Author: desk

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

    লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

    মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের অন্তর্গত সেরাজাবাদ গ্ৰামে কৃতি সন্তান হালদার গ্রুপের চেয়ারম্যান ও মু্ন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাব্বির হাসান সাগর হালদার যশলং ইউনিয়নে হতদরিদ্র ৫ থেকে ৬শত পরিবারের মাঝে ঈদ বস্ত্র (শাড়ী, লুঙ্গি,থ্রী পিস, পাঞ্জাবি) ও নগদ অর্থ বিতরণ করেন।

    হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার হালদার পরিবারের জন্ম গ্ৰহন করেন।

    গত ১লা এপ্রিল রোজ সোমবার ঈদ বস্ত্র (শাড়ী, লুঙ্গি,থ্রী পিস, পাঞ্জাবি) ও নগদ অর্থ বিতরণে শেষ তিনি বাগিয়া বাজার ব্যবসায়ীদের সঙ্গে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন ।

    পরিশেষে সাব্বির হাসান সাগর হালদার দিঘীরপাড় ফাঁড়ির চৌকিস পুলিশ ইন্সপেক্টর মোঃ শাহ-আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে
    কিছুক্ষণ আলাপ আলোচনা করেন।

  • গৌরনদীতে গভীররাতে বোমা বি*স্ফোরণ ও হ*ত্যার হু*মকি

    গৌরনদীতে গভীররাতে বোমা বি*স্ফোরণ ও হ*ত্যার হু*মকি

    বিশেষ প্রতিনিধি ঃ গৌরনদীতে গভীররাতে বোমা বিষ্ফোরন ও হত্যার হুমকির ঘটনায় থানায় মামলার প্রস্হস্তি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনাটি ঘটছে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের কায়ছার বালির পুত্র চন্নুবালির বসত বাড়িতে।

    চুন্নু জানায় সম্প্রতি একই ইউনিয়নের আধুনা গ্রামের ইউপি সদস্য হারুন আকন ও একই ইউনিয়নের মহিষা গ্রামের গফুর মোল্লার পুত্র নাসির মোল্লা ৪৫ তার পুত্র নিস্কন মোল্লা ২২, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রনি মোল্লা ২৮,বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের পুত্র মোর্শেদ ওরফে অস্ত্র মোর্শেদ তার দল বল নিয়ে সরিকল বন্দরে নির্মানাধীন ভবনের সামনে এসে চাঁদা দাবি করেন।

    তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ার কারনে তাকে ( চন্নুকে) হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতন্ক সৃষ্টি করে তার নির্মানাধীন বাড়ি তৈরির মালামাল সামগ্রী লুটপাট সহ কুপিয়ে তছনচ করে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করেন ইউপি সদস্য হারুন, রনি নাসির সহ তার সাঙ্গিয় সন্ত্রাসী বাহিনির লোকজন।

    এ ব্যাপারে গৌরনদী থানায় ইউপি সদস্য হারুন,ইউপি সদস্য রনি নাসির মোল্লা তার পুত্র নিস্কন সহ ১২ জনকে আসামি করে গৌরনদী থানায় বাদি হয়ে চাঁদাবাজি সহ বিষ্পোরক আইনে মামলা দায়ের করেন চন্নু বালী। যার জিআর মামলা নং- – ০২/৫৪
    তাং – ০১/০৩/২৪ ইং

    চন্নু অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হারুন পূর্বের মামলায় জামিন না পেয়ে ক্ষুদ্ব হযে আত্মগোপনে থেকে ৩ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে তার দলবল নিয়ে আধুনা গ্রামের চন্নুর বসত বাড়িতে এসে মামলা উত্তোলনের নামে বোমা বিস্ফোরণ ঘটায় এবং মামলা উত্তোলন করা না হলে চুন্নু সহ তার স্ব-পরিবারদের হত্যার হুমকি দেন হারুন ও তার সঙ্গিয় সন্ত্রাসী লোকজন।

    বোমের শদ্ব টের পেয়ে ত্রিপল নাইনে ফোন দেন বাড়ির লোকজন। এবং পুলিশের উপস্হিতি টের পেয়ে হারুন তার লোকজন নিয়ে দ্রুত পালিয়ে যান।।

    এমন অভিযোগ করে চন্নু বলেন,তার দায়ের করা মামলায় আসামিরা জামিন না পেয়ে আত্মগোপন থেকে গুপ্ত হামলা চালিয়ে তাকে যে কোন সময় হত্যা করে লাশ গুম করতে পারেন। তাই তার দায়ের করা মামলার আসামী হারুন সহ ১২ জন ও অজ্ঞাতদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের সর্ব মহলের হস্তক্ষেপ ও সহোযোগিতা কামনা করছেন ভুক্তভোগী চন্নু ও তার পরিবারে লোকজন।।

  • জোড়জিগা বাজারে আগুন – ৫টি দোকান পুড়ে ছাঁই

    জোড়জিগা বাজারে আগুন – ৫টি দোকান পুড়ে ছাঁই

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ২ এপ্রিল,২০২৪, রাত অনুমান ২ টার সময় ডিমলা উপজেলার জোড়জিগা বাজারে বিদ্যুৎ সংঘর্ষে আগুন লেগে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
    ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ লাখ ২০ হাজার টাকা প্রায় ।
    এলাকা বাসী জানান রাত ২ টার সময় সর্ব প্রথম আলামিন মেশিনারিজ দোকানে বিদ্যুৎ সংঘর্ষে আগুন লেগে বাজারের আশেপাশের দোকানে ছড়িয়ে পরে।
    এতে বাজারের মোট ৫ টি দোকান পুড়ে ছাই হয়।
    দোকানের মধ্যে জসীম কৃষি ঘর (দুলু) সার বীজ ও কীটনাশক ঔষধ ক্ষতির পরিমাণ ৩০ লাখ, মাহাবুব রহমান(আলামিন) মেশিনারিজ এন্ড ওয়েল্ডিং এর দোকান, ক্ষতির পরিমাণ ৮ লাখ ৫০ হাজার, খয়রাত স্টোর ( দুলাল) এর মোদির দোকান ক্ষতির পরিমাণ ৬ লাখ ৫০ হাজার, সাদেকুল ইসলাম এর কসমেটিক দোকান ক্ষতির পরিমাণ ৬লাখ ৫০ হাজার।
    এর পর মাছ ব্যবসায়ীর সংরক্ষিত মালামাল ঘর ক্ষতির পরিমাণ ২ লাখ ৬০ হাজার, মনতাজ আলী ধান,ভুট্টা ব্যবসায়ী ঘর ক্ষতির পরিমাণ ১৫ হাজার, আব্দুর রসিদ বসত ঘরে ক্ষতির পরিমাণ ৭০ হাজার।
    সবচেয়ে বেশি ক্ষতির পরিমান কীটনাশক ব্যবসায়ী জসীম কৃষি ঘর (দুলু) এর দোকান।
    মালামাল ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ।
    ৫ টি দোকানে মোট ক্ষতির পরিমাণ ৫৫ লাখ ২০ হাজার টাকা।
    আবার ফলমূল, খুরমা চানাচুর এর দোকান ক্ষতির পরিমাণ ২৫ হাজার।
    আগুন নিয়ন্ত্রণে রাখতে কাজ করেন ডিমলা উপজেলা ফায়ার সার্ভিস।
    আগুনে পুড়িয়ে যাওয়া দোকানদারের পরিবারের আহাজারি আর আর্তনাদ এলাকায় মর্মান্তিক বেদনাদায়কের ছায়া নেমেছে।

  • উজিরপুরে ভুয়া ডিএসবি পুলিশ সেজে প্রতারণার অভিযোগ

    উজিরপুরে ভুয়া ডিএসবি পুলিশ সেজে প্রতারণার অভিযোগ

    জুনায়েদ খান সিয়াম,
    নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বিদেশগামীদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য ডিএসবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে ।

    মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় উজিরপুর মডেল থানার সামনে ঘটনাটি যানাযানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও একাধিক অভিযোগ সুত্রে জানা যায়, পুরো উপজেলা জুরে ভুয়া ডিএসবি পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নানা ভাবে মানুষকে তদন্তের নামে হয়রানী করে আসছে। উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুনহাট গ্রামের রুস্তম আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (২৫) গত ২৯ মার্চ বরিশাল পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ২ এপ্রিল মঙ্গলবার সকালে পাসপোর্ট আবেদনকারীকে উজিরপুরের ডিএসবি কর্মকর্তা পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফাই করতে জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, পাসপোর্টের আবেদন কপি, প্রত্যায়ন পত্র, সার্টিফিকেট সহ নানা প্রমানপত্র ডিএসবি কর্মকর্তা পরিচয় দানকারীর ০১৭৬৬৭২৮৮১৭ নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বলে। আবেদনকারীর হোয়াটসঅ্যাপ না থাকায় সে দিতে ব্যার্থ হন। তখন তাকে সন্ধায় থানার সামনে আসতে বলে ভুয়া ডিএসবি কর্মকর্তা। সন্ধায় থানার সামনের চা দোকানে আবেদনকারী রবিউল ৫ ঘন্টা অপেক্ষা করলেও সেই ডিএসবি কর্মকর্তা আসেননি। এমনকি তার ফোনে একাধিক বার ফোন করার পরে রিসিভ করে বলেন আজ একটু ঝামেলায় আছি পরে তদন্ত করবো। বিষয়টি সন্দেহজনক মনে হলে রবিউল কর্মকর্তার নাম জিঙ্গেসা করলে সে বলেন আমার নাম জেনে কি করবি? নাম জানার দরকার নাই। পাসপোর্ট ভেরিফাই হলেই হল। রবিউল প্রতারকের খপ্পরে পড়েছেন বুঝতে পেরে থানার সামনে থাকা লোকজনের সাথে বিষয়টি আলোচনা করে।

    ডিএসবি কর্মকর্তা পরিচয় দানকারী ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে উজিরপুর থানার ডিএসবি কর্মকর্তা এস আই মোঃ হানিফ কে ফোন করা হলে তিনি বলেন, ভেরিফাই এর জন্য ফোন করা এই ০১৭৬৬৭২৮৮১৭ নম্বর ব্যবহার করা কোনো ডিএসবি কর্মকর্তা বা সদস্য উজিরপুর উপজেলায় কর্মরত নেই। বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

    ভুয়া ডিএসবি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • বানারীপাড়ায় প্রতিবন্ধী মেয়েকে রক্ষা করতে গিয়ে বখাটেদের নির্যাতনে হাত ভেঙ্গেছে মায়ের

    বানারীপাড়ায় প্রতিবন্ধী মেয়েকে রক্ষা করতে গিয়ে বখাটেদের নির্যাতনে হাত ভেঙ্গেছে মায়ের

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় তিন বখাটের ধারাবাহিক অসভ্যতায় অতিষ্ঠ প্রতিবন্ধী মেয়ে ও ছেলের বউ সহ স্কুল শিক্ষার্থীর মা নাছিমা বেগম। এমন ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য বানারীপাড়া থানায় অভিযোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের হুমায়ুন খানের স্ত্রী নাছিমা বেগম ২ মেয়ে ও এক ছেলের বউ নিয়ে তাদের বাড়িতে বসবাস করেন। নাছিমা বেগম বলেন ব্যাবসা পরিচালনার জন্য তার স্বামী ও ছেলে থাকেন কক্সবাজারে। এ সুযোগকে কাজে লাগিয়ে একই এলাকার মালেক মিস্ত্রীর ছেলে মামুন ও তার সহযোগী রিয়াজ ও বাদশা নামের ওই তিন যুবক তাদের বিভিন্ন সময়ে কুপ্রস্তাব সহ অশ্নীল ভাষায় কথাবার্তা বলতো। এমন ঘটনার ধারাবাহিকতায় গত ২৫ মার্চ রাতে ওই বখাটেরা নাছিমার ঘরে ইট ছুড়ে মারে এসময় নাছিমা এর প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত ভেঙে দেয় বখাটেরা। এ ঘটনায় এলাকার সচেতন মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটেছে। অভিযোগের বিষয়ে জানতে এলাকায় গেলে অভিযুক্ত বখাটেদের এলাকায় পাওয়া যায়নি।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • আআই এফই সি ব্যাংক খাগড়াছড়ি শাখা কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল

    আআই এফই সি ব্যাংক খাগড়াছড়ি শাখা কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল

    মোঃ শহীদ উল্যাহ।
    খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

    অদ্য ২ এপ্রিল ২০২৪ আইএফ আইসি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ব্যাংক হল রুমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংক ব্যবস্হাপক জনাব শাহ মনির এর সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি মেয়র জনাব নির্মুলেন্দু চৌধুরী উপস্হিত ছিলেন। এছাড়াও মাদ্রাসা ছাত্র,রোজাদার ব্যক্তিবর্গ ছাড়া ও দিঘিনালা উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জনাব দ্বীনময় রোয়াজা, জেলা পরিষদ এর নির্বাহীকর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, শিল্পী আবুল কাশেম, সপ্তসুর সঙ্গীত একাডেমিরপরিচালক জনাব অশ্রুবড়ুয়া রুপক, কবি গীতিকার ও খাগড়াছড়ি কালচারাল লাইজিয়ামের সভাপতি জনাব ইউসুফ আদনান, জনাব নিটুল মনি চাকমা,, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সুধীজন অংশ গ্রহণ করেন। শাখা ব্যবস্হাপক জনাব শাহ মনির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

  • যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন- ময়মনসিংহে টিআই মাহবুব

    যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন- ময়মনসিংহে টিআই মাহবুব

    আরিফ রববানী,ময়মনসিংহ।

    ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার সার্বিক দিক-নির্দেশনায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখো ও শহরের মার্কেট গুলোতে ঈদের শপিং করতে আশা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ প্রঊান প্রধান সড়কে যানযট নিরসনে দিনরাত শ্রম দিচ্ছেন জেলা ট্রাফিক ভিভাগ। ইতিমধ্যেই ঈদে যাত্রী সাধারনের সুবিধার্থে অটো চালক, রিক্সাচালক ও সিএনজি মালিক শ্রমিকদের সাথে সচেতনতামোলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন জেলা ট্রাফিক ভবিভাগের ট্রাফিক ইন্সপেক্টর টি আই প্রশাসন সৈয়দ মাহবুবুর রহমান।

    সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২এপ্রিল) ট্রাফিক ইন্সপেক্টর টি আই প্রশাসন সৈয়দ মাহবুবুর রহমান
    ঈদে যাত্রী সাধারনের সুবিধার্থে সিএনজি মালিক শ্রমিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবল তাদের সাথে মতবিনিময় করে যানযট নিরসনে তাদেরকে সচেতন করতে সচেতনতামোলক ও গঠনমূলক বক্তব্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

    এসময় ট্রাফিক ইন্সপেক্টর টি আই প্রশাসন সৈয়দ মাহবুবুর রহমান সিএনজি মালিকদের উদ্দেশ্যে বলেন
    , “যানজট নিরসনে ট্রাফিকের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করছে। এবারের ঈদযাত্রায়ও সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছা‌নো নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশ সচেষ্ট রয়েছে জানিয়ে টি আই সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “সাধারণ মানুষ যাতে ঈদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইফতার, তারাবিহ ও সাহ্‌রির সময়ে এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

    যানজট প্রসঙ্গে টি আই বলেন, এর আগে রোজায় ইফতারের আগে যানজট নিরসনে স্বয়ং জেলা পুকিশ সুপার নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিকের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে চলেছেন। পাশাপাশি রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন।”

    এসময় এ সময় টি আই আবু নাছের মুহাম্মদ জহির, শ্রমিক লীগ এর আহ্বায়ক মোঃ রকিবুল ইসলাম শাহীন উপস্থিত ছিলেন।

    সৈয়দ মাহবুবুর রহমান আরও বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা সুনিশ্চিত করতে সারা জেলায় ট্রাফিক পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি এবং মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।”

  • গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের দোরগোড়ায় জনতার চেয়ারম্যান প্রার্থী জিন্নাহ্

    গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের দোরগোড়ায় জনতার চেয়ারম্যান প্রার্থী জিন্নাহ্

    লিটন মাহমুদ,

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    আসন্ন ৬ষ্ঠ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইতিমধ্যেই প্রার্থীতার ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে মাঠে ময়দানে নানাশ্রেনী পেশার ভোটারদের নিকট ভোট ও আপামর সকল বয়সী জনসাধারনের নিকট দোয়া চাইছেন গজারিয়া উপজেলার আওয়ামী সাধারণ সম্পাদক মনসুর আহামেদ খাঁন জিন্নাহ্।

    ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে জনগণের বিপুল ভোট ব্যালটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটাই চাউর হয়েছে উপজেলার জনমনে জানায় সংশ্লিষ্ট জিন্নাহ্ সর্মথক সূত্র।

    প্রাক নির্বাচনী এই প্রচারনার আমেজে তেমনি সুবিদিত সাড়া মিলছে সাধারণ জনগনের দোরগোড়ায় জনিয়েছেন জিন্নাহ্ সহধর্মিণী ফারহানা আক্তার এ্যানি।

    তারাই ধারাবাহিকতায় গতকাল পহেলা এপ্রিল রবিবার সারাদিন উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে প্রায় ৭টি গ্রামে জনসংযোগ চালিয়েন বলে খবর পাওয়া গেছে।

  • কোন পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সদরকে স্মার্ট উপজেলা  গড়তে চাই- আশরাফ হোসাইন

    কোন পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সদরকে স্মার্ট উপজেলা গড়তে চাই- আশরাফ হোসাইন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেছেন- আমি সদর উপজেলা বাসীকে সেবা করার আরেকটা সুযোগ চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার দোয়া চাই। তিনি আরো বলেন, সদর উপজেলার সকল যুব সমাজ ও শ্রদ্ধাভাজন মুরুব্বিদের ভালোবাসা নিয়ে সামনে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চলমান উন্নয়নকে এগিয়ে নিয়ে ময়মনসিংহ সদরকে ‘আধুনিক স্মার্ট’ উপজেলা গড়তে চাই। তরুণ প্রজন্মের পাশে থেকে আধুনিক ও সমৃদ্ধ সদর উপজেলা গড়ার প্রত্যাশায় আবারও সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় সদর উপজেলা বাসীর খেদমতে নিঃস্বার্থভাবে কাজ করার সুযোগ চাই।

    মঙ্গলবার (২এপ্রিল) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবারও দ্বিতীয় মেয়াদে উপজেলাবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়কালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

    এসময় তিনি আরো বলেন-২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা দিয়েছেন, সে ঘোষণা বাস্তবায়ন করে উপজেলাকে একটি দৃশ্যমান এলাকা হিসাবে আপনাদের উপহার দিতে চাই।

    তিনি বলেন, ‘পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও দেশ গঠনের অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি। ‘বঙ্গবন্ধু না হলে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন আশরাফ হোসাইন।তিনি বলেন, ‘মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে।

    আশরাফ হোসাইন সদর উপজেলার এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। সদর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট সদর উপজেলা গড়তে চাই। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। সেই ধারাবাহিকতায় সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া আশরাফ হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিতে আমি চেষ্টা করেছি। কিন্তু কেবিট-১৯ এর কারণে অনেক এলাকা উন্নয়ন বঞ্চিত রয়েছে, সেগুলো সম্পন্ন করতে আবারও প্রার্থী হয়েছি। তিনি আরো বলেন, ‘কোনো পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে ভালো ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাই তার একজন প্রতিনিধি হিসেবে তার পাশে থেকে কাজ করতে চাই। পরিশেষে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা চান আশরাফ হোসাইন। এসময় অষ্টধার ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বাসাইলে ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েল ফাউন্ডেশনের ইফতার ও জামা বিতরন

    বাসাইলে ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েল ফাউন্ডেশনের ইফতার ও জামা বিতরন

    মোঃ রায়হান মিয়া টাঙ্গাইল প্রতিনিধিঃ
    স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ইফতার, ঈদের নতুন জামা ও খাবার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার(২এপ্রিল)বিকালে বাসাইল উপজেলার একঢালা আলমদিনা কওমী মাদ্রাসায় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর নির্বাহী পরিচালক মো: কামরুজ্জামান, আহবায়ক মোঃসুমন আদি সদস্য সচীব মোঃ তামিম আহমেদ সদস্য শুভ, লিমন,শাহীনসহ প্রমুখ।