Author: desk

  • গৌরনদীর সরিকলে ইকরা নুরানী ক্যাডেট মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    গৌরনদীর সরিকলে ইকরা নুরানী ক্যাডেট মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দঃ সাকোকাঠি গ্রামের মোঃ খবির বেপারির পুত্র মোঃ রোকন উদ্দিন ব্যাপারির অক্লান্ত পরিশ্রম ও সাধনায় অবস্থিত ইকরা নুরানি ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধনের কার্যক্রম করা হয়েছে।

    সোমবার ১৫ এপ্রিল সকাল ১০ টায় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নূরানী তালিমুল কোরআন বোর্ড বরিশাল বিভাগের সহকারী পরিচালক মোঃ রফি উদ্দিন নজরল ইসলাম উপস্থিত থেকে উপস্থিতিদের মাঝে বক্তব্যে বলেন, আন্ধকার জগতকে আলোকিত করতে দিন ইসলামের বিকল্প অন্য কিছুই চিন্তা করা যাবেনা।

    তাই প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের দিন ইসলাম কোরআন শিক্ষা দেওয়া। এর ভিতর থেকেই আদর্শ বয়ে আনবে। এবং পরোপারে দিন ইসলামের ভিতর থেকেই জান্নাত বয়ে আনবে এমনটি বলেন তিনি।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৌরনদী ও আগৈলঝাড়া থানার জিম্মাদার মাওলানা আবুল বাসার প্রধান শিক্ষক ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসা গৌরনদী, মোঃ মোবারক ফকির, আবদুর রহমান বিশ্বাস, জাহাঙ্গীর নগর ইউনিয়ন সাবেক ইউপি সদস্য বাবুল বেপারি প্রমুখ।
    প্রতিষ্টতা মোঃ রোকন উদ্দিনের মহতি উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষাঅনুরাগি দানবির মো ঃ হাফিজুর রহমান মান্না। শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ জন শিক্ষার্থীকে ভর্তি করানোর দৃশ্য লক্ষ করা গেছে।

  • জুনের মধ্যে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হবে- এমপি মেনন

    জুনের মধ্যে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হবে- এমপি মেনন

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্থিশুন্ড মোড়াকাঠী(এইচ এম) মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, উজিরপুর – বানারীপাড়া (বরিশাল -২) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন তিনি বলেন বৈশ্বিক মহামারী করোনা, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়ে,এতে বড় বড় মেগা প্রকল্প বন্ধ হয়ে যায়,ফলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সড়ক মহাসড়ক, সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
    আশা করি আগামী জুনের মধ্যে সকল অর্থনৈতিক সংকট সমাধান হবে। ১৫ এপ্রিল সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আবু বকর আকন এর পৃষ্ঠপোষকতায়,ফ্রি ক্যাম্প উদ্বোধনীয় অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ মামুন অর রশিদ তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আফরোজ রোজি, উজিরপুর আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান ইউছুব হাওলাদার, ইউপি সদস্য মাইনুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানি শীল, ওয়ার্কাস পার্টির বরিশাল জেলা নেতা,জহিরুল ইসলাম টুটুল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালী ফারাহীন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম সরদার।ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ আসাদুল্লাহ গালিব।

  • উজিরপুরে শুরুহলো আড়াইশো বছরের ঐতিহ্যবাহী কাটাগাছ তলার  বৈশাখী মেলা

    উজিরপুরে শুরুহলো আড়াইশো বছরের ঐতিহ্যবাহী কাটাগাছ তলার বৈশাখী মেলা

    মোঃ জুনায়েদ খান সিয়ামঃ

    আসে উৎসব-জাগে উল্লাস, সাজে নবপল্লবে বনবিথী। নীল গগনে সাদা আর কালো মেঘের খেলা নিরবধি। প্রলয় হুংকার কত ভয়ংকর-ঝড়ে বৃষ্টি আনে তুষ্টি। গাঁয়ের মাঠে প্রাণের মেলায় সাজিয়াছে মন্ডা-মিষ্টি।’

    নবরূপে সজ্জিত প্রকৃতির মাঝে ঘন কালো মেঘের গর্জন, সঙ্গে রং-বেরঙের উৎসব। এমন চিরায়ত রূপ নিয়ে বাংলায় আসে বৈশাখ, শুরু হয় নতুন বছর।

    আর নববর্ষ বরণ উৎসবকে আকর্ষণীয় করে তোলে বৈশাখী মেলা। ১৫৮৬ খ্রিস্টাব্দে ইংরেজি, হিজরি, চন্দ্র ও সৌর সনকে ভিত্তি করে বঙ্গাব্দ প্রবর্তিত হওয়ার পর মোঘল সম্রাট আকবরের আমল থেকে বাংলা নববর্ষ পালন শুরু হয়।
    নতুন বছরের প্রথম দিন ও মাস বৈশাখকে বরণ করতে তখন মেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হতো। কালেক্রমে সেটির নাম হয় ‘বৈশাখী মেলা’।খেলনা টমটমের টুংটাং শব্দ, তালপাতার বাঁশির পু-পু-পু সুর, নাগরদোলায় দোল খাওয়া শিশু-কিশোরদের কলরবের সঙ্গে পুতুল নাচের আসর থেকে মাইকে ভেসে আসা লোকজ গান আর ঢাক ঢোলের শব্দ নিয়েই গ্রাম-বাংলায় বসে বৈশাখী মেলা। মেলায় থাকে লোকজ খাদ্যদ্রব্য মুড়ি-মুড়কি, জিলাপি, রসগোল্লা, খই-চিড়া বাতাসা
    গাঁয়ের বধূদের জন্য কাচের চুড়ি, পুঁতির মালা, রঙিন ফিতা, প্রসাধনীর সারি সারি দোকান। কারুপণ্য, কুটির শিল্প, হস্তশিল্পসহ নানা পণ্য ছাড়াও মাটির তৈরি পুতুল, কাঠের গাড়ি, বাঁশের কুলা-চালুনসহ নানা ধরণের শিশু-কিশোর খেলনা সামগ্রীর পসরা সাজায় দোকানিরা। নানা বিনোদনে মুখরিত থাকে মেলা প্রাঙ্গণ। আর মেলার এ দিনটির জন্য বছরজুড়ে অপেক্ষায় থাকে গাঁয়ের বধূ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।
    মেলায় যেতে যেতে গাঁয়ের মেঠো পথে শিশু-কিশোরদের দুরন্তপনায় ছুটে চলা ও পাগলা হাওয়ায় দোল খাওয়া সবুজ ধানের ক্ষেতে ভাই-বোনের লুকোচুরি খেলা আনন্দটা আরও বাড়িয়ে দেয়। আর মেলা থেকে ফেরার পথে তালপাতার বাঁশি, খেলনা টমটম গাড়ি ও কিশোরীর হাতে কাচের চুরির ঝনঝন আওয়াজে মুখরিত থাকে পথ-প্রান্তর।

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার পৌরসদরের ৫ নং ওয়ার্ডের পুরান বাজারে প্রতিবছরই বসে এমন এক ঐতিহ্যবাহী মেলা। শত শত বছর ধরে চলে আসা মেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈশাখ মাসের তিন তারিখ থেকে শুরু হয়ে চলবে ৫ তারিখ পর্যন্ত।দুই থেকে আড়াইশ বছর ধরেই এ মেলা চলে আসছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

  • শাজাহানপুরে অর্থের অভাবে বন্ধ হয়ে আছে মসজিদ নির্মাণের কাজ

    শাজাহানপুরে অর্থের অভাবে বন্ধ হয়ে আছে মসজিদ নির্মাণের কাজ

    মিজানুর রহমান মিলন,
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

    বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ফুলকোট গ্রামের পশ্চিমপাড়ায় (মাদারতোলা) অবস্থিত ফুলকোট পশ্চিমপাড়া বায়তুল ফালাহ্
    জামে মসজিদ । মসজিদটি ১৯৮২ সালে নির্মিত । মসজিদে জমিদাতা মরহুম রবিয়া আকন্দ ০৬ শতক ও মরহুম অজিউদ্দীন প্রাং ০৩ শতক । বর্তমানে মসজিদটির ১৩ শতাংশ জায়গা আছে । মসজিদটি আশির দশকে নির্মিত হলেও আধুনিকতার কোন ছোয়া না লাগার কারণে এতদিন টিনের ঘরে মানুষ নামাজ আদায় করে আসিতেছিল । এভাবেই চলছে ৪২ বছর । এলাকার বেশির ভাগ লোক দারিদ্র সীমার নিচে বসবাস ও বিত্তবান কোন লোক না থাকায় মসজিদটি পুনঃনির্মাণ করা সম্ভব হয়নি ।ফুলকোট পশ্চিমপাড়া বায়তুল ফালাহ্ জামে
    মসজিদের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এবং কোষাধ্যক্ষ এমদাদুল হক জানান,বাৎসরিক জালসা সহ বিভিন্ন দানের মাধ্যমে মসজিদটির ৬ লক্ষ ৪০ হাজার টাকা তহবিল ছিলো সেই টাকা দিয়ে গত ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে মসজিদটির পুনঃ নির্মাণের কাজ শুরু করা হয় । যে টাকা তহবিল ছিলো সেই টাকা দিয়ে কেবল মসজিদটির কলম তোলার কাজ শেষ হয়েছে । আর বাদবাকি কাজ টাকার অভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না । তাই সকলের কাছে আকুল আবেদন আপনার আমার একটু সহযোগিতায় নির্মাণ কাজটা অনেক এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ । এভাবে একটি সুন্দর মসজিদ নির্মাণ হয়ে যাবে যা আপনি আমি এ দুনিয়া থেকে চলে যাবার পরেও মাথা উঁচু করে কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ । আর আখেরাতে নাজাতের জন্য ওছিলাও হতে পারে । মসজিদ কমিটির পক্ষ থেকেও বিওবান ও দ্বীনি ভাই বোনদের কাছ থেকে অনুদান সহযোগিতা কামনা করা হয়েছে । মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সাধ্যমত সহযোগিতা করার তৌফিক দান করুক, আমিন ।
    সহযোগিতায়, বিকাশ ও নগদ -০১৭২৭৮৩৭১৯৭

  • সেনবাগে পুকুরের পানিতে ডুবে  মাদ্রাসা ছাত্রের মৃত্যু

    সেনবাগে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে পুকুরের পানিতে ডুবে শাহরিয়ার রহমান হামজা (৬) নামে এক শিশু মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫এপ্রিল) আড়াইটার দিকে ওই গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার রহমান হামজা (৬) কেশারপাড় আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩ সন্তানদের মধ্যে বড় ছেলে। সে স্থানীয় পরিকোট তাহমিদূল আলম নূরানি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে পরিবারের সকল লোকজন মিলে খাবার খাওয়ার সময় নিহত শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে, পরিবারের সন্দেহ হলে তাৎক্ষণিক সবাই মিলে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে তাঁর নিথর দেহ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য গাজী মনির হোসেন দুলাল। তিনি বলেন খবর পেয়ে সরজমিনে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে নিশ্চিত হই।এঘটনায় স্থানীয় ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন বলেন, আমি এঘটনায় অবগত আছি।

  • নাগরপুরে ৩৪ বছর পর বন্ধুদেরকে বরণ 

    নাগরপুরে ৩৪ বছর পর বন্ধুদেরকে বরণ 

    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ৩৪ বছর পর কিছু বন্ধুদের বরণ করে নেওয়া হয়। ১৯৯০ সনে এসএসসি ব্যাচের ধামরাইয়ের চার বন্ধুকে বরণ করে নেওয়া হয়েছে। 

    সোমবার (১৫ এপ্রিল) দুপুরে নাগরপুরের ‘৯০ বন্ধুদের আহব্বানে সাড়া দিয়ে সুদুর ধামরাই হতে বন্ধুগণ নাগরপুরে আসলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গত ৮ মার্চ বন্ধু সম্মিলনে তাদের সাথে পরিচয় পর্বের পর হতে নিয়মিত যোগাযোগ। এ সময় আগত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহ শিক্ষক মো. মোকসেদ আলী, সি. শিক্ষক মনজুর মিয়া, ফার্মাসিষ্ট ছানোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, প্রফেসর আবদুস সালাম, শওকত আলী মাষ্টার, সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন, প্রভাষক কামরুন্নাহার লাইলি। পরে নাগরপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন। দুপুরে পর বেলতৌলের বন্ধু আনোয়ার হোসেনের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে ‘৯০ এর ২৫ জন বন্ধু সারা দিয়ে তার বাড়িতে, কবিতা আবৃত্তি, গান, কৌতুক অভিনয় সহ দিনব্যাপী জমজমাট আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রভাষক আলী আক্তার, সেনা সার্জেন্ট(অব.) নজরুল ইসলাম, ডা. শিউলি, মাষ্টার সোলাইমান, রজব আলী, আনোয়ার মাষ্টার প্রমুখ।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • মসজিদ নির্মাণে নগদ অর্থ প্রদান করলেন শিবলী সাদিক এমপি

    মসজিদ নির্মাণে নগদ অর্থ প্রদান করলেন শিবলী সাদিক এমপি

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জামে মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    সোমবার উপজেলার জোতবানি ইউনিয়নের ধনসা পূর্বপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মসজিদের উন্নয়নকল্পে মসজিদ কমিটির সভাপতি, সম্পাদকের হাতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এ সময় সংসদ সদস্য শিবলী সাদিক পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

    ধনসা পূর্বপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে, এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলাী মন্ডল, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সংসদ সদস্যর সফরসঙ্গী, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • মোরেলগঞ্জের সিজারের সময় গৃহবধূর মৃত্যু,বেঁচে আছে নবজাতক

    মোরেলগঞ্জের সিজারের সময় গৃহবধূর মৃত্যু,বেঁচে আছে নবজাতক

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাট মোরেলগঞ্জে রাইসা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  সিজারিয়ান অপারেশন করতে গিয়ে মোসা খুকু (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

     সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে, নিহত নারীর  স্বামীর নাম আবু সুফিয়ান।ঘটনাস্থলে গিয়ে জানা যায় মোরেলগঞ্জ রাইসা ক্লিনিকের ডাক্তার  রাহুল দেব বিশ্বাস এর তত্ত্বাবধানে সিজারের সময় একটি কন্যা সন্তানের জন্ম হলেও অপচিকিৎসায় খুকু বেগম মৃত্যুবরণ করেন। নিহতের নবজাতক সুস্থ রয়েছে।

    ঘটনার পরে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে স্বামীর কাছ থেকে মুচলেকা নিয়ে ওই নারীর লাশ ক্লিনিক থেকে বের করে দেয়। মৃত্যুর খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। 

    ভুল সিজারের মাধ্যমে রোগী মৃত্যুর ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে  ক্ষোভ বিরাজ করছে।

    এ বিষয়ে রাইসা ক্লিনিকের ডাক্তার রাহুল এর কাছে জানতে চাইলে মিনি ভীষণ ব্যস্ত আছেন বলে মোবাইল কেটে দেন। 

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন,সিজারের মাধ্যমে রোগী মৃত্যুর খবর পেয়ে ওই ক্লিনিকে পুলিশ পাঠিয়েছি,তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যাবস্হা নিবো।

  • সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

    সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

    এম এ আলিম রিপন ঃ মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পাবনার সুজানগরে বাংলা ১৪৩১ নতুন বছরকে বরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম সকালকে বরণ করে নেওয়া হয়। পরে এদিন সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দায়েন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ, গণমাধ্যম কর্মীদের মধ্যে মোহাম্মদ আলী, এম মনিরুজ্জামান, এম এ আলিম রিপন, পদ্মা সংগীত একাডেমিক পরিচালক জয়ন্ত কুমার কুন্ডু, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা পরবর্তীতে উপজেলা পরিষদ সভা কক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, পহেলা বৈশাখ বাঙালিকে এক কাতারে এনে দাঁড় করায়। সকল পরিচয় ভুলে আমরা নিজস্ব জাতি সত্তায় উজ্জীবিত হই। এই বর্ষবরণ আমাদের মাঝে ঐক্যের ভিতকে আরও মজবুত করে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫

    নড়াইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১৫

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি//

    ।নড়াইলের কালিয়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধা ও নারী সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাবরা-হাছলা ইউনিয়নের বাবরা গ্রামে শেখ ফরিদ উদ্দিন ও হাফেয নাসির উদ্দিন পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
    আহতদেরকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাবরা গ্রামের সৈয়দ শহীদ আলীর ছেলে সোহাগ (৩০) এর সাথে অপর পক্ষ ইমরুল শেখের ছেলে নাবিল (২২) এর ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাঠে থাকা অন্যরা সবাইকে থামিয়ে দেয়।
    এ ঘটনার জের ধরে আজ সকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নাসির উদ্দিনের পক্ষের লোক সাবু শেখের ছেলের বউভাত অনুষ্ঠানের আয়োজন চলছিলো। এসময় শেখ ফরিদ উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
    প্রায় আধা ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষ পুলিশ এসে থামাতে সক্ষম হয়। এতে উভয় দলের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
    আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৭৮), সাকিবুল খান (৩৫), ফারজানা (২০), কল্পনা বেগম (৪৫), আখতারুজ্জামান (৬৫), আশরাফুজ্জামান (৩২), সজল শেখ (২৮), সাব্বির শেখ (৩১), জসিম শেখ (৩৩) সহ আরে অনেকে।
    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোন পক্ষই এখন কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী বাবস্থা নেয়া হবে।