Author: desk

  • কালীগঞ্জে মাঠে মাঠে ইরি ধানের শীষে ভরপুর

    কালীগঞ্জে মাঠে মাঠে ইরি ধানের শীষে ভরপুর

    মো.হাসসত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাঠে মাঠে ইরি-বোরো ধানের শীষে ভরপুর। যেদিকেই চোখ যায় যেন এক অপরূপ সমারোহ। ইরি-বোরো ফসলের মাঠে বাতাসের দোলা খাচ্ছে ধানের শীষ। যেদিকে চোখ যায় সবুজে সমারোহ। তা দেখে খুশিতে কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করলেও তারা শংকিত প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, তীব্র রৌদের দাপদাহে ধানে চিটা পড়া এবং কামলা সংকট হবে কিনা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের দোলা,খাল,বিল ও বাড়ির অস্সা জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার ইরিবোরো আবাদে সেচ সংকটে না পরায় ধান গাছে তেমন কোন রোগবালাই আক্রান্ত হয়নি। গত কয়েক বছরের মধ্যে সুন্দর তেজ সেই ধানের গাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে এবং তীব্র তাপদাহ থেকে ধানের গাছ ও শীষ রক্ষা করতে কৃষকরা উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও দিক নিদের্শনায় সার্বক্ষণিক কীটনাশক প্রয়োগ ও পরিচর্যা করায় এখন ধান গাছে বড়বড় শীষ বের হয়ে খাচ্ছে বাতাসের দোলা। আনন্দে দুলছে কৃষকদের মন। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে তারা। সতিরপাড় বুড়িরহাট গ্রামের কৃষক মফিজুল ইসলাম, চলবলা সোনারহাট গ্রামের কৃষক ছাইফুল ইসলাম,উত্তর দলগ্রাম আরিডোবা গ্রামের কৃষক মজিবর রহমান, আব্দুস ছালামসহ  অনেক বলেন বাম্পার ফলনের আশা করছেন। তবে তাদের মনে সর্বদা প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আতংক বিরাজ করছে। এছাড়া ধান কাটা মাড়াইয়ের শ্রমিক সংকটেরও আশংকাও রয়েছে তাদের। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায় জানান, ধান খেতে তাপদাহ মোকাবিলা করতে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। চলতি ইরি- বোরো খেতে রোগবালাই নেই বললেই চলে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

    হাসমত উল্লাহ 

  • আশুলিয়ায় তিতাস গ্যাসের এক হাজার বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

    আশুলিয়ায় তিতাস গ্যাসের এক হাজার বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

    হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়া থানার আওতাধীন ও গাজীপুর জেলার কাশিমপুরের বাগবাড়ী এলাকায় তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১০০০ হাজার বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    রবিবার (২৮ এপ্রিল ২০২৪ইং) সকাল ১০টা থেকে দিনব্যাপী অভিযান চালিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আশুলিয়া ও কাশিমপুর সীমান্ত বাগবাড়ী ঈদগাঁ মাঠ ও মাদ্রাসা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

    উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস কর্মকর্তা আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৫০ জনের মতো শ্রমিক এ অভিযানের কাজে অংশ গ্রহণ করেন।

    আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার তিতাস অফিসের আওতাধীন, বাগবাড়ী কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৮টি পয়েন্টে ১০০০ হাজার বাসা বাড়ির প্রায় ৩ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উক্ত এলাকায় এ সময় তিনি আরো বলেন, গ্যাস সংশ্লিষ্ট আইনের যতগুলো ধারা আছে আমরা সবগুলো ধারায় ব্যবস্থা নিচ্ছি।

    কি ধরণে পদক্ষেপ নিলে অবৈধ গ্যাস সংযোগ থামানো যাবে, জানতে চাইলে তিনি বলেন, গ্যাস আইন ২০১০, তিতাস গ্যাস বিপণন আইন ২০১৪ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা যায়, তার সর্বোচ্চ আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারপরেও আইনি দুর্বলতার সুযোগে এই গ্যাস ব্যবহারকারীরা বারবার অবৈধ সংযোগ দিচ্ছে। জনগণের ভেতরে যে, রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি, বড় ধরনের অপরাধ জনজীবন ও জান মালের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, প্লাস্টিকের পাইপ দিয়ে অবৈধ সংযোগ নিয়েছে অনেকেই, এটা খুবই ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মানুষের জান মালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি, এগুলো নিয়ে সাধারণ মানুষের সচেতনতা থাকা দরকার। এ ধরনের অপরাধ বারবার না করে, আমাদের কোম্পানির পক্ষ থেকে এই অবৈধ সংযোগ না দেয় , তার জন্য যত ধরনের পদক্ষেপ আছে আমরা নিবো।

    এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান সহ আরো অনেকে। এ সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

  • নদীতে গোসল করতে নেমে ২ ছাত্র নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

    নদীতে গোসল করতে নেমে ২ ছাত্র নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী ঃ রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্রপদ্মা নিখোঁজের পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেক জনকে উদ্ধারে অভিযান চলেছে বলে জানিয়েছেন গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নমীর উদ্দীন। রোববার দুপুরে গোদাগাড়ীর রেল বাজার ঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল তারা।

    এরা হলেন, মহিশালবাড়ি গ্রামের সাগরপাড়ার ওমর আলীর ছেলে উসমান আলী (১৪) ও নাসির উদ্দিনের ছেলে সুলতান মুহাম্মদ সাইফ (১৫)। এদের মধ্যে ওসমান আলী লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি বিভাগের কর্মীরা।

    স্থানীয়দের বরাদ দিয়ে নমীর উদ্দিন বলেন, মহিশালবাড়ি আল ইসলাহ্ ইসলামী একাডেমীর পাঁচজন ছাত্র পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্য থেকে দুইজন ওসমান ও সাইফ পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তল্লাশী চালিয়ে একজনের লাশ উদ্ধার করে। আর সাইফকে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে বিকেল ৪টার দিকে তিনি জানান।

    মহিশালবাড়ি আল ইসলাহ্ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তারেক আহম্মেদ আনীক বলেন, স্কুলের নাম করে বাড়ী থেকে বের হয় ৫ জন ছাত্র কিন্তু তারা স্কুলে না এসে বাইসাইকেল করে নদীতে যায় স্কুলের ব্যাগ, পোশাক খুলে একটি নৌকায় রাখে টিউব নিয়ে ৫ ছাত্র নদীতে নামে কিছুদূর যাওয়ার পর গরমে টিউব ফেঁটে যায়, ৩ জন তীরে আসলেও ২ জন ডুবে যায়। একজনের লাশ উদ্ধার করা হযেছে এবং অন্য জন এখনও রয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নলছিটিতে গাজাসহ আটক-১

    নলছিটিতে গাজাসহ আটক-১

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ৫২০গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) রাত আটটার দিকে নলছিটির গোদন্ডা এলাকার একটি মাছের ঘের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আটককৃত যুবকের নাম মো. সাব্বির সরদার (২৩),পিতা মো. বাদল সরদার। সে উপজেলার রানাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

    পুলিশ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এসআই মো. শহিদুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম তাকে রানাপাশা ইউনিয়নের গোদন্ডা এলাকার একটি মাছের ঘের সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছে ৫২০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

    নলছিটি থানা (ওসি) মো. মুরাদ আলী জানিয়েছেন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • গৌরনদীর (সরিকলে) প্রখর তাপদাহে আইসক্রিম বিতরন

    গৌরনদীর (সরিকলে) প্রখর তাপদাহে আইসক্রিম বিতরন

    কেএম সোহেব জুয়েল ঃ জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ঐতিহ্যবাহী সরিকল বন্দরে গতকাল ২৭ এপ্রিল শনিবার প্রখর তাপদাহে পানির তৃষ্ণায় যখন পথচারী মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছিলেন ঠিক তখনি পানির তৃষ্ণা ও শারীরিক তাপদাহ নিয়ন্ত্রনে কাপ আইসক্রিম বিতরনে হাত বাড়িয়ে এগিয়ে আসেন গৌরনদী রিপোর্টর্স ইউনিটির সহ- সাংগঠনিক সম্পাদক, গৌরনদী মফস্বল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার ইউনিটির উপ – পরিচালক কেএম সোহেব জুয়েল।

    এ সময় পথচারীদের মধ্যে উপস্থিত থেকে কাপ আইসক্রিম গ্রহন করেন সরিকলের আধুনা গ্রামের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারুন আকন, মোঃ এমদাদ হোসেন মৃধা, মোঃ খোকন মৃধা মোসাম্মৎ আয়শা খানম ভ্যান ও রিকশার ড্রাইভার সহ বিভিন্ন পেশার প্রায় অর্ধশতাধিক তৃষ্ণার্থ মানুষ।

    তিনি( জুয়েল) বন্দরের উপস্থিতি পথচারীদের মাঝে বলেন, দুর্যোগ পরিস্হিতি মোকাবেলায় প্রত্যেক মানুষকে তার নিজ নিজ স্হান থেকে সাধ্য ও সমার্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দুর্যোগ মোকাবেলায় একযোগে কাজ করাই হবে ভ্রাতিত্বের পরিচয়।

    এবং তারি সাথে বলেন এটা মুসলমান হিসাবে প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব ও কর্তব্য তাই এমন মহৎ কাজে প্রত্যেকের অংশগ্রহন করা একান্ত কর্তব্য বলে মনে করেন তিনি।

  • সাংবাদিক কৌশিক কে নিয়ে মিথ্যা অপপ্রচার

    সাংবাদিক কৌশিক কে নিয়ে মিথ্যা অপপ্রচার

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    সাংবাদিক কৌশিক আহম্মেদ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও সৎ আদর্শবান সরকারি কর্মকর্তার সন্তান। তিনি একজন প্রতিবাদী সাহসী কলম সৈনিক। দৈনিক সোনালী খবর পত্রিকার প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সহিত কাজ করেছেন দৈনিক সোনালী খবর থেকে অবসর নিয়ে। দীর্ঘ দিন যাবত সরকার নিবন্ধিত মুভি বাংলা টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

    এমন একজন কর্মঠ সৎ নিষ্ঠাবান সমাজের বিভিন্ন পর্যায়ের নানান অনিয়ম,অপরাধ,দুর্নীতি বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠের প্রতিবাদী সাহসী সাংবাদিক কৌশিক আহম্মেদ’র নামে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনহীন’ বাংলার দূত ডট নিউজ নামে একটি অনলাইন পোর্টাল মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তিনি মুভি বাংলা টেলিভিশনে জয়েন করার পর থেকে রাজধানীর বিভিন্ন ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে, হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষিত ব্যাটারি চালিত অটো রিক্সা,অবৈধ সিএনজি সহ বিভিন্ন গাড়িতে জরুরী সংবাদপত্র পত্রিকার স্টিকার ব্যবহার করে সাংবাদিকের ভাবমূর্তি ক্ষুন্নকারে এমন নানা অপকর্ম নিয়ে ধারাবাহিক ভাবে সংবাদ প্রচার করায়। গত ২৫ শে এপ্রিল এই সকল অবৈধ অটো রিক্সার বিরুদ্ধে, ট্রাফিক পুলিশ আইন গত ব্যবস্থা গ্রহণে রাস্তায় নেমে অবৈধ অটোরিকশা ও বিভিন্ন গাড়িতে পত্রিকার স্টিকার লাগিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করায়।

    একশ্রেণীর সুবিধাভোগী কুচক্রী স্বার্থন্বেষী মহলের স্বার্থে আঘাত লাগলে সুবিধাভোগী স্বার্থন্বেষী মহলের মূল হোতারা নিজেদের চাঁদাবাজি অপকর্ম ঢেকে রাখার স্বার্থে। সাংবাদিক কৌশিক আহম্মেদের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তাকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাতে মরিয়া হয়ে উঠেছে। এ বিষয়ে মুভি বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা গোলাম মুক্তাদীর আলভী এর সঙ্গে কথা বললে তিনি প্রতিবেদককে জানান যে আমার স্টাফ রিপোর্টার কৌশিক আহম্মেদ অপরাধের সাথে আপোষ না করা একজন সৎ নিষ্ঠাবান বলিষ্ঠ একজন সাংবাদিক।

    আর সত্যি বলতে ভালো কাজে বাধা আসবে সমালোচনা হবে এটাই স্বাভাবিক, আমি ব্যক্তিগতভাবে অনলাইন পোর্টাল বাংলার দূত ডট নিউজ কে ধন্যবাদ জানাই কারণ তারা যদি আমার রিপোর্টার কৌশিক আহম্মেদ কে নিয়ে এই সকল নোংরা অপপ্রচার চালাচ্ছে তাতে করে আমি শতভাগ নিশ্চিত হয়েছি যে সে শুধু সৎ নিষ্ঠাবান না সে সততার সাথে সমাজ থেকে দখলদারিত্ব চাঁদাবাজি অবৈধ অটো রিক্সা বাণিজ্য সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করার লক্ষ্যে প্রাণপণ কাজ করে যাচ্ছে। আমি গোলাম মুক্তাদী আলভী আমার স্টাফ রিপোর্টার কৌশিক আহম্মেদ কে সৎ সাহসিকতা ও নিষ্ঠার সাথে সত্য প্রচার করায় ধন্যবাদ জানাই।

  • খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্নাট্য র‍্যালী ও আলোচনা সভা

    খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্নাট্য র‍্যালী ও আলোচনা সভা

    (রিপন ওঝা, খাগড়াছড়ি)

    স্মার্ট লিগেল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপ্রাদ্য আজ ২৮এপ্রিল রবিবার খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাট্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    উক্ত এসময়ে জেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন।

    জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ১০ লাখ ২২ হাজার ৯৫৮ জনকে বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন‌। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    এসময়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, জেলা বার কাউন্সিল সভাপতি অ্যাড.আশুতোষ চাকমা।

    এসময়ে সকল জজ কোর্ট ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবীগণ, স্থানীয় নেতাকর্মীগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুবিধাভোগী জনগণ উপস্থিত ছিলেন।

  • রামচন্দ্রপুর সড়কে বাস বনাম সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

    রামচন্দ্রপুর সড়কে বাস বনাম সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে, কুমিল্লার মুরাদনগরের কামাল্লা ইউনিয়নর নেয়ামতপুর এলাকায় রামচন্দ্রপুর সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নারী নিহত হয় এবং সিএনজির চালকসহ ৩ জন আহত হয়েছে।

    রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

    নিহত হলেন, রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের মাহতিকান্দা গ্রামের বদরুল মিয়ার স্ত্রী নূরুন্নাহার (৩৫)। আহতরা হলেন, কামাল্লা গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৮), একই গ্রামের তারু মিয়ার ছেলে দুলাল (২৫), অপর একজনের নাম পাওয়া যায়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর বাস স্টেশন থেকে ছেড়ে আসা টিপু ফ্যাশন নামে একটি বাস ও মুরাদনগর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত ২ জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

    পরে মুরাদনগর থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে লাস উদ্ধার করে। পুলিশ ঘটনার স্থল থেকে বাস ও সিএনজিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বাস গাড়ি চালক পলাতক রয়েছে। বাস ও সিএনজিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • রাঙ্গাবালীতে ভেসে এলো যুদ্ধ জাহাজ ধ্বংসকারী সাবমেরিন  টর্পেডো

    রাঙ্গাবালীতে ভেসে এলো যুদ্ধ জাহাজ ধ্বংসকারী সাবমেরিন টর্পেডো

    রফিকুল ইসলাম,
    বাংলাদেশে ভেসে এলো যুদ্ধ জাহাজ ধ্বংসকারী সাবমেরিন টর্পেডো। বঙ্গোপসাগর ঘেষা পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি নদীতে এটির দেখা মেলে। অবিস্ফোরিত এ টর্পেডো উদ্ধারের তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। আনা হচ্ছে নৌ বাহিনীর সদস্যদের।

    রোববার দুপুরে বঙ্গোপসাগর সংলগ্ন পটুয়াখালীর রাঙ্গাবালীর রামনাবাদ নদীতে ভেসে আসে যুদ্ধে ব্যবহৃত সাবমেরিন টর্পেডো। ভাসমান টর্পেডোটিকে চিনতে না পেরে স্থানীর শিশু কিশোররা জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে আসেন মৌডুবীর কাটাখালী ভাঙার খালের মধ্যে।

    এরপর স্থানীয়রা এটিকে দেখতে জড়ো হন খাল পারে। কেউ এটিকে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র মিসাইল বলে আবার কেউ টর্পেডো বলে ধারনা করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে এর ছবি ও ভিডিও। আলোচনার কেন্দ্র বিন্দুতে তৈরী পুরো এলাকায়। এক নজর দেখতে ছুটে আসেন হাজারো মানুষ।

    এদিকে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে
    বিধ্বংসী এই টর্পেডোকে দ্রুত সময়ের সরিয়ে নেয়ার দাবী স্থানীয়দের।

    রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ভেসে আসা বস্তুটি যুদ্ধ জাহাজ ও সমুদ্রের তলদেশে সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো। এটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। তাই নিরাপত্তার সাথে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও নৌ বাহিনীকে খবর দেয়া হয়েছে। ইতোমধ্যে কোস্টগার্ড ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নৌ বাহিনীর সদস্যরা এলে উদ্ধার কার্যক্রম শুরু হব।

    টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হয়। এটি জলের নিচে চালিত হয় এবং জলের নিচে বা উপরে উভয় স্থান হতে নিক্ষেপ করা যায়। এছাড়া এগুলোকে বিভিন্ন প্রকারের উৎক্ষেপকের দ্বারা বিভিন্ন মাধ্যম থেকে নিক্ষেপ করা সম্ভব।
    মূলত সাবমেরিন ও যুদ্ধ জাহাজ ধ্বংসের জন্য টর্পেডোকে ব্যবহার করা করা হয়।

  • নোয়াখালীতে প্রচন্ড গরমে ১৮ শিক্ষার্থী গুরুতর অসুস্থ

    নোয়াখালীতে প্রচন্ড গরমে ১৮ শিক্ষার্থী গুরুতর অসুস্থ

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জ উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচন্ড গরমে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।রোববার (২৮ এপ্রিল) সকাল সোয়া দশটা থেকে বেলা এগারোটার টার মধ্যে বেগমগঞ্জের আমান উল্যাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা ও হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুল এ ঘটনা ঘটে।পরে বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা স্থানীয় পল্লী চিকিৎসক ডেকে এনে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।
    হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের সহকারী জ্যেষ্ঠ শিক্ষিকা ফাতেমা ইসরাত জানান, আজ সকাল দশটার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরুর পর বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের মধ্যে অসুস্থতা লক্ষ্য করা যায়।এক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির ১১ জন অষ্টম শ্রেণির দুইজন নবম শ্রেণির দুজন ও দশম শ্রেণির দুইজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে।
    শিক্ষিকা ফাতেমা ইসরাত আরও জানান, শিক্ষার্থীদের কারো পেট ব্যথা কারো মাথাব্যথা কারো চোখ ব্যথা লক্ষ্য করা যায়।এ সময় একজন শিক্ষার্থী বমি করে।শিক্ষার্থীদের এমন অবস্থা দেখে তাৎক্ষণিক শ্রেণি শিক্ষক তাকে বিষয়টি জানান।তিনি স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে এনে অসুস্থ সকল শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাতিয়া জনকল্যাণ শিক্ষা হাইস্কুলের ঘরটি টিনের হওয়ার কারণে বিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে হাঁসফাঁস করতে থাকে।তারা এরই মধ্যে গরমের কারণে শৃষ্ট সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
    অপরদিকে, বেগমগঞ্জের আমান উল্যাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় সকাল ১০টা ২০ মিনিট থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল।সবাই শ্রেণিকক্ষে শিক্ষকের জন্য অপেক্ষা করছিল।১০টার দিকে আফিফা হঠাৎ গরম সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে।তার মাথায় পানি ঢালার পর তার জ্ঞান ফেরে।এরপর তার শিক্ষক বাবা তাকে বাড়ি নিয়ে যান। আফিফা ওই মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও শিক্ষক দেলোয়ার হোসেনের মেয়ে।মাদরাসার সহকারী অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আফিফা অজ্ঞান হয়ে পড়েছিল।আমরা তার মাথায় পানি ঢালার পর সে সুস্থ বোধ করলে তাকে বাড়িতে পাঠিয়ে দেই। আফিফা ছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করছিল। আমরা তাদেরও ছুটি দিয়ে দিয়েছি।
    জেলা শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন জাহাঙ্গীর বলেন, হাতিয়ার জনকল্যাণ ট্রাস্ট হাই স্কুলে গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি তিনি জেনেছেন।এ ছাড়া তিনি আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাননি।