Author: desk

  • নলছিটিতে এক কেজি গাঁজাসহ যুবক আটক

    নলছিটিতে এক কেজি গাঁজাসহ যুবক আটক

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে এক কেজি গাঁজাসহ মোহম্মদ রাসেল তালুকদার এক যুবক আটক করেছে নলছিটি থানা পুলিশ।
    জানা গেছে ১৪ মে রাত সারে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকায় অভিযান চালায়। এসময় রাসেল পার্শ্ববর্তী নালার মধ্যে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং পলিথিনের ব্যাগটি উদ্ধার করে। উদ্ধার করা পলিথিনের ব্যাগে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
    আটক রাসেল তালুকদার পৌরসভার সূর্যপাশা এলাকার ইউনুস তালুকদারের ছেলে বলে জানিয়েছেন ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রী।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান এশার ওয়াক্তের পরে নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকা থেকে মোঃ রাসেল তালুকদার নামের একজনকে এক কেজি দুইশো গ্রাম গাঁজাসহ
    আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ত্রিশালে টিউবওয়েল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়ন

    ত্রিশালে টিউবওয়েল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়ন

    নিজস্ব প্রতিবেদকঃ
    আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যবন্ধু, বিশিষ্ট শিক্ষাবিদ, গুণীজন পৌরসভার ৯নং ওয়ার্ডের মরহুম নিয়ামত আলী মাস্টার এর ৩য় সন্তান প্রয়াত হাজী নজরুল ইসলামের চতুর্থ সন্তান সৎ, সাহসী, কর্মী বান্ধব সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন।

    তিনি টিউবওয়েল মার্কার প্রতিক নিয়ে উপজেলার বিভিন্ন স্থানের ভোটারদের সাথে মতবিনিময়, গণসংযোগ ও কুশল বিনিময় করে যাচ্ছেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার এ প্রান্ত থেকে ওই প্রান্তে।

    ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন টিউবওয়েল মার্কা সমর্থনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের কাছাকাছি থাকতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে সমাজের উন্নয়নে, এলাকার উন্নয়নে আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আর এই জন্য আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একান্ত দরকার। আমি আশাকরি আপনারা আমাকে এ নির্বাচনে আসছে (২৯ মে) তারিখে টিউবওয়েল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কাছে এই প্রত্যাশা করি। আপনাদের সমস্যা গুলো জানাবেন, আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে।

  • তাহসিন বুশরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

    তাহসিন বুশরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ তাহসিন বুশরা রাজশাহী পি.এন স্কুল থেকে  ২০২৪ ইং সালে এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ (গোল্ডেন)  সহ ১২৫২ নম্বর  পেয়ে উত্তীর্ণ হয়েছে।  সে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল বারীর কন্যা। ফলাফল এর জন্য তার বিদ্যালয়ের সকল শিক্ষক, প্রাইভেট শিক্ষক, মাতা, আত্নীয়-স্বজনের প্রতি চির কৃতজ্ঞত। এই সফলতা যেন ভবিষ্যতে ধরে রাখতে পারে এবং তার লক্ষ্যে পৌঁছাতে পারে এ কামনায় সকলের  নিকট দোয়া প্রার্থনা করেছেন তার বাবা মা।

    মোঃ হায়দার আলী।

  • গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা বাবুগঞ্জের নাহিদ পুলিশের হাতে  আটক

    গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা বাবুগঞ্জের নাহিদ পুলিশের হাতে আটক

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে ইজিবাইক ছিনতাইকারীর মুল হোতা নাহিদকে ইজিবাইক সহ আটক করে গৌরনদী থানায় প্রেরন করেছেন বাবুবাবুগঞ্জের আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

    নাহিদ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুতন চর ভুতেরদিয়া গ্রামের কালাম হাওলাদারের পুত্র। তিনি ( নাহিদ) ২০২৪ ইং সালের এপ্রিল মাসে নুতনচর কেবিজে এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসাবে যোগদান করেন বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত করিম।

    এ ছারাও একাধিক সুত্র জানায় দীর্ঘদিন যাবত নৈশ প্রহরি নাহিদ ইজিবাইক ছিনতাই সহ নানা ধরনের অপরাধ করে পার পেয়ে গেলেও ১৪ ই এপ্রিল মঙ্গলবার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জনতার হাতে আটক হয় তিনি (নাহিদ)।

    চোরাইকৃত ইজিবাইকের মালিক একই গ্রামের রব হাওলাদারের পুত্র সহিদ হাওলাদার জানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যয় একই গ্রামের নৈশ প্রহরী নাহিদ, ছিদ্দিক বেপারির পুত্র সুমন বেপারি, এবং তোফায়েল আকনের পুত্র নেছার আকন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শাহিপার্কে ঘুরতে যাওয়ার কথা বলে আমার (সহিদ) ইজি বাইক ভারা নিয়ে শাহিপার্কে ঘুরতে যায়। এবং আমাকে নিয়ে উল্লেখিত চোর চক্রের সদস্যরা চটপটি খেতে গিয়ে আমার অগোচরে নাহিদের সাথে জড়িত অন্যান্য চোরদের ফোন করে ইজিবাইকটি সরিয়ে ফেলে।

    এ বিষয় নাহিদকে চোর সাব্যস্হ করে চাপ প্রয়োগ করা হলে ইজিবাইকটি অন্যান্য লোক দিয়ে অন্যত্র সরিয়ে ফেলার কথা স্বীকার করেন স্কুল নৈশ প্রহরি নাহিদ। বহু খোঁজা খুজির পরে গতকাল রাতেই ইজিবাইকটি ৫০ হাজার টাকা নৈশ প্রহরী নাহিদকে দিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জীত চন্দ্র শীল জানায় ছিনতাইকারী নাহিদকে ইজিবাইক সহ আটক করে গৌরনদী থানায় প্রেরন করা হয়েছে। অপরদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত করিম ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তাকে (নাহিদ) জনতা আটক করেছেন বলে সত্ততা স্বীকার করে বলেন, এ বিষয় উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনিয় ব্যাবস্হা নেয়ে হবে।

  • জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বহুল আলোচিত তননি’র প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বহুল আলোচিত তননি’র প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    হেলাল শেখঃ জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলমান, এক জন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ মে ২০২৪ Sanvee’s By Tony, পুলিশ প্লাজা, গুলশান, ঢাকায় সরেজমিনে তদন্ত করে পাকিস্তানি ড্রেস ক্রয়ের পক্ষে কোন ডকুমেন্ট দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর প্রেক্ষিতে গত ১৪ মে ২০২৪ অভিযুক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অধিদপ্তরে উপস্থিত হয়ে উক্ত পাকিস্তানি ড্রেস Lakhani Collection, ঠিকানা: ৫১৮/৫১৯ সুবাস্তু এরোমা শপিং কমপ্লেক্স, এলিফ্যান্ট রোড, ঢাকা থেকে ক্রয় করেছেন মর্মে জানান। এর ধারাবাহিকতায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের স্বার্থে এবং Sanvee’s By Tony’র তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজ ১৫-০৫-২০২৪ তারিখ এই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে দেখা যায় Sanvee’s By Tony কর্তৃক পাকিস্তানি ড্রেস্ট নামে যে ড্রেস বিক্রি করা হয়েছে তা Lakhani Collection এর স্বত্বাধিকারী তা বিক্রি করেনি মর্মে লিখিত দিয়েছেন, Lakhani Collection পাকিস্তানি বলে ড্রেস বিক্রি করলেও পাকিস্তানি ড্রেসের পক্ষে কোন ডকুমেন্ট/ ইমপোর্টের কাগজপত্র/বা কোন ক্যাশমেমো দেখাতে পারেনি, Lakhani Collection পাকিস্তানি ড্রেস বিক্রি করলেও যেখান থেকে ক্রয় করেছেন তার পক্ষে কোন ডকুমেন্ট/ক্যাশমেমো দেখাতে পারেনি, এসকল ড্রেস বিক্রির ক্যাশমেমো দেখাতে পারে নি এবং কিছু ক্যাশমেমো পাওয়া যায় যেখানে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দেয়া নেই।

    উল্লেখিত অপরাধে Lakhani Collection এর সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয় এবং আগামীকাল সকালে অধিদপ্তরে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা ব্যাখ্যা দেয়ার জন্য বলা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উক্ত বিষয়ে নিশ্চিত করেন, আতিয়া সুলতানা
    উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)(অতিঃ দাঃ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

  • ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন  মাসুম রানা

    ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন মাসুম রানা

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ রেঞ্জের সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসার ফলে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন মাসুম রানা । এএসআই মাসুম রানা কোতোয়ালী মডেল থানায় দীর্ঘদিন যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ইতিপুর্বেও ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরোস্কার পেয়েছেন এই চৌকস পুলিশ কর্মকর্তা।

    গত এপ্রিল-২৪ মাসে ওয়ারেন্ট নিষ্পত্তি, সিডিএমএস এর মাধ্যমে মামলা নিষ্পত্তি , ছিনতাইকারী গ্রেফতার ইয়াবা -,হেরোইন , বিদেশী মদ, চোরাই মোটরসাইকেল ও মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ নির্মুলে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ এএসআই হিসাবে নির্বাচিত হয় মাসুম রানা ।

    বুধবার (১৫মে) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে ডিআইজি শাহ আবিদ হাসান (বিপিএম বার) পিপিএম
    এর হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করে এএসআই মাসুম রানা । এসময় রেঞ্জ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

    ময়মনসিংহ রেঞ্জ অফিস থেকে সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার পাওয়ার পর এএসআই মাসুম রানা গনমাধ্যমকে জানান, আমি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হাসান (বিপিএম বার) পিপিএম
    স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে শেষ্ঠ এএসআই নির্বাচিত করার জন্য।

    এছাড়াও তিনি ধন্যবাদ জানান জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা ও কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিনকে। তিনি বলেন- যাদের অনুপ্রেরণায় আমি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছি। স্যারদের সহযোগিতা না পেলে আমি শ্রেষ্ট এএস আই নির্বাচিত হতে পারতাম না।পুরস্কার প্রাপ্ত হয়ে আরো বলেন, আমার সব সময়ের চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। কোতোয়ালী মডেল থানার ওসি স্যারের সহযোগিতা করায় আমরা এ পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য স্যারকে ধন্যবাদ জানাই।নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে সফলতা পাওয়া যায় আবারো প্রমাণ করলেন এএসআই মাসুম রানা।

  • উজিরপুরে জাটকা সংরক্ষণে  জনসচেতনতা সভা অনুষ্ঠিত

    উজিরপুরে জাটকা সংরক্ষণে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ মে বুধবার সকাল ১১ টায় উজিরপুর পৌরসভাস্থ সিকদারপাড়া বালুর মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাকিম শিকদার, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ চন্দ্র নাগ সহ স্থানীয় জেলে সহ আরো অনেকে।এ সময় তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ১ম সংশোধিত এর আওতায় ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট আট মাস জাটকা সংরক্ষণ করতে হবে। আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই সবাইকে মিলে ইলিশ সম্পদকে রক্ষা করতে হবে এবং জাটকা নিধন বন্ধ করতে হবে। আমরা যদি জাটকা না ধরি এবং ক্রয় বিক্রয় না করি তাহলেই সম্ভব ইলিশ সম্পদকে রক্ষা করা।

  • নলছিটিতে প্রচার প্রচারনায় এগিয়ে আছেন লালন শরিফ

    নলছিটিতে প্রচার প্রচারনায় এগিয়ে আছেন লালন শরিফ

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    আগামী একুশ তারিখ অনুষ্ঠিত হবে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীসহ মোট ১৪ জন ভোট যুদ্ধে অংশ গ্রহন করবেন। সবাই এখন প্রচার প্রচারনা ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।

    ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় এই মূহুর্তে এগিয়ে আছেন মিষ্টিভাষী সবার পরিচিত মুখ সাবেক নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক আহবায়ক দুলাল শরিফের ভাই শরিফ মিজানুর রহমান লালন। তিনি আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

    উপজেলার পৌর এলাকার বাসিন্দা বশির হাওলাদার বলেন,লালন ভাই নলছিটির একজন সুপরিচিত মানুষ। ছোট বেলা থেকেই রাজনীতির সাথে জরিত আছেন। সাধারণ মানুষ জনের সাথে তার ওঠা বসাও দীর্ঘ দিনের তাই সাধারণ ভোটাররা তাকেই পছন্দ করবেন বলে আমি মনে করি। তাকে আমরা যে কোন প্রয়োজনে সবসময়ই পাশে পাবো।

    তার কর্মী নয়ন হোসেন জানান,আমাদের লালন শরিফ ভাই ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। তার সরলতা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা আশাবাদী আগামী একুশ তারিখ আমরা আপনাদের দোয়ায় শেষ হাসি হাসবো।

    শরিফ মিজানুর রহমান লালন জানান, আমি একজন অতি সাধারন মানুষ। নলছিটি উপজেলাবাসীর কাছে একজন সাধারণ হিসেবেই থাকতে চাই। ছোটবেলা থেকেই এই মফস্বল শহরে বড় হয়েছি। এখানের বড় ছোট সবাই আমার আপনজন। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো নির্বাচিত হয়ে আপনাদের খেদমত করতে পারি।

  • উজিরপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবালের মতবিনিময়

    উজিরপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবালের মতবিনিময়

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজুর রহমান ইকবাল। পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর কার্যালয়ে ১৫ মে বুধবার বেলা ১১ টায় আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আমাদের সময় ও বরিশালের আজকাল প্রতিনিধি সাংবাদিক আঃ রহিম সরদার।

     সভায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজুর রহমান ইকবাল। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দৈনিক মানবকন্ঠ ও শাহনামা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সহ-সভাপতি বরিশাল ক্রাইম নিউজ প্রতিনিধি মোঃ চঞ্চল সরদার, সাংগঠনিক সম্পাদক আমাদের নতুন সময় ও ভোরের অঙ্গীকার প্রতিনিধি নাজমুল হক মুন্না, সদস্য ও এশিয়ান টিভি বরিশাল জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সুদেব মন্ডল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব হাজারী, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের বার্তা প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, সদস্য ও আলোর সময় প্রতিনিধি মোঃ আলমগীর লস্কর, রফিকুল ইসলাম হিমেল,আকাশ সহ আরো অনেকে।

    বক্তব্যে প্রার্থী ইকবাল বলেন জাতির বিবেক সাংবাদিকদের কাছে চাওয়া অবশ্যই আপনারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকবেন,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ কামনা করছি আপনাদের কাছে। তিনি আরো বলেন, ইনশাআল্লাহ,সদ্য অনুষ্ঠিত বিভিন্ন উপজেলার সুষ্ঠু নির্বাচন দেখে আমি শতভাগ আস্থা রাখছি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি বিপুল ভোটে জয়লাভ করবো। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী ইকবাল বলেন, উপজেলার জনগনের উন্নয়নের জন্য তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতন, অপহরণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

  • পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

    পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

    নুরুল ইসলাম (টুকু)
    খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

    খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি -১৯০০ বাতিল এবং কে এন এফ এর সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

    বুধবার (১৫মে) সকাল ১০.৩০ মিনিটে খাগড়াছড়ি এফ এন এফ রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ও খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এই সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এ সময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান। তিনি বললেন হিলটেক্স ম্যানুয়াল -১৯০০ শাসন বিধি বাতিলের রায় বলবৎ ও বান্দরবানে কেএনএফ সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানান। ২০১৮ সালে আদালতে মৃত আইন হিসেবে ঘোষিত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবী জানান ও সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর সাথে কোন ধরণের সংলাপ চলবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়। একই সাথে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারকৃত সেনাবাহিনীর সকল ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান।

    এ সময় উপস্থিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান, কাজী মজিবুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ লোকমান হোসেন,ও সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন,আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার মহিলা নেতৃবৃন্দ,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতি ছিলেন।