালো থাকবে।করোনাকালীন দেশের ক্রান্তিলগ্নে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। শীতেও কেউ শীতবস্ত্রের জন্য কষ্ট করেনি। সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। ঘরে ঘরে নগদ অর্থসহ ঈদ উপহার হিসেবে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে তিনি প্রতিটি দুর্যোগপুর্ণ মুহুর্তে ইউনিয়নের সকল বৃত্তবান ব্যক্তিদেরকেও গরীব ও দুস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

  • ৫০ বছর পর গৃহহীন প্রতিবন্ধী ফিরোজার স্বপ্ন কুটিরে ফেরা

    ৫০ বছর পর গৃহহীন প্রতিবন্ধী ফিরোজার স্বপ্ন কুটিরে ফেরা

    বিশেষ সংবাদদাতাঃ

    দীর্ঘ ৫০ বছর পর গৃহহীন প্রতিবন্ধী, বিধবা ও বয়োবৃদ্ধা ফিরোজা বেগম তার স্বপ্ন কুটিরে ফিরেছে। গত ১৩ মার্চ বিকেল ৪টায় বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে ফিরোজার স্বপ্ন কুটিরের উদ্ভোধন করেন অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের হাটহাজারী সংবাদদাতা খোরশেদ আলম শিমুল ও হাটহাজারী দর্পন-২৪ ডটকম এর এডমিন সাংবাদিক মোহাম্মদ আলী।
    জানা যায়, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা মাহলুমা এলাকার আজগর আলী পন্ডিত বাড়ীতে ফিরোজা বেগম এর জন্ম। বর্তমানে বয়স প্রায় ৬০ বছর। বাবা নুর মোহাম্মদ। পেশায় ছিলেন একজন সাম্পানের মাঝি। মা নুর জাহান বেগম গৃহিণী। নুর মোহাম্মদ- নুর জাহান দম্পতির ৩ কন্যা ফিরোজা, ফেরদৌসি ও রোকেয়া। পারিবারিক কলহের জেরে ফিরোজার বাবা-মায়ের সংসার ভেঙ্গে যায়। নাবালিকা ফিরোজা ও ফেরদৌসি বাবার সাথে থাকলেও শিশু রোকেয়াকে জনৈক ব্যক্তি নিয়ে যায় দত্তক হিসেবে।
    মা হারা ফিরোজার বয়সের সাথে সাথে প্রকাশ পেতে শুরু করে বাক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীতা। পরবর্তীতে পিতৃ হারা হয়ে ফিরোজা ভিটে ছাড়া হয় সৎ মা ও ভাইয়ের রোষানলে। সন্দ্বীপ এলাকার নদী ভাঙ্গনে উদ্বাস্তু হয়ে প্রতিবন্ধী যুবক শাহ আলম আশ্রয় নেয় ফিরোজার পৈত্রিক বাড়ীতে। এলাকাবাসী ফিরোজার সাথে শাহ আলমের বিবাহ দেন। শাহ আলম- ফিরোজা দম্পতির ১পুত্র মোঃ ইলিয়াছ ও ১কন্যা নাঈমা বেগম। ইলিয়াছের বর্তমানে বয়স- ৩৩, উচ্চতা সাড়ে তিন ফিট (বামন)। মানসিক, বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ইলিয়াছ বিয়ে করে দৃষ্টি প্রতিবন্ধী সাকি আকতারকে। ইলিয়াছ-সাকি দপ্ততির ২কন্যা তানহা মনি (৮) ও মোনতাহা মনি (১)। শিশু মোনতাহার শরীরেও প্রতিবন্ধীতা প্রকাশ পেতে শুরু করেছে।
    প্রায় ১০ বছর পূর্বে ফিরোজা বিধবা হয়। শারীরিক প্রতিবন্ধীতার কারণে শ্রম দিয়ে আয় করার সামর্থ্য নেই। প্রতিবেশীদের আশ্রয়ে ফাই-ফরমাইশ খেটে এবং সাহায্য নিয়ে কোনভাবেই বেঁচে থাকা।
    ফিরোজা পরিবারের ৫সদস্য রোদ, বৃষ্টি, হাঁড কাঁপানো শীত উপেক্ষা করে স্যাঁতসেঁতে ১০০ বর্গফুটের ছোট্ট ভাঙ্গা কুঁড়েঘরে দীর্ঘদিন অতিবাহিত করছিলেন মানবেতর জীবন। এলাকার হিতাকাক্সক্ষী মোঃ সলিমুল্লাহ, মোঃ মোরশেদুল ইসলাম ও মোঃ মোজাহেদুল আলম প্রতিবন্ধী ফিরোজার সৎ মা ও ভাই এর সাথে লড়াই করে ৩৩০ বর্গফুট ভূমি উদ্ধার করে। দীর্ঘ ২ মাস অক্লান্ত পরিশ্রমে সেপটিক ট্যাংক, কমন বাথরুম, রান্না ঘরসহ থাকার জন্য তৈরী হয় ২ কক্ষের সেমিপাকা “ফিরোজার স্বপ্ন কুটির”। বিদ্যুৎ সংযোগ দিয়ে লাগানো হয় লাইট ও ফ্যান। ঘর তৈরিতে ব্যয় হয় ৩ লক্ষ ৬৫ হাজার টাকা। দুই তৃতীয়াংশ আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ও তাঁর ছোট বোন জাহানারা বেগম। আরো সাহায্যের হাত বাড়ায় ফিরোজার হিতাকাক্সক্ষী আমান উল্লাহ, মোঃ সাহাব উদ্দিন, মোঃ সোহেল সওদাগর, মোঃ শহিদুল্লাহ চৌধুরী, মোঃ খলিল, মোঃ ফরহাদ, মোঃ এনামুল তৈয়ব সবুজ, মোঃ ফোরকান নয়ন, মোঃ মঈন উদ্দীন, আবুল কাশেম, হাফেজ মোঃ নাছির উদ্দিন, জয়নাল চৌধুরী বাবু, মোঃ নাঈম, মৌলানা মোঃ ফরিদ, মোঃ জাহাঙ্গীর, মোঃ সুমন, মোঃ জাহাঙ্গীর দুলাল, মামুনুর রশিদ, মোঃ মোজাম্মেল মাস্টার ও মোঃ হাসান।
    পবিত্র খতমে কোরআন পাঠের মাধ্যমে বর্ণাঢ্য শুভ উদ্বোধনের পর ফিতা কেটে ফিরোজা পরিবারের সকল সদস্য ঘরে প্রবেশ করে। ঘর পেয়ে খুশি ফিরোজা পরিবার। প্রাকৃতিক দূর্যোগে তাদের কষ্ট ও ভয় দূর হয়েছে।
    উদ্বোধন শেষে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম বলেন- প্রতিবন্ধী ফিরোজা পরিবারের কর্মক্ষম ৫ সদস্যের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। তাদের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, চিকিৎসা ও শিক্ষার কোন ব্যবস্থা নেই। সরকারীভাবে ফিরোজা বেগম প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার আওতায় আসেনি। তিনি দেশের প্রশাসন, ধনী ব্যক্তি ও এলাকার জন প্রতিনিধিদের এগিয়ে এসে অসহায় প্রতিবন্ধী ফিরোজা পরিবারের পাশে দাঁড়াতে আহবান জানান। “ফিরোজার স্বপ্ন কুটির” উদ্বোধনে উপস্থিত থেকে বক্তব্য দেন এলাকার সমাজ সেবক মোহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ মঞ্জুরুল আলম ও মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। বক্তাগণ এ ধরনের মহতি উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন ও দীর্ঘায়ু কামনা করেন।

  • তানোরে এক ছাত্রীর আত্মহত্যা

    তানোরে এক ছাত্রীর আত্মহত্যা

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে গাছে উঠে গলায় রশি পেঁচিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। নিহতের নাম জান্নাতুন খাতুন (১৭)। সে বহরইল গ্রামের জান মোহাম্মদের কন্যা। গত ২৪ মার্চ রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসি।

    স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জান্নাতুন সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছেন। অনেক আগে থেকেই এক পরিচিত ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে বকা-ঝকা করে। এমতাবস্থায় সে সকলের অগোচরে হঠাৎ করে গত রোববার বাড়ির পাশে এক গাছে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠায়।

    এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন- ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে জান্নাতুন গাছে উঠে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ওসি।

  • তানোরে আদিবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণ আটক ৩

    তানোরে আদিবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণ আটক ৩

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আলু কুড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক আদিবাসী নারী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে তানোর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) চকরতিরা (শালতলা) গ্রামের বাজুন মার্ডীর পুত্র সামুয়েল মার্ডী (২৫),কিলিশ মুর্মুর পুত্র রুবেল মুর্মু(২১) ও নরেশ হাঁসদার পুত্র শিবেন হাঁসদা(২২)। গত ২৩ মার্চ রোববার দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) শালতলা গ্রামে এই ঘটনা ঘটেছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রতনপুর এলাকার জনৈক ব্যক্তির কন্যা (২০) তার দুই বোনকে নিয়ে কলমা ইউনিয়নের শালতলা গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে মাঠে আলু কুড়াতে যায়। আলু কুড়াতে গিয়ে সামুয়েল মার্ডীর সঙ্গে তার পরিচয় হয়। এদিকে পরিচয়ের সুত্র ধরে মোবাইল ফোনে রাত সাড়ে ৯ টার দিকে সামুয়েল মার্ডী ওই নারীকে তার পিসির বাড়ির পিছনে একটি আম বাগানে ডাকেন। সেখানে ওই নারী উপস্থিত হলে,তারা দলবদ্ধ হয়ে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই
    নারীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার বাড়িতে নিয়ে যায়। এঘটনায় একইদিন ভিকটিম বাদি হয়ে স্যামুয়েলসহ তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। এদিকে জেলা পুলিশ সুপারের(এসপি) ও সহকারী পুলিশ সুপারের (এএসপি)
    (গোদাগাড়ী সার্কেল) নির্দেশনায় তানোর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হলে,বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। #