Author: desk

  • কেশবপুরে হিট স্ট্রোকে কৃষকের মত্যু

    কেশবপুরে হিট স্ট্রোকে কৃষকের মত্যু

    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে জোহর আলী সরদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়েঙ্গা গ্রামের বাহের আলী সরদারের ছেলে। মৃত কৃষকের ছেলে জসিম উদ্দিন জানায়, ২৮এপ্রিল সকাল থেকে তার পিতা বিচলী আটি করা ধান কাঁধে নিয়ে বাড়িতে আনছিলেন। বেলা ১১ টার দিকে তিনি বাড়ি আসেন এবং পানি খেতে চান। পানি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন ওই কৃষকে মৃত অবস্থায় আনা হয়েছে।

  • নড়াইলে মাইজপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ৫ হাজার ২২ ভোটে চেয়ারম্যান হলেন সফুরা খাতুন বেলি

    নড়াইলে মাইজপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ৫ হাজার ২২ ভোটে চেয়ারম্যান হলেন সফুরা খাতুন বেলি

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আনারস প্রতীকে ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সফুরা খাতুন (বেলী)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: জিল্লুর রহমান (টেবিল ফ্যান) প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ।
    এর আগে সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৬ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতা করেন। এই ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৭৬৯ জন।
    উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান জসীম মোল্যা গত ৫ ফেব্রæয়ারি দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণে পদটি শূন্য হলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপ-নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান জসীম মোল্যার স্ত্রী সফুরা খাতুন বেলী (আনারস) প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

  • অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে   সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত

    অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ এপ্রিল সকাল ১০ টায় বরিশাল হোটেল গ্রান্ট পার্কের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা “রপান্তর” এর আয়োজনের সংলাপের অনুষ্ঠানে নারিনেত্রী অধ্যাপক শাহ সাজেদা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, বরিশাল -০২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, আনোয়ার জাহিদ, নজরুল ইসলাম নিলু, এনায়েত হোসেন বাচ্চু, মাহবুবুর রহমান, শিমা আফরোজ, শুভংকর চক্রবর্তী, কোহিনুর বেগম, নার্গিস জাহান, অনিতা অধিকারী প্রমূখ। রুপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন এবং নারী নেত্রী ইসরাত জাহান সোনালী উপস্থাপনা করেন।

    সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি পানি উন্নয়ন প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এবং পিরোজপুর -২ আসনের এমপি মহিউদ্দিন মহারাজ অনপস্থিত ছিলেন।#

  • সিরাজগঞ্জের সলঙ্গায় পানি ও শরবত বিতরণ

    সিরাজগঞ্জের সলঙ্গায় পানি ও শরবত বিতরণ

    জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
    তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী,ভ্যান চালক,যাত্রী ও শ্রমিকদের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরণ করা হয়।মানব সেবা মুলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের উদ্যোগে গতকাল দুপুর ২ টায় পিপাসার্তদের মাঝে পানি ও শরবত বিতরণ করা হয়।”প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের চীপ এডমিন শাহ আলমের নেতৃত্বে সংগঠনের উপদেষ্টা,মডারেটর ও এক ঝাঁক তরুণদের নিয়ে সলঙ্গা বাজার স্লুইচ গেট রিক্সা স্ট্যান্ড,নতুন ব্রীজ-ফাজিল মাদ্রাসা মোড়, থানা রোড, নিমগাছী রোড রিক্সা স্ট্যান্ডে ৩ শতাধীক পিপাসার্তদের সুপেয় পানি ও শরবত খাওয়ানো হয়।
    “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন অনেকেই।এক মোটর সাইকেল চালক বলেন,প্রচন্ড রোদে আমরা যারা রাস্তায় চলাচল করছি,প্রচন্ড খরা ও গরমে শরীর থেকে ঘাম আর লবনাক্ত পানি বের হওয়ার কারনে ক্লান্তিবোধ করছি,এ সময় ঠান্ডা শরবত পান করায় আমাদের তৃষ্ণা ফুরে গেল। তাই তাদের ধন্যবাদ জানাই। এক ভ্যান চালক জানান,সলঙ্গার গল্প গ্রুপের নি:সন্দেহে এটি একটি প্রশংসনীয় ও মানবিক কাজ।
    সুপেয় পানি ও শরবত পান করা কয়েকজন সিএনজি যাত্রী গণমাধ্যম কর্মীদের জানান,ভর দুপুরে তীব্র গরমে রাস্তায় দাঁড়িয়ে পিপাসার্ত পথচারী,শ্রমিক ও যাত্রীদের তৃষ্ণা মেটাতে যারা এমন উদ্যোগ নিয়েছেন আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন।
    শরবত বিতরণে উপস্থিত ছিলেন, “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান,মোখলেছুর রহমান, আবদুস ছালাম মাস্টার,মডারেটর শাহিদুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

  • ঝিনাইদহে সিজারের পর লিভার ও কিডনি ফেল  করে প্রসূতির মৃত্যু তদন্ত চলছে ঢিমেতালে

    ঝিনাইদহে সিজারের পর লিভার ও কিডনি ফেল করে প্রসূতির মৃত্যু তদন্ত চলছে ঢিমেতালে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের বিভিন্ন ক্লিনিকে সিজারের পর লিভার ও কিডনি ফেল করে প্রসুতি মারা যাওয়ার ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত কাজ চলছে ঢিমেতালে। কচ্ছপ গতিতে চলা এই তদন্ত কর্যক্রম আদৌতেও আলোর মুখ দেখবে কিনা সন্দেহ আছে। এদিকে জেলায় গত এক মাসে সিজার অপারেশনের পর ৬ জন প্রসুতি মারা গেছেন। অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণ তারপর প্রসুতির কিডনি ও লিভার অকেজো হয়ে মারা যাচ্ছেন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সুত্রে বলা হয়েছে, ঝিনাইদহ শহরের শামীমা ক্লিনিকে দুইজন, কালীগঞ্জের দারুসশেফা ক্লিনিকে একজন, হাসান ক্লিনিকে একজন, আরাপপুর রাবেয়া হাসপাতালে একজন ও হামদহ প্রিন্স হাসপাতালে একজন প্রসুতি কিডনি ও লিভার ফেল করে মারা গেছেন। গত ২৬ মার্চ শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের শারমিন বেগম নামে এক প্রসুতি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতালে ভর্তি হন। তাকে সিজার করা হয়। শিশু ও মা সুস্থ ছিল। কয়েক ঘন্টা পর প্রসুতির অতিরিক্ত রক্তক্ষণ শুরু হয়। রোগি দুর্বল হয়ে পড়ে ও প্রসাব বন্ধ হয়ে যায়। ্এরপর রোগী কোমায় চলে যায়। প্রসুতির স্বামী আল আমিন বলেন, এ্যম্বুলেন্সে করে যশোরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। চার দিন পর মারা যায়। হালিমা খাতুন নামে হণিাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের এক প্রসুতিকে ৪ এপ্রিল শহরের প্রিন্স হাসপাতালে ভর্তি করা হয়। তার স্বামী হাবিবুর রহমান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সিজার করা হয়। সিজারের ৪/৫ ঘন্টা পর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এরপর প্রসুতির কিডনি বিকল হয়ে ঢাকায় মারা যান। গত ৩০ মার্চ হরিণাকুন্ডু উপজেলার তেলটুপি গ্রামের এনামুল কবিরের স্ত্রী লাভলী বেগমকে কালীগঞ্জ শহরের দারুসশেফা হাসপাতালে সিজার করা হয়। সিজারের পর মা ও শিশু সুস্থ ছিল। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে একই ভাবে মারা যায়। গত ১২ এপ্রিল হরিণাকুন্ডু উপজেলার ভবিতপুর গ্রামের রিণা থাতুনকে শহরের শামিমা ক্লিনিকে সিজার করা হয়। প্রসুতির স্বামী আনারুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে সিজার করা হয়। এটি ছিল দ্বিতীয় সিজার। প্রসূতি সুস্থ ছিল। তিনি খবারও খান সিজারের ৪/৫ ঘন্টা পর প্রচুর রক্তক্ষরণ শুরু হতে থাকে। পাঠানো হয় ঢাকায়। সেখানেই তিনি মারা যান। ১৬ এপ্রিল শামীমা ক্লিনিকে শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের লিপি খাতুনকে সিজার করা হয়। সিজারের কয়েক ঘন্টার পর তার কিডনি ও লিভার অচল হয়ে মারা যান। ২৫ এপ্রিল ঝিনাইদহ শহরের ডাক্তার হাসানুজ্জামানের ক্লিনিকে সিজারের পর আকলিমা খাতুন নামে এক প্রসুতির মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের একরামুল হোসেনের স্ত্রী। মৃত প্রসুতির বাবা আকরাম হোসেন জানান, গত বুধবার সকালে তার মেয়েকে ডাঃ হাসানুজ্জামানের ক্লিনিকে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে সিজার করা হয়। সিজারের পর মা ও শিশু ভাল ছিল। কয়েক ঘন্টা পর প্রসুতি অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর হাসানুজ্জামান ক্লিনিকের সবাই গাঢাকা দেন। গাইনি চিকিৎসায় অভিজ্ঞ ডাঃ শামীমা সুলতানা বলেন, তিনি দীর্ঘদিন ধরে সিজার করেন। রোগির কিডনি লিভার ফেল করে মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। এখন দেখি রোগির শ^াসকষ্ঠও হচ্ছে। তিনি বলেন সিজার কালে ইনজেকশন অক্সিটোসিন, ইনজেকশন ডুরাটোসিন, ট্যাবলেট সাইটোমিস ও স্যালাইন লিবরা দেওয়া হয়। এই সব ওষুধে কোন ভেজাল আছে কিনা এ নিয়ে প্রশান তোলেন তিনি। জেলা বিএমএ’র সভাপতি ডাঃ রেজা সেকেন্দার বলেন, সিজার করার পর প্রসুতিদের অস্বাভাবিক রক্তরক্ষণ শুরু হচ্ছে। এরপর কিডনি ও লিভার অকেজো হয়ে যাচ্ছে। শুধু ঝিনাইদহে নয়, দেশের আরো কয়েক স্থানে এভাবে সিজারের পর কিডনি ফেল করে প্রসুতির মৃত্যু হচ্ছে বলে তিনি জানান। ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ বলেন, কি কারনে সিজারের পর প্রসুতির অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে তা অজানা রয়েছে। তবে রোগিদের যে ওষুধ প্রয়োগ করা হচ্ছে তাতে কোন সমস্যা আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম জানান, তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, আমরা অপারেশন থিয়েটারে ব্যবহৃত ওষুধের ১৭টি স্যাম্পল ঢাকায় পাঠিয়েছি পরীক্ষার জন্য পাঠিিেছ। তাছাড়া ঢাকা ও খুলনার উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তিনি জানান, ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ শুরু করেছেন।
    ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে রোববার সকালে জেলা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালত চত্বরে এসে শেষ হয়। এ সময় ওই অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে স্মার্ট লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করেছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে মৃৎশিল্প

    নড়াইলে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে মৃৎশিল্প

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে মৃৎশিল্প। অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও মেলামাইনের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের মৃৎশিল্প। তবে ভিন্ন চিত্র নড়াইলের ১৫টি গ্রামে। প্রতিকূলতার মাঝেও এসব গ্রামে পাঁচ শতাধিক মৃৎশিল্প পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। এখানকার কুমারদের তৈরি মাটির পাত্র সরবরাহ হচ্ছে যশোর, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠিসহ বেশ কয়েকটি জেলায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, স্থানীয় মৃৎশিল্পীরা জানান, গ্রামে একসময় হাঁড়ি, কড়াই, বদনা, ঢাকুন, ফুলের টবসহ বিভিন্ন ধরনের তৈজসপত্রের চাহিদা ছিল। কালের বিবর্তনে মাটির তৈরি হাঁড়ি-পাতিলের চাহিদা কমেছে। সে বাজার দখল করে নিয়েছে অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও মেলামাইনের পণ্য। অধিকাংশ মৃৎশিল্প বন্ধ হয়ে গেলেও জেলার কুমারডাঙ্গা, চণ্ডীতলা, রতডাঙ্গা, রায়গ্রাম, ছোট কালিয়াসহ অন্তত ১৫টি গ্রামে তা সচল রয়েছে। এ জনপদের পাঁচ শতাধিক কারখানায় এখনো তৈরি করা হয় মাটির জিনিসপত্র। এ পেশায় জড়িত রয়েছে অন্তত ১২ হাজার মানুষ। মৌসুম শুরু হওয়ায় ব্যস্ততাও বেড়েছে তাদের। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও। তবে এ কাজে আগের মতো লাভ নেই। পেটের দায়ে এবং বাপ-ঠাকুরদার পেশা টিকিয়ে রাখতে এখনো শিল্পটিকে ধরে রেখেছেন তারা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সদর উপজেলার চণ্ডীতলা গ্রামের অসীম পাল জানান, এ গ্রামে মৃৎশিল্পের ইতিহাস শত বছরের। এখানকার কুমারদের তৈরি মাটির জিনিসপত্রের ব্যাপক চাহিদা রয়েছে এখনো। স্থানীয় চাহিদা মিটিয়ে গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট ও খুলনার হাট-বাজারেও বিক্রি হয় মাটির জিনিসপত্র।
    একই গ্রামের রতন পাল জানান, তার বাবা এবং ঠাকুরদা একসময় এ কাজ করে সংসার চালাতেন। তিনিও ছোট বেলা থেকে এ কাজ করেন। ৪৭ বছর ধরে এ কাজ করে সংসার চালাচ্ছেন। তবে তার তিন ছেলের মধ্যে দুজন চাকরি করে। একজন মৃৎশিল্পে কাজ করে।
    সরেজমিন লোহাগড়া উপজেলার মধুমতী পাড়ের কুমারডাঙ্গা গ্রামে গিয়ে দেখা গেছে, মাটির তৈরি জিনিসপত্র বানাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। বাড়িতে বাড়িতে ঘুরছে চাকা। কেউ মাটিতে পানি মিশিয়ে কাদা নরম করছেন, কেউ মাটির তৈরি জিনিস রোদে শুকানোর কাজ করছেন। কেউ আবার ব্যস্ত এসব পোড়ানোর কাজে। আবার অনেকে পোড়ানো জিনিসপত্রে রংতুলির কাজ করছেন।
    কুমারডাঙ্গা গ্রামের অরবিন্দু পাল জানান, নভেম্বর থেকেই তাদের কাজ শুরু হয়। রোদের তেজ বেশি থাকায় এ সময় কাজ অনেক বেশি হয়।
    রতডাঙ্গা গ্রামের সজীব পাল বলেন, ‘এ পেশায় এখন আর আগের মতো লাভ নেই। অন্য কোনো কাজ জানি না। তাই বাপ-দাদার পেশাকে কোনো রকমে আঁকড়ে ধরে আছি মাত্র। মৃৎশিল্পীরা জানান, প্লাস্টিকের তৈরি জিনিসপত্রের চাহিদা বেড়ে যাওয়ায় বাজার হারিয়েছে মাটির তৈরি পণ্য। বেকার হয়ে পড়েছেন মাটির কারিগররা। এরই মধ্যে জেলার বিভিন্ন অঞ্চলের কুমারেরা পেশা পরিবর্তন করেছেন। তাদের কেউ এখন রিকশা-ভ্যান, কেউ দিনমজুরের কাজ করছেন। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতাও নেই এ শিল্পে। এমনটি চলতে থাকলে অচিরেই সম্পূর্ণ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মৃৎশিল্পের।
    এ ব্যাপারে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) নড়াইলের উপব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. সোলাইমান হোসেন বলেন, ‘এখানকার মৃৎপাত্রের মান অনেক ভালো। এখন যে কারখানা রয়েছে, তা আরো বড় করার জন্য বিসিক তাদের পাশে থাকবে। মৃৎশিল্পীদের সহজ শর্তে ঋণ দিয়ে এ শিল্প টিকিয়ে রাখার চেষ্টা করা হবে।

  • পাইকগাছায় অনাবৃষ্টি ও পানির অভাবে হাজার বিঘা জমি পতিত পড়ে আছে

    পাইকগাছায় অনাবৃষ্টি ও পানির অভাবে হাজার বিঘা জমি পতিত পড়ে আছে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় পানির অভাবে চিংড়ি ও ধান চাষের আবাদযোগ্য প্রায় এক হাজার বিঘা জমি পতিত পড়ে আছে। পানির অভাবে ক্ষেত ফেটে চৌচির। চিংড়ি চাষী ও জমির মালিক হতাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা।দেশের আবাদযোগ্য কোনো জমি অনাবাদি বা পতিত রাখা যাবে না, দেশের প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনতে হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পর অনাবাদি ও পতিত পড়ে রয়েছে পাইকগাছার পুরাইকাটি বিলের প্রায় এক হাজার বিঘা জমি।
    পাইকগাছার পুরাইকাটি বিলে লবণ পানি তুলতে না দেওয়ায চিংড়ি চাষের আবাদযোগ্য প্রায় এক হাজার বিঘা জমি পতিত পড়ে আছে। আবার বিলে মিস্টি পানির খাল বা পানির ব্যাবস্থা নেই। দুই বছর ধরে লবন পানি আর মিস্টি পানির সঠিক কোন সিদ্ধান্ত না হওয়ায় বিলে মৎস্য বা ধান আবাদ হচ্ছে না।এর ফলে চিংড়ি চাষি, ঘের মালিক ও জমির মালিকরা অথনির্তিকভাবে চরম বিপযায় মুখে পড়েছে।অনেকে ব্যাংক লোন শোধ করতে পারছে না,কোন ফসল না পাওয়ায় ধার দেনা করে চলছে।এমতো অবস্থায় চাষিও জমির মালিকরা সঠিক সিদ্ধান্ত চায়, যদি লবন পানি বন্ধ করা হয তবে মিস্টি পানির ব্যবস্থা ও ধান চাষের অনুকুল পরিবেশ তৈরি করে দিতে হবে কতৃপক্ষদের।তানা হলে চিংড়ি চাষি ও জমির মালিকদের দাবি বিলে বোরো মৌসুমে লবন পানি উঠিয়ে চিংড়ি চাষ ও আমন মৌসুমে তারা ধান চাষ করবে সে সুযোগ দিতে হবে কতৃপক্ষকে।উপকূল লবন পানির এলাকা, লবন পানিতে বসবাস। উপযুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী কপোতাক্ষ নদ থেকে লবণাক্ত পানি তুলতে না দেওয়ায় চিংড়ি ব্যবসায় ধস নেমেছে। লবণাক্ত পানির অভাবে সম্ভাবনাময় শিল্পটি এখন বিলুপ্ত হতে চলেছে।
    উপজেলার পুরাইকাটি, আওড়, কাজির বিল ও ধোড়ামারি বিল মিলে প্রায় ১৩শত বিঘা জমির মধ্যে ১২শত বিঘা জমি পতিত পড়ে আছে। লবণ পানি তুলতে না দেওয়ায চিংড়ি চাষ বন্ধ রয়েছে আর মিস্টি পানি না পাওয়ায় কৃষকরা এসব জমিতে বোরো আবাদ করতে পারছেন না। অন্যদিকে কৃষি বিভাগ,মৎস্য বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশাল এ জমির দিকে নজর দিচ্ছে না। বিলে মিস্টি পানির আধার কোন খাল নেই।মিস্টি পানির অভাবে বিল পতিত পড়ে আছে।
    ক্ষেতে বোরো চারা রোপণের পর এখন পানির অভাবে কৃষকের মাথায় হাত । আবার ফাঁকা জমিতে গরু-ছাগল চরানোর সময় সেগুলো আশপাশের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করে করছে। সেচের পানি না পাওয়ায় চলতি বোরো ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। রোদে শুকিয়ে যাচ্ছে জমি। রোদে পুড়ে বিবর্ণ হয়েছে বোরো ধানের চারা। জমি চাষ, শ্রমিকের মজুরি, তেলের দাম বৃদ্ধি, সার ও কীটনাশকের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বেড়ে গেছে উৎপাদন খরচ। লাগানো জমিতে ধান বাঁচাতে মহাদুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
    পাইকগাছায় মৎস্য চাষি ঘের মালিকরা লবণ পানিতে চিংড়ি চাষ করতে চায়। অন্যদিকে একটি পক্ষ্য লবন পানি তোলার বিপক্ষে তারা মিস্টি পানিতে ধান চাষের পক্ষে। তবে যারা লবন পানির বিপক্ষে আন্দেলন করছে বিলে তাদের অনেকেই জমি নেই। চিংড়ি খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির বড় অংশ চিংড়ি থেকেই আসছে। তাছাড়া চিংড়ি চাষ বন্ধ হলে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট কাঁকড়া, মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকেরা বেকার হয়ে পড়বে ।
    উপকূলীয় জেলাগুলোর আর্থসামাজিক অবস্থার যে ব্যাপক উন্নয়ন হয়েছে, তা বিশ্বখ্যাত ব্লাক টাইগার বাগদা, কাঁকড়াসহ রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করে টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে রপ্তানি বাণিজ্যে যার ব্যাপক অবদান রয়েছে।
    পুরাইকাটি গ্রামের চাষী হাজী আব্দুস সামাদ মোড়ল বলেন, গত বছর ১০ বিঘা জমিতে বোরো ধান চাষ করে ৫ মন ধান পাই।চাষ করতে ৮০ হাজার টাকা খরচ হয্। খরচের টাকা উঠেনি। এখনো বোরো ধান আবাদ করার পরিবেশ তৈরি হয়নি।উপকূলের লবন পানির প্রভাব ও লবন হাওয়ায় ধান ভালো হচ্ছে না। ধান চাষ করে ক্ষতি গ্রস্থ হচ্ছি। বোরো মৌসুমে লবন পানি তুলে চিংড়ি চাষ করতে চাই আর আমন মৌসুমে মিস্টি পানিতে ধান ও মাছ চাষ করতে চাই। এলাকার কৃষক জাহিদ হোসেন বলেন, বেশিভাগ জমি অনাবাদি পড়ে আছে।আবাদকৃত বোরো ধান ভালে হয়নি।কৃষক নবজান সরদার ও তোরাফ আলী গাজী বলেন, বোরো মৌসুমে ধান ভালো হয না।আবাদ করা খরচ ওঠে না। বোরো মৌসুমে লবন পানি তুলে চিংড়ি চাষ করতে চাই আর আমন মৌসুমে মিস্টি পানিতে ধান ও মাছ চাষ করতে চাই।
    বিলের প্রায ১২শত বিঘা জমির মধ্যে একশত বিঘাও কম জমিতে বোরো আবাদ করা হলেও বিস্তীর্ণ জমি খালি পড়ে আছে।ধান লাগানো জমিতে ঠিকমত পানি দিতে পারছেনা। বিলে কয়েকটি বোরিং আছে তাতে পানি প্রয়োজন মত সব ধান ক্ষেতে সরবরাহ করা যাচ্ছে না।ফলে ধান উৎপাদনে কৃষকের স্বপ্ন পূরণ হবে সে আশা এখন গুঁড়েবালি।
    এ ব্যাপারে পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন,পাইকগাছায় প্রায় চার দশক লবন পানিতে চিংড়িসহ মৎস্য চাষ করা হচ্ছে।এ এলাকা লবন পানি অধ্যাশিত।তা নিচু এলাকাকে চিংড়ি চাষের জোন তৈরি করতে হবে।আর যে বিলের জমি মিস্টি পানিতে ধান চাষ করার উপযোগী সে সকল জমিতে পর্যায়ক্রমে লবন পানি উঠানো বন্ধ করে ধান ও মাছ চাষ করতে হবে।আর আধুনিক পদ্ধতি ও পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করলে জমিতে লবণ পানি ঢোকানোর প্রয়োজন হবে না।
    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসিম কুমার দাশ জানান, উপজেলা আশির দশক থেকে লবণ পানিতে চিংড়ি চাষ হয়ে আসছে। এ এলাকায় চিংড়ি ঘেরের মাটি দীর্ঘদিন লবণ পানিতে ডুবে থাকায় মাটির অনুজ ও উর্বরতা নষ্ট হচ্ছে। লবণ পানিতে মৎস্য চাষের জমি পর্যায়ক্রমে মিস্টি পানিতে ধান, মাছ ও সবজি চাষের আওতায় আনলে সব দিক দিয়ে ভাল হবে।
    এবিষয় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বোরো মৌসুমে আবাদী জমি পতিত থাকার বিষয় খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • নড়াইলের ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলের ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের পেড়লী ইউনিয়ন এর পেড়লী গ্রামস্থ নড়াইলের পেড়লী বাজার ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৭ এপ্রিল) বিকালে উক্ত মতবিনিময় সভায় নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল। এছাড়া প্রনব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, নড়াইলের কালিয়া থানা। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী তার বক্তব্যে বলেন, আগামী ৮ই মে কালিয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নড়াইল জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। যদি কোন পুলিশ সদস্য পক্ষপাতিত্ব করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি এলাকাবাসীকে মানবাধিকার লঙ্ঘন হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে আহ্বান করেন। যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার বলেন, পেড়লী ক্যাম্প এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। আমরা চাই এলাকার সর্বস্তরের জনগণ একসঙ্গে বসবাস করবে। মানুষ তার নিজস্ব ব্যবসা বাণিজ্য, ঘেরে মাছ চাষ, গরু-ছাগল পালন করে স্বাধীনভাবে চলাফেরা করবে। অতঃপর কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন উপস্থিত সকল সুধীজনদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। নড়াইলের পেড়লী ফাজেল আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমোহন বিশ্বাস; বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মহাবিদ্যালয় এর গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাসুমার রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকার সাধারণ জনগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • নেছারাবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোষ্ট দেয়ার অভিযোগে সাংবাদিক সহ গ্রেফতার – ২

    নেছারাবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোষ্ট দেয়ার অভিযোগে সাংবাদিক সহ গ্রেফতার – ২

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয়ার অভিযোগে দেবাশিষ মন্ডল আশিষ এবং পলাশ কুমার মুনশি নামে দুইজন ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার ২৭ এপ্রিল রাতে নেছারাবাদ উপজেলার ইমাম সমিতির সাধারন সম্পাদক মো: মাসুম বিল্লাহ বাদি হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন।

    দেবাশিষ মন্ডল আশিষ একটি জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় সাংবাদিক। এছাড়া পলাশ কুমার মুনশি, দেবাশিষ মন্ডল আশিষের সহচর। এর পূর্বে শনিবার দুপুরে দেবাশিষ মন্ডল আশিষকে স্বরূপকাঠি পৌরসভার সামনে থেকে জিজ্ঞাসবাদের জন্য পুলিশ গ্রেফতার করে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর বিষয়টির সত্যতা পেলে পুলিশ পলাশ কুমার মুনশিকে গ্রেফতার করে। পলাশ নিজেও ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ওই পোষ্টটি দিয়েছিলেন। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলাটি রুজু হয়।

    দেবাশিষ মন্ডল আশিষ উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মনিন্দ্রনাথ মন্ডলের ছেলে। মামলার অপর আসামী পলাশ কুমার মুনশি গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের শংকর লাল মুনশির ছেলে।

    মামলার বাদী মাসুম বিল্লাহ বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোন ধর্মেই নেই। আমাদের ধর্মেও নেই। ইসলাম শান্তি পছন্দ করে। ইসলাম শান্তির ধর্ম। তারা যে অপরাধ করেছে। পুলিশ তার ব্যবস্থা নিয়েছে।

    নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান, ধর্মীয় অনুভূতি আঘাত দিয়ে ফেসবুকে পোষ্ট দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার সকালে তাদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হবে।

    জানাগেছে, এর পূর্বে দেবাশিষ মন্ডল এবং পলাশ কুমার মুনশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে নিজ নিজ ফেসবুকে কার্টুন ছবি সম্বলিত একটি পোষ্ট দেয়। সেই পোষ্ট আলেম সমাজের চোখে পড়ে। পরে উপজেলার ইমাম সমিতির সাধারন সম্পাদক মো: মাসুম বিল্লাহ বাদী হয়ে থানায় তাদের দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ পিরোজপুর

  • বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র মু্ন্সীগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র মু্ন্সীগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বি এম এস এস) মু্ন্সীগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন হয়েছে।

    গত কাল ২৭শে এপ্রিল
    শনিবার রাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নিজস্ব প্যাডে সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মো: ছগীর আহমেদ স্বাক্ষরিত ২১ সদস্যের কমিটি অনুমোদন দেন।কমিটির ২১ সদস্যের মধ্যে সভাপতি আনিছুর রহমান রলিন ও মোঃ সুমন বেপারী
    কে সাধারণ সম্পাদক করে দায়িত্ব ভার প্রদান করা হয়।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
    সহ-সভাপতি আব্দুল কাদের খান
    দৈনিক দিন প্রতিদিন(ষ্টাফ রিপোর্টার ), সহ-সভাপতি আনিছুর রহমান রুবেল দৈনিক প্রতিদিনের কাগজ (ষ্টাফ রিপোর্টার),যুগ্ম-সাধারণ সম্পাদ
    কমোঃ সিহাব দেওয়ান
    দৈনিক রূপবানী (ষ্টাফ রিপোর্টার),
    যুগ্ম -সাধারণ সম্পাদক
    শহীদ শেখ পাখি
    দৈনিক গণমুক্তিশ্রীনগর প্রতিনিধি
    সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মাহমুদ দৈনিক দিনপ্রতিদিন(মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি),
    যুগ্ন-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ঢালী দৈনিক সভ্যেতার আলো (ষ্টাফ রিপোর্টার ),
    দপ্তর সম্পাদক মোঃ শাহিন পাঠান
    দৈনিক আলোকিত নিউজ
    (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি), উপ-দপ্তর সন্পাদক গোপাল দাস হৃদয় দৈনিক সংবাদ
    (সিরাজদিখান উপজেলা প্রতিনিধি),
    প্রচার সম্পাদক মোঃ বিপু মাদবর
    দৈনিক আজকের বসুন্ধরা
    (টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
    ফারিয়া আহম্মেদ তন্নী,দেশ আমার টিভি(ষ্টাফ রিপোর্টার),ক্রিয়া বিষয়ক সম্পাদকমোঃ শ্রাবন রহমান
    দৈনিক সময়ের সংলাপ (অনলাইন)
    মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি , কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম তাপস দৈনিক সবুজ নিসান ষ্টাফ রিপোর্টার, ধর্ম বিষয়ক সম্পাদক
    হাবিবুর রহমান হাবিব
    দৈনিক বাংলাদেশের কন্ঠ
    (সিরাজদিখান উপজেলার প্রতিনিধি) , গ্ৰন্থ ও প্রকাশক সন্পাদক মোঃ মাসুদ রানা
    দৈনিক দিন প্রতিদিন
    (মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি),তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ
    দৈনিক স্বাধীন সংবাদ মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি , তথ‍্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক
    আব্দুল আওয়াল আশিক
    দৈনিক তৃতীয় মাত্রা সিরাজদিখান প্রতিনিধির , সাহিত্য বিষয়ক সম্পাদক
    জহিরুল ইসলাম জহির
    দৈনিক বাংলাদেশ বুলেটিন
    (টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি),
    ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ওসমান গনি দৈনিক বাংলাদেশ সমাচার
    (গজারিয়া উপজেলার প্রতিনিধি)
    কার্যনির্বাহী সদস্য :
    সুমন হোসেন
    দৈনিক সমকালীন কাগজ
    (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি),