Author: desk

  • জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তাপস কুমার মজুমদার

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তাপস কুমার মজুমদার

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা মিলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছে ডাসারের কৃতী সন্তান তাপস কুমার মজুমদার। তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর সিনিয়র শিক্ষক (ভৌত বিজ্ঞান)।তিনি নিউজিল্যান্ড থেকে বৈদেশিক প্রশিক্ষণ নিয়ে এদেশের ছাত্র ছাত্রী দের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাপস কুমার মজুমদার দীর্ঘদিন ধরে সম্মানের সহিত শিক্ষকতা করে আসছে এবং
    তিনি দীর্ঘ দিন যাবত সেসিপ , ব্র‍্যাক এর শিক্ষা প্রগাম এবং নতুন কারিকুলাম এর মাষ্টার ট্রেইনার হিসাবে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন।

  • নলডাঙ্গা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নলডাঙ্গা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    এ,কে,এম, খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গায় দোকান শ্রমিক মালিক “গড়বো দেশ, স্মাট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নয়নের সঞ্চালনায় ও সাইফুল ইসলামের সভাপতিত্বে বর্নাঢ্য র‍্যালি নলডাঙ্গা থানা, পৌরসভা, রেলস্টেশন হয়ে নলডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে পেট্রোল পাম্পে এসে শেষ হয়।
    র‍্যালি শেষে আলোচনা সভা ও উপস্হিত বক্তব্য প্রদান করেন। সভাপতি সাইফুল ইসলাম সমাপনী বক্তব্য শেষে অনুষ্ঠান শেষ করা হয়।
    অনুষ্ঠান শেষে ব্লাড ডোনেট ক্যাম্প, ঠান্ডা শরবত ও খাবার বিতরণ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার সেকেন্ড অফিসার আব্দুল আলিম, নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটি ও থানা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এবং সকল শ্রেনীপেশার মানুষ।

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি

  • মিথ্যা,গীবত ও সমালোচনা করে ভোট পাওয়া যায় না-উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন

    মিথ্যা,গীবত ও সমালোচনা করে ভোট পাওয়া যায় না-উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন

    আরিফ রববানী, ময়মনসিংহ
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, তরুণ জনপ্রিয় রাজনীতিবিধ,বিশিষ্ট ব্যবসায়ী,সাবেক ছাত্রনেতা জেলার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ বলেন, কথায় কথায় মিথ্যা, গীবত ও সমালোচনা করে ভোট পাওয়া যাবে না। জনগণ এখন সচেতন। এ ছাড়াও গত ৫ বছরের উন্নয়ন মূলক কাজ গুলি উপস্থাপন করেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে ভোট দিবেন। এ ছাড়াও তিনি বলেন আমার বিষয়ে কিছু লোক বদনাম, মিথ্যা, গীবত ও সমালোচনা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে এদের প্রতিহত করতে হলে আপনাদের একজোট হয়ে কাজ করতে হবে।

    বুধবার (৩০ এপ্রিল ) তারিখ রাত সাড়ে ৯টায়
    সদর উপজেলার ৬নং ঈশ্বরদিয়া ইউনিয়নের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে গণসংযোগ কালে বড়বিলা মোড়ে আয়োজিত একপথ সভায় প্রতিপক্ষ প্রার্থীর মিথ্যাচারের জবাবে এসব কথা বলেন।

    তিনি বলেন-আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কুৎসা রটনা করছে। এরা আসলে কেমন লোক আপনারা জানেন। আর যারা জানেন না তারা যাচাই করে দেখেন। আমি কারো বদনাম করতে আসেনি। আমি এসেছি উপজেলার চেয়ারম্যান হতে। আমি এসেছি আপনাদের মূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি হয়ে সেবা করতে।

    এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বড়বিলা ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মেম্বার, আওয়ামী লীগ নেতা, শহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, আতিকুর রহমান রাহাত প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে টানা কয়েকবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফ হোসাইন এর উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আবারো তাকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়েছেন।

    আগামী ২১ মে আসন্ন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে উপজেলার চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে আবারও নির্বাচিত হওয়ার প্রত্যয়ে সদর উপজেলার বিভিন্ন জায়গায় গণসংযোগ, মিটিং মিছিল সহ মানুষ জনের খুঁজ খবর সহ পথ সভা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফ হোসাইন। সদর উপজেলাকে স্মার্ট উপজেলা গড়তে তিনি আবারও সকলের ভোট,দোয়া ও সহযোগীতা চেয়ে বেড়াচ্ছেন তিনি।

  • দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌরসভার মেয়র বরখাস্ত

    দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌরসভার মেয়র বরখাস্ত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    দুর্নীতির অভিযোগে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বলে জানান জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শীতেষ চন্দ্র সরকার। স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ করেন ১১ কাউন্সিলর। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে ইসলামপুর পৌরসভার মেয়রের পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পৌর মেয়র আব্দুল কাদেরকে বরখাস্ত করে জারি করা প্রজ্ঞাপন পাওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শীতেষ চন্দ্র সরকার। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সরকারি গুদামের মালামাল লুট, গুদামের জমি দখল করে দোকান নির্মাণসহ নানা অভিযোগ এনে ২০২২ইং সালের ১৪ই ডিসেম্বর ১১ জন কাউন্সিলর স্বাক্ষরিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে দফায় দফায় তদন্ত শেষে তার বিরুদ্ধে আনীত দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায়, স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পৌর আইন ২০০৯ এর ৩৩(১) ধারা অনুযায়ী মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমানের স্বাক্ষরিত আর এক প্রজ্ঞাপনে ১ম প্যানেল মেয়রকে আর্থিক ক্ষমতা অর্পন হয়। এ ব্যাপারে আব্দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। আব্দুল কাদের ইসলামপুর পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র।

  • বরিশালের বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন

    বরিশালের বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন

    বরিশালের বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কর্মিদের মধ্যে থেকে কমিটি গঠন করা হয়েছে।১ লা মে বুধবার ১১ টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ২০১৬ সালের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৪র্থ ধাপের  আওতায়,অধিকাংশ কর্মিদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়, মো: জাকির হোসেনের  সভাপতিতে এবং রুহুল আমিন রাসেলের সার্বিক সহযোগিতায়, উপস্থিত সভায় সকলের সম্মতিক্রমে, ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হন সুমন দেবনাথ,  সাধারণ সম্পাদক সজল চৌধুরী ও
    সাংগঠনিক সম্পাদক  মোঘল সুমন শাফকাত( শুভ)। এছাড়াও কমিটির সহ সভাপতি১।,স্বপন সিকদার ২।তাজরিন জাহান ইভা,৩।ইসরাত জাহান সেতু।

    যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ সুমন।

    সহ সাংগঠনিক সম্পাদক এ্যানি চন্দ।

    এবং প্রচার সম্পাদক মিঠুন চক্রবর্তী।

    মহিলা বিষয় সম্পাদক পলি সাহা

    কার্য নির্বাহী সদস্য

    প্রসেনজিৎ বড়াল

    উপদেষ্টা মন্ডলি

    ১। জাকির হোসেন জীবন,২।

     রুহুল আমিন রাসেল৩।ইলিয়াস শেখ৪।খুরশিদ জাহান লিমা ৫। সফিক সাহিন। ৬।কিশোর সাহা,৭। কেসব লাল বিশ্বাস ৮। সত্যজিত রায় প্রমূখ।

  • কেশবপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব

    কেশবপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব

    মোঃ জাকির হোসেন, কেশবপুর (যশোর) ঃ কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩০এপ্রিল বিকেলে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এবক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আহসান হাবিব।
    প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তিনি বলেন স্থানীয় সরকারের সাধারণ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা দেশের মানুষ ও রাজনৈতিকদলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন। এই গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যান্ত। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ নির্বাচন কমিশনের প্রত্যাশা সকলে যেন তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ নিরপেক্ষ হয়ে পালন করবেন। দলীয় মনোভাব পোষণ করা, নেতা-কর্মীদের দ্বারা প্রভাবিত হওয়া, কখনো অতি উৎসাহী হয়ে এমন কোন আচরণ করবেন না যাতে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়। আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব প্রদান করা হয়েছে, আমি আশা করি আপনারা সততা ও নিরপেক্ষতার সাথে সে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী কর্মকর্তাদের জন্য আচরণ বিধি অনুযায়ী সর্বদা নিরপেক্ষ আচরণ করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে নিরপেক্ষ আচরণ করা জরুরী। ভোটগ্রহণ কর্মকর্তাগণ নির্ধারিত কার্যপ্রণালী বিধি অনুসরণ এবং সঠিক ও নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণ কর্মকর্তাগণ সবসময় নির্বাচন কমিশন কর্তৃক প্রদেয় পরিচয়পত্র থাকতে হবে।নির্বাচন কমিশন চায় প্রত্যেকে যার যার দায়িত্ব আইন সঙ্গতভাবে এবং নিরপেক্ষতার সাথে পালন করবে। অন্যথায় নির্বাচন কমিশন তার আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে । তিনি আরও বলেন সারা দেশে তাপপ্রবাহের জন্য দ্রুত ভোট গ্রহণ করানো হবে। সময় বাড়ার সাথে সাথে চিরকুট করে লাইনে এক দুই করে দশ পর্যন্ত সিরিয়াল করে ভোট দেওয়ানো, অপর দশ জনকে গাছের নিচে বসিয়ে রাখা,ভোট কেন্দ্রের আশপাশে মেডিকেল টিম ও খাবার স্যালাইন ও পর্যপ্ত পরিমান পানি রাখা হবে।
    এসময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) বেলাল হোসাইন, আ লিক নির্বাচন কর্মকর্তা খুলনা অ ল হুমায়ুন কবির, যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম।

    কেশবপুরে আচরন বিধি লঙ্গনের অভিযোগে দুজন
    প্রার্থীর কর্মীকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা
    কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি লঙ্গনের দায়ে দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভির হোসেন। ৩০ এপ্রিল এদুজন প্রার্থীর কর্মীর মধ্যে আব্দুল্লাহ আল মামুন তালা প্রতিকের কর্মীকে দেড় হাজার টাকা ও আব্দুল লতিফ রানা মাইক প্রতিকের কর্মীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর।

  • মহান মে দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি আইয়ুব আলী ফাহিম

    মহান মে দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি আইয়ুব আলী ফাহিম

    রবিউল আলম,

    পূবাইল গাজীপুর প্রতিনিধি:

    আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন এই মহান মে দিবস। আর এই দিনটিকে স্মরণে রেখে মহান মে দিবস উপলক্ষে লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আইয়ুব আলী ফাহিমের পক্ষ থেকে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। 

    মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

    বিবৃতিতে আইয়ুব আলী ফাহিম বলেন, আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। হাজার হাজার বছর ধরে যে শ্রমজীবী মানুষের রক্ত-ঘামে মানবসভ্যতার উৎকর্ষ সাধিত হয়েছে তা থেকে সেই শ্রমজীবী জনগোষ্ঠীই থেকেছে উপেক্ষিত। আজকের আধুনিক উন্নত-সমৃদ্ধ পৃথিবীর কারিগর এসব অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অব্যাহত রয়েছে নিরন্তর সংগ্রাম। সময়ের পরিক্রমায় এই অধিকার শব্দটির সুদৃঢ় শক্তি সামাজিক ও রাজনৈতিক চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা এবং দর্শনকে প্রভাবিত করেছে পরিবর্তন সাধিত করেছে। শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রবলতা পৃথিবীর দেশে দেশে অধিকার বঞ্চিত মেহনতি মানুষের মধ্যে এক নবতর জাগরণের প্রস্ফুটন ঘটায়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় গতিশীল হয়েছে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা। স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ববোধে সঞ্চারিত হয়েছে বিশ্বের বিবেকমান নাগরিকদের মানবিকসত্ত্বায়। মানবাধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং মানবিক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছে শ্রমজীবী মানুষের আত্মনিবেদন।

  • শেরপুর সদরে সর্বজনীন জাতীয় পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা

    শেরপুর সদরে সর্বজনীন জাতীয় পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা

    স্টাফ রিপোর্টারঃ
    শেরপুর সদর উপজেলায় সর্বজনীন জাতীয় পেনশন স্কিম মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ, প্রচার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০শে এপ্রিল)সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, ইউপি সচিব, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধির ও বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    পেনশন স্কিম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার (ভূমি)ঈফফাত জাহান তুলির পরিচালনায় সভাপতির স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, বাংলাদেশে প্রথম বারের মতো চালু হলো সার্বজনীন পেনশন স্কিম। এই পেনশনের আওতায় সরকারি চাকরিজীবী বাদে দেশের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হবে। কারো বয়স ১৮ বছরের বেশি হলেই অনলাইনে নিবন্ধন করতে পারবেন। আমাদের যারা সরকারি চাকুরিজীবী তারা তো পেনশন পান, কিন্তু যারা চাকরি করেন না তারা তো কোন পেনশন পান না, কাজেই এটা সরকারি চাকরিজীবিদের জন্য নয়। চাকরিজীবির বাইরে যে জনগোষ্ঠী আছে তাদের জন্য এই ব্যবস্থা। দেশের সর্বস্তরের জনগণকে সুবিধা দিতে এই পেনশন ব্যবস্থা চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে বাংলাদেশে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। ফলে তাদের সামাজিক নিরাপত্তা দেবে সর্বজনীন পেনশন ব্যবস্থা। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এই পেনশন স্কিমে অংশ নিতে পারবে। সর্বজনীন পেনশন স্কিমে অংশ গ্রহণ করতে হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক। বয়সের ক্ষেত্রেও বিশেষ বিবেচনা রাখা হয়েছে। যাদের বয়স ৫০ বছর পেরিয়ে গেছে তারাও সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে তিনি পেনশন পাবেন টানা ১০ বছর চাঁদা দিয়ে যাওয়ার পর। স্কিম অনুযায়ী ব্যক্তির বয়স ৬০ বছর হলেই তিনি সরকার থেকে পেনশন পেতে শুরু করবেন, তাকে আর চাঁদা দিতে হবে না। কিন্তু কেউ যদি ৫৫ বছর বয়সে এসে স্কিমে অংশ নেন তাহলে ৬৫ বয়স বয়স থেকে তিনি পেনশন পেতে শুরু করবেন। সরকার মোট ৬টি স্কিমের কথা ঘোষণা করেছেন। তবে আপাতত চালু হয়েছে ৪ টি স্কিম। এগুলোর নাম দেয়া হয়েছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। প্রবাস: এ স্কিমটি শুধু বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের জন্য। এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে। প্রগতি: এই স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য। এক্ষেত্রে তিন ভাগে চাঁদার হার ভাগ করা হয়েছে। কেউ চাইলে মাসে ২ হাজার, ৩ হাজার বা ৫ হাজার টাকা করে দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন। সুরক্ষা: এই স্কিমটা স্বনির্ভর ব্যক্তির জন্য। অর্থাৎ কেউ কোথাও চাকরি করছেন না কিন্তু, নিজে উপার্জন করতে পারেন, তারা সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন। এর আওতায় পড়েন ফ্রিল্যান্সার, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার লোকজন। এই স্কিমে চাঁদার হার ৪ রকম, মাসে ১ হাজার, ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা করে। সমতা: এই স্কিমে চাঁদার হার একটিই নির্দিষ্ট ১ হাজার টাকা। তবে এক্ষেত্রে প্রতিমাসে ব্যক্তি দেবে ৫শ টাকা আর বাকি ৫শ টাকা দেবে সরকার। মূলত দারিদ্রসীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য এই স্কিম। বর্তমানে যাদের আয় বছরে ৬০ হাজার টাকার মধ্যে তারাই কেবল এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন। সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের জন্য ওয়েবসাইটে গিয়ে সেখানে ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার ও ইমেইল দিয়ে কয়েকটি ধাপে এতে নিবন্ধন করতে পারবেন। কেউ চাইলে এক বা একাধিক ব্যক্তিকে নমিনি করা যাবে। আপাতত শুধুমাত্র সোনালী ব্যাংকে সর্বজনীন পেনশন স্কিমের হিসাব খোলা হয়েছে। কেউ চাইলে সরাসরি সোনালী ব্যাংকে গিয়েও নিবন্ধন করতে পারবেন ও চাঁদা দিতে পারবেন। অনলাইন ও যে কোন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে চাঁদা পরিশোধ করা যাবে। প্রত্যেক পেনশনার তারা সবসময় তার অ্যাকাউন্ট চেক করতে পারবেন যে কত টাকা জমা আছে। পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। তবে কেউ যদি ৭৫ বছর বয়স পূরণ হবার আগেই মারা যান তাহলে তার নমিনি পেনশনারের বয়স ৭৫ হওয়া পর্যন্ত পেনশন সুবিধা পাবেন। আর যদি পেনশনার ১০ বছর চাঁদা দেবার আগেই মারা যান তাহলে তার জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেয়া হবে। কারো যদি পেনশনে জমাকৃত অর্থ কোন এক পর্যায়ে উত্তোলনের দরকার হয় তাহলে সেই সুযোগও রয়েছে। তার মোট জমার সর্বোচ্চ ৫০ শতাংশ অর্থ তিনি আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসেবে নিতে পারবেন।

  • ৫২ বছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, নিম্ন আয়ের মানুষ পড়ছেন চরম বিপাকে

    ৫২ বছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, নিম্ন আয়ের মানুষ পড়ছেন চরম বিপাকে

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃগোদাগাড়ী উপজেলাসহ রাজশাহী সকল উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অনেকেই যখন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না, তখন পেটের দায়ে ঠিকই কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।
    ৩০ এপ্রিল দুপুরে বাইপাস রেলগেট এলাকায় কথা হয় অটো চালক আতিকের সাথে বয়স তার ৩৭। পেটের দায়ে বের হয়েছেন কিন্তু তেমন যাত্রী পান নি। প্রচন্ড গরমে হঠাৎ অসুস্থ বোধ করছেন তিনি। তাই তো যাত্রীগণকে অন্য অটোতে তুলে দিয়ে বাড়ী চলে যান আর বলেন আমার জীবনে এরকম গরম দেখি নি।

    দেশে চলমান অতি তীব্র তাপপ্রবাহের কারণে ‘হিট স্ট্রোকে’ এ পর্যন্ত ১০ জন মারা গেছেন। এর মধ্যে সোমবারই (২৯ এপ্রিল) তিনজন হিট স্ট্রোকে মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।

    বেশ কয়েক দিন ধরে সারা দেশে দিনের তাপমাত্রা গড়ে ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে বিরাজ করছে। এর মধ্যে সোমবার (২৯ এপ্রিল) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি হয়। ৩০ এপ্রিল রাজশাহীতে ৪৩ ডিগ্রি হয়েছে। এতে নাকাল রাজশাহীসহ সারা দেশের সব বয়সী মানুষ।

    তীব্র তাপদাহে রাজশাহীসহ বিভিন্ন উপজেলার খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ পড়ছেন চরম বিপাকে। অসহ্য গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। শপিং মল, মার্কেট কিংবা বাজারেও ক্রেতা সাধারণের উপস্থিতি কম। অনেকেই পূর্ণ সময়ের বদলে ঘণ্টা চুক্তিতে কাজ করছেন।টানা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমের সাধারণ ও কর্মজীবী মানুষের ভোগান্তি আর কষ্ট বেড়েছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র রোদের কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। এদিকে কাজ না করলে খাবার জুটবে না। তাই পেটের তাড়নায় প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন অনেকে। গরম উপেক্ষা করে বের হলেও অনেকেই হাঁসফাঁস করছেন। তীব্র গরমের কারণে খেটে খাওয়া মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। বেশীর ভাগ মানুষ একান্ত প্রয়োজন ছাড়া বাড়ী থেকে তেমন কেউ বের হচ্ছে না। শিশু ও বৃদ্ধরা নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

    মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজশাহীর গোদাগাড়ী, তানোরসহ বিভিন্ন এলাকা ঘুরে তীব্র গরমে নাজেহাল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দেখা মিলেছে। বিশেষ করে কৃষি শ্রমিকগণ সব চেয়ে প্রখর রোদে ঠিকভাবে ধান কাটাই মাড়াই করতে পারছেন না। ইনকাম কমে গেছে। পরিবারের সদস্যদের মুখে যেন খাবার তুলে দেয়া দায়।
    শ্রমজীবী ও কর্মজীবীদের জীবন যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের। কেউবা কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন ছায়ার নিচে। গরমের কারণে দীর্ঘসময় কাজ করতে না পারায় কমে গেছে তাদের আয়ের পরিমাণও। গরমে কষ্ট কয়েকগুণ বাড়লেও আয় বাড়েনি।

    গোদাগাড়ী পৌর এলাকার রিকসা চালক রুবেল জানান, রোদের মধ্যে অন্য সবার মতো আমাদের ও কষ্ট হয়। কিন্তু পেটের দায়ে সংসার চালাতে ঘরে থাকার উপায় নেই। তাই বের হয়েছি কিন্তু যাত্রী না পাওয়ায় বিপদে আছি।

    মহিশালবাড়ী এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন আব্দুল কুদ্দুস। তার সাথে এপ্রতিবেদকের কথা হয়, তিনি পরিবারের সদস্যদের শুখ শান্তির জন্য সাইপ্রাস গিয়েছিলাম ভিসা জটিলতার কারণে সেখানে প্রবেশ করতে পারিনি। ব্যর্থ হয়ে ১০ লাখ টাকা হারিয়ে কোনভাবে দেশে ফিরে এসে আবার সবজি ব্যবসা শুরু করেছি কিন্তু প্রচন্ড খরায় কাঁচা মালামাল শুকিয়ে যাওয়ার কারনে প্রতি সপ্তাহে ৫/৬ হাজার টাকা ক্ষতি হচ্ছে। উপায়হীনভাবে করতে হচ্ছে। একই এলাকার গরু ব্যবসায়ী সাহাব উদ্দিন বলেন, গরমে কোন শান্তি নেই। হাটে গরুর খুব আমদানী বিক্রি কম ৩ টি গরু বিক্রি কনে ২৫ হাজার টাকা লস হয়েছে। ক্ষতি পূরণের জন্য আবার গরু কিনছি হাটে যাব। সংসার তো চালাতে হবে।

    এপ্রিলের শুরু থেকেই রাজশাহী অঞ্চলে অব্যাহত আছে তীব্র তাপদাহ। এতে করে জনজীবনে নেমে এসেছে নাভিশ্বাস। প্রাণীকুলেও দেখা মিলেছে অস্বস্থি। মঙ্গলবার (৩০ এপ্রিল) ৫২ বছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রী সেলসিয়াস। যা ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো।

    রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, এই মৌসুমে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রী সেলসিয়াম। বাতাসের আদ্রতা ১৮ শতাংশ। এর আগে ১৯৭২ সালের ১৮ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫.১ ডিগ্রী সেলসিয়াস। ২০০৫ সালের ২ জুন তাপমাত্রা রেকর্ড হয় ৪২.৮ ডিগ্রী সেলসিয়াস।

    এরপর ২০১৪ সালের ২১ মে এবং ২০২৩ সালের ১৭ এপ্রিল সর্বোচ্চা তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    আগামী আরো কয়েকদিন একই রকম তাপমাত্রা অব্যাহত থাকার কথা জানিয়েছেন রাজশাহী আবহাওয়া অফিস।
    তীব্র দাপদাহের কারণে রাজশাহীসহ আরো ৫টি জেলার পাঠদান কার্যক্রমবন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ গুলো বন্ধ থাকতে দেখা যায়। প্রাথমিক বিদ্যালয় আগামী ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করায় অভিভাবকরা স্বস্থি প্রকাশ করেছেন।

    গত ২৮ এপ্রিল গরম থেকে বাঁচতে পদ্মা নদীতে গোসল করতে নেমে এককই স্কুলের ২ ছাত্র মারা গেছে। গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নমীর উদ্দীন জানান, রোববার দুপুরে গোদাগাড়ীর রেল বাজার ঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল তারা। এরা হলেন, মহিশালবাড়ি গ্রামের সাগরপাড়ার ওমর আলীর ছেলে উসমান আলী (১৪) ও নাসির উদ্দিনের ছেলে সুলতান মুহাম্মদ সাইফ (১৫)। এদের মধ্যে ওসমান আলী লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি বিভাগের কর্মীরা।
    মহিশালবাড়ি আল ইসলাহ্ ইসলামী একাডেমীর পাঁচজন ছাত্র পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্য থেকে দুইজন ওসমান ও সাইফ পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তল্লাশী চালিয়ে একজনের লাশ উদ্ধার করে। আর সাইফের লাশ দিন সকালে ৫ কিলোমিটার দূরে থেকে উদ্ধার করা হয়।

    মহিশালবাড়ি আল ইসলাহ্ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তারেক আহম্মেদ আনীক বলেন, স্কুলের নাম করে বাড়ী থেকে বের হয় ৫ জন ছাত্র কিন্তু তারা স্কুলে না এসে বাইসাইকেল করে নদীতে যায় স্কুলের ব্যাগ, পোশাক খুলে একটি নৌকায় রাখে টিউব নিয়ে ৫ ছাত্র নদীতে নামে কিছুদূর যাওয়ার পর গরমে টিউব ফেঁটে যায়, ৩ জন তীরে আসলেও ২ জন ডুবে যায়। একজনের লাশ উদ্ধার করা হয়েছে পরদিন সকালে অন্যজনের উদ্ধার করা হয়েছে এবং মহিশালবাড়ী গৌরস্থানে নামাজের জানাজা শেষে দাফন করা হয়েছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • ঝিনাইদহে হিট স্ট্রোকে  দুইজনের মৃত্যু

    ঝিনাইদহে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহে প্রচন্ড তাবদাহে দুইজন হিট স্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল কুদ্দুস বিশ^াস ও শৈলকুপার ব্রহ্মপুর মধ্যপাড়ার জাহাঙ্গীর হোসেন। গ্রামবাসি সুত্রে জানা গেছে, ব্রহ্মপুর মধ্যপাড়ার জাহাঙ্গীর হোসেন রাতে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার পথে মারা যান। অন্যদিকে মহেশপুরের সুন্দরপুর গ্রামের কুদ্দুস বিশ্বাস মঙ্গলবার দুপুরে মাঠে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ জানান, হিট স্ট্রোকে মৃত্যুর খবর তাদের জানা নেই। তবে যে গরম আর তাপপ্রবাহ চলমান তাতে যে কেউ অসুস্থ হতেই পারে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ