Author: desk

  • আগৈলঝাড়া পুলিশের উদ্যোগে সাংবাদিক দের সাথে থানার অফিসার ইনচার্জের ইফতার

    আগৈলঝাড়া পুলিশের উদ্যোগে সাংবাদিক দের সাথে থানার অফিসার ইনচার্জের ইফতার

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ এর উদ্যোগে ৮ এপ্রিল ২৮ রমজান সোমবার থানা কম্পাউন্ডে থানার অফিসার ইনচার্জের রুমে অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ এর সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মুহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এই ইফতারের আয়োজন করা হয়। বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো দৈনিক হিরন্ময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি বি এম মনির হোসেনের পরিবেশনায় ইফতারে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের, আগৈলঝাড়া রিপোর্টাস ইউনিটির, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টাস ইউনিটির সাংবাদিক গনসহ অফিসার ও পুলিশ সদস্য গন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক, পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময় কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ আগৈলঝাড়া বাসীকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান।

  • আশুলিয়ায় বাস ভাড়া বেশি চাওয়া নিয়ে গণপিটুনিতে গাড়ি চালক ও হেলপারসহ ২জন নিহত

    আশুলিয়ায় বাস ভাড়া বেশি চাওয়া নিয়ে গণপিটুনিতে গাড়ি চালক ও হেলপারসহ ২জন নিহত

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বাসা ভাড়া বেশি চাওয়া নিয়ে মারধরের ঘটনা ঘটে গণপিটুনিতে গাড়ি চালক ও হেলপার নিহত হয়েছেন।

    সোমবার (৮ এপ্রিল২০২৪ইং) রাতে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) এ মারধরের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ইতিহাস পরিবহনের বাস চালক সোহেল রানা বাবু (২৬) ও হেলপার হৃদয় (৩০)। বাস চালক সোহেল মিরপুরের ফুরকান হোসেনের ছেলে। অপরদিকে হেলপার হৃদয় ময়মনসিংহ ফুলপুর এলাকার আবুল কাশেমের ছেলে।

    পুলিশ জানিয়েছে, দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রাগামী ইতিহাস পরিবহনের বাসের চালক ও হেলপারের সাথে যাত্রীদের ভাড়া নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত যাত্রী সাধারণ বাসের চালক ও হেলপারকে মারধর করে। পরে পথচারীরা তাদের উদ্ধার করে আহত অবস্থায় গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অনেকেই অভিমত প্রকাশ করেন ইতিহাস পরিবহনসহ কিছু পরিবহনের চালক ও স্টাফদের ব্যবহার খুব খারাপ, বাস ভাড়া বেশি নেওয়ার অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

    আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাসুদুর রহমান ঘটনার সত্যতা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, ভাড়া নিয়ে বিতণ্ডার জের ধরে যাত্রীদের সাথে মারধরের ঘটনা ঘটেছিল, গণপিটুনিতে বাস চালক ও হেলপার নিহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • গোদাগাড়ীতে জামায়াতের সাংবাদিক সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান কামারুজ্জামান

    গোদাগাড়ীতে জামায়াতের সাংবাদিক সম্মেলন, চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান কামারুজ্জামান

    নিজস্ব প্রতিবেতক, রাজশাহী।। বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল, বিকালে গোদাগাড়ী উপজেলার তৈমুর হোটেল সেমিনার হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পশ্চিম জেলার আমির, মাটিকাটা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সহকারী সেক্রেটারী ড. ওবাইদুল্লাহ।

    আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মাটিকাটা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক আব্দুল খালেক ও ভাইস চেয়ারম্যান হিসেবে একই কলেজের বাংলা বিভাগের অধ্যা. কামরুজ্জামানের ( সাবেক ভাইস চেয়ারম্যান) নাম ঘোষনা করা হয়।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল খালেক বলেন, আমরা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছি সত্যি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তে
    অংশ গ্রহন করে ভাল নির্বাচনের প্রত্যাশা করচ্ছি।

    ১৯৮৬ ইং সালে ৭ মের অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ গ্রহন করবে তারা জাতীয় বেইমান এমন ঘোষনা দেয়ার পরদিন নির্বাচন করার ঘোষনা দিয়ে নির্বাচন করেছিলেন এবং আপনাদের নেতাদের জেল থেকে মুক্ত করার শর্তে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদ ভাগাভাগির নির্বাচনে অংশ গ্রহন করছেন কি না এমন প্রশ্নের জবাবে আব্দুল খালেক ও ড. ওবাইদুল্লাহ বলেন, ওই সময় যারা ঘোষনা দিয়েছিলেন, আপনারা জানেন, তারা নির্বাচন করেছিলেন সেটাও আপনাদের জানা। জামায়াতের নেতারা সংবিধানিক অধিকারে আদালতে জামিন পেয়েছেন। এ অধিকার আমরা রাখি। কোন সমঝোতার নির্বাচনে আমরা বিশ্বাসী নয়। এধরনের নির্বাচন অতীতে করেনি, বর্তমানে করবো না। আরও উপস্থিত ছিলেন জামায়াতের গোদাগাড়ী উপজেলার আমীর হুমায়ন আলী, গোদাগাড়ী পৌরসভার জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম, তানোর উপজেলা শিবিরের সভাপতি রমজান আলী প্রমূখ। এদিকে আওয়ামীলীগের একাধিক নেতা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসেবে ব্যাপক প্রচারপ্রচারনা করছেন। জামায়াতের নেতাকর্মীগণও প্রচার প্রচারনা শুরু করেছেন। তবে বিএনপি রয়েছে নিরব। তারা এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহন করবেন না বলে নেতা কর্মীগন জানান।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • অষ্টাধরে নিজস্ব তহবিল থেকে  দুস্থদের দিলেন ইউপি চেয়ারম্যান

    অষ্টাধরে নিজস্ব তহবিল থেকে দুস্থদের দিলেন ইউপি চেয়ারম্যান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জনপ্রতিনিধিদের সম্পর্কে সমাজে অনেক নেতিবাচক ধারণা চালু রয়েছে। দুস্থদের ভাতার টাকা ও ত্রাণসামগ্রী আত্মসাৎ করার অভিযোগে প্রায়ই জনপ্রতিনিধিরা সংবাদপত্রের শিরোনাম হন।

    কিন্তু দেশে বহু জনপ্রতিনিধি রয়েছেন যারা সব সময় দেশ ও জাতির ক্রান্তিকালে এগিয়ে আসেন। অভাবগ্রস্ত মানুষের কল্যাণে বিলিয়ে দেন নিজের অর্থ সম্পদ। এমন একজন জনপ্রতিনিধি হলেন-ময়মনসিংহ জেলার সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান।

    তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক উপহারের চাউল বিতরণ করেছেন, যারা চাউল পাইনি তাদের নগদ অর্থ দিয়েছেন। এরপরও ইউনিয়নের কোন গরীব অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেলক্ষ্যে রবিবার দুপুরে
    অষ্টধার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় ৩হাজার গরীব অসহায় মানুষের মাঝে প্রত্যেককে নগদ ৫শত টাকা করে ১২লক্ষ টাকা নগদ ও ৩ লক্ষ টাকা মূল্যমানের অন্যান্য সামগ্রী ঈদ উপহার হিসেবে সর্বমোট প্রায় ১৫লক্ষ টাকা বিতরণ করেছেন।

    এ সময় অষ্টধার ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    জাপারকান্দা আবাসন প্রকল্পের বাসিন্দা হারুন বলেন, এই দুর্যোগময় সময়ে কেউ আমাদের খবর নেই না। চেয়ারম্যান ঈদ উপলক্ষে টাকা দিয়েছে। চরশসা গ্রামের আবুল হোসেন বলেন, ‘আমাদের চেয়ারম্যান প্রতি বছরের মতো তাঁর পারিবারিক তহবিল থেকে নগদ টাকা আমার মতো গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন। এমন চেয়ারম্যান আমাদের ইউনিয়নে এর আগে কখনো দেখিনি।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আরমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মানে জনসেবায় নেমেছি। চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার। আমার ইউনিয়নে যা বরাদ্ধ আসো তা বিতরণের পরও কোন মানুষকে যেনো অবহেলিত না থাকতে হয় সেজন্য হতদরিদ্র মানুষের মধ্যে আমাদের পারিবারিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেছি। এছাড়া এলাকার কর্মহীন ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকার।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে সাবেক যুবলীগ নেতাকে কু*পিয়ে হ*ত্যা

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে সাবেক যুবলীগ নেতাকে কু*পিয়ে হ*ত্যা

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জে পূর্বশ্রুতার জেরে সোহরাব খান (৬০) নামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত সোহরাব খানের ছেলে জনি খান (৪২) গুরুতর আহত হয়েছেন।

    আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহরাব খান দিঘিরপাড় এলাকার মৃত নুর মোহাম্মদ খানের ছেলে।

    তিনি দিঘীরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২ টার দিকে মূলচর গ্রামের ভোলা মেম্বারের ছেলে রিজভী ও তার সাথের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সোহরাব খানকে। এসময় বাবা সোহরাব খানকে বাঁচাতে জনি খান এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

    নিহতের বিষয়টি শিকার করে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোল্লা সোয়েব বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • নলছিটিতে কারাবরণকারি বিএনপির নেতাকর্মীদের সংবর্ধনা, ঈদ উপহার বিতরণ

    নলছিটিতে কারাবরণকারি বিএনপির নেতাকর্মীদের সংবর্ধনা, ঈদ উপহার বিতরণ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় কারাবরণকারি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা এবং ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদল। সোমবার(০৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের মল্লিকপুর এলাকার একটি মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

    ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন,নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল ও পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান।

    নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহাগ মোল্লা, আরিফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা মিরাজ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু ও রেজওয়ানুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বশির আহম্মেদ ও রাজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান, পৌর কমিটির সদস্যসচিব সাব্বির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ।

    পরে দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াসের রোগমুক্তি কামনা করা হয়।

  • বাবুগঞ্জের সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন মোঃ খালেদ হোসেন স্বপন

    বাবুগঞ্জের সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন মোঃ খালেদ হোসেন স্বপন

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।। বাবুগঞ্জ উপজেলা সাংবাদিক সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, ইফতার মাহফিল আয়োজন করেন স্থান বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ সময় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন দোয়া করেন আবুল হাসানাত আব্দুল্লাহ এবং মরহুম শাহানারা আব্দুল্লাহ রুহের মাগফেরাত করে দোয়া মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবাগত সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ আহমেদ মুন্না, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার ও প্রচারণা সম্পাদক মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সৈয়দ জহিরুল ইসলাম মুরাদ, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ আহবায়ক মোঃ জুয়েল, বাবুগঞ্জ উপজেলার যুবলীগ নেতা মোঃ আলিফ হোসেন ছাব্বির, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বাবু আকন, চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার রাড়ী, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ আহমেদ, প্রমুখ ও আরও অঙ্গসহযোগী নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক
    মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের বাড়ীতে বাড়ীতে পৌছে দেয়া হয় ঈদ সামগ্রী। মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের নিজস্ব উদ্যোগ ও সংগঠনের উপদ্রেষ্টা সহ সংশ্লিষ্টদের আর্থিক সহায়তায় এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম চাঁদ রাত পর্যন্ত চলমান থাকবে। দৈনন্দিন কর্ম পরিবেশে ছন্দপতনের কারণে খেটে খাওয়া মানুষের কাজের সুযোগ ও স¶মতা কমে আসছে। দ্রব্য মূলের উর্ধ গতির বাজারে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, ডাল, তেল ,পোলাও চাল, পেঁয়াজ ইত্যাদি। রিপোর্টার্স ইউনিটির ঈদ উপহার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন,মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উপদ্রেষ্টা ও রেনেসা ডায়াগনোষ্টিক কেয়ারের পরিচালক মো. আক্কাস আলী, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হাসান মিলন, সহ- সভাপতি এম এম রহমান, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা, কার্যকরি সদস্য শামসুল হুদা হিটু প্রমুখ।

  • তারাগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের চাল ওজনে কম দেয়ার  অভিযোগ সয়ার ইউপি চেয়ারম্যানর পাইলটের বিরুদ্ধে

    তারাগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের চাল ওজনে কম দেয়ার অভিযোগ সয়ার ইউপি চেয়ারম্যানর পাইলটের বিরুদ্ধে

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের বিরুদ্ধে।
    রোববার (৭ এপ্রিল) স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগিদের মাঝে চাল বিতরণ কালে এই অনিয়মের ঘটনা ঘটে। দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বিতরণে এমন দুর্নীতি দেখে এলাকায় চরম অসন্তোষ সৃষ্টি হয়। ভুক্তভোগীরা এই ঘটনা সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
    জানাগেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সয়র ইউনিয়নের ২৫৯২ জন হতদরিদ্র নারী-পুরুষের জন্য ২৫.৯২০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয় তারাগঞ্জ উপজেলা প্রশাসন। যা ৭ এপ্রিল বিতরণের দিন-তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত সময় চাল বিতরণ কালে প্রতিজন সুবিধা ভুগির ১০ কেজি চালের মধ্যে ১ থেকে দেড় কেজি করে চাল কম দেয়ার অভিযোগ উঠেছে।
    সরজমিনে গিয়ে দেখা যায় প্রতি পাঁচ জন সুবিধাভোগীর সিলিপ একখানে করে একজনের কাছেই নেয়া হচ্ছে পাঁচ জনের টিপসই , একজনের হাতেই দেয়া হচ্ছে পাঁচ জনের চাল। চাল কম দেয়ার বিষয়টি জানার আগ্রহ থেকেই বুড়িরহাট বাজারের এক দোকানের ওজন পরিমাপক যন্ত্রটি নিয়ে প্রতিবেদক একের পর এক সুবিধাভোগীকে ডেকে মাপতে শুরু করেন প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল, আর তাতেই বোঝা যায় পাঁচজনের ৫০ কেজি চালের মধ্যে দেয়া হচ্ছে ৩৯ থেকে ৪১ কেজি। একজন ভুক্তভোগী কে ১ কেজি করে চাল কম দিলেও ২৫৯২ জন ভুক্তভোগীর চাল দাঁড়ায় ২৫৯২ কেজি।
    সয়ার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে একজন আবু নাসের তিনি বলেন, ভাই সরকার বছরে দুই ঈদত দশ কেজি করি চাউল দেয়। তাও আবার এক কেজি করি কম দেওছে। আর কাক বিশ্বাস করমো?
    চাল বিতরণে দায়িত্ব থাকা ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেমের কাছে চাল কম দেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি দেখতেছি চাল বিতরণ হচ্ছে কিনা, চাল কম দিচ্ছে কিনা সেটা আমার দেখার বিষয় না।
    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটের সাথে কথা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, তারাগঞ্জে আরো অনেক জায়গায় দুর্নীতি হয় আপনারা সাংবাদিকরা সেখানে যান না আসেন শুধু আমরা চেয়ারম্যানরা চাল বিতরণ করতেছি কিনা চাল কম দিচ্ছি কিনা সেগুলো দেখতে এগুলো দেখা বাদ দিয়ে অন্য কিছু করেন।

  • কুমিল্লায় জাতীয় সাংবাদিক  সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    কুমিল্লা জেলা প্রতিনিধি

    আজ রবিবার ৭ইং এপ্রিল কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় গোল্ডেন স্পুনে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়ার সঞ্চালনায় জেলা সভাপতি দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুণের সভাপতিত্বে
    প্রধান অতিথি ছিলেন কে টি সির চেয়ারম্যান জোনায়েদ সিকদার তপু,
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সিঃ সাংবাদিক সাদিক মামুন, কুমিল্লা জেলা সাংবাদিক সংস্থার উপদেষ্টা কাজী তাহমিনা আক্তার মিনা,সহকারী অধ্যাপক আবুল হোসেন মিলন,
    কালের কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুর রহমান, জেলা প্রতিনিধি বিজয় টিভির সাংবাদিক হুমায়ুন কবির মানিক,জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলার সহ সভাপতি জুয়েল রানা মজুমদার,সহ সভাপতি মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু,
    যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক১) মোঃকামরুজ্জামান,২) মো জয়দল হোসেন,৩)এন সি জুয়েল, নির্বাহী সদস্য কবির হোসেন,শাহ সাহিদ উদ্দিন, নির্বাহী সদস্য মোঃশরিফুল ইসলাম,

    আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি আবু বক্কর সুজন,চান্দিনা উপজেলা সভাপতি কাজী রাশেদ এন টিভি,বুড়িচং সভাপতি সৌরভ মাহমুদ হারুন,সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়,নির্বাহী সদস্য জাহিদ হাসান, প্রচার সম্পাদক মোঃশরিফ সুমন, নির্বাহী সদস্য মাইনুল হকস্বপন,সালমা আক্তার, মুক্ত বাংলাদেশ পত্রিকার মহানগর প্রতিনিধি মোঃমনির হোসেন,
    ,আফসানা আক্তার, রুমালীজাহান,রিমা, এসময় উপস্থিত বক্তারা বলেন সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করতে।সরকারের উন্নয়ন তুলে ধরতে,