Author: desk

  • বুড়িচং প্রেস ক্লাবের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

    বুড়িচং প্রেস ক্লাবের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
    বুড়িচং প্রেস ক্লাব, গভঃ রেজিস্ট্রেশন নং ৪০৮ এর উদ্যোগে শনিবার ৬ই এপ্রিল বুড়িচং বাজারের পানসি রেস্টুরেন্ট কনফারেন্স রুমে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি একুশে বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি, সাখাওয়াত হাফিজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের বুড়িচং প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুন এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও ইফতার অনুষ্ঠান শুরু হয়।
    আলোচনা সভা ও দোয়ার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলার সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির রনি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নেওয়াজ আলী সরদার,আজকের পত্রিকার উপ সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ জিতু, এখন টিভির ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, থানা ছাত্র লীগের সাবেক সভাপতি জালাল উদ্দীন, স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সি. সহসভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি গিয়াস উদ্দিন ও সহসভাপতি দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার মাহফুজ বাবু, আরো উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি,আহসানুজ্জামান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল এ (আইপি) আলে ইমরান, অর্থ সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি এন সি জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাসান মাস্টার,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মেঘনা টিভি আবু ইউসুফ ভূইয়া, নির্বাহী সদস্য,মুক্ত খবরের প্রতিনিধি ফয়েজ আহমেদ মাষ্টার, দৈনিক ভোরের কথার প্রতিনিধি আশিকুল ইসলাম রাসেল,দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি, জাফর সাদেক, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি লোকমান খান, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, দৈনিক ঢাকার প্রতিনিধি নজরুল ইসলাম লিটন, নওরোজ প্রতিনিধি আব্দুল ওহাব, অপরাধ বিচিত্রা জেলা প্রতিনিধ আব্দুল মান্নান, দৈনিক বিজয় প্রতিনিধি জহিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি কুমিল্লার কাগজের প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন ,সাংবাদিক কামাল হোসেন, চট্রলা কন্ঠের জেলা প্রতিনিধি রোমালী জাহান রিমা,দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি আবুল হাসানাত সজিব, বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি আফসানা মিম,কুমিল্লা ডাক প্রতিনিধি ফয়েজ আহমেদ ভূইয়া, দৈনিক বিজয়ের আলো আবুল বাসার সোহেল, ব্যবসায়ী আক্তার হোসেন আকাশ, মোজাম্মেল হক লিটন, একুশে বাংলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম প্রমূখ।

  • পাইকগাছা প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সভাপতি আরশাদকে অব্যাহতি

    পাইকগাছা প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সভাপতি আরশাদকে অব্যাহতি

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানো সেই আলোচিত সভাপতি আরশাদ আলী বিশ্বাস কে দীর্ঘ ৯ মাস পর অপসরণ করলো শিক্ষা বোর্ড। পাইকগাছার রাড়ুলী ভূবন মোহনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাসকে অবশেষে অব্যাহতি দেওয়া হয়েছে। ৩ এপ্রিল বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে সংশ্লিষ্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ভূবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে অভিভাবক মো. হায়দার আলী ২০২২ সালের গত ৫ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। দীর্ঘ ১০ মাস পর জেলা শিক্ষা অফিসার চলতি বছরের ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশাদ আলী বিশ্বাস শিক্ষা বোর্ডের গত ৭ মার্চ বিঅ-৬/৩৫ নং স্বারকপত্রে প্রেরিত পত্র অমান্য করায় প্রবিধানমালা-২০০৯ এর ৩৮ ধারামতে ম্যানেজিং কমিটির সভাপতি’র পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। একই সাথে প্রবিধানমালা-২০০৯ এর সংশোধনী ৮(৫) ধারামতে অবশিষ্ট মেয়াদে প্রিজাইডিং অফিসারকে পুনরায় সভাপতি নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মো. আরশাদ আলী বিশ্বাস বলেন, অব্যাহতি সম্পর্কে কিছু জানি না। আমি এখন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তবে বোর্ডের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাজান আলী শেখ বলেন, সভাপতি পদ হতে অব্যাহতির কথা শুনেছি। মো. আরশাদ আলী বিশ্বাস সভাপতি নির্বাচিত হওয়ার পর ক্ষমতার দাপটে ২০২২ সালের ৬ জুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গৌতম ঘোষকে কান ধরে ওটবস করানোসহ শারীরিকভাবে লাঞ্চিত করেন। প্রধান শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় উপজেলা শিক্ষক সমিতি বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাসের বিরুদ্ধে সে সময় বিক্ষোভ মিছিল, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আদালতে মামলা হয় ।

  • পাইকগাছায় নবনির্মিত “সার্বজনীন শ্মশান কালি মন্দির” উদ্বোধন ও ধর্মীয় অুনষ্ঠান অনুষ্ঠিত

    পাইকগাছায় নবনির্মিত “সার্বজনীন শ্মশান কালি মন্দির” উদ্বোধন ও ধর্মীয় অুনষ্ঠান অনুষ্ঠিত

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)
    পাইকগাছা পৌরসভার সরল শীলপাড়াস্থ নবনির্মিত “সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দির” এর উদ্বোধন, ১৮তম বাৎসরিক শ্রীশ্রী শ্মশান কালি পূজা ও শুক্রবার রাতে ধর্মীয় অুনষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পূজা কমিটির সভাপতি দিপংকর শীল এর সভাপতিত্বে সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দিরটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক তাপস শীল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, সাবেক সেক্রেটারি সুবাস চন্দ্র মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, দিপক মন্ডল, পূজা উদযাপন পরিষদের মৃত্যুঞ্জয় সরদার, কোষাধ্যক্ষ শুভংকর শীল, উপদেষ্টা নিরাপদ শীল, স্বপন শীল, জয়দেব শীল, অমিত শীল, উজ্জ্বল শীল, অমিও শীল, সুফল শীল, গুরুদাস শীল, বিকাশ শীল, সাগর শীল, অরণ্য শীল, গৌরাঙ্গ ব্যানার্জী, নিত্য মূখার্জী, পূণ্য শীল, হৃদয় শীল, উত্তম শীল, দিবাকর শীল, অশোক শীল, পূজা শীল, প্রবীর শীল, দিপংকর শীল, বিশ্ব শীল, সমারেশ শীল, সাধক শীল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, পৌরসভার সরল শীলপাডা সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দির কমিটির উদ্যোগে ১৮তম বাৎসরিক শ্রীশ্রী শ্মশান কালি পূজা উদযাপিত হচ্ছে।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছার উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

    পাইকগাছার উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

    ইমদাদুল হক , পাইকগাছা (খুলনা)
    পাইকগাছার উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হরিঢালী ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর মাধ্যমে স্বল্পমূল্যে হরিঢালী ইউনিয়নের কার্ড ধারী উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এরপর কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ে শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ¦ এরফান আলী মোড়ল এর সভাপতিত্বে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের পৃষ্টপোষকতায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশন এর মাধ্যমে এলাকার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্জয় মন্ডল, সহকারী অধ্যাপক স্বপন কান্তি ঘোষ, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ^াস ও ইউপি সদস্য রাজিয়া সুলতানা। পরে অতিথিবৃন্দ কপিলমুনি হাসপাতাল, কপিলমুনি বাজারস্থ পুণ্যভ‚মি বারুনী মেলা ঘাট পরিদর্শন করেন।

  • কালীগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিল,মোটরসাইকেলসহ গ্রেফতার ১

    কালীগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিল,মোটরসাইকেলসহ গ্রেফতার ১

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটে কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল,একটি রেজিঃ বিহীন মোটরসাইকেলসহ ১জন গ্রেফতার।গত (৫ই এপ্রিল)২০২৪ইং শুক্রবার লালমনিরহাট জেলার পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে  থানার ৪নং দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম মৌজাস্থ ৩নং ওয়ার্ডের জনৈক মোঃ জালাল উদ্দীন এর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে চাপারহাট হইতে উত্তর জাওরানীগামী কাচা রাস্তার উপর একটি মোটরসাইকেল কে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল  চালক ঘটনাস্থলে পালানোর চেষ্টা কালে আটক করেন। মোটরসাইকেলের পিছনের ব্যাক্তি দৌড়াইয়া পালাইয়া যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে মোটরসাইকেল চালক সহ মোটরসাইকেলটি তল্লাশী করলে ডান পার্শ্বে শকাফ এর হুকের সাথে আটকানো সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভেতর লাল রংয়ের নেটের ভিতর হইতে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম@বাবু (২২),পিতা- মৃত দুলাল মিয়া,সাং- উত্তর জাওরানী,থানা- হাতীবান্ধা,জেলা- লালমনিরহাট। ঘটনা সাথে জড়িত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির,জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার ৪নং দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম মৌজাস্থ ৩নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল একটি মোটরসাইকেলসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ। 

    হাসমত উল্লাহ 

  • খাগড়াছড়ি জেলায় বৈসাবি ও নববর্ষের উদ্বোধন

    খাগড়াছড়ি জেলায় বৈসাবি ও নববর্ষের উদ্বোধন

    মোঃ শহীদ উল্যাহ
    খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

    প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় আচার, গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে বিভিন্ন পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর লোকজ সংস্কৃতির প্রাণের উৎসব বৈসাবি ও বাংলা নববর্ষের পাঁচ দিন ব্যাপি উৎসব এর উদ্বোধন করা হয়। অদ্য ৫ এপ্রিল শুক্রবার ১০টায় খাগড়াছড়ি টাউন হলের সামনে লোকজ সংস্কৃতির মনোঙ্গ এই আয়োজনের
    শুভ উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার জনাব ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, গুইমারা রিজিয়ন কমান্ডারব্রিগেডিয়া জেনারেল জনাব রাইসুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক জনাব মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার জনাব মুক্তা ধর, মেয়র জনাব নির্মলেন্দু চৌধুরী। উদ্বোধন শেষে এক মনোমুগ্ধকর শোভাযাত্রা খাগড়াছড়ি শহর ঘুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের সামনে গিয়ে মারমা তরুণীদের ঐতিহ্যবাহি পানি খেলার মাধ্যমে শেষ হয়। বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন ছাড়া ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিতি ছিলেন।

  • রংপুরে সাফল্য পরিবারের ইফতার  দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ

    রংপুরে সাফল্য পরিবারের ইফতার দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ, মানবতার কল্যাণে সাফল্য সংগঠনের আয়োজনে গতকাল রংপুরের মর্ডান ধর্মদাস এলাকার আব্দুল মজিদ দারুদ তাকওয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর বাচ্চাদের মাঝে ইফতার, দোয়া ও স্থানীয় প্রতিব্ধী, দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত মানুষের মাঝে পান্জাবী টাকা বিতরণ করা হয়েছে।
    বিতরণ করেন সাফল্য পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ।
    এসময় উপস্থিত ছিলেন কারী মোঃ ওমর ফারুক, মোঃ আবু মুছা, মোঃ সাব্বির হাসান, মোঃ নাঈমুল ইসলাম, মোঃ নূর আলম, মঞ্জু কাদের বাবু, জয়নাল আবেদীন ও সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    উল্লেখ্য সাফল্য পরিবার রংপুর বিভাগের ৮ জেলায় অসহায় দরিদ্র মানুষের পাশে সবসময়ই কাজ করে আসছেন।

  • খাগডহরে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ  কর্মসূচির উদ্বোধন করলেন পিআইও-ইউপি চেয়ারম্যান

    খাগডহরে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন পিআইও-ইউপি চেয়ারম্যান

    আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়নে পবিত্র ঈদুল ঈদুল ফিতর উপলক্ষে ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের জন্য ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (৬এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের ২২০০টি (২হাজার ২শত জন) অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ২২০০০ কেজি চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা ও
    চেয়ারম্যান আবু সাঈদ বাদল।

    যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্নোধন করা হয়। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

    এই সময় পিআইও মনিরুল হক ফারুক রেজা বলেন-প্রধানমন্ত্রী চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক,ঈদে গরীবের মুখেও যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল উপহার পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ রাখতে তিনি চেয়ারম্যান, মেম্বার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পরে পিআইও মনিরুল হক ফারুক রেজা একই দিনে উপজেলার ঘাগড়া ও দাপুনিয়া ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির পরিদর্শন করেন।

    চেয়ারম্যান আবু সাঈদ বাদল বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে আছি এবং আগামীতেও থাকবো। শেখ হাসিনা যতদিন সরকারে থাকবে যতদিন জনগণ কিছু না কিছু পাবেন। শেখ হাসিনার মানবতার উপহার হিসেবে ইউনিয়নের ২হাজার ২শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন- পরিষদের সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু ১ জন্য আহত হয়েছেন 

    দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু ১ জন্য আহত হয়েছেন 

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্রী সচি বিশ্বাস (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। 

    শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১ টার দিকে কনচ খাই হাওরে এ ঘটনা ঘটে। 

    নিহত শ্রী সচি বিশ্বাস দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের 

    মৃত শ্রী সুরেশ বিশ্বাসের ছেলে।

    এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়,

    উপজেলার ভুজনা গ্রামের পাশে রাতে হাওরে ম্যাজিক চাই ও জাল দিয়ে  মাছ শিকার করতে (উজাই-মারা) যান সচি বিশ্বাস সহ আরো কয়েক জন। সে-সময় একই গ্রামের মৃত মনিন্দ্র বিশ্বাসের ছেলে কইল্লা বিশ্বাস নামে আরেকজন আহত হয়েছে।

    শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। দীর্ঘক্ষণ যাবত বজ্রপাত চলাকালীন, সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে সে মারা যান। হাওরে মাছ শিকারে একাধিক মানুষ থাকায় মরার খবর পেয়ে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

    বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান।

     উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত পরিবারকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ তাৎক্ষনিক লাশের সৎকারের জন্য নগদ অর্থ  প্রধান করেন। এবং প্রধান মন্ত্রী সহায়তা তহবিল থেকে চাউল, ডাল, সোয়া বিন তেল, চিনি, মসলার পেকেট ও দেওয়া হয়।

  • বগুড়ার শাজাহানপুরে জাসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ার শাজাহানপুরে জাসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন এর প্রাণকেন্দ্র ডেমাজানী বন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং মোঃ বিপুল রানা মোল্লার সঞ্চালনায় শুক্রবার (৫ এপ্রিল) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন ।
    এ সময় বগুড়া জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, বগুড়া জেলা বিএনপি’র সদস্য ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক

    মোঃ হারেজ উদ্দিন হারেজ,

    মোঃ আবু শাহিন সানি,
    শাজাহানপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাই রনি, শাজাহানপুর উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ
    মোঃ রফিকুল ইসলাম রফিক,
    আরোও উপস্থিত ছিলেন,শাজাহানপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ সহ এলাকার গনমান্য ব্যক্তি বর্গ ।