Author: desk

  • খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে পাঞ্জাবি বিতরণ

    খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে পাঞ্জাবি বিতরণ

    বিশেষ প্রতিনিধিঃ

    বরগুনার তালতলীতে খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে সদস্যদের মাঝে সোমবার বিকাল ৫ঃটা সময় ঈদ উপহার বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন খাঁন ফাউন্ডেশন তালতলী শাখার সভাপতি আব্দুল জলিল খাঁন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারেফ হোসেন , মোঃ রহমান প্রমুখ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, বাজার কমিটির সদস্য মোঃআফজাল মাওলানা হোসাইন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, তালতলী মদিনা মসজিদের ইমাম মাওলানা ইসমাইল বিন ইউসুফ।

    সংগঠনের সভাপতি আব্দুল জলিল খাঁন বলেন, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর রমজানে আমাদের কিছু বিশেষ আয়োজন থাকে, এটা তারই অংশ। ভবিষ্যতে অত্র শাখার কার্যক্রম আরো বেগবান করা হবে।

  • ডিএমপির আর্থিক অনুদান পেলেন ২ শত ১৭ পুলিশ সদস্য

    ডিএমপির আর্থিক অনুদান পেলেন ২ শত ১৭ পুলিশ সদস্য

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কল্যাণ তহবিল থেকে কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যের চিকিৎসা এবং নিহত পুলিশ সদস্যের পরিবারের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় । এ সময় ২১৭ জন পুলিশ সদস্যের অনুকূলে ৭২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

    সোমবার (১ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সে আর্থিক অনুদান প্রদান করেন বর্তমানে বাংলাদেশ পুলিশের আইকন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব।

    এ সময় ডিএমপি কমিশনার হাবিব বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি পরিবার। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ কবির এ নীতির উপর আস্থা ও বিশ্বাস রেখে আমাদের এই আর্থিক সহায়তা চলমান থাকবে।

    হাবিব তিনি বলেন, ডিএমপির অসুস্থ সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ ও রোগ মুক্তি কামনা করছি। জনগণের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে যারা আহত হয়েছেন তারা আমাদের সহকর্মী, তাদের সুস্থ করার জন্য সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। আমাদের পারস্পরিক বন্ধন সম্পর্ক যেন অটুট থাকে, আরও বেশি মজবুত হয় সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    কমিশনার হাবিবুর রহমান আরও বলেন, বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলোতে সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন। এজন্য কারো চিকিৎসার প্রয়োজন হলে ডিএমপির ব্যবস্থাপনায় সেখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। প্রয়োজনে আমি নিজেই কথা বলবো।

    উক্ত উপস্থিত ছিলেন,অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

    নিরেন দাস,জয়পুরহাট

  • নলছিটিতে স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    নলছিটিতে স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১লা এপ্রিল )একুশ রমজান নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় সামসুন্নাহার ফাউন্ডেশন,রেড ক্রিসেন্ট,বিডি ক্লিন,প্রানের টানে রক্ত দান, তারুন্যের নলছিটি, প্রথম আলো বন্ধু সভা,শাবাব ফাউন্ডেশন,ব্লাড ফাউন্ডেশন সিদ্ধকাঠী,ইশা ব্লাড ফাউন্ডেশন, ধ্রুবতারা ও নলছিটি পরিবার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ছিলেন শাহাদাৎ আলম এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মারজান ,মিল্লাত খান,খালেদ সাইফুল্লাহ,ইমরান খান, নাঈম মল্লিক প্রমুখ।

    ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং সংগঠন ও সেচ্ছাসেবীদের জন্য মঙ্গল কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি পুরান বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস।

  • বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুকে  চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী

    বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুকে চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী

    বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুকে চেয়ারম্যান পদে দেখতে চায় বাবুগঞ্জ বাসী।

    কে এম সোহেব জুয়েল : বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মো: আদনান আলম খাঁন বাবুকে দেখতে চেয়ে ওই উপজেলার চায়ের দোকান সহ সর্ব মহলে আলোচনা ঝড় ও জল্পনা কল্পনার মধ্য দিয়ে ব্যস্হময় সময় পারিদিচ্ছেন এলাকার লোকজন।

    বাবু বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা এবং অবসর প্রাপ্ত জনতা ব্যাংকের ডিজিএম আলহাজ্ব মো :নুরুল আলম খাঁন ফিরোজের পুত্র বাবু ও ডাঃ রাজ্জাক আলী খানের নাতি। তিনি বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের ঐতিহ্যবাহি খান পরিবারে জন্নগ্রহন করেন।

    তিনি শৈসব কাল থেকেই ছিলেন নম্র ভদ্র বিনয়ী। এবং মানুষের মাঝে পরোপকার করাটাকে বুঝতেন পরম ধর্ম। তারি ধারাবাহিকতায় গ্রামের মানুষের মাঝে তার সাধ্য ও সমর্থ অনুযায়ি বিভিন্ন সময়ে মানুষের মাঝে দান অনুদান সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন সহজ সরল মনের মানুষ বাবু।

    শিশুকাল থেকেই মেধাবী ছিলেন বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে লেখাপড়ার কাজ শেষ করেন।

    জন সেবাকেই তার জীবনে পরম ধর্ম মনে করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনের দিকে হাত বাড়িয়ে মানুষের সেবার মধ্য দিয়ে বাকি জীবন কাটাবেন বলে এমনই আশা ব্যাক্ত করেন এলাকার খেটে খাওয়া মানুষ।

    তিন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে অসহায় ও সাধারণ নিপিড়ীত মানুষের পাশে থেকে নিরালোশ কাজ করে যাবেন বলে মনে করেন ওই এলাকার সাধারন মানুষ সহ খেটে খাওয়া সর্ব স্হতের লোকজন। তিনি ওই এলাকার মানুষের শেষ ভরসা হবেন বলে মনে করেন এলাকার হাজারো মানুষ।

    করনা কালীন দুর্যোগ মোকাবিলায় খেটে খাওয়া সাধারন মানুষের জন্য কঠিন ভুমিকা রেখে যাওয়া ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময় তার সাধ্য ও সামর্থ অনুযায়ি শীত বস্র বিতরণ সহ নানান সমস্যায় সাধারণ মানুষের পাশে থেকে নিরালোস ভাবে কাজ করে গেছেন বাবু।

    তাকে নিয়ে ওই এলাকার মানুষের মাঝে হাজারো স্বপ্ন। তাই তাকে (বাবু) উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে শেষ ভরসা এবং
    উপজেলার চেয়ারম্যান হিসেবে তার বিকল্প অন্য কাউকে চিন্তে করেননা তারা।

  • সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউঃ আঃ লীগের সাঃ সম্পাদক মতিউর রহমান

    সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউঃ আঃ লীগের সাঃ সম্পাদক মতিউর রহমান

    হেলাল শেখঃ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মতিউর রহমান মতিন।

    আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আমার পক্ষ থেকে সাবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।

    হাজী মতিউর রহমান মতিন বলেন, “পবিত্র ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি”। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। তিনি আরও বলেন, ঈদের দিন সবাই পরিবারকে সময় দিন, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, হিংসা ভুলে গিয়ে ঈদের দিনে প্রিয়জনদেরকে উপহার দিন, সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি, আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।

  • চারঘাটে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে গুণশুনানী অনুষ্ঠিত

    চারঘাটে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা মাঠ পর্যায়ে গুণশুনানী অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    চারঘাটে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ সভা ও মাঠ পর্যায়ে গুণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০ টায় চারঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুৎফুন নাহার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সেলিম আহমদ, রাজশাহী জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন আল-ওয়াদুদ।

    এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক ব্রজহরি দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ভায়ালক্ষীপুরের ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা আদিবাসী সংগঠনের সভাপতি ষষ্ঠী পাহাড়িয়া, তৃতীয় লিঙ্গের সংগঠনের প্রতিনিধি নুসরাত জাহান রাধা সহ রাজশাহী জেলার সকল প্রকল্প কর্মকর্তা গণ ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

    সবশেষে, গণশুনানি অনুষ্ঠানে উপকার ভোগী, জনপ্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন, চিহ্নিত সমস্যা গুলো সমাধানের জন্য আশ্বস্ত করেন ও উপজেলা পরিষদ চত্ত্বরে একটি বনজ গাছ লাগান যুগ্ম-সচিব লুৎফুন নাহার।

    মোঃ মোজাম্মেল হক

    চারঘাট, রাজশাহী। 

  • তারাকান্দায় ওসি ওয়াজেদ আলীর মেধায় বালিখাঁর নারী খু*নের আসামী ২৪ ঘন্টায় গ্রেফতার

    তারাকান্দায় ওসি ওয়াজেদ আলীর মেধায় বালিখাঁর নারী খু*নের আসামী ২৪ ঘন্টায় গ্রেফতার

    আরিফ রববানী-ময়মনসিংহ
    ময়মনসিংহের তারাকান্দায় পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে অজুফা বেগম (২৮) নামে এক বিধবা নারীকে খুন হওয়ার ঘটনায় ২৪ঘন্টায় খুনী নুরুন্নবীকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।

    জানা গেছে, উপজেলার বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ পূর্ব মালি ডাংগা গ্রামের মৃত এনামুল হক ওরফে এনার স্ত্রী অজুফা বেগম (২৮) শুক্রবার সকালে ঘাস কাটতে মাঠে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন খোঁজাখুজি কালে মাঠে এক ফিশারীর পুকুরে খুটির সাথে বাধা অবস্থায় লাশ দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

    তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, এ ঘটনা একই গ্রামের নুরুল ইসলামের পুত্র নুরুন্নবি ওরফে (৩০) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশ কে জানান, এই মহিলা তার নিকট ২০০০টাকা পায় ঘটনার দিন তাকে মাঠে একা পেয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে তর্কতর্কি হয়।

    এক পর্যায়ে ওই নারীকে কারেন্টের ছেকাঁয় গুরুতর আহত করে ফিশারীর পুকুরে পানিতে ডুবিয়ে হত্যা করে খুঁটির সাথে বেধেঁ পালিয়ে যায়। এ বিষয়ে নিহত নারীর মা হাসনা আক্তার (৫৫) বাদি হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করে।

    পুলিশ রাতেই তদন্তে নামে প্রধান আসামী নুরুন্নবীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। নিহত অজুফা বেগম বালিখাঁ গ্রামের মৃত ওয়াজেত আলীর মেয়ে। সে পিত্রালয়ে বসবাস করত।

    এদিকে খুনের ঘটনায় অল্প সময়ের মাঝে আসামী গ্রেফতার করায় তারাকান্দা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিহত অজুফা বেগমের পরিবার।

  • সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকা’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

    সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকা’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষে দুঃস্থ, গরীর ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকা।

    রোববার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে আমিনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সেচ্ছাসেবী সংগঠনটি।

    এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর।

    সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকা’র সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী, সুন্দরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। সংশ্লিষ্ট সমিতির যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহাসচিব অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি শেখ মোঃ খবির উদ্দিন, কোষাধ্যক্ষ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিডি নবুওয়াত হোসেন সরকার, যুগ্ম-মহাসচিব ও বাপেক্স’র ব্যবস্থাপক আরেফিন আজিজ সরদার সিন্টু, গাইবান্ধা আবাসন ঢাকার চেয়ারম্যান লায়ন মো. আবুল হোসেন, সমিতির সদস্য মো. আনোয়ারুল ইসলাম শাহীন প্রমূখ।

    পরে, সুন্দরগঞ্জ পৌরসভার ৫০ জন ও ১৫টি ইউনিয়ন থেকে আগত ৪০ জন করে মোট ৬৫০ জন দুঃস্থ, গরীর ও অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

  • উপজেলা চেয়ারম্যান প্রার্থী  জাহাঙ্গীর আলমের গণসংযোগ

    উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলার বিভিন্ন এলাকায় আদিবাসি পল্লীর বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
    জানা গেছে, গতকাল দিনভর
    উপজেলার বিভিন্ন এলাকায় আদিবাসি পল্লীর বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন এবং অর্জনের চিত্র তুলে ধরে নিজের জন্য ভোট প্রার্থনা ও তাদের সমর্থন চান। তিনি স্মার্ট গোদাগাড়ী বিনির্মাণ করতে আরো একবার সুযোগ চান। এসময় আদিবাসিরা তাকে সমর্থন ও তার পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন।
    অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। কাজেই সরকার তথা এমপি সমর্থিত প্রার্থীর বিজয় ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়। ফলে উপজেলার মানুষ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে কোনো ব্যক্তি নয়, সরকার সমর্থিত প্রার্থীর বিজয় চাই।#

  • সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম মাদবর

    সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম মাদবর

    স্টাফ রিপোর্টারঃ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম মাদবর।
    আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মাদবর বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে চাই। আমি আমার পক্ষ থেকে সাবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। “পবিত্র ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ-শান্তি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার সারাটা জীবন। ত্যাগ ও সিয়াম সাধনার মহান আদর্শে পরিচালিত হোক সবার জীবন। প্রিয় ভাই বন্ধু ও নিজ পরিবার নিয়ে আনন্দঘন মুহুর্তে ঈদ উদযাপন করাই ঈদের স্বার্থকতা। তিনি আরও বলেন, ঈদের দিন সবাই পরিবারকে সময় দিন, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, হিংসা ভুলে গিয়ে ঈদের দিনে প্রিয়জনদেরকে উপহার দিন, সবাই হাসি-খুশি থাকবেন এই কামনা করি, আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ ঈদ মোবারক”।