Author: desk

  • আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী ৪কেজি গাঁজাসহ গ্রেফতার

    আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী ৪কেজি গাঁজাসহ গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থানাধীন গাজিরচট এলাকা থেকে এক নারী মাদক ব্যবসায়ী ৪কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন।
    সোমবার (১৩ মে ২০২৪ইং) দুপুরে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জনাব হাবীব খান, পিপিএম সেবা মহোদয়ের সরাসরি তত্বাবধানে জনাব রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) অফিসার ইনচার্জ (ওসি) ডিবি উত্তরের নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, এসআই মাজহারুল ইসলামের একটি বিশেষ টিম আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আক্তার হোসেন মিন্টু ওরফে মোকসেদ এর স্ত্রী আসামী ১। মোছাঃ পারভীন বেগম (৪৪)কে গ্রেফতার করেন।
    গ্রেফতারকৃত পারভীন বেগম নওগাঁ জেলার পত্নীতলা থানার মল্লিকপুরের মৃত আলাল মিয়ার মেয়ে। এই মাদক ব্যবসায়ী নারী ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গাজিরচট উত্তরপাড়া আমবাগান কবরস্থান, আলিয়া মাদ্রাসা এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা করতো বলে ডিবি পুলিশের কাছে সে স্বীকার করেছে। তাকে গতকাল সন্ধার দিকে গাজিরচট এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, এই নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবদ দেশের বিভিন্ন এলাকা হইতে গাঁজাসহ মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল আশুলিয়ার গাজিরচটসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।
    উক্ত মাদক ব্যবসায়ী আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। তিনি বলেন, আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, অপরাধী সে যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • পঞ্চগড় জেলার ৪টি সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    পঞ্চগড় জেলার ৪টি সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক
    পঞ্চগড় জেলার ০৪টি সয়াবিন তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের

    অদ্য ১৩.০৫.২০২৪ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প গড় এর আদালতে প গড় জেলার ০৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানগুলি হচ্ছে-

    ১) মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ, তুলাডাঙ্গা রোড, রাজনগর, সদর, প গড়;
    ২) মেসার্স খান এন্টারপ্রাইজ, সীতাগ্রাম, হেলিবোর্ড বাজার, সদর, প গড়;
    ৩) মেসার্স তিন ভাই বোন প্রোডাক্টস, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়;
    ৪) মেসার্স প্যারেন্টস অয়েল এন্টারপ্রাইজ, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়।

    উল্লেখ্য যে, এর আগেও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প গড় এর আদালতে (১) মেসার্স ভাই বোন এন্টারপ্রাইজ, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়; এবং (২) মেসার্স তিন ভাই বোন প্রোডাক্টস, ফকিরপাড়া, মাঝগ্রাম, বোদা, প গড়; প্রতিষ্ঠান ২টিকে অবৈধভাবে সয়াবিন তেল বাজারজাত করার অপরাধে অত্র অফিস কর্তৃক নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলায় প্রতিষ্ঠান ২টিকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন মহামান্য আদালত। একই অপরাধে এবারেও উক্ত ৪টি প্রতিষ্ঠানকে নিয়মিত মামলা দায়ের করা হয়।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহ*ত্যা

    নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহ*ত্যা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আরমান খান (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
    উজ্জ্বল রায়জেলা প্রতিনিধি, নড়াইল থেকে জানান, রোববার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরমান খান কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামের মো. হান্নান খানের ছেলে। সে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
    নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক প্রতিবেশী জানান, আরমান এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ার জন্য বিষপান করেছিল। সে সময় তার বাবা তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিল। এরপর সে আবারও একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার দাবিতে পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল। পরে রোববার বিকেলে নিজ বসতঘরের থাকার রুমে সাউন্ডবক্স চালিয়ে প্যান্টের বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরমান।
    এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, নিহতের পরিবারের লোকজন থানায় এসে ঘটনাটি জানালে পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত আরমানের পরিবারের বক্তব্য-ছেলেটির মাথায় সমস্যা আছে যে কারণে সে গলায় ফাঁস নিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

  • নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

    নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান

    প্রেস বিজ্ঞপ্তি
    নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৩০,০০০/- টাকা জরিমানা

    নীলফামারী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা ঃ
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং নীলফামারী জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ১৩.০৫.২০২৪ ইং তারিখে নীলফামারী জেলার সদরে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স সানিটা সিরামিকস, টুপামারি, সদর, নীলফামারী প্রতিষ্ঠানটিকে বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করার অপারাধে বিএসটিআই আইনে ১টি মামলা দায়ের করা হয়। উক্ত প্রতিষ্ঠানটি হতে নগদ ২৫০০০/- টাকা জরিমানা আদায় ও আগামী ০১ সপ্তাহের মধ্যে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ করার শর্তে মামলাটি নিষ্পত্তি করা হয়।

    উক্ত অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ মোঃ আহসান হাবীব।

    লালমনিরহাট জেলায় মোবাইল কোর্ট পরিচালনা ঃ
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ১৩.০৫.২০২৪ ইং তারিখে কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই গেটে অবস্থিত মেসার্স একরাম ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটার ডিজেলে পরিমাপে ৩০ মিলিলিটার কম থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০০০/- জরিমানা আদায় করা হয় এবং উক্ত ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম সদর উপজেলার মেসার্স প্রিয়ম ফিলিং স্টেশন, সাহা ফিলিং স্টেশন এস এস ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

    উক্ত অভিযান পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাহিদুল হক। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • পাইকগাছায় ৫ দিন ব্যাপী এডভান্স টেকনিক্যাল ট্রেনিং অনুষ্ঠিত

    পাইকগাছায় ৫ দিন ব্যাপী এডভান্স টেকনিক্যাল ট্রেনিং অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
    পাইকগাছায় এডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইমপ্রুভেট ফর ক্লাস্টার গ্রুপ মেম্বার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য দপ্তর চিংড়ি বিপনন কেন্দ্র কার্যালয়ে আয়োজন করা হয়। ১৩ মে সোমবার থেকে ১৭ মে শুক্রবার পর্যন্ত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ হরিণখোলা গলদা চিংড়ি চাষী ক্লাস্টার-২ এর ২৫ জন ক্লাস্টার চাষী অংশগ্রহণ করে। সোমবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাউসার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও মোঃ আব্দুল আজিজ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • বাজেট বরাদ্দ ও খাত ভিত্তিক বিভাজন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

    বাজেট বরাদ্দ ও খাত ভিত্তিক বিভাজন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় বাজেট বরাদ্দ ও খাত ভিত্তিক বিভাজন বিষয়ক উপজেলা পর্যায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাস এর আর্থিক সহায়তায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইভল্ভ প্রকল্প র্ডপ এ পরামর্শ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইভল্ভ প্রকল্পের প্রকল্প কো-অর্ডিনটের প্রতীভা বিকাশ সরকার। সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, ইউপি সচিব আব্দুল গণি গাজী, ইউপি সদস্য সোহেল উদ্দীন, এনজিও প্রতিনিধি মাহবুবুর রহমান, নূরুনাহার, ফাতেমা আক্তার, নাজমা বেগম ও সুফিয়া বগম।

  • পাইকগাছায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সক্ষমতা বৃদ্ধি, অভিযোজন ও উন্নয়নের মাধ্যমে নারী ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন এ অবহিতকরণ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। প্রকল্প সমন্নয়কারী জাসেফ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, সহকারী অধ্যাপক জামাল উদ্দীন, প্রভাষক স্বপন ঘোষ, মাহফুজা সুলতানা, প্রকল্প সমন্নয়কারী সুনন্দা ভদ্র, প্রকল্পের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রনময় কান্তি দাশ, ইমরুল ইসলাম, বিশ্বজিৎ রায় ও সাহেব রেজাক।

  • পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

    পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    ৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা খুলনার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মোটর সাইকেল), যুগ্ম—সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস (চিংড়ি মাছ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (আনারস), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ (দোয়াত কলম), সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা (কাপ পিরিচ) ও মোঃ আছাদুল বিশ্বাস( হেলিকপ্টার) । ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা), প্রভাষক বজলুর রহমান (টিয়া পাখি), যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ), স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম (মাইক), ফরহাদ হোসেন ফয়সাল (টিউবওয়েল), এসএম হাবিবুর রহমান (চশমা), মিলন মোহন মন্ডল( আইসক্রিম) ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম ফুল), প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম (হাঁস) ও ইয়াসমিন বুশরা (কলস)। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা এলাকায় গণসংযোগ সহ প্রচার প্রচারণা শুরু করেছেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯ মে অত্র উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • গোদাগাড়ীতে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

    গোদাগাড়ীতে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।
    রাজশাহীর গোদাগাড়ীতে এক নারীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের আবু সাইদ (৪০) নামে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে ভুক্তভোগি নারী থানায় মামলা দায়ের করেছেন। এরআগে গত ১৬ এপ্রিল রাতে আবু সাইদ ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে।

    মামলা সূত্রে জানা যায়, উপজেলার দিয়াড় মানিকচক এলাকায়নওই নারী গত ১৬ এপ্রিল রাতে খাওয়া দাওয়া শেষে তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঘরে লাইট জ্বালানো ছিল। বাড়ীর প্রধান গেটের দরজা বন্ধ করা হলেও তিনি শয়ন কক্ষের দরজা খোলা রেখেছিলেন। রাত ১ টার দিকে আবু সাইদ কৌশলে বাড়ীর মেইন গেটের দরজা খুলে ওই নারীর শয়ন কক্ষে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এলে সাইদ পালিয়ে যায়। এরই প্রেক্ষিতে ভুক্তভোগি নারী নিজে বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

    এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি তদন্ত চলছে, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • নড়াইলে ভুয়া চিকিৎসক মহাদেব বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা

    নড়াইলে ভুয়া চিকিৎসক মহাদেব বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে ভুয়া চিকিৎসক মহাদেব বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা। নড়াইলে ব্যবস্থাপত্রে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক লেখার কারণে মহাদেব বিশ্বাস নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৩ মে ) বিকালে নড়াইল সদর হাসপাতালের সামনে আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার এসিল্যান্ড দেবাশীষ অধিকারী। জানা গেছে, নড়াইল সদর হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে ‘আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্র’ খুলে মানুষের সাথে প্রতারণা করতো এই মহাদেব। তিনি একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড,এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন লেখেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই মেডিকেল রিপ্রেজেনটেটিভ এই মহাদেবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    এ বিষয়ে নড়াইল সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলিন বলেন, মহাদেব বিশ্বাস একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড, এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধ প্রেসক্রিপশন করেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
    এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা:শুভাশিস বিশ্বাস,ডা:শামীমুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।