Author: desk

  • স্বরূপকাঠিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৩

    স্বরূপকাঠিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৩

    আনোয়ার হোসেন,

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি//

    স্বরূপকাঠিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাঘাতলা গ্রামে ওই ঘটনা ঘটে। আহত গনি ফকির (৫২), বাচ্চু ফকির(৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাচ্চু ফকিরের স্ত্রী রাবেয়া বেগমকে(৪৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত গনি ফকির জানান, বাচ্চু ফকিরের বাবা সোবাহান ফকির আমার বাবাকে ১৯৮০ সালে ভুল বুঝিয়ে নাজিরপুর সাবরেজিষ্ট্রি অফিসে নিয়ে ২ কাঠা জমি লিখে নেয়। এ বিষয়ে পরে সোবাহান ফকির জমি ফেরত দেওয়া কথা বলে চুক্তি পত্র করেন। এসময় সোবাহান ফকির সাপের ধংসনে মারা যায়। বাচ্চু ফকির জমি ফেরত দেওয়ার কথা বললেও আজবদি তা লিখে দিচ্ছে না এ নিয়ে বিরোধ চলছিল। গতদিন শুক্রবার সকাল থেকে বিরোধীয় জমির পাশের জমিতে মাটি কাটার সময় বিরোধীয় জমিতে গেলে বাচ্চু ফকির এসে দাও দিয়া পায়ে কোপায়। এ খবর পেয়ে আমার স্ত্রী ও ভাইয়ের ছেলে এসে প্রতিবাদ করলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। থানায় গেলে পুলিশ চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে যেতে বলেছে। এরপর আমাকে হাসপাতালে নিয়ে আসে।

    অপর দিকে বাচ্চু ফকির বলেন, গনি ও তার লোকজন আমার জমিতে গাছ কাটে এবং মাটি কাটতে গেলে আমরা বাধা দিলে আমাদের মারধর করেছে। এত আমি ও আমার স্ত্রী রাবেয়া বেগম আহত হয়েছি। থানয় জানিয়েছি। তারা চিকিৎসা নিতে বলেছেন।

    স্বরূপকাঠি (নেছারাবাদ) থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন দুই পক্ষের মারামারি হয়েছে। চিকিৎসা নিয়ে আসতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয় হবে।##

  • পাইকগাছায় শেষ মুহুর্তে  জমে উঠেছে ঈদের কেনাকাটা ও নতুন পোশাক  তৈরিতে ব্যস্ত দর্জি কারিগররা

    পাইকগাছায় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা ও নতুন পোশাক তৈরিতে ব্যস্ত দর্জি কারিগররা

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা,ও নতুন পোশাক তৈরিতে ব্যস্ত দর্জি কারিগররা।প্রথমদিকে কেনা কাটায় তেমন ভীড় না থাকলেও রমযানের শেষের দিকে দোকান গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে।
    পবিত্র মাহে রমজান পরিবার পরিজন নিয়ে পবিত্র ঈদুল ফিতরের ঈদ পালনের জন্য পাইকগাছা উপজেলার ১০ইউনিয়ন ও ১টি পৌরসভা বাজারগুলোতে চলছে কেনাকাটার উৎসব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতারা তাদের সাধ ও সাধ্যের মধ্যে খুঁজছেন ঈদের পোশাক। গত বছর সময়ের চাইতে এবার ব্যবসা বেশ ভালো হবে বলেও মনে করছেন ব্যবসায়ীরা। অপর দিকে উপজেলার বিভিন্ন মার্কেটের দর্জি ট্রেলার্স কারিগররা পাঞ্জাবি, ফতোয়া,শার্ট প্যান্ট তৈরির কাজে ব্যস্ত সময় পারকরছে।ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়ছে ঈদের বাজারে।উপজেলার বিভিন্ন বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিত জমে উঠছে দোকান গুলোতে ঈদের কেনাকাটা। ঈদ মানে আনন্দ” ঈদ মানে চাই নতুন পোশাক। যার মধ্যে রয়েছে পাঞ্জাবী, শার্ট-প্যান্ট, জুতো, কসমেটিক্সসহ নিত্য প্রয়োজনীয় আরও অনেক কিছু। ক্রেতাদের কথা, ঈদের সময় কেনাকাটার মজাই আলাদা। সেই জন্মের পর থেকেই ঈদে কেনাকাটা চলছে। এ সময় সিয়াম সাধনার পাশাপাশি অন্য রকম আনন্দও বিরাজ করে।এখন ঈদের বাকী আর মাত্র ৪ থেকে ৫ দিন। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজারগুলোতে কেনাকাটা শুরু হয়েছে। পাইকগাছা পৌর সদর বাজারের ছোট-বড় মার্কেট সহ অন্যান্য বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশ লক্ষণীয়। ঈদে মহিলা ও শিশুদের পোশাকের চাহিদা বেশি বলে ব্যবসায়ীরা জানান, মহিলাদের পোশাকের মধ্যে থ্রী পিস, বোরকা, লেহেঙ্গা, হিজাব, স্কাপসহ সব ধরনের কাপড়ই ক্রেতারা কিনছেন। কেনাকাটায় শাড়ী বেচাকেনা থেমে নেই একদম। বিভিন্ন ধরণের শাড়ী কিনছেন ক্রেতারা।কসমেটিকস পণ্য বিক্রেতারা জানান, বেচাকেনা ক’দিন আগে একদমই ছিল না। আগের থেকে বর্তমানে বেচাকেনা বেশ বেড়েছে।ক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বিভিন্ন রেডিমেট কাপড় ও থ্রী পিসের দাম তুলনামূলকভাবে বেশী। তারা জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ঈদের বাজারে। অনেকেই দামের কারণে পছন্দের পোশাক কিনতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। অনেকেই আবার ফুটপাত এবং হকার্স মার্কেট গুলোতে ভিড় করছেন। এই শ্রেণীর ক্রেতাদের মধ্যে রয়েছেন মধ্যবিত্ত ও স্বল্পআয়ের মানুষেরা।বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইনের পোশাক নিয়ে নিজেদের সাজিয়ে নিয়েছে উপজেলার ছোট বড় দোকানগুলো। স্বল্প আয়ের মানুষদের ভরসাস্থল ফুটপাতের ব্যবসায়ীরা পিছিয়ে নেই জামা কাপড় জুতো স্যান্ডেল নিয়ে। জরি পাথর কাঁচ চুমকীর কাজ করা জমকালো পোশাক শোভা পাচ্ছে দোকানগুলোয়। এছাড়াও অনেকেই পছন্দের কাপড় কিনে ভিড় জমাচ্ছেন দর্জি বাড়ি ও পছন্দের টেইলার্সে।পাইকগাছা পৌর সদরে বড় ব্যবসায়ী ফজলু ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী বলেন, ঈদ যথ ঘনিয়ে আসছে ক্রেতারা কাপড়ের বিতান গুলিতে কেনাকাটায় ভীড় জমাচ্ছে। আমার গত বছরের চেয়ে এ বছর ব্যবসা ভালো হবে ইনশাআল্লাহ। আল মদিনা মার্কেট সানমুন ট্রেলার্স স্বত্বাধিকারী শেখ মাসুদুর রহমান বলেন, গত বছরের চেয়ে এ ঈদে পাঞ্জাবি ফতোয়া, শার্ট প্যান্ট অর্ডার অনেক বেসি, আমার প্রতিষ্টানে কয়েকজন দর্জি নিয়োমিত গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত সময় পার করছে। ঈদের আগে সকল অডার ডেলিভারি দিব ইনশাআল্লাহ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় দেবাশীষ ফুটবল একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

    পাইকগাছায় দেবাশীষ ফুটবল একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
    পাইকগাছায় দেবাশীষ ফুটবল একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেবাশীষ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাটা সভাপতি ও চেয়ারম্যান দেবাশীষ সানার সভাপত্তিত্বে ও মোঃ নজরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এস, এম, তৈয়েবুর রহমান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেবাশীষ ফুটবল একাডেমীর সহ-সভাপতি প্রভাষক স,ম, আব্দুল ওহাব বাবলু, প্রভাষক তারেক হোসেন, জেলা যুবলীগের সম্মেল প্রস্তুতি কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, এস,এম,সাইদুর রহমান উজ্জল, মোঃ জামিনুর রহমান রানা, মোঃ মোস্তাক সরদার, মেরিন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজ হোসেন, দেবাশীষ ফুটবল একাডেমীর সহ-সভাপতি সোহাগ পান্না ওজিয়ার, আব্দুল্লাহ আল মামুন সবুজ, মৃত্যুঞ্জয় সরদার, তন্ময় রায়, সাধারণ সম্পাদক-মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক-মোঃ নজরুল ইসলাম, গাজী ফয়সাল রাসেদ সনি, শামীম হোসেন, কোষাধক্ষ্য গফুর হোসেন ডাবলু, সাংগঠনিক সম্পাদক- খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, জিয়াউর রহমান জিয়া, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মাকফুর রহমান, প্রচার সম্পাদক- হাসান মোল্যা,সহ-প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক বিল্লাল মোল্যা বাবু, সহ-দপ্তর সম্পাদক-পার্থ মাখা, সিহাব হোসেন বাবু, জাহিদ সরদার, মীর মোস্পাকিম হোসেন শাকিব, বণ্যা মন্ডল ও তারিনা আক্তার প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ তারেক মামুন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া

    সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া

    হেলাল শেখঃ দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। যিনি ঢাকা জেলার ধারাবাহিক ভাবে ৭ম বার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। জানা গেছে, তানভীর আহমেদ রোমান ভুঁইয়া প্রতিটি জাতীয় দিবস ও দুইটি ঈদে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান

    জানা গেছে, গত (২১ ডিসেম্বর ২০২৩ইং) সকালে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে আবারও ৭ম বারের মতো শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়ে বছরের সেরা সম্মাননা পুরস্কার পেয়েছেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। ৭ম বারের মতো আবারও সেরা করদাতা (ঢাকা জেলা) সম্মাননা পেয়ে তাঁর প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে গত (২০ ডিসেম্বর ২০২৩ইং) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনাব তানভীর আহমেদ রোমান ভুঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন অর্থ মন্ত্রাণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সটিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

    বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা জনাব আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের ছুটিতে সবাই পরিবার নিয়ে সময় কাটাতে পারেন এতে আনন্দটা সবাই ভাগাভাগি করে নেয়া হবে।

    তিনি আরো বলেন, আমি আবারও ৭ম বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সেরা সম্মাননা স্মারক পেলাম, শুকরিয়া আল্লাহ তায়ালার কাছে, আলহামদুলিল্লাহ। তিনি আরো বলেন, আমি ব্যবসায়ী হিসেবে কখনো করফাঁকি দেইনি, আমি সততার সাথে ব্যবসা করি, আমার ব্যবসার শুরু থেকে পর্যায়ক্রমে যখন থেকে ব্যবসা বড় হচ্ছে-তখন থেকেই কখনো করফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি নিজে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরো বলেন, আমার ব্যবসা যতো এগিয়েছে, কর দেওয়া ততটাই বাড়িয়েছি। তিনি আরো বলেন, আমি ২০১৬ সালে প্রথমবার ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ এবং ২০২৩ সালে বিজয়ের মাসে আবারও ৭ম বারের মতো ঢাকা জেলা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি, এই সম্মাননা আল্লাহর দান ও মানুষের দোয়ায় আজ আমি সম্মানিত হতে পেরে আনন্দিত। আমি মনে করি আমাদের কাউকে কখনোই রাষ্ট্রের সঙ্গে বেঈমানি করা উচিৎ না। আল্লাহ যেন আমাদের সবাইকে সততার সাথে ব্যবসা করার তৌফিক দান করেন, আমিন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

    বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ তানভীর আহমেদ রোমান ভুঁইয়া আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের (জামগড়া ভুঁইয়া বাড়ির মোঃ ছফিল উদ্দিন ভুঁইয়া ও মাতা মৃত তছিমন্নেছা দম্পতির আদরের তৃতীয় ছোট ছেলে), তিনি দুই কন্যা ও এক ছেলে সন্তানের বাবা। তিনি একজন ভালো মনের মানুষ, তিনি সবসময় সবার সাথে হাসিমুখে কথা বলেন, তাঁর ভেতরে কোনো অহংকার নেই। এই মানুষটি অনেক কষ্টে সততার সাথে ব্যবসা করে এখন প্রতিষ্ঠিত। (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী) এবং আরো বিভিন্ন বৈধ ব্যবসা রয়েছে তাঁর। এলাকাবাসী জানায়, তানভীর আহমেদ রোমান ভুঁইয়া একজন ভালো মনের মানুষ, তার মধ্যে কোনো হিংসা বা অহংকার নাই। এই পবিত্র ঈদুল ফিতরের সময় তিনি বিপুল সংখ্যক মানুষকে সাহায্য সহযোগিতা করেন, এটা নতুন কিছু নয়। ঢাকা জেলায় আরো অনেক ব্যবসায়ী রয়েছেন কিন্তু অনেকেই সরকারি ট্যাক্স করফাঁকি দিয়ে থাকেন, তবে রোমান ভুঁইয়া একজন ভালো মানুষ তাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে ভালোবাসেন, সম্মান করেন।
    রোমান ভুঁইয়া আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,”ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।

  • পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বশির আহমেদ 

    পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বশির আহমেদ 

     দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আসছে  উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী মুক্তিযুদ্ধা আব্দুল মন্নান এর সন্তান মো. বশির আহমেদ। 

    শুভেচ্ছা বার্তায় তিনি জানান,ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

    পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-শান্তি ও সম্মৃদ্ধি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা বাসীসহ সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা-ও ঈদ মোবারক।

  • ইসলামপুর যুব ঐক্য মুন্সীগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

    ইসলামপুর যুব ঐক্য মুন্সীগঞ্জের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মু্ন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরে ২৫০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার ৫ এপ্রিল সদর পৌর মার্কেট দোতলায় সংগঠনের নিজ কার্যালয় থেকে ঈদ উল ফিতর উপলক্ষে যুব ঐক্য , মুন্সীগঞ্জ সংগঠনের উদ্যোগে তিন শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে দুই দিন ব্যাপী ( বৃহস্পতিবার ও শুক্রবার) ঈদের সামগ্রী বিতরণ করা হবে । ৩০০ পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই দুইপদ, চিনি, নডুস,দুধ, তৈল,পিয়াজ,মুসুর ডাইল,আলু,এবং মুরগি।

    এ সময় উপস্থিত ছিলেন, উত্তর ইসলামপুর যুব ঐক্য মু্ন্সীগঞ্জ সংগঠনের আহ্বায়ক আল মাহমুদ সুজন, সদস্য সচিব আবুল হাসেম বাবু, কোষাধ্যক্ষ রবিউল আউল রাবু ,সহ সংগঠনের সদস‍্য ব‍ৃন্দ।

    উত্তর ইসলামপুর যুব ঐক্য মু্ন্সীগঞ্জ সংগঠনের আহ্বায়ক আল মাহমুদ সুজন,আমাদের কে জানান মানুষের বিপদ-আপদে সুখে -দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো উচিত।তাই আমাদের সংগঠন বিভিন্ন সামাজিক কার্যকম করে যাচ্ছি।সে ধারাবাহিকতায় আজকের এ ঈদ সামগ্রী বিতরন।এ ছাড়া আমাকে সহযোগিতা করেছেন আমাদের সংগঠনের সকল সদস্য।আমি সকলে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞপন করছি।

  • ত্রিশালের মঠবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফ চাল বিতরণ করলেন চেয়ারম্যান কদ্দুস মন্ডল

    ত্রিশালের মঠবাড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের ভিজিএফ চাল বিতরণ করলেন চেয়ারম্যান কদ্দুস মন্ডল

    আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল ঈদুল ফিতর উপলক্ষে ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের জন্য ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তায়নে এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডলের সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ১৮০৫ টি (১হাজার ৮শত ৫ টি) অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ১৮০৫০ কেজি চাউল বিতরণ করা হয়।

    সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তা হাফিজা আক্তার ঝুমা উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

    দুপুরে চাউল বিতরণ কর্মসুচী সুষ্ঠুভাবে সঠিক ওজনে দেওয়া হচ্ছে কিনা তার তদারকি করতে পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ।

    চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সবসময় পাশে আছি এবং থাকবো। তিনি বলেন-শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, জনগণ কিছু না কিছু পাবেন। শেখ হাসিনার মানবিক নেতৃত্বেই ইউনিয়নের ১হাজার ৮শত ৫টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন-ইউপি সচিব নুরুল ইসলাম ,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও ইউপি সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মসজিদে মসজিদে ভোটারদের সাথে দেখা করছেন এডভোকেট মোঃ চাঁন মিয়া

    উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মসজিদে মসজিদে ভোটারদের সাথে দেখা করছেন এডভোকেট মোঃ চাঁন মিয়া

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মসজিদে মসজিদে ভোটারদের সাথে দেখা করছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ  প্রার্থী সুনামগঞ্জ জজ কোটের সিনিয়র আইনজীবী এডভোকেট মো.চাঁন মিয়া। তিনি সাবেক আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

    শুক্রবার (৫ এপ্রিল) জুম্মা নামাজের পর ভুজনা মসজিদ প্রাঙনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম, রজব আলী, অলেক মিয়া, সিরাজ মিয়া, খসরুজ্জামান, গোলাম মোস্তাফা, রহিম উদ্দিন, আবুল কালাম, তাহের মিয়া, কাদির, জাকির, হাসিম, কামাল, জামির আলি, মজিদ, সমশের আলী, সুলতান মাহমুদ, 

    সহ গ্রামের নবীন প্রবীণ সব শ্রেণীর মানুষ জন্য। এসময় এডভোকেট মো. চাঁন মিয়া বলেন, কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিক হলেও জনপ্রতিনিধি গণ কৃষকের উন্নয়নে এগিয়ে আসে না। আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি দোয়ারাবাজার উপজেলার জনগণের ভাগ্যউন্নয়নে কাজ করবো। কৃষি, শিক্ষা, রাস্তা নির্মাণের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

  • খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদের দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল সম্পূর্ণ

    খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদের দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল সম্পূর্ণ

    নুরুল ইসলাম( টুকু)
    খাগড়াছড়ি সদর উপজেলা, প্রতিনিধি।

    খাগড়াছড়ি পার্বত্য জেলায় সনাতন ধর্মাবলম্বীদের সামাজিক সংগঠন সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির ৩০ তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১ টার সময় জেলার অফিসার্স ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এতে সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ এর সঞ্চালনায় ও সভাপতি স্বপন ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। এতে স্বাগত রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম( বার), পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট বিধান কানুনগো, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদ বাংলাদেশ খাগড়াছড়ি শাখার সভাপতি তপন কান্তি দে,সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি স্বপন চৌধুরী,রাঙ্গামাটি জেলার সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীলসহ সনাতন সমাজের নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।

    প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেন,সনাতনী শক্তিকে এগিয়ে নিতে যুব সমাজের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।মানুষের কল্যাণে কাজ করতে হবে।এবং
    ভালো ভাবে পড়াশোনা কর‍তে হবে। ভালো মানুষ হয়ে উঠতে হবে।

    আআয়োজিত অনুষ্ঠানটিতে শুরুতে সংগঠন এর দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত কন্ঠে গীতা শিক্ষার্থীদের গীতা পাঠ ও সনাতন ছাত্র যুব পরিষদের মুল সঙ্গীত পরিবেশন এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    জানা যায়, মানুষের কল্যাণে দীর্ঘ ৩০ বছর যাবৎকাল ধরে দরিদ্র শিক্ষার্থীদের বই ও আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারের মেয়ের বিবাহ কাজে আর্থিক সহযোগিতা, অসহায় মানুষদের নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি।

  • নবীনগরে অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের উদ্যােগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

    নবীনগরে অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের উদ্যােগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

    মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    ৫ ই এপ্রিল ২০২৪ রোজ শুক্রবার বাদ জুম্মা নবীনগর উপজেলার ভিটি বিশাড়া দঃপাড়া যমুনা ব্রীজ সংলগ্ন অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের কার্যালয়ে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়।

    অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠন একটি আত্ব মানবতার সংগঠন, এটির কাজ হলো অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতা করা সংগঠনে মুল উদ্দেশ্য। এই অভির ওয়ারিশ গোত্রের যুবকরা প্রবাসে থেকে কোথায়ও জনসাধারণের জন্য রাস্তার পাশে টিউবওয়েল স্থাপন,আবার অনাহারে দিনাতিপাত মানুষ গুলোর মুখে খাবার তুলে দেওয়া, মসজিদ নির্মানে অগ্রণীভুমিকা রাখা,হতদরিদ্র দের চিকিৎসা সেবাসহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন যাবত।তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মা বাদ ভিটি বিশাড়ার হতদরিদ্র দের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন অভির গোত্রের ইসলামী চিন্তা বিদ মাও মোঃ আবুল হাসান,ও একই গোত্রের সন্তান,
    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন, সমাজ সেবক মোঃ খসরু মিয়া,সমাজ সেবক মোঃ রফিকুল ইসলামসহ গোত্রের নেতৃবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন এই রকম ভাবে সমমাজে বিত্তবান রা যদি এগিয়ে এসে দরিদ্র দের পাশে দাড়াতো তাহলে সমাজে দরিদ্র হ্রাসপেত।আমরা আশা করবো অভির বাড়ি আশার আলো একতা যুব সংগঠনের মতো আরো একাধিক সংগঠন সৃষ্টি হোক।